সোমবার, এপ্রিল ১৩, ২০২৬.
Home Blog Page 194

ডেঙ্গুতে ২৪ ঘন্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৪ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১ হাজার ১৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৯৯ জন।

বুধবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন – জাতিসংঘ মহাসচিবকে অবাঞ্ছিত ঘোষণা করল ইসরায়েল

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩৯১ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ২১৬ জন, বরিশালে ৭৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৫০ জন, খুলনায় ৯২ জন, ময়মনসিংহে ২৪ জন ও রাজশাহীতে ৩৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৪ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জন মৃত্যুবরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

জাতিসংঘ মহাসচিবকে অবাঞ্ছিত ঘোষণা করল ইসরায়েল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ইসরায়েল এবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে অবাঞ্ছিত ঘোষণা করেছে।

বুধবার (২ অক্টোবর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ এই ঘোষণা দিয়ে জানিয়েছেন। গুতেরেসকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে কারণ তিনি ইরানের মিসাইল হামলার নিন্দা জানাননি। খবর বিবিসির।

ইসরায়েল কাটজ বলেছেন, জাতিসংঘ মহাসচিবকে ‘পারসনা নন গ্রাটা’ ঘোষণা করা হয়েছে এবং তিনি ইসরায়েলে প্রবেশ করতে পারবেন না।

জাতিসংঘ মহাসচিবকে ইসরায়েলবিরোধী এবং সন্ত্রাসবাদী, ধর্ষক ও খুনিদের সমর্থক হিসেবেও অভিযুক্ত করেছেন কাটজ।

তিনি বলেন, আগামী প্রজন্মের কাছে গুতেরেস জাতিসংঘের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে বিবেচিত হবে।

যদিও মঙ্গলবার রাতে ইরান ইসরায়েলে হামলা চালানোর পর তাৎক্ষণিকভাবে এর নিন্দা জানান জাতিসংঘের মহাসচিব। এছাড়া আবারও যুদ্ধবিরতির দাবি পুনর্ব্যক্ত করেন তিনি।

এদিকে মঙ্গলবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ১৮১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এই হামলায় লক্ষ্যবস্তুতে পরিণত করা হয় ইসরায়েলের সামরিক অবকাঠামোকে।

আরও পড়ুন – প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শনিবার থেকে

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিশ্চিত করেছে, ইরান ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই ঘাঁটিতে অন্তত কয়েক ডজন ক্ষেপণাস্ত্র পড়তে দেখা গেছে।

অপর মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, ইরানের হামলার জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। দখলদারদের এক কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেছেন, তারা ইরানের তেল উৎপাদন কেন্দ্রসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাবেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শনিবার থেকে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী শনিবার (৫ অক্টোবর) থেকে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আবারও আলোচনায় বসবেন। এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই দফায় আলোচনা করেন তিনি।

প্রধান রাজনৈতিক দলগুলোকে আলোচনায় অংশ নেওয়ার জন্য দাওয়াত দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আরও পড়ুন – ছাদ থেকে ফেলে কলেজ ছাত্র হত্যায় ছয় সহপাঠী আটক

বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক বিফ্রিংয়ে এসব তথ্য জানান তিনি।

তিনি বলেন, আগামী শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। এতে ৬ সংস্কার কমিশনের কাজের অগ্রগতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে অবগত করা হবে। তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে। এছাড়া আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে অবগত করা হবে।

ছাদ থেকে ফেলে কলেজ ছাত্র হত্যায় ছয় সহপাঠী আটক

0
নিহত রুবেল - ফাইল ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরতলীর একটি চারতলা বাড়ির ছাদ থেকে ফেলে দিয়ে রুবেল হোসেন (২২) নামের এক কলেজ ছাত্রকে হত্যার ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করেছে। এদিকে হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচারের দাবিতে বুধবার দুপুরে সহপাঠীরা শহরে বিক্ষোভ মিছিল করে নৃশংস এই হত্যাকান্ডের বিচার ও হত্যাকরীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) দীপেন্দ্র নাথ সিংহ বলেন, ময়নাতদন্তের পর বুধবার দুপুরে লাশ পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে। নিহত কলেজ ছাত্রের বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে থানায় এজাহার জমা দিয়েছেন। ঘটনার অধিকতর তদন্ত চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করা হয়েছে। আটককৃতরা সবাই ওই ছাত্রাবাসের এবং নিহত ওই কলেজ ছাত্রের সহপাঠী বলে জানা গেছে।

মঙ্গলবার (০১ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে শহরের কোর্টপাড়া এলাকার একটি চারতলা ভবনের ছাদ থেকে রশি দিয়ে হাত-পা ও কাপড় দিয়ে মুখ বাধা অবস্থায় রুবেল হোসেনকে নিচে ফেলে দেওয়া হয়। রুবেল ওই ছাত্রাবাসের তৃতীয় তলায় থাকতেন।

স্থানীয়রা তাকে ওই অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে রুবেলের মৃত্যু হয়েছে।

নিহত রুবেল হোসেন কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার ডিপার্টমেন্টের ৬ষ্ঠ সেমিষ্টারের ছাত্র ছিলেন।

রুবেলকে হাসপাতালে নিয়ে যাওয়া ওই ছাত্রাবাসের সঙ্গী আনিসুর রহমান বলেন, তিন তলায় তিনটি রুমে আমরা ৯ জন থাকতাম। রুবেলের রুমে তিনজন থাকতো।

রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নিজ কক্ষ থেকে চিৎকারের শব্দ শুনে নিচে নেমে এসে দেখি হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় রুবেল নিচে পড়ে আছে। তখন স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। তিনি আরো জানান, বিকাল থেকে রুবেলকে চিন্তিত থাকতে দেখেছি। সন্ধ্যার পরে এক সাথে ছাত্রাবাসের খরচের হিসাব করেছি। তবে এই ঘটনা কিভাবে, কারা এ ঘটনা ঘটিয়েছে সেটা জানি না।

কামরুল হাসান শুভ নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, ধারণা করছি হাত-পা ও মুখ বেঁধে মারধর করে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে তাকে। তার দুই হাত,দুই পা সাদা রশি ও মুখ লাল কাপড় দিয়ে বাঁধা ছিল। ঘটনার পর পুলিশের সাথে ভবনের তিনতলায় গেলে ওই রুমের বারান্দায় একই রঙের রশি টানানো থাকতে দেখেছি। তিনি দাবি করেন এটা একটা হত্যাকান্ড। তবে কে বা কারা তাকে হত্যা করেছে এ ব্যাপারে কোন কিছু তিনি জানেন না।

আরও পড়ুন – উপ-সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগে

রাত সাড়ে ১২টার দিকে ওই ছাত্রবাসে গিয়ে দেখা যায়,রুবেলের সাথে একই রুমে থাকা হৃদয় ও রাইসুলসহ অন্যান্যদের জিজ্ঞেসাবাদ করছে পুলিশ। এ সময় বিষয়টি তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় স্থানীয়রা।

মাহিম নামের স্থানীয় এক যুবক জানান,ঘটনার পরেই আমরা ছাত্রাবাসের ছেলেদের কাছে ঘটনা কি হয়েছে জিজ্ঞাসা করেছি। তারা কেউ কিছু জানে না বলছে। তবে চারতলা ভবনের ছাদ বন্ধ থাকে। বাড়ির মালিক ছাড়া ছাদের চাবি ছাত্রাবাসের এক ছেলের কাছে থাকে জানতে পেরেছি। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছু জানতে পারবে।

জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মিঠুন চক্রবর্তী বলেন, আশঙ্কাজনক অবস্থায় রাত ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

উপ-সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগে

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে স্বরুপপুর ইউনিয়ন ভুমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা নিকুঞ্জ কুমার বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে।

ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা নিকুঞ্জ কুমার বিশ্বাস নামজারি, দাখিলা কাটা ও মিসকেস নিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে আছেন। নামজারীর জন্য অনলাইনে আবেদন করা হলেও প্রতিবেদন নিতে কেস প্রতি তাকে ৪ থেকে ১০ হাজার টাকা ঘুষ নিয়ে থাকেন। টাকা না দিলে প্রতিবেদন দিতে নানা টালবাহানা করেন বলে একাধিক ভুক্তভোগী অভিযোগ করেন।

অভিযুক্ত এ কর্মকর্তা ভুক্তভোগীদের নামজারী কেস মঞ্জুর হলে ডিসিআরের জন্য অতিরিক্ত টাকা দাবী করেন। সব থেকে বেশী ভোগান হোল্ডিং নম্বরের দেওয়ার ক্ষেত্রে।

স্বরুপপুর ইউনিয়নের কোশাডাঙ্গা গ্রামের আবু বক্কর অভিযোগ করেন, তার পিতা আবরুজ আলী ও মা আরজু বানুর হুদা কুশাডাঙ্গা মৌজার ৩৬০৪ নং দাগে ৫৩ শতক ধানী জমির ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য গেলে অতিরিক্ত টাকা না দেয়া পর্যন্ত তাকে খাজনার রশিদ দেওয়া হয়নি। তিনি আরও অভিযোগ করেন, তার কাছ থেকে এক হাজার টাকা নিয়ে ১০২ টাকার দাখিলা দিয়েছে।

একই গ্রামের আনোয়ার হোসেন অবিযোগ করেন, ভূমি উন্নয়ন করের ৮০ টাকার দাখিলা দিয়ে তার কাছ থেকে এক হাজার টাকা নিয়েছে।

একই অভিযোগ করেন কুসুমপুর গ্রামের ইদু ফকিরের ছেলে আবুল কাসেম। তার কুসুমপুর মৌজার ৮৬৪ খতিয়ানে ৭৬ ও ৪৫৭ নং দাগে ধানী ও ডাঙ্গা জমির ৭২ শতক জমির নামজারি ও ভূমি কর পরিশোধ জন্য ভূমি কর্মকর্তা নিকুঞ্জ কুমার বিশ্বাসের কাছে গেলে তিনি পাঁচ হাজার টাকা ঘুষ দাবী করেন। তিনি অবশেষে সাড়ে ৪ হাজার টাকায় রফা করেছেন বলে জানান।

আরও পড়ুন – ছাদ থেকে ফেলে দিয়ে কলেজ ছাত্রকে হত্যা

স্বরুপপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা নিকুঞ্জ কুমার বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেন, এ সব অভিযোগ সত্য নয়। তিনি বলেন, জমির মালকরা খুশি হয়ে যা দেন তার বাইরে আমি একট টাকাও গ্রহন করি না। এখন মানুষ যদি খুশি হয়ে বেশি টাকা দেয় তাহলে আমরা কি করার আছে।

মহেশপুর সহকারী কমিশনার (ভূমি) শরিফ শাওন জানান, এবিষয়ে ভূক্তিভোগীরা তার কাছে লিখিত অভিযোগ করলে তিনি নিজে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবেন। তিনি বলেন দুর্নীতি করে কেউ পার পাবেন না।

ছাদ থেকে ফেলে দিয়ে কলেজ ছাত্রকে হত্যা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরের একটি চারতলা বাড়ির ছাদ থেকে ফেলে দিয়ে এক কলেজ ছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (০১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শহরের কোর্টপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত কলেজ ছাত্রের নাম রুবেল হোসেন (২২)। তিনি কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। রুবেল কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার ডিপার্টমেন্টের ৬ষ্ঠ সেমিষ্টারের ছাত্র। কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকার একটি চারতলা ভবনের তৃতীয় তলায় ছাত্রাবাসে থাকতেন তিনি।

পুলিশ সুত্রে জানা গেছে, রশি দিয়ে হাত-পা ও কাপড় দিয়ে মুখ বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে রুবেলের মৃৃত্যু হয়েছে।

নিহত রুবেলকে হাসপাতালে নিয়ে যাওয়া ছাত্রাবাসের সঙ্গী আনিসুর রহমান জানান, তিন তলায় তিনটি রুমে আমরা ৯ জন থাকতাম। রুবেলের রুমে তিনজন থাকতো।

আরও পড়ুন –কলকাতায় দেখা মিলল আসাদুজ্জামান খান কামালের

রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নিজ কক্ষ থেকে চিৎকারের শব্দ শুনে নিচে নেমে এসে দেখি হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় রুবেল পড়ে আছে। তখন স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।

তিনি আরও বলেন, বিকাল থেকে রুবেলকে চিন্তিত থাকতে দেখেছি। সন্ধ্যার পরে এক সাথে ছাত্রাবাসের খরচের হিসাব করেছি। তবে এই ঘটনা কিভাবে, কারা ঘটিয়েছে সেটা জানি না।

কামরুল হাসান শুভ নামে একজন প্রত্যক্ষদর্শী জানান, ধারণা করছি হাত-পা ও মুখ বেঁধে মারধর করে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে তাকে। তার দুই হাত, দুই পা সাদা রশি ও মুখ লাল কাপড় দিয়ে বাঁধা ছিল। ঘটনার পর পুলিশের সাথে ভবনের তিনতলায় গেলে ওই রুমের বারান্দায় একই রঙের রশি টানানো থাকতে দেখেছি। তিনি দাবি করেন এটা একটা হত্যাকান্ড। কে বা কারা তাকে হত্যা করেছে। রাত সাড়ে ১২টার দিকে ওই ছাত্রবাসে গিয়ে দেখা যায়, রুবেলের সাথে একই রুমে থাকা হৃদয় ও রাইসুলসহ অন্যান্যদের জিজ্ঞেসাবাদ করছে পুলিশ। এ সময় বিষয়টি তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় স্থানীয়রা।

মাহিম নামের স্থানীয় এক যুবক জানান,ঘটনার পরেই আমরা ছাত্রাবাসের ছেলেদের কাছে ঘটনা কি হয়েছে জিজ্ঞাসা করেছি। তারা কেউ কিছু জানে না বলছে। তবে চারতলা ভবনের ছাদ বন্ধ থাকে। বাড়ির মালিক ছাড়া ছাদের চাবি ছাত্রাবাসের এক ছেলের কাছে থাকে জানতে পেরেছি। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছু জানতে পারবে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মিঠুন চক্রবর্তী বলেন, আশঙ্কাজনক অবস্থায়
রাত ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কলকাতায় দেখা মিলল আসাদুজ্জামান খান কামালের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বহুল সমালোচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কলকাতার একটি পার্কে দেখা মিলেছে। বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় দেখা মিলেছে তাদের।

মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় দেখা গেছে তাকে। সংবাদমাধ্যমটি জানায়, কলকাতার ইকো পার্কে দেখা গেছে আসাদুজ্জামান খান কামালকে।

এ ছাড়াও সেখানে সাবেক সাংসদ অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের এক ছেলে রয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, গত শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ইকো পার্কে আড্ডা দিচ্ছিলেন আসাদুজ্জামান খান কামাল। তার মুখে শ্বেত শুভ্র সাদা দাড়ি ছিল। এ সময় তার সাথে আরও কয়েকজন ছিলেন। তবে সেখানে কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় তাদের এ আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি; দ্রæত সরে যান তারা। সে সময় পার্কে থাকা কয়েকজন বাংলাদেশি নাগরিক সংবাদমাধ্যমটিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন – হাসিনার ৪০০ কোটির সেই পিয়নের অবৈধ সম্পদের খোঁজে সিআইডি

পার্কের দায়িত্বে থাকা ব্যক্তিরা জানিয়েছেন, বাংলাদেশিরাও ইকো পার্কে বেড়াতে আসেন, তবে এখন সংখ্যায় কম।

এদিকে আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে চার দফা অভিযান চালালেও ব্যর্থ হয় আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনী। কিন্তু তাকে ধরতে না পারলেও এরই মধ্যে তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের ফলে দেশ ছেড়ে ভারতে পালিযে যান শেখ হাসিনা। তৎকালীন এই প্রধানমন্ত্রীর পতনের পর তার সরকারের প্রভাবশালী মন্ত্রী ও এমপিদের একের পর এক দুর্নীতি সামনে আসছে। সেই সঙ্গে চলছে মামলা ও গ্রেপ্তার।

হাসিনার ৪০০ কোটির সেই পিয়নের অবৈধ সম্পদের খোঁজে সিআইডি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

পদত্যাগের পর পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদনের ব্যক্তিগত স্টাফ ছিলেন জাহাঙ্গীর আলম। সুধা সদনে খাওয়ার পানি সরবরাহ ছিল তার কাজ। এ কারণে তার নাম হয় ‘পানি জাহাঙ্গীর’। পরে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে তিনি নিজেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী বলে পরিচয় দেওয়া শুরু করেন। এই পরিচয় ব্যবহার করে আওয়ামী লীগের পদ, বিভিন্ন চাকরিতে নিয়োগ ও বদলি বাণিজ্য করেন জাহাঙ্গীর।

মঙ্গলবার (১ অক্টোবর) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়, জাহাঙ্গীরের স্ত্রী কামরুন নাহারের নামে রয়েছে ৭ কোটি ৩০ লাখ টাকার সম্পদ। যার মধ্যে ধানমন্ডিতে ২ হাজার ৩৬০ বর্গফুটের একটি ফ্ল্যাট, ১টি গাড়ি, বিভিন্ন ব্যবসায় মূলধন ৭৩ লাখ টাকা এবং ব্যাংকে ১ কোটি ১৭ লাখ টাকার তথ্য পাওয়া যায়।

প্রভাব খাটিয়ে তদবির বাণিজ্যের মাধ্যমে গড়েছেন কোটি টকার সম্পদ। বাগিয়েছেন নোয়াখালীর চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির পদ। প্রতারণার মাধ্যমে তিনি ৪০০ কোটি টাকার সম্পদসহ গাড়ি-বাড়ির মালিক হয়েছেন বলে জানা যায়। গত দ্বাদশ সংসদ নির্বাচনে নোয়াখালী-১ আসন (চাটখিল-সোনাইমুড়ী) থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আওয়ামী লীগের মনোনয়নও চেয়েছিলেন।

গত ১৪ জুলাই গণভবনে চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, ‘আমার বাসার কাজ করে গেছে পিয়ন, সে এখন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। এটা বাস্তব কথা। কী করে বানাল এই টাকা। যখন আমি জেনেছি, তাকে বাদ দিয়ে কার্ড সিজ করে আমি ব্যবস্থা নিয়েছি।’

এ ছাড়া জাহাঙ্গীরের নামে নিজ এলাকায় ৪ কোটি টাকার কৃষি ও অকৃষি জমি, মোহাম্মদপুর ও নিউমার্কেটে দুটি দোকান, মিরপুরে ৭ তলা ভবন ও দুটি ফ্ল্যাট, গ্রামের বাড়িতে একতলা ভবন এবং চাটখিলে পৈতৃক ভিটায় চারতলা বাড়ি রয়েছে বলে জানা যায়। পাশাপাশি তার পরিবারের একটি আটতলা বাড়ি রয়েছে নোয়াখালী শহর মাইজদীর হরিনারায়ণপুর এলাকায়। এর ১৯টি ফ্ল্যাটের মধ্যে ১৮টি ভাড়া দেওয়া আছে।

আরও পড়ুন – বিমসটেক সম্মেলনে মোদী-ড. ইউনূসের সাক্ষাৎ হতে পারে

অস্থাবর সম্পদ হিসাবে জাহাঙ্গীরের নগদ ও ব্যাংকের গচ্ছিত মিলিয়ে ২ কোটি ৫২ লাখ ২ হাজার ৪৩০ টাকা, ডিপিএস ২ লাখ ৭৫ হাজার টাকা, এফডিআর ১ কোটি ৩০ লাখ ৫৫ হাজার ৯৬৮ টাকা এবং তার স্ত্রীর ব্যাংক হিসাবের স্থিতি ২৭ লাখ ৯৭ হাজার ৪৫৫ টাকা, ডিপিএস ১৮ লাখ ৭৫ হাজার টাকা এবং অংশীদারি ফার্মে মূলধন ৬ কোটি ২৪ লাখ ৮৫ হাজার টাকার তথ্য পাওয়া যায়।

জাহাঙ্গীর আলম এ কে রিয়েল এস্টেট লিমিটেড নামের একটি ডেভেলপার কোম্পানির মালিক ও হুন্ডির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ যুক্তরাষ্ট্রে পাচার করেছেন বলেও জানতে পেরেছে সিআইডি।

বিমসটেক সম্মেলনে মোদী-ড. ইউনূসের সাক্ষাৎ হতে পারে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের ফাঁকে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হতে পারে।

মঙ্গলবার (১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ ও সমসাময়িক ইস্যু নিয়ে এ সংবাদ সম্মেলন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নিউইয়র্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার বৈঠক হয়েছে। সর্বাচ্চ পর্যায়ে যোগাযোগ সম্ভব হয়নি। কারণ, আমাদের প্রধান উপদেষ্টা যেদিন নিউইয়র্কে পৌঁছেছেন তার আগেরদিন চলে গেছেন ভারতের প্রধানমন্ত্রী।’

আরও পড়ুন – ৯০ ভাগ অন্যায় শেখ হাসিনা নিজে করেছেন: কাদের সিদ্দিকী

তিনি বলেন, ‘কমনওয়েলথে (সাক্ষাৎ) হবে না (২১-২৬ অক্টোবর দ্বীপ রাষ্ট্র সামোয়ার রাজধানীর আপিয়ায় কমনওয়েলথ সম্মেলন)। ওখানে যাবেন না ভারতের প্রধানমন্ত্রী। তিনি যাবেন ব্রিকস সম্মেলনে। কারণ, ব্রিকস তাদের জন্য গুরত্বপূর্ণ। অবশ্য আমাদের প্রধান উপদেষ্টাও যাবেন না (কমনওয়েলথ সম্মেলনে)।’

তৌহিদ হোসেন বলেন, ‘হয়তো একটা সম্ভাবনা আছে আগামী মাসে। বিমসটেকের সম্মেলনে হবে। প্রত্যাশিত, এখনো তারিখ চূড়ান্ত হয়নি। সম্ভাবনা আছে নভেম্বরে হবে, সেখানে হয়তো দ্বিপক্ষীয় যোগাযোগ হবে। এছাড়া, আমরা বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করে পারস্পরিক যে উদ্বেগ আছে তা সমাধানের চেষ্টা করবো।’

৯০ ভাগ অন্যায় শেখ হাসিনা নিজে করেছেন: কাদের সিদ্দিকী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিগত ১৬-১৭ বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই। এ দেশে আওয়ামী লীগ সরকারের ছিল না এবং মানুষের সরকার ছিল না। এ দেশে ছিল শেখ হাসিনা সরকারের। এ দেশে যত অন্যায় হয়েছে তার ৯০ ভাগ শেখ হাসিনা নিজে করেছেন। আর ১০ ভাগ অপরাধ যারা করেছেন তারা বাধ্য হয়ে করেছেন বরে মন্তব্য করেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল শহরের করের তেকায় নিহত সেনা সদস্য তানজিম সারোয়ার নির্জনের বাসায় তার স্বজনদের সঙ্গে সমবেদনা ও সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ ভাবেই মন্তব্য করেন।

কাদের সিদ্দিকী বলেন, দেশটা কেমন যেন হয়ে গেছে। মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে। যে দেশে একজন সেনা কর্মকর্তাকে এভাবে ডাকাতদল হামলা চালিয়ে হত্যা করতে পারে তাহলে বুঝতে হবে সমাজে কিছু নেই, আইন কানুন বলতে কিছু নেই। সেনাবাহিনীর পোশাক পরা এক মানুষের গায়ে দুষ্কৃতকারীরা যখন আঘাত করে পারে তাহলে বুঝতে হবে দেশে আইনশৃঙ্খলা বলে অথবা দেশে শাসন ব্যবস্থার প্রতি মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা এবং দুষ্ট লোকের যে ভয় থাকে তা কিছুই নেই। সমাজটাকে বদলাতে হবে।

আরও পড়ুন – শিক্ষককে পিটিয়ে হত্যা করেছে পাহাড়ি ছাত্ররা

কাদের সিদ্দিকী আরও বলেন, এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার। সেই জন্য বৈষম্যবিরোধী জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে।

এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের নেতা-কর্মীরা তার সঙ্গে ছিলেন।

সর্বশেষ সংবাদ

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদক ও...

ঝিনাইদহের সাড়ে ৪ হাজার কৃষক কৃষিঋণ থেকে মওকুফ পেয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ জেলায় ৪ হাজার ৫৫১টি কৃষক পরিবার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সুযোগ পেয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রæতির আওতায় দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে...

শ্রেনিকক্ষে ছাত্রী ধর্ষনের ঘটনায় বিদ্যালয়ের পিয়ন গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ওই বিদ্যালয়ের পিয়ন মো.হামিদুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে...

দৌলতপুরে কথিত পীরকে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন শরীফ নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর (৫২) নামে কথিত এক পীরকে পিটিয়ে হত্যা...

খোকসায় প্রকাশ্য বাজারে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় প্রকাশ্য বাজারের দুর্বৃত্তরা এক যুবককে গুলি করে অপর এক রং মিস্ত্রীকে পিটিয়ে আহত করে ফেলে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা...