সোমবার, এপ্রিল ৬, ২০২৬.
Home Blog Page 173

দৌলতপুরে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনীর অভিযানে দুইটি বিদেশী পিস্তল, দুইটি দেশীয় তৈরি ওয়ানশুটার গান, একটি এয়ারগান, ১৩৭ রাউন্ড গুলি, নয়টি ককটেল, ও দেশীয় তৈরি বিপুল পরিমাণ অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটকরা যুবদল ও যুবলীগের নেতা।

বৃহস্পতিবার রাত দুইটা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর ও শেরপুর গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় বাড়িতে অস্ত্র রাখার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- দৌলতপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের জহুরুল করিম বিশ্বাসের ছেলে জারিফ হাসান ওরফে জিমি করিম বিশ্বাস (২৪) নজরুল করিম বিশ্বাসের ছেলে পিয়ারপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক সোহাগ আলী বিশ্বাস (৩৫) ও সাহেব আলীর ছেলে পিয়ারপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম (৫৫)।

শুক্রবার দুপুরে কুষ্টিয়া আর্মি ক্যাম্পের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন মো. মেহেদী হাসানের নেতৃত্বে ৩০ সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করেন। অভিযানে জারিফের বাড়ি থেকে দুটি নাইন এমএম পিস্তল ও একটি এয়ারগান উদ্ধার করা হয়। জাহাঙ্গীরের বাড়িতে পাওয়া যায় দুটি টুয়েলভ এমএম-বোর পিস্তল।

আরও পড়ুন – কুমারখালীতে দু’টি ট্রেনের যাত্রাবরতির দাবিতে বিক্ষোভ

এ ছাড়া অভিযানে ৯টি ককটেল ও ১৫ রাউন্ড গুলি, চারটি ম্যাগজিন, চারটি কার্তুজ, পাঁচটি হাঁসুয়াসহ বেশ কয়েকটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় আটককৃতদের বিরুদ্ধে দৌলতপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

কুমারখালীতে দু’টি ট্রেনের যাত্রাবরতির দাবিতে বিক্ষোভ

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী স্টেশনে থামেনা সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটি। এই স্টেশনে ট্রেন দু’টির যাত্রা বিরতির দাবিতে ট্রেন থামিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন কয়েক হাজার জনতা।

বৃহস্পতিবার দুপুর ১২ টা ১০ মিনিট থেকে ৩২ মিনিট পর্যন্ত প্রায় ২২মিনিট কুমারখালী রেলস্টেশনে সুন্দরবন এক্সপ্রেস নামের ট্রেনটি থামিয়ে কর্মসূচি পালন করেন তারা। এরআগে সকাল ১০ টা থেকে স্টেশন চত্বরে রাজনৈতিক ব্যক্তিবর্গ, ছাত্র, জনতা, সুশীল সমাজ, ব্যবসায়ীসহ নানা শ্রেণির মানুষ জড়ো হতে থাকেন রেল স্টেশনে। এসময় বিক্ষোভকারীরা আগামী ৭২ ঘণ্টার মধ্যে যাত্রা বিরতির দাবিতে আল্টিমেটাম দেন। পরে কুমারখালী স্টেশন মাস্টার এসে আশ্বস্ত করলে বিক্ষোভ বন্ধ করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক লুৎফর রহমান, জেলা বিএনপির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান তুহিন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়দেব বিশ্বাস, সাংবাদিক কে এম আর শাহিন, নুরুল টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া আনছার মিলন প্রমুখ।

আরও পড়ুন – খোকসায় পেশাজীবীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

বক্তারা জানান, কুমারখালী শিল্প প্রসিদ্ধ এবং পর্যটন এলাকা। এখানে ব্যবসায়িক কারণে ও পর্যটক হিসাবে দেশ-বিদেশের লক্ষ লক্ষ মানুষ আসা-যাওয়া করে। কিন্তু দুঃখের বিষয় যাতায়াতের কোনো সুব্যবস্থা নাই। অনেক মানুষ যাতায়াতের জন্য দুর্ভোগের স্বীকার হয়। সে কারণে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ৭২৫ -৭২৬ এবং বেনাপোল এক্সপ্রেস ৭৯৫ -৭৯৬, ট্রেন ২টি কুমারখালী ষ্টেশন যাত্রা বিরতিদেওয়া আবশ্যক হয়ে দাড়িয়েছে।

বিক্ষোভ শেষে ট্রেন কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে যাত্রা বিরতি চালু না হলে কঠোর আন্দোলন করা হবে হুশিয়ারী দেওয়া হয়।

বিক্ষোভকারীদের সঙ্গে একমত পোষণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। তিনি বলেন, যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

খোকসায় পেশাজীবীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলা পেশাজীবীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় খোকসা বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন – কুমারখালীতে ২৯ লাখ টাকাসহ স্বর্ণালংকার চুরির ঘটনায় আটক ৩

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি হযরত আলী। সংগঠনের ব্যপ্তি বৃদ্ধিসহ সমসাময়িক বিভিন্ন বিষয় উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক খোকসা সরকারি কলেজের অধ্যাপক ওয়াজেদ আলী। আলোচনায় অংশ নেন আরিফ হোসেন, হেলাল উদ্দিন, শাওন হোসেন, বাচ্চু প্রমুখ।

কুমারখালীতে ২৯ লাখ টাকাসহ স্বর্ণালংকার চুরির ঘটনায় আটক ৩

0

কুষ্টিয়া প্রতিনিধি

একটি ফাঁকা বাড়ি থেকে প্রথমে মোটা অংকের টাকা ও স্বর্ণালংকার চুরি করে চোর চক্র। পরে সেই টাকার দুই লাখ টাকা দিয়ে সুজুকি জিক্সার মডেলের একটি মোটরসাইকেল কিনেন তারা। এরপর মোটসাইকেলটির মালিকানা নিয়ে নিজেদের মধ্যে শুরু হয় দ্বন্ধ। এনিয়ে গত মঙ্গলবার রাতে চক্রটির মো. আলিফুজ্জামান বাদী হয়ে কুষ্টিয়ার কুমারখালী থানায় মোটরসাইকেল চুরির অভিযোগে একটি মামলা করেন। আর মামলার তদন্তে বেড়িয়ে আসে আসল চুরির রহস্য।

এরপর ওইদিন রাতেই চোর চক্রের মূলহোতা মো. আব্দুল্লাহ ও কথিত মোটরসাইকেল চুরি মামলার বাদীসহ তিনজনকে গ্রেফতার করা হয়। বুধবার ( ১৩ নভেম্বর) দুপুরে আসামিদের আদালত পাঠানো হলে বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় ক্রয়কৃত মোটরসাইকেলটি জব্দ করা হলেও চুরির মালামাল এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এ তথ্য জানিয়েছে কুমারখালী থানা পুলিশ।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর উপজেলার যদুবয়রা ইউনিয়নের যদুবয়রা গ্রামের গৃহিণী দেলোয়ারা হোসেন ডলির বাড়িতে নগদ প্রায় ২৯ লাখ টাকা ও আনুমানিক প্রায় সাড়ে ৭ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটে। এঘটনায় গত মঙ্গলবার রাতে ওই গৃহিণীর জামায় কোহিনূর ইসলাম বাদী হয়ে চোর চক্রের মূলহোতা মো. আব্দুল্লাহ (২৩)সহ ৭ জনকে আসামি করে মামলা করেন। এছাড়াও মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৩-৪ জনকে।

গ্রেফতারকৃতরা হলেন – উপজেলার যদুবয়রা ইউনিয়নের যদুবয়রা গ্রামের হাফেজপাড়ার আব্দুল মোমিনের ছেলে মো. আব্দুল্লাহ ও স্ত্রী জাহানারা বেগম (৩৮)। অপরজন একই এলাকার শফিকুল ইসলামের ছেলে মো. আলিফুজ্জামান (২৪)। চোর চক্রের মূলহোতা আব্দুল্লাহর নামে কুমারখালীসহ বিভিন্ন থানায় একাধিক চুরি ও মাদক মামলা রয়েছে।

মামলার অন্যান্য আসামিরা হলেন – যদুবয়রা গ্রামের হাফেজপাড়ার কামাল হোসেনের ছেলে সাব্বির হোসেন (২১), মৃত আজিজুল হকের ছেলে মোহাম্মদ আলী (৩৫), জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর গ্রামের পিয়াস হাসান স্নেহ (২১), পৌরসভার কাজীপাড়া এলাকার খন্দকার লিটন মাহমুদের স্ত্রী পাপিয়া খাতুন (৩৬)।

মামলার বাদী কোহিনুর ইসলাম জানান, আমার শ্বশুর ঢাকায় চাকুরি করেন। সেই সুবাধে আমার শ্বাশুড়ি প্রায়ই ঢাকা ও গ্রামের বাড়িতে যাওয়া আসা করেন। গত ১৩ সেপ্টেম্বর ঢাকা থেকে গ্রামের বাড়িতে শ্বাশুড়ি এসে দেখেন টিনের চালা বিশিষ্ট আধাপাকা ঘরের বারান্দায় গ্রিলের তালা ভাঙা। এরপর রুমের মধ্যে ঢুকে দেখেন একটি ষ্টীলের আলমারীর তালা ভাঙা এবং আলমারীর মধ্যে থাকা জমি বিক্রয়ের নগদ ২৯ লাখ টাকা, সাড়ে ৩ ভরি ওজনের ২ টি স্বর্ণের সীতা হার, এক ভরি ওজনের ৪ টি স্বর্ণের চেইন ও ৪ টি আংটি, ২ ভরি ওজনের দুই জোড়া স্বর্ণের রুলি বালা নেই।

কোহিনুরের শ্বাশুড়ি দেলোয়ারা হোসেন ডলি বলেন, সম্প্রতি আমার বাবার বাড়ি থেকে প্রায় ৬ বিঘা জমি বিক্রি করে ২৯ লাখ টাকা এনে বাড়িতে রেখে ঢাকা গিয়েছিলাম। ফিরে দেখি আমার সব শেষ। আমি আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, সম্প্রতি চোর চক্রের মূলহোতা আব্দুল্লাহ যেন আলাদ্বীনের চেরাগ হাতে পেয়ে যান। হঠাৎ ব্যাগভর্তি টাকা ও স্বর্ণালংকার নিয়ে বাড়িতে এসে শুরু করেন বাড়ি নির্মাণের কাজ। ধুমধাম করে সেরেছেন নিজের বিয়ের কাজটিও। বাবা ও চাচার কাঠের ব্যবসায়ে বিনিয়োগ করেছেন লাখ লাখ টাকা। স্বজন সাব্বিরকে বিদেশে পাঠানোর জন্য দিয়েছেন প্রায় সাত লাখ টাকা। কিনেন একটি মোটরসাইকেলও। তবে মোটরসাইকেল কেনা ও চুরির টাকা নিয়ে চক্রটির মধ্যে বিরোধ দেখা দিলে আসল চুরির ঘটনা প্রকাশ্যে আসে।

মোটরসাইকেল চুরি মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আশরাফুল ইসলাম বলেন, একটি মোটরসাইকেল চুরির মামলায় আসল চুরির রহস্য বেড়িয়ে এসেছে। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই গৃহিণীর বাড়ি থেকে প্রায় ২৯ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরির দায় স্বীকার করেছে।

আরও পড়ুন – মীর মশাররফ হোসেন’র ১৭৭ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানমলার উদ্বোধন

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, একটি মোটরসাইকেল চুরি মামলার তদন্তে ক্লুলেস চুরির আসল রহস্য উদঘাটন করা হয়েছে। তিনি বলেন, ক্লুলেস চুরি মামলায় মোটসাইকেল চুরি মামলার বাদী, চোর চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মূলত চুরির টাকা দিয়ে মোটরসাইকেলটি কিনেছিল তারা। চুরির মালামাল উদ্ধার ও চক্রটির অন্যান্য সদস্যদের গ্রেফতারে বিজ্ঞ আদালতের কাছে রিমান্ড শুনাণীর প্রার্থনা করা হয়েছে বলে জানান ওসি।

মীর মশাররফ হোসেন’র ১৭৭ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানমলার উদ্বোধন

0

কুমারখালী প্রতিনিধি

অমর কথা সাহিত্যিক বিষাদ সিন্ধু রচয়িতা মীর মশাররফ হোসেন’র ১৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাস্তুভিটায় দুদিন ব্যাপী অনুষ্ঠানমলার উদ্বোধন হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) কুমারখালী উপজেলার লাহিনীপাড়াস্থ লেখকের বস্তুভিটায় দু’দিনব্যাপী এ অনুষ্ঠান মালার উদ্বোধন করেন কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলা।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মিকাইল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো: মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা: শারমিন আখতার ও কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর। আলোচক হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ডঃ মো: রশিদুজ্জামান। অনুষ্ঠান উপলক্ষে লাঠি খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান বলেন, মীর মশাররফ হোসেন তাঁর আত্মজীবনী ও উপন্যাস গুলিতে সমকালীন সমাজের অসঙ্গতি ও সমস্যার ওপর কটাক্ষপাত করেছেন। ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার ও অন্ধকারাচ্ছন্ন সমাজ ব্যবস্থায় আলোকবর্তিকা হিসেবে আর্বিভূত হয়েছিলেন। সাহিত্যের সব শাখাতেই তাঁর অবাধ বিচরণ ছিল। তাই শত শত বছর ধরে বিষাদসিন্ধুসহ তাঁর অনন্য সাহিত্য কর্মগুলো চির ভাষ্কর ও অমলীন হয়ে থাকবে বাঙালি জাতির মানসপটে।

আরও পড়ুন – খোকসায় স্মাট কার্ড পেতে স্বর্ণের চেন হারালেন তারা

আলোচনা শেষে গাজী মিয়ার বস্তানী ও উদাসীন পথিকের মনের কথা অবলম্বনে নাটক ‘কারো কিছু বলার নেই’ মঞ্চস্থ হয়। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুইদিনব্যাপী এ অনুষ্ঠান মালা শেষ হবে।

 খোকসায় স্মাট কার্ড পেতে স্বর্ণের চেন হারালেন তারা

0

স্টাফ রিপোর্টার

স্মার্ট কার্ড নিতে এসে স্বর্ণের চেন হারালেন ৮ নারী। প্রতারক চক্র হাতিয়ে নেওয়া চেন ফেরৎ পেতে ভুক্তভোগীরা কাঁদলেন হাউ-মাউ করে। কয়েক হাজার নারী পুরুষ জমায়েত হলেও পুলিশকে ডাকা হয়নি।

বুধবার কুষ্টিয়ার খোকসা পৌর সভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের নারী-পুরুষ ভোটারদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণের দিন ছিল। সকালেই খোকসা সরকারি কলেজ কেন্দ্রে ওই সব ওয়ার্ডের কয়েক হাজার নারী-পুরুষ লাইনে দাঁড়ান। এ সময় স্বর্ণালঙ্কার পরা নারীদের টার্গেট মাঠে নামে ছিনতাই চক্রের সদস্যরা। বেলা ১২ টার মধ্যে প্রায় ৮ নারীর গলা থেকে স্বর্ণের চেন ছিনিয়ে নেয় চক্রটি। বিষয়টি টেরপেয়ে ভুক্তভোগীরা নারীরা আহজারি শুরু করে। এ সময় লাইনে দাঁড়ানো নারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। পরে খবর পেয়ে টহল পুলিশের একটি দল ঘটনা স্থলে গিয়ে ভুক্তভোগীদের নামের তালিকা তৈরী করেন।

ক্ষতিগ্রস্ত নারীদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন শাবানা- স্বামী পলাশ, আনোয়ারা খাতুন- স্বামী হেকমত আলী, সালেহা খাতুন- স্বামী সাইদ হাসান, জাহানারা- স্বামী শুকুর আলী, কহিনূর- স্বামী নূর আলম জিকু, রোকেয়া- স্বামী আব্দুল বারিক, পলি বেগম- স্বামী আতিয়ার রহমান। তবে অপর এক নারীর নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

নিজের গলায় হাত দিয়ে বৃদ্ধা আনোয়ারা খাতুন বুঝতে পারেন তার গলার চেনটি চুরি হয়ে গেছে। তখন ডুকরে কেঁদে ওঠেন। তার দেখা দেখি অন্য নারীরাও নিজের গলার চেনের সন্ধান করে। প্রতিটি লাইনের দুই/তিন জন নারী নিজের স্বনের চেন হারিয়ে হাউ-মাউ করে কেঁদে ওঠেন।

