সোমবার, মার্চ ২৩, ২০২৬.
Home Blog Page 59

দাবি আদায়ে সরকারি মাধ্যমিকের শিক্ষকদের সংবাদ সম্মেলন

0

কুষ্টিয়া প্রতিনিধি

সরকারি মাধ্যমিকের শিক্ষক-কর্মকর্তারা স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা ও এন্ট্রিপদ নবম গ্রেডসহ ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।

রবিবার কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষক কমনরুমে দুপুর সাড়ে ১২টায় স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রি পদ নবম গ্রেড বাস্তবায়ন পরিষদ, কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান।

এ সংবাদ সম্মেলনে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রি পদ নবম গ্রেড বাস্তবায়ন পরিষদের কুষ্টিয়া জেলার আহ্বায়ক ও কুষ্টিয়ার জেলা শিক্ষা অফিসার আবু তৈয়ব মোঃ ইউনুছ আলী, কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুন্সী কামরুজ্জামান, কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শাহীনা বেগম, কুষ্টিয়া জিলা স্কুলের সিনিয়র শিক্ষক মোল্লা মোঃ মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক মোঃ জাকিরুল ইসলাম ও কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল করিম ও ও সহকারী শিক্ষক তৈমুর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুষ্টিয়া জিলা স্কুলের সিনিয়র শিক্ষক মোছাঃ মাহবুবা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

৫ দফা দাবি হলো – স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষকের এন্ট্রিপদ ৯ম গ্রেডে উন্নীত করে ৪ স্তরীয় পদসোপান বাস্তবায়ন, অনতিবিলম্বে আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা সংরক্ষণসহ মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র ও মর্যাদা রক্ষা, বিদ্যালয় ও পরিদর্শন শাখার সব শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন, বকেয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের মঞ্জুরী আদেশ দেয়া।

গাজার নৌ-বহর ও শহিদুল আলমের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গাজার ঐতিহাসিক নৌবহরে অংশগ্রহণকারীদের অবস্থা ও নিরাপত্তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষ করে আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলমের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

শনিবার (৪ অক্টোবর) রাতে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, ২০১৮ সালে হাসিনা সরকারের অধীনে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে কারাগারে ১০৭ দিন কাটানোর সময় শহিদুল যেভাবে সাহস, দৃঢ়তা ও অবিচল মানসিকতার পরিচয় দিয়েছিলেন, এই মিশনেও তিনি সেই একই অটল চেতনা নিয়ে এগিয়ে গেছেন। তিনি আজ বাংলাদেশি জনগণের অবিচল চেতনার এক উজ্জ্বল প্রতীক হয়ে দাঁড়িয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে আমি যেমন ঘোষণা করেছিলাম, ‘মানবিক যন্ত্রণার প্রতি উদাসীনতা সেই অগ্রগতিকে ধ্বংস করছে, যা মানবজাতি কয়েক দশকের সংগ্রামের মাধ্যমে অর্জন করেছে। গাজায় এই ট্র্যাজেডি সবচেয়ে সুস্পষ্টভাবে দৃশ্যমান। শিশুরা অনাহারে মারা যাচ্ছে। সাধারণ মানুষ নির্বিচারে নিহত হচ্ছে। সম্পূর্ণ পাড়া-মহল্লা, হাসপাতাল ও স্কুলসহ, মানচিত্র থেকে মুছে ফেলা হচ্ছে। আমরা শহিদুল আলম এবং গাজার সাথে আছি – এখন এবং চিরকাল।

তোফায়েল আহমেদ এখনো জীবিত আছেন

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এখনো জীবিত আছেন। তবে তাঁর অবস্থা ‘ক্রিটিক্যাল’ বলে জানিয়েছেন মেয়ের জামাই ডা. তৌহিদুজ্জামান।

শনিবার (৪ অক্টোবর) রাত ১১টার পর সংবাদ মাধ্যমকে তৌহিদুজ্জামান বলেন, ‘রাত ৮টার দিকে ওনার অবস্থা খারাপের দিকে চলে গিয়েছিল; প্রেশার ও পালস কমে গিয়েছিল। সেটা আবার সেটেল করেছে। ওনার অবস্থা ক্রিটিক্যাল। আগের চেয়েও অবনতি হয়েছে। তবে এখনো তিনি জীবিত আছেন।’

এদিকে গেল কয়েক দিন তোফায়েল আহমেদের মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে। পরে হাসপাতালে অবস্থান করা তাঁর সাবেক ব্যক্তিগত সহকারীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে জানা যায়, তোফায়েল আহমেদ এখনো লাইফ সাপোর্টে আছেন।

সাবেক ব্যক্তিগত সহকারী আরও জানান, তোফায়েল আহমেদ এখনো লাইফ সাপোর্টে আছেন। কোনো কিছু ঘটলে পরিবার থেকে জানানো হবে।

বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যা নিয়ে গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন তোফায়েল আহমেদ। কয়েক বছর ধরে হুইলচেয়ারে চলাফেরা করছেন তিনি। স্ট্রোকের কারণে তাঁর শরীরের একাংশ প্যারালাইজড হয়ে গেছে বলে জানা গেছে।

তোফায়েল আহমেদ ৯ বার জাতীয় সংসদের সদস্য ছিলেন। সর্বশেষ তিনি ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া দীর্ঘদিন দায়িত্ব পালন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য হিসেবে।

সুমুদ ফ্লোটিলার ১৩৭ কর্মীকে তুরস্কে পাঠালো ইসরায়েল

0

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

গেøাবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর থেকে আটক করা ১৩৭ জন মানবাধিকার কর্মীকে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ফেরত পাঠানো হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত এ সংবাদ প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ইসরায়েলে আটক ১৩৭ জন কর্মীকে শনিবার (৪ অক্টোবর) তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুলে আনা হচ্ছে। তাদের মধ্যে ৩৬ জন তুরস্কের নাগরিক। ফেরত পাঠানো কর্মীদের মধ্যে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া, মরক্কো, ইতালি, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মৌরিতানিয়া, সুইজারল্যান্ড, তিউনিসিয়া ও জর্ডানের নাগরিক রয়েছেন।

গেøাবাল সুমুদ ফ্লোটিলায় অন্তত ৪৪টি দেশ থেকে ৫০০ জনেরও বেশি অংশগ্রহণকারী যোগ দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন বিশ্ববিখ্যাত অ্যাকটিভিস্ট, রাজনীতিবিদ, চিকিৎসক, আইনজীবী এবং সাধারণ নাগরিক। সুইডিশ পরিবেশবাদী আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ এর অন্যতম প্রধান মুখ। বাংলাদেশ থেকে শহিদুল আলম যোগ দিয়েছেন সুমুদ ফ্লোটিলায়, রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রুহি আক্তারও।

সূত্র: আল-জাজিরা, দ্য জেরুজালেম পোস্ট

গন্তব্যের টানে

0

শেষ বিকালে গন্তব্যের টানে ছুটেছেন সবাই। ট্রেনটি ছেড়ে যাবে। মূহুত্যের তর সইছে না। শিশুটিকে হাত ধরে নামানোর চেষ্টা করছেন মা । তার শূন্যস্থান পূবণে ভিড় ঠেলে ট্রেনে উঠতে চেষ্টা করছেন বৃদ্ধ। শনিবার বিকালে ঢাকা গামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন ছেড়ে যার মুহুত্যে কুষ্টিয়ার খোকসা রেল ষ্টেশন থেকে ছবিটি তোলা।

ট্রেন থেকে নেমে বাবার হাত ধরে গন্তব্যের টানে ছুটেছে শিশুরা।

ইজারাদারের দেড় লাখ ঘনমিটার বালু লুটের অভিযোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ইজারাদারের প্রায় দেড় লাখ ঘনমিটার বালু লুটের অভিযোগ উঠেছে। যার বাজার মূল্য প্রায় ৮০ থেকে ৯০ লাখ টাকা। উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা মৌজায় গড়াই নদীতে পানি উন্নয়ন বোর্ডের ড্রেজিং এর ইজারাদেওয়া বালু লুটের ঘটনা ঘটেছে।

শনিবার (৪ অক্টোবর) বিকালে ইজারা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক রাকিবুল ইসলাম থানায় এক সাধারণ ডায়েরী ( জিডি) করেছেন। মুকারখালী থানার জিডি নম্বর ১৩৪।

থানায় করা জিডি ও ব্যবস্থাপক জানান, ২০২৪ সালের ২৩ জুন গড়াই নদী ড্রেজিং ও তীর সংরক্ষণ শীর্ষক প্রকল্পের আওতায় গড়াই নদী থেকে ড্রেজিং করা ৬ লাখ ২০ হাজার ঘনমিটার বালু বিক্রয় করে অপসারণের দরপত্র আহবান করে পাউবো। সর্বোচ্চ দরদাতা হিসেবে পাঁচ কোটি ১৭ লাখ টাকায় ইজারা পাই কয়ার মেসার্স প্রিয়াংকা ব্রিকস। প্রতি মাসে ১০ লাখ টাকা জমা প্রদান শর্তে ইজারাদার বালু বিক্রির কার্যক্রম শুরু করেন। কিন্তু স্থানীয় প্রভাবশালীরা ব্যক্তিগত স্বার্থ হাসিলে ব্যর্থ হলে ১২ সেপ্টেম্বরর বালু বিক্রি বন্ধের দাবিতে মানববন্ধন করে এবং বালু অপসারন কাজ বন্ধ করে দেয়।

এরপর স্থানীয় প্রভাবশালীদের হুমকি ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য ঠিকাদার এসকেবেটর, পেলোডার, ড্রাম ট্রাক নিরাপদ স্থানে সরিয়ে নেই।

এ অবস্থায় ঠিকাদারের অনুপস্থিতিতে রায়ডাঙ্গা মৌজায় স্থানীয় প্রভাবশালীরা ড্রেজার বসিয়ে বালু লুট শুরু করেন।

তিনি জানান, গত ১২ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত প্রায় দেড় লক্ষ ঘন মিটার বালু লুট করে কয়া ইউনিয়নের রায়াডাঙ্গা ইদগাহ, রায়ভাগা গোরস্থানে এবং বাণিজ্যিক ভাবে অন্যত্র বিক্রি করেছে স্থানীয় প্রভাবশালীরা। যার বাজার মূল্য ৮০ থেকে ৯০ লাখ টাকা।

কয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মাসুদ রানা বলেন, এতোদিন আমরায় বালু তোলার বিরোধীতা করেছি। কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠানের স্বার্থে বালু তোলা হচ্ছে।

প্রিয়াংকা ব্রিকসের ব্যবস্থাপক রাকিবুল ইসলাম বলেন, স্থানীয় প্রভাবশালীরা ব্যক্তিগত সুবিধা না পেয়ে ১২ সেপ্টেম্বর মানববন্ধন করে বালু বিক্রি বন্ধ করেছিলেন। কিন্তু তারাই এখন ইজারাকৃত বালু লুট করে বিক্রি করছে। এতোদিনে প্রায় দেড় লাখ ঘনমিটার বালু লুট করেছে প্রভাবশালীরা। যার বাজার মূল্য ৮০ থেকে ৯০ লাখ টাকা। তবে তিনি কোনো প্রভাবশালীর নাম প্রকাশ করেননি।

বালুর ঘটনায় লিখিত জিডির কথা স্বীকার করেছেন কুমারখালী থানার ওসি খন্দকর জিয়াউর রহমান। তিনি বলেন, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, বালুর ইজারা দিয়েছে পাউবো। বালু লুটের ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। দ্রæতই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমিটি অনুমোদনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডে কমিটি অনুমোদনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জেলার মুক্তিযোদ্ধাদের একাংশ।

