কুমারখালীতে আ.লীগের হামলায় বিএনপি ২ কর্মী আহত
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের পাল্টা পাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর – লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার ( ১ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের কালোয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে বিএনপির দুই কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন – কয়ার কালোয়া গ্রামের জয়নাব শেখের ছেলে জিয়ার শেখ (৫০) এবং মৃত আছাই শেখের ছেলে বিপুল শেখ (৩০)। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, কালোয়া বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক জমারত সরদার ওরফে এগলা গ্রæপের সঙ্গে ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রাশিদুল ইসলাম মেম্বর গ্রæপের বিরোধ চলছিল। শনিবার সকালে বিএনপি নেতা রাশিদুল গ্রæপের লোকজন কালোয়া বাজারে গেলে প্রতিপক্ষের লোকজন ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে বিএনপির দুই কর্মী আহত হন। এরপর উভয় গ্রæপের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন বিপুল শেখ বলেন, মাসখানেক হলো আওয়ামী লীগ নেতা জমারত আমাদর কালোয়া বাজারে যেতে দিচ্ছে না। শুক্রবার কালোয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে আমাদের ছেলেপেলে খেলা করছিল। সেসময় জমারত হুমকি ধামকি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়।
শনিবার সকালে আমরা বাজারের পরিস্থিতি দেখতে গেলে জমারতের নেতৃত্বে শতাধিক লোকজন ইটপাটকেল মারা শুরু করে। এতে আমরা দুইজন আহত হয়েছি।
আহত জিয়ার বলেন, আমরা বিএনপি করি বলে আওয়ামী লীগের লোকজন হামলা ও ভাঙচুর করেছে। থানায় মামলা করব।
অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ নেতা জমারত সরদার বলেন, আওয়ামী লীগের রাজনীতি করলেও বর্তমানে বিএনপি সঙ্গে আছেন। সকালে আরেক বিএনপি নেতা রাশিদুল মেম্বর গুলি করতে করতে তার লোকজন নিয়ে এলাকায় ঢুকে বেশ কিছু বাড়িতে ভাঙচুর এবং গরু, ছাগল ও স্বর্ণালংকার লুটপাট করেছে। থানায় মামলা করা হবে।
অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা রাশিদুল ইসলাম বলেন, আওয়ামী লীগ নেতা জমারত সরদার বিএনপির একাংশের সঙ্গে মিশে আমাদের ওপর অতর্কিত হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে। কয়েক মাস ধরে মাঝেমধ্যে এমন ঘটনা ঘটাচ্ছে। থানায় এরআগেও মামলা করা হয়েছে। আবারো মামলা করব।
কুমারখালী থানার উপপরিদর্শক প্রকাশ চন্দ্র বলেন, পূর্বশত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে দুইটা গরু উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দেওয়া হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান বলেন, অনেক আগে থেকেই দু’পক্ষের বিরোধ চলে আসছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুষ্টিয়ায় তিন স্বর্ণের দোকানে চুরি
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড় এলাকার মাহতাব প্লাজায় তিনটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে দোকান মালিকরা দোকান খুলতে গিয়ে শাটার উঁচু দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল পৌনে আটটার দিকে মুখোশধারী দুই যুবক মার্কেটের বাথরুমের দরজার নিচ দিয়ে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ব্রাদার্স জুয়েলার্স, এস. সরকার জুয়েলার্স ও সমির চেইন হাউজের শাটার ফাঁক করে ভেতরে ঢুকে স্বর্ণ ও রুপার গহনা নিয়ে একই পথে বাইরে বেরিয়ে যায়।
চুরির ঘটনায় তিন ব্যবসায়ী প্রায় ২০ লাখ টাকার ক্ষতির দাবি করেছেন। কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে। দ্রæত তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
ডলফিনের সাথে ভিডিও করে ছডিয়ে দেওয়া যুবক আটক
স্টাফ রিপোর্টার
পদ্মা নদী থেকে ধরা ডলফিন (শুশুক) নিয়ে ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া যুবককে আটক করেছে পুলিশ। তবে শুশুকটি উদ্ধার করা সম্ভব হয়নি। ।
কুষ্টিয়ার খোকসার আমবাড়িয়া ইউনিয়নের আমবাড়িয়া গ্রামে যুবক সাদ্দাম হোসেন (৩০) পদ্মা নদী থেকে ধরা একটি শুশুক নিয়ে ভিডিও ধারণ করে। মঙ্গলবার সে ভিডিও তার নিজের ফেসবুকে ছড়িয়ে দেয়। ভিডিওটি বন বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাদের নজরে আসে। এক পর্যায়ে বৃহস্পতিবার সকালে উপজেলা বন কর্মকর্তা বাদি হয়ে খোকসা থানায় একটি মামলা দায়ের করে। ওই দিন (বৃহস্পতিবার) রাতে উপজেলা সদরের কলেজ রোড থেকে ভিডিও ভাইরাল করা যুবক সাদ্দামকে পুলিশ আটক করে। পরদিন শুক্রবার দুপুরে তাকে আদালতে সপর্দ করা হয়।
আটক যুবক সাদ্দাম হোসেন উপজেলার আমবাড়িয়া পূর্বপাড়া গ্রামের আব্দুল আওয়ালের ছেলে।
উপজেলা বন কর্মকর্তা কাজী গোলাম মওলা জানান, গত মঙ্গলবার (২৮ অক্টোবর ) যুবক সাদ্দাম শুশুক নিয়ে করা ভিডিওটি তার ফেসবুক সহ অনান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করে। পর দিন বুধবার রাতে বন বিভাগের উর্দ্ধতন কর্মকর্তারা যুবকের ভাইরাল ভিডিওটি উপজেলা বন কর্মকর্তাকে পাঠান। শুক্রবার তিনি যুবকের পরিচয় নিশ্চিত করতে পুলিশসহ অভিযানে নামেন। ওই ভিডিওতে থাকা যুবক সাদ্দামের পরিচয় নিশ্চিত হয়ে তিনি বাদি হয়ে মামলা দায়ের করেন।
বন কর্মকর্তা ও মামলার বাদি আরও জানান, শুশুক নিয়ে ভাইরাল ভিডিওর যুবকের পরিচয় নিশ্চিত হতে পারলেও শিশুকটি উদ্ধার করতে পারেন নি। তিনি অনুমান করছে হয়তো শুশুকটিকে হত্যা করা হয়েছে।
খোকসা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈমুল ইসলাম জানান, শুশুকের সাথে ভিডিওতে থাকা যুবক সাদ্দামকে আটক করে আদালতে সপর্দ করা হয়েছে। শুশুকটি উদ্ধার করা সম্ভব হয়নি। ওই যুবক পুলিশকে জানিয়েছে, তার বাড়ির পাশ দিয়ে একজন ভ্যান চালক শুশুক টিকে নিয়ে যাচ্ছিলো। সে সেখান থেকে শুশুকটি নিয়ে ভিডিও তৈরী করে ভ্যান চালকে ছেড়ে দেয়। তবে সাদ্দাম ওই ভ্যাচলকে চেনে বলেও জানিয়েছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, আটক যুবক সাদ্দামের রিমান্ড আবেদন করা হয়েছে। রিমান্ডে পেলে তাকে নিয়ে এলাকায় অভিযান চালিয়ে ভ্যানচালকে আটক করা হবে। তাকে (ভ্যান চালক) পেলে শুশুকের সন্ধান পাওয়া যাবে।
৩১ ডিসেম্বর এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু
দ্রোহ অনলাইন ডেস্ক
আগামী ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু হবে। এর আগে ৩০ ডিসেম্বরের মধ্যে দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শেষে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে।
এতে আরও বলা হয়, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু হবে। ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
শাপলা ও শাপলা কলি এক নয়: ইসি সচিব
দ্রোহ অনলাইন ডেস্ক
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, শাপলা ও শাপলা কলি এক নয়, পার্থক্য আছে। শাপলা কলি প্রতীক কারও চাপে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। কমিশন মনে করেছে, তাই যুক্ত করেছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক-প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ইসি সচিব।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাক-প্রস্তুতি নিয়ে সম্পৃক্ত মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং অধিদপ্তর ও কর্তৃপক্ষের মহাপরিচালক, চেয়ারম্যানদের নিয়ে মতবিনিময় সভা করে ইসি।
এনসিপির চাপে শাপলা কলি প্রতীক তালিকায় যুক্ত করা হলো কি না এমন প্রশ্নে ইসি সচিব বলেন, কমিশন মনে করেছে তাই যুক্ত করেছে।
ইসি সচিব বলেন, নতুন যে প্রতীকের তালিকা আসছে সেখানে শাপলা কলি রাখা হয়েছে, এটা ইলেকশন কমিশন মনে করেছে। এটা কারও কোনো দাবির বিষয় নয়। আপনারা জানেন রাজনৈতিক দল এনসিপি শাপলা প্রতীক চেয়েছে। শাপলা ও শাপলা কলির ভেতরে পার্থক্য আছে এটাও আমার মনে হয় ব্যাখ্যার বিষয় নয়।
কোন রাজনৈতিক দলের চাপে শাপলা অন্তর্ভূক্ত কিনা? এমন প্রশ্নে তিনি বলেন, কমিশনের বিবেচনায় মনে হয়েছে তাই এটা যুক্ত হয়েছে। কিছু কিছু প্রতীক সম্পর্কে বিরূপ মতামত এসেছে তাই কমিশন নতুন করে সিদ্ধান্ত নিয়েছে। কমিশন মনে করেছে সংশোধন করা দরকার, সেই বিবেচনায় এটা হয়েছে।
সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৌলতপুরে তিন খুনের মামলায় নিরপরাধিদের ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর চরে জমি দখল কেন্দ্র করে সংঘর্ষে নিহতের ঘটনায় দায়েকৃত মামলায় নিরপরাধিদের আসামী করার অভিযোগ উঠেছে।
বুধবার বিকালে নিহত মন্ডল গ্রæপের পক্ষ থেকে ২৩ জনের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় মামলাটি দায়ের করা হয়। এর আগে গত সোমবার সকালে রাজশাহীর বাঘা উপজেলার মন্ডল গ্রæপের সঙ্গে দৌলতপুরের প্রকৌশলী কাকন বাহিনীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। গোলাগুলিতে দুই পক্ষের তিনজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহতরা হলেন মন্ডল গ্রæপের আমান মন্ডল (৩৬), নাজমুল মন্ডল (২৬) ও কাকন বাহিনীর লিটন (৩০)। এরপর বৃহস্পতিবার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শতাধিক সদস্য অপরাধীদের আইনের আওতায় আনতে পদ্মার চরে অভিযান শুরু করে।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনায় জড়িত নয় এমন কয়েকজন ব্যক্তির নাম-পরিচয় মামলায় অন্তর্ভুক্ত করে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের প্রভাবশালী কিছু ব্যক্তি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মরিচা ইউনিয়নের ভুরকা হাটখুলা পাড়া এলাকার মৃত আলিম সরদারের ছেলে উজ্জ্বল সরদার (৪৫) ও তার ভাই রফিকুল সরদারকে মামলার দুই ও তিন নম্বর আসামি করা হয়েছে।
কাকন বাহিনীর সাথে সম্পৃক্ততা নেই এমন একটি পরিবারের সদস্যদের এই মামলায় আসামি করা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, উজ্জ্বল সরদার দৌলতপুরে নদী ভাঙন রোধে জিওব্যাগ ফেলার ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত। সাম্প্রতিক সময়ে তিনি মরিচা এলাকায় ভাঙনরোধে কাজ করছেন। ওই কাজ বন্ধ বা অন্যের হাতে না দেওয়ায় পরিকল্পিতভাবে তাকে ও তার ভাইকে মামলায় ফাঁসানো হয়েছে।
মামলার দুই নম্বর আসামী উজ্জ্বল সরদার বলেন,“সংঘর্ষের সময় আমি আমার বাড়িতে ছিলাম। তার সিসিটিভি ফুটেজ রয়েছে। অথচ আমাদের দুই ভাইকে মামলার আসামি করা হয়েছে। কাকন বাহিনীর সাথে আমাদের কোন সম্পর্ক নেই।
উজ্জল সরদার বলেন, আমি একজন ঠিকাদার। দৌলতপুরে নদী ভাঙন এলাকায় আমার জিওব্যাগ ফেলার কাজ চলছে। স্থানীয় এক সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সেই কাজ বন্ধ করতে বাদী পক্ষকে দিয়ে আমাদের আসামি করিয়েছেন।”
এ বিষয়ে মামলার বাদী নিহত আমান মন্ডলের বাবা মিনহাজ মন্ডল বলেন, নিহত দুইজনের মধ্যে একজন আমার ছেলে অন্যজন ভাগ্নে। ঘটনার সাথে জড়িত না এমন কয়েকজন ব্যক্তিকে মামলার আসামী করার অভিযোগের ব্যাপারে তিনি কোন কথা বলেননি।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, “মামলার তদন্তে যাদের সম্পৃক্ততা প্রমাণিত হবে, তাদের গ্রেপ্তার করা হবে। আর যারা নির্দোষ, তারা অবশ্যই অব্যাহতি পাবেন। অপরাধীদের ধরতে সকাল থেকে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করছে পুলিশ।”
শিক্ষার্থীদের সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান
কুষ্টিয়া প্রতিনিধি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেছেন, আমরা চাই সমাজে এমন এক প্রজন্ম গড়ে উঠুক, যারা সৎ, দক্ষ ও দেশপ্রেমিক। একাডেমিক উৎকর্ষের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ববোধে উদ্বুদ্ধ হতে হবে। এমন শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ গড়ার নেতৃত্ব দেবে।
বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়া সরকারি কলেজে আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম এর প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, গত জুলাই ও আগস্ট থেকে ছাত্রশিবির শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক ও শিক্ষার্থীবান্ধব রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আমরা চাই ফ্যাসিবাদী রাজনীতির অবসান ঘটিয়ে এমন এক নতুন ধারার ছাত্ররাজনীতি গড়ে তুলতে, যেখানে থাকবে শিক্ষার্থীর কল্যাণ, অধিকার আদায় ও নেতৃত্ব তৈরির কর্মসূচি। এই ইতিবাচক রাজনীতির ধারাবাহিকতার কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীরা ছাত্রশিবিরের প্রতি আস্থা রেখেছে। সংগঠনটিও সেই প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করছে।
তিনি নবীন শিক্ষার্থীদের ছাত্রশিবিরে যোগদানের আহ্বান জানিয়ে তাদের হাতে গাইডলাইন লিফলেট ও পবিত্র আল-কোরআন শরীফ তুলে দেন।
শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক গুণাবলির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শুধু মেধাবী হলেই হবে না; সততা ও মানবিক গুণাবলিও প্রয়োজন। আবরার ফাহাদ ছিলেন মেধাবী শিক্ষার্থী, কিন্তু যারা তাকে হত্যা করেছে তারাও একই বিদ্যাপীঠের ছাত্র। মেধার পাশাপাশি নৈতিকতা না থাকলে সমাজ ধ্বংস হয়। ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই নৈতিক ও আদর্শবান শিক্ষার্থী গড়ে তোলার কাজ করে যাচ্ছে।
কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্ব অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. ইমরান বিশ্বাস, ইসলামী বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি মাহমুদুল হাসান, কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ মোহাম্মদ আবু মুসা, অধ্যাপক ড. কামরুল হাসান, কেন্দ্রীয় ব্যবসা শিক্ষা সম্পাদক গোলাম জাকারিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।











