মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬.
Home Blog Page 199

‘মোসাদের সদর দপ্তরে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে’

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ইসরায়েলি গোয়েন্দা বাহিনী মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে ব্যালিসটিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। খবর রয়টার্সের।

সংগঠনটি আরও দাবি করছে, সাম্প্রতিক সময়ে লেবানন ও হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের হামলাগুলোর মূল পরিকল্পনা মোসাদের সদরদপ্তর থেকেই এসেছে।

৭ অক্টোবর ইসরায়েলি ভূখন্ডে হামাসের হামলার মাধ্যমে শুরু হওয়া গাজার যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলি সীমান্তে প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে এসেছে হিজবুল্লাহ। সংগঠনটির দাবি, তারা হামাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এসব হামলা চালাচ্ছে।

তবে এবারই প্রথম হিজবুল্লাহ ইসরায়েলি ভূখন্ডে ব্যালিসটিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি জানিয়েছে।

এর আগে, ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছিল তারা লেবানন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। এ সময় তেল হাবিবে আকাশ হামলার সতর্কতাসূচক সাইরেন বেজে ওঠে।

হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা আজ বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টায় তেল আবিবের শহরতলীতে অবস্থিত মোসাদের সদরদপ্তর লক্ষ্য করে একটি ‘কাদের ১’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছি।’

‘আমাদের নেতাদের হত্যাকান্ড এবং পেজার ও অন্যান্য ওয়্যারলেস ডিভাইসের বিস্ফোরণের জন্য এই সদরদপ্তরটিই দায়ী’, যোগ করে হিজবুল্লাহ।

আরও পড়ুন – ট্রাক-মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে পুলিশসহ নিহত ২

উল্লেখ্য, গত সপ্তাহে ইসরায়েলি হামলায় লেবাননে হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার সহ অসংখ্য মানুষ নিহত হয়েছেন।

সংগঠনটি আরও জানায়, গাজার মানুষের প্রতি সমর্থন ও ‘লেবানন ও লেবাননের জনগণের সুরক্ষায়’ এই হামলা চালানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে গাজার পরিবর্তে ইসরায়েলের প্রাণঘাতি হামলার মূল লক্ষ্যে পরিণত হয়েছে লেবানন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার থেকে শুরু করে দেশটিতে অন্তত ৫৫৮ জন নিহত হয়েছেন। ১৯৭৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দেশটিতে চলমান গৃহযুদ্ধের পর এটাই সবচেয়ে বড় আকারে সহিংসতার ঘটনা।

ট্রাক-মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে পুলিশসহ নিহত ২

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীতে ড্রাম ট্রাক ও যাত্রীবাহী মাহেন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষে পুলিশের এক উপ-পরিদর্শক ও মসজিদের একজন ইমামের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত ৭ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার কালুর মোড় এলাকায় এই ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি আকুল চন্দ্র বিশ্বাস হতাহতের এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর থানার উপ-পরিদর্শক মো. শহিদুল ইসলাম। অপরজনের নাম মনির হোসাইন (২২)। মনির উপজেলার সদকী ইউনিয়নের ঝাউতলা এলাকার বিল্লাল হোসেনের ছেলে। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কোরআনে হাফেজ ছিলেন। পাশাপাশি কুমারখালী তেবাড়ীয়া ৩ গম্বুজ জামে মসজিদে ইমামতি করতেন।

এ ঘটনায় আহতরা হলেন – উপজেলার শিলাইদহের আসাদুল ইসলাম (৬০), চড় চাপড়া গ্রামের মোঃ আরমান (৬০) ও তার স্ত্রী মালেকা খাতুন (৪৫), শেরকান্দি গ্রামের হাসেন আলী (৬০), খোকসা উপজেলার গোসাইডাঙ্গী গ্রামের মমতাজ বেগম (৪০), ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া গ্রামের মো. রুহুল (১৯) ও রিয়জুল(৩০)।

আরও পড়ুন – দেশে ফেরা না ফেরার সিদ্ধান্ত শেখ হাসিনার: জয়

কুুষ্টিয়া হাইওয়ে পুলিশ জানায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মাহেন্দ্র এবং রাজবাড়ীর থেকে আসা ডামট্রাক কালুর মোড় এলাকায় পৌছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রটি দুমড়ে মুচড়ে যায় এবং চালকসহ ৯ জন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যান।

প্রত্যক্ষদর্শী হারুন অর রশিদ হারুন বলেন, ট্রাক ও যাত্রীবাহী মাহেন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। এতে ৯ জন গুরুতর রক্তাক্ত আহত হলে তাদের হাসপাতালে পাঠানো হয়।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ঘাতক ট্রাক ও মাহেন্দ্র গাড়িটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দেশে ফেরা না ফেরার সিদ্ধান্ত শেখ হাসিনার: জয়

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেছেন, দেশে ফেরার বিষয়টা শেখ হাসিনার ওপর নির্ভর করবে। একই সঙ্গে তার দাবি, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব।

মঙ্গলবার রাতে (২৪ সেপ্টেম্বর) শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কথা বলেছেন ছেলে সজীব ওয়াজেদ জয়।

এদিকে, ১৮ মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের দেওয়া টাইমলাইনের বিষয়ে নিজের সন্তুষ্টি প্রকাশ করেছেন সজীব ওয়াজেদ জয়। তবে এই টাইমলাইন প্রত্যাশার তুলনায় অনেক দেরি বলেও মন্তব্য করেন তিনি।

কোটা সংস্কার ঘিরে শুরু হওয়া ছাত্র-জনতার নজিরবিহীন অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এখনো তিনি সেখানেই অবস্থান করছেন। গত মাসে জয় জানিয়েছিলেন, তার মা দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

সোমবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান দেশে এক থেকে দেড় বছরের মধ্যে গণতন্ত্র ফিরে আসা উচিত বলে মন্তুব্য করেন। মঙ্গলবার রাতের দিকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন, আমাদের কাছে অন্তত এখন একটি প্রত্যাশিত টাইমলাইন আছে শুনে আমি খুশি।
অন্যদিকে, শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্র্বতীকালীন সরকার নির্বাচনের আগে বিচার বিভাগ, পুলিশ ও আর্থিন্ত্র প্রতিষ্ঠানে সংস্কারের প্রতিশ্রæতি দিয়েছেন। তবে এই সংস্কার কাজ শেষ করতে কতদিন লাগতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো দিন-তারিখ জানাননি ইউনূস।

আরও পড়ুন  – সেনা কর্মকর্তাকে হত্যার দায়ে ৬ জন আটক

বুধবার প্রধান উপদেষ্টা ইউনূসের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গঠিত ছয়টি সংস্কার প্যানেলের সুপারিশ পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্তর্র্বতী সরকার। সংস্কারের বিষয়ে ঐকমত্য পোষণ করা হলে এবং ভোটার তালিকা প্রস্তুত হলে ভোটের তারিখ ঘোষণা করা হবে।

সূত্র: রয়টার্সi

সেনা কর্মকর্তাকে হত্যার দায়ে ৬ জন আটক

0

দ্রোহ অনলাইন ডেস্ক

কক্সবাজারে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) নিহতের ঘটনায় জড়িত ছয়জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আটকরা হলেন- মো. বাবুল প্রকাশ (৪৪), মো. হেলাল উদ্দিন (৩৪), মো. আনোয়ার হাকিম (২৮), মো. আরিফ উল্লাহ (২৫), মো. জিয়াবুল করিম (৪৫) ও মো. হোসেন (৩৯)।

আটক বাবুল প্রকাশ লেফটেন্যান্ট তানজিমকে প্রাণঘাতী ছুরিকাঘাত করেছেন বলে প্রথমিক স্বীকারোক্তি দিয়েছেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটক সন্ত্রাসীদের কাছ থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, বিভিন্ন ধরনের ১১ রাউন্ড গুলি, হত্যাকান্ডে ব্যবহৃত একটি ছুরি, একটি পিকআপ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আরও পড়ুন – ঝিনাইদহ চক্ষু হাসপাতালের চিকিৎসক কর্মচারীদের বিক্ষোভ

আইএসপিআর জানায়, কক্সবাজারের চকরিয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতি প্রতিরোধ অভিযান পরিচালনার সময় গত ২৪ সেপ্টেম্বর রাত ৩টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন শহীদ হন।

ওই এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তাদের মধ্যে বাবুল প্রকাশ এই ঘটনার মূল অর্থ জোগানদাতা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তাদের মধ্যে চারজন প্রত্যক্ষভাবে সংঘটিত অপরাধের সঙ্গে জড়িত ছিল এবং বাকি দুজন তথ্য দিয়ে সহায়তা করেছে।

আটকদের মধ্যে ডাকাত দলের সেকেন্ড ইন কমান্ড মো. হেলাল উদ্দিন, গাড়িচালক মো. আনোয়ার হাকিম, সশস্ত্র সদস্য মো. আরিফ উল্লাহ এবং তথ্যদাতা মো. জিয়াবুল করিম ও মো. হোসেন ঘটনার সঙ্গে নিজেদের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

ডাকাতদলের অন্য সদস্যদের গ্রেফতারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় আইএসপিআর।

আটক ছয়জনকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং চকরিয়া থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান।

ঝিনাইদহ চক্ষু হাসপাতালের চিকিৎসক কর্মচারীদের বিক্ষোভ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ চক্ষু হাসপাতালের সহকারী পরিচালক মিলন হোসেন বহিস্কারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা।

বুধবার বিকালে কর্মবিরতির ঘোষনা দিয়ে হাসপাতালর চত্বরে ক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধন কর্মসূচীতে মিলিত হয়।

আরও পড়ুন  – নিখোঁজের একদিন পর জলাশয়ে পাওয়া গেলো শিশুর মৃতদেহ

হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীরা এই মানববন্ধন কর্মসূচীতে অংশ গ্রহন করেন। সিনিয়র চিকিৎসক ডাঃ আব্দুল হালিম, মেডিকেল অফিসার আরাফাত রহমান, খালিদ নাঈম, কানিজ ফাতেমা, জুই আক্তার, নাহিদ পারভেজ, সুবোধ রঞ্জন ও সিনিয়র ল্যাব সহকারী তরিকুল ইসলাম বক্তব্য রাখেন।

বক্তারা এ সময় বলেন, হিসাব সরকারী থেকে সহকারী পরিচালক হওয়া মিলন হোসেন হাসপাতালের নানা অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত। তার বিরুদ্ধে প্রমাণসহ অভিযোগ দিলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছে না। দুর্নীতিবাজ মিলনের বহিস্কার করা না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির হুশিয়ারি দেন চক্ষু হাসপাতালে কর্মরত চিকিৎসক ও নার্সরা।

নিখোঁজের একদিন পর জলাশয়ে পাওয়া গেলো শিশুর মৃতদেহ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের জলাশয় থেকে শিশুর মরদেহ উদ্ধার হয়েছে।

উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর সর্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার বিকাল থেকে শিশুটি ছিল। বুধবার দুপুরে বাড়ির পাশের একটি জলাশয় থেকে সিদরাতুল মুনতাহা (৩) নামের ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শিশু মুনতাহা শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর সর্দারপাড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে।

আররও পড়ুন – চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতার হাত-পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ

শিশুটির বাবা সিরাজুল ইসলাম জানান, বাড়ির পাশের ইটভাটায় তিনি চাকরি করেন। প্রতিদিন তার মেয়ে তার কাছেই থাকতো। মঙ্গলবার বিকালের দিকে ভাটা থেকে দিনমজুর নিয়ে বাড়ির পাশের জলাশয়ের কচুরিপানা পরিস্কার করান তিনি। ভাটা থেকে বাড়িতে দিনমজুর নিয়ে ফেরার সময় মেয়ে সাথে ছিলো। পরবর্তীতে মুনতাহাকে খুঁজে পাওয়া না পেয়ে এলাকায় মাইকিং করানো হয়। বুধবার বাড়ির পাশের ওই জলাশয়ে কচুরিপানা পরিস্কার করানোর সময় মেয়ের মরদেহ ভেসে ওঠে বলে জানান তিনি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান, শিশুটির মরদেহ জলাশয় থেকে উদ্ধার করা হয়েছে। ছোট শিশু যে কোনভাবে পানিতে পড়ে গিয়ে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতার হাত-পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় পূর্ব বিরোধের জের ধরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মোটরসাইকে থামিয়ে হামলা চালিয়েছে প্রতিপক্ষ। হামাকারীরা তাকে (ইউপি চেয়ারম্যানকে) কুপিয়ে জখম করে। ভেঙ্গে দেয় বাম হাত ও পা।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে জানিপুর ইউনিয়নের শেখপাড়া বিহারীয়া গ্রামের মধ্যে ইউপি চেয়ারমান মজিবুর রহমান মজিদের উপর এ হামলা করা হয়। তিনি জানিপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি স্থানীয় ছাত্রদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ফজলু মন্ডরে ছেলেনবম শ্রেণির ছাত্র সিফাত আহত হয়। ছাত্র আহতের ঘটনা পূজি করে রাজনৈতিক বিরোধের প্রতিশোধে এই হামলা হতে পারে।

আহত চেয়ারম্যানের ভাই শরিফুল ইসলাম জানান, ছাত্রদের মধ্যে হাতাহাতির ঘটনাকে পুজি করে স্থানীয় বিএনপির নেতারা পূর্ব দ্ব›েদ্বর জের ধরে প্রতিপক্ষ শামীম গ্রুপ দিনের বেলায় এ হামলা চালিয়েছে। শামীম লাঞ্চিত ছাত্রের চাচা ও স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক।

আরও পড়ুন – আবু সাঈদের মৃত্যু মাথার আঘাতে নয়: ডা. রজিবুল

তিনি আরও জানান, সকালে চেয়ারম্যান তার মৎস প্রকল্প নাগড়পাড়া বিল থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। বিহারিয়া গ্রামের মধ্যে পৌচ্ছালে লা্িচত ছাত্রের মা তাকে দাঁড় করান। এ সময় শামীমের নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চেয়ারম্যানের উপর হামলা করে। মৃত্যু নিশ্চিত ভেবে তাকে ফেলে রেখে হামলা কারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা চেয়ারম্যানকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুর বিভাগে নিয়ে যায়। সেখান থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও পরে ঢাকায় রেফার্ড করা হয়

আহত চেয়ারম্যানের স্ত্রী আফরোজা জানান, সকাল সাড়ে ৭ টার দিকে মোটরসাইকেল যোগে মাছ চাষের পুকুরে যাচ্ছিলেন চেয়ারম্যান মজিদ । পথিমধ্যে শেখপাড়া বিহারীয়া গ্রামের সমধ্যে তাকে দাঁড় করানো হয় হামলাকারীরা চেযারম্যানের দুটি পা ও বাম হাত েেঙ্গ পাটিে রাস্তায় ফেলে যা।

তিনি দাবি করেন, ফকির মন্ডলে ছেলে শামীম কাজী, ফজলু মন্ডল (৩৫) ও হাসিব (২৪), রাফাত(২৩) কুদ্দুসের ছেলে সাবু (২৪) তমছেলের ছেলে জনি (২৭) তার স্বামী মজিদের উপর হামলা করে।

অভিযুক্ত শামীম কাজীর সাথে মোবাইল ফোনে কথা বলা হলে তিনি বলেন, ঘটনার সময় তিনি উপজেলা সদরে ছিলেন। চেয়ারম্যান মজিদের উপর এলাকাবাসীর দীঘ ক্ষোভের কারনেই এ হামলা হতে পারে। তিন শুনেছেন সকালে চেয়ারম্যান এক গ্রামবাসীর গায়ের উপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে দিলে গ্রামবাসী তাকে পিটেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুজ্জামান সোহেল জানান, চেযারমানের মাথার আঘাত গুরুতর। সে কারনেই তাকে রেফার্ড করা হয়েছে। তবে হাত পা কতটকু ক্ষতি হয়েছে তা বলা যাচ্ছে না।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আননুর যায়েদ জানান, ইউপি চেয়ারম্যান মজিবর রহমানের উপর প্রতিপক্ষ গ্রæপ হামলা চালিয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আবু সাঈদের মৃত্যু মাথার আঘাতে নয়: ডা. রজিবুল

0

রংপুর প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের মৃত্যুর কারণ মাথার আঘাতে হয়নি বলে জানিয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক ডা. রজিবুল ইসলাম।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) তিনি সাংবাদিকদের জানান, ময়নাতদন্ত প্রতিবেদনে কোথাও উল্লেখ করা হয়নি যে, আবু সাঈদের মৃত্যু মাথার আঘাতে হয়েছে।

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবু সাঈদের মাথার আঘাতকে মৃত্যুর কারণ হিসেবে দাবি করে ময়নাতদন্ত প্রতিবেদন ঘুরছে। তবে এই তথ্য ভুল। তার মাথায় আঘাতের চিহ্ন থাকলেও সেটি মৃত্যুর কারণ নয়।

ডা. রজিবুল বলেন, মাথায় কোনো অভ্যন্তরীণ রক্তক্ষরণ বা হাড় ভাঙার প্রমাণ পাওযা যাযনি।

আইন প্রয়োগকারী সংস্থার চাপে ময়নাতদন্তের প্রতিবেদনে মাথার আঘাতের বিষয়টি অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছিল দাবি করে তিনি বলেন, প্রতিবেদনটি জোরপূর্বক কয়েকবার পরিবর্তন করা হয়েছে। অবশেষে ৩০ জুলাই প্রতিবেদনটি চূড়ান্তভাবে দাখিল করা হয়।

ডা. রজিবুল বলেন, ‘আবু সাঈদের শরীরে অসংখ্য ছররার আঘাত ছিল, যা অভ্যন্তরীণ রক্তক্ষরণ ঘটায়। তার অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, যা তার মৃত্যুর প্রধান কারণ। মাথার আঘাতের কারণে মৃত্যুর কোনো প্রমাণ নেই।’

তিনি অভিযোগ করে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য প্রচার করা হচ্ছে, যা ফরেনসিক চিকিৎসকদের সুনাম ক্ষুণœ করছে। এখন এটি একটি বিচারিক বিষয় এবং আমি আদালতে আমার ব্যাখ্যা দেবো।’

আরও পড়ুন – প্রাথমিকের শিক্ষার্থীরা জানুয়ারির শুরুতেই বই পাবে

গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের ছাত্র ছিলেন।

এ ঘটনায় ১৮ আগস্ট আবু সাঈদের বড় ভাই রমজান আলী রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেন। মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, রংপুর ডিআইজি আব্দুল বাতেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামানসহ ১৭ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া ৩০-৩৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।

আবু সাঈদের মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে গ্রেফতার করা হয়েছে।

এরআগে ১৭ জুলাই বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিভূতি ভূষণ রায় অজ্ঞাতপরিচয় ২-৩ হাজার জনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং আবু সাঈদকে হত্যার অভিযোগে মামলা করেন। মামলায় দাবি করা হয়, আন্দোলনকারীদের গোলাগুলি এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে আবু সাঈদ নিহত হন।

প্রাথমিকের শিক্ষার্থীরা জানুয়ারির শুরুতেই বই পাবে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী জানুয়ারি মাসের ১ তারিখ পাঠ্যপুস্তক (বই) পাবে শিক্ষার্থীরা। এ লক্ষ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির জন্য ২০টি প্যাকেজে ৯৮টি লটের মধ্যে ৭০টি লটের পাঠ্যপুস্তক মুদ্রণ (কাগজসহ), বাঁধাই ও সরবরাহের জন্য ১৪৭ কোটি ৯৭ লাখ ৫৯ হাজার ৫৩৭ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত্র উপদেষ্টা কমিটি।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, প্রাথমিকের বই ছাপানোর ব্যাপারে অনুমোদন দিয়েছি। যথাসময়ে যাতে ছাত্র-ছাত্রীরা বই পায়, সেটা আমরা নিশ্চিত করবো।

‘সর্বোচ্চ মানের বিষয়ে বলা হয়েছে। আমরা বলেছি আমাদের কর্ণফুলী পেপার মিলের মানটা ভালো। অন্যরাও আছে। তবে এর নিচে যেন না যায়, সেটা মনিটর করা হবে।’

বই উৎসব হবে কি না? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, বই উৎসবের বিষয়টি আমি বলতে পারি না। তবে ছাত্র-ছাত্রীরা বই পাবে।

এদিকে বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক স্তরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ২০টি প্যাকেজে ৯৮টি লটের মধ্যে ৭০টি লটের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয়প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বাকি ১৮টি লটের প্রস্তাব পুনঃদরপত্রের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৭০টি লটের পাঠ্যপুস্তক মুদ্রণ (কাগজসহ), বাঁধাই ও সরবরাহে ব্যয় হবে ১৪৭ কোটি ৯৭ লাখ ৫৯ হাজার ৫৩৭ টাকা।

সূত্রটি জানায়, শিক্ষার্থীর কাছে তাদের কাক্সিক্ষত পাঠ্যপুস্তক যথাসময়ে বিনামূল্যে বিতরণের জন্য ২০২৫ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের (১ম, ২য় ও ৩য় শ্রেণির) ২০টি প্যাকেজে ৯৮টি লটে পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য দরপত্র আহ্বান করা হলে ২৫২টি দরপত্র জমা পড়ে।

এর মধ্যে ২০৯টি দরপত্র রেসপনসিভ হয়। টিইসি কর্তৃক ৯৮টি লটের বিপরীতে ৮৮টি লটে সুপারিশ করা রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা মুদ্রণ প্রতিষ্ঠান ৪ কোটি ২ লাখ ৫৬ হাজার ৩৪৬টি বই সরবরাহ করার সুপারিশ করা হয়। এতে মোট ব্যয় ধরা হয় ১৪৭ কোটি ৯৭ লাখ ৫৯ হাজার ৫৩৭ টাকা। প্রতিটি বই মুদ্রণ, কাগজসহ বাঁধাই ও সরবরাহ বাবদ খরচ ধরা হয় ৩৬ টাকা ৭৬ পয়সা।

এই ৮৮টি লটের মধ্যে ৭০টি লটের সর্বনিম্ন দরদাতা ৭০টি দেশীয় প্রতিষ্ঠান এবং অবশিষ্ট ১৮টি লটের মধ্যে ২টি ভারতীয় প্রতিষ্ঠান সর্বনিম্ন দরদাতা। বাকি ১০টি লটের জন্য রেসপনসিভ দরদাতা নেই। এ কারণে এই ১০টি লটের পুনঃদরপত্র আহ্বান করা হবে। এছাড়া ভারতীয় প্রতিষ্ঠানের কাছ থেকে যে দুটি লটের বই নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল, সে দুটি লটেও নতুন করে দরপত্র নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন – বিএসএফ জোয়ানকে ফেরত দিয়েছে বিজিবি

বৈঠকে উপস্থিত এক সদস্য জানান, এবার কাগজের মানের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। কর্ণফুলী পেপার মিলের কাগজ দিয়ে বই ছাপানো হবে। আর যেহেতু রাজনৈতিক চাপ নেই, সুতরাং নির্ধারিত সময়ের মধ্যেই বই ছাপানোর কাজ শেষ হবে এবং শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যেই বই পাবে।

তিনি বলেন, অন্যবার রাজনৈতিক বিষয় থাকতো। যে কারণে যারা টেন্ডার পেতেন অনেক সময় বই সরবরাহ দিতে দেরি হতো। এবার সেই সম্ভাবনা নেই।

বিএসএফ জোয়ানকে ফেরত দিয়েছে বিজিবি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে এক বিএসএফ সদস্যকে আটকের পর পতাকা বৈঠক শেষে ফেরত দিয়েছে বিজিবি।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় স্থানীয়দের সহযোগিতায় বিএসএফ সদস্যকে আটক করে চান্দেরহাট বিওপিতে নিয়ে আসে বিজিবি সদস্যরা। আটক হওয়া বিএসএফ সদস্যের নাম উপকুমার দাস। তিনি বিএসএফ কনস্টেবল পদে কর্মরত আছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, ১১টার দিকে বাংলাদেশের সীমান্তে দেখতে পেয়ে বিএসএফ সদস্যকে আটক করে বিজিবি। দুপুর আড়াইটায় এই বিষয়ে পতাকা বৈঠকের আয়োজন করা হয়। ভারত-বাংলাদেশ পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সদস্যকে ফেরত পাঠানো হয়।

আরও পড়ুন – গণঅভ্যুত্থানে নিহত ৭০৮ জনের তালিকা প্রকাশ করল সরকার

৪২ বিজিবি অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আহসানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশের সীমান্তে ঢুকে পরায় এই বিএসএফ জাওয়ানকে আটক করা হয়েছে। তিনি জানিয়েছেন, তিনি ভুল করে বাংলাদেশে ঢুকে পরেছেন। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করলেন ঠিকাদার

দ্রোহ অনলাইন ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক উপ-সহকারী প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে...

খোকসায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারে নির্দ্ধারিত সময়ের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দিনগত রাত ৮টা ৩৫ মিনিটের দিকে...

বিশ্ববাজারে সোনার বড় দড় পতন

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে সোনার বড় দড় পতন লক্ষ্য করা গেছে। সোমবার (১৩ এপ্রিল) লেনদেনের শুরুতেই মূল্যবান...

ডিসি পদায়ন নিয়ে মন্তব্য করায় এমপি আমির হামজাকে লিগ্যাল নোটিশ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক (ডিসি) বদলী হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন এমন বক্তব্যের প্রেক্ষিতে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের...

পীরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়েরে আগ্রহী নয় পরিবার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পীর আব্দুর রহমান শামীম হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করতে আগ্রহী নয় নিহতের পরিবার। পরিবারের তিন ভাই ও তাদের আত্মীয়স্বজন বসে...