শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬.
Home Blog Page 680

সিনহা হত্যার তদন্ত কমিটির গণশুনানি শুরু

0
সিনহার ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির গণশুনানি শুরু হয়েছে।

জেলার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর রোহিঙ্গা শরণার্থী শিবির তত্ত্বাবধায়কের কার্যালয়ে রোববার বেলা সাড়ে ১১টায় এই শুনানি শুরু হয়।

বাহারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজ উদ্দিন বলেন, “শুনানিতে ঘটনার প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া হচ্ছে। আমিও গণশুনানিতে অংশ নিতে নিবন্ধিত হয়েছি।” ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে টেকনাফের শামলাপুর চেকপোস্টে গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হন।

ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের কমিটি গঠন করে। সেখানে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে প্রধান করা হয়। আর কমিটির সদস্যরা হলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা. শাজাহান আলি, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শকের একজন প্রতিনিধি এবং সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের জিওসির একজন প্রতিনিধি।

ম্যাজিস্ট্রেট শাজাহান আলি গত ১২ অগাস্ট গণশুনানি শুরুর বিজ্ঞপ্তি দেন।
চেয়ারম্যান আজিজ উদ্দিন বলেন, “গণশুনানি শুরুর আগে তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দেওয়ার জন্য ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের ১১ জন ব্যক্তির নাম নিবন্ধন করা হয়। পরে কমিটির সদস্যরা নিবন্ধিত লোকজনের সাক্ষ্য গ্রহণ শুরু করেন।”

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

আরও দেখুন-খোকসায় জাতীয় শোক দিবস পালিত

গণশুনানি চলাকালে কমিটির কারও বক্তব্য পাওয়া যায়নি।

ট্রাম্পের ছোট ভাইয়ের মৃত্যু

0
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ছোট ভাই রবার্ট ট্রাম্প মারা গেছেন বলে হোয়াইট হাউস নিশ্চিত করেছে । “সে শুধু আমার ভাই ছিল না, সে আমার সেরা বন্ধু ছিল,” শনিবার এক বিবৃতিতে বলেছেন ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার বিকালে ট্রাম্প তার ভাইকে দেখতে ‘নিউ ইয়র্ক-প্রেসবাইটেরিয়ান’ হাসপাতালে গিয়ে সেখানে ৪৫ মিনিট ছিলেন। সে সময় তিনি সাংবাদিকদের বলেছিলেন, “সে কঠিন সময় পার করছে।”

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবরে ৭১ বছর বয়সী রবার্ট ট্রাম্প গুরুতর অসুস্থ বলে জানানো হয়েছিল, কিন্তু তার ঠিক কী রোগ হয়েছিল বা কী কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল সে বিষয়ে কিছু জানানো হয়নি বলে জানিয়েছে বিবিসি।

“অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি যে আমার চমৎকার ভাই, রবার্ট, আজ রাতে শান্তিপূর্ণভাবে বিদায় নিয়েছেন। তার স্মৃতি আমার হৃদয়ে চির জাগরুক হয়ে থাকবে,” বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
প্রেসিডেন্ট ট্রাম্পের ছেলে এরিকও শোক প্রকাশ করেছেন।

প্রণব মুখোপাধ্যায় শিগগিরই সুস্থ হবেন

0
প্রণব মূখার্জী-ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা ‘অনেকটা ভালো এবং তার অবস্থা স্থিতিশীল’ আছে বলে জানিয়েছেন তার ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়।

পশ্চিমবঙ্গ কংগ্রেসের নেতা অভিজিৎ বলেন, তার বাবা শিগগিরই সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারবেন বলে এক টুইটে আশাবাদও ব্যক্ত করেছেন তিনি।

টুইটে তিনি বলেন, “শনিবার হাসপাতালে গিয়ে বাবাকে দেখে এসেছি। ভগবানের কৃপায় ও আপনাদের শুভকামনায় আগের দিনগুলোর চেয়ে উনি এখন অনেকটা ভালো ও স্থিতিশীল আছেন। তার স্বাস্থ্যগত সব অবস্থা স্থিতিশীল আছে এবং তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, শিগগিরই তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। আপনাদের ধন্যবাদ।” তবে প্রণব এখনও ভেন্টিলেটরেই আছেন বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

আরও দেখুন-খোকসায় জাতীয় শোক দিবস পালিত

গুগল প্লে মিউজিক বন্ধ হচ্ছে ইউটিউবের স্বার্থে

0
গুগল-প্লে-মিউজিক-বন্ধ-হচ্ছে-ইউটিউবের-স্বার্থে

দ্রোহ অনলাইন ডেস্ক

ইউটিউব মিউজিককে এগিয়ে নিতে গুগল প্লে মিউজিক সেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে সেপ্টেম্বরে বন্ধ হলেও মিউজিক কনটেন্টের ব্যাকআপ রাখার জন্য ব্যবহারকারীরা আগামী ডিসেম্বর অবধি সময় পাবেন। ব্যাকআপের জন্য ইউটিউব মিউজিক অ্যাপে গানের ফাইল ট্রান্সফার করতে হবে।

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

আরও দেখুন-খোকসায় জাতীয় শোক দিবস পালিত

গুগল জানিয়েছে, প্লে মিউজিকের সব ব্যবহারকারীর কাছে মেইল পাঠান হয়েছে। কীভাবে ফাইল ট্রান্সফার করতে হবে- সে বিষয়ে মেইলে নির্দেশনা দেয়া হয়েছে। গুগল মিউজিকে ৬ কোটি গানের বিশাল ভান্ডার রয়েছে। ফাইল ট্রান্সফার করতে প্রথমে ইউটিউব মিউজিক অ্যাপটি ডাউনলোড করতে হবে। ডানদিকে থাকা প্রোফাইল পিকচারে ক্লিক করে সেটিংস’এ যেতে হবে। এরপর ‘ট্রানস্ফার ফ্রম গুগল প্লে মিউজিক’ অপশনটি বেছে নিতে হবে। ট্রান্সফার হয়ে গেলে নোটিফিকেশনে তা জানিয়ে দেবে গুগল।

তোরে কতো ভালোবাসি’র অপেক্ষায় আছে হিমু

0
Himu-Dro-16-8-p-7
চিত্রনায়িকা হুমায়রা হিমু

দ্রোহ বিনোদন ডেস্ক

হোমায়রা হিমু ক্যারিয়ারে খুব বেশি ছবিতে অভিনয় করেননি। যে কয়েকটি ছবিতে অভিনয় করেছেন সবই প্রশংসিত হয়েছে। ২০১৯ সালের শেষের দিকে দীর্ঘ ছয় বছর পর নতুন ছবিতে অভিনয় করেন এ অভিনেত্রী।

নাম ‘তোরে কতো ভালোবাসি’। ছবিটি পরিচালনা করেছেন দেওয়ান নাজমুল। বর্তমানে এ ছবির মুক্তির অপেক্ষায় প্রহর গুনছেন হিমু। কিন্তু প্রাণঘাতী করোনা ভাইরাস তার এ অপেক্ষার পালা দীর্ঘায়িত করেছে।

ছবিতে অভিনয় প্রসঙ্গে হোমায়রা হিমু বলেন, ‘ছবিটির গল্প এবং আমার চরিত্রটি ভীষণ ভালোলাগায় কাজটি করেছি। ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। জানি না কবে সবকিছু স্বাভাবিক হবে। সবকিছু স্বাভাবিক হলেই যেন সিনেমাটি দ্রুত মুক্তির উদ্যোগ নেয়া হয়।

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

আরও দেখুন-খোকসায় জাতীয় শোক দিবস পালিত

প্রসঙ্গত, ২০১১ সালে মোরশেদুল ইসলাম পরিচালিত ‘আমার বন্ধু রাশেদ’ ছবিতে হিমু অভিনয় করে বেশ প্রশংসিত হন। সর্বশেষ ২০১৪ সালে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘এক কাপ চা’ ছবিতে অভিনয় করেন তিনি।

নিজ মেয়েকে যৌন হয়রানির অভিযোগে পিতা আটক

0
অভিযুক্ত পিতা

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা গ্রামে নিজের ১২ বছরের মেয়েকে যৌন হয়রানির অভিযোগে বাবা নাড়– গোপাল সরকার (৪৫) কে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে মেয়েকে যৌন হয়রানির অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন ভিকটিমের মা। এরপর রাতেই অভিযান চালিয়ে নাড়– গোপালকে আটক করে পুলিশ। আটক নাড়– গোপাল সরকার কোলা গ্রামের কমলেশ সরকারের ছেলে। মামলার এজাহারে ভিকটিমের মা উল্লেখ করেছেন, ৭/৮ মাস যাবৎ মেয়ের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে আসে কুলাঙ্গার পিতা।

এ বিষয় নিয়ে এর আগে আমার মেয়ে আত্মহত্যাও করতে গিয়েছিল। কিন্তু৭ আগস্ট রাত তিনটার দিকে আবারও মেয়ের স্পর্শকাতর স্থানে হাত দেয় ওর বাবা। এ সময় মেয়ের চিৎকারে পাশের ঘর থেকে তিনি ছুটে আসেন।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, নিজ মেয়েকে বিভিন্ন সময় যৌন হয়রানি করে আসছিল নাড়– গোপাল। ভিকটিমের মা বাদী হয়ে একটি মামলা করেছেন। শনিবার রাতে তাকে আটক করা হয়। রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

শৈলকুপায় ডিজিটাল নিরাপত্তা আইনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে চার্জসিট

0
শিক্ষক দিলারা ইয়াসমিন জোর্য়াদার

ঝিনাইদহ প্রতিনিধিঃ

শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিন জোর্য়াদারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলার চার্জসিট প্রদান করেছে পুলিশ।

বাংলাদেশ পুলিশের ফরেনসিক ল্যাবরেটরি থেকে রিপোর্ট আসার পর শৈলকুপা থানার এস আই সাখাওয়াত হোসেন ৩০ জুলাই চার্জসিট দাখিল করেন। অভিযুক্ত শিক্ষক শৈলকুপার শেখপাড়ার দবির উদ্দীন জোর্য়াদারের মেয়ে।

সাংবাদিক ও শিক্ষকদের বিরুদ্ধে ফেসবুকে কুরুচিপূর্ন পোষ্ট দেওয়ার কারণে সাপ্তাহিক ডাকুয়া পত্রিকার সম্পাদক ও সাংবাদিক শামিম বিন সাত্তার ২০১৮ সালে মামলাটি দায়ের করেন।

চার্জসিটে উল্লেখ করা হয়েছে শিক্ষক দিলারা ইয়াসমিন জোর্য়াদার নিজের ফেসবুক আইডি ব্যবহার করে স্কুলের কয়েকজন শিক্ষক ও জেলার সিনিয়র সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ন পোষ্ট দেন।

ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক আসিফ কাজল, ডিবিসির আব্দুর রহমান মিল্টন, ডাকুয়া পত্রিকার সম্পাদক প্রকাশক শামিম বিন সাত্তার, পাইলট স্কুলের সহকারী প্রধান শিক্ষক ফজলুর রহমান ও সহকারী শিক্ষক রবিউল ইসলামের বিরুদ্ধে ফেসবুকে মানহানীকর কুরুচি পূর্ন পোষ্ট দেন, যা ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ সালের ২৫ এর (২)/ ২৯ (১)/ ৩১ (২) ধারার অপরাধ করেছেন মর্মে তদন্তে প্রতিয়মান হয়।

তদন্তকারী কর্মকর্তা আরও উল্লেখ করেন, নিরপেক্ষ ভাবে সাক্ষি প্রমান ও আলামত পর্যালোচনা করে অপরাধ করেছেন বলে প্রমানিত হয়। তবে পুলিশের ফরেনসিক ল্যাবরেটরি থেকে পাঠানো রিপোর্টে ২০১৮ সালের ৯ আগষ্ট তারিখে সাংবাদিকদের সম্পর্কে কোন পোষ্ট পায়নি। উক্ত আইডিতে দুই শিক্ষকের বিরুদ্ধে পোষ্ট পাওয়া যায়।