স্বামীর দেওয়া শেষ স্মৃতি স্বর্ণের চেনটি হারিয়ে অনেক ক্ষণ ধরে হাউ-মাই করে কেঁদেছেন আনোয়ারা খাতুন। তিনি বলেন, স্বামী পেনশনের টাকা থেকে বছর ১৫ আগে চেনটি গড়িয়ে দিয়ে ছিলেন। সেটিও রক্ষা করতে পারলেন না।

উপজেলা নির্বাচন অফিসার মিজানুর রহমান বলেন, এ বিষয়টি তার ভালো জানা নেই। তিনি সাংবাদিককে কাছে প্রশ্ন করেন কখন হয়েছে। কোথায় হয়েছে। তবে পরে স্বীকার করেন পুলিশের এসআই ঘটনা স্থলে গিয়েছে।

আরও পড়ুন – নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্র-জনতা

থানা পুলিশের এসআই শামসুর রহমান বলেন, তাদের আগে থেকে জানানো হয়নি। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নিদের্শে পুলিশের টহল টিম নিয়ে তিনি ঘটনা স্থলে গিয়ে ছিলেন। চেন খুয়া যাওয়া ৮ নারীর নামের তালিকাও করেছেন। কেউ অভিযোগ করেনি বলে জানান।

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্র-জনতা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল হোসেনকে (২৮) আটক করেছে ছাত্র-জনতা। আটকের পর মারধর করে তাকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর গেট থেকে তাকে ছাত্র-জনতা আটক করে। রাসেল হোসেন উপজেলার শিলাইদহ ইউনিয়নের জাহেদপুর গ্রামের মতিনের ছেলে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।

গত ৫ আগষ্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মটও সাইকেলযোগে রাসেলসহ দুইজন শহরের মজমপুর গেট এলাকা দিয়ে যাওয়ার সময় ছাত্র-জনতা তাকে চিনে ফেলে। এ সময় মটরসাইকেল থামিয়ে রাসেলকে মারধর করে ছাত্র-জনতা। পরে মডেল থানা পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়।

সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-৪(কুমারখালী-খোকসা) আসনের সাবেক সদস্য সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফ জর্জ‘র আর্শীবাদপুষ্ট ছিলেন রাসেল। সেলিম আলতাফ সংসদ সদস্য থাকাকালীন সময়ে টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, অবৈধ বালু উত্তোলনসহ নানা অভিযোগ ছিল রাসেলের বিরুদ্ধে।

আরও পড়ুন – ঝিনাইদহে পুকুরের মাছ লুটের অভিযোগ

কুুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান বলেন, গত ১৯ সেপ্টেম্বর মডেল থানায় দায়ের হওয়া একটি নাশকতা মামলার আসামী ছিলেন রাসেল। তাকে কঠোর নজরদারিতে রেখেছিল পুলিশ। বিকালে লোকেশন জানতে
পেরে পুলিশ তাকে মজমপুর গেট থেকে আটক করে।

ঝিনাইদহে পুকুরের মাছ লুটের অভিযোগ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার বাগুটিয়া গ্রামে সাজেদুল ওজুদ নামে এক ব্যাক্তির পুকুর দখল করে মাছ লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে।

ক্ষতিগ্রস্থ মাছ চাষি সাজেদুল ওজুদ কালীগঞ্জ উপজেলার বাদেডিহী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

বাদির অভিযোগে বলা হয় কবির হোসেন এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী পরিচালনা করে। এ কারণে ভয়ে তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না।

সাজেদুল ওজুদ জানান, বাগুটিয়া মৌজায় জনৈক ফিরোজুলের কাছ থেকে ১৪ একর ৩০ শতক ও রোজিনা বেগমের কাছ থেকে ৩ একর জমি লীজ নিয়ে ৫টি পুকুরে তিনি মাছ চাষ করে আসছিলেন। সম্প্রতি বাগুটিয়া গ্রামের সাবেক এক ইউপি চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনীর সদস্যরা দেশী অস্ত্রসস্ত্র নিয়ে পুকুর থেকে ১৮ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়। এ সময় তারা পুকুর পাড়ে ২০ একর জমিতে লাগানো দুই লাখ টাকা মুল্যের প্রায় ৫’শ কাঁদি কলা কেটে তছরুপ করা হয়।

মাছ চাষি সাজেদুল ওজুদ জানান, ঘটনার সময় সন্ত্রাসীদের ভয়ে মামলা করতে না পারলেও দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে তিনি ঝিনাইদহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মামলা করেছেন, যার মামলা নং ঝি/সিআর-৮১৪/২৪। বাদী অভিযোগ করেন মামলার প্রধান আসামী কবির হোসেন নলডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিসেবে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন।

মাছ লুটের বিষয়ে নলডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির হোসেন জানান, তিনি এসব বিষয়ের সঙ্গে জড়িত নয়। এলাকায় সামাজিক দ্বন্দের কারণে সাজেদুল ওজুদ আমার নামে মামলা করেছেন।

আরও পড়ুন –

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বাগুটিয়া গ্রামে মাছ লুটের বিষয়ে আদালত থেকে এখনো কোন নির্দেশনা পায়নি। তিনি জানান, আদালতের আদেশ হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

কুষ্টিয়ায় শিশু নিখোঁজের ঘটনায় অভিযুক্ত দুই কর্মকর্তাকে বদলী

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সরকারি শিশু পরিবার (বালক) থেকে শিক্ষার্থী নিখোঁজ, শিক্ষার্থীদের অমানবিক নির্যাতন ও নানা অনিয়মের অভিযোগে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের পর এবার একযোগে দু‘জনের বদলীর আদেশ হয়েছে। এদিকে উক্ত প্রতিষ্ঠান থেকে এক শিক্ষার্থী নিখোঁজ ও শিশুদের উপর নির্যাতন ও নানা অনিয়মের বিষয়ে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি সোমবার (১২ নভেম্বর) সন্ধ্যায় তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত দু‘জনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা মিলেছে। কুষ্টিয়া সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: আব্দুল লতিফ সেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৯ নভেম্বর সরকারি শিশু পরিবারের (বালক) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ওই প্রতিষ্ঠানের উপ-তত্ত¡াবধায়ক আসাদুজ্জামান ও সহকারী তত্ত¡াবধায়ক ইলিয়াস হোসেনকে সাময়িক বরখাস্ত করে। এদিকে সোমবার (১২ নভেম্বর) একযোগে ওই প্রতিষ্ঠানের উপ-তত্ত¡াবধায়ক আসাদুজ্জামানকে সাতক্ষীরার কালিগঞ্জে ও সহকারী তত্ত¡াবধায়ক ইলিয়াস হোসেনকে বাগেরহাটের রামপালে বদলী করা হয়েছে। কুষ্টিয়া সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: আব্দুল লতিফ সেখ বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে একই দিন সরকারি শিশু পরিবারের (বালক) উপ-তত্ত¡াবধায়ক হিসেবে কুষ্টিয়া সদর উপজেলা সমাজসেবা অফিসের সহকারী সমাজসেবা কর্মকর্তা আফসার উদ্দিনকে দায়িত্ব প্রদান করা হয়েছে। গত ৯ নভেম্বর থেকে তিনি ওই প্রতিষ্ঠানের উপ-তত্ত¡াবধায়ক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন। সরকারি শিশু পরিবার (বালক) থেকে এক শিক্ষার্থী নিখোঁজ, শিক্ষার্থীদের অমানবিক নির্যাতন ও নানা অনিয়মের বিষয়ে গঠিত তিন সদস্যের তদন্ত টিম সোমবার সন্ধ্যায় কুষ্টিয়া সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: আব্দুল লতিফের কাছে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। এর আগে গত ৯ নভেম্বর রাতে এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে ছিলেন সহকারী পরিচালক মুহাম্মদ মুরাদ হোসেন, শুভংকর ভট্টাচার্য ও প্রবেশন অফিসার আতাউর রহমান। কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল।

সোমবার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মো: আব্দুল লতিফ জানান, তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত দু‘জনের বিরুদ্ধে শিশুদের উপর শারীরিক নির্যাতনসহ নানা অনিয়মের বিষয় উঠে এসেছে। শাস্তি হিসেবে দু‘জনের জন্য শুধু বদলীই যথেষ্ট কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি আরো জানান, ওই ঘটনার প্রেক্ষিতে উর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে বদলী করেছে। তদন্ত প্রতিবেদনের সাথে এই বদলীর কোন সম্পর্ক নেই। এখন তদন্ত রিপোর্টের আলোকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের দু‘জনের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।

প্রসঙ্গত গত ২ নভেম্বর কুষ্টিয়া সরকারি শিশু পরিবার (বালক) থেকে দুই শিক্ষার্থী রিজভী ও নাহিদ প্রধান ফটক দিয়ে বের হয়ে যান বলে দাবি করেন উপতত্ত¡াবধায়ক আসাদুজ্জামান।

নিখোঁজ শিশু রিজভীর পরিবার জানায়, গত ২ নভেম্বর নিখোঁজের ঘটনা ঘটলেও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ পরিবারের কাছে বিষয়টি সম্পূর্ণ গোপন করে রাখে। পরবর্তীতে গত ৪ নভেম্বর নিখোঁজ রিজভীর মামা লোকমান হোসেনের কাছে মোবাইল ফোনে খুলনা থেকে একটি কল আসে।

আরও পড়ুন – অবৈধ পথে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৩৬ বাংলাদেশী আটক

জানায়, ট্রেনের ভেতরে রিজভীর ব্যাগ পাওয়া গেছে। এরপর তারা বিষয়টি উপ-তত্ত¡াবধায়ক আসাদুজ্জামানকে জানালেও এ ব্যাপারে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে গড়িমসি করতে থাকে। পরবর্তীতে পরিবারের চাপে ঘটনার দুই দিন পর গত ৪ নভেম্বর কর্তৃপক্ষ থানায় জিডি করে। এদিকে রিজভীর নিখোঁজের বিষয়টি জানাজানি হওয়ার পর গত ৯ নভেম্বর প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীরা প্রতিবাদ গড়ে তোলে ও তাদের উপর দীর্ঘদিন ধরে শারীরিক-মানষিক নির্যাতন, নি¤œ মানের খাবার পরিবেশনসহ নানা অনিয়মের অভিযোগ তুলে অভিযুক্ত দু‘জনের শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। শিশু শিক্ষার্থীদের প্রতিবাদ ও বিক্ষোভের মুখে ওই দিন রাতে অভিযুক্ত ওই প্রতিষ্ঠানের উপ-তত্ত¡াবধায়ক আসাদুজ্জামান ও সহকারী তত্ত¡াবধায়ক ইলিয়াস হোসেনকে কুষ্টিয়া মডেল থানা পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই দিনই দু‘জনকে সাময়িক বরাখাস্ত করে।

অবৈধ পথে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৩৬ বাংলাদেশী আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক দালালসহ ২৪ ঘন্টায় ৩৬ বাংলাদেশীকে আটক করেছে মহেশপুরের খালিশপুর ৫৮ বিজিবি। আটককৃতদের মধ্যে ১২ জন নারী, ১৫ জন পুরুষ ও ৮ জন শিশু রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুরে ১২টা পর্যন্ত মহেশপুরের মাটিলা, বাঘাডাংগা, সামন্তা, খোসালপুর, পলিয়ানপুর ও শ্রীনাথপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আরও পড়ুন – কুষ্টিয়ায় সাধারণ শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের মতবিনিময়

বিজিবি সুত্রে জানা গেছে, মানব পাচারের তথ্য পেয়ে সীমান্ত এলাকায় বিজিবি টহল ও অভিযান জোরদার করা হয়। অভিযানকালে ২৪ ঘন্টায় এক দালালসহ ৩৬ জনকে আটক করে বিজিবি। আটককৃত ব্যক্তিরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে বিজিবি জানায়। উল্লেখ্য শুধু নভেম্বর মাসেই অবৈধ ভাবে সীমান্ত পার হওয়ার সময় ১১৪ জনকে বিজিবি আটক করেছে।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বেড়েই চলেছে হামের সংক্রমণ। এ নিয়েছে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী ইব্রাহিম ও...

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যার বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক...

কুষ্টিয়া সীমান্তে দুইটি বোমাসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইটি বোমাসহ এক চোরাকারবারীকে আটক এবং বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ...

পেট্রোল রিজার্ভ থাকতেও দু’দিন বিক্রি বন্ধ রাখলো পাম্প কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় মক্কা মদিনা নামের একটি পেট্রোল পাম্পোর আন্ডার গ্রাউন্ডে কয়েক হাজার লিটার পেট্রোল থাকলেও গতদুই দিন (শুক্র ও শনিবার) মোরসাইকেল চালকদের ফিরিয়ে...

কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আফরান নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে...