বুধবার, এপ্রিল ১৫, ২০২৬.
Home Blog Page 209

জামায়াতে ইসলামীর অমুসলিম কর্মী সমাবেশ

0

মাগুরা প্রতিনিধি

আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা ও জামায়াত সম্পর্কে মানুষের মাঝে নেতিবাচক প্রচারের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর অমুসলিম কর্মীদের নিয়ে কর্মী সমাবেশ করেছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকালে মাগুরা শহরের দোয়ারপাড় আল আমিন এতিমখানা মিলনায়তনে জেলা জামায়াতের অমুসলিম শাখার সভাপতি দিলিপ টিকাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক এমবি বাকের।

জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কবি পরেশ কান্তি সাহা, জামায়াতে ইসলামীর অমুসলিম শাখার সেক্রেটারি উত্তম কুমার বিশ্বাস, শালিখা উপজেলার দায়িত্বশীল বকুল চন্দ্র মন্ডল, মোহাম্মদপুর উপজেলার দায়িত্বশীল উত্তম কুমার সাহাসহ অন্যরা।

আরও পড়ুন – ঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

সভায় বক্তারা বলেন, একটি আদর্শ রাষ্ট্র গঠন করে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবার জন্য সমান অধিকারের বার্তা মানুষের মাঝে পৌঁছে দিতে চায় জামায়াতে ইসলামী। আসন্ন দুর্গাপূজা হিন্দু সম্প্রদায় যেন আগের চেয়ে মহা ধুমধামে সম্পন্ন করতে পারে, সেজন্যেই জামায়াতের নেতাকর্মীরা সবসময় তাদের পাশে থাকবে।

দলটি সূত্রে জানা যায়, মাগুরা জেলায় অন্তত দেড় হাজার অমুসলিম জামায়াতের আদর্শে বিশ্বাসী হয়ে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। এ সভায় জেলার চার উপজেলার ৩০ জন অমুসলিম দায়িত্বশীল নেতা অংশ নেন।

ঝিনাইদহে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজাউল করিমকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার ভোরে সদর উপজেলার মহিষাকুন্ডু এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রেজাউল সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের ধোপাবিলা গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন – আ.লীগ দেখলে পিটিয়ে মারার নির্দেশ দিলেন যুবদল নেতা

র‌্যাব জানায়, নাশকতা মামলার আসামী রেজাউল মহিষাকুন্ডু এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়। রেজাউল করিমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড, সরকারি চাকুরী দেওয়ার কথা বলে মানুষের সাথে প্রতারনাকরাসহ বহু অভিযোগ ও মামলা রয়েছে বলেও জানায় র‌্যাব।

আ.লীগ দেখলে পিটিয়ে মারার নির্দেশ দিলেন যুবদল নেতা

0

কুষ্টিয়া প্রতিনিধি

আওয়ামী লীগ দেখলে রাস্তায় পিটিয়ে মারার নির্দেশনা দিয়ে বক্তব্য দিয়েছেন স্থানীয় এক যুবদল নেতা। বক্তৃতা দেওয়া ওই যুবদল নেতার নাম রফিকুল ইসলাম রফিক। তিনি কুষ্টিয়ার মিরপুর পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানের ভাগ্নে।

গত বুধবার রাতে মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের নিমতলা বাজারে স্থানীয় বিএনপি অফিস উদ্বোধন অনুষ্ঠানের বক্তৃতায় নেতাকর্মীদের এমন নির্দেশনা দেন রফিকুল ইসলাম। সেই সভায় দেওয়া তাঁর এক মিনিট দুই সেকেন্ডের ভিডিও বক্তব্য তিনি নিজেই তার ফেসবুক থেকে পোষ্ট দিয়েছেন।

ভিডিওতে রফিকুলকে বলতে শোনা যায়, যদি কখনো কোন আওয়ামী লীগকে দেখেন রাস্তায় পিটিয়ে মারবেন। ওই (শুয়ারের) বাচ্চারা আমাদের রাস্তায় বের হতে দেইনি, বাজারে যেতে দেইনি। আমাদের বাজার পর্যন্ত করতে দেইনি। এতো জঘন্য রাজনীতি করে তারা।

আরও পড়ুন – স্বেচ্ছাসেবক লীগ নেতা গুমের আসামী হানিফসহ ১২ নেতা

যুবদল নেতা রফিকুল আরো বলেন, বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের কাউকে তিনজন একসাথে বসতে দেওয়া হয়নি। বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে, আমাদের নামে গায়েবী ও নাশকতা মামলা দেওয়া হয়েছে। আমরা সবাই অনেক কষ্ট করেছি। তাই আপনাদের অনুরোধ করে বলবো আপনারা দলের ভেতর কোন গ্রæপিং করবেন না। কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করবেন।

এমন বক্তৃতার বিষয়ে যুবদল নেতা রফিকুল ইসলাম বলেন, গত ১৫ থেকে ১৬ বছর আমরা যে পরিমাণ নির্যাতনের স্বীকার হয়েছি তা ভাষায় বলা যায়না। সেই কষ্টের জায়গা থেকে আবেগে এ কথা বলেছি। আবার এইটুকু না বললেও হয়না, বলতে হয়। নেতাকর্মীদের ধরে রাখতে গেলেও বলতে হয়। এটা প্রতিশোধপরায়ণ বক্তব্য প্রশ্ন করলে তিনি আবারো বলেন, না,এইটুকু না বললে হয়না।

এমন বক্তব্য বিএনপি সমর্থন করে কিনা-জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল হক বলেন, বিএনপি এই ধরনের বক্তব্যকে সমর্থন করে না। আমাদের এমন কোন নির্দেশনাও নেই। আর নিমতলা বাজারে বিএনপির অফিস উদ্বোধনের বিষয়েও আমার কিছু জানা নেই।

স্বেচ্ছাসেবক লীগ নেতা গুমের আসামী হানিফসহ ১২ নেতা

0
স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সবুজ ফাবইল ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সবুজকে গুমের ঘটনার প্রায় নয় বছর পর আদালতে মামলা দায়ের হয়েছে। মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ, তার চাচাতো ভাই শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২ নেতা-কর্মীকে আসামী করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরো বেশ কয়েকজনকে।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন গুমের শিকার সবুজের ছোট ভাই আরিফুল হোসেন সজিব। আদালত মামলাটি গ্রহণ করে কুষ্টিয়া মডেল থানা পুলিশকে এফআইআর হিসেবে নথিভুক্ত করার আদেশ দিয়েছেন।

আইনজীবী এ্যাড.খন্দকার সিরাজুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন – কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত

মামলার অন্যান্য আসামিরা হলেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি আক্তারুজ্জামান লাবু, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতার ছোট ভাই আতিকুর রহমান আতিক, শহর আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজের ছোট ভাই হাফিজুর রহমান হাফিজ, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হালিমুজ্জামান হালিম, কুষ্টিয়া শহরের কুঠিপাড়া এলাকার আবু তাহের, কুষ্টিয়া শহরের পেয়ারাতলা এলাকার রমজান হোসেন, কুষ্টিয়ার খোকসা উপজেলার চক হরিপুর গ্রামের শেখ আফাজ উদ্দিনের ছেলে রবিউল হোসেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের তৎকালীন সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সবুজ কুষ্টিয়া পৌরসভার মেয়র প্রার্থী হতে চেয়েছিলেন। ২০১৫ সালের ১৫ আগস্ট সবুজ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে মজমপুর গেটস্থ বঙ্গবন্ধুর ম্যূরালে শ্রদ্ধা জানাতে যান। ওই সময় কুষ্টিয়া শহর আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজের নেতৃত্বে একটি সশস্ত্র এবং উস্কানিমূলক মহড়ার কারণে উপস্থিত অন্যান্য ত্যাগী নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ওঠে এবং মোমিজের সাথে বিরোধে জড়িয়ে পড়লে কুষ্টিয়া পৌর এলাকার ১৭নং ওয়ার্ডের বাসিন্দা সবুজ নামে অপর এক যুবক নিহত হন। ওই সময় সবুজ নামে ওই আওয়ামী লীগের কর্মী খুনের ঘটনার পর উপস্থিত সকল নেতাকর্মী যে যার মত স্থান ত্যাগ করলে কুষ্টিয়া স্বেচ্ছাসেবকলীগ নেতা শেখ সাজ্জাদ হোসেন সবুজও বাড়িতে চলে যান বিশ্রামের জন্য। ঘটনার দিন দুপুর ২টার দিকে মামলার ১নং আসামি জেলা স্বেচ্ছাসেবকলীগের তৎকালীন সভাপতি আক্তারুজ্জামান লাবু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতার ছোট ভাই আতিকুর রহমান আতিক, শহর আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজের ছোট ভাই হাফিজুর রহমান হাফিজ, জেলা স্বেচ্ছাসেবকলীগের তৎকালীন যুগ্ম-সাধারণ সম্পাদক হালিমুজ্জামান হালিম, কুঠিপাড়া এলাকার আবু তাহের, পেয়ারাতলা এলাকার রমজান হোসেন এবং খোকসা উপজেলার রবিউল হোসেন সবুজের বাড়িতে যান এবং রাগান্বিত হয়ে সবুজকে বলে তোমাকে এখনই নেতার (হানিফের) বাড়িতে যেতে হবে। এসময় সবুজ তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস জিনিয়াকে সাথে নিয়ে হানিফের বাড়িতে যান। এসময় হানিফ সবুজকে বলেন যদি বাঁচতে চাও তাহলে আমার কথামত চলতে হবে। আর র‌্যালিতে নিহত সবুজের পরিবার তোমার বিরুদ্ধে মামলা করবে। তুমি লাবু (১নং আসামি)’র সাথে গাজীপুরের ড্রীম স্কয়ার রিসোর্টে চলে যাও। আমি রিসোর্টের মালিককে বলে দিচ্ছি সেখানে তুমি নিরাপদে থাকতে পারবে। হানিফের কথামত অন্যান্য আসামিদের মদদে রিসোর্টে ওঠেন। সেখানে অবস্থানকালে অন্যান্য আসামীদের মদদ ও যোগসাজসে পূর্বপরিকল্পিতভাবে সবুজকে ১০-১২জন সাদা পোষাকধারী রিসোর্ট হতে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

মামলার বিষয়ে স্ত্রী জান্নাতুল ফেরদৌস জিনিয়া বলেন, আমার স্বামী অত্যন্ত জনপ্রিয় নেতা হয়ে উঠেছিল। কুষ্টিয়া পৌরসভার মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু বিষয়টি হানিফসহ কেউই মেনে নিতে পারেননি। সেই কারণে আমার স্বামীকে পরিকল্পিতভাবে অপহরণ করে গুম করে রাখা হয়েছে।

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুহুল আমিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার সকালে ঢাকালে পাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন যশোরের বাঘারপাড়া উপজেলার পরানপুর গ্রামের আবু বকরের ছেলে।

আরও পড়ুন – খোকসা বাজারে শৃঙ্খলা ফেরাতে উদ্যোগ

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক কুমার জানান, সকালে রুহুল আমিন মটরসাইকেলযোগে বাঘারপাড়া থেকে কালীগঞ্জে আসছিলেন। সকালে সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ যশোর সড়কের ঢাকালেপাড়া নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

খোকসা বাজারে শৃঙ্খলা ফেরাতে উদ্যোগ

0

স্টাফ রিপোর্টার

খোকসা পৌর বাজারে শৃঙ্খলা ফেরাতে রাস্তায় দোকান ও মালামাল অপসারণে বিশেষ সতর্কী করনে অভিযান পরিচানা করা হয়।

সোমবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রেশমা খাতুন সতর্কীকরণ প্রচারাভিযানে অংশ নিয়ে পৌর মাছ বাজার, তহবাজার, খোকসা বাজার প্রধান সড়ক ঘুরে দেখেন।

আরও পড়ুন – থানা ভাঙ্গার বক্তব্য দিয়ে ভাইরাল সেই যুবদল নেতার সংবাদ সম্মেলন

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন খোকসা পৌরসভার সহকারী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) মোঃ সুজন আলী , উপ-সহকারী প্রকৌশলী মামুনর রশিদ, বাজার পরিদর্শক আকমল হোসেন, লাইসেন্স পরিদর্শক রোকনুজ্জামান, পরিস্কার পরিচ্ছন্নতা পরিদর্শক সাজ্জাদ আহম্মেদ, অফিস সহকারী আশরাফুল আলম টিটো প্রমুখ।

সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রেশমা খাতুন জানান, বাজারের অলি গলি ও রাস্তার উপর দোকানের পন্য রাখায় স্বাভাবিক জীবন যাত্রা ব্যহত হচ্ছে। তাই ব্যবসায়ীদের সতর্ক করা হল। বাজারের শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনে আগামী দিনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

থানা ভাঙ্গার বক্তব্য দিয়ে ভাইরাল সেই যুবদল নেতার সংবাদ সম্মেলন

0

কুষ্টিয়া প্রতিনিধি

“কুষ্টিয়া থানা আমি মাজেদ নেতৃত্ব দিয়ে ভেঙেছি” বক্তৃতায় কথাটি ভুলবশত বলে ফেলেছিলাম। এর জন্য আমি দুঃখিত। থানা ভাঙচুর বা লুটপাটের সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।

সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ২টায় সদর উপজেলার কবুরহাটের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন কুষ্টিয়া জেলা যুবদলের সমন্বয়ক আব্দুল মাজেদ।

গতকাল রবিবার যুবদল নেতা আব্দুল মাজেদের একটি ভিডিও বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে মাজেদকে বলতে শোনা যায় ‘শহীদের আত্মত্যাগের বিনিময়ে শেখ হাসিনার সরকার পালাতে বাধ্য হয়েছে। কুষ্টিয়ায় শেষের দিন যেদিন ক্ষমতা হস্তান্তর হয়, এখানে আন্দোলনকারীরা আছে তাদের জিজ্ঞাসা করেন, কুষ্টিয়া থানা আমি মাজেদ নেতৃত্ব দিয়ে ভেঙেছি।

বুধবার (৭ আগষ্ট) বিকালে সদর উপজেলার খাজানগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে চাঁদাবাজি রোধে চালকল মালিক ও স্থানীয়দের নিয়ে অনুষ্ঠিত সমাবেশে এই বক্তব্য দেন আব্দুল মাজেদ। বক্তব্যটি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে সমালোচনার মুখে পড়েন এই যুবদল নেতা।

সংবাদ সম্মেলনে যুবদল নেতা আব্দুল মাজেদ বলেন, খাজানগর দেশের বৃহৎ চালের মোকাম। খাজানগরসহ আশেপাশের এলাকায় প্রায় ৫ শতাধিক চালকল রয়েছে। এসব চালকল মালিকদের হুমকি ধামকি দিয়ে চাঁদা আদায় করার চেষ্টা চলছে এমন অভিযোগের ভিত্তিতে চালকল মালিক ও এলাকাবাসী একত্রিত হয়ে সচেতনতার জন্য ওইদিন সমাবেশের আয়োজন করে।

তিনি বলেন, সমাবেশে অনেক বিষয় তুলে ধরে ১০ থেকে ১১ মিনিটের বক্তব্য দিয়েছি। ওই বক্তৃতায় আবেগের বশবর্তী হয়ে ভুলবশত থানা ভাঙার বিষয়ে যা বলেছি তা সঠিক নয়। থানা ভাঙার সাথে আমার কোন সম্পৃক্ততা ছিল না। বরং বক্তৃতার পুরো অংশটি প্রচার না করে খন্ডিত বক্তব্য দিয়ে আমাকে হেয় করা হচ্ছে। থানায় হামলার দিনের ভিডিও ফুটেজ পর্যালোচনা করলে প্রকৃত সত্যতা বের হয়ে আসবে যে সেদিন থানা ভাঙচুরের সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত ছিলাম না।

আরও পড়ুন – খোকসায় বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে তিন ঘন্টা তান্ডব চালালো অস্ত্রধারীরা

যুবদল নেতা মাজেদ আরো বলেন, ১৪ বছর পর আমার এলাকায় আয়োজিত একটি সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসাবধানতা বশত এবং আবেগে এই কথাটি মুখ দিয়ে বেড়িয়ে গেছে। এর জন্য আমি দুঃখিত।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধানসহ স্থানীয় যুবদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে কুষ্টিয়া মডেল থানায় ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় ৯ আগস্ট কুষ্টিয়া মডেল থানায় ৮ থেকে ১০ হাজার জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন থানার পরিদর্শক (অপারেশন) এস এম আব্দুল আলিম। যার মামলা নম্বর ৭। এজাহারে থানায় হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।

তবে ঘটনার এক মাস পার হলেও এই মামলায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহফুজুল হক চৌধুরী।

খোকসায় বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে তিন ঘন্টা তান্ডব চালালো অস্ত্রধারীরা

0

স্টাফ রিপোর্টার

জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা দুই ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা চালিয়ে স’মিলের বৈদ্যতিক মোটর, মোটর সাইকেল, ছাগল ও গুড়ি কাঠসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

সোমবার সকালে সাতটা থেকে দশট পর্যন্ত খোকসার শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া ফুলতলা গ্রামের ব্যবসায়ী মুক্তার মোল্লা ও আক্তারুজ্জামান মোল্লা সহদরের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে তান্ডব চালায় অস্ত্রধারীরা। মুখে মাস্ক পড়া দেড় শতাধিক অস্ত্রধারী এ হামলায় অংশ নেয়।

ভুক্তভোগীর পরিবার দাবি, শরিকানা জমি নিয়ে পরিবারের লোকেরদের সাথে বিরোধ চলে আসছিল। ৫ আগস্ট রাজনৈতিক পালাবদলের পর থেকে স্থানীয় বিএনপির প্রভাবশালী নেতা তাদের প্রতিপক্ষের পক্ষ অবলম্বন করে এক মাসে দুই দফা আক্রমন চালালো। সোমবার সকালে আগ্নেয় অস্ত্রসহ দেশিয় অস্ত্র নিয়ে দ্বিতীয় দফায় এ হামলা চালানো হয়। অস্ত্রধারীরা প্রথমে তাদের দুই সহদরের পরিবারের সদস্যদের নিজনিজ বাড়িতে আটকে রাখে। এ তান্ডব চালানো হয় প্রায় তিন ঘন্টা ধরে। হামলাকারীরা একটি স’মিলের দুটি বৈদ্যতিক মোটর, বাড়ি করার জন্য আনা ৬ বান্ডিল রড, ব্যবসায়ীক মালামাল, গৃহপালিত ৩টি ছাগল, ব্যবহারের একটি মোটর সাইকেল লুট করে নিয়ে গেছে।

হামলার ঘটনার কিছু সময় পর সরেজমিন গিয়ে স্থানীয়দের কথা বলে জানা গেছে, হামালাকারীরা ২০/২৫টি রিকসা ভ্যান ও স্যালো ইঞ্জিন চালিত নসিমন গাড়িতে আসে। তারা সবাই উঠতি বয়সের। তাদের প্রত্যেকের হাতে ধারালো দেশিয় অস্ত্র ছিল। কয়েকজনের হাতে বন্দুক ও পিস্তল দেখা গেছে। তারা পথচারি ও গ্রামবাসীদের জিম্মি করে ফেলে। প্রায় তিন ঘন্টা ধরে তারা তান্ডব চালায়।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী সহদরের এক নিকট প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে জানান, সকালে তিনি দোকানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় স্বসস্ত্র হামলাকারীরা তার বাড়ির প্রধান দরজার বাইরে থেকে ছিটকেনি আটকে দেয়। হামলাকারীদের ১০ জনের হাতে আগ্নেয় অস্ত্র ছিল। তারা সবাই দুর্ধষ্য সন্ত্রাসী।

ব্যবসায়ী মুক্তার মোল্লা ও আক্তারুজ্জামান মোল্লা জানান, তাদের শরিক আব্দুল্লাহ আল মজিদে সবুজের সাথে শরিকানা জমি নিয়ে বিরোধ চলছে। ৫ আগস্টের পর স্থানীয় বিএনপির নেতার লোকজন একমাসে দুই দফা হামলা করলো। প্রথম দফায় মুক্তারের মাথা ফাটিয়েও খান্ত হয়নি চক্রটি। সোমবার সকালে লুটের প্রস্তুতি নিয়ে গাড়ি ও লোকজন নিয়ে হামলা করে সন্ত্রাসীরা। এ দিনের হামলার শুরুতেই তারা সিসি ক্যামেরা ভেঙ্গে দেয়। এর পরে তাদের দুই ভাইেয়ের পরিবাবারের সদস্যদের বাড়িতে আটকে রাখে। এরপর তিন ঘন্টা ধরে তান্ডব চালায়। মোটর সাইকেল, স’মিলের দুটি মটোর, চেড়াই ও গুড়ি কাঠ, নদগ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগীরা আরও জানায়, প্রথম দফায় হামলার পর তারা দুইবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে। সোমবারের হামলার সময় তারা থানা পুলিশকে ফোন দিয়েছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে সারা পাওয়া যায়নি।

বিবাদপূর্ন জমির মালিকানা দাবিদার আব্দুল্লাহ আল মজিদ সবুজের সাথে কথা বলার জন্য তার মুঠো ফোনে কল করা হয় কিন্তু তিনি ফোন রিসিভ করেন নি। দেওয়া হয় ম্যাসেজ। তার পরেও সারা পাওয়া যায়নি।

উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ আমজাদ আলী হামলার ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে বলেন, এখানে বিএনপির একাধিক গ্রæপ রয়েছে। সহসভপতি আলাউদ্দিন খানের গ্রামের এলাকা। ওখানেই একটি স’মিল ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে।
উপজেলা বিএনপির সহসভাপতি আলাউদ্দিন খানের সাথে কথা বলা হয়। তিনি জানান, জমিটা নিয়ে মামলা আছে। আওয়ামী লীগের সময় আক্তার-মুক্তার সহদর জমিটি অবৈধ ভাবে দখল নেয়। তিনি নিজেও বিবাদ মেটানোর চেষ্টা করে ব্যথ হন। পরে এ বিষয় থেকে তিনি নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আননুর যায়েদ বলেন, ঘটনাটির মূল সূত্রপাত জায়গা-জমি নিয়ে। এ ঘটনায় কোটে মামলা চলছে। আজকের ঘটনা জানার পর তিনি নিজে গিয়েছিলেন। তবে রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন অভিযোগ পান নি।

ভারতের সেভেন সিস্টার্সের ভেতরে ঢুকে পড়লো চীন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্য বা সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখন্ডের প্রায় ৬০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী। শুধু তাই নয়, ভারতীয় ভূখন্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আনজাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্পও করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএএল)।

দেশটির সংবাদমাধ্যমকে একাধিক সূত্র বলেছে, কাপাপু এলাকায় কাঠে আগুন ধরানো, পাথরের গায়ে রঙ ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায়, সেখানে প্রায় এক সপ্তাহ আগে চীনা সৈন্যদের অনুপ্রবেশ ঘটেছে।

ছবিতে দেখা যায়, পাথরের গায়ে ইংরেজিতে ২০২৪ সাল লেখা রয়েছে। ভারতীয় ভূখন্ডে নিজেদের মালিকানা দাবি করার জন্য অনুপ্রবেশের সময় চীনা সেনাবাহিনী এসব কৌশল ব্যবহার করে বলে জানা গেছে।

নিউজফাই বলছে, দুই দেশকে বিভক্তকারী ম্যাকমোহন লাইনের হাদিগ্রা পাসের কাছের কাপাপুতে ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের (আইটিবিপি) একটি ক্যাম্পের অবস্থান রয়েছে। আর আনজাও জেলার নিকটতম প্রশাসনিক এলাকা চাগলাগাম ম্যাকমোহন লাইন থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া চাগলাগাম থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে পার্বত্য এলাকায় গøাইতাকরু পাসের অবস্থান।

এর আগে, ২০২২ সালের আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, পিএলএ সৈন্যরা হাদিগ্রা হ্রদের কাছে নিজেদের অবকাঠামো নির্মাণ কার্যক্রম তদারকি করছে। সেখানে তিনটি খননকারী মেশিন দিয়ে খনন কাজ পরিচালনা করতে দেখা যায় চীনের সামরিক বাহিনীকে।

একই বছরের ১১ আগস্ট চাগলাগাম থেকে ৩০ কিলোমিটারেরও কম দূরের ওই এলাকার নির্মাণ কাজ পর্যবেক্ষণ করে চীনের সামরিক বাহিনীর এলআরপি টহল দল। ওই সময় হাদিগ্রা হ্রদের নির্মাণাধীন স্থাপনা থেকে কিছুটা উত্তরে চীনের সামরিক বাহিনীর সদস্যদের ক্যাম্পের অস্তিত্ব নিশ্চিত হয় ভারতীয় সেনাবাহিনী।
তারও আগে ২০২১ সালে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি স্যাটেলাইটে ধারণ করা চিত্র বিশ্লেষণ করে জানায়, অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখন্ডের ভেতরে কমপক্ষে ৬০টি ভবনের দ্বিতী ক্লাস্টারের নির্মাণ কাজ পরিচালনা করছে চীনা সামরিক বাহিনী।

আরও পড়ুন – জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ

২০২০ সালে চীনা সৈন্যরা অরুণাচলের দিবাং উপত্যকা জেলায় ভারতীয় ভূখন্ডে প্রবেশ করে। ওই সময় দুই দেশের সৈন্যদের মাঝে চরম উত্তেজনা তৈরি হয়। তার আগের বছর অর্থাৎ ২০১৯ সালে অরুণাচলের ভারতীয় ভূখন্ডের প্রায় ৪০ কিলোমিটার ভেতরে ডোইমরু নালার ওপর একটি কাঠের সেতু তৈরি করে চীনা সামরিক বাহিনী।

ভারতের বহুল আলোচিত অরুণাচল প্রদেশের সীমান্ত লাগোয়া বিশাল অংশের মালিকানা দাবি করে প্রতিবেশি চীন। চীনের সাথে ভারতের মোট ৩ হাজার ৪৮৮ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে কেবল বিরোধপূর্ণ অরুণাচলের সাথে চীনের সীমান্ত রয়েছে এক হাজার ১২৬ কিলোমিটার।

সূত্র: অরুণাচল টোয়েন্টি ফোর ও নিউজফাই

জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

নতুন রাজনৈতিক বন্দোবস্তের চলমান লড়াই সফল করার লক্ষ্যে ৫৫ সদস্যবিশিষ্ট জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ ঘটেছে।

রবিবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠানে কমিটির ঘোষণা দেওয়া হয়।

কমিটিতে নাসির উদ্দিন পাটওয়ারীকে আহ্বায়ক, ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে সদস্য সচিব এবং শামান্তা শারমিনকে মুখপাত্র করা হয়েছে। গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের তিনজনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, এটি কোনো রাজনৈতিক দল হিসেবে নয় বরং ছাত্র-জনতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য এই কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, আরিফুল ইসলাম আদীব, সাইফ মোস্তাফিজ, মনিরা শারমিন, নাহিদা সারোয়ার চৌধুরী, সারোয়ার তুষার, মুতাসিম বিল্লাহ, আশরাফ উদ্দিন মাহদি, আলাউদ্দিন মোহাম্মদ, অনিক রায়, জাবেদ রাসিন, মো. নিজাম উদ্দিন, সাবহানাজ রশীদ দিয়ক, প্রাঞ্জল কস্তা, মঈনুল ইসলাম তুহিন, আব্দুল্লাহ আল আমিন, হুযাইফা ইবনে ওমর, শ্রবণা শফিক দীপ্তি, সায়ক চাকমা, সানজিদা রহমান তুলি, আবু রায়হান খান, মাহমুদা আলম মিতু, অলিক, সাগুফতা বুশরা মিশমা, সৈয়দ হাসান ইমতিয়াজ, তাসনিম জারা, মোহাম্মদ মিরাজ মিয়া, মো. আজহার উদ্দিন অনিক, মো. মেসবাহ কামাল, আতাউল্লাহ, এস. এম. শাহরিয়ার, মানজুর- আল- মতিন, প্রীতম দাশ, তাজনূভা জাবীন, অর্পিতা শ্যামা দেব, মাজহারুল ইসলাম ফকির, সালেহ উদ্দিন সিফাত, মুশফিক উস সালেহীন, তাহসীন রিয়াজ, হাসান আলী খান, মো. আব্দুল আহাদ, ফয়সাল মাহমুদ শান্ত, মশিউর রহমান, আতিক মুজাহিদ, তানজিল মাহমুদ, আবদুল্ল্যাহ আল মামুন ফয়সাল, মো. ফারহাদ আলম ভূঁইয়া, এস.এম. সুজা, মো. আরিফুর রাহমান, কানেতা ইয়া লাম লাম, সৈয়দা আক্তার।

শহীদ পরিবারের তিন সদস্য হলেন, স্বর্ণা আক্তার, সালমান মুহাম্মাদ মুক্তাদির, আকরাম হুসেইন।

আরও পড়ুন – আযমী’র জাতীয় সংগীত পরিবর্তনের দাবি ব্যক্তিগত, জামায়াতের নয়

নাগরিক কমিটির সদস্য সচিব ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বৈরাচার থেকে মুক্তি পেয়েছে। একটি সুন্দর বাংলাদেশ গড়তে, ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতেই আজকের এই নাগরিক কমিটি আত্মপ্রকাশ করেছে। পুনরায় স্বৈরাচারী শক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এই কমিটি ছাত্র-জনতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সে লক্ষ্যে কাজ করে যাবে।

নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটওয়ারী বলেন, গণঅভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশে স্বৈরাচার বিলোপ করতে এই কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

সর্বশেষ সংবাদ

প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করলেন ঠিকাদার

দ্রোহ অনলাইন ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক উপ-সহকারী প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে...

খোকসায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারে নির্দ্ধারিত সময়ের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দিনগত রাত ৮টা ৩৫ মিনিটের দিকে...

বিশ্ববাজারে সোনার বড় দড় পতন

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে সোনার বড় দড় পতন লক্ষ্য করা গেছে। সোমবার (১৩ এপ্রিল) লেনদেনের শুরুতেই মূল্যবান...

ডিসি পদায়ন নিয়ে মন্তব্য করায় এমপি আমির হামজাকে লিগ্যাল নোটিশ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক (ডিসি) বদলী হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন এমন বক্তব্যের প্রেক্ষিতে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের...

পীরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়েরে আগ্রহী নয় পরিবার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পীর আব্দুর রহমান শামীম হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করতে আগ্রহী নয় নিহতের পরিবার। পরিবারের তিন ভাই ও তাদের আত্মীয়স্বজন বসে...