বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬.
Home Blog Page 752

দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৫৫ জনের মৃত্যু

0
Corona-Dro-28p-11
করোনার প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশে একদিনে নতুন করে আরও ৫৫ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। অপর দিকে ২৭৩৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন, দেশের ৭৩টি ল্যাবের মধ্যে ৬৮টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৯৬৪টি। নমুনা পরীক্ষা করা হয়েছে পূর্বের সংরক্ষিত নমুনাসহ ১৩ হাজার ৯৮৮টি। এ যাবৎ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ লাখ ৬৬ হাজার ৬২টি।

আরও পড়ুন ফরিদপুরে ছুরিকাঘাতে একযুবককে হত্যা

গত ২৪ ঘণ্টায় ২৭৩৮ জনসহ দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ৬২ হাজার ৪১৭ জন। নতুন করে আরও ৫৫ জনের মৃত্যু দিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০৫২ জনে।

মারা যাওয়া ৫৫ জনের মধ্যে পুরুষ ৩৭ জন এবং নারী রয়েছেন ১৮ জন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৪১ জন এবং বাড়িতে ১৪ জন। ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে সর্বোচ্চ ১৯ জনের।

২০ দলের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

২০২০-২০২১ অর্থবছরের সদ্য পাস হওয়া বাজেট এবং বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা করতে বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোট বৈঠক ডেকেছে ।

রবিবার বেলা ১১টায় জুম অ্যাপের মাধ্যমে ভার্চুয়াল বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ তথ্য জানিয়েছেন ২০ দলের শরিক জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা ।

তিনি বলেন, রবিবার আমাদের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই বৈঠক আহ্বান করেন। এ ভার্চুয়াল বৈঠকে বাজেট ও করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে।

উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে মূলত রাজনৈতিক কর্মকান্ড বন্ধ রয়েছে। এদিকে, ১১ জুন জাতীয় সংসদে পেশ হওয়া বাজেটের প্রতিক্রিয়া জানাতে ২০ দলীয় জোট ১৫ দিন সময় নিয়েছিলো। গণমাধ্যমে পাঠানো ওই প্রতিক্রিয়াতে জোটের কয়েকটি দলের নেতাদের নাম না থাকা নিয়েও জোটের মধ্যে অস্থিরতা চলছে। করোনা ভাইরাসে জোটগতভাবে করণীয় ও দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা করা হয়।

ফরিদপুরে ছুরিকাঘাতে একযুবককে হত্যা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

শনিবার রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুরে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করা হয়েছে। এই হত্যার ঘটনা ঘটে জেলার চকবাজার এলাকায় । এ হত্যাকান্ডে জড়িত ২ জনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

হত্যার ঘটনায় নিহত মিজানুর রহমান বাচ্চু শহরের পূর্ব খাবাসপুর মহল্লার লঞ্চঘাটা এলাকার রমযান আলী খানের ছেলে।

নিহত বাচ্চুর ভাগ্নে আরাফাত বলেন, এশার নামায পড়তে মসজিদে যাচ্ছিলেন মামা । এমন সময় কয়েকজন যুবক মামাকে ছুরি দিয়ে কুপিয়ে আহত করে। স্থানীয়রা দেখামাত্র ঘটনাস্থলে ছুটে আসে এবং ২ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পরে হাসপাতালে নেওয়ার পথেই মামার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, মামার সাথে এ যুবকদের কথাকাটি হয়েছিল এবং নিতেই আমাার মামাকে তারা কুপিয়ে হত্যা করেছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই হত্যাকারীকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে স্থানন্তর করেছে। আটককৃত আসামীরা হলে আটকরা হলেন- শরীফ (১৮) ও হাবিব (১৮)।

প্রাথমিক ভাবে জানা গেছে হত্যাকান্ডের সঙ্গে ৩ জন জড়িত ছিল। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোতয়ালী থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সরকারি মেডিকেল টেকনোলজিস্টদের ধর্মঘট শুরু

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সরকারি মেডিকেল টেকনোলজিস্টরা বেশকিছু দাবি আদায়ের লক্ষ্যে রবিবার থেকে স্বাস্থ্য অধিদফতরের সামনে অবস্থান ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছেন ।

শনিবার বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন থেকে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের বরাবর পাঠানো দাবি সংবলিত এক চিঠিতে এমন ঘোষণা দেওয়া হয়।

টেকনোলজিস্টদের যে দাবিগুলো করছে-

১. বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন চাকরির শুরুতে দশম গ্রেড প্রদান
২. মেডিকেল টেকনোলজিস্টদের জন্য নতুন পদ সৃষ্টি
৩. স্বাস্থ্য বিভাগের গাফিলতির কারণে বয়সোত্তীর্ণ মেডিকেল টেকনোলজিস্টদের বয়স মার্জনা করে ২০ হাজার বেকার মেডিকেল টেকনোলজিস্টকে নির্বাহী আদেশে নিয়োগ প্রদান
৪.অস্বচ্ছ প্রক্রিয়ায় ১৮৩ জন মেডিকেল টেকনোলজিস্টের স্থায়ী নিয়োগের সুপারিশ অবিলম্বে বাতিলকরণ এবং এ অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান
৫. স্বেচ্ছাসেবক/অস্থায়ী ভিত্তিতে/মাস্টাররোলের মাধ্যমে মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগ বন্ধকরণ ৬. প্রধানমন্ত্রীর নির্দেশে সৃজিত ১২০০ মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ এবং বিধি মোতাবেক নিয়োগ প্রদান
৭. সুপ্রিমকোর্টের আদেশ এবং প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ মোতাবেক ওয়ান আমর্বেলা কনসেপ্ট বাস্তবায়ন এবং কারিগরি শিক্ষা বোর্ড সংশ্লিষ্টদের মামলায় চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাস করাদের স্বাস্থ্য বিভাগে নিয়োগ না দেওয়া।

আরও পড়ুন কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ২ জন মাদক ব্যাবসয়ী আটক

এছাড়াও তাদের রয়েছে আরও বেশ কিছু দাবি।

জানা গেছে, মেডিকেল টেকনোলজিস্টরা আপাতত কয়েক দিন দুই ঘণ্টা করে অবস্থান ধর্মঘট পালন করবেন। এর মধ্যে দাবি আদায় না হলে তারা পূর্ণ কর্মদিবস এ অবস্থান ধর্মঘট পালন করবেন।

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ২ জন মাদক ব্যাবসয়ী আটক

0
সংগৃহিত ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

শনিবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাতলামারী বাজারে র‌্যাব-১২ এর অভিযানে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন দৌলতপুরে সাপের কামড়ে মৃত্যু হলো স্কুল ছাত্রের

কুষ্টিয়া র‌্যাব-১২ কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার স্বজল কুমার সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিক্তিতে কাতলামারী বাজারে অভিযান চালিয়ে মাদকসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত মাদকব্যবসায়ীরা হলো দৌলতপুর উপজেলার পিপুলবাড়ীয়া এলাকার হযরত আলীর ছেলে টুটুল (২২) এবং ছিলিমপুর এলাকার মাসুদ রানার ছেলে তৌফিক রানা সিয়াম (২০)। এ সময় তাদের কাছ থেকে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

দৌলতপুরে সাপের কামড়ে মৃত্যু হলো স্কুল ছাত্রের

0

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে সাপের কামড়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে দৌলতপুর উপজেলার জামালপুর গ্রামে। সে একই গ্রামের খাইরুল ইসলামের ছেলে এবং জামালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।

আরও পড়ুনখোকসার কাঠ মিস্ত্রী রাজ্জাক খুনের মামলায় আটক ৬
স্থানীয়রা বলেন, বুধবার বেলা ১১টার দিকে জামালপুর স্কুল মাঠে ঘুড়ি ওড়ানোর সময় বিষাক্ত সাপে কামড় দেয় স্কুল ছাত্র মাহফুজকে। এ ঘটনা জানার পরে পরিবারের লোকজন তাকে ওঝা দিয়ে সাপের বিষ নামানোর চেষ্টা করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

স্কুল ছাত্রের দ্রুত অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানন্তর করা হয়। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

শনিবার দুপুরে শিশুটির মরদেহ নিজ এলাকায় পৌঁছানোর পরে স্বজনদের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে।

প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল সরকার সাপের কামড়ে শিশু মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

১৪দিন পরে করোনার ওষুধের নাম আসতে পারে-হু

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমন রোধ এবং চিকিৎসায় কার্যকর ওষুধ কোনটি হবে , খুব তাড়াতাড়ি জানা যেতে পারে বলে জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। যেসকল সম্ভাব্য ওষুধ পরীক্ষাধীন রয়েছে সেগুলোর কার্যকারিতা দুই সপ্তাহের মধ্যেই জানা যাবে বলে আশা করছেন সংস্থাটির মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস।

শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান এমনই কথা জানিয়েছেন।

তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, প্রাণঘাতী করোনা মহামারি মোকাবিলা করতে বিশ্বের সকল দেশকে একসঙ্গে জেগে উঠতে হবে। যে সকল দেশে মহামারির বিস্তার ব্যাপকভাবে ছড়িয়েছে, সেসকল দেশকে বাস্তব পরিস্থিতি বিবেচনা করে পদক্ষেপ নিতে হবে।

আরও পড়ুন খোকসার কাঠ মিস্ত্রী রাজ্জাক খুনের মামলায় আটক ৬

তিনি আরও বলেন , বিশ্বের ৩৯টি দেশে প্রায় সাড়ে ৫ হাজার রোগী বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরীক্ষা কার্যক্রমে অংশ নিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরীক্ষা চলছে পাঁচটি ভাগে। প্রথম ভাগে শুধু মানসম্পন্ন চিকিৎসার মাধ্যমে রোগীদের অগ্রগতি পর্যবেক্ষণ করা হচ্ছে। দ্বিতীয় ভাগে পরীক্ষা চলছে অ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভির নিয়ে। এই ওষুধটি ইতোমধ্যেই বিশ্বজুড়ে আশার আলো সঞ্চার করেছে। তৃতীয় ভাগে পরীক্ষাধীন রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উল্লেখিত ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন। চতুর্থ ধাপে পরীক্ষা চলছে এইডসের ওষুধ লোপিনাভির বা রিটোনাভিকে নিয়ে। আর পঞ্চম ধাপে এইডসের ওষুধের সঙ্গে ইন্টারফেরন প্রোটিন মিলিয়ে প্রয়োগ করে দেখা হচ্ছে।

করোনা ভাইরাস মহামারির বিস্তার এর মধ্যেই ছয় মাস পেরিয়ে গেছে। তবে বিজ্ঞানীরা দিনরাত কাজ করে যাচ্ছেন কার্যকর চিকিৎসা পদ্ধতি ও টিকা উদ্ভাবনের জন্য। এখন অব্ধি ১৮টি সম্ভাব্য টিকা মানুষের ওপর পরীক্ষার পর্যায়ে রয়েছে।

খোকসার কাঠ মিস্ত্রী রাজ্জাক খুনের মামলায় আটক ৬

0
khoksa-dro-4-p1-compressed
খোকসায় খুনের মামলায় আটক আসামীরা।

স্টাফ রিপোর্টার

খোকসার গ্রামে আধিপত্য বিস্তার কেন্দ্র করে কাঠ মিস্ত্রী রাজ্জাক খুনের মামলার ৬ আসামীকে আটক করেছে পুলিশ।

থানা পুলিশের এসআই সিরাজুল ইসলাম জানান, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত উপজেলার মানিকাট গ্রামে পুলিশ অভিযান চালায়। এ অভিযানে কাঠ মিস্ত্রী রাজ্জাক খুনের মামলার আসামী মজনু (৩০), আব্দুর রহমান (৫৫), আজব আলী (৩৫), মালেক (৩২), হেলাল (২২) ও শরিফুল (৩৬) কে আটক করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি উপজেলার মানিকাট গ্রামে মসজিদের ইমাম নিয়োগ কেন্দ্র করে আওয়ামী লীগের একাংশের নেতা আকত আলী ও ওলামায়ে লীগের নেতা আয়ুব আলীর লোকদের বিরোধ হয়। এর সূত্র ধরে জুমার নামাজের পর মসজিদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কাঠ মিস্ত্রী আব্দুর রাজ্জাক (৩৫) গুরুতর আহত হয়। চিকিৎসার এক পর্যায়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়। এ ঘটনায় প্রতিপক্ষের লোকদের বিরুদ্ধে থানায় মামলা হয়। শুক্রবার রাতে মামলার ৬ আসামীকে পুলিশ আটক করে।

পাবনায় হামলার ঘটনায় গ্রেফতার ২ জন

0
আটককৃত আসমীরা সংগৃহিত ছবি

পাবনা প্রতিনিধি

পাবনার সাঁথিয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ২জন।

আহত হয়েছেন পিতা-পূত্র দুজন, তার হলেন শিখন ও তার পিতা হাবিবুর রহমান । উক্ত হামলার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে আতাইকুলা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- বাকী ওরফে কালা বাকী, পিতা- অয়েন উদ্দিন এবং আলিম ওরফে শিবির আলিম, পিতা মৃত- আবুল খাঁ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মোটরসাইকেলে করে শিখন ও তার বাবা হাবিবুর রহমান ডেমরা-গারুলিয়া সড়ক হয়ে বাড়ি ফিরছিলেন। এমন সময় পূর্ব শক্রতার জের ধরে ভুলবাড়িয়া ইউনিয়ন স্থানীয় নেতা ইমরান হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়।

আহত অবস্থায় শিখন কে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় বাদী শিখন এর ভাগ্নে উজ্জল মৃধা বাদী হয়ে আতাইকুলা থানায় এজাহার দায়ের করে।

যশোরে ভ্যানের ধাক্কায় এক শিশু নিহত

0

যশোর প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার ফুলসারা মোড়ে শুক্রবার বিকালে ইঞ্জিনচালিত ভ্যানের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত হোসাইন (৬) একই গ্রামের মংলা মিয়ার ছেলে।

গোড়পাড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক জামিরুল ইসলাম বলেন, শালকোনা বাজার থেকে ছেড়ে আসা একটি ইঞ্জিনচালিত ভ্যান ফুলসারা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে ধাক্কা দেয়। সে সময় শিশুটি রাস্তা পার হচ্ছিল।

স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ সংবাদ

প্রেমিকার বাড়িতে অনুশনরত যুবক বিষ পান করেছে

কুষ্টিয়া প্রতিনিধি ভিডিও শেয়ারিং প্লাটফরম টিকটকে ভিডিও দেখে ফেসবুকে তরুণীর সাথে পরিচয়। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেম। প্রেমের পরিণতি দিতে বিয়ে করতে বগুড়া থেকে কুষ্টিয়ায়...

ঝিনাইদহে মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে আনুষ্ঠানিকভাবে নতুন স্বেচ্ছাসেবী সংগঠন ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র যাত্রা শুরু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তর থেকে সংগঠনটিকে সরকারি নিবন্ধন সনদ...

মাজারে মেলা দেখতে এসে গৃহবধূ ধর্ষিত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় একটি মাজারের মেলা দেখতে এসে এক গৃহবধূ (২১) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত নিশান (২২) নামের...

কুষ্টিয়ায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও উন্নয়নমূলক কর্মসূচির প্রচার কার্যক্রম জোরদার করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এক গ্রেস ব্রিফিং অনুষ্ঠিত...

শৈশবের বৃষ্টি ভেজা ফুটবল

এক পসলা বৃষ্টির জমেছে থাকা পানিতে ফুটবল খেলায় মেতেছে শিশুরা। কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বুধবার বিকালে ছবিটি তোলা।