শনিবার, নভেম্বর ২১, ২০২৬.
Home Blog Page 39

তরুণ ও গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

0

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার একটি গ্রামে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে এক গৃহবধূ ও এক তরুণকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে স্থানীয়ভাবে গৃহবধূর স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে ওই তরুণের সঙ্গে তার বিয়ে দিয়েছে।

ঘটনার কয়েকটি ভিডিও রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে ঘঁনাটি ঘটে গত শনিবার দিনগত রাতে।

ভিডিওতে দেখা যায়, একটি বাড়ির উঠানে মেহগনিগাছের সঙ্গে একই রশিতে এক তরুণ ও এক গৃহবধূকে বেঁধে রাখা হয়েছে। এ সময় সেখানে কয়েকজন নারী-পুরুষ উপস্থিত ছিলেন। ভিডিওতে তাদের উদ্দেশে বিভিন্ন প্রশ্ন করতে এবং বেঁধে রাখা তরুণকে তার পরিবারের সদস্যদের মুঠোফোনে কল করতে বলতে শোনা যায়। একপর্যায়ে তরুণকে রশির বাধন খুলে দেওয়ার জন্য অনুরোধ করতেও দেখা যায়। তবে উপস্থিত কয়েকজন বাধন খুলতে বাধা দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালন্দ উপজেলার ওই তরুণের সঙ্গে গৃহবধূর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে ওই গৃহবধূর সঙ্গে দেখা করতে গেলে ওই তরুণকে আটক করেন স্বামী। পরে পরিবারের সদস্যরা দু’জনকে বাড়ির উঠানে গাছের সঙ্গে বেঁধে রাখেন।

স্থানীয় এক বাসিন্দার ভাষ্য, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ওই তরুণ ও গৃহবধূকে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পান। পরে গৃহবধূর স্বামী সংসার না করার সিদ্ধান্ত জানালে স্থানীয়ভাবে বিচ্ছেদের ব্যবস্থা করা হয়। এরপর রাতেই মৌলভী ডেকে ওই তরুণ ও গৃহবধূর বিয়ে সম্পন্ন করা হয়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার ঘোষ বলেন, এ বিষয়ে কোনো পক্ষ থেকে লিখিত বা মৌখিক অভিযোগ পাওয়া যায়নি। নির্যাতনের কোনো অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

স্টেশনে থামেনা ট্রেন, বৃহস্পতিবার অবরোধের ঘোষণা

0

কুষ্টিয়া প্রতিনিধি

‘বার বার আশ্বাস দিয়েও কথা রাখেনি প্রশাসন। আর সময় দেওয়া হবে না। আগামীকাল মঙ্গলবার ট্রেন না থামলে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে অনির্দিষ্টকালের জন্য রেলস্টেশন অবরোধ করে রাখা হবে।’

সোমবার দুপুরে কুষ্টিয়ার কুমারখালী রেলস্টেশন চত্বরে ঢাকা – খুলনাগামী আন্ত:নগর সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন আয়োজকরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাকিল আহমেত তিয়াস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জিলাল, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি হারুন অর রশিদ, সাংবাদিক এম এ ওহাব প্রমুখ।

লিখিত বক্তব্যে শাকিল আহমেদ তিয়াস জানান, কুমারখালী রেলস্টেশনে আন্তঃনগর সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির জন্য প্রায় ৮ মাস ধরে আন্দোলন চলছে। সর্বশেষ গত ১১ মে স্টেশন চত্বরে বিক্ষোভ কর্মসূচি চলাকালীন সময়ে জেলা প্রশাসনের কর্মকর্তারা ৩০ – ৩৫ দিনের মধ্যে ট্রেন থামানোর আশ্বাস দেন। সেই আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করা হয়। কিন্তু গেল ৫৭ দিনেও প্রশাসনের দেওয়া আশ্বাসের সঙ্গে বাস্তবতার কোনো মিল পায়নি এলাকাবাসী। ফলে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ফের আন্দোলনের ডাক দিতে আজকের এই সংবাদ সম্মেলন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাকিল আহমেদ তিয়াস বলেন, ‘ বার বার আশ্বাস দিয়েও কথা রাখেনি প্রশাসন। আর সময় দেওয়া হবে না। আগামীকাল ( মঙ্গলবার) থেকে স্টেশনে ট্রেন না থামলে আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে অবরোধ কর্মসূচি শুরু করা হবে। দাবি আদায় না পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অবরোধ চলতে থাকবে।

এ বিষয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান মুঠোফোনে বলেন, বাজেট স্বল্পতার কারণে পূর্বনির্ধারিত সময়ে ট্রেনের যাত্রাবিরতি সম্ভব হয়নি। তবে সচিব স্যারের সঙ্গে আলোচনা চলছে। প্রায় ৭০ ভাগ কাজের অগ্রগতি হয়েছে। তবে খুব দ্রæতই কুমারখালী স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি চালু করতে ফের আশ্বাস দিলেন প্রশাসনের এই কর্মকর্তা।

ব্রাজিল সমর্থক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে রাতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে ঘুমাতে যাওয়ার পর সকালে নিজ ঘর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ জুলাই) সকালে উপজেলার কয়া ইউনিয়নের পশ্চিম গট্রিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রতন (২০) একই গ্রামের হোসেন মিস্ত্রীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রীর সহকারী ছিলেন। তার দুই মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত গভীর রাতে ব্রাজিল ও নরওয়ের মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখে নিজ ঘরে ঘুমাতে যান রতন।

সোমবার সকালে দীর্ঘ সময় ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা জানালার ফাঁক দিয়ে তাকে ঘরের ভেতরে গলায় ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

নিহতের বাবা হোসেন মিস্ত্রী বলেন, ছেলে ব্রাজিল দলের সমর্থক ছিলেন। গতকাল রাতে খেলায় ব্রাজিল হেরে যাওয়ার পর তার মন খারাপ ছিল। এরপর নিজ ঘরে ঘুমাতে যায়। সকালে উঠতে দেরি হলে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পাওয়ায় জানালা দিয়ে দেখতে পাই গলায় ওড়না দেওয়া অবস্থায় ঝুলছে। ব্রাজিল হেরে যাওয়ায় সে আত্মহত্যা করল নাকি অন্য কোন কারণে নির্দিষ্ট করে কারণও বলতে পারছি না।

স্বজনদের ভাষ্য, বছর খানিক আগে রতন বিয়ে করেন। বাড়ির পাশেই শ্বশুর বাড়ি। কন্যা সন্তান হওয়ার পর থেকে তাঁর স্ত্রী সেখানেই আছে। ঘটনার সময় রতন ঘরে একাই ছিল।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, আত্মহত্যা মানসিক রোগ। পছন্দের টিম হেরে যাওয়ায় সে আত্মহত্যা করেছে এমনটাও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ওসি জানান, নিহতের পরিবার ও স্থানীয়দের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন করা হয়। মৃত্যুুর বিষয়ে কারও কোনো আপত্তি না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বালুঘাট নিয়ে দ্বন্দ্বে বিএনপি নেতা গুলিবিদ্ধ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বালুঘাট নিয়ে দ্বন্দ্বের জেরে দুর্বৃত্তদের হামলায় নাসিরুল বিশ্বাস (৪৫) নামে এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন।

রবিবার (৫ জুলাই) বিকালে উপজেলার হার্জিঞ্জ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ নাসিরুল বিশ্বাস বাহিরচর ইউনিয়নের বাহিরচর ষোলদাগ গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং বালু ব্যবসায়ী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকালে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় বালু বিক্রির উদ্দেশ্যে গেলে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা নাসিরুল বিশ্বাসের ওপর হামলা চালায়। এ সময় তার পিঠে গুলি করা হয়। পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে তার পায়েও আঘাত করা হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান জানান, ওই ব্যক্তির পিঠ থেকে একটি গুলি বের করা হয়েছে। পায়েও আঘাতের চিহ্ন রয়েছে। এখন তিনি আশঙ্কামুক্ত।

বাহিরচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলাম বিজলী বলেন, ‘নাসিরুল ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় আমাদের বালু ব্যবসা আছে। তিনিই দেখাশোনা করেন। বালু বিক্রির জন্য ব্যবসাস্থলে গেলে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে।’

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘ধারণা করা হচ্ছে, বালু ব্যবসার দ্ব›দ্ব নিয়েই এই ঘটনা। ঘটনার সময় সঙ্গে থাকা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, হামলাকারীরা সাতজন ছিল। ছয়জন ছিল মুখোশধারী। তাদের মধ্যে একজনের মুখ খোলা থাকলেও তাঁরা কাউকে চিনতে পারেননি।’

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন বলেন, ‘দিনের আলোয় ঘটনা ঘটলেও কাউকে চিনতে পারিনি। খোঁজ নিয়ে জানতে পেরেছি, খুঁটিবগাড়ি বালুমহাল নিয়ে দ্ব›েদ্ব এই ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত চলছে। এখনো কোনো অভিযোগ পাইনি।’

পুলিশের ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী প্রজ্ঞাপনে সই করেন।

এদিন ফরিদপুর ও ঝালকাঠি জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে ঝালকাঠির পুলিশ সুপার এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে ফরিদপুরের পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে। একই আদেশে ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলামকে সিআইডিতে বদলি করা হয়।

আরেক পৃথক আদেশে ঢাকা, রাজশাহী ও খুলনা রেঞ্জ ডিআইজি পদেও পরিবর্তন আনা হয়েছে। সেখানে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি, বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি ও বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জ ডিআইজি পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া পুলিশ সদর দপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মহানগর পুলিশ কমিশনার, খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশে এবং রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে এপিবিএনে বদলি করা হয়েছে।

জুলাই যুদ্ধ নিয়ে ‘অবমাননাকর’ বক্তব্য: শাওনসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

জুলাই যুদ্ধের স্মৃতিচারণ, আন্দোলনের অংশগ্রহণকারীদের নিয়ে কথিত অবমাননাকর বক্তব্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিও ও পোস্টের অভিযোগ তুলে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় অভিযোগটি দাখিল করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস এম সুইট।

লিখিত অভিযোগে এস এম সুইট উল্লেখ করেন, জুলাই যুদ্ধে ১ হাজার ৪০০-এর বেশি মানুষ শহীদ এবং ৩০ হাজারের বেশি মানুষ আহত ও পঙ্গুত্ববরণ করেছেন। তাঁদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তবে সম্প্রতি কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে জুলাই যুদ্ধ, এর স্মৃতিচিহ্ন এবং আন্দোলনের অংশগ্রহণকারীদের নিয়ে বিভিন্ন অবমাননাকর মন্তব্য ও বক্তব্য দিয়ে জনমনে বিভ্রানিত ও ক্ষোভের সৃষ্টি করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, ‘শান্তা ফারজানা’ নামে এক ব্যক্তি জুলাই যুদ্ধের স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন।

অভিযোগকারীর দাবি, এ ধরনের কর্মকান্ড শহীদদের স্মৃতির প্রতি অবমাননাকর এবং সাধারণ মানুষের ধর্মীয় ও সামাজিক অনুভূতিতে আঘাত হেনেছে।

এ ছাড়া অভিযোগে বলা হয়, মেহের আফরোজ শাওন বিভিন্ন ভিডিও বার্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বক্তব্যে জুলাই যুদ্ধকে বিতর্কিত বা সাজানো ঘটনা হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছেন। তাঁর বক্তব্যে জুলাই যুদ্ধ সম্পর্কে অবমাননাকর মন্তব্য রয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

একই অভিযোগে উল্লেখ করা হয়, মাহিয়া মাহি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বক্তব্যে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ব্যক্তি ও সংগঠনগুলোকে কটাক্ষ করেছেন, যা নিয়ে বিভিন্ন মহলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এ ছাড়া সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলাম এবং মোমিন মেহেদীর সাম্প্রতিক বক্তব্য ও কর্মকান্ডেও জুলাই যুদ্ধের চেতনা ক্ষুন্ন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এস এম সুইট তাঁর আবেদনে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অভিযোগ দাখিলের পর এস এম সুইট বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে আমি সামনে থেকে রাজপথে ছিলাম। আমার অনেক ভাই-বোনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, অনেকে পঙ্গুত্ববরণ করেছেন। জুলাই মাস এলেই সেই স্মৃতি আমাকে আবেগাপ্লুত করে। এরপরও কেউ যদি জুলাই আন্দোলনকে নিয়ে কটাক্ষ করেন, তা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। তাই যারা জুলাইকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি। প্রশাসন দ্রæত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে বলে আশা করছি।

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানার বলেন, লিখিত অভিযোগটি পেয়েছি। ঊর্ধ্বতনদের সাথে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

জাতিকে বিভক্ত করে দেশকে সামনে নেওয়া যায় না – প্রধানমন্ত্রী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশকে এগিয়ে নিতে জাতিকে ঐক্যবদ্ধ করা দরকার।

তিনি বলেছেন, “আসুন আমরা যাদেরকে হারিয়েছি, আপনারা যারা কষ্ট স্বীকার করেছেন, যন্ত্রণা ভোগ করছেন; প্রত্যেকের আমাদের লক্ষ্য ছিল, প্রত্যেকেরই লক্ষ্য ছিল এই দেশ, এই দেশের মানুষ, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। অর্থাৎ মানুষের ভাগ্যের পরিবর্তন দেশের ভাগ্যের পরিবর্তন। আজ আমাদের হাতে সেই সুযোগটি এসেছে। আমরা চাই না জাতিকে দ্বিধা বিভক্ত করে সামনে এগিয়ে যেতে।
“কারণ জাতিকে বিভক্ত করে দেশকে কখনো সামনে নেওয়া যায় না। দেশকে সামনে একমাত্র তখনই নেওয়া সম্ভব যদি আমরা সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে পারি।”

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শনিবার দুপুরে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
জুলাই বিপ্লবের অর্জন ‘কোনো একক ব্যক্তি বা একক রাজনৈতিক দলের নয়’ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, “আমি সকল সময় বলে থাকি, ৫ আগস্ট যে অর্জন আমরা করেছি, এই অর্জন কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়; বরং এই অর্জন দল-মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী শান্তিপ্রিয় মানুষের। এই অর্জন করতে গিয়ে আপনাদের যারা উপরে বসে আছেন, এই পাশে যারা বসে আছেনÑ তারা প্রত্যেকে যদি আপনাদের ডান দিকে একটি ব্যানারের দিকে তাকান, সেখানে লেখা আছে, ‘জুলাইয়ে শহীদ হওয়া সর্বকনিষ্ঠ ফুলগুলো’।

“জাতিসংঘের হিসাব অনুযায়ী ৬৫ জন শিশু সেদিন শহীদ হয়েছিল। তাদের কি কোনো অপরাধ ছিল? তাদের অপরাধ ছিল না। কিন্তু দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে যেভাবেই হোক এই শিশুগুলো সেদিন জীবন দিয়েছে।”

সেই উত্তাল দিনগুলোর কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এখানে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করে গিয়েছেন যে, জাতিসংঘের হিসাবে প্রায় ১৪০০ মানুষ সেদিন শহীদ হয়েছিলেন। সেই উত্তাল দিনগুলোতে যতটুকু সম্ভব হয়েছে আমার পক্ষে আমি যতটুকু বিভিন্নভাবে শত বাধা-বিপত্তির মধ্যেও বিভিন্নভাবে খোঁজ করছিলাম আমার নেতাকর্মীদের মাধ্যমে। অনেকে অনেক হিসাব দিয়েছে। কিন্তু আমার হিসাবে, শুধু জুলাই আন্দোলনে শহীদ হয়েছে ২ হাজারের মতো মানুষ, ৩০ হাজারের মতো মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সার্বিকভাবে।”

আওয়ামী লীগ শাসনামলে বিএনপির নেতাকর্মীদের ওপর নিপীড়ন-নির্যাতন, মামলা-হামলার বিভিন্ন ঘটনা তুলে ধরে তারেক রহমান বলেন, “আজকে আপনাদের সকলের কাছে একটু সহযোগিতা চাই আমি। আপনজনকে আপনারা হারিয়েছেন তারও তো লক্ষ্য ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, তারও তো লক্ষ্য ছিল এই দেশের ভাগ্যের পরিবর্তন।

“আপনি নিজে যে মানুষটি ক্ষতিগ্রস্ত হয়েছেন, কোনোভাবে তারও তো লক্ষ্য ছিলÑ এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, এই দেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করা।”

ঢাকার আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জুলাই জাতীয় সম্মেলন’ শীর্ষক এ অনুষ্ঠান আয়োজন করে জুলাই ’২৪ শহীদ পরিবার সোসাইটি এবং আমরা জুলাই যোদ্ধা। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, গৃহায়ন মন্ত্রী জাকারিয়া তাহের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি আবু হুরায়রা, কওমী ছাত্র ফোরামের সভাপতি জামিল সিদ্দিকী, আয়োজক সংগঠন ‘আমরা জুলাই যোদ্ধা’র সভাপতি আমিনুল ইসলাম ইমন, সাধারণ সম্পাদক আল মিরাজ, শহীদ ২৪ শহীদ পরিবার সোসাইটির সভাপতি গোলাম রহমান ও সাধারণ সম্পাদক রবিউল আওয়াল বক্তব্য রাখেন।

জুলাই বিপ্লবে শহীদদের নিয়ে স্মৃতিচারণ করেন আবু সাঈদের ভাই আবু হোসেইন, শহীদ শাহরিয়ার হোসেন আলভীর বাবা আবুল হোসেন, শহীদ আবদুল্লাহ বিন জাহিদের মা ফাতেমাতুজ্জোহরা, শহীদ ওয়াসিম আকরামের বাবা শফিউল আলম এবং যাত্রাবাড়ীতে শহীদ মিরাজ হোসেনের বাবা আবদুর রব মিয়া।

জুলাই বিপ্লবে আহত শাহিন মালু, সুজন মোল্লা, মিল্লাত হোসেন, আল-আমীন, মেহেদি হাসান মিরাজ তাদের মনোবেদনার কথা অনুষ্ঠানে তুলে ধরেন।

সম্মেলনে রাজনীতিবিদ, সংসদ সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনার, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খুলনায় স্কুলছাত্রীকে গুলি করলো দুর্বৃত্তরা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

খুলনা নগরীর রূপসা অব্দা এলাকায় ইতি (১৫) নামের দশম শ্রেণির এক ছাত্রীকে গুলি করেছে দুর্বৃত্তরা| ইতির বাম পায়ে গুলিবিদ্ধ হয়েছে|

শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে| বর্তমানে ওই কিশোরী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন| আহত ইতি স্থানীয় বাসিন্দা| তার বাবার নাম জুলফিকার বলে জানা গেছে|

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির পাশে ইতি ও তার বান্ধবী অব্দা রোডে দাঁড়িয়ে গল্প করছিল| এসময় তিনটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত অবস্থায় দুর্বৃত্তরা এসে ইতির পায়ে গুলি করে পালিয়ে যায়| পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান|

খুলনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসেছি| স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চলছে| তবে এ বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ জানাননি|’

ভোটার হওয়ার সময় বাড়ল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নতুন ভোটার হওয়ার সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ৩০ জুন থেকে বাড়িয়ে এই সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত করা হয়েছে। চূড়ান্ত হওয়ার অপেক্ষায় থাকা স্থানীয় সরকার নির্বাচনের প্রাথমিক কর্মপরিকল্পনা (রোডম্যাপ) থেকে এই তথ্য জানা গেছে।

স্থানীয় সরকারের চার প্রতিষ্ঠান- ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনের জন্য আলাদা চারটি রোডম্যাপ করেছে ইসি। এগুলো চূড়ান্ত করে চলতি জুলাই মাসের মধ্যে ঘোষণা করার কথা রয়েছে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, ‘নতুন ভোটার হওয়ার সময়সীমা আগে ৩০ জুন ছিল। সেটা আমরা ৩১ জুলাই পর্যন্ত করে দিয়েছি। আমরা যদি অক্টোবরে স্থানীয় সরকারের ভোট করি তাহলে
পেছনে যেতে অসুবিধা নেই।’

তিনি বলেন, ‘কর্মকর্তারা আমাদের একটা চার্ট (রোডম্যাপ) দিয়েছে, কোন কাজ কখন করতে হবে। ভোটার তালিকা আমরা কোন পর্যন্ত চূড়ান্ত করতে পারবো, সেটাও বলা আছে।’

আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘৩১ জুলাই পর্যন্ত যারা ভোটার হবেন, তাদের আমরা ভোটার তালিকায় যোগ করতে পারবো। তারা আগামী নির্বাচনে ভোট দিতে পারবে। চূড়ান্ত ভোটার তালিকার ভিত্তিতে ইসিকে ভোটকেন্দ্রের সংখ্যাও বাড়াতে হবে।’

পাট কাটা কাঁচি

0

বিলের জলাবদ্ধ জমি থেকে পাট কাটতে দুই থেকে আড়াই হাত পর্যন্ত লম্বার কাঁচির প্রয়োজন হয়। এসব কাঁচি বছররের অন্য সময় কৃষক ও কৃষি শ্রমিকরা ঘরে ফেলে রাখেন। বর্ষায় পাটা কাটার মৌসূম এলই বড় কাঁচি পানেট (ধারকাঁটা) নিয়ে ব্যস্ত হয়ে ওঠেন তারা। ছোটেন কামারশালায়। প্রতিটি কাঁচি পানেট (ধারকাঁটা) করার জন্য ২শ টাকা পর্যন্ত দাম নিয়ে থাকেন কর্মকাররা।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...