মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬.
Home Blog Page 203

তোফাজ্জল হত্যাকান্ড : ঢাবির ৮ শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পেয়েছে তদন্ত কমিটি

0

দ্রোহ অনরাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হোসেন কে পিটিয়ে হত্যার ঘটনায় প্রতিষ্ঠানটির আট শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পেয়েছে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘অত্যন্ত দুঃখিত ও মর্মাহত’ উল্লেখ করে বার্তায় বলা হয়, এই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রæততার সঙ্গে আইনগত ব্যবস্থা গ্রহণে সচেষ্ট হয়ে ২৪ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার সকাল ৮টায় তদন্ত কমিটি গঠন করে। এই কমিটি বৃহস্পতিবার রাত ১১টায় রিপোর্ট পেশ করে। তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযুক্ত আট শিক্ষার্থীর কথা বলা রয়েছে, যাদের বিষয়ে বিশ্ববিদ্যালয় দ্রæত প্রশাসনিক ব্যবস্থা নেবে। একইসঙ্গে এই ধরনের ‘ন্যক্কারজনক ঘটনার’ পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসন সচেষ্ট রয়েছে ও সকলের সহযোগিতা কামনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

গত বুধবার সন্ধ্যার পর ফজলুল হক মুসলিম হলের গেটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় তোফাজ্জলকে ধরে নিয়ে অতিথি কক্ষে আটকে কয়েক দফা পেটানো হয়। একপর্যায়ে ক্যান্টিনে তাকে ভাত খাইয়ে নিয়ে আরেক দফা পেটানো হয়। পরে তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তোফাজ্জলকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির একটি সূত্র জানায়, তোফাজ্জলকে পিটিয়ে হত্যায় অভিযুক্ত ৮ শিক্ষার্থীর মধ্যে তিনজন ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন এর মধ্যে জালাল মিয়া ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও হল ছাত্রলীগের সাবেক (সদ্য পদত্যাগকারী) উপ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক। কোটা সংস্কার আন্দোলনের চলাকালে তিনি ছাত্রলীগ থেকে পদত্যাগে করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিগুলোতে সক্রিয় ছিলেন।

আরও পড়ুন – পার্বত্য চট্টগ্রাম যেভাবে অশান্ত হয়ে উঠলো

আহসান উল্লাহ ছিলেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং হল ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়নবিষয়ক উপ-সম্পাদক। আল হোসাইন সাজ্জাদ ভূগোল ও পরিবেশ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ও আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ ছাত্রলীগের দপ্তর সম্পাদক ছিলেন। অন্যদিকে সুমন মিয়া বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ছাত্র। মুত্তাকীন সাকিন শাহ বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের এবং ওয়াজিবুল আলম সমুদ্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ফিরোজ কবির ২০২০-২১ শিক্ষাবর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের এবং আবদুস সামাদ ২০২০-২১ শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

এই আটজনের মধ্যে উদ্ভিদবিজ্ঞান বিভাগের ফিরোজ কবির এবং পদার্থবিজ্ঞান বিভাগের আবদুস সামাদ এখনও গ্রেপ্তার হননি। বাকি ছয় শিক্ষার্থীকে শুক্রবার আদালতে হাজির করলে তারা ‘দায় স্বীকার’ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পার্বত্য চট্টগ্রাম যেভাবে অশান্ত হয়ে উঠলো

0

দ্রোহ অনলাইন ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম হঠাৎ করেই অশান্ত হয়ে উঠেছে। খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংঘর্ষে এখন পর্যন্ত ৪ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। খাগড়াছড়ি জেলা সদরে মোটরসাইকেল চুরির একটি ঘটনাকে কেন্দ্র করে বুধবার (১৮ সেপ্টেম্বর) গণপিটুনিতে মামুন নামের এক যুবক প্রাণ হারান। এ ঘটনার প্রেক্ষিতেই পরবর্তীতে উত্তাপ ছড়িয়ে পড়ে।

প্রশাসন সূত্রে জানা গেছে, মামুনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পরদিন (১৯ সেপ্টেম্বর) বিকালে দীঘিনালা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দীঘিনালার বোয়ালখালী বাজার অতিক্রম করার সময় ইউপিডিএফ (মূল)-এর কিছু সন্ত্রাসী মিছিলের ওপর হামলা করে। তারা ২০-৩০ রাউন্ড গুলিও ছড়ে। এরপর বিক্ষুব্ধ জনতা বোয়ালখালী বাজারের কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করে।

সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের ৬ জন আহত হলে তাদের চিকিৎসার জন্য দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে সেনাবাহিনীর টহলদল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার ব্রিগেড ও স্থানীয় জনসাধারণের সহায়তায় আগুন নেভায়। এরপর বিচ্ছিন্নভাবে খাগড়াছড়ি জেলা সদর, দীঘিনালা, পানছড়ি ও আশেপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এরপর দ্রæত খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জেলা প্রশাসকের সভাপতিত্বে জরুরি ভার্চুয়াল সভা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ি জেলা সদর, দীঘিনালা ও পানছড়িসহ সকল উপজেলায় যৌথভাবে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে টহল দেওার সিদ্ধান্ত হয়। পাশাপাশি বিভিন্ন কমিউনিটি লিডারদের সাথে আলাপ আলোচনা করে সকল পক্ষকে সহিংস কার্যকলাপ হতে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।

খাগড়াছড়িতে সহিংসতার ঘটনার পর সহিংসতা ছড়িয়ে পড়েছে রাঙামাটিতেও। সেখানেও জারি করা হয়েছে ১৪৪ ধারা। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে শহরের জিমনেশিয়াম চত্বর থেকে কয়েক হাজার পাহাড়ির একটি মিছিল বের হয়ে বনরূপায় গেলে সেখানে মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে- এমন অভিযোগ করে বেশকিছু দোকানপাট ভাঙচুর করে মিছিলকারীরা। তারা এ সময় রাস্তায় চলাচলকারী বাস-ট্রাক ভাঙচুর করে।

সূত্র জানিয়েছে, রাঙামাটিতে সকালে অনাকাক্সিক্ষত পরিস্থিতি তৈরি হয়। শহরের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পুলিশ সেনাবাহিনী বিজিবির সমন্বয়ে যৌথ টহল টিম শহরে কাজ শুরু করেছে।

আরও পড়ুন – সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে পারেনি বিএসএফ

রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাদিয়া আক্তার জানিয়েছেন, ইতোমধ্যে ৫০ জনের মতো আহত হাসপাতালে এসেছে। যাদের মধ্যে অন্তত ৭ জনের অবস্থা গুরুতর। জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে দুপুর দেড়টা থেকে রাঙামাটি পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

অপরদিকে, খাগড়াছড়িতে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এ সংঘাতের জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় খাগড়াছড়ি পৌরশহর ও জেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সহিদুজ্জামান। সব পক্ষকে শান্তিপূর্ণভাবে অবস্থানের অনুরোধ জানিয়ে তিনি বলেন, যে কোনো ধরনের সহিংসতা রোধে এ ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে পারেনি বিএসএফ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উচনা ঘোনাপাড়া ২৮১ নম্বর পিলার এলাকায় বিএসএফ (ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী) কাঁটাতারের বেড়া দেয়ার প্রস্তুতি নিলে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যরা বাধা দেয়। এতে দুই বাহিনীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাটখোলা ক্যাম্পের আওতাধীন ঘোনাপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মেইন পিলার ২৮১ নম্বরের সাব পিলার ৩৭ ও ৩৮ নম্বরের ভারতীয় অভ্যন্তরে ৫০ গজ ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য সকল সরঞ্জামাদি আনতে শুরু করে বিএসএফের সদস্যরা। বিষয়টি নজরে এলে বাধা দেয় বিজিবি। এরপর কাজ বন্ধ রাখেন বিএসএফের সদস্যরা এবং রাতের মধ্যে সরঞ্জামাদি সেখান থেকে অন্যত্র সরিয়ে নেন।

আরও পড়ুন – ইবি উপাচার্য নিয়োগের দাবিতে মহাসড়ক অবরোধ

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। তবে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

হাটখোলা বিওপি কমান্ডার সাইদুল বারী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বিএসএফ ২৮১ নম্বর পিলার এলাকায় জঙ্গল পরিষ্কার করে কাউকে কিছু না জানিয়ে তারকাটার বেড়া দেয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা বাধা দেয়। পরে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

ইবি উপাচার্য নিয়োগের দাবিতে মহাসড়ক অবরোধ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দ্রæততম সময়ের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য নিয়োগের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে উপাচার্য নিয়োগে দীর্ঘসূত্রিতার প্রতিবাদ করেন শিক্ষার্থীরা। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম স্বাভাবিক করতে দ্রæততম সময়ে একজন দক্ষ, দুর্নীতিমুক্ত ও শিক্ষার্থীবান্ধব উপাচার্য নিয়োগের দাবি জানান।

আরও পড়ুন – বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিরাপত্তা প্রহরীর মৃত্যু

এরআগে বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে মহাসড়কে গিয়ে অবস্থান নিয়ে ¯েøাগান দিতে থাকেন তারা। এতে সড়কের দুইপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এস এম সুইটসহ শতাধিক শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নেন।

এসময় শিক্ষার্থীরা বলেন, ‘এরইমধ্যে অনেক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয়ে গেছে। কিন্তু স্বাধীনতা পরবর্তী প্রথম বিশ্ববিদ্যালয় ইবিতে এখনো উপাচার্য দেওয়া হয়নি। ফলে আমাদের শিক্ষাকার্যক্রম পিছিয়ে যাচ্ছে। উপাচার্য না থাকায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। আমরা চাই অতিদ্রæত একজন সৎ, যোগ্য ও সংস্কারমনা উপাচার্য নিয়োগ দেওয়া হোক।’

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিরাপত্তা প্রহরীর মৃত্যু

0

কুষ্টিযা প্রতিনিধি

কুষ্টিয়া সুগার মিলের এক নিরাপত্তা প্রহরী বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন।

শুক্রবার সকাল ৮টার দিকে সদর উপজেলার জগতি এলাকায় অবস্থিত সুগার মিলের লেবার অফিসের টিনের চালে তার মরদেহ পাওয়া যায়। মৃত নিরাপত্তা প্রহরীর নাম অশোক প্রমাণিক (৫০)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের কমলাপুর এলাকার মৃত ব্রজেন প্রামাণিকের ছেলে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার খুরশিদ আনোয়ার তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিদ্যুতের তারের সঙ্গে ধাক্কার খেয়ে ওই প্রহরী টিনের চালে পড়ে গিয়েছিলেন। আমরা গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি।’

কুষ্টিয়া সুগার মিলের ইনচার্জ হাবিবুর রহমান জানান, অফিসার্স কলোনি এলাকায় সকালে ডিউটি ছিল আশোক প্রামাণিকের। সকাল ৮টার দিকে জানতে পারি পাশের লেবার অফিসের টিনের চালের ওপর বিদ্যুতায়িত হয়ে তিনি পড়ে আছে। পরে ফয়ার সার্ভিসকে খবর দিলে সেখান থেকে অশোকের লাশ উদ্ধার করে।

আরও পড়ুন – খালের সুইচ গেট বন্ধ করে মাছ চাষ, ১৫’শ একর জমির ফসল ডুবে আছে

তিনি আরও বলেন, চালের ওপর দিয়েই বিদ্যুতের লাইন গিয়েছে। মাঝে মধ্যে নিরাপত্তা প্রহরীরা মিলের ভেতরে ও বাইরের গাছ থেকে জ্বালানি সংগ্রহ করত। ধারণা করছি জ্বালানি সংগ্রহ করতে গিয়ে ওপরে উঠে তারে বিদ্যুতায়িত হন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, এক যুগ ধরে কুষ্টিয়া সুগার মিলের নিরাপত্তা প্রহরীর দায়িত্বে আছেন অশোক প্রামাণিক। তবে এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন নিহতের মাসতুতো ভাই ধনেশ কুমার বিশ্বাস।

খালের সুইচ গেট বন্ধ করে মাছ চাষ, ১৫’শ একর জমির ফসল ডুবে আছে

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে দুইটি সুইচ গেট বন্ধ করে মাছ চাষ করছেন প্রভাবশালী ব্যক্তি। ফলে কয়েক দিনের টানা বৃষ্টিতে উপজেলার সদকী ও জগন্নাথপুর ইউনিয়নের ১০ টি মাঠের প্রায় এক হাজার ৫০০ একর ফসলি জমি প্লাবিত হয়েছে। এতে কয়েক কোটি টাকার ফসলের ক্ষয়-ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা।

ফসলের মাঠ থেকে পানি অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী কৃষকরা। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরের প্রবেশপথে মানববন্ধন করেন তারা। মানববন্ধন শেষে ইউএনওর কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়।

মানববন্ধনে কৃষক শাজাহান পরামানিক বলেন, জগন্নাথপুর ইউনিয়নের এদ্রাকপুর ফকির তলা, মহেন্দ্রপুর, জোতপাড়া খাল দিয়ে মাঠের পানি পদ্মা নদীতে গিয়ে পড়ে। মাঠের পানি প্রবাহ নিয়ন্ত্রণ করতে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে দুইটি সুইচগেট নির্মাণ করে সরকার। কিন্তু কতিপয় প্রভাবশালী ব্যক্তি গেট বন্ধ করে এবং খালের বিভিন্ন অংশে বাঁধ দিয়ে মাছ চাষ করছে। এতে পানি প্রবাহ বন্ধ হওয়ায় প্রায় ১০ টি মাঠের এক হাজার ৫০০ একর জমি প্লাবিত হয়েছে। পানি অপসারণ না করা গেলে কয়েক কোটি টাকার ধান, সবজিসহ বিভিন্ন ফসলাদি নষ্ট হয়ে যাবে।

আরও পড়ুন – বিলে বেড়াতে গিয়ে পানিতে ডুবে ফুফু-ভাতিজির মৃত্যু

জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ইউপি সদস্য মোহাম্মদ আলী শেখ বলেন, সুইচগেট বন্ধ করে এবং খালে বাঁধ দিয়ে মাছ চাষ করায় ফসলি জমি ও ঘরবাড়িতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে তার এলাকায় ফসলের ক্ষয়-ক্ষতি হয়েছে। তিনি পানি অপসারণের জন্য ইউএনও’র কাছে লিখিত অভিযোগ করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, এবার রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির পানিতে ফসলের, শিক্ষা প্রতিষ্ঠান, বাসাবাড়িসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। জনপ্রতিনিধি, কৃষকসহ সকল শ্রেণি পেশার মানুষের সহযোগীতায় জলাবদ্ধতা নিরোসনে কাজ করা হচ্ছে।

বিলে বেড়াতে গিয়ে পানিতে ডুবে ফুফু-ভাতিজির মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মাছপাড়া গ্রামে বিলে বেড়াতে গিয়ে পানিতে ডুবে ফুফু-ভাতিজির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়া সরকারপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহতরা হলো ওই গ্রামের নায়েব আলীর মেয়ে অনামিকা (১৫) ও গোলাম আলীর মেয়ে নাজনীন (১১)।

গত রাত ১১টার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার খুরশিদ আনোয়ার।

আরও পড়ুন – খোকসায় সড়কের পাশে পরেছিল সজ্ঞাহীন যুবক

ঝাউদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান জানান, বিকালে ঝাউদিয়া ইউনিয়নের চাপাইগাছি বিলের অংশ মাছপাড়ায় বেড়াতে যায় ফুফু অনামিকা,ভাতিজি নাজনীনসহ তিনজন। এ সময় বিলে নৌকা ভ্রমণের সময় অসর্তকতাবশত পানিতে পড়ে যায় ফুফু-ভাতিজি। বিলে পানি বেশি থাকায় এবং সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায় তারা। স্থানীয় ও পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে তাদের সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে দেড় ঘন্টা অভিযান চালিয়ে তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার খুরশিদ আনোয়ার বলেন, সন্ধ্যা ৭টার দিকে পরিবারের লোকজন নিখোঁজের বিষয়টি আমাদেরকে জানায়। পরে ঘটনাস্থলে পৌছে রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ দুইজনের মরদেহ পাওয়া গেছে।

খোকসায় সড়কের পাশে পরেছিল সজ্ঞাহীন যুবক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসায় সজ্ঞাহীন যুবক জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা।

শুক্রবার সকাল ১১ টার দিকে সড়কের খোকসার মোড়াগাছা ঈদগাহের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। তার নাম আকমল আলী বলে জানা গেছে। সে রাজবাড়ী জেলার বেলগাছি গ্রামের আজিবর আলীর ছেলে। পেশায় রিকাসা চালক।

সজ্ঞাহীন যুবককে উদ্ধারকারী অটো ভ্যানের চালক সোহেল রানা জানান, সকালে রাজবাড়ীর দিকে ফেরার পথে অটো থেকে ওই যুবক সড়কের পাশে ছিটকে পরে যায়। স্থানীয়দের সহযোগিতায় সজ্ঞাহীন যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। ওই যুবকের মোবাই ফোন থেকে তারা মায়ের সাথে যোগাযোগ করা হয়েছে। সেখান থেকে তার নাম পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এছাড়া তিনি আরও জানিয়েছেন, আকমল রিকসা চালাতে কুষ্টিয়া গিয়েছিল। কাজ না পেয়ে বাড়ি ফির ছিল। এর পরে অসুস্থ্য ওই যুবকের মোবাইল ফোনটির চার্জ শেষ হয়ে যাওায় আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন – ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন যুবকের সাথে কথা বলার চেষ্টা করা হয়। সে তার নাম পরিচয় বলতে পেরেছে। আর কিছু বলতে পারেনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসক ডা: শাহিনা জানান, অসুস্থ যুবক হয়তো অজ্ঞান পাটির খপ্পরে পরেছিল। তিনি এটাকে স্ট্রিট পয়জনিং বলে খাতায় এন্টি করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকান্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দিনগত রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান রাতে সংবাদ মাধ্যকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা দেড় ঘণ্টা ধরে মিটিং করেছি। জরুরি সিন্ডিকেটের সভায় অংশ নেওয়া সব সদস্যদের সম্মতিক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্তু ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকান্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নির্দেশনা আনুষ্ঠানিকভাবে সবাইকে জানিয়ে দেওয়া হবে। আশা করি, সবাই ক্যাম্পাসে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রশাসনকে সহযোগিতা করবেন।

আরও পড়ুন – সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যুর ঘটনায় এক সমন্বয়ককে অব্যাহতি

এদিকে, ঢাবিতে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত। নতুন এক বাংলাদেশ সৃষ্টির অগ্রযাত্রা শুরু হোক আজ থেকে।

সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যুর ঘটনায় এক সমন্বয়ককে অব্যাহতি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সাবেক ছাত্রলীগ নেতা হত্যার মত সহিংসতায় অংশগ্রহণের অভিযোগে সমন্বয়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আহসান লাবিবকে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতির নিচে লেখা ছিল ‘বার্তা প্রেরক, সমন্বয়কবৃন্দ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’।

বিবৃতিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত সহিংসতায় অংশগ্রহণের অভিযোগ থাকায় আহসান লাবিবকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পদ থেকে অব্যাহতি প্রদান করা হচ্ছে। সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই অব্যাহতি বহাল থাকবে। তদন্ত সাপেক্ষে দোষী সাব্যস্ত হলে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বান জানাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুর রশিদ জিতু।

আরও পড়ুন- মব জাস্টিস গ্রহণ করা হবে না – আসিফ নজরুল

জিতু গণমাধ্যমকে বলেন, গতকাল বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লাকে মারধরের ঘটনায় আহসান লাবিবের সংশ্লিষ্টতার অভিযোগ থাকায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনায় পরে গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শামীম আহমেদের মৃত্যু হয়।

আহসান লাবিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী।

সর্বশেষ সংবাদ

প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করলেন ঠিকাদার

দ্রোহ অনলাইন ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক উপ-সহকারী প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে...

খোকসায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারে নির্দ্ধারিত সময়ের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দিনগত রাত ৮টা ৩৫ মিনিটের দিকে...

বিশ্ববাজারে সোনার বড় দড় পতন

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে সোনার বড় দড় পতন লক্ষ্য করা গেছে। সোমবার (১৩ এপ্রিল) লেনদেনের শুরুতেই মূল্যবান...

ডিসি পদায়ন নিয়ে মন্তব্য করায় এমপি আমির হামজাকে লিগ্যাল নোটিশ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক (ডিসি) বদলী হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন এমন বক্তব্যের প্রেক্ষিতে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের...

পীরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়েরে আগ্রহী নয় পরিবার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পীর আব্দুর রহমান শামীম হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করতে আগ্রহী নয় নিহতের পরিবার। পরিবারের তিন ভাই ও তাদের আত্মীয়স্বজন বসে...