রবিবার, এপ্রিল ৫, ২০২৬.
Home Blog Page 170

কুমারখালীতে কবর দোকানসহ জমি দখলের অভিযোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

রাজনৈতিক মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে। প্রতিপক্ষের ওপর হামলা ও লুটপাট মামলায় পালিয়ে বেড়াচ্ছেন ওই নেতার কর্মী, সমর্থক ও স্বজনরা। সেই সুযোগে চারটি দোকান ও তাদের দাদার কবরটি ভেঙে ফেলা হয়েছে। কাটা হয়েছে বেশকিছু গাছপালাও। সেখানে তোলা হয়েছে দেওয়ালও। এখন ভাঙা দোকানের ইট গুলো সরিয়ে নেওয়া হচ্ছে।

বুধবার (২০ নভেম্বর) সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কল্যাণপুর বাজার এলাকায় সরেজমিন গিয়ে এমন চিত্র ে দেখা যায়। আবার কল্যাণপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে গিয়ে দেখা যায়, কয়েক বিঘা জমির চারিদিকে বাঁশের চিকন খুঁটিতে বাঁধা লাল পতাকা। গ্রামটি উপজেলা শিলাইদহ ইউনিয়নে অবস্থিত।

এসময় ভুক্তভোগী শিলাইদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজেদুর রহমান বলেন, আমাদের সমাজপ্রধান ও আওয়ামী লীগ নেতা আজাদুর রহমান আজাদ কারাগারে। সেই সুযোগে বিএনপির ছত্রছায়ায় গ্রাম্য প্রতিপক্ষের আশরাফ সিদ্দিক, আদনান হোসেন, জাহিদুল ইসলাম, মাহফুজুর রহমান, হানিফ মেম্বর, কুরমান আলী ও তাদের সমর্থকরা আমাদের চারটি দোকান ও দাদা -দাদীর কবর ভেঙে দিয়েছে। দোকানের পাশের বাগানের মেহগুনি গাছ গুলো কেটে নিয়েছে। এখন ইটের দেওয়াল দিয়ে ঘিরে নিচ্ছে। আবার মাঠের জমিতেও লাল পতাকা টাঙিয়ে দখল করে নিছে।’

তার ভাষ্য, আদালতে রেকোর্ড সংশোধনী ও ভাগ – বাটোয়ারা মামলা চলছে। মামলায় আদালত ১৪৪ ধারা জারি করেছেন। কিন্তু প্রতিপক্ষরা আদালতের আদেশ অমান্য করে জবর দখল করে নিয়েছে।

এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানায়, প্রায় ১০০ বছর ধরে কল্যাণপুর মৌজায় কয়েকটা খতিয়ানে প্রায় ২০৭ শতাংশ জমি ভোগদখল করে আসছেন আওয়ামী লীগ সমর্থিত গ্রাম্য মাতব্বর আজাদুর রহমান আজাদ, তার ভাই ও আওয়ামী লীগ নেতা মাজেদুর রহমান, আরেক চাচাতো ভাই তমিজুর রহমান ও তাদের স্বজনরা তবে উক্ত জমি এস, এ ও আর, এস খতিয়ানে প্রতিবেশী মৃত আব্দুল জব্বারের ছেলে আশরাফ সিদ্দিক (৬১) ও তাদের গংয়ের নামে রেকর্ড হয়ে যায়। জমি নিয়ে বিরোধ দেখা দিলে ২০০৭ সালে আদালতে রেকর্ড সংশোধনে দেওয়ানী মামলা করেন আশরাফ সিদ্দিক গং।
এরপর আদালতে মামলাটি চলমান থাকলেও ২০২২ সালের ২৬ নভেম্বর আশরাফ সিদ্দিক গং উক্ত জমি দখল নিতে আসলে হট্টগোল সৃষ্টি হয়। ঘটনার পরদিন প্রতিপক্ষের তমিজুর রহমান কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধিতে একটি মামলা করেন। পরে ২০২২ সালের ২০ ডিসেম্বর দুই দশমিক ৭০ একর (২০৭ শতাংশ) জমির ওপর ১৪৪ ধারা জারি করেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত। জারিতে বলা হয়েছে, ‘দেওয়ানি মামলা নম্বর ৩২১/০৭ চলমান থাকায় মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয়পক্ষকে নিজ নিজ দখলে থাকার আদেশ দেওয়া হল। ‘ এতোদিন উভয়পক্ষ আদালতের নিষেধাজ্ঞা মেনে চলছিল। তবে গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আশরাফ সিদ্দিক গং উক্ত জমি দখলের পায়তারা শুরু করে। গত ২৭ সেপ্টেম্বর আওয়ামী লীগ নেতা ও স্বজনদের দোকানে আগুন লাগিয়ে ভাঙচুর করে প্রতিপক্ষরা। গত ১৮ অক্টোবর আওয়ামী লীগ নেতা জিহাদ গং হামলা চালিয়ে প্রতিপক্ষের কয়েকজনকে আহত করে। এঘটনায় থানায় দুইটি মামলা করেন আশরাফ গং। এরপর ২৭ অক্টোবর একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন জিহাদ। আর হামলা ও গ্রেফতারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন তার সমর্থক ও স্বজনরা।

সেই সুযোগে আদালতের ১৪৪ ধারা অমান্য করে গত ১৪ নভেম্বর থেকে কবরস্থান,কৃষিজমি, গাছের বাগানসহ প্রায় ১২ বিঘা জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আশরাফ সিদ্দিক গংয়ের বিরুদ্ধে।

ভুক্তভোগী তমিজুর রহমান বলেন, ‘১০০ বছর ধরে আমিসহ আমার পূর্ব পুরুষরা জমির ভোগদখল করে আসছে। আর সরকার পরিবর্তনের পর প্রতিপক্ষরা আইন অমান্য করে আমাদের জায়গা জমি সব দখল করে নিয়েছে। ভাঙচুর করে দাদা – দাদীর কবরও দখল করে নিয়েছে। আমি এর সঠিক বিচার চাই।’

তমিজুরের ৮০ বছর বয়সী ফুফু মাজেদা খাতুন বলেন, ওরা আমার বাবা (মৃত নাদের প্রামাণিক) ও মায়ের কবরসহ দোকানপাট ভেঙে ফেলেছে। আমি এর বিচার চাই।

১৪৪ ধারা অমান্য করে জমি দখল, ভাঙচুর ও গাছ কাটার বিষয়টি স্বীকার করলেও প্রতিপক্ষের অভিযোগ অস্বীকার করেন আশরাফ সিদ্দিক। তিনি বলেন, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে প্রায় ১৬ বছর ধরে প্রকৌশলী জিহাদ ও তার সমর্থকরা আমাদের প্রায় ১০ -১২ বিঘা জমি দখল করে রেখেছিল। এখন আওয়ামী লীগ নেই। তাই আমাদের জমি আমরা দখল করে নিয়েছি।

শিলাইদহ ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবু হানিফ বলেন, জমি – জায়গা নিয়ে দু’পক্ষের দীর্ঘদিনের বিরোধ চলছে। একাধিকবার বসাবসি করা হয়েছে। তবুও সমাধান হয়নি। আদালতে মামলা চলছে।

আরও পড়ুন – পুলিশের ৩১ কর্মকর্তাকে রদবদল

কুমারখালী থানার ওসি নজরুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিষয়ে পুলিশের হাত দেওয়ার সুযোগ নেই। পুলিশ এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছে। তার ভাষ্য, এসব জমি নিয়ে দু’পক্ষের মধ্যে একাধিকবার হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। থানায় দুইটি মামলা আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশের ৩১ কর্মকর্তাকে রদবদল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশ পুলিশে আর একদফা রদবদল করা হয়েছে। বাহিনীটির অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৩১ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

আরও পড়ুন – ভোজ্যতেল আমদানিতে ভ্যাট কমালো এনবিআর

প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বদলি হওয়া কর্মকর্তাদের নামের তালিকা দেখতে ক্লিক করুন

ভোজ্যতেল আমদানিতে ভ্যাট কমালো এনবিআর

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সরবরাহ স্বাভাবিক রাখতে ভোজ্যতেলের ওপর বর্তমানে প্রযোজ্য আমদানি পর্যায়ের আর একদফা মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে বাজারে চাল, আলু, পেয়াঁজ, ডিম, ভোজ্যতেল ও চিনির সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

আরও পড়ুন –  হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির পদত্যাগ

এর আগে গত ১৭ অক্টোবর পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন ও পামতেল সরবরাহের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে আরোপনীয় ৫ শতাংশ মূসক অব্যাহতি দেওয়া হয়। মঙ্গলবার এ অব্যাহতির আদেশের ফলে বর্তমানে কেবল আমদানি পর্যায়ে ৫ শতাংশ মূল্য সংযোজন কর বলবৎ থাকলো।

হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির পদত্যাগ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের তিন বিচারপতি পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) আইন ও বিচার বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পদত্যাগ করা এই তিন বিচারপতি হলেন- বিচারপতি সালমা মাসুদ চেীধুরী, বিচারপতি কাজী রেজা-উল-হক, বিচারপতি এ. কে. এম. জহিরুল হক।

আরও পড়ুন – কুষ্টিয়া ও ঝিনাইদহে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৬ (৪) এর অনুচ্ছেদ অনুযায়ী এই তিনজন বিচারপতি রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

কুষ্টিয়া ও ঝিনাইদহে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২

0
ঘাতক বাসের নিচে আটকে আছে নিহতের বাই সাইকেল।

দ্রোহ ডেস্ক

কুষ্টিয়ায় ইবি’র ডাবল ডেকার বাস চাপায় একজন ও ঝিনাইদহে পিকাপ ভ্যানের চাপায় অপর আর এক ব্যক্তি নিহত হয়েছে।

আমাদের কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়া শহরের জেলখানা মোড়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বেপরোয়া ডাবল ডেকার বাসের চাপায় বাইসাইকেল আরোহী এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনার শিকার হন তিনি।

নিহত জাহিদুল ইসলাম (৬২) শহরের হাউজিং এ বøকের বাসিন্দা। তার বাবার নাম মৃত নুর উদ্দিন শেখ।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, শহরের কোর্ট স্টেশন এলাকার টেলার্সের মালিক জাহিদুল ইসলাম বাসা থেকে বাইসাইকেল যোগে নিজ টেইলার্সের উদ্দেশ্যে রওনা হন। জেলখানা মোড় অতিক্রম করার সময় একই দিক থেকে আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডাবল ডেকার একটি বাস তাকে চাপা দেয়। বাসটি পিটিআই রোড দিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
দুর্ঘটনার পর জাহিদুলের লাশ ঘটনাস্থলে পড়ে থাকলেও বাসচালক গাড়িটি টেনে নিয়ে দেড়শ মিটার দূরে চলে যায়। তখনো বাসের সঙ্গে আটকে ছিল জাহিদুলের বাইসাইকেলটি। পরে স্থানীয় শিক্ষার্থীরা চালক সেলিমকে মারধর করে। ভাঙচুর করা হয় বাসের গøাস। চালক সেলিমের বাড়ি সিরাজগঞ্জ বলে নিশ্চিত করেছেন তারই আরেকজন সহকর্মী। আহত বাস চালক বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওই হাসপাতালের মর্গের সামনে কান্নারত জাহিদুলের ছেলে শাহীনুর হাবীব লালন বলেন, সকালে বিছানা থেকেই শুনতে পেলাম বাবা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। জেলখানা মোড়ের মতো ব্যস্ত জায়গায় একজন বাইসাইকেল চালকের বাসের নিচে পড়ার কথা না। নিশ্চয় চালক বেপরোয়া গাড়ি চালাচ্ছিলেন। আমরা তার বিচার চাই।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ শিহাবুর রহমান শিহাব জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই দিন ঝিনাইদহে পিকআপ ভ্যানের ধাক্কায় করিমন চালক প্রান হারিয়েছেন বলে খবর পাওয়া গেছে। আমাদের ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহ সদরে সড়ক দুর্ঘটনায় নিহত হগয় আমিনুল ইসলাম লস্কর (৪১)। তিনি স্যালো ইঞ্জিন চালিত নসিমনের চালক। মঙ্গলবার সকাল ৮ টার দিকে উপজেলার পোড়াহাটি তিন মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন –

নিহত আমিনুল ইসলাম হরিণাকুন্ডু উপজেলার শ্রীফলতোলা গ্রামের সাত্তার লস্করের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আমিনুল করিমন নিয়ে মাগুরার দিকে যাচ্ছিলেন পথিমধ্যে তিনমাইল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রæতগতির একটি পিকআপ ভ্যান করিমন গাড়ীতে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে করিমন চালক আমিনুল মারা যান। তিনি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালরে মর্গেপাঠানো হয়েছে।

কুষ্টিয়া শহরের প্রধান সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরের প্রধান সড়ক এনএসরোডে সেনাবাহিনীর সহযোগিতায় অবৈধ স্থাপনাসহ ফুটপাতের উপরে থাকা সাইনবোর্ড অপসারণ করেছে পৌরসভা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে শহরের মজমপুর গেট থেকে এই অভিযান শুরু করা হয়।

অভিযানে মজমপুর গেট থেকে থানা মোড় পর্যন্ত প্রায় প্রতিটি দোকানের সাইনবোর্ড ভেঙে ফেলা হয়। সেই সাথে উচ্ছেদ করা হয় ছোট বড় ফুটপাতের দোকান।

সেনাবাহিনীর সহযোগিতায় অভিযানে ম্যাজিস্ট্রেসি সহযোগিতা প্রদান করেন কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতীম শীল ও সহকারী ভূমি কর্মকর্তা রিফাতুল ইসলাম। তবে অভিযান চলাকালে ভাড়া নিয়েও সাইনবোর্ড ভাংচুর করায় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেন।

এ সময় এনএস রোডের ব্যবসায়ীরা অভিযোগ করেন, সাইনবোর্ডের স্কয়ার ফিট প্রতি ১৫০ টাকা ভাড়া নেয় পৌরসভা। তার ওপর বিনা নোটিশে সাইনবোর্ড ভাঙা চরম অন্যায়।

লিয়াকত আলী মিষ্টান্ন ভান্ডার ও কাবাব স্টেশনের স্বত্বাধিকারী জাকির হোসেন বলেন, আমরা এই অন্যায়ের বিরুদ্ধে পৌরসভা ঘেরাও করব প্রয়োজনে মামলা করব। ভাড়া নেওয়ার পর কোন অবস্থাতেই তারা সাইনবোর্ড ভাঙতে পারে না।

সেলিম বেডিংয়ের স্বত্বাধিকারী রাসেল পারভেজ বলেন, পূর্বনোটিশ ছাড়াই আমাদের প্রতিষ্ঠানের সাইনবোর্ড ভাঙচুর করা হয়েছে। আমরা যখন ট্রেড লাইসেন্স করতে পৌরসভায় যাই তারা সাইনবোর্ডের ভাড়া আলাদাভাবে নিয়ে নেন। তাহলে এগুলোতো অবৈধ নয়। আর যদি ভাঙ্গাও হয় সেক্ষেত্রে সবারটাই ভাঙ্গা উচিত ছিল।

অভিযানের বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতীম শীল বলেন, অভিযানটি মূলত পৌরসভার। আমরা এখানে ম্যাজিস্ট্রেসি সহযোগিতা দিচ্ছি।

আরও পড়ুন – চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করা হয়েছে

ব্যবসায়ীদের অভিযোগের বিষয়ে পৌরসভার পৌর কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, সব ব্যবসায়ীর কাছ থেকে সাইনবোর্ডের ভাড়া নেওয়া হয় না। আর তাছাড়া সাইনবোর্ড যেখানে স্থাপন করার কথা ছিল সেখানে না করায় সেগুলো ভাঙা হয়েছে।

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করা হয়েছে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সরকারিসহ সব ধরণের চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর করে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি, স্বয়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা সমীচীন ও প্রয়োজনীয়। যেহেতু সংসদ ভাঙিয়া যাওয়া অবস্থায় রহিয়াছে এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে। সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করলেন।

এতে বলা হয়, এই অধ্যাদেশ সরকারি, স্বায়ত্তশাসিত, আধা- স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যানসিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪ নামে অভিহিত হবে। ইহা অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আপাতত বলবৎ অন্য কোনো আইন, বিধিমালা, প্রবিধানমালা, আদেশ, নির্দেশ বা আইনগত দলিলে যাহা কিছুই থাকুক না কেন, এই অধ্যাদেশের বিধানাবলি প্রধান্য পাইবে। বাংলাদেশ সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হবে ৩২ বছর। বাংলাদেশ সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত সকল সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হইবে ৩২ বছর। স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন- ফাইন্যানসিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহের চাকরির যে সকল পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর বা অনূর্ধ্ব ৩২ বছর উল্লেখ রয়েছে, সর্বত্র উক্ত বয়সসীমা ৩২ বছর প্রতিস্থাপিত হবে। এ ছাড়া প্রতিরক্ষা কর্মবিভাগসমূহ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান স্ব স্ব নিয়োগ বিধিমালা বা ক্ষেত্রমত প্রবিধানমালা বহাল থাকবে।

আরও পড়ুন – সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আটক

এতে বলা হয়, এই অধ্যাদেশ কার্যকর করার ক্ষেত্রে কোনো অস্পষ্টতা বা অসুবিধা দেখা দিলে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই অধ্যাদেশের বিধানের সহিত সংগতিপূর্ণ হওয়া সাপেক্ষে অস্পষ্টতা বা অসুবিধা দূর করিতে পারিবে।

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আটক

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে আটক করেছে ডিবি পুলিশের একটি দল।

সোমবার (১৮ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন – সাবেক শিক্ষক শেখ হেলাল উদ্দিনের দাফন সম্পন্ন

রেজাউল করিম মল্লিক বলেন, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয়। তাকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে।

সাবেক শিক্ষক শেখ হেলাল উদ্দিনের দাফন সম্পন্ন

0
প্রয়াত শিক্ষক শেখ হেলাল উদ্দিন

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক শেখ হেলাল উদ্দিনকে তার মায়ের পাশে দাফন করা হয়েছে। প্রয়াত শিক্ষক ছিলেন খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীনের বড় ভাই।

সোমবার বিকালে উপজেলার শোমসপুর ইউনিয়নের চকহরিপুর ঈদগাহ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তার মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। রবিবার দিনগত রাত আড়াইটায় নিজের বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

শিক্ষক শেখ হেলার উদ্দিন ২০০৯ সালে চাকুরি থেকে অবসর গ্রহণ করেণ। যশস্বী এই শিক্ষক শিক্ষা বিস্তারের গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি দীর্ঘ দিন যাবৎ মেরুদন্ডে ক্যান্সার রোগে ভুগছিলেন।

আরও পড়ুন – জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ স্থগিত হল ৩৭ সাংবাদিকের

মরহুমের ছোট ভাই খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন তার ভাইয়ের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। একই সাথে মরহুমের দাফনে অংশ নেওয়া মুসল্লিসহ সব শ্রেণি পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ স্থগিত হল ৩৭ সাংবাদিকের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

৩৭ সাংবাদিকের জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ স্থগিত করা হয়েছে। এদের মধ্যে বেশ কজন জ্যেষ্ঠ সাংবাদিক রয়েছেন।

রবিবার (১৭ নভেম্বর) প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, জুলাই বিপ্লবে ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যায় উস্কানি প্রদান এবং পতিত সরকারের দোসর হিসেবে কাজ করার দায়ে জাতীয় প্রেস ক্লাবের ৩৭ জন সদস্যের সদস্য পদ স্থগিত করা হলো। গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নোটিশে জানানো হয়।

এ নোটিশে জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ স্থগিত করা হয়েছে তারা হলেন- নূরুল আমিন প্রভাষ, জায়েদুল আহসান পিন্টু, মোজাম্মেল বাবু, আশীষ সৈকত, ইকবাল সোবহান চৌধুরী, সোহেল হায়দার চৌধুরী, ফরজানা রুপা, অশোক চৌধুরী, আজমল হক হেলাল, আবুল খায়ের, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, প্রণব সাহা, নঈম নিজাম, খায়রুল আলম, আবেদ খান, সুভাষ চন্দ বাদল।

আরও পড়ুন – কুষ্টিয়ায় বিজিবি’র অভিযানে কোকেন জব্দ

এই তালিকায় আরও আছেন জহিরুল ইসলাম মামুন (জ.ই মামুন), জাফর ওয়াজেদ, সাইফুল ইসলাম কল্লোল, পাভেল রহমান, আজিজুল ইসলাম ভূঁইয়া, শাবান মাহমুদ, মুহম্মদ শফিকুর রহমান, আবুল কালাম আজাদ, শ্যামল সরকার, অজয় দাশগুপ্ত, আলমগীর হোসেন, রমাপ্রসাদ সরকার বাবু, সঞ্জয় সাহা পিয়াল, ফারাজি আজমল হোসেন, আনিসুল রহমান, নাঈমুল ইসলাম খান, মো. আশরাফ আলী, ইখতিয়ার উদ্দিন ও আবু জাফর সূর্য।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বেড়েই চলেছে হামের সংক্রমণ। এ নিয়েছে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী ইব্রাহিম ও...

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যার বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক...

কুষ্টিয়া সীমান্তে দুইটি বোমাসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইটি বোমাসহ এক চোরাকারবারীকে আটক এবং বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ...

পেট্রোল রিজার্ভ থাকতেও দু’দিন বিক্রি বন্ধ রাখলো পাম্প কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় মক্কা মদিনা নামের একটি পেট্রোল পাম্পোর আন্ডার গ্রাউন্ডে কয়েক হাজার লিটার পেট্রোল থাকলেও গতদুই দিন (শুক্র ও শনিবার) মোরসাইকেল চালকদের ফিরিয়ে...

কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আফরান নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে...