মঙ্গলবার, মে ৫, ২০২৬.
Home Blog Page 790

কুমারখালী বাজারে জীবানুনাশক স্প্রে

0
Kumarkhali-dro-02-p6-compressed
কুমারখালীতে জীবানুনাশক স্প্রে

কুমারখালী প্রতিনিধি

কুমারখালী পৌর এলাকায়সহ প্রত্যন্ত গ্রাম পর্যায়ে করোনা ভাইরাস প্রতিরোধে একটি বেসরকারী প্রতিষ্ঠানের উদ্যোগে জীবানু নাশক স্প্রে করা হয়েছে।

মঙ্গলবার সকালে বীজবিস্তার ফাউন্ডেশনের উদ্যোগে এই জীবানু নাশক স্প্রে করা হয়। এ সময় ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়ক ডলি ভদ্র ও ফিল্ড অফিসার পরেশ মন্ডল সহ স্থানীয় ভোক্তা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

কুমারখালী পৌর বাজারে জীবানু নাশক স্প্রে শেষে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর বাজারে জীবানু নাশক স্প্রে করা হয়েছে।

বীজ বিস্তার ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়ক ডলি ভদ্র জানান, বীজ বিস্তার ফাউন্ডেশনের সহযোগীতায় কুমারখালী পৌর কাঁচা বাজার সংলগ্ন জীবন্ত মুরগীর বাজারে সাবান পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা সহ জীবনু নাশক স্প্রে করার উদ্যোগে নেওয়া হয়েছে। এ ছাড়াও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয়ে সামনে নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর বাজারে হাত ধোয়ার ব্যবস্থাসহ জীবানু নাশক স্প্রে করার ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে যদুবয়রা ইউনিয়নের বাজারেও জীবনু নাশক স্প্রে করা হবে।

দেশে করোনা শনাক্তের সংখ্যা অর্ধ লক্ষ

0
Corona-Dro-2-p-3-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় দুই হজার ৯১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত করোনা ভাইরাসে শনাক্তের সংখ্যা অর্ধ লক্ষ ছাড়িয়েছে।

দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫২ হাজার ৪৪৫ জন। অপরদিকে ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৭০৯ জনে।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবে ১২ হাজার ৭০৪টি নমুনা পরীক্ষা করে দুই হাজার ৯১১ জনের করোনা শনাক্ত হয় এবং সুস্থ হয়েছেন ৫২৩ জন। এর ফলে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ১২০ জনে। তবে মৃত্যু আক্রান্তের লাইন দীর্ঘ হচ্ছে।

কুমারখালীতে মসজিদে আর্থিক অনুদানের চেক বিতরণ

0
Kumarkhali-dro-02-p3-compressed
কুমারখালীতে অনুদানের চেক বিতরণ

কুমারখালী প্রতিনিধি

করোনা পরিস্থিতিতে কুমারখালী উপজেলার ৩৯০টি মসজিদের অনুকুলে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুুপুরে ইসলামিক ফাউন্ডেশন কুমারখালীর আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এ অর্থ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রদান করা হলো।

চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান। এ সময় কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুণ সহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা শেষে মসজিদের ইমামদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

খোকসায় আরো একজনের করোনা পজেটিভ

0
lokdun-dro-02p4
বাড়ি লকডাউন

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় আরো এক ভাড়াটিয়ার করোনা পজেটিভ ধরা পড়েছে। বাড়ি লকডাউন করা হয়েছে। এ নিয়ে বহিরাগত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ জনে।

মঙ্গলবার বিকালে উপজেলা স্বস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান সোহেল বিষটি নিশ্চিত করেন। নতুন আক্রান্ত ব্যাক্তি ঢাকা ফেরত। তিনি দেশে একটি খ্যাত নাম পত্রিকায় কর্মরত আছেন। তিনি উপজেলা সদরের থানা পাড়ার একটি ভাড়া বাড়িতে রয়েছেন।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, আজিম উদ্দিন ঈদের আগের দিন করোনা রোগের উপসর্গ নিয়ে খোকসা থানা পাড়ার ভাড়া বাড়িতে ফেরেন। এতদিন বাড়িতে স্ত্রী ও দুই শিশু সন্তানসহ বাড়ি থেকে চিকিৎসা নেন। কিন্তুু সোমবার সকালে তার শারীরিক অবস্থার চরম অবনতি হলে নিজে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গিয়ে চিকিৎসকদের পরামর্শ নেন।

তিনি আরো জানান, তাৎক্ষনিক ভাবে উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সের করোনার থ্রট সোয়াব সংগহকারীদের দল ওই ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠায়। মঙ্গলবার বিকালে সেখান থেকে খুদে বার্তার মাধমে আজিম উদ্দিনের করোনা পজেটিভের বিষয়টি স্বাস্থ্য প্রশাসনকে নিশ্চিত করা হয়।

নতুন করোনা আক্রান্ত ব্যক্তির অবস্থা গুরুতর বলে নিশ্চিত করেন স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা। তিনি আরো জানান, আক্রান্ত ব্যক্তি ঢাকা থেকে ফিরে খোকসা বাজার জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন। এ ছাড়া তিনি নিত্যবাজার সদায় করেছেন। ওই রোগী নিজেই বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন।

এ ঘটনার পর থানা পুলিশের একটি দল আজিম উদ্দিনের ভাড়া বাড়িটি লকডাউন ঘোষনা করা হয়। ইতোমধ্যে বাড়িটির প্রধান ফটকে লকডাউনের ষ্টিকার সেটে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ঈদ পরবর্তী ২৯ মে থেকে অদ্যাবধি (মঙ্গলবার) উপজেলা বেতবাড়িয়া, জাগলবা, শোমসপুরে ও খোকসা থানা পাড়ায় একজনসহ ৪ জন ঢাকা, সাভার ও নারায়গঞ্জ ফেরত করোনা রোগী শনাক্ত হলো। এ ছাড়া প্রথম পর্যায়ে আরো এক জন পুলিশ সদস্য করোনা নিয়ে ওসমানপুরের গ্রামের বাড়িতে ফেরেন।

কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনকে জরিমানা

0
KUSHTIA-DRO-02-P2-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে শ্যামলী পরিবহনের কুষ্টিয়া কাউন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সন্ধ্যায় শহরের মজমপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান নিজেই যাত্রী সেজে স্থানীয় শ্যামলী পরিবহনের টিকিট কাউন্টার খোঁজ খবর নেন। এ কাউন্টারের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমান মেলায়
পরিবহনের কর্তৃপক্ষকে ৩ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান জানান, সরকার নির্দ্ধারিত ভাড়ার থেকে অতিরিক্ত ২০ শতাংশ ভাড়া আদায় করার তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৮০ ধারা মোতাবেক সতর্কতামূলকভাবে জরিমানা করো হয়েছে।

কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আসলাম হোসেন বলেন, গণপরিবহনে সরকারি আদেশ অনুযায়ী স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা নজরদারি করতে মাজিস্ট্রেটসহ বিআরটি কর্মকর্তাদেও সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালতের টিম মাঠে রয়েছে। প্রতিটি বাস কাউন্টার জীবাণুমুক্ত করার এবং তাপমাত্রা পরিমাপক যন্ত্রের ব্যাবহার নিশ্চিত করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

মিরপুরে শিশুকে হাত পা বেঁধে পুকুরে ফেলে হত্যা

0
kushtia-sinked-dro01-p8-compressed

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে সামান্য কাদা ছিটে গায়ে লাগাকে কেন্দ্র করে এক শিশুকে হাত পা বেঁধে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার সন্ধ্যায় মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম দিপু আলী (৮)। সে এ গ্রামের রাজন আলীর ছেলে। এ ঘটনায় তরিকুল ইসলাম ও তাজিম আলী নামের দু’জনকে পুলিশ আটক করেছে।

তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল হামিদ জানান, সোমবার বিকেলে কয়েক শিশুর সঙ্গে পুকুরের ধারে কাদা মাখামাখি খেলছিল দিপু। এসময় পাশেই ঘুড়ি ওড়াচ্ছিলো বেশ কিছু যুবক। কাদা মাখামাখির একপর্যায়ে একটু কাদা কয়েকজনের গায়ে ছিটে পড়লে শিশু দিপুকে কলাগাছের পাতলা রশি দিয়ে হাত পা বেঁধে পুকুরে ছুঁড়ে দেয় তারা। কিছুক্ষণ পর পুকুরের পানিতে শিশুটির লাশ ভেসে ওঠে। এলাকাবাসীর দেওয়া খবরে থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

কুমারখালীতে গণপরিবহনে স্বাস্থ্য বিধি নিশ্চিতে প্রশাসনের কড়া নজরদারি

0
Kumarkhali-dro-01-p5-compressed

কুমারখালী প্রতিনিধি

কুমারখালীতে স্বাস্থ্য বিধি নিশ্চিত করার শর্তসাপেক্ষে সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল শুরু করেছে। তবে প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রদুর্ভাব রোধে প্রশাসনের কড়া নজরদারি রয়েছে।

সোমবার কুমারখালী থেকে ঢাকাগামী একাধিক বাস দুই সিটে এক যাত্রী নিয়ে ছেড়ে গেছে। তবে অর্ধেক যাত্রী নিয়ে গাড়ি ছাড়ার কারণে সরকার নির্ধারিত ভাড়ার থেকে ২০ শতাংশ বেশি ভাড়া আদায় করছে বলে অনেক যাত্রী অভিযোগ করেন। তাদের অভিযোগ ঢাকাগামী পরিবহনের কাউন্টার গুলো রবিবার রাত পর্যন্ত ৮০ শতাংশ বৃদ্ধি ভাড়ায় আগাম টিকেট বিক্রি করেছে। প্রশাসনের হস্তক্ষেপে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া ফেরৎ দেবার অঙ্গিকার করে পরিবহন কর্তৃপক্ষ।

সোমবার দুপুরে বাসস্ট্যান্ড এলাকায় অতর্কিত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীবুল ইসলাম খান। এ সময় সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম, এ মুহাইমিন আল জিহান উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার গণপরিবহনের কাউন্টারগুলোতে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি প্রতিপালনের ব্যবস্থা ও সামাজিক দুরত্ব রক্ষার বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন।

কালীগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু

0
jhenaidah-Dro-1-p7-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলাতে জুলিয়া খাতুন (৭) নামের এক শিশু সাপের কামড়ে মৃত্যু বরণ করেছে।

রবিবার রাত ৩টার দিকে শিশুটি মারা যায়। জুলিয়া খাতুন কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের ভাতঘরা দয়াপুর গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। সে ভাতঘরা দয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিল ।

মৃতশিশুর চাচা নাসির উদ্দিন জানান, রাতে সে তার মা-বাবার সাথে ঘরে ঘুমিয়ে ছিল। রাত ২টার দিকে সাপ তাকে দংশন করে। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

দেশে ২৩৮১ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২২ জন

0
Nasima-Dro-1-p-5-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

সারাদেশে ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৮১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ অব্দি মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৯ হাজার ৫৩৪ জন। মারা গেছেন ২২ জন, এ পর্যন্ত মোট মৃত্যু হলো ৬৭২ জনের।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা জানান, দেশে গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবে ১১ হাজার ৪৩৯টি নমুনা পরীক্ষা করে দুই হাজার ৩৮১ জনের দেহে করোনার সংক্রমন ধরা পড়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮১৬ জন। এর ফলে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৫৯৭ জনে।

যশোর বোর্ডের জিপিএ-৫ নতুন রেকর্ড

0
Jessore-Dro-01-p-2-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

এ বছর এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে রেকর্ড গড়েছে যশোর বোর্ড। গত বছরের চেয়ে এবার প্রায় ৪ হাজার শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

রবিবার প্রকাশিত এসএসসির ফলাফলে এ বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭৬৪ জন শিক্ষার্থী। গত বছর এর সংখ্যা ছিল ৯ হাজার ৯৪৮। তবে বোর্ডে পাসের হার কিছুটা কমেছে। এবছর পাসের হার ৮৭ দশমিক ৩১ ভাগ। গত বছর ছিল ৯০ দশমিক ৮৮।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র জানান, এবছর যশোর বোর্ডে মোট ১ লাখ ৬০ হাজার ৬৩৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪০ হাজার ২৪৩ জন। পাসের হার ৮৭ দশমিক ৩১ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭৬৪ জন।

গত বছর এই বোর্ড থেকে পাসের হার ছিল ৯০ দশমিক ৮৮ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ৯ হাজার ৯৪৮। সে অনুযায়ী গত বছরের চেয়ে এবছর যশোর বোর্ড থেকে ৩ হাজার ৮১৬ জন শিক্ষার্থী বেশি জিপিএ-৫ পেয়েছে। তবে পাসের হার ৩ দশমিক ৫৭ শতাংশ কমেছে।

সর্বশেষ সংবাদ

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম...

পোড়া মবিল দিয়ে তৈরি হচ্ছে বিকল্প ডিজেল তা দিয়ে মেশিন চলছে

কুষ্টিয়া প্রতিনিধি দেশজুড়ে জ্বালানি তেলের সংকটে যখন কৃষকেরা বিপাকে, তখন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক উদ্ভাবক ফেলে দেওয়া পোড়া মবিল দিয়ে বিকল্প ডিজেল তৈরি করে এলাকায়...

ভ্যান চালিয়ে পাঁচ সদস্যের সংসার চালাচ্ছে দশ বছরের শিশু জুনায়েদ

কুষ্টিয়া প্রতিনিধি গত মার্চ মাসে অসুস্থ স্বামী হাবিবুর রহমানের চিকিৎসার জন্য জমানো টাকা নিয়ে তিন শিশুসন্তানকে ফেলে রেখে স্থানীয় এক যুবকের সঙ্গে পালিয়ে যান স্ত্রী...

নগদ টাকাসহ ৫ দিন ধরে নিখোঁজ ডেলিভারী ম্যান

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় অর্ধ লাখ টাকাসহ সজল শেখ (২০) নামে এক তরুণ পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন। ২৯ এপ্রিল রাত সাড়ে ৮টা থেকে তাঁর আর...

কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশু মারা গেছে। এ নিয়ে জেলায় হাম উপসর্গে গত চার মাসে ৯ শিশুর মৃত্যু হলো। এ ছাড়া গত...