বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬.
Home Blog Page 19

ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে।

বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাই কোর্ট বেঞ্চ এ রায় দেয়।

গ্রামীণ কল্যাণের আইনজীবী খাজা তানভীর গণমাধ্যমকে বলেন, “এনবিআরের যে দাবিটি আমরা হাই কোর্ট বিভাগে চ্যালেঞ্জ করেছিলাম, আদালত আজ (বৃহস্পতিবার) সেই রুল খারিজ করে দিয়েছেন। এর ফলে এনবিআরের দাবিটিই বহাল থাকল।”

রায়ের বিরুদ্ধে আপিলের বিষয়ে তিনি বলেন, “আমরা এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যাওয়ার চিন্তাভাবনা করছি। মক্কেলের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

কবে নাগাদ ওই অর্থ পরিশোধ করতে হবে, তা পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর জানা যাবে বলে তথ্য দেন তিনি।

এনবিআরের ওই কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে হাই কোর্টে রিট আবেদন করে গ্রামীণ কল্যাণ।

এর আগে মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে ক্ষমতায় থাকাকালে তার পক্ষে গ্রামীণ কল্যাণের মামলাটি প্রত্যাহার করা হয়েছে, এমন সংবাদ প্রায় সব গণমাধ্যমে প্রচার হয়। তবে গত ১৪ জুলাই কর মওকুফ এবং মামলা প্রত্যাহারের খবর ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলেছিলেন প্রতিষ্ঠানটির আইনজীবী আবদুল্লাহ আল মামুন।

মামলাটি বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের হাই কোর্ট বেঞ্চে শুনানির অপেক্ষায় রয়েছে বলেও তথ্য দিয়েছিলেন তিনি।

কর বিরোধের বিষয়টি সে সময় ব্যাখ্যা করে আইনজীবী মামুন বলেন, “গ্রামীণফোন থেকে লভ্যাংশ দেওয়ার সময় উৎসে ১৫ শতাংশ কর কেটে রাখা হয়। সেই কর পরিশোধের পর আবার কেন অতিরিক্ত কর ধার্য করা হবে- এই প্রশ্নেই আমরা আদালতের শরণাপন্ন হয়েছি। অথচ বিষয়টি কর ফাঁকির মামলা হিসেবে প্রচার করা হয়েছে।”
মামলার সঙ্গে মুহাম্মদ ইউনূসের সম্পৃক্ততার বিষয়ে মামুন বলেন, “তিনি একসময় গ্রামীণ কল্যাণের চেয়ারম্যান ছিলেন। তবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। বর্তমানে মামলাটি প্রতিষ্ঠানের নামে চলছে এবং বর্তমান কর্মকর্তারাই আইনগতভাবে এটি পরিচালনা করছেন।”

ভেড়ামারায় কাষ্টমস কর্মকর্তাদের ওপর হামলার আসামি গ্রেফতার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় গভীর রাতে অবৈধ বিড়ি কারাখানায় অভিযান চালাতে গিয়ে বিড়ি কারখানার মালিক পক্ষের সন্ত্রাসী-ক্যাডারদের হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় কাষ্টমস কর্মকর্তাদের দায়েরকৃত মামলার সাথে জড়িত এক আসামিকে পুলিশ গ্রেফতার করেছে।

গ্রেফতার হওয়া ওই আসামির নাম মো: ওবায়দুজ্জামান জ্যাকি (৩২)। সে ভেড়ামারা উপজেলার দক্ষিণ ভবানীপুর অবৈধ বাঁধন বিড়ি কারখানা সংলগ্ন মৃত শহিদুল ইসলামের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ভেড়ামারা থানার এসআই এস এম কামরুল ইসলাম জানান, হামলা এবং রাজস্ব কর্মকর্তাদের গাড়ি ভাংচুরের ঘটনার সাথে মো: ওবায়দুজ্জামান জ্যাকি সরাসরি জড়িত। তার সম্পৃক্তার তথ্য প্রমাণ সংগ্রহ করার পর তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে মামলা দায়েরের পরের দিন তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমান জানান, এ সংক্রান্ত মামলা দায়েরের পর তথ্য প্রমাণ সংগ্রহকালে ঘটনার সাথে যারা যারা জড়িত তাদের ইতোমধ্যেই চিহ্নিত করা হয়েছে। বাকি আসামিদেও গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট অফিসার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব তানভীর আহমেদ জানান, রাজস্ব কর্মকর্তাদের ওপর হামলার ঘটনাটি আমরা খুব গুরুত্বের সাথে বিবেচনা করছি। আসামিদের দ্রæত গ্রেফতারের জন্য ইতোমধ্যেই কুষ্টিয়ার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। আশা করছি বাদবাকি আসামিদেরও দ্রæত গ্রেফতার করা সম্ভব হবে।

প্রসঙ্গত গত বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২ টা ৫০ মিনিটের দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর এলাকার বাঁধন বিড়ি কারখানায় অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হন কুষ্টিয়া রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

ভেড়ামারা থানাধীন দক্ষিণ ভবানীপুর সাকিনস্থ বাঁধন বিড়ি ফ্যাক্টরীর ১০০ গজ আগে পাকা রাস্তার উপর পৌছাইলে অজ্ঞাতনামা আসামীরা বেআইনী জনতাবদ্ধে মুখে গামছা বাধা অবস্থায় আমাদের গাড়ীর গতিরোধ করে সরকারি কাজে বাঁধা প্রদানের উদ্দেশ্যে ইট ও লাঠিসোটা দিয়ে গাড়ির উপর হামলা করে।

তাদের নিক্ষেপিত ইটের আঘাতে আমাদের ব্যবহৃত গাড়ির (ঢাকা মেট্রো-চ ১৫-৮৭৪৯) ডান পাশের হেডলাইট ও পিছনের গøাস এবং ডান পাশের গøাস ভেঙে যায়। আসামীদের নিক্ষেপিত এলোপাতাড়ি ইটের আঘাতে দুই জন কর্মকর্তা আহত হন। পরবর্তীতে ৯৯৯ এ ফোন দিলে প্রায় আধা ঘন্টা পর ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করেন।

এ ঘটনায় অজ্ঞাতানামা ১০-১২ জনকে আসামি করে বৃহস্পতিবার দুপুরে ভেড়ামারা থানায় মামলা দায়ের করেছেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল কুষ্টিয়া-২ এর রাজস্ব কর্মকর্তা মো: ওমর ফারুক ভূইয়া।

এক বছরে দুইবার ভ্যান চোরের খপ্পরে বৃদ্ধ আব্দুল্লাহ

0

কুষ্টিয়া প্রতিনিধি

‘ভ্যান চালায় সংসার চলে। ওই ( ভ্যানের) উপরই আমরা নির্ভর। ভ্যানডা হারা গেছে। এহন আমরা চলব ক্যাম্বা ( কিভাবে)। আমার চলার মতো তো আর পরিবেশ নাই। বছরের মাথায় এটা হারায়ছে। এমাথায় এটা হারালো। এ্যাম্বা হলি চলি ক্যাম্বা।’

কথা গুলো বলছিলেন মনোয়ারা খাতুন ( ৫৯)। তিনি কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ যদুবয়রা গ্রামের ভ্যানচালক মো. আব্দুল্লাহ বিশ্বাসের (৬৬) স্ত্রী। সংসারের উপার্জনের একমাত্র অবলম্বন ব্যাটারিচালিত ভ্যানটি চুরি হওয়ায় দিশেহারা হয়েছেন এই বৃদ্ধ দম্পতি।

ভোটার আইডি কার্ড অনুযায়ী আব্দুল্লাহ বিশ্বাসের বয়স ৬৬ বছর। এই বয়সে বিশ্রাম নিয়ে আরাম আয়েশে দিনযাপনের কথা তার। কিন্তু চার ছেলে সন্তান দারিদ্র ও দিনমজুর হওয়ায় ভ্যান চালিয়ে এক নাকি ও নাতিনসহ চারজনের সংসার চালাতেন।

কিন্তু গত সোমবার দুপুরে পুলিশ পরিচয়ে যাত্রী সেজে তাকে অজ্ঞান করে উপজেলার পান্টি – যদুবয়রা সড়কের লালনবাজার এলাকা থেকে তার ভ্যানটি নিয়ে যায় চক্রটি। সম্ভাব্য সব জায়গা খোঁজাখুঁজি করেও ভ্যানের সন্ধান পাননি। গত মঙ্গলবার তিনি কুমারখালী থানায় লিখিত অভিযোগ করেন।

জানা গেছে, আব্দুল্লাহ বিশ্বাসের মেঝে পাকা দুই কক্ষবিশিষ্ট টিনশেড ঘরে স্ত্রী, সন্তান, এক নাতি ও এক নাতিনসহ চারজনের বসবাস। প্রায় এক বছর আগে নিজ বাড়ি থেকে একটি ভ্যান চুরির ঘটনা ঘটে। এরপর দুটি এনজিও থেকে প্রায় ৬০ হাজার টাকা ঋণ নিয়ে নতুন একটি ভ্যান কিনেছিলেন। কিন্তু বছর পার না হতেই আবারো তার উপার্জনের একমাত্র অবলম্বনটি চুরি হয়ে গেছে।

বৃহস্পতিবার দুপুরে আব্দুল্লাহ বিশ্বাসের বাড়ি গিয়ে দেখা যায়, সড়কের ধারে টিনশেডে চৌচালা মেঝে পাকা ঘর। ঘরটির সামনে ভ্যানটি রাখার স্থান করা হয়েছে। ভ্যানটি নেই। তবে ভ্যানের চার্জার নিয়ে বারান্দায় আসেন বৃদ্ধ দম্পতি। তাঁদের চোখেমুখে হতাশার ছাপ।

এ সময় মনোয়ারা খাতুন বলেন, “ভ্যানই আমারে সম্বল ছিল। কিন্তু এক ভ্যান কয়বার কেনা যায়। এহন আর ভ্যান কেনার মতো কোনো পরিবেশ নেই। এহন কেউ যদি একটা সাহায্য করতনে। তাহলে আবার চলতি পারতাম।’

আব্দুল্লাহ বিশ্বাস জানান, সোমবার দুপুরে যদুবয়রার এনায়েতপুর বাজার থেকে পুলিশ পরিচয়ে একজন ভ্যানে উঠে লালনবাজার আসল। এরপর সেখানে তিনি (চোর) রাস্তায় দাঁড়িয়ে আরেকজনের সঙ্গে কথা বলেন। হঠাৎ কি হলো বুঝলাম না। মাথা ধরে নিচে বসে পড়লাম। আধাঘণ্টা পরে দেখি লোকজন মাথায় পানি ঢালছে। কিন্তু ভ্যান আর নেই।

তার ভাষ্য, দিনে ৩০০ – ৪০০ টাকা আয় হতো। তা দিয়ে কিস্তি আর চারজনের সংসার চলত। কিন্তু এখন ভ্যানডা হারায় সব বন্ধ হয়ে গেছে। ভ্যান হারিয়ে না খেয়ে দিন যাচ্ছে তাদের। একটা কিনতে সবার সহযোগীতা চান এই বৃদ্ধ। তাকে সহযোগীতা করুন।

প্রতিবেশী আলম মন্ডল বলেন, খুব অসহায় ও গরিব মানুষ আব্দুল্লাহ। ভ্যান হারিয়ে পরিবার নিয়ে অসহায় হয়ে পড়েছেন তিনি। তার একটা ভ্যানের ব্যবস্থা হলে আবার সংসারটা চলতো।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, শয়তানের নিঃশ্বাসের খপ্পরে পড়ে ভ্যান হারিয়েছেন বৃদ্ধ আব্দ্ল্লুাহ। লিখিত অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।

বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের আহবান জানিয়েছেন ইউএনও ফারজানা আখতার। তিনি বলেন, লিখিত আবেদন করলে সাধ্যমত সহযোগীতা করা হবে।

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বিসিআইসির এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তার বিরুদ্ধে সময়মতো দোকান না খোলা এবং সারের কৃত্রিম সংকটের অভিযোগে রয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধা ৭টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের নিদেনতলা বাজার এলাকার মেসার্স লেক্সাস ইন্টারন্যাশনাল ডিলার পয়েন্টে অভিযান চালায় প্রশাসন। জরিমানা গুণা ডিলারের নাম খন্দকার মহব্বত হোসেন।

কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ এর (ঠ) ধারায় আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাজানা আখতার। আদালত পরিচালনায় সহযোগীতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন ও থানা পুলিশ।

এ তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার জানান, সময় মতো দোকান না খোলা এবং কৃত্রিম সংকট তৈরির অপরাধে এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও এধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য কঠোর সতর্ক করা হয়েছে। তার ভাষ্য, সারের কোনো সংকট নেই। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

গ্রাহকদের শত কোটি টাকার মামলার সাজাপ্রাপ্ত আসামী আনিচ গ্রেপ্তার

0

কুষ্টিয়া প্রতিনিধি

প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত জেলখানা থেকে পলাতক আসামি মো. আনিছুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুষ্টিয়ার কুমারখালী থানা পুলিশ সূত্র জানায়, বুধবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকার বিমানবন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগাওে গ্রেরণ করে হয়।

আনিছুর রহমার কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের সদরপুর গ্রামের মৃত ইব্রাহিম বিশ্বাসের ছেলে। তিনি ২০০৬ সালে নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকায় বিশ্বাস ফাউন্ডেসনের নামে বিশ্বাস সঞ্চয় ঋণদান ও সমবায় সমিতি লিমিটেড নামক একটি প্রতিষ্ঠান খুলে বসেছিলেন।

পুলিশ, এলাকাবসী ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আনিছুর রহমান ২০০৬ সালে আলাউদ্দিন নগর এলাকায় বিশ্বাস সঞ্চয় ঋণদান ও সমবায় সমিতি লিমিটেড নামে একটি এনজিও চালু করেন।

আলাউদ্দিননগর থেকে এনজিওর মুল কার্যক্রম পরিচালনা করছিলেন। কয়েক বছরের মধ্যে কুষ্টিয়া, রাজবাড়ী, পাবনা, ঝিনাইদহসহ আশপাশের বিভিন্ন জেলায় কয়েক’শ শাখা খুলেন।

সেখানে তিনি দ্বিগুন টাকা ফেরত দেওয়ার প্রলোভন দেখিয়ে হাজার হাজার গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন মেয়াদী ডিপিএসের নামে মোটা অংকের টাকা জমা রাখতেন। একপর্যায়ে কয়েক’শ কোটি টাকা জমা হলে তিনি তা দিয়ে দেশের বিভিন্ন স্থানে জমি, বাড়ি, গাড়িসহ বিভিন্ন সম্পদের মালিক হতে থাকেন।

২০২৩ সালের শুরুতেই এনজিও কর্মীরা বিষয়টি অনুমান করতে পেরে তাদের লগ্নিকৃত টাকার জন্য চাপ দিতে থাকেন। এ বছরের নভেম্বরে তিনি অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা হয়ে যান।

আরও জানা গেছে, ২০২৪ সালের শুরুর দিকে কুষ্টিয়াসহ বিভিন্ন আদালতে আনিছুর রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও প্রতারণার প্রায় ১২৪ টি মামলা হয় এবং বিজ্ঞ আদালত তার বিরদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন।

এছাড়াও ১২টি মামলায় বিভিন্ন মেয়াদী সাজাপ্রাপ্ত হন তিনি। এরপর ২০২৪ সালের ৩০ এপ্রিল বিদেশে পালানের সময় ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে কুষ্টিয়া জেলখানায় প্রেরণ করেন।

২০২৪ সালের ৭ আগস্ট দুপুরে কারাগারের প্রধান ফটক ভেঙে প্রতারক আনিছুর রহমানসহ ১০৪ আসামি পালিয়ে যায়।

কুমারখালী থানার উপপরিদর্শক সোহাগ শিকদার বলেন, ‘তথ্য প্রযুক্তি ও র‌্যাবের সহযোগীতায় এএসআই শরিফ ও কনস্টেবল রাশেদসহ অভিযান চালিয়ে ঢাকা বিমানবন্দর থানা এলাকা থেকে প্রতারক আনিছুরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন আদালতে ১২৪ মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। তারমধ্যে ১২টি মামলায় সাজাপ্রাপ্ত।

এদিকে, প্রতারক আনিছুর রহমানের গ্রেপ্তারের খবর শুনে অনেক গ্রাহক থানায় ছুটে আসেন। পরে পুলিশ তাদেরকে আদালতে মামলা করার পরামর্শ দেন।
এ সময় রাজবাড়ীর পাংশার মাছপাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে আব্দুল মাজেদ (৬৪) বলেন, ‘সারা জীবন গার্মেন্টসে চাকুরি করে প্রায় সাড়ে ১১ লাখ টাকা জমিয়েছিলাম। চার বছরে দ্বিগুণ লাভের আশায় আনিচের বিশ্বাস এনজিওতে রাখছিলাম। কিন্তু দুই বছরের মাথায় সব টাকা নিয়ে পলায় গিছিল আনিচ। গ্রেপ্তারের খবর শুনে থানায় আসছি।’

তার স্ত্রী বিনা খাতুন বলেন, দ্বিগুণ লাভের আশায় এখন সব শেষ। সর্বহারা হয়ে থানায় এসেছি। পুলিশ বলছে কোর্টে মামলা করতে।

২০১৩ সাল থেকে বিশ্বাস ফাউন্ডেশনের এনজিওতে চাকুরি করেছেন কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের জাহেদপুর গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী জাহানারা খাতুন।

তিনি বৃহস্পতিবার থানা চত্বরে দাঁড়িয়ে বলেন, “চাকুরি বেতন, বোনাস, জমির ইজারা, গরু – ছাগল বিক্রিসহ মোট প্রায় ৩০ লাখ টাকা দিছিলাম আনিচরে। সব মারে দিয়ে চলে গেছে। “

তার ভাষ্য, এনজিওর নামে আনিচ প্রায় ২০০ কোটি টাকা আত্মসাত করে নিজের নামে বাড়ি, গাড়িসহ সম্পদের পাহাড় গড়েছে।

প্রতারক আনিচের ভাগ্নি বিনা খাতুন বলেন, ‘দ্বিগুণের লাভের আশায় মামার কাছে তিন লাখ টাকা রাখিছিলাম। কিন্তু এখন সব শেষ হয়ে গেছে। হয় টাকা ফেরত দিক, নয়লে ওর ফাঁসি দিক সরকার।’

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, মানুষকে প্রলোভন দেখিয়ে সুকৌশলে আনিস কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আদালতে মামলার পর তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল। কিন্তু ৭ আগষ্ট জেল থেকে পালিয়ে গিয়েছিল। তাকে ফের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারের খবর শুনে অনেক ভুক্তভোগী থানায় এসেছিল।

জামায়াতকে ইসলামী দল বলা যায় না: চরমোনাই পীর

0

কুষ্টিয়া প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী দলের লোগো থেকে ‘আকিমুদ দিন’ কথাটি তুলে নিয়েছে। এর ফলে ‘ইসলাম’ কথাটি আর থাকে না। তাই একে ইসলামী দলও বলা যায় না। জামায়াত যে ইসলামী অনুশাসন অনুযায়ী দেশ চালাবে, গত নির্বাচনের ইশতেহারে এ কথা তারা কোথাও বলেনি। পাশাপাশি জামায়াতের আমির সে সময় বলেছিলেন, তারা শরিয়া অনুযায়ী নয়, প্রচলিত আইনে দেশ চালাবেন। সব মিলিয়ে বলা চলে জামায়াত আর ইসলামী দল নয়।

মঙ্গলবার কুষ্টিয়া শহরের ফজলুল উলম মাদ্রাসায় কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন চরমোনাইন পীর। তিনি প্রশ্ন করে বলেন, জামায়াতে ইসলামী বিদ্যুৎ সংকট সমাধানসহ বিভিন্ন দাবিতে লংমার্চ করেছে। সেখান থেকে ফিরে সংসদে দলের আমির বলেছেন, বিদ্যুতের সমস্যা বর্তমান সরকারের সৃষ্ট নয়, তাহলে এত তেল-গ্যাস পুড়িয়ে লংমার্চ কেন করলেন? এমন দ্বিমুখী আচরণ কেন?

চরমোনাই পীর আরও বলেন, বিএনপি নির্বাচনের আগে ওয়াদা করেছিল, ক্ষমতায়গেলে শরিয়াবিরোধী কোনো আইন করবে না। কিন্তু এখন সে ওয়াদা তারা রাখছে না। সংসদে তারা এরই মধ্যে শরিয়াবিরোধী আইন অনুমোদন দিয়েছে। তারা শরিয়াবিরোধী আইন থেকে ফিরে না এলে আমরা প্রতিবাদে নামতে বাধ্য হব।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ‘নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন ছিল, তবু আমরা মেনে নিয়েছি। কিন্তু বর্তমান সরকার দেশকে অন্তর্র্বতী সরকার আমলের চেয়েও খারাপের দিকে নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমরা পাতি শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়েছি।’

আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করি না, তারা ‘মাফিয়া গ্যাং’: তথ্য উপদেষ্টা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

কার্যক্রমে নিষেধাজ্ঞায় থাকা আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল হিসেবে মানতে চান না প্রধানমন্ত্রীর তথ্য ও স¤প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তার কথায় দলটি স্রেফ ‘একটি মাফিয়া গ্যাং’।

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে লাঞ্ছিতের ঘটনায় এ কথা বলেন জাহেদ উর রহমান। ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিতের হওয়ার’ কথা জানিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

এ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, “আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল মনে করি না। ইটস আ মাফিয়া গ্যাং। এই যে মাফিয়া গ্যাং বলছি, এটার একটা প্রমাণ হচ্ছে, কেউ কেউ তাদেরকে রাজনৈতিক দল বলে, তাদের এক ধরনের অধিকার আছে, রাজনীতি করবে না কেন, এই আলাপ তুলতে আসেন।

“আজমেরী হক বাঁধনের ওপর যা হল, আমার মনে হয়Ñএটা আবার বোঝাল ওদের আদৌ রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করে কোনোভাবে আমাদের মাটিতে রাজনীতি করতে দেওয়া উচিত হবে কি না।”

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে কথা বলছিলেন জাহেদ উর রহমান।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে জাহেদ উর রহমান বলেন, “আমি প্রায়ই বলতাম শেখ হাসিনা যখনই কথা বলেনÑতার এই কথা বলায় নিষেধাজ্ঞা আছে, কিন্তু যখনই কথা বলেন তিনি আদতে আসলে দেখান এরা কত নোংরা।

“খেয়াল করব আমরা, রাজনৈতিক দলÑআপনি যদি যা যা ঘটিয়েছেন এরপর যদি ন্যূনতম আপনার দুঃখবোধ থাকত, আপনার যদি রাজনীতিতে ফিরে আসার উদ্দেশ্য থাকত, এই সহিংসতাগুলো করা হত না। কোনোভাবেই হত না।”

তিনি বলেন, “আবার আমরা এটুকুও বলি আওয়ামী লীগের যে কোনো পক্ষ থেকে, আমরা প্রস্তুতও আছি আপনারা একই কাজ করতে পারেন।

“শেখ হাসিনাকেই কেয়ার করি নাই, আমরা শেখ হাসিনার চৌদ্দ পুরুষসহ পালাতে বাধ্য করেছি, আর সেখানে কিছু মাস্তান একটু পার্কে-টার্কে মাস্তানি করবেÑউই ডোন্ট কেয়ার! আমরা, তবেÑআমরা ছাড়ব না, নিশ্চয়ই ছাড়ব না।”

জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার পর দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তোলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

ওই দাবির মুখে গত বছরের ১২ মে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ ও এর ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়।

কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন আয়োজনসহ যাবতীয় কর্মকাÐ নিষিদ্ধ থাকবে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদÐ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনার কথা জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি।

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহŸান জানিয়েছেন।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।’

মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নেত্রকোনার কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

একই সঙ্গে পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করা এবং প্রাণী ও জীবজন্তুর প্রতি যতœশীল হওয়ার পরামর্শও দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ কথা জানান।

পরিচ্ছন্নতার অভ্যাস নিজের পরিবার থেকেই শুরু করার আহŸান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘তোমরা নিজেরা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে এবং পরিবারের সদস্য, বন্ধু ও প্রতিবেশীদেরকেও সচেতন করবে। তোমাদের ছোট ছোট উদ্যোগই একটি পরিচ্ছন্ন ও সুস্থ সমাজ গড়ে তুলতে সহায়তা করবে।’

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন। তারা কোন শ্রেণিতে পড়ে, কীভাবে পড়াশোনা করছে এবং ভবিষ্যতে কী হতে চায়; এসব বিষয়েও তাদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন প্রধানমন্ত্রী।

পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু পাঠ্যবইয়ে মনোযোগ দিলেই হবে না; সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠতে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা করতে হবে। সময়ের সঠিক ব্যবহার করতে হবে এবং নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।’

মানুষের পাশাপাশি প্রাণী ও জীবজন্তুর প্রতি সহানুভ‚তিশীল হওয়ার আহŸান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের চারপাশের অসহায় ও অবলা প্রাণীদের প্রতিও যতœবান হতে হবে। কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ করা যাবে না। জীবজন্তুর প্রতি মমতা ও দায়িত্ববোধ মানবিক সমাজের পরিচয়।’

ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৪২ জন শিক্ষার্থী মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশন দেখতে সংসদ ভবনে আসেন।

তাদের সঙ্গে বিদ্যালয়ের পাঁচজন শিক্ষক এবং পরিচালনা কমিটির দুজন সদস্যও ছিলেন। সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার একপর্যায়ে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পান।

প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ¡াস দেখা যায়।

প্রধানমন্ত্রীর দেওয়া পরামর্শ নিজেদের জীবনে অনুসরণ করার পাশাপাশি পরিবার, বিদ্যালয় ও এলাকার মানুষের মধ্যেও ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেন তারা।

পিস্তল হাতে ভিডিও ছড়ানোর প্রতিবাদে যুবদল নেতার ছেলের সংবাদ সম্মেলন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদের ছেলে সানজিদ আহমেদ সংবাদ সম্মেলন করে দাবি করেন, একটি চক্র খেলনা পিস্তলসহ তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়ে তাদের পিতা-পুত্রের মানহানি করার চেষ্টা করছে।

মঙ্গলবার রাত ৮ টায় কুষ্টিয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

সানজিদ আহমেদ বলেন, একটি মহল তার হাতে থাকা একটি খেলনা পিস্তলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। যে ভিডিও ছড়ানো হয়েছে, সেটাও প্রায় একবছর আগের। ভিডিওতে যে পিস্তল আমার হাতে দেখা গেছে, সেটা মূলত খেলনা পিস্তল।

সেদিনের বর্ণনা দিয়ে সানজিদ বলেন, ঘটনার দিন দুপুরে আমরা কয়েকজন আমাদের বাড়ির পার্শ্ববর্তী মাঠের মাঝে সড়কে বসে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় একটি শিশু ওই পথে যাচ্ছিল, তার হাতে ছিল খেলনা পিস্তলটি। অনেক সুন্দর দেখে। তার হাত থেকে পিস্তলটি নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম। এমন সময় কে বা কারা ভিডিও করে রাখে। পরে তা স্যোসাল মিডিয়ায় ফেসবুকে আপলোড করে আমাদের সন্মান হানির চেষ্টা করছে।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আপনারা জানেন আমার বাবা আব্দুল মাজেদ যুবদলের নেতা। শিগগিরই কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি দেওয়া হতে পারে। এর আগে রাজনৈতিক ফায়দা লুটার জন্য আমাদের পরিবার ও আমার বাবাকে ঘিরে নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে। এই ভিডিও ভাইরালও তার অংশ হতে পারে। কিন্তু আমার বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র আমাদের পরিবারের অন্য সদস্যদের জীবন বিষিয়ে তুলছে।

সানজিদ আহমেদ বলেন, আমি যুবদল নেতার সন্তান হয়ে কি অপরাধ করে ফেলেছি। আমার কী সাধারণ জীবনযাপনের অধিকার নেই। আমি কি বন্ধুদের সঙ্গে আড্ডাও দিতে পারব না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুষ্টিয়া যুবদলের নেতাকর্মী।

লিফলেট বিতরণ করে ট্রাফিক সচেতনতা কার্যক্রমের উদ্বোধন করলেন পুলিশ সুপার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় জেলা পুলিশের উদ্যোগে জেলার সকল নাগরিকের মাঝে ট্রাফিক সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে। জেলার ৭টি থানায় একযোগে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ) সকাল ৯টায় কুষ্টিয়া ট্রাফিক অফিসের সামনে মজমপুর রেলগেট চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রাফিক সচেতনতা কার্যক্রমের উদ্বোধন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

উদ্বোধনকালে তিনি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলার জন্য জেলার সকল নাগরিকের প্রতি আহ্বান জানান।

তিনি চালকদের উদ্দেশ্যে বলেন, দুর্ঘটনা এড়াতে অত্যন্ত সতর্ক ও মনোযোগ সহকারে গাড়ি চালাতে হবে। ঘুম বা ক্লান্ত অবস্থায় কোনোভাবেই গাড়ি চালানো যাবে না। একই সঙ্গে সব ধরনের ট্রাফিক আইন ও ট্রাফিক সিগন্যাল মেনে চলতে হবে।

পুলিশ সুপার আরও বলেন, মোটরসাইকেলে চলাচলের সময় চালকসহ আরোহী প্রত্যেককে অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে। নিজেদের নিরাপত্তার পাশাপাশি অন্য সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়টিও সবাইকে গুরুত্ব দিতে হবে।

পরে পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম উপস্থিত নাগরিক ও যানবাহন চালকদের মধ্যে ট্রাফিক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

এ সময় সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল), কুষ্টিয়া মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) কাজী হাসানুজ্জামান, কুষ্টিয়া ট্রাফিক পুলিশ, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ জেলা ট্রাফিক পুলিশের কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সড়ক দুর্ঘটনা কমানো, যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়াতেই এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...