বুধবার, মার্চ ২৫, ২০২৬.
Home Blog Page 728

ফেসবুকে কেনাকাটায় প্রতারণা, সাবধান হবেন যেভাবে

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ফেসবুকে বিভিন্ন পেজ বা গ্রুপের মাধ্যমে কেনাকাটা জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকেই ব্যক্তি উদ্যোগে পেজ খুলে অনলাইনে ব্যবসা করছেন। করোনার কারণে গৃহবন্দি হয়ে পড়েছে মানুষ। ফলে বৃদ্ধি পেয়েছে অনলাইনে কেনাকাটা। আর সেই সুযোগে এক শ্রেণির প্রতারক মেতেছে অনলাইন শপিংয়ের নামে প্রতারণায়।

সম্প্রতি ফেসবুকে কিছু প্রতারক চক্র বিভিন্ন ব্যবসায়িক নামে অনলাইন শপিংয়ের পেজ খুলে স্মার্টফোন বিশেষ মূল্য ছাড়ে বিক্রি করার বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছে। এসব অনলাইন শপ থেকে পণ্য অর্ডার করে কেউ পাচ্ছেন নষ্ট পুরনো মোবাইল, আবার কেউ পাচ্ছেন খালি প্যাকেট।

এক্ষেত্রে ভুক্তভোগী চ্যালেঞ্জ করা হলে প্রতারক প্রতিষ্ঠানগুলো ইউজারের ফোন নম্বর বা অ্যাকাউন্ট ব্লক করে দিয়ে থাকে। এ ধরনের পেজগুলো সাধারণত চালু হওয়ার কিছুদিনের মধ্যেই অসংখ্য মানুষের কাছ থেকে বিভিন্ন পরিমাণের টাকা হাতিয়ে নিয়ে ব্যবসা গুটিয়ে ফেলে।

অনলাইনে কেনাকাটা করতে সাধারণ মানুষকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ক্র্যাফের প্রেসিডেন্ট জেনিফার আলম। তিনি বলেন, করোনার এ সময়ে অনলাইনে স্বাস্থ্য সুরক্ষা জাতীয় সরঞ্জাম বিক্রির ক্ষেত্রে প্রতারণা বেশি হচ্ছে। কারণ এসমস্ত ব্যবসায়ীরা কুরিয়ার সার্ভিসের ক্যাশ অন ডেলিভারি করে থাকে। যার ফলে কুরিয়ারে পণ্য গ্রহণের পূর্বে টাকা জমা দিতে হয়। তাই প্যাকেট অর্ডার করা প্রোডাক্ট আছে কিনা দেখার সুযোগ গ্রাহকের নেই।

অনলাইনে কোনো পণ্য কেনার ক্ষেত্রে প্রথমেই যেটি দরকার তা হচ্ছে সচেতনতা। কারণ আপনার অসতর্কতার ফলে আপনি হতে পারেন আর্থিক ক্ষতির পাশাপাশি নানা ধরনের অনলাইন হ্যারাসমেন্টের মুখোমুখি। অনলাইনে কেনাকাটা করার পূর্বে যে সাবধানতাগুলো মানতে হবে সেগুলো হচ্ছে –

১. কোনো আকর্ষণীয় বা লোভনীয় বিজ্ঞাপন বা অফার দেখেই হুট করে কিনতে যাওয়া ঠিক নয়।
২. প্রথমেই প্রতিষ্ঠানের নাম-ঠিকানা এবং মালিকের নাম-ঠিকানায় অসামঞ্জস্য আছে কি না ভালো করে পর্যবেক্ষণ করতে হবে।
৩. অনেক অনলাইন প্রতিষ্ঠানও ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করে থাকে। ওয়েবসাইটে ট্রেড লাইসেন্সের কপি আছে কি না দেখতে হবে, যদি না থাকে তাহলে ট্রেড লাইসেন্স করা আছে কি না এবং থাকলে তার নিবন্ধন নম্বর কত তা জেনে নিতে হবে।
৪. কোনো বিকাশ নম্বরে মূল্য পরিশোধ করতে বললে নম্বরটি একাধিক নম্বর থেকে ফোন করে যাচাই করে নেওয়া ভালো। আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য দিতে বললে নির্দিষ্টভাবে পণ্য সরবরাহ যেন করা হয় এবং কেনার রসিদ দেওয়া হয় তা খেয়াল রাখতে হবে।
৫. যেকোনো পণ্য কেনার ক্ষেত্রে আগে পণ্য সরবরাহ করে এবং তা পাওয়ার পর বিক্রয় প্রতিনিধিকে সরাসরি মূল্য পরিশোধ করা যায় এমন ওয়েবসাইট বা মাধ্যমগুলো নির্ভর করা ভালো।
৬. প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে দেখতে হবে।
৭. অনেক পেজই বুস্ট করার মাধ্যমে তাদের পেজ অ্যানগেজমেন্ট, লাইক এবং প্রোডাক্ট রিচ বাড়িয়ে থাকে। এতে করে অনেক সময় বোঝা মুশকিল হয়ে যায় এটি আসল পেজ কিনা। সেই ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারির বিকল্প নেই।
৮. ট্রাস্টেড সেলার এবং দীর্ঘদিন ব্যবসা করছেন রেপুটেশনের সঙ্গে এমন পেজ বা গ্রুপগুলোর ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি থাকে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট সরবরাহ করার। তাই আর্থিক ক্ষতি এড়াতে এটি লক্ষ্য রাখুন।

ফেসবুক পেজ বা গ্রুপগুলো থেকে কেনাকাটার ক্ষেত্রে যেসব বিষয় লক্ষ্য রাখতে হবে সে বিষয়ে ক্রাফের টেকনিক্যাল ক্রু বিএম ইয়ামিন বলেন, ফেসবুকে এখন অনেক অনেক প্রডাক্ট কেনাবেচার পেজ থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য থেকে এক্সপেন্সিভ জিনিসপত্র কেনা এবং ভাড়াও নিয়ে থাকেন। এই কেনাবেচার প্রক্রিয়ার মধ্যে যে সকল বিষয় লক্ষ্য রাখতে হবে সেগুলো হচ্ছে-

১. পেজগুলো সব সময় নতুন করে ক্রিয়েট করা হয়।
২. পেজের লাইক কম থাকে ও যে সমস্ত প্রোডাক্টের বিজ্ঞাপন দেওয়া হয় সেগুলা ব্যতীত অন্যান্য পোস্টে কোন লাইক কমেন্ট থাকে না। থাকলেও তা খুবই কম একটি বিজনেস পেজ থেকে।
৩. পেজের রিভিউ অপশন না থাকা পেজ থেকে কখনোই অর্ডার করবেন না।
৪. পেজ বা গ্রুপের পোস্টের নিচের কমেন্টগুলো ভালোভাবে দেখে নেওয়া।
৫. পেজে প্রোডাক্ট নিয়ে লাইভে না আসলে, ফোন নাম্বার এবং এড্রেস বা সাইট যুক্ত না থাকলে ধরে নিতেই হবে সেটি অনেক ক্ষেত্রেই প্রতারণা করতে পারে।
৬. ওয়েবসাইটের ক্ষেত্রে ফেক সাইট বা ক্লোন সাইট কিনা।
৭. স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক কম মূল্যে বা অস্বাভাবিক মূল্যছাড়।

উপরোক্ত সমস্যাগুলো যদি কোনো পেজে দেখতে পান সেখানে অর্ডার না করাই ভালো। এছাড়া জরুরি পুলিশ প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে বিনামূল্যে কল করতে পারেন।

প্রকাশ্যে প্রথমবারের মতো মাস্ক মুখে ট্রাম্প

0
ডোনাল ট্রাম্প সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ব্যাপক বিস্তারের মধ্যেও এতদিন জনসম্মুখে মাস্ক পরেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প।

তবে শনিবার রাজধানী ওয়াশিংটন ডিসির কাছে ওয়াল্টার রীড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে আহত সৈন্য ও যুদ্ধক্ষেত্রের স্বাস্থ্য-সেবা কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে প্রথমবারের মতো স্বাস্থ্যগত নির্দেশনা মেনেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, এর আগে জনসম্মুখে মাস্ক পরতে রাজি হননি ট্রাম্প, এটি ব্যক্তিগত পছন্দের বিষয় বলে দাবি করেছিলেন তিনি। তবে ভিড়ের মধ্যে অন্যদের সঙ্গে দূরত্ব বজায় রাখা না গেলে, তখন মাস্ক ব্যবহার করতে পারেন বলে তিনি জানিয়েছিলেন।

ওয়াল্টার রীড পরিদর্শনে যাওয়ার আগ মূহুর্তে হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমি মনে করি হাসপাতালে গেলে, বিশেষ করে আপনি যখন অনেক সৈন্যের সঙ্গে কথা বলছেন সেই পরিস্থিতিতে, যেখানে কিছু ক্ষেত্রে মাত্রই তারা অস্ত্রপচারের টেবিল থেকে এসেছে, আমি মনে করি মাস্ক পরাই সবচেয়ে ভাল।”

ওই চিকিৎসা কেন্দ্রে ট্রাম্প গণমাধ্যম কর্মীদের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় মাস্ক পরা প্রেসিডেন্টের ছবি তোলেন তারা। ট্রাম্পের ব্যবহার করা নেভি ব্লু মাস্কের একপাশে প্রেসিডেন্সিয়াল সিল এমবসড করা ছিল। এ সময় ট্রাম্প শুধু বলেন, “ধন্যবাদ”।

করোনাভাইরাসের বিস্তারের গতি মন্থর করতে সবাইকে মাস্ক ব্যবহারের আহ্বান জানিয়ে আসছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সরকারি স্বাস্থ্য কর্মকর্তারা। তারপরও ট্রাম্পের মাস্ক ব্যবহারে অনীহায় তার নেতৃত্বের দুর্বলতা প্রকাশ পেয়েছে বলে মনে করেন সমালোচকরা।

শৈলকুপায় স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডবয়সহ নতুন শনাক্ত ৫

0
corona-Dro-18-p-8-compressed
করোনার প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডবয়সহ নতুন করে আরও ৫ জন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছে।

উপজেলায় এখন পর্যন্তÍ মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৬১ জনে।

রবিবার সকালে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন ।

দেখুন– খোকসায় ২৫ বাচ্চাসহ মা গোখরা আটক

তিনি জানান, কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে ১২টি নমুনা পরীক্ষার রিপোর্টে ৫ জনের শনাক্তের ফলাফল এসেছে। বাকী ৭ জনের নমুনা নেগেটিভ হয়েছে।

শনাক্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওর্য়াডবয় সিরাজুল ইসলাম (৩৫), উপজেলার দুধসর গ্রামের কৃষক আফজাল হোসেন (৫৬), পৌর এলাকার শিক্ষকপাড়ার রবিউল ইসলাম। এছাড়াও পাইকপাড়া গ্রামের ফরিদ উদ্দীণ (৪৫) ও তুহিন বেগম (৪২) সহ মোট ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তরোগীরা সবাই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ্য, শৈলকুপা উপজেলায় মোট শনাক্ত ৬১, সুস্থতার সংখ্যা ১৬, মৃত্যুর সংখ্যা ৩ জন।

ঝিনাইদহে করোনায় নতুন আক্রান্ত ২৫

0
coronavirus-DRO-7-P-9

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে একদিনে নতুন করে আরও ২৫ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ অবধি জেলায় ৪১৫ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রবিবার সকালে ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনার বেগম এ তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন, কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে ৪৭ টি নমুনার ফলাফল পাওয়া যায়। নুতন ফলাফলে আরও ২৫ জন আক্রান্ত হয়েছেন।

এর মধ্যে কালীগঞ্জে ১৮ জন, শৈলকুপায় ৫ জন ও হরিণাকুন্ডু ২ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪১৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪৩ জন। জেলায় ৮ জন মৃত্যুবরণ করেছে।

গাংনীতে বন্ধুকে কোমল পানি খাইয়ে টাকা ছিনতাই

0
Gangni-dro-11-7-0p-3
অসুস্থ শাহারুল ইসলাম সংগৃহিত ছবি

গাংনী প্রতিনিধি

মেহেরপুরে বন্ধুর দেওয়া কোমল পানিয় পান করে এক যুবক মারাত্মকভাবে অসুস্থ হয়েছেন এবং অসুস্থ বন্ধুর নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে অন্য এক বন্ধু।

ঘটনাটি ঘটেছে, গানিং উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামে। অসুস্থ যুবক শাহারুল একই গ্রামের মোমিনুল ইসলামের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।

দেখুন– খোকসায় ২৫ বাচ্চাসহ মা গোখরা আটক

এ ঘটনায় একই উপজেলার রামনগর গ্রামের হোসেন শাহের ছেলে ও শাহারুলের বন্ধু মোখলেছুর রহমানকে দায়ি করে শনিবার দুপুরে গাংনী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন শাহারুলের বাবা মোমিনুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, শাহারুল ইসলাম বছর দুয়েক আগে বিয়ে করেন রামনগর গ্রামের বুলবুল হোসেনের মেয়েকে। শ্বশুর বাড়িতে বেড়াতে যাওয়ার সূত্র ধরে রামনগর গ্রামের মোখলেছুর রহমানের সাথে তার বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। শুক্রবার বিকেলে শাহারুল রামনগর গ্রামে গিয়ে মোখলেছুর রহমানের সাথে ঘোরাফেরা করেন। এক পর্যায়ে মোখলেছুর তার কাছে থাকা একটি প্লাষ্টিক বোতলে কোমল পানি শাহারুলকে খাইতে দেন। কোমল পানি পান করবার পরেই শাহারুল অজ্ঞান হয়ে যান। এসময় শাহারুলের কাছে থাকা ১১ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান মোখলেছুর।

পরে স্থানীয় লোকজন শাহারুলকে উদ্ধার করে গাংনী হাসপাতালে ভর্তি করেন।

গাংনী থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। দোষি হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাতক্ষীরায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

0
Suiscedi-Dro-11-p-7
ঝুলন্ত লাশের প্রতিকী ছবি

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ঘটনাটি ঘটেছে জেলার তালা উপজেলার খেশরা ইউনিয়নের সোনাবাদল গ্রামে। নিহত নমিতা মন্ডল (৪৩) একই গ্রামের শংকর মন্ডলের স্ত্রী।

দেখুন– খোকসায় ২৫ বাচ্চাসহ মা গোখরা আটক

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি রাসেল বলেন, নমিতা-শংকর দম্পতি তাদের একমাত্র মেয়ের বিবাহ বিচ্ছেদের পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। নমিতা রানী পরিবারের কাউকে কিছু না জানিয়ে ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহননের পথ বেছে নেন। নিহতের পরিবারের সদস্যরা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।

বলিউডের দুই’বচ্চন করোনা আক্রান্ত খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা

0
Boliud-Dro-12-p-1
অমিতাভ ও অভিষেক বচ্চন ( ফাইল ছবি)

সুমন বিশ্বাস

অমিতাভের বচ্চনের পরে কোভিড-১৯ আক্রান্ত হয়েছে ছেলে অভিষেক বচ্চনও।

শনিবার সন্ধ্যারপরে মুম্বায়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন অমিতাভ। এ খবর টুইট করে নিজেই জানিয়েছেন। অমিতাভ বচ্চন আক্রান্তের পরে স্বাভাবিক ভাবেই কোভিড-১৯ পরীক্ষা করানো হয় ছেলে অভিষেক, পূত্রবধূ ঐশ্বরিয়া এবং আরাধ্যাকেও।

শনিবার রাতেই খবর আসে অভিষেক বচ্চনের দেহেও কোভিড-১৯ এর সংক্রমণ বিদ্যমান। তবে, ঐশ্বরিয়া এবং জয়া-সহ বাকিদের সবার রিপোর্টই আপাতত নেগেটিভ বলে জানা গিয়েছে।

দেখুন- খোকসায় ২৫ বাচ্চাসহ মা গোখরা আটক

এমন খবর প্রকাশ্যের পরেই অমিতাভ-জয়া বচ্চনকে ফোন করে আপনজনের মতো খোঁজ-খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জয়া বচ্চন জানিয়েছেন, অমিতাভের অবস্থা আপাতত স্থিতিশীল। দ্রুত আরোগ্য কামনা করে টুইটও করেছেন মুখ্যমন্ত্রী। বচ্চন পরিবারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক অনেক আগে থেকেই ভাল, সেকথা অন্য সকলের জানা।
মুম্বায় প্রশাসনও প্রতিটা মূহূর্তে তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানিয়েছেন অভিষেক বচ্চন।

এ সময় জাতীয় ঐক্য প্রয়োজন-তথ্যমন্ত্রী

0
Hasan-Dro-3-p-5-compressed-compressed
তথ্যমন্ত্রী

দ্রোহ অনলাইন

করোনার এই মহাদুর্যোগের সময় জাতীয় ঐক্য প্রয়োজন বলে উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডাঃ হাছান মাহমুদ।

বিভিন্ন দেশে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হলেও বিএনপিসহ অনেকেই এই দুর্যোগসময়ে সরকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে পারেনি। তারা জনগণের পাশে নেই। করোনা মহামারীর এ সময়ে সমালোচনার বাক্স নিয়ে বসে থাকা বিএনপি ও এমন আরও অনেকেই জনগণের পাশে নেই। বিবেকহীন অন্ধ সমালোচনা পরিহার করে তাদের জনগণের পাশে দাঁড়াবার আহ্বান জানান তথ্যমন্ত্রী।

দেখুন..সাপের বাচ্চা ধরার কৌশল

শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট মিলনায়তনে করোনা পরিস্থিতিতে সাংবাদিকদের মাঝে সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ও বিশ্বের শীর্ষ পত্রপত্রিকা যেখানে করোনা মোকাবেলায় সরকারের সক্ষমতা ও পদক্ষেপগুলোর প্রশংসা করেছে, সেখানে মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা প্রতিদিন বিভিন্ন ভাষায় শুধু সমালোচনাই করে যাচ্ছেন, তা অত্যন্ত দুঃখজনক।

ডাঃ হাছান বলেন, সমালোচনা অবশ্যই থাকবে, সরকারকে সবাই পরামর্শ দিতে পারে, সেই গণতান্ত্রিক রীতি আমরা সমাদৃৃত করি, কিন্তু অন্ধ ও বিবেকহীন সমালোচনা ও কোনো কাজে ভালো দেখতে না পারা, চোখ থাকতে অন্ধের মতো আচরণ দুঃখজনক।
তিনি বলেন, জনগণের পাশে না দাঁড়িয়ে প্রতিদিন গণমাধ্যমে উঁকি দিয়ে সমালোচনা করে বিএনপি নিজেদেরকে জনগণের কাছে হাস্যকর করে তুলছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলোচনার কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, করোনা ও করোনা উপসর্গে মৃত্যুবরণকারী সাংবাদিকদের প্রত্যেকের পরিবারকে ইতিমধ্যে ৩ লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে, সেই পরিবারেরা আবেদন করলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আরও সহায়তা দেওয়া হবে বলেও জানান তথ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে ২০০ সাংবাদিককে চেক প্রদান করা হয়।

ডিইউজে সভাপতি জানান, চলমান সহায়তার প্রথম পর্বে এ পর্যন্ত ৪৮টি জেলায় সাংবাদিক ইউনিয়ন ও প্রেস ক্লাবের মাধ্যমে সাংবাদিকদের কাছে সহায়তা পৌঁছেছে।

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী জ্যাক চার্লটনের চিরপ্রস্থান

0
Jack-Dro-7-p-16
আয়ারল্যান্ডের সাবেক কোচ জ্যাক চার্লটন (ফাইল ছবি)

দ্রোহ স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ফুটবলার ও রিপাবলিক অব আয়ারল্যান্ডের সাবেক কোচ জ্যাক চার্লটন মারা গেছেন। লিডস ইউনাইটেডের ডিফেন্ডার চার্লটন গত বছর লিম্ফোমায় আক্রান্ত হন। মৃত্যুসময় তার বয়স হয়েছিল ৮৫ বছর।

জ্যাক চার্লটন ১৯৬৬ সালের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ইতিহাস গড়ার সেই টুর্নামেন্টে খেলেন ছোট ভাই কিংবদন্তি ফুটবলার ববি চার্লটনের সঙ্গে। সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে আসরে সবকটি ম্যাচ খেলেছিলেন জ্যাক।
আসরের ফাইনালে, ওয়েম্বলিতে পশ্চিম জার্মানিকে হারিয়ে প্রথম ও এখন পর্যন্ত একমাত্র বিশ্বকাপ জয় করে ইংল্যান্ড।

দেখুন..সাপের বাচ্চা ধরার কৌশল

দেশের হয়ে ৩৫ ম্যাচ খেলা জ্যাক ক্লাব ক্যারিয়ারের পুরোটা সময় কাটিয়েছেন লিডস ইউনাইটেডে। ক্লাবটির হয়ে ১৯৬৯ সালের লিগ, ১৯৭২ সালের এফএ কাপ এবং দুটি ইন্টার-সিটিস ফেয়ার কাপসহ অনেকগুলো শিরোপা জেতেন তিনি।

