বুধবার, এপ্রিল ১৫, ২০২৬.
Home Blog Page 154

খোকসায় হাবিবুর রহমান হবি’র স্মরণে স্মরণসভা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বীর মুক্তিযোদ্ধা ও সংস্কৃতিক সংগঠক হাবিবুর রহমান হবি’র স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে উপজেলা সাংস্কৃতিক সংস্থা (উসাস) এর কার্যালয় চত্বরে এ স্মরণ সভার অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ৪ (খোকসা-কুমারখালী ) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী।

প্রধান অতিথি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী বলেন, সদস্য প্রয়াত হাবিবুর রহমান হবি ছিলেন একটি প্রতিষ্ঠান। শুধু উসাস নয়, ব্যক্তি জীবনে অনেকের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রয়াত হবি সাংস্কৃতিক পরিমন্ডলে যেমন ভূমিকা রেখেছেন। একই ভাবে ভূমিকা রেখেছেন রাজনৈতিক অঙ্গনেও। প্রয়াত বীব মুক্তিযোদ্ধা ও সংস্কৃতিক ব্যক্তিত্ব হাবিবুর রহমান হবির পরিবারের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এই সাবেক এমপি।

আলোচনায় অংশ নেন উসাসের কর্মকর্তা কল্যান কুমার বিশ্বাস বাবলু। মরহুমের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে কথা বলেন খোকসা সরকারি কলেজের ভূগোল বিভাগের শিক্ষক নজরুল ইসলাম।

অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, সাবেক অধ্যক্ষ আনিসুজ্জামান, নাফিজ আহম্মেদ রাজু প্রমুখ।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা সাংস্কুতিক সংস্থা উসাসের সাবেক সভাপতি ও থানা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা সুভাষ কুমার বিশ্বাস।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকাল ৫টা ১০ মিনিটে ঢাকার একটি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করনে। পর দিন শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর খোকসার কেন্দ্রিয় পৌর কবর স্থানে তাকে সমাহিত করা হয়।

আরও পড়ুরন – খোকসায় বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহড় গুনছে আহত বৃদ্ধা

হাবিবুর রহমান হবি আমৃত্যু উপজেলা সাংস্কৃতিক সংস্থা উসাসের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে গেছেন। এ ছাড়া তিনি খোকসা সরকারি কলেজ প্রতিষ্ঠার অন্যতম কর্মী ছিলেন।

আরও পড়ুন – খোকসায় মাধ্যমিক ও মাদ্রাসায় নতুন বই বিতরণ শুরু

প্রয়াত হাবিবুর রহমান হবি এক পুত্র ও তিন কন্যা সন্তানের জনক ছিলেন। এলাকার শিক্ষা সংস্কৃতির উন্নয়নে আজীবন অবদান রেখে গেছেন।

খোকসায় বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহড় গুনছে আহত বৃদ্ধা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বখাটেদের মোটরসাইলের চাপায় আহত সজ্ঞাহীন হতদরিদ্র বৃদ্ধা বিনা চিকিৎসায় তিন দিন ধরে মৃত্যুর সাথে লড়ে চলেছে।

আহত সজ্ঞাহীন বৃদ্ধর নাম আকলিমা খাতুন (৭০)। তিন সন্তানের মা বিধবা আহত নারীর স্বামী মৃত রুস্তম শেখ। পহেলা জানুয়ারি সকাল ১০ টায় উপজেলা সদরের থানা পাড়ায় নিজের বাড়ির সামনে রোদ পোহানোর সময় বেপরোয়া গতির মোটর সাইকেল চালক নিয়ন্ত্রন হারিয়ে বৃদ্ধাকে চাপা দেয়। গুরুতর আহত বৃদ্ধাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে সজ্ঞাহীন বৃদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়।

আহত বৃদ্ধার দিনমুজুর ছেলেদের আর্থিক স্বচ্ছলতা না থাকায় উন্নত চিকিৎসার দিতে পরছেন না পরিবার। কুষ্টিয়া থেকে ভ্যানে ফিরিয়ে এনে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় ভর্তি করা হয়। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডের ১১ নম্বর বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এ ঘটনায় আহত বৃদ্ধার দ্বিতীয় পুত্র বাদি হয়ে তার মায়ের ঘাতক জিল্লুর রহমানের বখাটে ছেলে বর্ণ রহমান ও দ্বিপ্ত রহমানের বিরুদ্ধে খোকসা থানায় একটি মামলা দায়ের করেছেন। কিন্তু পুলিশ ঘাতক সহদরদের ধরতে পারেনি।

আহত বৃদ্ধার ছেলে ও মামলার বাদি শফিকুল ইমলাম শফিক জানান, তার মায়ের ঘাতক বর্ণ ও দ্বিপ্ত সহদরকে ঘটনা স্থলে জনতা আটক করে। তারা আহতের চিকিৎসার প্রতিশ্রæতি দিয়ে ছাড়া পায়। কিন্তু এর পর থেকে ঘাতক বা তার পরিবার আর খোজ খবর নেয়নি। নিজেদের আহত মায়ের চিকিৎসা দেওয়ার সামর্থ নেই। দুর্ঘটনার পর আর তার মা কথা বলেনি। ডাক্তারা জানিয়েছেন মাথায় প্রচুর রক্ত জমাট বেঁধেছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া জরুরী।

ঘাতক চালক বর্ণ ও দ্বিপ্তর বাড়ি উপজেলা সদরের কলেজ পাড়ায়। তাদের বাবার নাম জিল্লুর রহমান। শুক্রবার দুপুরে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। এক পর্যাযে তাদের বাড়িতেও যাওয়া হয়। বাড়ির ভিতরে লোক থাকলেও সারা দেন নি।

আরও পড়ুন – খোকসায় মাধ্যমিক ও মাদ্রাসায় নতুন বই বিতরণ শুরু

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মুস্তাক আহমেদ বলেন, আসামীরা পালাতক রয়েছে। ভিকটিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সড়ক দুর্ঘনা আইনে মামলা আসামীদের পাওয়া মাত্রই আদালতে সপর্দ করা হবে।

আরও পড়ুন – কুমারখালীতে ওয়াজ মাহফিল নেতৃত্বে নিয়ে হামলায় আহত ১

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান বলেন, রোগীর মাথায় অতিরিক্ত রক্ত ক্ষরণ হয়েছে এ ছাড়া জ্ঞান নেই। বাঁচার আশা ছেড়ে দেওয়ার পর্যায়ের রয়েছে।

খোকসায় মাধ্যমিক ও মাদ্রাসায় নতুন বই বিতরণ শুরু

0

স্টাফ রিপোর্টার

নতুন শিক্ষাবর্ষে মাধ্যমিক ও মাদ্রাসার পাঠ্য বইয়ের চাহিদার সামান্য অংশও সরবরাহ হয়নি। যে বই পাওয়া গেছে তা দিয়ে শ্রেণি কার্যক্রম শুরু করতে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ কর্মকান্ড পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন। এ সময়ে উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, একাডেমিক সুপার ভাইজার মিলন খান, খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, শিক্ষক শরিফুল ইসলাম প্রমুখ।

স্কুল সূত্রে জানা গেছে, চলতি ২০২৫ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ১০৩৬ জন শিক্ষার্থীর জন্য নতুন পাঠ্য বইয়ের চাহিদা দেওয়া হয়েছে। ১ জানুয়ারি পর্যন্ত শুধু মাত্র সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ১৬৫ সেট বাংলা ও ইংরেজি বই সরবরাহ করা হয়েছে। তা দিয়ে বই বিতরণ শুরু করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মাধ্যমিকের ৭ম শ্রেনির ২টি বিষয়ের ৫৪৪০টি বই, দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির ৩টি বিষয়ের ১৭২৫টি ও এফতেদায়ী মাদ্রাসার ৪ বিষয়ের ২৫২৯ টি বই তার গোডাউনে এসে পৌচ্ছায়। মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ে কতসেট বইয়ের চাহিদা আছে তার সঠিক তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন – কুমারখালীতে ওয়াজ মাহফিল নেতৃত্বে নিয়ে হামলায় আহত ১

সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, চলতি ২০২৫ শিক্ষাবর্ষে মাধ্যমিক, দাখিল ও এফতেদায়ী দুটি শ্রেণির এক/দুটি বিষয়ের বই পাওয়া গেছে। সেই বই ইতোমধ্যে স্কুলে স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে। ২ জানুয়ারি তার কিছু বই বিতরণ করা হয়েছে। বছরের প্রথম মাসের মধ্যে সব বই ছাত্রদের হাতে পৌচ্ছে দেওয়া যাবে।

আরও পড়ুন – খোকসায় সমাজসেবা দিবস পালিত

এই কর্মকর্তা আরও জানান, নতুন বছরের পাঠ্য বইয়ের জন্য অনলাইনে চাহিদা নেওয়া হয়। এ কারনে তার কাছে চাহিদা সংক্রান্ত তথ্য নেই। পরে জানাতে পারবেন।

কুমারখালীতে ওয়াজ মাহফিল নেতৃত্বে নিয়ে হামলায় আহত ১

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ওয়াজ মাহফিলের নেতৃত্ব নিয়ে দুই গ্রæপের দ্বন্ধের জেরে এক জামায়াত কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত বুধবার রাত ৮ টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের এনায়েতপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহত জামায়াত কর্মীর নাম নাইমুজ্জামান সুমন (৩২)। তিনি উপজেলার যদুবয়রা ইউনিয়নের পরানপুর প্রামের মনিরুজ্জামানের ছেলে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিবিৎসাধীন রয়েছেন। তাঁর মাথায় সাতটি সেলাই দেওয়া হয়েছে।

হামলার ঘটনায় ১৪ জনকে আসামি করে থানায় মামলা করেছেন আহতের বাবা বিএনপি কর্মী মনিরুজ্জামান। পরে দুজনকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ। আটকরা হলেন – একই গ্রামের দ্লুাল বিশ্বাস (৪৫) ও মিজানুর রহমান (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে প্রতিবছর পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করে আসছে এলাকাবাসী। এতোদিন মাহফিল পরিচালনা করতেন যদুবয়রা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল মালেক (৪০) ও তাঁর সমর্থকরা। তবে এবছর ওয়াজ মাহফিলের নেতৃত্ব দিতে চেয়েছেন বিএনপির কর্মী অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক মসিরুজ্জামান। এ নিয়ে গত বুধবার রাতে এনায়েতপুর বাজারের বিশ্বাস ফার্মেসির পাশে উভয় পক্ষের অর্ধশতাধিক নেতা – কর্মী ও সমর্থকরা আলোচনায় বসেন।

তর্ক-বিতর্কের এক পর্যায়ে আওয়ামী লীগ নেতা মালেক ও তাঁর সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হামলায় জামায়াত কর্মী সুমন আহত হন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন সুমন বলেন, বার্ষিক ওয়াজ মাহফিলের প্রস্তুতিমূলক আলোচনায় আওয়ামী লীগ নেতা মালেক ও তাঁর সমর্থক খালেক, মিজান, দ্লুাল, আমিরুলসহ প্রায় ৪০ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মাথা ফাঁটিয়ে দিয়েছে। মাথায় সাতটি সেলাই দিয়েছেন চিকিৎসক। আমি ঘটনার সুষ্ঠ বিচার চাই।

মামলার বাদী মনিরুজ্জামান বলেন, ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে আওয়ামী লীগের লোকজন ছেলেকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। আমি থানায় মামলা করেছি।

আরও পড়ুন – খোকসায় সমাজসেবা দিবস পালিত

এদিকে ঘটনার পর পালিয়েছেন আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক ও তাঁর সমর্থকরা। সেজন্য তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন – চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন ৯.৮ ডিগ্রি তাপমাত্রায়

কুমারখালী থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবু সায়েম বলেন, ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এঘটনায় মামলার পর দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

খোকসায় সমাজসেবা দিবস পালিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় র‌্যালী ও আলোচনা অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে র‌্যালীটি শুরু করা হয়। উপজেলা কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। পরে এখানে আলোচনা সভা ও প্রতিবন্ধিদের মধ্যে স্মার্ট কার্ড প্রদান করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান সোহেল, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবি আক্তার, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জহুরুল ইসলাম।

আরও পড়ুন – চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন ৯.৮ ডিগ্রি তাপমাত্রায়

অনুষ্ঠান শেষে প্রতিবন্ধীদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।

আরও পড়ুন – কুমারখালীতে সার মজুদের দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন ৯.৮ ডিগ্রি তাপমাত্রায়

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা

চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। উত্তরের হিমেল বাতাসের কারণে এ জনপদে শীত জেঁকে বসেছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ ৯৫ শতাংশ।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও জানান, হাড় কাঁপানো বাতাস ও ঘন কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপমাত্রা আরও হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে। জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে। সন্ধ্যার পর থেকে শীতল বাতাস বইছে। রাতের তাপমাত্রাও হ্রাস পাচ্ছে।

এদিকে শীত উপেক্ষা করে প্রয়োজনীয় কাজের জন্য ঘরের বাইরে আসতে হচ্ছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে। হাটবাজারের শ্রমিক ও কৃষি শ্রমিকদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। কাজের সন্ধানে শহরে এসে অনেকে কাজ পাচ্ছেন না বলে জানিয়েছেন।

আরও পড়ুন – কুমারখালীতে সার মজুদের দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

জেলা সদরের সরোজগঞ্জের দিনমজুর সোহাগ মিয়া বলেন, ভোরে ঘুম থেকে উঠে কাজের জন্য চুয়াডাঙ্গা শহরে আসতে হয়। এত শীতে সাইকেল চালিয়ে শহরে পৌঁছানো কষ্টের ব্যাপার হয়ে দাঁড়ায়। হাত অবশ হয়ে পড়ে। শীতে কাজও তেমন একটা নেই। মানুষ ঘর থেকে বের হচ্ছে না। সেজন্য কাজও পাচ্ছি না। দীর্ঘ সময় অপেক্ষা করে কাজ না পেয়ে খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে।

আরও পড়ুন – খোকসায় দেড় ঘন্টার পর মুক্তি পেলেন কৃষি কর্মকর্তারা

ট্রাকচালক জাকির হোসেন জানান, এ এলাকায় চরম শীত পড়েছে। কুয়াশাও রয়েছে। কুয়াশার কারণে গাড়ি চালানো কষ্ট হয়ে পড়েছে। হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে।

কুমারখালীতে সার মজুদের দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

0

কুমারখালী প্রতিনিধি

পেঁয়াজ আবাদের ভরা মৌসুমেও ইউরিয়া, এমওপি, ডিএপি সার পাচ্ছেনা কৃষকরা। দুই তিন গুন অতিরিক্ত টাকা দিলেই মিলছে সার। এ চিত্র কুষ্টিয়ার কুমারখালী উপজেলা ব্যাপী। এরই মধ্যে এক লাইসেন্স বিহীন ব্যবসায়ীর গুদামে পাওয়া গেল প্রায় ২০০ বস্তা সার। এসময় লাইসেন্স বিহীন সার মজুদ করার অপরাধে ওই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরামানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়াও কৃষি কর্মকর্তাদের উপস্থিতিতে মজুদকৃত সার ন্যায্য মূল্যে প্রকৃত কৃষকদের মাঝে বিক্রির নির্দেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের গদের বাজার এলাকায় অভিযান চালায় প্রশাসন। সার ব্যবস্থাপনা আইনে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। আদালত পরিচালনায় সহযোগীতায় করেন উপজেলা কৃষি কর্মকর্তা রাইসুল ইসলাম ও থানার পুলিশ।

অভিযুক্ত ওই ব্যবসায়ীর নাম জাকির হোসেন (৪১)। তিনি গদের বাজার এলাকার মেসার্স লাকী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কৃষকরা জানান, পেঁয়াজের চারা রোপনের মৌসুম চলছে। এরই মধ্যে ইউরিয়া সারের ব্যাপক সংকট দেখা দিয়েছে। নিবন্ধিত ডিলাররা প্রয়োজনীয় সার দিচ্ছেনা। আর অনিবন্ধিত ব্যবসায়ীরা সার মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করছেন। তাঁদের ভাষ্য, এক হাজার ৩৫০ টাকা মূল্যের ৫০ কেজির এক বস্তা টিএসপি সার কিনতে হচ্ছে এক হাজার ৭০০ – ৮০০ টাকায়, এক হাজার ৫০ টাকা মূল্যের এক বস্তা এমওপি সার কিনতে হচ্ছে এক হাজার ১৫০ – ২০০ টাকায়। আর এক হাজার ৫০ টাকা মূল্যের এক বস্তা ডিএপি সার বিক্রি হচ্ছে এক হাজার ৩৫০ টাকায়।

সার বিক্রেতা জাকির হোসেন বলেন, কৃষকদের প্রয়োজনে বিভিন্ন স্থান থেকে বেশি দামে সার কিনেছেন। ন্যায্যমূল্যে বিক্রি করলে প্রায় ৬০ হাজার টাকা লোকসান হবে তাঁর।

আরও পড়ুন – খোকসায় দেড় ঘন্টার পর মুক্তি পেলেন কৃষি কর্মকর্তারা

উপজেলা কৃষি কর্মকর্তা রাইসুল বলেন, বছর জুড়ে ভালো দাম থাকায় এবছর পেঁয়াজ চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। চলতি বছরে চার হাজার ৮৯০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে ভরা মৌসুমে কিছুটা সারের সংকট দেখা দিয়েছে।

আরও পড়ুন – বিলের জমির মাটি যাচ্ছে ইট ভাটায়

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, লাইসেন্স ছাড়াই সার মজুদ করার অপরাধে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও মজুদকৃত সার কৃষি কর্মকর্তাদের উপস্থিতিতে ন্যায্যমূল্যে প্রকৃত কৃষকদের মাঝে বিক্রির নির্দেশ প্রদান করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

খোকসায় দেড় ঘন্টার পর মুক্তি পেলেন কৃষি কর্মকর্তারা

0

স্টাফ রিপোর্টার

সরকারী সার উত্তোলনের পর খুচরা দোকানীর কাছে সেই সার বিক্রির অভিযোগ উঠেছে কৃষকের বিরুদ্ধে। এ ঘটনায় ঘুষ দাবির পাল্টা অভিযোগে দুই উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে আটকে রাখে সাধারণ কৃষকরা। প্রায় দেড় ঘন্টা পর আটক উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের উদ্ধার করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার খোকসার শিমুলিয়া ইউনিয়নের কৃষক মোহম্মদ আলী নিজ নামে বরাদ্দ পাওয়া সরকারি সার খুচরা দোকানীর কাছে বিক্রির সময় হাতে নাতে ধরা পরে। অভিযুক্ত দোকানী ও কৃষকের সাথে রফা করার চেষ্টা করেন দুই উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম ও ফারুক হোসেন। এ সময় স্থানীয় কৃষকরা জড়ো হয়ে দুই কৃষি কর্মকর্তাকে আটকে রাখেন। প্রায় দেড় ঘন্টা পর বেলা ১টা ৩০ মিনিটের দিকে উপজেলা কৃষি কর্মকর্তা ঘটনাটির তদন্তের প্রতিশ্রæতি দিয়ে আটক দুই কর্মকর্তাকে কৃষকদের হাত থেকে উদ্ধার করেন।

কৃষি অফিস সূত্র জানায়, সরকারি সার অবৈধ ভাবে বিক্রির অভিযোগে অভিযুক্ত কৃষক মোহম্মদ আলী মালিগ্রামের ইয়াকুর আলীর ছেলে। তিনি নিজে দুই বিঘা জমিতে পেঁয়াজ চাষ শুরু করেছেন। কিন্তু কৃষি বিভাগের কাছে ভুল তথ্যদিয়ে ৫ বস্তা ইউরিয়া, ড্যাব ও এমওপি সার ডিলারের কাছ থেকে উত্তোলন করেছেন। পথমধ্যে পাইকপাড়া গ্রামের বাদশা নামের এক খুচরা বিক্রেতার কাছে সব সার বিক্রি করে দেয়। এ সংবাদের ভিত্তিতে কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনা স্থলে গেলে তাদের আটকে রাখা হয়।

কৃষক মোহম্মদ আলী জানান, তিনি ৫ বিঘা জমিতে পেঁয়াজ আবাদ করেছেন। অনেক তদবিরের পর তাকে এ দিন (বৃহস্পতিবার) সকালে সারের ¯িøপ দেওয়া হয়। তিনি সেই সার ডিলার আশরাফ আলীর ঘর থেকে তুলে বাড়ি ফিরছিলেন। পথমধ্যে ভাগিনা বাদশার কাছে দেনা থাকা সার ফেতর দিতে সেখানে সব সার নামান। এ সময় কৃষি অফিসের লোক তাকে আটকায়। এক পর্যায়ে ৫ হাজার টাকার দাবি করে। পরে অন্য কৃষকরা অফিসারদের আটকে রাখে।

আরও পড়ুন – বিলের জমির মাটি যাচ্ছে ইট ভাটায়

উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ওই কৃষক ভুল তথ্যদিয়ে অতিরিক্ত সার বরাদ্দ নিয়েছেন। ডিলারের কাছ থেকে সার তোলার পর আবার বিক্রি করে দেয়। এ সময় তারা উপস্থিত হলে তাদের মুঠোফোন কেড়ে নিয়ে লাহ্ণিত করা হয়। পরে উর্দ্ধতন কর্মকর্তা ঘটনা স্থল থেকে তাদের উদ্ধার করেছে।

আরও পড়ুন – নিজ দোকানের ভেতর থেকে চা বিক্রেতার মরদেহ উদ্ধার

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান সাংবাদিকদের বলেন, কৃষকের বিরুদ্ধে সার বিক্রি ও কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ চাওয়ার দু’টি ঘটনার তদন্ত হবে। অপরাধ প্রমানিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিলম্বে এলো নতুন বই

0

পহেলা জানুয়ারি নতুন বই শিক্ষার্থীদের হাতে পোঁচ্ছে যাওয়া কথা। কিন্ত এ বছর ১ জানুয়ারি পর্যন্ত শুধুমাত্র চতুর্থ শ্রেণির তিন খানা পাঠ্যবই উপজেলা শিক্ষা অফিসে পৌচ্ছেছে। তাও আবার চাহিদার তুলনায় খুবই সামান্য। এ দিন সকালেই তরিঘড়ি করে সেই বই শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়। বুধবার সকালে কুষ্টিয়ার খোকসা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের গোডাউন থেকে নতুন বছরের পাঠ্যবই সরবরাহের ছবিটি তোলা হয়।

 

 

বিলের জমির মাটি যাচ্ছে ইট ভাটায়

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বিলের জমিতে পুকুর কেটে ইট ভাটায় মাটি বিক্রি করা হচ্ছে।

বুধবার উপজেলার করাতকান্দি বিল এলাকায় সরজমিন অনুসন্ধানে গিয়ে দেখা যায়, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশে বিলের মধ্যে পুকুর থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ট্রাক ও লাটাহাম্বা গাড়িতে করে ইটের ভাটায় নিয়ে যাওয়া হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিলের একটি পুকুরের কিছু মাটি স্থানীয় গোরস্থানের নেওয়া হয়েছে। তবে বেশি মাটি ইট ভাটায় বিক্রি করা হচ্ছে। সরজমিন অনুসন্ধানে সত্যতা পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিএনপি এক প্রভাবশালী নেতার জমিতে আগেও পুকুর ছিল। তবে খনন বন্ধ ছিল। এখন আরও গভীর করা হচ্ছে। আর এখান থেকে মাটি বিক্রি করা হচ্ছে।

আরেকটি সূত্র জানান, পুকুর খননে জমির মালিকের কোন টাকা পয়সা খরচ হয় না। তারা শুধু সম্মতি দিলেই স্থানীয় এক শ্রেণির ব্যবসায়ীরা ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্কুল শিক্ষক বলেন, বিলের জমির টপ সয়েল বা পুকুর কেটে মাটি বিক্রি করা অপরাধ হলেও এখানে প্রকাশ্যে আইন অমান্য করা হচ্ছে।

সদকী ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম স্যারের নির্দেশে সরজমিন গিয়ে মাটি কাটতে নিষেধ করেছি। তবুও তারা মাটি কাটছেই।

তিনি আরও জানান, ওই জমির মালিক কুষ্টিয়া জেলা বিএনপির নেতা নূরুল ইসলাম আনছার প্রামানিক সহ কয়েকজন।

আরও পড়ুন – নিজ দোকানের ভেতর থেকে চা বিক্রেতার মরদেহ উদ্ধার

জেলা বিএনপির নেতা নূরুল ইসলাম আনছার প্রামানিকের সাথে কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেন নি।

আরও পড়ুন – ঝিনাইদহে নিম্নমানের বীজে লোকসানে কৃষক

উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম বলেন, মালিকদের ডেকে এনে মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে গোরস্থানে মাটির দরকার বলে জানিয়েছেন তারা। তবে বাহিরে মাটি বিক্রি করা হলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবো।

সর্বশেষ সংবাদ

প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করলেন ঠিকাদার

দ্রোহ অনলাইন ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক উপ-সহকারী প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে...

খোকসায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারে নির্দ্ধারিত সময়ের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দিনগত রাত ৮টা ৩৫ মিনিটের দিকে...

বিশ্ববাজারে সোনার বড় দড় পতন

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে সোনার বড় দড় পতন লক্ষ্য করা গেছে। সোমবার (১৩ এপ্রিল) লেনদেনের শুরুতেই মূল্যবান...

ডিসি পদায়ন নিয়ে মন্তব্য করায় এমপি আমির হামজাকে লিগ্যাল নোটিশ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক (ডিসি) বদলী হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন এমন বক্তব্যের প্রেক্ষিতে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের...

পীরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়েরে আগ্রহী নয় পরিবার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পীর আব্দুর রহমান শামীম হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করতে আগ্রহী নয় নিহতের পরিবার। পরিবারের তিন ভাই ও তাদের আত্মীয়স্বজন বসে...