বুধবার, এপ্রিল ১৫, ২০২৬.
Home Blog Page 215

জ্বালানি তেলের দাম কমছে

0

দ্র্রোহ অনলাইন ডেস্ক

অন্তর্র্বতীকালীন সরকার প্রথম দফায় জ্বালানি তেলের দাম কমিয়েছে। শনিবার রাত ১২টার পর থেকে নতুন দামে জ্বালানি তেল বিক্রি হবে। ডিজেলের দাম লিটারে ১.২৫ টাকা কমিয়ে ১০৫.৫০ টাকা, পেট্রোলের দাম ৬ টাকা কমিয়ে ১২১ এবং অকটেনের দাম ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে খুলনার খালিশপুরে অবস্থিত নির্মাণাধীন রুপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শনের আগে সাংবাদিকদের এ তথ্য জানান অন্তর্র্বতী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।

আরও পড়ুন  – ১৭ বছরে গুম হয়েছে ৬২৯ জন

আজ শনিবার দিনগত রাত ১২টা থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে উপদেষ্টা জানিয়েছেন।

জ্বালানি উপদেষ্টা আরও জানান, ডিজেলের দাম ১০৬.৭৫ টাকা থেকে ১.২৫ টাকা কমিয়ে ১০৫.৫০ টাকা, অকটেনের দাম ১৩১ টাকা থেকে ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা এবং পেট্রোলের দাম ১২৭ টাকা থেকে ৬ টাকা কমিয়ে ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

১৭ বছরে গুম হয়েছে ৬২৯ জন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি গুমের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করার আহŸান জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। ২০০৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ৬২৯ জন গুমের শিকার হয়েছেন বলেও জানিয়েছে সংগঠনটি।

তাছাড়া জোরপূর্বক গুম থেকে সব নাগরিকের সুরক্ষা এবং শেখ হাসিনার শাসনামলে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান ও শনাক্তেরও দাবি জানানো হয়েছে। একই সঙ্গে গুমবিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশ স্বাক্ষর করায় অন্তর্র্বতী সরকারকে সাধুবাদ জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসক জানিয়েছে, গুমের শিকার ব্যক্তিদের মধ্যে লাশ উদ্ধার হয়েছে ৭৮ জনের। অপহরণের পর ছেড়ে দেওয়া হয় ৫৯ জনকে এবং পরবর্তী সময়ে ৭৩ জনকে গ্রেফতার দেখানো হয়। বাকি ব্যক্তিদের এখনও সন্ধান পাওয়া যায়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৃহস্পতিবার (২৯ আগস্ট) গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ। গত ২৭ আগস্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিশন গঠন করেছে অন্তর্র্বতী সরকার। কমিশনকে তদন্ত করে ৪৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন –  বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে : ত্রাণ মন্ত্রণালয়

আসক মনে করে, সমাজে যে ভীতি এবং দায়মুক্তির অপসংস্কৃতি তৈরি হয়েছিল গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর এবং এ বিষয়ে একটি তদন্ত কমিশন গঠনের মধ্য দিয়ে সেই অপসংস্কৃতি থেকে উত্তরণে একটি দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার।

গুমের মতো অমানবিক অভিযোগ উত্থাপনের শুরু থেকেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিয়মিতভাবে ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে এ সব দাবি জানিয়ে আসছিল আসক। আসক বিশ্বাস করে, নাগরিকের মানবাধিকার রক্ষার ক্ষেত্রে এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক ও যুগান্তকারী পদক্ষেপ।

আসক আরও জানায়, জোরপূর্বক গুম থেকে সব নাগরিকের সুরক্ষা এবং গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, শনাক্ত ও জড়িতদের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নেওয়া প্রয়োজন। গুম সংক্রান্ত অভিযোগ দায়েরের জন্য অন্তর্জাতিক মানদন্ড অনুসরণ করে ব্যবস্থা নিতে হবে।

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে : ত্রাণ মন্ত্রণালয়

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের ১১ জেলার উপর দিয়ে বয়ে যাওয়া চলমান বন্যা ৫৪ জনের মুত্যু হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বন্যা পরিস্থিতি সম্পর্কিত হালনাগাদ তথ্যাদির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয় বন্যায় মৃত লোকসংখ্যা ৫৪ জন। এর মধ্যে পুরুষ ৪১ জন, নারী ৬ জন ও শিশুর সংখ্যা ৭। বন্যায় কুমিল্লায় ১৪, ফেনীতে ১৯, চট্টগ্রামে ৬, খাগড়াছড়িতে এক, নোয়াখালীতে ৮, ব্রাহ্মণবাড়ীয়ায় এক, লক্ষীপুরে এক, কক্সবাজার ৩ ও মৌলভীবাজারে একজন মারা গেছেন।

পানিতে ডুবে, সাপের কামড়ে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এরা মারা গেছেন বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

মৌলভীবাজারে এখনো একজন নিখোঁজ রয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

আরও পড়ুন – বন্যায় এখনো ২০ লাখ শিশু ঝুঁকিতে: ইউনিসেফ

সিলেট, হবিগঞ্জ ও চট্টগ্রাম জেলা থেকে প্রাপ্ত আজকের তথ্য অনুযায়ী বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রতিবেদনে জানায়, ৬৪ উপজেলা বন্যা প্øাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন/পৌরসভা ৪৮৬টি। ১১ জেলায় মোট ১০ লাখ ৯ হাজার ৫২২ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৪ লাখ ৬৪ হাজার ১৬৭ জন।

তিন হাজার ২৬৯টি আশ্রয়কেন্দ্রে এখনো ৪ লাখ ৬৯ হাজার ৬৮৭ জন মানুষ এবং ৩৮ হাজার ১৯২টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। ১১ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট ৫৬৭টি মেডিকেল টিম চালু রয়েছে।

ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদনে আরও জানানো হয়, সশস্ত্র বাহিনী বন্যা দুর্গত এলাকায় এক লাখ ৯৪ হাজার ২৮৫ প্যাকেট ত্রাণ, ১৯ হাজার ২৬০ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করেছে। মোট ৪২ হাজার ৭৬৬ জনকে উদ্ধার করা হয়েছে এবং ১৮ হাজার ৩৮৯ জনকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। এছাড়া হেলিকপ্টারের মাধ্যমে ১৫৩ জনকে উদ্ধার করে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। সশস্ত্র বাহিনীর পরিচালিত মোট ২৪টি ক্যাম্প এবং ১৮টি মেডিকেল টিম বন্যা উপদ্রæত এলাকায় চিকিৎসা সেবা প্রদান করছে।

সার্বিকভাবে দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে লোকজন নিজ নিজ বাড়িঘরে ফিরছেন। বন্যাদুর্গত জেলাগুলোতে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়েছে বলেও জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

বন্যায় এখনো ২০ লাখ শিশু ঝুঁকিতে: ইউনিসেফ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

চলমান বন্যায় বাড়ি-ঘর, স্কুল ও গ্রাম প্লাবিত হওয়ায় বাংলাদেশের পূর্বাঞ্চলের ২০ লাখেরও বেশি শিশু এখন ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ।

সংস্থাটি বলছে, বিগত ৩৪ বছরে বাংলাদেশের পূর্বাঞ্চলে আঘাত হানা সবচেয়ে ভয়ংকর এই বন্যায় ৫৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় খাদ্য বা জরুরি ত্রাণ সরবরাহ ছাড়া পানিবন্দি হাজার হাজার মানুষ ও শিশুর জন্য ইউনিসেফ জীবন রক্ষাকারী সরঞ্জাম সরবরাহের জন্য ৩৫ মিলিয়ন মার্কিন ডলার সহযোগিতা প্রয়োজন। শুক্রবার (৩০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে ইউনিসেফ বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নজিরবিহীন প্রবল মৌসুমি বৃষ্টিতে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদীগুলো উপচে পড়ছে। যার ফলে এখন পর্যন্ত ৫২ জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।

চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রায় পাঁচ লাখের বেশি মানুষ মাথা গোঁজার একটু আশ্রয় খুঁজছেন; বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়ি-ঘর, রাস্তা, মাঠ-ঘাট আর ক্ষেত। লাখ লাখ শিশু ও তাদের পরিবার পানিবন্দি হয়ে আছেন, তাদের কাছে নেই কোনো খাবার কিংবা জরুরি কোনো ত্রাণসামগ্রী।