শনিবার দুপুরে ঝিনাইদহ আইনজীবী সমিতির ভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ঝিনাইদহ শহীদ জিয়াউর রহমান‘ল কলেজের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা এস এম মশিয়ুর রহমান।

এ সময় বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আলীম, গোলাম মোস্তফা লোটন, মোঃ রেজাউল ইসলাম, মোঃ ইসরাইল হোসেন, সিদ্দিকুর রহমান ও লিয়াকত আলীসহ শাতাধীক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত ৫ জুলাই কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভায় স্পষ্ট সিদ্ধান্ত হয়, জেলা কমান্ড গঠন করতে হবে উচ্চতর ট্রেনিংপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে। যেখানে একাধিক কমিটি থাকবে, সেখানে সমঝোতা অথবা কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে মুক্তিযোদ্ধাদের মতামতের ভিত্তিতে কমিটি গঠনের কথা বলা হয়। এছাড়া বিগত সরকারের ঘনিষ্ঠ সহযোগী কিংবা অবৈধ সুবিধাভোগীদের বাদ দেওয়ার নির্দেশনা ছিল। কিন্তু এসব নির্দেশনা উপেক্ষা করে ঝিনাইদহ জেলা কমান্ড গঠিত হয়েছে বলে অভিযোগ করেন মুক্তিযোদ্ধারা।

অভিযোগে বলা হয়, অনুমোদিত কমিটির ১ নং আহ্বায়ক, ২ নং যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব এই তিনজনের কেউই উচ্চতর ট্রেনিংপ্রাপ্ত মুক্তিযোদ্ধা নন। বরং তাঁরা বিগত সরকারের ঘনিষ্ঠ ছিলেন এবং অবৈধ সুযোগ-সুবিধা ভোগ করেছেন। এছাড়া জেলার পক্ষ থেকে চারটি কমিটি জমা দেওয়া হলেও প্রস্তাবিত তিন কমিটির কাউকে না জানিয়ে গোপনে একটি প্যানেল থেকে কমিটি অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটির আহ্বায়কের ছেলে বিগত ফ্যাসিস্ট সরকারের নিয়ন্ত্রিত মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব। উপরন্তু ঘোষিত কমিটির ১১ সদস্যের মধ্যে ৬ জন পদত্যাগ করেছেন, ফলে গঠিত ওই কমিটির কোনো বৈধতাই নেই।

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “বর্তমান জেলা কমান্ড অবৈধ। অবিলম্বে এ কমিটি বাতিল করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে মুক্তিযোদ্ধাদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করতে হবে। নইলে যে কোনো পরিস্থিতির দায় কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলকেই বহন করতে হবে।”

সাংবাদিককে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা

0
ছবি সংগৃহীত।

দ্রোহ অনলাইন ডেস্ক

বাগেরহাটে দুর্বৃত্তরা কুপিয়ে হায়াত উদ্দিন (৪২) নামের এক সাংবাদিক হত্যা করেছে।

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় আহত সাংবাদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হায়াত উদ্দিন বাগেরহাট শহরের হাড়িখালি এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে। তিনি দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার। সম্প্রতি তিনি বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ-উল-হাসান সাংবাদিক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতের খবর শুনেছি। তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করেছে।

আসনভিত্তিক একক প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিটি আসনে একক প্রার্থী চূড়ান্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন শিগগির একক প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

শুক্রবার (৩ অক্টোবর) বিকালে গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই মাসে সংঘটিত গণহত্যা নিয়ে আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই। তারা দেশকে অস্থিতিশীল করতে এখন ভারতে বসে ষড়যন্ত্র করছে।

সরকারের প্রতি অভিযোগ তুলে সালাহউদ্দিন বলেন, ‘যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ থাকা সত্তে¡ও আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা করেনি সরকার। রহস্যজনক কারণে মামলাগুলো এড়িয়ে যাওয়া হয়েছে।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, বিএনপি নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়। আমরা চাই, বিচারিক প্রক্রিয়ার মধ্যদিয়ে আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হোক।

নির্বাচনকে ঘিরে শরিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘জোট গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়েও আলোচনা হচ্ছে।’

সংবিধান সংস্কারের বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াধীন। সংবিধান ছাড়া অন্য সব বিষয়ে সংস্কারের জন্য সব দলের ঐকমত্য রয়েছে। কিন্তু নির্বাহী আদেশে সংবিধান সংস্কার হলে তা খারাপ নজির হয়ে থাকবে। এতে ভবিষ্যতে দেশে অস্থিরতা সৃষ্টি হবে।’

অনশন শুরু করেছেন ইসরায়েলে আটক সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীরা

0

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলে আটক গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীরা অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন। শুক্রবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)।

এফএফসির বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি নৌবাহিনী গেøাবাল সুমুদ ফ্লোটিলা মিশনের নৌযান, ক্রু ও অভিযাত্রীদের আটক করার প্রতিবাদে মিশনের অভিযাত্রীরা অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন। বুধবার (১ অক্টোবর) যেদিন থেকে আটক অভিযান শুরু হয়, সেদিনই অভিযাত্রীরা অনশনের সিদ্ধান্ত নেন।

যুদ্ধবিধ্বস্ত গাজার জনগণের জন্য খাদ্য ও ওষুধ বহন করে গত ৩১ আগস্ট স্পেনের একটি বন্দর থেকে গাজার উদ্দেশে রওনা দেয় গেøাবাল সুমুদ ফ্লোটিলার অন্তর্ভুক্ত ৪৩টি নৌযান। এই অভিযানে অংশ নেন সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি ও রাজনীতিবিদ মান্ডলা ম্যান্ডেলা। মোট ৪৪টি দেশের প্রায় ৫০০ নাগরিক ছিলেন এই মিশনে, যাদের মধ্যে ছিলেন সংসদ সদস্য, আইনজীবী, রাজনৈতিক কর্মী ও স্বেচ্ছাসেবীরা।

তবে গাজার জলসীমায় পৌঁছানোর আগেই একটি ছাড়া বাকি সব নৌযান আটক করে ইসরায়েলি নৌবাহিনী। আটক নৌযান, ক্রু ও আরোহীদের নিয়ে যাওয়া হয় ইসরায়েলের বন্দরে।

বুধবার (১ অক্টোবর) রাতে প্রথম ধাপে ১৩টি নৌযান আটক করা হয়। এরপরও বাকি ৩০টি নৌযান গাজার উদ্দেশে যাত্রা অব্যাহত রাখে। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত একে একে ২৯টি নৌযান আটক করে ইসরায়েলি নৌ সেনারা। শুক্রবার (৩ অক্টোবর) সকালে সর্বশেষ নৌযানটিও আটক করা হয়।

সর্বশেষ সংবাদ

তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ৭ জন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে কোমল পানীয় বোতলের ক্যাপ ছুড়ে মারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ সহ অন্তত ৭ জন আহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে...

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নয়ন শেখ (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রবিবার বেলা ১২টা দিকে কুষ্টিয়া-রাজবাড়ী...

কুমারখালীতে পেট্রোলের লিটার ২৫০ টাকা, ব্যবসায়ীকে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পাম্প গুলোতে জ্বালানী তেলের কৃত্রিম সংকটের সুযোগে খোলাবাজারে ২০০-২৫০ টাকা লিটার পেট্রোল বিক্রির অভিযোগ উঠেছে। ভোক্তাদের এমন মৌখিক অভিযোগে অভিযান...

অনিয়মের অভিযোগে এনসিপির দুই নেতাকে শোকজ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার এনসিপির কুষ্টিয়া জেলা...

কুমারখালীতে ঈদের নামাজের স্থান নির্ধারণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

কুষ্টিয়া প্রতিনিধি সকালে বৃষ্টি থাকায় ঈদের নামাজ কোথায় হবে। মসজিদে না ঈদগাহ মাঠে ? এ নিয়ে স্থানীয় দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ...