মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬.
Home Blog Page 147

খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নেওয়া হয়েছে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পৌঁছানোর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টার দিকে (বাংলাদেশ সময় বিকেল ৩টা) তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এসময় বিমানবন্দরে তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান বেগম জিয়াকে স্বাগত জানান।

এ সময় সেখানে একটি আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সাত বছর পর মায়ের দেখা পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মাকে জড়িয়ে ধরেন তিনি। পুত্রবধূ ডা. জুবাইদাও দীর্ঘদিন পর শাশুড়িকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যুক্তরাজ্যে পৌঁছানোর পর বিমানবন্দরে কিছু সময় মতবিনিময় শেষে সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার রাত সোয়া ৮টার পর খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দরের উদ্দেশ্যে গুলশানের বাসা ফিরোজা থেকে রওয়ানা হয়। রাত ১০টা ৫৫ মিনিটে তিনি বিমানবন্দরে পৌঁছান। তাকে বিদায় জানাতে গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত পথে পথে বিএনপির নেতাকর্মীদের ঢল নামে। নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিভিন্ন ¯েøাগান দিয়ে দলের চেয়ারপারসনকে বিদায়ী শুভেচ্ছা জানান।

গাড়িতে খালেদা জিয়ার পাশে ছিলেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি। গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতিমা, প্রয়াত ভাই সাইদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন ইস্কান্দারসহ আত্মীয়স্বজনরা তাকে বিদায় জানান।

বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, খালেদা জিয়াকে ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি করা হবে। সেখানে কিছুদিন চিকিৎসার পর তার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিনস বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন – কুমারখালী কৃষি অফিসে দুদকের অভিযান

দীর্ঘ সাড়ে সাত বছর পর লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেখা হয়েছে। লন্ডনে আরেক পুত্রবধূ জুবাইদা রহমান ও নাতনি জাইমা রহমান খালেদা জিয়াকে স্বাগত জানিয়েছেন।

আরও পড়ুন – কুষ্টিয়ায় ৮ ইটভাটায় অভিযানে ১২ লাখ টাকা জরিমানা

চোখ ও পায়ের ফলোআপ চিকিৎসার জন্য সবশেষ ২০১৭ সালের ১৬ জুলাই লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। এরপর দেশে ফিরে একাধিক দুর্নীতি মামলায় ২০১৮ সালের শুরু থেকেই কারাবাসে যান তিনি। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন তিনবারের সাবেক এ প্রধানমন্ত্রী।

কুমারখালী কৃষি অফিসে দুদকের অভিযান

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ক্ষতিয়ে দেখতে দুদক অভিযান চালিয়েছে।

বুধবার দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক নীল কমল পালের নেতৃত্বে কুমারখালী কৃষি অফিসে অভিযান চালানো হয়।

জানা গেছে, প্রাথমিক অনুসন্ধানে উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির সুপারিশকৃত অগ্রাধিকার তালিকা উন্নয়ন সহায়তা ব্যবস্থাপনা কমিটি কর্তৃক অনুমোদিত ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরে উন্নয়ন সহায়তা (ভর্তুকী) কার্যক্রমের আওতায় প্রায় ৮ প্রকারের কৃষি যন্ত্র বিতরণে অসঙ্গতির প্রমাণ পেয়েছে দুদক।

উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমের আওতায় কুমারখালীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৮ প্রকারের যন্ত্র কৃষকদের মাঝে বিতরণ করে। যার মধ্যে- কম্বাইন হারভেস্টার (ধান/গম) ৬টি, রাইস ট্রান্সপ্লান্টার (ওয়াকিং) ৭টি, পাওয়ার প্রেসার ১১টি, মেইজ শেলার ৬টি, রিপার ৫টি, সিডার ৫টি, বেড প্লান্টার ১০টি ও পটেটো ডিগার ৭টি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক তারিক মাহমুদুল ইসলাম স্বাক্ষরিত (উপজলা কৃষি অফিসার কে দেওয়া) একটি পত্রের সূত্রে জানাগেছে, উল্লেখিত বরাদ্দকৃত কৃষি যন্ত্র ৩১/০১/২০২৩ তারিখের মধ্যে অনুমোদিত অগ্রাধিকার তালিকা মোতাবেক বিতরণের নির্দেশনা দেওয়া হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে উন্নয়ন সহায়তার (ভর্তুকি) মাধ্যমে যন্ত্র বিতরনে ব্যর্থ হলে প্রকল্প পরিচালককে পত্র মারফত অবহিত করতে হবে। প্রকল্প পরিচালক অনুমোদিত অগ্রাধিকার কৃষক তালিকার অপেক্ষমান তালিকা থেকে পুনরায় যন্ত্র বিতরণের ব্যবস্থা গ্রহণ করবেন।

এ ছাড়াও উন্নয়ন সহায়তার (ভর্তুকি) কৃষি যন্ত্র উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটি ও উপ পরিচালকের প্রতিনিধির উপস্থিতিতে এবং প্রকল্প কার্যালয় থেকে প্রেরিত উন্নয়ন সহায়তা প্রদান পদ্ধতি ও নির্দেশনা মোতাবেক বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

তা সত্তে¡ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমারখালীর সংশ্লিষ্ট কর্মকর্তারা পরস্পর যোগসাজশে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ভুয়া নাম ঠিকানাধারী ব্যক্তিদের মাঝে সরকারি কৃষি উন্নয়ন সহায়তার (ভর্তুকি) কৃষি যন্ত্র বিতরণ করেছেন।

এ প্রতিবেদকের উপস্থিতিতে দুদক কর্মকর্তারা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সংরক্ষিত কৃষি যন্ত্র গ্রহণকারী কৃষক তালিকার একাধিক জনকে মুঠোফোনে কল করলে তাঁরা কোনো প্রকার কৃষি যন্ত্র গ্রহণ করেন নাই বলে জানান।

কৃষি উন্নয়ন সহায়তার (ভর্তুকি) কৃষি যন্ত্র বিতরণের কৃষক তালিকা তৈরি ও অনুমোদন সংক্রান্ত বিষয়ে জানতে সাবেক উপজেলা কৃষি অফিসার (বর্তমান অতিরিক্ত উপ পরিচালক চুয়াডাঙ্গা জেলা) কৃষিবিদ দেবাশীষ কুমার দাসের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন – কুষ্টিয়ায় ৮ ইটভাটায় অভিযানে ১২ লাখ টাকা জরিমানা

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাইসুল ইসলাম বলেন, আমি উপজেলা কৃষি অফিসার হিসেবে দায়িত্ব নিয়েছি মাত্র কয়েক দিন। তবে দুদক কর্মকর্তারা যে সকল কাগজ পত্র দেখতে চেয়েছেন তা দেখিয়েছি। আরো কিছু প্রয়োজনীয় তথ্য চেয়েছেন তাঁরা।

আরও পড়ুন – কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

দুদকের সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক নীল কমল পাল জানান, প্রাথমিক অনুসন্ধানে আমরা সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় অনুমোদিত কৃষক তালিকা বহির্ভূত ভুয়া নাম ঠিকানাধারী ব্যক্তিদের মাঝে সরকারি কৃষি উন্নয়ন সহায়তার (ভর্তুকি) অধিকাংশ কৃষি যন্ত্র বিতরণ করা হয়ে থাকতে পারে। এ বিষয়ে অধিকতর তদন্তে যদি দুর্নীতির প্রমাণ পাওয়া যায়, তাহলে দুদকের উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আাইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়ায় ৮ ইটভাটায় অভিযানে ১২ লাখ টাকা জরিমানা

0

কুষ্টিয়া ও কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুষ্টিয়া সদর ও কুমারখালী উপজেলার ৮ টি ইট ভাটায় অভিযান চালিয়ে ১২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া ভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কুষ্টিয়া সদর উপজেলার ল²ীপুর ও হরিনারায়ণপুরে অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম ও কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের সিনিয়র ক্যামিস্ট হাবিবুল বাসার। অভিযানে এনএসআর ব্রিকসকে ৩ লাখ, ফাইভ স্টারকে ২ লাখ, এএফএনআর ব্রিকসকে ২ লাখ ৫০ হাজার ও এইচএনআর ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে রিফাতুল ইসলাম বলেন, এসব ভাটায় পুনরায় কার্যক্রম পরিচালিত হলে পরবর্তীতে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন – কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

অন্যদিকে কুমারখালী উপজেলায় চারটি ইট ভাটায় অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন – মহেশপুর সীমান্তে বিজিবির হাতে ২৪ জন আটক

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, ভাটার কার্যক্রমের পরিধি বিবেচনায় ইট প্রস্তুতকারক আইনে জরিমানা করা হয়েছে।

কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে বিতর্কিত আখ্যা দিয়ে অবিলম্বে বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির ত্যাগী ও পদবঞ্চিত নেতা-কর্মীরা।

বুধবার দুপুরে শহরের ইসলামিয়া কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে মজমপুর রেল গেটে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে দাবী জানানো হয় বিগত ১৫ বছর আওয়ামী দুঃশাসনে নির্যাতিত নিষ্পেষিত নেতাদের বাদ দিয়ে জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। যারা এই কমিটিতে পদ পেয়েছেন তাদের দীর্ঘ ১৫ বছর আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এ কারণে অবিলম্বে আহ্বায়ক কমিটি বাতিল করে দলের ত্যাগী নেতাদের নিয়ে নতুন করে কমিটি গঠনের দাবি জানানো হয় সমাবেশ থেকে।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামিমুল হাসান অপু, যুগ্ম সম্পাদক কাজল মজমাদার, আব্দুর রাজ্জাক বাচ্চু, মেজবাউর রহমান পিন্টু, জেলা কৃষক দলের সাবেক সভাপতি গোলাম কোবিরসহ অন্যান্য নেতারা।

এর আগে গত সোমবার (৬ জানুয়ারি) সকালে স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অবিলম্বে বিতর্কিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানিয়ে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন দলটির পদ বঞ্চিত ও ত্যাগী নেতা কর্মীরা।

তিন দিনের এই কর্মসূচির মধ্যে ছিল আজ বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ। আগামী ১২ জানুয়ারি ঢাকায় বিএনপি’র কেন্দ্রীয় অফিসের সামনে বিক্ষোভ মিছিল ও অনশন এবং আগামী ১৬ জানুয়ারি কুষ্টিয়ায় অনশন ও বিক্ষোভ সমাবেশ।

আরও পড়ুন – মহেশপুর সীমান্তে বিজিবির হাতে ২৪ জন আটক

প্রসঙ্গত গত বছরের ৪ নভেম্বর কুষ্টিয়া জেলা বিএনপির দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়। পরবর্তীতে কুষ্টিয়া জেলা বিএনপির ত্যাগী, পরীক্ষিত ও শেখ হাসিনার ১৬ বছরে কারা নির্যাতিত নেতা-কর্মীদের বাদ দিয়ে পূর্ণাঙ্গ ৩১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বিতর্কিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে নেতা কর্মীরা গত বছরের ০৬ নভেম্বর বিক্ষোভ মিছিল এবং গত ১৭ নভেম্বর মানববন্ধন কর্মসূচি পালন করেন।

আরও পড়ুন – এইচএসসি পরীক্ষা জুনের শেষ সপ্তাহে

মহেশপুর সীমান্তে বিজিবির হাতে ২৪ জন আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ২৪ জনকে আটক করেছে মহেশপুর ব্যাটিলিয়ন (৫৮ বিজিবি)।

বুধবার (৮ জানুয়ারি) বিজিবির দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৫৮ বিজিবির বেশ কয়েকটি টহল দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে রাতভর মহেশপুর উপজেলার বাঘাডাংগা, পলিয়ানপুর, জীবননগর এবং খোসালপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টার সময় ২৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করে। আটককৃতদের মধ্যে ৬ জন নারী, ১৩ জন পুরুষ এবং ৫ জন শিশু রয়েছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন – কুষ্টিয়া জেলা বিএনপি’র আহবায়ক কমিটি বাতিলের দাবি

উল্লখ্য, চলতি জানুয়ারী মাসে ৮৯ জন এবং গত বছর ২ হাজার ৩১১ জনকে আটক করে ৫৮ বিজিবি। এদের মধ্যে বাংলাদেশি ২ হাজার ২৫৭ জন, ভারতীয় ৩৪ জন এবং রোহিঙ্গা ২০ জন রয়েছে।

আরও পড়ুন – শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল

লন্ডনের উদ্দেশ্যে বিমানবন্দরে খালেদা জিয়া

0

দ্রোহ অনলাইন ডেস্ক

লন্ডনের উদ্দেশ্যে বাসা থেকে রওনা দিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টা ৫৩ মিনিটের দিকে বিমানবন্দরে পৌঁছান তিনি।

এর আগে, রাত ৮টা ১৪ মিনিটে গুলশানের বাসা থেকে ক্রিম কালারের একটি গাড়িতে করে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া।

কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টারমাকে রাখা হয়েছে। এটি গতকাল সোমবারই ঢাকায় এসেছে।

এদিকে খালেদা জিয়ার বিদেশ সফরকে কেন্দ্র করে বিকাল থেকেই তার বাসভবন ও আশপাশের বিএনপির এবং অঙ্গসহযোগী সংগঠনসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা ভিড় করেন। তার বাসভবন থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কের পাশে দলীয় নেতাকর্মীরা অবস্থান নেন। সন্ধ্যায় গুলশানে ফিরোজায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

আরও পড়ুন – শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল

লন্ডনে যাওয়ার আগে দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন চার বছর গৃহবন্দি থাকা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

আরও  পড়ুন – চালের বাজার নিয়ন্ত্রনে প্রয়োজনে বিশেষ ওএমএস: অর্থ উপদেষ্টা

শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

জুলাই গণহত্যার সঙ্গে জড়িত থাকায় শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। এছাড়া গুম-হত্যার সঙ্গে জড়িত থাকায় আরও ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজাদ মজুমদার জানান, ভারত সরকার এই বিষয়ে জানে এবং সে জন্য ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে। পাসপোর্ট অধিদপ্তর থেকে আমাদের কাছে ৭৫ জনের পাসপোর্ট বাতিলের কথা জানানো হয়েছে। তবে এর বিস্তারিত বা কাদের কাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে সেই তথ্য আমাদের কাছে নেই।

আরও পড়ুন – শেষ শ্রদ্ধা নিবেদন

তিনি আরও বলেন, আইনগতভাবে একাধিক পাসপোর্ট থাকার বিধান নেই। পাসপোর্ট বাতিল হলে কূটনৈতিক পাসপোর্টই বাতিল হয়েছে।

আরও পড়ুন – চালের বাজার নিয়ন্ত্রনে প্রয়োজনে বিশেষ ওএমএস: অর্থ উপদেষ্টা

শেষ শ্রদ্ধা নিবেদন

0

বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাবিবুর রহমান হবির মৃত্যুর খবরে অনেকেই শোকাহত হয়। মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদনে ২৭ ডিসেম্বর খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে সমবেত হন অসংখ্য শুভানুধ্যায়ী। রাষ্ট্রিয় সালামের পর শোকাহত সহযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তি, সাংস্কৃতিক কর্মী, সমাজের সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দ্রোহের ক্যামের ধারন করা মরহুম হাবিবুর রহমানের জানাজার নামাজ ও শেষ শ্রদ্ধার কিছু ছবি। বিলম্বে প্রকাশের জন্য ব্যথিত।

২৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৫টা ১০ মিনিটে ঢাকার একটি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর রহমান হবি মৃতুুবরণ করনে। শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে খোকসা পৌর কবর স্থানে তাকে সমাহিত করা হয়।

চালের বাজার নিয়ন্ত্রনে প্রয়োজনে বিশেষ ওএমএস: অর্থ উপদেষ্টা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন চালের দাম সহনিয় রাখতে প্রয়োজনে বিশেষ ওএমএস (খোলা বাজারে চাল বিক্রি) চালু করা হবে। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন আভাষ দেন তিনি।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

চালের দাম বাড়েছ- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে অর্থ উপদেষ্টা বলেন, ‘একটি স্পেসিফিক আইটেম চালের ক্ষেত্রে দাম কিছুটা বেড়েছে। অন্যান্যগুলোর ওভারঅল খুব বেশি বেড়েছে, তা নয়। সাপ্লাই চেইনের কারণে এটা (চালের দাম বৃদ্ধি) হয়েছে।’

আরও পড়ুন – এইচএসসি পরীক্ষা জুনের শেষ সপ্তাহে

তিনি বলেন, ‘আমরা দেখছি, যাতে মধ্যস্বত্বভোগীদের কারণে চালের দাম না বাড়ে। এটা মেজর কনসার্ন। চালের দাম একটু যখন বাড়ছিল তখন আমি সঙ্গে সঙ্গেই খাদ্য ও বাণিজ্য উপদেষ্টাকে বলেছি।’

আরও পড়ুন – এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ১০ এপ্রিল

মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় খাদ্য মন্ত্রণালয়কে নন-বাসমতি সেদ্ধ চাল আমদানি করতে বলা হয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘বলেছি আপনারা যেখান থেকে পারেন চাল আমদানি শুরু করেন। প্রয়োজনে বাফার স্টক করে রাখেন। বাফার স্টক থাকা মানে সরকারের যদি একটা স্টক থাকে তাহলে বাইরে যারা আছে তারা একটু সংযত হয়। দরকার হলে আমরা বলেছি স্পেশাল ওএমএস করে দেবো।’

এইচএসসি পরীক্ষা জুনের শেষ সপ্তাহে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা জুনের শেষ সপ্তাহে শুরু হবে। সে জন্য চলছে পরীক্ষার রুটিন প্রস্তুতের কাজ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার গণমাধ্যমকে জানান, জুনের শেষ সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। সম্ভাব্য সূচির (রুটিন) খসড়া প্রস্তুুতের কাজ চলছে। আশা করছি, চলতি মাসের তৃতীয় সপ্তাহে সম্ভাব্য পরীক্ষা সূচি অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো সম্ভব হবে।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ২ মার্চ থেকে। আর ২৭ ফেব্রæয়ারির মধ্যে এইচএসসির নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে কলেজগুলোকে। এরপর ফরম পূরণ শুরু হবে।

আরও পড়ুন – এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ১০ এপ্রিল

২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ৩০ জুন। তবে আন্দোলনের জেরে মাঝপথে এ পরীক্ষা স্থগিত হয়। ৫ আগস্ট সরকার পতনের পর ১১ সেপ্টেম্বর থেকে বাকি পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত হলেও সেগুলো না দেওয়ার দাবিতে আন্দোলন করে পরীক্ষার্থীরা। পরে তাদের দাবির পরিপ্রেক্ষিতে এসএসসি ও সমমান পরীক্ষার নম্বর বিবেচনায় নিয়ে সাবজেক্ট ম্যাপিং করে গত ১৫ অক্টোবর ফল প্রকাশ করা হয়।

আরও পড়ুন – কুষ্টিয়া জেলা বিএনপি’র আহবায়ক কমিটি বাতিলের দাবি

সর্বশেষ সংবাদ

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...

প্লাটফর্ম না থাকায় ট্রেনে উঠতে হয় যুদ্ধ করে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা রেল ষ্টেশনের ২ নম্বর লাইনে প্লাটফর্ম নাই। সমতল থেকে ট্রেনের কামরার দূরত্ব খাড়া ৫ ফুট উচুতে। ফলে যাত্রীরদের ট্রেনে উঠা-নামা করতে...

অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলো বাসের ৪০ যাত্রী

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচরে গেলেও অলৌকিকভাবে ৪০ যাত্রী প্রাণে বেঁচে গেলো। সোমবার বিকাল চারটার...

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...