বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬.
Home Blog Page 553

দ্বিতীয় দিনে টিকা নিলেন ৫৪১ জন

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দ্বিতীয় দিন রাজধানীর পাঁচটি সরকারি হাসপাতালে ৫৪১ জনকে করোনাভাইরাস টিকা নিয়েছেন। এদর মধ্যে দুইজন প্রতিমন্ত্রীও রয়েছেন।

বৃহস্পতিবার দ্বিতীয় দিন টিকা গ্রহণকারী সবাই সুস্থ আছেন এবং টিকা-পরবর্তী ১০-২০ মিনিটের মধ্যেই তারা স্বাভাবিক কাজকর্মে ফিরে যান বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর কর্তৃপক্ষ।

স্বাস্থ্য অধিদফতরের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার প্রায় ৭০০ জনকে টিকা প্রদানের প্রস্তুতি ছিল। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রায় ২০০ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২০০, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১০০, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫০ এবং কুয়েত মৈত্রী হাসপাতালে প্রায় ৫০ জনকে টিকা দেয়ার প্রস্তুতি নেয়া হয়। তবে এদিন ৫৪১ জনকে টিকা দেয়া হয়।

কুয়েতে পাপুলের ৪ বছরের জেল

0
সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুল- ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

কুয়েতের একটি আদালত অর্থ ও মানবপাচার মামলায় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলকে ৪ বছরের জেল দিয়েছে। বর্তমানে পাপুল দেশটির কারাগারে বন্দি রয়েছেন।

বৃহস্পতিবার কুয়েতের ফৌজদারি আদালতের বিচারক আবদুল্লাহ আল ওসমান এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে ১৯ লাখ কুয়েতি রিয়াল (৫৩ কোটি টাকার বেশি) জরিমানা করা হয়েছে।

কুয়েতের সংবাদমাধ্যম আল-কাবাসের প্রতিবেদনে বলা হয়, পাপুলের কাজে সহায়তাকারী হিসেবে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা মাজেন আল জারাহ এবং কুয়েতি দুই কর্মকর্তাকেও চার বছরের কারাদ- দিয়েছেন আদালত।

৬ জুন রাতে কুয়েতের মুশরিফ আবাসিক এলাকা থেকে পাপুলকে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গ্রেফতার করে ।

মারাফি কুয়েতিয়া কোম্পানির অন্যতম মালিক পাপুল। পাঁচ বাংলাদেশির অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে অর্থ ও মানবপাচার এবং ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়। গত বছরের ১৭ সেপ্টেম্বর পাপুলের আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়।

কুষ্টিয়সহ ৯ জেলায় নতুন ডিসি

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

কুষ্টিয়াসহ দেশের ৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ময়মনসিংহ, কুমিল্লা, দিনাজপুর, কুষ্টিয়া, হবিগঞ্জ, রাঙ্গামাটি, ঝিনাইদহ, জামালপুর ও ভোলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, জামালপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হককে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসানকে কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, বিদ্যুৎ বিভাগে সংযুক্ত উপসচিব খালেদ মোহাম্মদ জাকিকে দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, স্টেনদেনিং পাবলিক ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম সার্ভিস ডেলিভারির (এসপিএফএমএস) প্রোগ্রাম এক্সিকিউটিভ অ্যান্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ সাইদুল ইসলামকে কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব ইশরাত জাহানকে হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ মিজানুর রহমানকে রাঙ্গামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. মজিবুর রহমানকে ঝিনাইদহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত উপসচিব মুর্শেদা জামানকে জামালপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে সংযুক্ত উপসচিব মো. তৌফিক-ইলাহী-চৌধুরীকে ভোলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অনিয়মের মডেল চট্টগ্রামের নির্বাচন : মাহবুব তালুকদার

0
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার

দ্রোহ অনলাইন ডেস্ক

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচন অনিয়মের নির্বাচনের একটি মডেল বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

তিনি বলেন, দেশব্যাপী যেসব নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাতে এই মডেল অনুসরণ করা হলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বসভায় আমরা আত্মমর্যাদা সমুন্নত রাখতে পারব না। আমরা সকল নির্বাচনকে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠিত করে গণতন্ত্রের অভিযাত্রায় সামিল হতে চাই।

বৃহস্পতিবার রাজধানীর নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ে এসব কথা বলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