সরকারি লোকজন ও স্বেচ্ছাসেবকরা উদ্ধার-অভিযান চালিয়ে যাচ্ছেন। কিন্তু কিছু কিছু এলাকায় সাহায্য পৌঁছে দেওয়াটা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। মৌসুমি বৃষ্টি অব্যাহত থাকার কারণে আগামী দিনে আরো বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এতে বলা হয়েছে, দুর্যোগ শুরু হওার পর থেকেই ইউনিসেফ দুর্গত এলাকায় কাজ শুরু করে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফের সঙ্গে মিলে ইউনিসেফ প্রাথমিক যাচাই পর্ব চালায়। অংশীজনদের সঙ্গে নিয়ে ইউনিসেফ এ পর্যন্ত এক লাখ ৩০ হাজার শিশুসহ তিন লাখ ৩৮ হাজারেরও বেশি মানুষের কাছে পৌঁছেছে। এসব মানুষের মধ্যে তারা জীবন রক্ষাকারী বিভিন্ন উপকরণ যেমন, ৩৬ লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, পানি ধরে রাখার জন্য ২৫ হাজার জেরি-ক্যান এবং দুই লাখ ৫০ হাজারেরও বেশি ওরাল রিহাইড্রেশন সল্ট (মুখে খাবার স্যালাইন) এর ব্যাগ বিতরণ করেছে।

কিন্তু এসবের বাইরেও আরো অনেক কিছু করা প্রয়োজন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ এবং শিশুদের জন্য জরুরিভাবে নগদ সহায়তা, নিরাপদ পানীয় জল, স্বাস্থ্যবিধি উপকরণ (হাইজিন কিট), জরুরি ল্যাট্রিন তৈরি, স্যানিটারি প্যাড, ওরাল রিহাইড্রেশন সল্ট (মুখে খাবার স্যালাইন) এবং জরুরি জীবন রক্ষাকারী ওষুধের প্রয়োজন।

অসুস্থ নবজাতক ও শিশুদের চিকিৎসার জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং গর্ভবতী মায়েরা যেন নিরাপদে তাদের সন্তান জন্ম দিতে পারে তার জন্য প্রয়োজনীয় সেবা কার্যক্রম অবিলম্বে চালু করা প্রয়োজন।

আরও পড়ুন – হজের খরচ কমাতে উপদেষ্টা পর্যায়ে বৈঠক

বন্যা পরিস্থিতি প্রসঙ্গে বাংলাদেশে ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ এমা ব্রিগহাম বলেন, বাংলাদেশের পূর্বাঞ্চলের বন্যা শিশুদের ওপর চরম আবহাওয়াজনিত ঘটনা ও জলবায়ু সংকটের প্রভাবের ভয়াবহতাকে তুলে ধরেছে। অনেক শিশু তাদের প্রিয়জনকে হারিয়েছে, হারিয়েছে তাদের ঘর-বাড়ি ও বিদ্যালয়; তারা খুবই অসহায় অবস্থায় রয়েছে।

তিনি আরও বলেন, শুরু থেকেই ইউনিসেফ সক্রিয়ভাবে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও মুখে খাওয়ার স্যালাইনসহ জরুরি সেবাসামগ্রী সরবরাহ করে আসছে। কিন্তু সব শিশুর কাছে পৌঁছাতে এবং শিশুদের ভবিষ্যতের ওপর চলমান এই সংকটের বিধ্বংসী প্রভাব রোধ করতে আরো তহবিলের প্রয়োজন।

ব্রিগহাম বলেন, বছরের পর বছর বন্যা, তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ে বাংলাদেশের লাখ লাখ শিশুর জীবন বিপর্যস্ত হচ্ছে। জলবায়ুু পরিবর্তন নিশ্চিতভাবেই শিশুদের জীবন পরিবর্তন করছে। এই অবস্থায় বেশি দেরি হওয়ার আগেই, শিশুদের জন্য বৈশ্বিক নেতাদের জরুরিভাবে কাজ করার এবং তাদের জীবনে জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো প্রশমিত করার জন্য দৃঢ় পদক্ষেপ নিতে আমরা আহ্বান জানাই।

হজের খরচ কমাতে উপদেষ্টা পর্যায়ে বৈঠক

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

হজের খরচ কমিয়ে যৌক্তিক পর্যায়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) উপদেষ্টা পরিষদের এক সভা শেষে তিনি এ তথ্য জানান। সভাটি রাষ্ট্রীয় অতিথি ভবন ও প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় অনুষ্ঠিত হয়।

রিজওয়ানা হাসান বলেন, হজ একটা বড় ব্যাপার মুসলমানদের জন্য। কিন্তু হজের মতো পবিত্র কাজেও একটি সিন্ডিকেট দেখতে পাই। তারা কারসাজি করে হজের প্যাকেজ মূল্য বাড়িয়ে দিয়েছে। এবছর হজের খরচ যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা যায় সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে। কত হতে পারে, কত কমানো যেতে পারে- সেই আলোচনা হয়েছে। তবে বর্তমান প্যাকেজ যে অনেক বেশি, সেই প্যাকেজ কমিয়ে আনা সম্ভব। প্রাথমিক আলোচনা সেটি হয়েছে।

এর আগে গত বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজের দুটি প্যাকেজ ঘোষণা করেছিল আওয়ামী লীগ সরকার। সরকারি প্যাকেজে সর্বনিম্ন ৫ লাখ ৭৯ হাজার টাকা এবং বেসরকারি প্যাকেজে সর্বনিম্ন প্রায় ৫ লাখ ৯০ হাজার টাকা নির্ধারণ করা হয়।

আরও পড়ুন – কুমারখালীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৪ জন

উল্লেখ্য, চলতি বছর হজের প্যাকেজ ঘোষণা করা না হলেও প্রাক নিবন্ধন প্রক্রিয়া চলছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত নিবন্ধন শুরু হবে, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

গত ২৬ আগস্ট ধর্ম মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের জন্য ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালন করতে পারবেন।

কুমারখালীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৪ জন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে তুচ্ছ ঘটনায় বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন। এ সময় বাড়ি ঘর, দোকানপাট ও মোটরসাইকেল ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম এলাকায় এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধসহ আহতরা হলেন, মাজগ্রামের আব্দুর রহমানের ছেলে শাহা আলম (৪৫) ও আব্দুল আজিজের ছেলে আব্দুর রশিদ (৪২), একই গ্রামের হাতেম আলীর ছেলে রানা হোসেন (৪২) ও শাহা আলমের ছেলে সিফাত আলী (১৪)। এর মধ্যে আব্দুর রশিদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন – শেখ হাসিনার বিরুদ্ধে খুনের শত মামলা পূর্ণ হলো

জানাগেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী শনিবার মাজগ্রামের চেয়ারম্যান মোড়ে সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমির প্রস্তুুুতি সভা হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে বুধবার উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আজাদ আলী মোটরসাইকেল শোডাউন করেন।

সন্ধ্যায় মাজগ্রাম চেয়ারম্যান মোড়ে শিলাইদহ ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোতালেব হোসেনের সমর্থকদের সঙ্গে বাগ্বিতন্ডা হয়। এক পর্যায়ে তারা দেশি ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে চারজন আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্বজন। সংঘর্ষের সময় বাড়ি ও দোকানপাটে ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে।

ভ্যানচালক আলী মুহাম্মদের দাবি, মারামারি দেখে তিনি ভ্যান রেখে নিরাপদে আশ্রয়ে চলে গিয়েছিলেন। পরে ফিরে দেখেন তাঁর প্রায় ৬০ হাজার টাকা দামের ভ্যানটি নেই।

শিলাইদহ ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোতালেব হোসেন বলেন, আজাদ আলী অস্ত্রসহ মোটরসাইকেল শোডাউন নিয়ে এসে তাঁর লোকজনের ওপর হামলা চালিয়েছে। এতে তাঁর ভাই আলম ও সমর্থক রশিদ গুলিবিদ্ধ হয়েছেন। তিনি মামলা করবেন।

কুমারখালী থানা বিএনপির আহ্বায়ক লুৎফর রহমান বরেন, গোলাগুলির ঘটনার কথা স্বীকার করেন।

সদর হাসপাতালের চিকিৎসক ডা. মো. মাহফুজুর রহমান বলেন, তিনজন হাসপাতালে ভর্তি আছেন। তাদের অস্ত্রোপচার করা হয়েছে। তবে গুলিবিদ্ধ কিনা, তা পরীক্ষা করে বলা যাবে।

কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম বলেন, দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে খুনের শত মামলা পূর্ণ হলো

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় শেখ হাসিনাসহ ৫২ জনের নাম উল্লেখ করে গণহত্যার অভিযোগে মামলা হয়। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে এ নিয়ে হাসিনার বিরুদ্ধে মোট একশটি হত্যা মামলা হলো।

গণহত্যায় উসকানি দেওয়ায় ৩২ জন সিনিয়র সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে। গত ৫ আগস্ট রাজধানীর শ্যামলী রিং রোডে পুলিশের গুলিতে নিহত রিহানের বাবা গোলাম রাজ্জাক এ মামলার আবেদন করেন।

ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর গত ১৩ আগস্ট রাজধানীতে প্রথম একটি হত্যা মামলা দায়ের হয় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে।

সর্বশেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে শেখ হাসিনাসহ ৫২ জনের নাম উল্লেখ করে গণহত্যার অভিযোগে মামলা হয়। এর মধ্যে গণহত্যায় উসকানি দেওয়ায় ৩২ জন সিনিয়র সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে। গত ৫ আগস্ট রাজধানীর শ্যামলী রিং রোডে পুলিশের গুলিতে নিহত রিহানের বাবা গোলাম রাজ্জাক এ মামলার আবেদন করেন।

আরও পড়ুন – মহেশপুরে বাস থেকে ক্রিষ্টাল মেথ উদ্ধার করেছে বিজিবি

একই দিন ঢাকা খিলগাঁওয়ে একটি হত্যা মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহণ শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও সাংবাদিক হাসান মাহমুদকে হত্যা ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গত ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতা আন্দোলনে পুলিশ ও সরকার দলীয় লোকজনের হামলায় নিহতদের পরিবারের পক্ষে এসব মামলা করা হয়েছে। মামলাগুলোর মধ্যে গণহত্যার অভিযোগে ৮ টি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দাখিল হয়েছে আর ৯২ টি হত্যা মামলা দায়ের হয়েছে দেশের বিভিন্ন থানায়। এর বাইরে ১টি মামলা রয়েছে অপহরণ করে গুম করার অভিযোগে।

হত্যা মামলাগুলোর মধ্যে ১৩ আগস্ট একটি, ১৪ আগস্ট একটি, ১৫ আগস্ট তিনটি, ১৬ আগস্ট ঢাকা ও বগুড়ায় পৃথক দুটি, ১৭ আগস্ট ঢাকা ও চট্টগ্রামে পৃথক তিনটি, ১৮ আগস্ট ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আটটি, ১৯ আগস্ট ঢাকা ও চট্টগ্রামে চারটি, ২০ আগস্ট ঢাকা, বগুড়া, জয়পুরহাট, রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জে ১০টি, ২১ আগস্ট ঢাকায় পাঁচটিসহ গাজীপুর, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও ফতুল্লা, আশুলিয়া ও চট্টগ্রামে ১০টি, ২২ আগস্ট ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ১০টি, ২৩ আগস্ট ঢাকাসহ সারাদেশে ১৪টি এবং ২৫ আগস্ট বিডিআর বিদ্রোহের ঘটনাসহ দুটি ছাড়াও রাজধানীতে আরও ১০টি মামলা হয়।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে পড়ে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওইদিন শেখ হাসিনা সরকার প্রধানের পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর থেকে আওয়ামী লীগ সরকারের আমলে খুন, গুম ও গণহত্যা নিয়ে একের পর এক অভিযোগ উঠতে থাকে।

মহেশপুরে বাস থেকে ক্রিষ্টাল মেথ উদ্ধার করেছে বিজিবি

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা একটি যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে ১৫ কোটি টাকা মুল্যের ক্রিষ্টাল মেথ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার মহেশপুর-জীবননগর সড়কের ফুল মার্কেটের সামনে এই মাদক উদ্ধারের ঘটনা ঘটে। এ দিন বিকালে মহেশপুর বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যশোর থেকে দর্শনাগামী একটি বাসে মাদকের বড় চালান আসার খবর পেয়ে বিজিবি সদস্যরা দুই ভাগে বিভক্ত হয়ে অভিযান পরিচালনা করেন। যাত্রীবাহী বাসটি জীবননগর ফুলের মার্কেটের সামনে আসলে বিজিবি টহল দল বাসটি গতিরোধ করে তল্লসী চালায়। এ সময় বাসে মালিক বিহীন একটি বক্সে ৩.০৪০ কেজি ক্রিষ্টাল মেথ উদ্ধার করে।

আরও পড়ুন – পল্লী বিদ্যুতের সরঞ্জাম সরবরাহ বন্ধে গ্রাহক ভোগান্তি চরমে

বিজিবি সুত্রে জানা গেছে, মাদক বিরোধী অভিযানের খবর পেয়ে চোরাকারবারীরা আগেভাগে পালিয়ে যায়। এ ব্যাপারে বৃহস্পতিবার বিকালে জীবননগর থানায় একটি মামলা হয়েছে।

পল্লী বিদ্যুতের সরঞ্জাম সরবরাহ বন্ধে গ্রাহক ভোগান্তি চরমে

0

কুমারখালী প্রতিনিধি

পল্লী বিদ্যুত সমিতির কুমারখালী জোনাল অফিস থেকে ছয় মাস ধরে বৈদ্যুতিক খুঁটি, তাড়, ট্রান্সফরমার, মিটার সরবরাহ বন্ধ রয়েছে। প্রতিদিনই সরঞ্জামাদির নিতে আসা শতশত গ্রাহক ও ইলেক্ট্রিশিয়ানরা ফিরে যেতে বাাধ্য হচ্ছে।

জানা গেছে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে (বিআরইবি) কর্মকতাদের সমন্বয়হীনতা ও আন্দোলনের প্রভাব পরেছে স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির কমকান্ডের উপর। বৈদ্যুতিক খ্ুঁটি, তাড়, ট্রান্সফরমারসহ যাবতীয় সরঞ্জামাদি সরবরাহ বন্ধ করে দেয় বিআরইবি কর্তপক্ষ। ফলে বিদ্যুৎ সংযোগ না পেয়ে ভোগান্তিতে পড়েছেন নতুন গ্রাহকরা।

বৃহস্পতিবার দুপুরে পল্লী বিদ্যুতের কুমারখালী জোনাল অফিসে গিয়ে দেখা যায়, বৈদ্যুতিক সরঞ্জামাদি নেই। একজন গ্রাহক এক কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছেন।

ওই গ্রাহক জানান, ব্যবসা প্রতিষ্ঠানে মিটারের জন্য তিনি প্রায় ৬ মাস ধরে কার্যালয়ে ঘুরছেন। এলেই কর্মকর্তারা বলেন মালামাল নেই। বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় তিনি চরম ভোগান্তিতে আছেন।

আরও পড়ুুন – ঝিনাইদহে বিএনপি নেতার দোকান ভাংচুরের ঘটনা মামলা

পল্লী বিদ্যুতের এক কর্মকর্তা জানান, গ্রাহকের ঘরে বিদ্যুত পৌছে দেয় পল্লী বিদ্যুৎ সমিতি। আর কার্যালয়ে মালামাল সরবরাহ করে বিআরইবি। এতে নানান বৈষম্য ও সমন্বয়হীনতা দেখা দিয়েছে। সেজন্য বৈষম্য নিরোসনে প্রায় ৬ মাস আগে তারা আন্দোলন শুরু করলে বিআরইবি মালামাল সরবরাহ বন্ধ করে দেয়।

উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের বাসিন্দা পলাশ শেখ জানান, প্রায় চার মাস আগে বাড়ি ও দোকানে বিদ্যুৎ সংযোগের জন্য ওয়্যারিংয়ের কাজ করিয়েছেন। কিন্তু অফিসে তাড় না থাকায় আজও বিদ্যুৎ পাননি তিনি।

ইলেক্ট্রিশিয়ান মো. হুরাইয়া জানান, অন্তত ৪৫০ জন নতুন গ্রাহকের বাড়িতে তিনি ওয়ারিংয়ের কাজ সম্পন্ন করেছেন। তবে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে সরঞ্জামাদি না থাকায় সেবা থেকে বঞ্চিত হচ্ছে গ্রাহকরা। তিনি দ্রæত সমস্যার সমাধানের দাবি জানান। তিনি আরও জানান, সরঞ্জামাদি না থাকায় উপজেলায় অন্তত দুই হাজার নতুন গ্রাহক ভোগান্তিতে রয়েছেন।

উপজেলায় এক হাজার ৪৬০ কিলোমিটারের জায়গা জুড়ে প্রায় ৭০ হাজার গ্রাহক রয়েছে বলে জানিয়েছেন কুমারখালী পল্লী বিদ্যুত কার্যালয়ের ডিজিএম মো. আনছার উদ্দিন। তিনি জানান, প্রায় ৬ মাস ধরে বিআরইবি মালামাল সরবরাহ বন্ধ রেখেছে। এতে সেচ গ্রাহকসহ নানা শ্রেণি পেশার কয়েক হাজার নতুন গ্রাহক বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত রয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম জানান, বিদ্যুত কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

ঝিনাইদহে বিএনপি নেতার দোকান ভাংচুরের ঘটনা মামলা

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতির ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাটের ঘটনায় জিপি বিকাশ কুমার ঘোষসহ ৩১ জন আসামির নাম উল্লেখ করে মামলা হয়েছে।

বৃহস্পতিবার জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান বাদী হয়ে সদর থানায় এই মামলা করেন, যার মামলা নং ৩৩।

আরও পড়ুন – খোকসায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে ছাত্র-শিক্ষকদের বিক্ষোভ

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আক্তার ফার্মেসিতে বোমার বিস্ফোরন ঘটিয়ে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা ভাংচুর ও লুটপাট করে। এতে দোকানে থাকা ঔষধ সংরক্ষনের একটি ফ্রিজ, দোকানের লাগানো এসি ও কম্পিউটার ভাংচুর করে। সন্ত্রাসীরা দোকানে থাকা কর্মচারীদের মারপিট করে দোকানের ক্যাশ বাক্স থেকে দেড় লাখ টাকা লুট করে নিয়ে যায়। এছাড়াও দোকানে থাকা সকল ওষুধ ও আসাবাবপত্র লুপপাট করে নিয়ে যায়। যার ক্ষতির পরিমান ৩০ লাখ টাকা।

এ মামলায় ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম অপু, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম (ফোটন), পাগলাকানাই ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ, পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ^াস, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্র-লীগের সাধারণ সম্পাদক আল ইমরান, জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জনসহ ৩১ জনের নাম উল্লেখ করে ২০০/৩০০ জনকে আসামী করা হয়।

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম অপু হুকুম দিয়ে দোকান ভাংটুর ও লুটপাট করে বলে দাবী করা হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি মোঃ শাহীন উদ্দিন বৃহস্পতিবার দুপুরে জানান, জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামানের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স আক্তার ফার্মেসিতে ভাংচুর ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

সর্বশেষ সংবাদ

প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করলেন ঠিকাদার

দ্রোহ অনলাইন ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক উপ-সহকারী প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে...

খোকসায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারে নির্দ্ধারিত সময়ের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার দিনগত রাত ৮টা ৩৫ মিনিটের দিকে...

বিশ্ববাজারে সোনার বড় দড় পতন

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে সোনার বড় দড় পতন লক্ষ্য করা গেছে। সোমবার (১৩ এপ্রিল) লেনদেনের শুরুতেই মূল্যবান...

ডিসি পদায়ন নিয়ে মন্তব্য করায় এমপি আমির হামজাকে লিগ্যাল নোটিশ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক (ডিসি) বদলী হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন এমন বক্তব্যের প্রেক্ষিতে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের...

পীরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়েরে আগ্রহী নয় পরিবার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পীর আব্দুর রহমান শামীম হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করতে আগ্রহী নয় নিহতের পরিবার। পরিবারের তিন ভাই ও তাদের আত্মীয়স্বজন বসে...