বুধবার, এপ্রিল ১৫, ২০২৬.
Home Blog Page 194

শেখ হাসিনার দেশে ফেরা ও নির্বাচনে অংশগ্রহণ নিয়ে যা বললেন জয়

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করে গত ৫ আগস্ট চরম গোপনীতার মধ্যদিযে ভারতে পারি জমান শেখ হাসিনা। এরপরে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবীদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের অন্তর্র্বতী সরকার গঠন করা হয়।

ইতোমধ্যে অন্তর্র্বতী সরকারের কাছে দ্রæত নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপিসহ একাধিক রাজনৈতিক দল। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা নির্বাচনে লড়বেন কি না, তা নিয়ে প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনের সঙ্গে কথা বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) টাইমস ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে জয় বলেন, আমার মায়ের নির্বাচনে লড়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি দেশের পরিস্থিতি দেখে বেশ বিচলিত ও হতাশ। কেননা গত ১৫ বছরে তার সব কঠোর পরিশ্রম একপ্রকার ব্যর্থই হতে চলেছে।

নির্বাচনে নিজের অংশগ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি জানিয়ে জয় বলেন, আমার কখনোই রাজনীতিতে আসার ইচ্ছা কিংবা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কে জানে? তবে আমি এখনো নিজের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।

কোটা আন্দোলনের সময় নিজেদের পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপে আলোচনার প্রসঙ্গ টেনেছেন জয়। তিনি বলেন, কোটা আন্দোলন দেখে আমরা হতবাক হয়ে গিয়েছিলাম। এমনকি, আমি বলেছিলাম, ৩০ শতাংশ কোটা অনেক বেশি। এটি আমাদের পাঁচ শতাংশে নামিয়ে আনা উচিত। তখন কেউ একজন বলেন, আমরাও তো মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনি। তখন আমি মজা করে উত্তর দিয়েছিলাম, সেজন্যই আমি পাঁচ শতাংশের কথা বলছি।

এর আগে নির্বাচন নিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনপিআরের এক সাক্ষাতকারে ড. মুহাম্মদ ইউনূসের কাছে জানতে চাওয়া হয় যে সেনাবাহিনী বলছে অন্তর্র্বতী সরকারের মেয়াদ হওয়া উচিত ১৮ মাস। অন্যদিকে, বিরোধী দলগুলো নভেম্বরে নির্বাচনের দাবি করে আসছে। এমন পরিস্থিতে আপনার জন্য ১৮ মাস সময় কি পর্যাপ্ত?

জবাবে ইউনূস বলেন, মানুষ এই সংখ্যাগুলো ছুড়ে ফেলে দিচ্ছে। যত মাস বা বছর প্রয়োজন জনগণ দিতে প্রস্তুত রয়েছে। কেউ কেউ আবার বলছে যে এটি দ্রæত করা উচিত, কারণ আপনি যদি দীর্ঘদিন থাকেন, তাহলে অজনপ্রিয় হয়ে পড়ার ও সবকিছু এলোমেলো হয়ে যাবে।

‘আবার কেউ কেউ বলছে, না, আপনাকে সংস্কার শেষ করতে হবে। সুতরাং আপনি দীর্ঘ সময় ধরে থাকুন। কারণ আমরা সবকিছু ঠিক না করে ‘বাংলাদেশ ২.০’ তে যেতে চাই না। তাই এই নিয়ে বিতর্ক চলছে।’

আরও পড়ুন –আজও বৃষ্টি থাকতে পারে, শীতের বার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর

তিনি আরও বলেন, সংস্করণ ২.০ অর্থ এটাই। আমরা পুরোনো রাজনৈতিক সংস্কৃতিতে ফিরে যেতে চাই না। তাহলে এত জীবন দেওয়ার কী অর্থ থাকলো? এর কোনো মানে নেই। আমাদের একটি নতুন নির্মাণ শুরু করতে হবে।

এরও আগে জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকের দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস বলেছিলেন, যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের আয়োজন করা হবে। অন্তবর্তী সরকারে মূল লক্ষ্য সংস্কারকাজ ও দ্রæত সম্ভব জাতীয় নির্বাচনের আয়োজন করা। দীর্ঘদিন ক্ষমতায় থাকার উদ্দেশ্য আমাদের নেই।

আজও বৃষ্টি থাকতে পারে, শীতের বার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আশা করা হচ্ছে চলতি সপ্তাহের মধ্যে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমতে পারে এবং কিছুটা শীত অনুভব হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার (৪ অক্টোবর) খুলনা, রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে কোথাও কোথাও ভারী (ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (ঘণ্টায় ৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টি হতে পারে। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে বলে জানয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃৃত রয়েছে। এ ছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

এ পরিস্থিতিতে আবহাওয়া অফিস বলছে, দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী কয়েক দিন দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন – সৈয়দ মাছ-উদ রুমী সেতু টোল আদায়ের বিষয়ে মতবিনিময় সভা

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন, দেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নিচ্ছে। এ সময় মৌসুমি বায়ু প্রচুর বৃষ্টি ঝরায় এবং শক্তিশালী আচরণ করে থাকে।

তিনি আরো জানান, এ পরিস্থিতিতে মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর চলতি সপ্তাহের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা হ্রাস পেতে থাকবে। আর এই সময় কিছুটা শীত অনুভব হওয়ার সম্ভাবনা রয়েছে।

সৈয়দ মাছ-উদ রুমী সেতু টোল আদায়ের বিষয়ে মতবিনিময় সভা

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে গড়াই নদীর ওপরে নির্মিত সৈয়দ মাছ-উদ রুমী সেতুর টোল আদায় নিয়ে স্থানীয়দের সঙ্গে চরম মতবিরোধ তৈরি হয়েছে। বৈষম্যবিরোধী আন্দলোনের পর থেকে বিক্ষুব্ধ জনতার হামলার ভয়ে বেশ কিছুদিন যাবৎ টোল আদায়কারীরা টোল প্লাজায় আসতেই পারছেনা। তাই টোল আদায় বন্ধ রয়েছে। ফলে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার।

বৃহস্পতিবার দুপুরে সৈয়দ মাছ-উদ রুমী সেতুর টোল আদায় বিষয়ে কুমারখালী প্রশাসন উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। কুষ্টিয়া সড়ক বিভাগ আয়োজিত সভায় পরিবহন মালিক সমিতি, সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা উপস্থিত ছিলেন।

ভুক্তভোগীরা বলছেন, সেতু নির্মাণের কয়েকগুণ বেশি টাকা উত্তোলন করা হয়েছে। তাই আর টোল আদায় করা যাবেনা। জনস্বার্থে স্থায়ীভাবে তারা টোল বন্ধের দাবি জানান।

আর প্রশাসন ও সওজ কর্তারা বলেন, টোল নিয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পেলে টোল আদায় স্থায়ীভাবে বন্ধ করা হবে।

সওজ কার্যালয় সুত্রে জানা গেছে, কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসকড়ের গড়াই নদীর ওপর রয়েছে সেতুটি। এর দ্যৈর্ঘ ৫১৮ মিটার এবং প্রস্থ ১২ মিটার। আওয়ামী লীগ সরকার পতনের পর গত ৭ আগষ্ট সকালে টোল আদায় বন্ধের দাবিতে টোলপ্লাজায় আদায়কারীদের মারধরের পর ভাঙচুর করে আগুন লাগিয়ে দেন বিক্ষুব্ধ জনতা। সেসময় টোলপ্লাজা ছেড়ে পালিয়ে যান আদায়কারীরা। এরপর কিছুদিন বন্ধের পর ১৩ আগষ্ট পুনরায় সওজ কর্তৃপক্ষ টোল আদায় করতে গেলে পুনরায় তাদের হুমকি – ধামকি দেন বিক্ষুব্ধ জনতা। ফলে নিরাপত্তার অভাবে আর টোল আদায় চালু হয়নি। এতে প্রতিদিন তিন – চার লাখ টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার।

আরও পড়ুন – বিএনপি’র কর্মীকে হত্যা মামলায় সাবেক এমপি রউফ কারাগারে

আরো জানা গেছে, ২০০৪ সালে ৩৫ কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া – রাজবাড়ী সড়কে কুমারখালী উপজেলার গড়াই নদীর ওপর সৈয়দ মাছ উদ রুমী সেতু নির্মাণ করে সওজ বিভাগ। ২০০৫ সাল থেকে সেতু ব্যবহারকারীদের কাছ থেকে ইজারাদারের মাধ্যমে টোল আদায় করছে সওজ বিভাগ। এবারও সেতুটি ৩৩ কোটি টাকায় ইজারাদেওয়া হয়েছে বলে জানাগেছে। তবে চলমান পরিস্থিতির কারণে দায়িত্ব বুঝে নেননি ইজারাদার।

টোল আদায় বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট গোলাম মুহাম্মদ, উপজেলা বিএনপির আহবায়ক লুৎফর রহমান, উপজেলা জায়ামেত ইসলামীর আমির আফজাল হোসাইন, কুষ্টিয়া – রাজবাড়ী মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মহসিন আলী, কুষ্টিয়া বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল সেলিম, কুমারখালী নাগরিক কমিটির সভাপতি আকরাম হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আসাদুজ্জামান আলী প্রমূখ।

সভায় উপস্থিত স্থানীয়রা দাবি করেন, সেতু নির্মাণ ব্যয়ের চেয়েও কয়েকগুণ বেশি টাকা উত্তোলন করা হয়েছে। এখনও টোল আদায় অব্যাহত রয়েছে। টোল আদায়কারীরা যাত্রীদের নানান হয়রানি করে। এজন্য আর টোল আদায় করা যাবেনা। জনস্বার্থে স্থায়ীভাবে তারা টোল বন্ধের দাবি জানান।

তবে এখনও পর্যন্ত টোল আদায়ের বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন, কুষ্টিয়া সওজের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম।

তিনি বলেন, টোলপ্লাজায় কয়েক দফা হামলা হয়েছে। নিরাপত্তার অভাবে টোল আদায় বন্ধ রয়েছে। এতে প্রতিদিন তিন – চার লাখ টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। সেজন্য টোল আদায় বিষয়ক এই মতবিনিময় সভা করা হয়েছে। কিন্তু ভুক্তভোগীরা স্থায়ীভাবে টোল বন্ধের দাবি জানিয়েছেন। বিষয়টি লিখিতভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, টোল আদায় বিষয়ে সওজের কর্মকর্তা, পরিবহন সমিতি, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভুক্তভোগীরা টোল বন্ধের দাবি তুলেছেন। বিষয়টি রেজুলেশন করে মন্ত্রণালয়ে পাঠানো হবে।

বিএনপি’র কর্মীকে হত্যা মামলায় সাবেক এমপি রউফ কারাগারে

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় এক বিএনপি কর্মীকে হত্যার মামলায় ঢাকা থেকে গ্রেপ্তারকৃত সাবেক এমপি আব্দুর রউফের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে কুষ্টিয়া সদর আমলী আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন। আদালতে রউফের আইনজীবী তার জামিন আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কুষ্টিয়া সদর কোর্টের জিআরও ইস্কেন্দার এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে রাজধানীর মিরপুর থেকে আব্দুর রউফকে গ্রেপ্তার করে র‌্যাব। পরেরদিন বুধবার সকালে তাকে ঢাকা জেলার গোয়েন্দা শাখার কাছে তাকে হস্তান্তর করা হয়।

আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন।

থানা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর সুজন মালিথা (৪৫) নামে এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যার অভিযোগে ঘটনার ৫ বছর পর ২৯ সেপ্টেম্বর দলীয় ভাই পরিচয় দিয়ে সুজন হোসেন নামে এক ব্যক্তি কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় কুষ্টিয়ার সাবেক এসপি এস এম তানভীর আরাফাত, মডেল থানার ওসি নাসির উদ্দিন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সাবেক এমপি মাহবুবউল আলম হানিফ ও আওয়ামী লীগের নেতারাসহ ১৫ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১০ থেকে ১২ জনকে।

এ মামলায় কুষ্টিয়া ৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক এমপি আব্দুর রউফকে ৮ নম্বর আসামি করা হয়েছে। আব্দুর রউফ দশম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক মার্কা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের সদস্য ও কুমারখালীর বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রামের মৃত হাজী মোকাদ্দেস হোসেনের ছেলে।

আরও পড়ুন – খোকসায় সাবেক মেম্বরের বিচারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত সুজন মালিথা কুষ্টিয়ার নিয়মিত বিএনপির বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থেকে নেতাকর্মীদের উৎসাহ প্রদান করতেন। সেজন্য আসামীরা তাকে হত্যার ষড়যন্ত্র করতে থাকে। ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর তিনি বিএনপির কর্মসূচি শেষ করে রাতে বাড়িতে ফিরে আসার পর রাত ১২ টা ২০ মিনিটের দিকে আসামীরা তাকে জোর পূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর রাত দেড়টার দিকে কুষ্টিয়া মডেল থানাধীন মোল্লাতেঘরিয়া পূর্ব ক্যানালের পাড়ে তাকে গুলি করে হত্যা করে। নিহত সুজন সদর থানার টাকিমারা এলাকার ইসমাইল মালিথার ছেলে। এদিকে আসামীরা ভয়ভীতি দেখিয়ে মামলা করতে বাঁধা দেওয়ায় ঘটনার পাঁচ বছর পর মামলা দায়ের করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করেছেন বাদী সুজন হোসেন। তিনি কুষ্টিয়া সদর থানার লালন শাহ সড়ক এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই খাইরুজ্জামান জানান, শুনানির জন্য আদেশ পেলে তখন আমরা কোর্টে যায়। তাছাড়া কোন রিমান্ড আবেদনও করা হয়নি।

সাবেক এমপি আব্দুর রউফের স্ত্রী জান্নাতুন নাহার মুঠোফোনে বলেন, আমার স্বামী একজন জনদরদি মানুষ। ঘটনার ৫ বছর পরে মিথ্যা মামলা দিয়ে তাকে (স্বামী) ফাঁসানো হয়েছে বলে দাবি করেন তিনি।

খোকসায় সাবেক মেম্বরের বিচারের দাবিতে বিক্ষোভ মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় হযরত মুহাম্মদ সাঃ কে নিয়ে অশ্লীল কটুক্তি করা সাবেক মেম্বর সিরাজের বিচারের দাবিতে তাওহীদ জনতা পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে খোকসা বাসস্ট্যান্ডে মানববন্ধন করা হয়। তাওহীদি জনতার ব্যানের এই কর্মসূচি পালন করা হয়।

বুধবার দুপুরে উপজেলার ফুলবাড়ী মোড়ে জয়ন্তী হাজরা ইউনিয়নের সাবেক মেম্বর সিরাজ সদ্দার মুসল্লির সামনে হযরত মুহাম্মদ সাঃ এর সম্পর্কে অশ্লীল ও অবমাননাকর কটুক্তি করেন।

আরও পড়ুন – খোকসায় প্রতিপক্ষের হামলায় বর্গাচাষীর পরিবারের ৫জন আহত

এ ঘটনায় তাওহীদি জনতা বিক্ষোভে ফেটে পড়েন। বৃহস্পতিবার জোহরের নামাজ শেষে খোকসা উপজেলা মডেল মসজিদের মুসল্লিরা উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানাকে বিষয়টি অবহিত করেন। পরে তাওহীদ জনতার ব্যানারে উপজেলা পরিষদের গেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বৃষ্টি উপেক্ষা করে বাস স্ট্যান্ডে এসে এক মানববন্ধন করে। এ কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন খোকসা উপজেলা মডেল মসজিদের ইমাম আরিফুল ইসলাম, হাফেজ সালাহউদ্দিন, ইমাম সাইদুল ইসলাম, মিরাজুল ইসলাম প্রমুখ।

খোকসায় প্রতিপক্ষের হামলায় বর্গাচাষীর পরিবারের ৫জন আহত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বর্গা জমির রাসায়নিক সার ও কীটনাশকের টাকা চাওয়া কেন্দ্র করে জমির মালিকের আত্মীয়র হামলায় বর্গা কৃষকের পরিবারে নারী পুরুষ সহ ৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতি বার সকালে উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের ওপর বেতবাড়িয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন, বর্গাচাষী গোলাম আলী মন্ডল (৫৬) পিতা মৃত ইয়াসিন মন্ডল। স্ত্রী মনোয়ারা খাতুন (৫০) তার ছেলে রবিউল ইসলাম (৩০), শফিকুল ইসলাম (২০) ও মেয়ে সোহাগী (৩০)। আহতদের মধ্যে সোহাগী বাবার বাড়িতে বেড়াতে এসে হামলার শিকার হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধানের জমির রাসায়নিক সারের টাকা দিতে বিলম্ব হওয়া বর্গাচাষী গোলাম আলী মন্ডলের সাথে জমির মালিকের আত্মীয় খালেক মন্ডলের বিরোধ হয়। ইতোমধ্যে জমিতে সার দেওয়ার সময় পার হয়ে যায়। এ নিয়ে বৃহস্পতিবার সকালে দুই পক্ষের মধ্যে বাগ-বিতান্ডা হয়। পরে তা হামলায় রুপ নেয়। স্থানীয়রা এ হামলায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। তাদের প্রাথমিক চিকিৎসার পর ওয়ার্ডে ভর্তি করে রাখা হয়েছে।

বর্গা চাষীরপূত্রবধূ উম্মে কুলসুম দাবি করেন, তার স্বামী রবিউল ইসলামের একটি মোটর সাইকেল চুরির ঘটনায় জমির মালিকের আত্মীয় খালেকর শ্যাকের নাম জড়িয়ে খোকসা থনায় অভিযোগ দেওয়ার পর থেকে তাদের মধ্যে বিরোধের সূত্র পাত হয়। এর পর জমির সারের টাকা দেওয়া বন্ধ করে দেয় খালেক। জমির সারের টাকা চাওয়া কেন্দ্র করে এই হামলা হয়েছে। তারা এ ঘটনায়ও থানায় অভিযোগ করেছেন।

আহত সোহাগী জানান, তিনি বাবার বাড়িতে বেড়াতে এসে হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় তিনিও মামলা করবেন।

অভিযুক্ত খালেক মন্ডলের সাথে কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি।

আরও পড়ুন – ডেঙ্গুতে ২৪ ঘন্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুস্মিত জানান, চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। রোগীদের অবস্থা মোটামোটি আছে।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আননুর যায়েদ জানান, ওদের অভিযোগ দিয়েছে। তদন্তে প্রমান সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ডেঙ্গুতে ২৪ ঘন্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৪ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১ হাজার ১৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৯৯ জন।

বুধবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন – জাতিসংঘ মহাসচিবকে অবাঞ্ছিত ঘোষণা করল ইসরায়েল

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩৯১ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ২১৬ জন, বরিশালে ৭৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৫০ জন, খুলনায় ৯২ জন, ময়মনসিংহে ২৪ জন ও রাজশাহীতে ৩৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৪ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জন মৃত্যুবরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

জাতিসংঘ মহাসচিবকে অবাঞ্ছিত ঘোষণা করল ইসরায়েল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ইসরায়েল এবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে অবাঞ্ছিত ঘোষণা করেছে।

বুধবার (২ অক্টোবর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ এই ঘোষণা দিয়ে জানিয়েছেন। গুতেরেসকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে কারণ তিনি ইরানের মিসাইল হামলার নিন্দা জানাননি। খবর বিবিসির।

ইসরায়েল কাটজ বলেছেন, জাতিসংঘ মহাসচিবকে ‘পারসনা নন গ্রাটা’ ঘোষণা করা হয়েছে এবং তিনি ইসরায়েলে প্রবেশ করতে পারবেন না।

জাতিসংঘ মহাসচিবকে ইসরায়েলবিরোধী এবং সন্ত্রাসবাদী, ধর্ষক ও খুনিদের সমর্থক হিসেবেও অভিযুক্ত করেছেন কাটজ।

তিনি বলেন, আগামী প্রজন্মের কাছে গুতেরেস জাতিসংঘের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে বিবেচিত হবে।

যদিও মঙ্গলবার রাতে ইরান ইসরায়েলে হামলা চালানোর পর তাৎক্ষণিকভাবে এর নিন্দা জানান জাতিসংঘের মহাসচিব। এছাড়া আবারও যুদ্ধবিরতির দাবি পুনর্ব্যক্ত করেন তিনি।

এদিকে মঙ্গলবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ১৮১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এই হামলায় লক্ষ্যবস্তুতে পরিণত করা হয় ইসরায়েলের সামরিক অবকাঠামোকে।

আরও পড়ুন – প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শনিবার থেকে

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিশ্চিত করেছে, ইরান ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই ঘাঁটিতে অন্তত কয়েক ডজন ক্ষেপণাস্ত্র পড়তে দেখা গেছে।

অপর মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, ইরানের হামলার জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। দখলদারদের এক কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেছেন, তারা ইরানের তেল উৎপাদন কেন্দ্রসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাবেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শনিবার থেকে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী শনিবার (৫ অক্টোবর) থেকে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আবারও আলোচনায় বসবেন। এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই দফায় আলোচনা করেন তিনি।

প্রধান রাজনৈতিক দলগুলোকে আলোচনায় অংশ নেওয়ার জন্য দাওয়াত দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আরও পড়ুন – ছাদ থেকে ফেলে কলেজ ছাত্র হত্যায় ছয় সহপাঠী আটক

বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক বিফ্রিংয়ে এসব তথ্য জানান তিনি।

তিনি বলেন, আগামী শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। এতে ৬ সংস্কার কমিশনের কাজের অগ্রগতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে অবগত করা হবে। তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে। এছাড়া আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে অবগত করা হবে।

ছাদ থেকে ফেলে কলেজ ছাত্র হত্যায় ছয় সহপাঠী আটক

0
নিহত রুবেল - ফাইল ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরতলীর একটি চারতলা বাড়ির ছাদ থেকে ফেলে দিয়ে রুবেল হোসেন (২২) নামের এক কলেজ ছাত্রকে হত্যার ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করেছে। এদিকে হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচারের দাবিতে বুধবার দুপুরে সহপাঠীরা শহরে বিক্ষোভ মিছিল করে নৃশংস এই হত্যাকান্ডের বিচার ও হত্যাকরীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) দীপেন্দ্র নাথ সিংহ বলেন, ময়নাতদন্তের পর বুধবার দুপুরে লাশ পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে। নিহত কলেজ ছাত্রের বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে থানায় এজাহার জমা দিয়েছেন। ঘটনার অধিকতর তদন্ত চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করা হয়েছে। আটককৃতরা সবাই ওই ছাত্রাবাসের এবং নিহত ওই কলেজ ছাত্রের সহপাঠী বলে জানা গেছে।

মঙ্গলবার (০১ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে শহরের কোর্টপাড়া এলাকার একটি চারতলা ভবনের ছাদ থেকে রশি দিয়ে হাত-পা ও কাপড় দিয়ে মুখ বাধা অবস্থায় রুবেল হোসেনকে নিচে ফেলে দেওয়া হয়। রুবেল ওই ছাত্রাবাসের তৃতীয় তলায় থাকতেন।

স্থানীয়রা তাকে ওই অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে রুবেলের মৃত্যু হয়েছে।

নিহত রুবেল হোসেন কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার ডিপার্টমেন্টের ৬ষ্ঠ সেমিষ্টারের ছাত্র ছিলেন।

রুবেলকে হাসপাতালে নিয়ে যাওয়া ওই ছাত্রাবাসের সঙ্গী আনিসুর রহমান বলেন, তিন তলায় তিনটি রুমে আমরা ৯ জন থাকতাম। রুবেলের রুমে তিনজন থাকতো।

রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নিজ কক্ষ থেকে চিৎকারের শব্দ শুনে নিচে নেমে এসে দেখি হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় রুবেল নিচে পড়ে আছে। তখন স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। তিনি আরো জানান, বিকাল থেকে রুবেলকে চিন্তিত থাকতে দেখেছি। সন্ধ্যার পরে এক সাথে ছাত্রাবাসের খরচের হিসাব করেছি। তবে এই ঘটনা কিভাবে, কারা এ ঘটনা ঘটিয়েছে সেটা জানি না।

কামরুল হাসান শুভ নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, ধারণা করছি হাত-পা ও মুখ বেঁধে মারধর করে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে তাকে। তার দুই হাত,দুই পা সাদা রশি ও মুখ লাল কাপড় দিয়ে বাঁধা ছিল। ঘটনার পর পুলিশের সাথে ভবনের তিনতলায় গেলে ওই রুমের বারান্দায় একই রঙের রশি টানানো থাকতে দেখেছি। তিনি দাবি করেন এটা একটা হত্যাকান্ড। তবে কে বা কারা তাকে হত্যা করেছে এ ব্যাপারে কোন কিছু তিনি জানেন না।

আরও পড়ুন – উপ-সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগে

রাত সাড়ে ১২টার দিকে ওই ছাত্রবাসে গিয়ে দেখা যায়,রুবেলের সাথে একই রুমে থাকা হৃদয় ও রাইসুলসহ অন্যান্যদের জিজ্ঞেসাবাদ করছে পুলিশ। এ সময় বিষয়টি তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় স্থানীয়রা।

মাহিম নামের স্থানীয় এক যুবক জানান,ঘটনার পরেই আমরা ছাত্রাবাসের ছেলেদের কাছে ঘটনা কি হয়েছে জিজ্ঞাসা করেছি। তারা কেউ কিছু জানে না বলছে। তবে চারতলা ভবনের ছাদ বন্ধ থাকে। বাড়ির মালিক ছাড়া ছাদের চাবি ছাত্রাবাসের এক ছেলের কাছে থাকে জানতে পেরেছি। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছু জানতে পারবে।

জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মিঠুন চক্রবর্তী বলেন, আশঙ্কাজনক অবস্থায় রাত ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

সর্বশেষ সংবাদ

প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করলেন ঠিকাদার

দ্রোহ অনলাইন ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক উপ-সহকারী প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে...

খোকসায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারে নির্দ্ধারিত সময়ের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দিনগত রাত ৮টা ৩৫ মিনিটের দিকে...

বিশ্ববাজারে সোনার বড় দড় পতন

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে সোনার বড় দড় পতন লক্ষ্য করা গেছে। সোমবার (১৩ এপ্রিল) লেনদেনের শুরুতেই মূল্যবান...

ডিসি পদায়ন নিয়ে মন্তব্য করায় এমপি আমির হামজাকে লিগ্যাল নোটিশ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক (ডিসি) বদলী হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন এমন বক্তব্যের প্রেক্ষিতে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের...

পীরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়েরে আগ্রহী নয় পরিবার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পীর আব্দুর রহমান শামীম হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করতে আগ্রহী নয় নিহতের পরিবার। পরিবারের তিন ভাই ও তাদের আত্মীয়স্বজন বসে...