তথ্য নিয়ে জানা গেছে, এই মামলায় আসামী উচ্চ আদালত থেকে জামিন নেন। স্কুল থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

খোকসার একটি কিন্ডার গার্টেনের অর্ধনমিত পতাকা উড়ছেই

0
khoksa-kindar-garten-news-image-700

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জাতীয় শোক দিবসে উত্তোলিত অর্ধনমিত জাতীয় পতাকা পরের দিনও টানিয়ে রেখেছে একটি কিন্ডার গার্টেন স্কুল।

জানা গেছে, উপজেলা সদরের খোকসা কিন্ডার গার্টেন স্কুলের পেছনের গেটে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে অর্ধনমিত করে একটি জাতীয় পতাকা উত্তোলন করেন স্কুল কর্তৃপক্ষ। কিন্তু পরদিন ১৬ আগস্ট বিকাল পর্যন্ত বিবর্ণ পতাকাটি উড়তে দেখা যায়।

স্থানীয়রা জানায়, শোক দিবসে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের মত খোকসা কিন্ডার গার্টেনের পিওন পতাকাটি উত্তোলন করেন। কিন্তু দেড় দিন অতিবাহিত হলেও অর্ধনমিত পতাকাটি আর নামানো হয়নি। এ ঘটনায় এলাকাবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অনেকে আক্ষেপ করে বলেন,“চেড়াগের গোড়ায় আঁধার”। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বাজারে ব্যবসায়ীরা এলোমেলো ভাবে পতাকা উত্তোলন করে। এ ঘটনার পর স্থানীয় প্রশাসন ব্যবসায়ীদের পতাকা ঠিক করতে বাধ্য করে। কিন্তু থানার প্রধান গেট থেকে ৫০ মিটারের মধ্যে সারারাত পতাকা উড়তে দেখা গেলেও প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি।

এ ব্যাপারে খোকসা কিন্ডার গার্টেনের অধ্যক্ষ আতিকুল ইসলামের সাথে কথা বলার জন্য তার মোবাইল ফোনে কল করা হয় কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন: 
খোকসায় সাপের কামড়ের ভ্যান চালকের মৃত্যু
খোকসায় জাতীয় শোক দিবস পালিত

অধ্যক্ষের দুঃখ প্রকাশ

সংবাদটি প্রকাশের পর রাতে বিষয়টি অধ্যক্ষের দৃষ্টি গোচর হয়। জাতীয় পতাকার বিষয়টি নিয়ে তিনি বলেন, এটা অনাকাঙ্খিত ভুল। এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন। সংবাদ প্রকাশের পরে পতাকাটি নামিয়ে ফেলা হয়েছে বলেও তিনি জানান। একই সাথে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন বলেও অবহিত করেন।

ঈশ্বরদীতে বিপুল পরিমান হেরোইনসহ আটক ১

0
মাদকব্যবসায়ী হারুন-অর-রশীদ (২৮)

পাবনা প্রতিনিধি

ঈশ্বরদীতে বিপুল পরিমান হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শনিবার রাতে ঈশ্বরদী বিমান বন্দর সড়কের সিসিডিবি অফিসের সামনে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাবনা ‘খ’ সার্কেল পরিদর্শক ভূপতি কুমার বর্মনের নেতৃত্বে ১০০ গ্রাম হেরোইনসহ মাদকব্যবসায়ী হারুন-অর-রশীদ (২৮) কে আটক করা হয়েছে।

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

আরও দেখুন-খোকসায় জাতীয় শোক দিবস পালিত

ভূপতি বর্মন জানান, রাজশাহীর গোদাগাড়ি হতে সিএনজিতে করে এই হেরোইন সিরাজগঞ্জের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় হারুনের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে এই হেরোইন উদ্ধার করা হয়।