খেলোয়াড়ি জীবনের ইতি টেনে সফল ম্যানেজার হয়ে ওঠেন জ্যাক। কোচিং ক্যারিয়ারের প্রথম ধাপে মিডলসবরোকে শীর্ষ লিগে তুলে আনেন তিনি। শেফিল্ড ওয়েনজডে ও নিউক্যাসল ইউনাইটেডেও কোচের দায়িত্ব পালন করা জ্যাক সবচেয়ে বেশি সফল রিপাবলিক অব আয়ারল্যান্ড জাতীয় দলের ডাগআউটে।

তার দেখানো পথ ধরে ১৯৮৮ সালে প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল আসরে জায়গা করে নেয় দেশটি।

নির্বাচন পেছানোর কোন সুযোগ নেই : সিইসি

0
Jessore-Dro-7-p-12
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

নির্বাচন পেছানোর আইনগত কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

শনিবার দুপুরে যশোর-৬ আসনের (কেশবপুর) উপ-নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, “নির্বাচন কমিশনের কাছে নির্বাচন পেছানোর আইনগত কোনো সুযোগ নেই। তবে মহামান্য রাষ্ট্রপতি বিষয়টি সুপ্রিম কোর্টে নিতে পারেন। আমরা রাষ্ট্রপতির শরণাপন্ন হয়েছিলাম। তিনিও বলেছেন নির্বাচন না করার কোনো সুযোগ নেই।

দেখুন..সাপের বাচ্চা ধরার কৌশল

২১ জানুয়ারি ইসমাত আরা সাদেকের মৃত্যুতে যশোর-৬ আসন ফাঁকা হয়। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় করোনা ভাইরাস মহামারীর মধ্যেই আগামী ১৪ জুলাই উপ-নির্বাচনের ভোটগ্রহণের তারিখ দিয়েছে নির্বাচন কমিশন।

কমিশনার আরও বলেন, কোনো ব্যক্তি বা দলকে সুবিধা দিতে নয়, সাংবিধানিক কারণেই করোনাভাইরাসের মধ্যে উপ-নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনাভাইরাস আছে। আরও অনেক দিন থাকবে। তার জন্য সবকিছু বন্ধ রাখা যাবে না। দৈনন্দিন কাজ ও নির্বাচনের মত কাজ এর মধ্যেই করতে হবে।

এজন্য স্বাস্থ্যবিধি মেনে ভোটারদের কেন্দ্রে আসতে প্রচারণা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। একই সঙ্গে ভোটকেন্দ্রে ভোটারদের মাস্ক খুলে পরিচয় নিশ্চিত করতে হবে বলেও তিনি উল্লেখ করেন। কেশবপুর আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে এ সভা হয়।

সর্বশেষ সংবাদ

ট্রেন থেকে ভারতীয় মাদক এলএসডি’র বড় চালান আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় মধুমতি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ২৪ লাখ টাকার ভারতীয় মাদক এলএসডি উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ মার্চ)...

খোকসায় প্রতিপক্ষের হামলায় একজন আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসার গ্রামে বিবাদপূর্ন জমি সীমানায় গাছ লাগানো কেন্দ্র করে হামলায় একজন আহত হয়েছেন। উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ধুশুন্ড গ্রামে রবিবার প্রতিপক্ষের হামলায় বিপুল বিশ্বাস...

কাঠ পুড়ছে ইট ভাটায়

বন উজার করে ইট ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। হুমকীর মুখে পরছে প্রাকৃতিক পরিবেশ। ইট ভাটা গুলোতে এক মুঠো কয়লাও নেই। প্রতিদিনই ট্রাক বা ট্রাকটরে...

আলোচনায় হয়নি, মিথ্যা বলছেন ট্রাম্প: ইরান

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি মিথ্যা বলে অভিহিত করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতিতে তেহরান জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের...

ইরানের সঙ্গে ‘প্রধান প্রধান বিষয়ে ঐকমত্য’ হয়েছে, দাবি ট্রাম্পের

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বেশ জোরালো আলোচনা হয়েছে এবং দুই পক্ষ ‘প্রধান প্রধান বিষয়ে একমত’ হতে পেরেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...