মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 516

মিরপুরে আওয়ামী লীগ থেকে ৯ বিদ্রোহী প্রার্থীকে বহিস্কারের সুপারিশ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৯ জনকে আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিস্কারের সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মিরপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অ্যাডভোকেট আবদুল হালিমের সভাপতিত্বে বিশেষ বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে মিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু, সহ সভাপতি রবিউল হক রবি, যুগ্ম সাধারণ সম্পাদক আতাহার আলীসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বলা হয় আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয়ভাবে ১১ জনকে দল থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রদান করা হলেও দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ৯ জন বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতা করছেন। যার কারণে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র ৪৬ ক ও ট ধারা অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ ও প্রচার-প্রচারণা চালানোর কারণে সংগঠনের ভাবমূর্তি ুন্ন করায় তাদেরকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য জেলা আওয়ামী লীগের কাছে বিশেষভাবে সুপারিশ করা হচ্ছে।

বহিষ্কৃতরা হচ্ছেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম সেন্টু, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, শিল্প ও বাণিজ্যিক সম্পাদক আলমগীর হোসেন, তালবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মন্ডল, আমবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী টুটুল, কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহন লাল, মিরপুর থানা আওয়ামী লীগের সদস্য আসাদুজ্জামান সুমন, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি কবির বিশ্বাস ও উপজেলা কৃষক লীগের সদস্য ইব্রাহীম খলিল।

টিকা নিতে লাগবে টাকা : খোকসায় মসজিদের মাইকে ঘোষনা

0
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

খোকসায় করোনা টিকা নিতে হলে নগদ ২০টা টাকা ও জাতিয় পরিচয় পত্রের ফটোকপি নিয়ে হাজির হওয়ার জন্য একটি ইউনিয়নের একাধিক মসজিদের মাইক ঘোষনা দেওয়া হয়েছে।

উপজেলার শিমুলিয়া ইউনিয়নের নকশা পাড় বাজার সমজিদ ও মোল্লা পাড়া মসজিদের মাইক থেকে বুধবার সন্ধ্যায় এই ঘোষনা দেওয়া হয়।

স্থানীয় সূত্র গুলো জানায়, সন্ধ্যা পৌনে ৭টার দিকে নকশা পাড়া বাজার মসজিদের মুছল্লি মসলেম আলী মোল্লা মাইকে ঘোষনা দেন, বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদে করোনার বিশেষ টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। নির্দ্ধারিত সময়ে টিকা গ্রহীতাদের নিবন্ধন বাবদ কুড়ি টাকা ও জাতীয় পরিচয় পত্রের ফটো কপি নিয়ে পরিষদে হাজির হতে বলা হয়। এই ঘোষনা শোনার পর জনসাধারণের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখাদেয়।

নকশা পাড়া জামে মসজিদের ইমাম মহষিন মোল্লার সাথে কথা বলা হলে তিনি প্রথমে বিষয়টি এড়িয়ে যান। পরে অবশ্য নিজে ফোন দিয়ে নিশ্চিত করেন শুধু তার মসজিদে নয় পাশের আরো মসজিদের মাইক থেকে জনগনকে টিকার নিবন্ধন বাবদ ২০ টাকাসহ হাজির হওয়ার জন্য ঘোষনা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন।

নকশা পাড়া বাজার মসজিদের ঘোষনা দাতা মসলেম আলী মোল্লা জানান, স্থানীয় গ্রাম পুলিশের সদস্য অষিত তাকে ঘোষনা দিতে বলেন। তিনি তার কথা মত ঘোষনা দিয়েছেন মাত্র।

শিমুলিয়া ইউয়িন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদও মাইকে ঘোষনার কথা স্বীকার করেন। তবে টাকা লাগবে না বলে ওই সব মসজিদের মাইক থেকে রাত পৌনে ১০টায় পাল্টা ঘোষনা দেওয়ানো হয়েছে বলে জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জান মসজিদের মাইক থেকে টিকার জন্য টাকা নেওয়া ঘোষনার কথা শুনে বিশ্বয় প্রকাশ করেন। ঘোষনা করীদের বিরুদ্ধ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

১৪ নভেম্বর এসএসসি পরীক্ষা শুরু

0

দ্রোহ অনলাইন ডেস্ক

১৪ নভেম্বর এসএসসি ও সমমানের  পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী  ডা. দীপু মনি।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, ১৪ নভেম্বর থেকেই শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা ।

করোনা সংক্রমণ এড়াতে অভিভাবকদের পরীক্ষাকেন্দ্রে না আসারও আহ্বান জানিয়ে তিনি বলেন, ৩০ দিনের মধ্যেই এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

শিক্ষামন্ত্রী জানান, এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন  পরীক্ষার্থী অংশ নিচ্ছে। সারাদেশের তিন হাজার ৬৭৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি আরো জানান, এবার ২৯ হাজার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীায় অংশ নেবে। তার মধ্যে ৯টি সাধারণ বোর্ডে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১৮ লাখ ৯৯৮ জন। দাখিল পরীায় অংশ নেবে ৩ লাখ এক হাজার ৮৮৭ জন। এছাড়া ১ লাখ ২৪ হাজার ২২৮ জন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষা দেবে। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। আর প্রতিষ্ঠান বেড়েছে ১৫১টি। পাশাপাশি কেন্দ্র বেড়েছে ১৬৭টি। এবারের পরীক্ষায় বিদেশ থেকে ৯টি কেন্দ্রে ৪২৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

কুষ্টিয়ায় হত্যা মামলায় নকল আসামির আদালতে আত্মসমর্পন

0
ভন্ড পীরের মাজার

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় একটি হত্যা মামলায় আসল আসামির বদলে নকল আসামিকে আদালতে আত্মসমর্পন করানোর অভিযোগ উঠেছে। বিষয়টি ফাঁস হয়ে যাওয়ায় জেলা জুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

ইতোমধ্যে মামলার স্বাীরা বিজ্ঞ আদালতে দাঁড়িয়ে আসামিকে ভুয়া বলে শনাক্ত করেছেন। এদিকে আসল আসামির বদলে নকল আসামির আত্মসমর্পনের বিষয়টি ফাঁস হয়ে যাওয়ায় মামলার তদন্তকারী কর্মকর্তা সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট দৌলতপুর, কুষ্টিয়ার আমলী আদালতে আসামির পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানালে বিজ্ঞ আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

সূত্রে জানা গেছে, চলতি বছরের গত ৬ জুন সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে দৌলতপুর উপজেলার চরদিয়ার কল্যাণপুর দরবার শরীফে রাশেদুল ইসলাম রাশেদ (২৮) নামের এক ভক্তকে মোবাইল চুরির অপরাধে দরবার শরীফের লোকজন ওই দরবার শরীফের বাগানের মধ্যে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করে। নিহত রাশেদ দৌলতপুর উপজেলার হরিণগাছী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। রাশেদ ওই দরবার শরীফের মুরিদ ছিলেন এবং ঘটনার ৪-৫ মাস আগে থেকেই ওই দরবার শরীফে বসবাস করতেন। এ ঘটনায় নিহতের পিতা আব্দুর রাজ্জাক বাদি হয়ে দৌলতপুর থানায় স্থানীয় চরদিয়াড় দরবার শরীফের কথিত পীর সৈয়দ তাছের আহমেদকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১৭, তারিখ ০৬/০৬/২০২১ ইং। হত্যাকান্ডের পর থেকেই মামলার প্রধান আসামি চরদিয়াড় দরবার শরীফের কথিত পীর সৈয়দ তাছের আহমেদসহ তাঁর ভক্ত অনুসারীরা আত্মগোপন করেন। ভন্ড পীর তাছের উপজেলার কল্যাণপুর গ্রামের মৃত আজের প্রামাণিকের ছেলে।

এদিকে গত ১৭ অক্টোবর কুষ্টিয়ার আদালতে ওই দরবার শরীফের এক ভক্তকে দরবার শরীফের পীর সৈয়দ তাছের আহমেদ সাজিয়ে আদালতে আত্মসমর্পন করানো হয়। আসল তাছেরের পরিবর্তে নকল তাছের সাজিয়ে আদালতে আত্মসমর্পন করানোর বিষয়টি ফাঁস হয়ে যাওয়ায় এ নিয়ে তোলপাড় শুরু হয়।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি’র পরিদর্শক সেলিম জানান, মামলার স্বাীরা আদালতে আত্মসমর্পনকারী আসামী চরদিয়াড় দরবার শরীফের কথিত পীর সৈয়দ তাছের আহমেদ নন, তাছেরের বদলে অন্য কাউকে আদালতে আত্মসমর্পন করানো হয়েছে এমন দাবি করেন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তিনি সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট দৌলতপুর, কুষ্টিয়া আমলী আদালতে আসামির পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানান।

তিনি জানান, ওই দিনে কয়েক জন স্বাী বিজ্ঞ আদালতের সামনে উক্ত আসামীকে নকল তাছের বলে দাবি করেন। আবেদনের প্রেেিত বিজ্ঞ আদালত আসামীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই পুলিশ কর্মকর্তা আরো জানান, প্রাথমিকভাবে যে তথ্য-প্রমাণ পাওয়া গেছে তাতে ধারণা করা হচ্ছে আদালতে যিনি তাছের হিসেবে আত্মসমর্পন করেছেন তিনি প্রকৃত পে তাছের নন; অন্য কেউ। বুধবার থেকে আসামীর রিমান্ড শুরু হবে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে বলে তিনি মন্তব্য করেন।

মামলার স্বাী রেজা জানান, সোমবার তাছের নামের ওই ব্যক্তিকে আদালতে হাজির করা হলে তাঁরা (স্বাীরা) মুখ দেখে তিনি প্রকৃত তাছের নন বলে বিজ্ঞ আদালতকে জানান। তিনি দাবি করেন ওই ব্যক্তি ওই দরবার শরীফেরই একজন ভক্ত।

এদিকে আদালতের একটি সূত্র জানায়, বিজ্ঞ আদালতের কাছে আত্মসমর্পনের সময় তাছেরের একটি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জমা দেয়া হয়েছে। এ ব্যাপারে স্বাীরা জানান, তাছেরের ছবির জায়গায় কম্পিউটারের সাহায্যে ওই ব্যক্তির ছবি বসিয়ে নকল জাতীয় পরিচয় পত্র তৈরী করে আদালতে জমা দেওয়া হয়েছে।

কুষ্টিয়া জজ কোর্টের পাবলিক প্রসিকিউটার (পিপি) অনুপ কুমার নন্দী বিষয়টির প্রাথমিক সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত হওয়ার জন্য বিজ্ঞ আদালতের প থেকে নির্বাচন কমিশনের কাছে আসামী সৈয়দ তাছের আহমেদের আসল জাতীয় পরিচয় পত্র দাখিল করার কথা বলা হয়েছে।

হরিণাকুন্ডুতে সড়ক দুর্ঘটনায় আলমসাধু চালক নিহত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে সড়ক দুর্ঘটনায় লালন মন্ডল (৪২) নামের এক আলমসাধু চালক নিহত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার চারাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত লালন মন্ডল উপজেলার কাপাশহাটিয়া গ্রামের আহমেদ মন্ডলের ছেলে।

নিহতের প্রতিবেশী সাকিব হোসেন জানান, সকালে লালন মন্ডল বাড়ি থেকে আলমসাধু নিয়ে সোহাগপুর গ্রামের মাঠের একটি মৎস্য খামারে যায়। সেখান থেকে মাছ বোঝায় করে ঝিনাইদহ শহরে যাচ্ছিল। চারাতলা নামক স্থানে পৌঁছালে আলমসাধুর সামনের চাকায় যান্ত্রিক সমস্যা হয়। এক পর্যায়ে গাড়িটি রাস্তায় উল্টে যায়। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ লিমন পারভেজ জানান, ওই ব্যক্তিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।

কালীগঞ্জে মিথ্যা মামলার আসামীদের সংবাদ সম্মেলন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ কালীগঞ্জের একই ব্যক্তির দায়ের করা ৩৫ মিথ্যা মামলায় ৩শ জনকে আসামী করার প্রতিবাদে অতিষ্ঠরা ঝাড়– মিছিল ও সংবাদ সম্মেলন করেছে।

সোমবার সকালে ১০ টায় উপজেলার বারফা গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে গ্রামের ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে ঝাড়– মিছিল বের করা হয়। মিছিল ও সংবাদ সম্মেলনে কথিত মুক্তিযোদ্ধার সন্তান শামছুর রহমানের বিচারের দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আশরাফুল ইসলাম খোকন। তিনি বলেন, প্রকৃতপে শামছুর রহমান এলাকার একজন চিহ্নিত ঠান্ডা মাথার প্রতারক ও মামলাবাজ। তার প্রতারণার শিকার গ্রামের অধিকাংশ মানুষ। সম্প্রতি সে সরকারী রাস্তার জায়গা দখল করে অবৈধভাবে ঘর করে। স্থানীয়রা চলাচলের অসিুবিধা সৃষ্টির বিষয় জানিয়ে ইউপি চেয়ারম্যানের কাছে আবেদন করে। এতে সে প্তি হয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষদের সন্ত্রাসী বানানোর অপচেষ্টা চালিয়ে আসছে।

লিখিত বক্তব্যে তিনি আরো জানান, প্রতারক শামছুর রহমানের বাবা মুক্তিযোদ্ধা ছিলেন না। মুক্তিযোদ্ধাদের তালিকা তার বাবার নাম নেই। কিন্ত সে নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান বলে দাবি করেন। তাদেও মিথ্যা প্রচারের ফলে জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ভাবমুর্তি নষ্ট হচ্ছে।

তিনি বলেন, তার মামলাবাজির হাত থেকে রা পায়নি গ্রামের হতদরিদ্র মানুষ। নিজের আপন চাচাতো ভাই নজরুল বিশ্বাসের নামে ৪/৫ টি, ইকবাল মন্ডল, নজরুল মন্ডলসহ আরও অনেক নিরীহ মানুষের নামে প্রায় ৩৫টি মিথ্যা হয়রানীমূলক মামলা করেছে। আর এসব মামলায় প্রায় ৩শ মানুষকে আসামী করেছে।

এ ব্যাপারে জানতে শামছুর রহমানের মোবাইলে একাধিকবার ফোন দিয়ে নম্বরটি বন্ধ পাওয়া যায়। তবে তার ছোট ভাই সুমন ফোনে জানান, গ্রামে আমাদের অনেক জমি আছে। যা গ্রামের অনেকেই জোর করে দখলের মাধ্যমে ভোগ করে। সে জন্য আমরা মামলা দিই। তিনি আরও বলেন, আমরা সাংবাদিকদের কাছে মুক্তিযোদ্ধার সন্তান কখনও বলিনি। তারা কিভাবে লিখলো আমাদের জানা নেই।

খোকসায় সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিষয়ক সেমিনার

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সমস্যা এবং উত্তরণে করণীয় বিষয়ে একদিনের সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে সোমবার পরিষদ অডিটরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মর্তা মেজবাহ উদ্দীন।

অনুষ্ঠানে অতিথি ছিলেন সমাজ সেবার অধিদপ্তর কুষ্টিয়ার উপ পরিচালক রোখসানা পারভীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী, সমাজসেবা কর্মকর্তা শাম্মী আক্তার জুথী ও সহকারী উপ পরিচালক মোঃ মুরাদ হোসেন।

ভাতা ভোগীদের টাকা ভুল নম্বরের যাওয়াসহ নানা সমস্যা তুলে ধরে আলোচনা করেন জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাংবাদিক শেখ সাইদুল ইসলাম প্রবীন, আইয়ুব আলী, আলমগীর হোসেন ও আমিনুর রহমান খান (বিষু) প্রমুখ।

কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্রসহ চরমপন্থী ঠিকাদার তারা বাবু গ্রেফতার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে চারটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ চরমপন্থী ঠিকাদার সৈয়দ নূরে আলম ওরফে তারা বাবু (৪৮) গ্রেফতার হয়েছে।

র‌্যাব-১২ কুষ্টিয়া ইউনিটের কোম্পানী কমান্ডার স্কোয়ার্ডন লিডার মোহাম্মদ ইলিয়াস খান রবিবার রাতে তারা বাবুকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেন।

তিনি জানান, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ইউনিটের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন এলাকার আদাবর রিং রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

তারা বাবুর কাছ থেকে উদ্ধার করা অস্ত্র।

র‌্যাবর জানায়, পরবর্তীতে সৈয়দ নূরে আলম তারা বাবুকে নিয়ে কুষ্টিয়া শহরের থানা পাড়াস্থ তার নিজ বাসভবনে তল্লাশী চালিয়ে একটি এসএমজি, একটি একনলা বন্দুক, একটি ৭ দশমিক ৬৫ এমএম পিস্তল, একটি রিভলভার ও ১৮রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাবের সূত্র জানায়, দীর্ঘদিন বিদেশী আত্মগোপনে থাকা নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন গণমুক্তি ফৌজের প্রধান আমিনুল ইসলাম ওরফে মুকুলের হয়ে সৈয়দ নূরে আলম ওরফে তারা বাবু কুষ্টিয়া এলজিইডি, গণপূর্ত বিভাগ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ কুষ্টিয়ার প্রায় অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের ঠিকাদারী নিয়ন্ত্রণ করে আসছে। জেলার প্রায় সব সরকারি দফতরে তার নিজ নামে ঠিকাদারী লাইসেন্সও রয়েছে। প্রায় পাঁচ বছরেরও বেশি সময় সে কুষ্টিয়ার ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করে আসলেও এতদিন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরা ছোঁয়ার বাইরে ছিল।

খোকসায় সড়ক দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র নিহত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহসড়কের খোকসায় ট্রাক চাপায় বাইসাইকেল আরোহী দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে জনতা। নিহতরা দু’জনে খালাতো ভাই।

রবিবার সন্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত হয় উপজেলার মোড়াগাছা হাসিমপুর গ্রামের আকতার মালিথার ছেলে শাহেদ (১২) ও কুমারখালীর বড়ইচারা গ্রামের রফিকের ছেলে রাতুল (১০)। শিশুরা কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের হাসিমপুর নামক স্থানে দুর্ঘটনার শিকার হয়।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় রাতুল ও শাহিন কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশ দিয়ে বাই সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। এ সময় রাজবাড়ী গামী ১৬ চাকার রড বোঝাই একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই ছাত্র ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পর খোকসা, কুমারখালী থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

নিহত শিশুর চাচা আহমদ আলী জানান, রাতুল তার খালাতো ভাই শাহেদের বাড়িতে বেড়াতে এসে দুর্ঘটনার শিকার হয়। তারা দু’জনেই তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। শাহেদ স্থানীয় হুদা মহম্মদ পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল। তারা স্থানীয় খেলার মাঠে সাইকেলিক করতে বেড়িয়েছিল। সন্ধ্যায় তারা সাইকেল নিয়ে বাড়ি ফিরছিল।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে উত্তেজিত জনতাকে খোকসা, কুমারখালী ও হাইওয়ে পুলিশ এসে নিয়ন্ত্রণ করে পরিস্থিতি স্বাভাবিক করেছে।

মিরপুরে ইজি বাইকের উপর গাছ পড়ে বৃদ্ধের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী ইজি বাইকের উপর গাছ পড়ে মঞ্জু মন্ডল (৫৫) নামের এক বদ্ধের মৃত্যু হয়েছে। নিহত মনজু মন্ডল পৌরসভার তালতলা মহল্লার মৃত আবুল কাশেম মন্ডলের ছেলে।

রবিবার দুপুরে ব্যাটারি চালিত ইজিবাইকে পাশ্ববর্তী নওদাপাড়া গ্রামে এক মৃত ব্যক্তির যানাযায় অংশ নিতে যাচ্ছিল। যাত্রীবাহী ইজি বাইকটি ভাঙ্গাবটতলা নামক স্থানে পৌঁছালে দুষস্কৃতিদের কাটা গাছের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই বৃদ্ধেও মৃত্যু হয়। এ সময় ইজিবাইকের আরো ৫ যাত্রী গুরুত্ব আহত হন।

স্থানীয়রা জানান, সংঘবদ্ধ দুষ্কৃতিরা দিনে দুপুরে ওই সড়কের গাছ কাটছিলো। এ সময় চলন্ত ইজিবাইকের উপড়ে কাটা গাছটি পড়ে হতাহতের এ ঘটনা ঘটে।

মিরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন কর্মকর্তা সবুজ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...