বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬.
Home Blog Page 549

কুষ্টিয়ায় প্রথম টিকা নেবেন মাহবুব উল আলম হানিফ

0
মাহবুব উল আলম হানিফ এমপি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলায় প্রথম করোনা ভাইরাসের টিকা (ভ্যাকসিন) গ্রহণ করবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি।

একই সাথে রবিবার ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তিনি (হানিফ) আনুষ্ঠানিকভাবে এই টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানা গেছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। কুষ্টিয়াসহ সারা দেশে আগামীকাল রবিবার থেকে একযোগে করোনা টিকা প্রদান কার্যক্রম শুরু হচ্ছে।

সিভিল সার্জন জানান, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ নিজে করোনা ভাইরাসের টিকা (ভ্যাকসিন) গ্রহণ করে কুষ্টিয়া জেলায় আনুষ্ঠানিকভাবে এই টিকা গ্রহণ কার্যক্রমের উদ্বোধন করবেন।

একই সাথে কুষ্টিয়ার ছয়টি উপজেলার মধ্যে খোকসা, কুমারখালী ও ভেড়ামারা উপজেলায় এই টিকা গ্রহণ কার্যক্রমের উদ্বোধন হবে। পর্যায়ক্রমে জেলার মিরপুর ও দৌলতপুর উপজেলায়ও এই টিকা গ্রহণ কার্যক্রম শুরু হবে।

কুষ্টিয়া সদর উপজেলায় দুটি স্থানে এই করোনা টিকা দেয়া হবে। এর একটি ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং অন্যটি কুষ্টিয়া পুলিশ লাইন হাসপাতাল। তবে উদ্বোধনী দিনে শুধুমাত্র কুষ্টিয়া জেনারেল হাসপাতালেই এই টিকা প্রদান করা হবে। সকাল ৮ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত প্রতিদিন এই টিকা প্রদান করা হবে।

শনিবার পর্যন্ত কুষ্টিয়া সদরে টিকা নেয়ার জন্য ৭৯৭ জন মানুষ রেজিষ্ট্রেশন করেছেন। উদ্বোধনী দিনে ৩০ জনকে টিকা প্রদান করা হতে পারে বলে জানা গেছে।

জেলা স্বাস্থ্য বিভাগের একটি সূত্র জানায়, গত ২৯ জানুয়ারি খুলনা বিভাগের মধ্যে সর্বপ্রথম কুষ্টিয়া জেলায় ৬ হাজার ভায়াল করোনা ভাইরাসের টিকা (ভ্যাকসিন) এসে পৌঁছায়। যা দিয়ে প্রায় ৫০ থেকে ৫৫ হাজার মানুষকে টিকা প্রদান করা সম্ভব হবে।

সু চির মুক্তি চাইলো নিরাপত্তা পরিষদ

0

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মিয়ানমারে সেনা অভ্যুত্থানে বন্দি হওয়া দেশটির নেত্রী অং সান সু চি ও অপর নেতাদের মুক্তি চেয়েছে।

এক বিবৃতিতে গণতন্ত্রকে ঊর্ধ্বে তুলে ধরার প্রয়োজনীয়তার কথা বললেও সেনা অভ্যুত্থানের নিন্দা জানানো থেকে বিরত থেকেছে নিরাপত্তা পরিষদ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

যুক্তরাজ্যের পক্ষ থেকে যে খসড়া প্রস্তাব তুলে ধরা হয়েছিল সর্বসম্মতিক্রমে পাস হওয়া বিবৃতির ভাষা ছিল কোমল। যুক্তরাজ্যের খসড়া প্রস্তাবে সম্মত ছিলো না চীন ও রাশিয়া। চিরাচরিতভাবে এই দুটি দেশ মিয়ানমারের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের পদক্ষেপ আটকে দিয়ে আসছে। প্রকাশিত বিবৃতিতে, সামরিক অভ্যুত্থানের কথা উল্লেখ করা হয়নি।

নিরাপত্তা পরিষদের সদস্যরা মিয়ানমারে গণতান্ত্রিক উত্তরণের প্রতি অব্যাহত সমর্থন দেওয়ার ওপর জোর দেন। তারা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও প্রক্রিয়াকে ঊর্ধ্বে তুলে ধরার প্রয়োজনীয়তা, সহিংসতা থেকে বিরত থাকা এবং মানবাধিকার, মৌলিক স্বাধীনতা ও আইনের শাসনের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের ওপর জোর দেন।

নিরাপত্তা পরিষদের সদস্যরা সুশীল সমাজ, সাংবাদিক এবং সংবাদমাধ্যমের কর্মীদের ওপর বিধিনিষেধ আরোপ করায় উদ্বেগ প্রকাশ করেন। তারা জাতিসংঘের ত্রাণবাহী ফ্লাইট আবার শুরু করাসহ নিরাপদ ও নির্বিঘ্নে মানবিক সহায়তা জনগণের নাগালের মধ্যে নিয়ে আসারও আহ্বান জানান।

উল্লেখ্য, সোমবার ভোরে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এদিন অভিযান চালিয়ে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়। রাজধানী নেপিডো ও প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তায় রাস্তায় টহল দিতে শুরু করে সামরিক বাহিনীর সদস্যরা। দেশজুড়ে এক বছরের জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

অপরদিকে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে মিয়ানমারে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন সু চি সমর্থকরা। এতে শামিল হয়েছেন বিভিন্ন পেশার মানুষ। পাশাপাশি বিভিন্ন আন্দোলন-কর্মসূচি অব্যাহত রয়েছে। এরইমধ্যে সেনা শাসনের বিরুদ্ধে বিক্ষুব্ধ মানুষকে প্রথমবারের মতো রাস্তায় নামতেও দেখা গেছে।

কারাগারে নারীসঙ্গ : কাশিমপুরের জেল সুপার ও জেলার বরখাস্ত

0
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি হলমার্ক কর্মকর্তা তুষার আহমেদের সাথে এক নারীর সঙ্গ সাক্ষাতের ঘটনায় বরখাস্ত করা হয়েছে সেখানকার সিনিয়র জেল সুপার রতœা রায় ও জেলার নূর মোহাম্মদ মৃধাকে।

তাদের আগেই দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছিল। এছাড়া আরও কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি কারা অধিদফতরে পাঠানো হয়েছে। এই তথ্য জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান বলেন, কিছু অভিযোগের কারণে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে। এতে জড়িত অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

করোনা মহামারীর মধ্যে কারাবন্দিদের সঙ্গে বাইরের কারও দেখা করার সুযোগ নেই। এরপরও গত ৬ জানুয়ারি দুপুরে কারা কর্মকর্তাদের সহযোগিতায় হলমার্কের মহাব্যবস্থাপক তুষার আহমদের সঙ্গে এক নারীর সাক্ষাতের সিসিটিভি ফুটেজ প্রকাশিত হলে বিষয়টি সবার নজরে আসে। এরপর জেল সুপার রতœা রায়, জেলার নূর মোহাম্মদ, ডেপুটি জেলার গোলাম সাকলাইন, সার্জেন্ট ইন্সট্রাক্টর মো. আব্দুল বারী ও সহকারী প্রধান কারারক্ষী মো. খলিলুর রহমানকে প্রত্যাহার করা হয়।

এই ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করে কারা কর্তৃপক্ষ। বুধবার তদন্ত কমিটি সুরক্ষা বিভাগের সচিবের কাছে প্রতিবেদন জমা দেন। তাতে ১৮ কর্মকর্তা ও কারারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, তদন্ত কমিটি ১৮ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা, চাকরিবিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া, বিভাগীয় ব্যবস্থা নেয়া, কেন্দ্রীয় কারাগারের পরিবর্তে জেলা কারাগারে পদায়ন করা, কম গুরুত্বপূর্ণ স্থানে পদায়ন করাসহ ২৫টি সুপারিশ করেছে।

কুষ্টিয়ায় যুবকের মৃতদেহ উদ্ধার

0
KUSHTIA MURDER-droho-5-p3

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় রেল লাইনের পাশ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া দবির মোল্লার রেললাইনের পশ্চিমে পাশ থেকে কোহিনুর (২০) নামের ওই যুবকের মৃতদেহ পুলিশ উদ্ধার করে। সে এলাকার গাফফার হোসেনের ছেলে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, শুক্রবার সকালে দবির মোল্লা রেললাইনের পশ্চিমে হ্যাচারী নামক এলাকার রেললাইনের পাশে কোহিনুর নামের এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি কুমারখালী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

মৃত ওই যুবকের পারিবারিক সূত্রে জানা গেছে, কোহিনুরের বাবা-মা ঢাকাতে থাকেন। আর কোহিনুর তার নানির বাড়ি ছেঁউডিয়া মোল্লা পাড়াতে বসবাস করতেন। ১৫-২০ দিন আগে তিনি নানির বাড়ি থেকে চলে গিয়ে পাশ^বর্তী শ্বশুর বাড়িতে থাকতেন। তার এক মাসের একটি পুত্র সন্তানও রয়েছে। (ওসি) মুজিবুর রহমান আরো জানান, মৃতদেহ দেখে ধারণা করা হচ্ছে দুই-একদিন আগেই তার মৃত্যু হয়েছে।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা নেশাজাতীয় দ্রব্য পানে তার মৃত্যু হয়ে থাকতে পারে। লাশের পাশে নেশাজাতীয় দ্রব্যের আলামত পুলিশ উদ্ধার করেছে। তবে লাশের ময়নাতদন্ত ছাড়া এটি হত্যা নাকি নেশাজাতীয় দ্রব্য পানে মৃত্যু এখনই বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে এই পুলিশ কর্মকর্তা মন্তব্য করেন।

লোকালয়ে অতিথি পাখি

0
লোকালয়ে অতিথি পাখি

শীতের অতিথি পাখিদের কলকাকোলীতে মুখরিত হয়ে উঠেছে খোকসা উপজেলা সদরের বাস স্ট্যান্ড সংলগ্ন মাঠ। অনেকটা লোকালয়ে প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেলে হাঁস প্রজাতির হাজার হাজার পাখি বসে এই মাঠে। উৎসুক জনতাও ভিড় করে।

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু

0
ট্রেনের ধাক্কায় নিহত কলেজ ছাত্র-ফালি ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় সোহেল রানা (২২) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার বাবরা রেল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোহেল রানা উপজেলার খামারমুন্দিয়া গ্রামের আব্দুল আলীমের ছেলে। সে কালীগঞ্জের সরকারী মাহাতাব উদ্দিন কলেজের ইতিহাস বিভাগের অনার্স ১ম বর্ষের ছাত্র ছিল।

স্থানীয়রা জানায়, সকালে সোহেল রানা বাড়ি থেকে বের হয়ে মাঠে যাচ্ছিল। আনমনে বাবরা রেল গেট পার হওয়ার সময় খুলনা থেকে রাজশাহী গামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি সাথে ধাক্কা লাগে। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনা স্থলে সে মারা যায়।

কালীগঞ্জের মোবারকগঞ্জ রেল স্টেশনের মাস্টার জামাল খান, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোহেলের লাশ পরিবার নিয়ে গেছে।

আবার জ্বালানি তেলবাহী ট্রেন লাইনচ্যুত

0
ছবি সঙগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

সিলেটের ফেঞ্চুগঞ্জে জ্বালানি তেলবাহী একটি ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনায় ছড়িয়ে পরা তেল থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে এমন আশঙ্কায় সবাইকে নিরাপদে থাকতে মসজিদ থেকে মাইকিং করা হচ্ছে।

বৃহস্পতিবার দিনগত রাতে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ও বিয়ালিবাজারের গুতিগাঁও এলাকায় আট বগির ট্রেনটির সাতটি বগিই লাইনচ্যুত হয়ে দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর লাইনচ্যুত বগিগুলো থেকে আশপাশ এলাকার ঘরবাড়ি এমনকি পুকুরের পানিতেও জ্বালানি তেল ছড়িয়ে পড়ে। অনাকাক্সিক্ষত অগ্নিকান্ড ঠেকাতে এবং মানুষকে নিরাপদে থাকতে মসজিদ থেকে মাইকিং করা হচ্ছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে সিলেটগামী তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে আশপাশ এলাকা জ্বালানি তেলে ছড়িয়ে পরে। অনেকে এ তেল সংগ্রহ করেছেন। তবে ছড়িয়ে পরা তেলের কাছে জনসাধারণকে না যাওয়ার জন্য মসজিদ থেকে মাইকিং করা হচ্ছে।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাফায়াত হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঝিনাইদহে ইট ভাটার মালিক শ্রমিকরা মানববন্ধন করেছে

0
JHENIDA-MANOBBONDHON-DROHO-4-2

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে পরিবেশ ছাড়পত্র প্রদানের দাবিতে ইট ভাটা মালিক সমিতির বিক্ষোভ মিছিল মানববন্ধন ও স্মারকলীপি প্রদান করেছে।

বৃহস্পতিবার সকালে শহরের চুয়াডাঙ্গা বাস ষ্ট্যান্ডে মুজিব চত্বরে জেলা ইটভাটার মালিক সমিতি এ কর্মসূচি পালন করে। ঘন্টাব্যাপি এ মানববন্ধনে মালিক ও শ্রমিকরা অংশ নেয়। মানববন্ধন চলাকালে ইট প্রস্তুুতকারী মালিক সমিতির সভাপতি মাহমুদুল ইসলাম ফোটন ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান জানান, জেলায় ১১৫টি ইটভাটা রয়েছে। কয়েক হাজার শ্রমিক এ শিল্পের সাথে জড়িত রয়েছে। সরকারের ভ্যাট দিয়ে জিগজ্যাগ ভাটা করে ব্যবসা পরিচালনা করে আসছেন। তারপরও পরিবেশ অধিদপ্তর নানা অজুহাতে আট ভাটা গুলোতে অভিযান পরিচালনা করে আসছে। এতে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখিন হচ্ছেন। তাছাড়াও নতুন করে পরিবেশের ছাড়পত্র না দেওয়ার কারনে ব্যবসায়ী ও শ্রমিকরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রীর বরাবর স্মারকলীপি প্রদান করা হয়।

কুষ্টিয়ায় গড়াই ড্রেজিং প্রকল্প পরিদর্শনকালে

0
kushtia-minsester-droho--4-p1

বাংলাদেশে সব জায়গাতেই দুর্নীতি হয়- পানি সম্পদ প্রতিমন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেন, দুর্নীতি হল এক ধরণের সামাজিক ব্যাধী। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি কমাতে চেষ্টা করে যাচ্ছেন।

বৃহষ্পতিবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার গড়াই নদীর উৎসমুখ মহানগড় অপটেকে গড়াই ড্রেজিং প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী দূর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। দুর্নীতিটা একটা এডিকশনের মতো ছড়িয়ে পড়েছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, কোথাও যদি শুনেন যে, মন্ত্রী দর্নীতি করেন তখন আপনারা আমাকে প্রশ্ন করেন। আমরা চুরি বন্ধ করতেই সরেজমিন এখানে পরিদর্শনে এসেছি আমাদের কাজের অগ্রগতি দেখার জন্য। আমাদের চেষ্টাটা হলো দর্নীতিমুক্ত করে কাজের মানটা যাতে ভালো হয় সেটা নিশ্চিত করা। সেজন্যই নিজেই স্বশরীরে এসেছি দেখার জন্য। আপনারা যদি আগেই দোষ গুন খুজতে থাকেন তাহলে আমরা কাজ করব কিভাবে ?

এ সময় মন্ত্রী সাংবাদিকদের সমালোচনা করে বলেন, আপনারা যদি কাজ শুরুর আগেই সব জায়গায় দুর্নীতি খুঁজে বেড়ান তাহলে কি করে চলবে? আপনারা আমাদের সহযোগিতা করেন তাহলে আমার দুর্নীতি নির্মূল করতে পারব।

তিনি বলেন, গড়াই নদী খনন প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। এই কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে আমি নিজে একাধিকবার প্রকল্প এলাকা পরিদর্শন করেছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারও সুষ্ঠুভাবে প্রকল্পের কাজ শেষ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ সময় সেখানে পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আল জাজিরার রিপোর্ট লন্ডনভিত্তিক ষড়যন্ত্রের অংশ : কাদের

0
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ফাইল ছবি

দ্রোহ অনলঅইন ডেস্ক

বাংলাদেশ নিয়ে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আল জাজিরার প্রতিবেদন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, অসত্য ও ফরমায়েশি। এটি একপেশে, বানোয়াট এবং স্পষ্টতই অপপ্রচার।

তিনি আরও বলেন, লন্ডনে বসে যারা দেশবিরোধী অপপ্রচার করছে এবং উসকানি দিচ্ছে, এ প্রতিবেদনের পেছনে সেই সাম্প্রদায়িক অশুভ চক্রের যোগসাজশ রয়েছে। এ প্রতিবেদন লন্ডনভিত্তিক ষড়যন্ত্রের অংশ।

বুধবার নিজের সরকারি বাসভবন থেকে অনলাইনে ব্রিফিংকালে এ প্রতিক্রিয়া জানান মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, এমন একটি অসত্য প্রতিবেদন প্রকাশের ফলে আল জাজিরার গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে। এ নিয়ে দর্শক মহলেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যারা এখনও এদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, এদেশের অর্জন ও অগ্রগতিকে হিংসার চোখে দেখে, বঙ্গবন্ধু হত্যাকা- এবং যুদ্ধাপরাধীদের বিচার মেনে নিতে পারেনি, এ প্রতিবেদন তাদের কৌশলী ষড়যন্ত্রের ধারাবাহিকতা।

সরকার মনে করে, আল জাজিরা টেলিভিশন সেই রাষ্ট্রবিরোধী অপশক্তির দাবার গুটিতে পরিণত হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, অল দ্য প্রাইম মিনিস্টার’স ম্যান’ রিপোর্টটি শেখ হাসিনার নেতৃত্বের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের ধারাবাহিকতা মাত্র। কেননা তার নেতৃত্বে উন্নয়ন, অর্জনে মাথা উঁচু করে দাঁড়ানো এক দেশ বাংলাদেশ। এ ফরমায়েশি প্রতিবেদন তার বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্রের আরেকটি রূপ মাত্র। কেননা শেখ হাসিনার সরকার অন্যায়, অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত কঠোর। ইতোমধ্যে সরকার শুদ্ধি অভিযানের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহিষ্ণুতা’ নীতি স্পষ্ট করছে। বাংলাদেশের আইন নিজস্ব গতিতে ও স্বাধীনভাবে চলছে। দুর্নীতি দমন কমিশন নিজস্ব আইনগত ক্ষমতা ও কর্তৃত্ব অনুযায়ী চাপমুক্ত হয়ে কাজ করছে। দলের নেতাকর্মী বা প্রতিনিধিদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও কেউ ছাড় পাচ্ছে না। কাজেই কোনও ব্যক্তি বিশেষের দায়কে সরকার প্রধানের সঙ্গে লিংক করা সাংবাদিকতার নীতিবোধকে প্রশ্নবিদ্ধ করে। এটি সঠিক সাংবাদিকতা নয়। বরং এটি সরকারের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচারের বহিঃপ্রকাশ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘৭৫ পরবর্তী সময়ে দেশে সবচেয়ে সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সাহসী ও সুদক্ষ নেতৃত্ব বিশ্বব্যাপী প্রশংসিত। কাজেই দেশে-বিদেশে বসে দেশ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার করা কোনও কাজে আসবে না, বরং বুমেরাং হবে। কেননা তার প্রতি দেশবাসীর আস্থা ইস্পাতকঠিন। তিনি স্বজন হারানোর দুঃখ ভুলে এদেশের মানুষের কষ্ট লাঘবে দিনরাত পরিশ্রম করছেন।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, বাংলাদেশের গণমাধ্যমে স্বাধীনভাবে কাজ করছে, সরকারের সমালোচনাও করছে। দেশের এতো ভাইব্রেন্ট এবং এক্টিভ মিডিয়া যেখানে কোনও ধরনের তথ্য পায়নি, সেখানে আল জাজিরা টেলিভিশনে শেখ হাসিনাকে নিয়ে অসত্য তথ্য প্রচার অত্যন্ত নিন্দনীয়। তিনি আল জাজিরা টেলিভিশন কর্তৃপক্ষকে দেশবিরোধী অপশক্তির এজেন্ডা বাস্তবায়নে সহযোগী না হয়ে এ ধরনের উদ্দেশ্যমূলক, বিভ্রান্তিকর ও একপেশে প্রতিবেদন বন্ধের আহ্বান জানান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনগণ শেখ হাসিনার পাশে রয়েছে। বিগত সময়ে এতো অপপ্রচারের পরেও চলমান পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বিপুল বিজয় তারই প্রমাণ।

সর্বশেষ সংবাদ

প্রেমিকার বাড়িতে অনুশনরত যুবক বিষ পান করেছে

কুষ্টিয়া প্রতিনিধি ভিডিও শেয়ারিং প্লাটফরম টিকটকে ভিডিও দেখে ফেসবুকে তরুণীর সাথে পরিচয়। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেম। প্রেমের পরিণতি দিতে বিয়ে করতে বগুড়া থেকে কুষ্টিয়ায়...

ঝিনাইদহে মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে আনুষ্ঠানিকভাবে নতুন স্বেচ্ছাসেবী সংগঠন ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র যাত্রা শুরু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তর থেকে সংগঠনটিকে সরকারি নিবন্ধন সনদ...

মাজারে মেলা দেখতে এসে গৃহবধূ ধর্ষিত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় একটি মাজারের মেলা দেখতে এসে এক গৃহবধূ (২১) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত নিশান (২২) নামের...

কুষ্টিয়ায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও উন্নয়নমূলক কর্মসূচির প্রচার কার্যক্রম জোরদার করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এক গ্রেস ব্রিফিং অনুষ্ঠিত...

শৈশবের বৃষ্টি ভেজা ফুটবল

এক পসলা বৃষ্টির জমেছে থাকা পানিতে ফুটবল খেলায় মেতেছে শিশুরা। কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বুধবার বিকালে ছবিটি তোলা।