মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬.
Home Blog Page 202

দৌলতপুরে কলেজ অধ্যক্ষকে অপসারণের দাবীতে বিক্ষোভ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর কলেজের অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমনকে অপসারন করে তার শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

রবিবার সকাল ১১ টায় দৌলতপুর কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে সমাবেশ করেন তারা। এসময় অধ্যক্ষের দূর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ তুলে ক্লাস বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা তাদের বক্তব্যে অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, দৌলতপুর কলেজের দূর্নীতিবাজ অধ্যক্ষ ছাদিকুজ্জামান দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে কলেজের ইতিহাস বিভাগের জুনিয়র শিক্ষক হওয়া শর্তেও তিনি অধ্যক্ষের পদটি বাগিয়ে নেন। এছাড়াও কলেজে তার নিয়োগ বাণিজ্য, ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বেতন-ফিস ও ফরমপূরণ বাণিজ্যসহ কলেজ ফান্ড ও বিভিন্ন প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ করা হয়।

তারা আরও বলেন, অধ্যক্ষ কলেজ ক্যাম্পাসে তার ক্যাডারবাহিনী দিয়ে কলেজে বিশৃংখল পরিবেশ তৈরীর চেষ্টা করছেন এতে শৃংখলার অবনতি হলে এর দায় অধ্যক্ষকে নিতে হবে। অধ্যক্ষকে অপসারণ ও গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা।

আরও পড়ুন – রাস্তায় যত্রতত্র যাত্রী ওঠা-নামা বন্ধের নির্দেশ

অধ্যক্ষ ছাদিকুজ্জামান দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। অভিযোগের বিষয়ে জানতে তার মুঠোফোন নাম্বারে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ওবায়দুল্লাহ বলেন, আমি আজকে সারাদিন জেলাতে ছিলাম এবিষয়ে আমি অবগত না। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোগান্তি

0

বিএডিসি’র গোডাউনে প্রবেশের পথ ভুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে পরে সার ভর্তি একটি ট্রাক। প্রতিষ্ঠানটির প্রধান প্রবেশ পথের মাঝ খানে রাস্তা বসে গিয়ে ট্রাকটি আটকা পরে। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের লোকজন সহ ডাক্তার নার্সদের প্রবেশ- বাহিরের পথ বন্ধ হয়ে যায়। কিছু সময় পর যুগযুগ বন্ধ রাখা স্বাস্থ্য কমপ্লেক্সে কোয়াটের একটি গেট খুলে দেওয়া হয়। কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী আনা নেওয়া চলছে এই বিকল্প পথে। রবিবার বিকাল পর্যন্ত প্রবেশ পথে আটকা পরা ট্রাক উদ্ধার হয়নি।

 

রাস্তায় যত্রতত্র যাত্রী ওঠা-নামা বন্ধের নির্দেশ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ফিটনেসবিহীন গাড়ি চালানো, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী ওঠা-নামা এবং এলোমেলোভাবে রাস্তায় গাড়ি রাখা বন্ধ করার নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান।

শনিবার (২১ সেপ্টেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সে ‘গণপরিবহণে সুষ্ঠু ব্যবস্থাপনা ও শৃঙ্খলা কার্যকর করতে বাস মালিকদের সঙ্গে মতবিনিময় সভায়’ এ নির্দেশনা দেন তিনি।

মতবিনিময়কালে ট্রাফিক শৃঙ্খলারক্ষায় বাস মালিকদের বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করে ডিএমপি কমিশনার বলেন, রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চালানো, রাস্তার মাঝখানে ও যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ওঠা-নামা এবং এলোমেলোভাবে রাস্তায় গাড়ি রাখা বন্ধ করতে হবে।

বাস মালিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ড্রাইভার ও বাস শ্রমিকদের এ বিষয়ে আরও সচেতনতা ও সাবধানতা অবলম্বন করতে হবে। তাদের আরও বেশি মনিটরিং করা ও জবাবদিহিতার আওতায় আনতে হবে।

আরও পড়ুন – পাহাড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা হলে ‘হাত ভেঙে’ দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সবাই আন্তরিকভাবে কাজ করলে মহানগরীর যানজট সহনীয় পর্যায়ে রাখতে সক্ষম হব। যে কোনো প্রয়োজনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সব সময় আপনাদের পাশে থাকবে।

ঢাকার পুলিশপ্রধান আরও বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এক বিশেষে পরিস্থিতিতে আমি ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করি। তখন সড়কে ও গণপরিবহনে এক ধরনের অব্যবস্থাপনা বিদ্যমান ছিল। খুব অল্পসময়ের মধ্যেই সে পরিস্থিতি থেকে আমরা উন্নয়ন ঘটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছি। আমরা এ অবস্থা ধরে রাখতে চেষ্টা করছি।

সভায় বাস মালিকদের পক্ষ থেকে আরও সহযোগিতা ও বাস শ্রমিকদের সচেতনতা বাড়ানোর জন্য সচেতনতামূলক সভা করার আহ্বান জানানো হয়।

সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান, যুগ্ম পুলিশ কমিশনার, ট্রাফিক বিভাগের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা, সিটিবাস মালিক ও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

পাহাড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা হলে ‘হাত ভেঙে’ দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

অন্তর্র্বতীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী হুশিয়ারী উচ্চারণ করে বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করা হলে ‘হাত ভেঙে’ দেওয়া হবে।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাঙ্গামাটি সেনানিবাসে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও জাতিগোষ্ঠীর নেতা এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, কোনোভাবেই আইনশৃঙ্খলার অবনতি হতে দেওয়া যাবে না। যারা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করবে তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। তাদের হাত ভেঙে দেওয়া হবে।

রাঙামাটি ও খাগড়াছড়িতে সংঘাত, সহিংসতা ও প্রাণহানির ঘটনায় একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে এবং এর সুষ্ঠু তদন্ত করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

আরও পড়ুন – দেশে ডেঙ্গু আক্রান্ত ২৩ হাজার ছাড়ালো

এ অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ বলেন, আলোচনায় একটি বিষয় এসেছে তা হচ্ছে- পার্বত্য চট্টগ্রামের ঘটে যাওয়া ঘটনার জন্য একটি কমিশন গঠন করে তদন্ত কমিটি করা যেনো প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনা যায়। তিনি আরও বলেন, এখানে কোনো ভেদাভেদ দেখা যায়নি। প্রত্যেকের কণ্ঠে একটি কথা ছিলো যে তারা সবাই সম্প্রীতি চায়। ফলে আশা করি রাঙ্গামাটি সুন্দর ও সম্প্রীতির শহর হিসেবে বাংলাদেশ ও বিশ্বে উজ্জ্বল হয়ে থাকবে।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, পুলিশের আইজিপি মো. ময়নুল ইসলাম, চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মাইনুর রহমান, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শওকত ওসমান, জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় নেতারা ছিলেন।

দেশে ডেঙ্গু আক্রান্ত ২৩ হাজার ছাড়ালো

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে ব্যাপী ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে এ রোগ নিয়ে ৮৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মশাবাহিত রোগটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২৫ জনে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৮৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়ই ৩৮৮ জন রয়েছেন।

এছাড়া ঢাকা বিভাগে ১১৩ জন, বরিশালে ৭১, চট্টগ্রাম বিভাগে ১৯৩, খুলনায় ৪৮, ময়মনসিংহে ৯ ও রাজশাহীতে ২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন – জামায়াত ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে: অধ্যাপক মুজিবুর রহমান

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৩ হাজার ১০৮ জন। তাদের মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮ শতাংশ নারী। এসময়ে মারা যাওয়া ১২৫ জনের মধ্যে ৫৪ দশমিক ৪ শতাংশ নারী এবং ৪৫ দশমিক ৬ শতাংশ পুরুষ।
প্রতি বছর বর্ষা মৌসূমে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০২৩ সালের জুন থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। গত বছর দেশে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এর মধ্যে ঢাকায় এক লাখ ১০ হাজার ৮ এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন দুই লাখ ১১ হাজার ১৭১ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিন লাখ ১৮ হাজার ৭৪৯ জন। গত বছর এক হাজার ৭০৫ জন মশাবাহিত এ রোগে মারা গেছেন, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ মৃত্যু।

এর আগে ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জন মারা যায।

২০২০ সালে করোনা অতিমারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জন মারা যায়।

এছাড়া ২০২২ সালে ডেঙ্গু নিয়ে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ২৮১ জন মারা যান।

জামায়াত ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে: অধ্যাপক মুজিবুর রহমান

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং ইসলামী দলগুলোর সঙ্গে জোট করার পরিকল্পনা রয়েছে বলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান জানিয়েছেন।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা জামায়েত আয়োজিত রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মমিনুল হক সরকারের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. জাকির হোসেনের সঞ্চালনায় জেলার সব উপজেলার সভাপতি ও সেক্রেটারিসহ প্রায় ৮ শতাধিক রুকনের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় তিনি দেশের যেসব জায়গায় দুর্নীতিবাজ রয়েছে তাদের সরিয়ে ভালো ও যোগ্য ব্যক্তিদের বসানোর জন্য অর্ন্তবর্তী সরকারের কাছে আহবান জানান।

আরও পড়ুন – বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৪২৩ জনের মৃত্যু – সমন্বয়ক তারেকুল ইসলাম

সম্মেলনে কেন্দ্রীয় সূরা পরিষদের সদস্য ও ঢাকা অঞ্চলের পরিচালক সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় সূরা পরিষদের সদস্য ও ইসলামি এডুকেশন সোসাইটির পরিচালক ড. ইকবাল হোসাইন ভূইয়া, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সভাপতি মাওলানা আ. জব্বার, সাবেক জেলা আমির মইনউদ্দিন আহম্মেদ, জেলা কর্ম পরিষদের সদস্য অধ্যাপক ইলিয়াস মোল্লা, মাওলানা মজিবুর রহমান নিয়াজী, ইঞ্জিনিয়ার আ. বাকী, অধ্যাপক মোহাম্মদ আলী খান, মো. আব্দুল্লাহ, আবু সাইদ মুন্না, জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু সুফিয়ান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আ. মান্নানসহ জামায়াত ইসলাম ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৪২৩ জনের মৃত্যু – সমন্বয়ক তারেকুল ইসলাম

0

দ্রোহ অনলাইন ডেস্ক

কোটা সংস্কার আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শেষে ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে সহিংসতায় সাড়াদেশে ১ হাজার ৪২৩ জন নিহত হয়েছেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সচিব ও সমন্বয়ক তারেকুল ইসলাম।

তারেকুল ইসলাম বলেন, আমরা ১ হাজার ৪২৩ জন শহিদের একটি প্রাথমিক তালিকা আমরা তৈরি করতে পেরেছি। তবে এর মধ্যে সংযোজন-বিয়োজন হবে; এরমধ্যে পুলিশ বা ফ্যাসিবাদের দোসর ছাত্রলীগ বা আন্দোলনে নিহত না হওয়া কেউ থাকবেন না। ভেরিফিকেশেন এবং ভেলিডেশনের কাজটি চলমান রেখেছি।

তারেকুল ইসলাম বলেন, আন্দোলন ঘিরে ২২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে ৫৮৭ জনের অঙ্গহানি হয়েছে। গুলি লেগে আংশিক বা সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়েছেন ৬৮৫ জন। ৯২ জনের দুই চোখেই গুলি লেগেছে, দুই চোখই নষ্ট হয়ে গেছে।

আহতদের তালিকা তৈরির কাজটি বেশ চ্যালেঞ্জিং ছিল উল্লেখ করে তিনি বলেন, আহতদের নিয়ে কাজ কাজ করাটা খুব দুরূহ। কারণ সংখ্যাটা বিপুল। এরমধ্যে আমরা যখন হাসপাতাল থেকে তথ্য সংগ্রহ করি তখন প্রচুর গার্বেজ ডেটা চলে আসে। যারা আন্দোলনে আহত না তাদের নাম চলে আসে। আহতদের শুধু নাম পাওয়া যায়, মোবাইল নম্বর, ঠিকানা পর্যন্ত পাওয়া যায় না। আমরা কিছু ক্ষেত্রে গোয়েন্দা তথ্য নিয়ে তাদের নাম ঠিকানা উদ্ধার করতে পেরেছি। তারপর যাচাই করতে গিয়ে দেখেছি এদের মধ্যে কিছু আছে আন্দোলনে আহত হননি।

আরও পড়ুন – হাজার বার, লাখলাখ বার আপা বলবো, কার কী আসে যায়: তানভীর

তারেকুল ইসলাম জানান, এ পর্যন্ত ৬০০ জনের বেশি আহতকে তাদের পক্ষ থেকে জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আস সুন্নাহ ফাউন্ডেশন ২ হাজার, সাজেদা ফাউন্ডেশন ৪৫০ জন রোগীর সার্বিক দায়িত্ব নিয়েছে, ১৮০০ জনকে আর্থিক সহায়তা দিয়েছে।

তারেকুল ইসলাম বলেন, সঠিক তথ্য না থাকায় যোগাযোগের অভাবে আহত অনেকের কাছে পৌঁছুতে দেরি হয়েছে। তবে যেখানেই খবর পাওয়া যাচ্ছে যে কারও আর্থিক সহায়তা দরকার, সেখানেই ব্যবস্থা করা হচ্ছে।

আন্দোলনে হতাহতদের চিকিৎসার বিষয়ে এই সমন্বয়ক বলেন, চিকিৎসার ব্যবস্থা আগেই ফ্রি করা হয়েছে। কিন্তু এটাই যথেষ্ট না, অনেকের পরিবার টিকতে পারছে না। খাওয়ার টাকা নাই। আমরা যখনই এমন খবর পাচ্ছি সেখানেই বিভিন্ন ডোনার এজেন্সির মাধ্যমে আমরা সাহায্য পাঠানোর চেষ্টা করছি। হাসপাতালে ভর্তি, যাদের অঙ্গহানি হয়েছে, চোখের দৃষ্টি হারিয়েছে, গুলি লেগেছে-এমন রোগীদের কাছে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জুলাই শহীদ ফাউন্ডেশন আর্থিক সহায়তা পৌঁছে দেবে।

হাজার বার, লাখলাখ বার আপা বলবো, কার কী আসে যায়: তানভীর

0
ছনি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

ফোনে ‘আপা আপা বলা’ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ জ্যাকসন হাইটস ইউনিট কমিটির সাধারণ সম্পাদক মো. তানভীর কায়সারকে বহিষ্কার করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলার পর অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

গত ১২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তানভীর কায়সারের ফোনালাপের পর সেই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর তিনি একটি ভিডিও ছাড়েন সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন – ভারতে যাচ্ছে ৩ হাজার মেট্রিক টন ইলিশ

ভিডিওতে তানভীর বলেন, ‘শেখ হাসিনার সঙ্গে ভাইরাল হওয়া কথোপকথন আমারই ছিল। আমিই কথা বলেছি। ওইটা আমার প্রথম কল রেকর্ড। আবেগের জায়গা থেকে কলটা রেকর্ড করি। বাংলাদেশে আমার খুব কাছের কিছু মানুষ আছে তাদেরকে আমি দেই। তাদের মধ্যে থেকে হয়তো কেউ এটা লিক করে কোনো মিডিয়ার হাতে দেয়। আমি কোনো মিডিয়াকে এই রেকর্ডটি দেইনি।’

তানভীর আরও বলেন, ‘উনাকে আমি হাজারবার আপা বলবো, লাখ লাখ বার আপা বলবো, কার কী আসে যায়? আই ডোন্ট কেয়ার। আমার এটা মাথাব্যথার বিষয় না। আপনারা ট্রোল করেন, মিমিক্রি করেন হোয়াটএভার ইউ ক্যান ডু, হোয়াটএভার ইউ লাইক। আই হ্যাভ নো প্রবলেম ফর দ্যাট।’

ভারতে যাচ্ছে ৩ হাজার মেট্রিক টন ইলিশ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। রপ্তানির অনুমতিপেতে আবেদনকারীদের বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা এক আদেশ থেকে এই তথ্য জানা গেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তারের সই করা আদেশে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে ৩ হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো।

আরও পড়ুন – মহেশপুর সীমান্ত থেকে রোহিঙ্গা নারীসহ ১৭ জন আটক

আরও বলা হয়েছে, যারা ইলিশ রপ্তানি করতে চান তাদের আগামী ২৪ সেপ্টেম্বর বেলা ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করতে বলা হয়েছে। উল্লিখিত তারিখের পর আবেদন গ্রহণযোগ্য হবে না। যারা আগেই আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

এর আগে দেশে সরবরাহ বাড়াতে এ বছর ভারতে ইলিশ রপ্তানি না করার সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্র্বতী সরকার।

মহেশপুর সীমান্ত থেকে রোহিঙ্গা নারীসহ ১৭ জন আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৩ রোহিঙ্গা নারীসহ ১৭ জনকে আটক করেছে বিজিবি। মহেশপুরের সামন্তা, বাঘাডাঙ্গা ও খোশালপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্ণেল শাহ মোঃ আজিজুস শহীদ এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার রাতে মহেশপুর সীমান্ত দিয়ে কিছু ব্যক্তি ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার করে। এ সময় সীমান্ত এলাকা থেকে তিন রোহিঙ্গা নারী ও মাইক্রোবাস চালকসহ মোট ১৭ জনকে আটক করে বিজিবি। দালালদের মাধ্যমে ১৫ নারীকে ভারতে পাচার করা হচ্ছিল। সঙ্গে এক দালাল ও মাইক্রো চালককেও আটক করে বিজিবি।

আরও পড়ুন – তোফাজ্জল হত্যাকান্ড : ঢাবির ৮ শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পেয়েছে তদন্ত কমিটি

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করেছে। এদিকে অভিযোগ উঠেছে মহেশপুর একটি শক্তিশালী ধূড় পাচার সিন্ডিকেট গড়ে উঠেছে। তারা সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামের মাঠে ঘর তৈরী করে সেখানে পাচারের অপেক্ষায় থাকা ব্যক্তিদের রাখছে এবং সুযোগ বুঝে ভারতে পাচার করছে বলে অভিযোগ।

সর্বশেষ সংবাদ

প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করলেন ঠিকাদার

দ্রোহ অনলাইন ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক উপ-সহকারী প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে...

খোকসায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারে নির্দ্ধারিত সময়ের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দিনগত রাত ৮টা ৩৫ মিনিটের দিকে...

বিশ্ববাজারে সোনার বড় দড় পতন

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে সোনার বড় দড় পতন লক্ষ্য করা গেছে। সোমবার (১৩ এপ্রিল) লেনদেনের শুরুতেই মূল্যবান...

ডিসি পদায়ন নিয়ে মন্তব্য করায় এমপি আমির হামজাকে লিগ্যাল নোটিশ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক (ডিসি) বদলী হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন এমন বক্তব্যের প্রেক্ষিতে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের...

পীরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়েরে আগ্রহী নয় পরিবার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পীর আব্দুর রহমান শামীম হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করতে আগ্রহী নয় নিহতের পরিবার। পরিবারের তিন ভাই ও তাদের আত্মীয়স্বজন বসে...