এ ব্যাপারে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে।

বঙ্গবন্ধুকে অস্বীকার করলে বাংলাদেশকেই অস্বীকার করা হয়-বিঃ চৌধুরী

0
বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী। ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুকে যারা অস্বীকার করে, তারা বাংলাদেশের অস্তিত্ব, মুক্তিযুদ্ধ ও মানচিত্রকে অস্বীকার করে। বঙ্গবন্ধুকে যারা অস্বীকার করে, তারা বাংলাদেশকেই অস্বীকার করে। বঙ্গবন্ধুকে যারা শ্রদ্ধা করে না, তারা দেশের মানুষকেও শ্রদ্ধা করে না। তারা মুক্তি সংগ্রামকেও শ্রদ্ধা করে না।

শনিবার বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিকল্পধারা আয়োজিত আলোচনা সভায় অডিও বক্তৃতায় তিনি একথা বলেন। এ সময় তিনি বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন বাস্তবায়নের শপথ নেওয়ার আহ্বান জানান সকলকে।

তিনি বলেন, ১৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি নিষ্ঠুরতম অধ্যায় রচিত হয়েছিল। আমাদের জন্য এটি একটি লজ্জাজনক দিন। এদিন স্বাধীনতার অগ্রদূত, বাংলাদেশের রাজনৈতিক চিন্তার এবং মুক্তিযুদ্ধের অগ্রদূত বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল।

মৃত্যুর মুখোমুখি হয়েও বঙ্গবন্ধু স্বাধীনতার দাবি থেকে পিছু হটেননি। সারা পৃথিবীতে এমন দৃষ্টান্ত বিরল। দেশের মানুষের জন্য তার ভালোবাসা ছিল সীমাহীন। দেশের মানুষকে এবং দেশকে সমার্থকভাবে তিনি ভালোবেসেছেন। তার সবচেয়ে বড় সাহস দেশপ্রেমের মধ্যে, মানুষকে ভালোবাসার মধ্যে। তার সবচেয়ে দুর্বলতা সেটাই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বঙ্গবন্ধুর আদর্শ থেকে এক পা’ও পিছু না হটার আহ্বান জানিয়ে বিঃ চৌধুরী বলেন, আপনার মধ্যে অনেকগুণ আছে, যেটা বঙ্গবন্ধুর সাথে মিলে যায়। শুধু অর্থনৈতিক উন্নয়নই শেষ কথা নয়, দেশের দরিদ্র মানুষ যেন সুখে-শান্তিতে থাকতে পারে আপনাকে তা নিশ্চিত করতে হবে।

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৫ ডিপ্রি সেলসিয়াস

চুয়াডাঙ্গা প্রতিনিধি বৈশাখ আসার আগেই আগাম তাপদাহে পুড়ছে পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। জেলাজুড়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন...

গাইড বাণিজ্যে অর্ধকোটি টাকা লেনদেনের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাধ্যমিক স্কুলগুলো ২০ হাজার শিক্ষার্থীর মধ্যে অবৈধ গাইড বই চালানোর প্রতিশ্রæতি দিয়ে একটি গাইড বই কোম্পানীর কাছ থেকে অর্ধকোটি টাকা...

পাশে বসা সংসদ সদস্যদের নিয়ে এমপি আমির হামজার বিস্ফোরক মন্তব্য

কুষ্টিয়া প্রতিনিধি জাতীয় সংসদে নিজের চারপাশের পরিবেশের বর্ণনা দিতে গিয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, আমার ডানেবামে এমন এমন ভুড়িওয়ালা লোক আমি...

মেধাবী শিক্ষার্থী ওমরের উচ্চশিক্ষার দায়িত্ব নিল স্বপ্ন

বিশেষ প্রতিনিধি, কুমারখালী থেকে কুমারখালীর অদম্য মেধাবী শিক্ষার্থী ওমর ওসমান রাজু বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও উচ্চ শিক্ষার দায়িত্ব নিয়েছে রিটেইল চেইন শপ স্বপ্ন নামের একটি প্রতিষ্ঠান। ২০২৫-২৬...

দেশের বাজারের জ্বালানি তেলের দাম বাড়ছে না

দ্রোহ অনলাইন ডেস্ক দেশের বাজারে এপ্রিলে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম বাড়লেও দেশের বাজারে তেলের দাম অপরিবর্তিত রাখার...