‘চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সম্পর্কে আমার বক্তব্য’ শিরোনামে লিখিত বক্তব্যে মাহবুব আলম বলেন, চট্টগ্রাম সিটি নির্বাচনে যে অরাজকতা দেখা গেছে, তাতে আমি হতাশ। আমার আশঙ্কাই শেষ পর্যন্ত সত্য হলো এবং সাবধানবাণীতে কোনো কাজ হলো না। নির্বাচনের আগে ও নির্বাচনকালে মোট চারজনের প্রাণহানি প্রকারান্তরে চারটি পরিবারের প্রাণহানির নামান্তর। সহিসংতা, কেন্দ্র দখল, পুলিশের গাড়ি ও ইভিএম ভাঙচুর ইত্যাদি ঘটনা এই নির্বাচনকে কলঙ্কিত করেছে।

আমাদেরকে সুষ্ঠু নির্বাচনের পথ খুঁজে পেতে হবে। নির্বাচন প্রক্রিয়ার পরিবর্তন ব্যতীত তা সম্ভব হবে না। এজন্য দল-মত নির্বিশেষে সকলের ঐকমত্য প্রয়োজন।

তিনি বলেন, চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোট পড়েছে শতকরা মাত্র সাড়ে ২২ শতাংশ। এত অল্পসংখ্যক ভোট গণতন্ত্র প্রতিষ্ঠার নিয়ামক হতে পারে না। এই পরিস্থিতি নির্বাচনের প্রতি জনগণের আস্থাহীনতার পরিচায়ক যা গণতন্ত্রের জন্য এক অশনিসংকেত।

ভালোবাসার প্রতিদান দেওয়ার ঘোষণা চসিক মেয়র রেজাউলের

0
চসিক মেয়র রেজাউলের ছবি সংগ্রহ

দ্রোহ অনলাইন ডেস্ক

চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী সংবাদ সম্মেলনে এসে মানুষের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার ঘোষণা দিয়েছেন।

নির্বাচনে জয়ী হওয়ার পর বৃহস্পতিবার প্রথম সাংবাদিকদের সামনে এসে জানালেন সিটি করপোরেশন নিয়ে নিজের পরিকল্পনার কথা। বুধবার গভীর রাতে তাকে বিজয়ী ঘোষণা করে বেসরকারি ফল ঘোষণা করেন রিটার্নি কর্মকর্তা।

সংবাদ সম্মেলনের শুরুতে তাকে মেয়র নির্বাচিত করায় নগরবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান রেজাউল। নির্বাচনে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট সুষ্ঠু ও সুন্দর পরিবেশে হয়েছে বলেও দাবি করেন তিনি।

অগ্রাধিকার ভিত্তিতে নগরীকে পরিচ্ছন্ন রাখা, মশার উপদ্রব কমানো এবং বেহাল সড়ক মেরামতের লক্ষ্য নির্ধারণের কথা বলেন রেজাউল। নগরীর সমস্যা সবার সঙ্গে পরামর্শ করে সমাধানের আশ্বাস দিয়ে নবনির্বাচিত মেয়র বলেন, নগরবাসীকে কথা দিতে পারি, প্রতিশ্রুতি পূরণের কঠোর পরিশ্রম করবেন বলে জানান।

তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার

0
নিহত অঙ্কিতা দে ছোঁয়া - ছবি সংগৃহীত

খুলনা প্রতিনিধি

খুলনার দৌলতপুরে নিখোঁজের ৬ দিন পর প্রতিবেশীর বাথরুম থেকে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর বস্তা বন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত অঙ্কিতা দে ছোঁয়া (৯) পাবলা বণিকপাড়ার বাসিন্দা সুশান্ত দে’র মেয়ে। সে বিনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল। ৬ দিন আগে (২২ জানুয়ারী) সে নিখোজ হয়।

বৃহস্পতিবার দুপুরে পাবলার বণিকপাড়ার একটি ভবনের নিচতলার বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ২২ জানুয়ারি অঙ্কিতা নিখোঁজ হয়। এ ঘটনার পর পরিবার থেকে দৌলতপুর থানায় একটি অপহরণ মামলা করা হয়। বৃহস্পতিবার নিখোজ ছাত্রীর বাড়ির পাশের একটি ভবনের নিচতলা থেকে দুর্গন্ধ বের হওয়ার পর স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।

খুলনা মহানগরের দৌলতপুর থানার ওসি হাসান আল মামুন বলেন, এলাকাবাসী খবর দেওয়ার পর দুপুরে বণিকপাড়া মন্দিরের দক্ষিণ পাশের একটি ভবনের নিচতলার বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় অঙ্কিতা দে ছোঁয়ার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একই এলাকার জাহাঙ্গীর এবং তার স্ত্রী রিক্তাকে আটক করা হয়। এছাড়া লাশ উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য আরো তিনজনকে থানায় নেওয়া হয়েছে।

আদালতের নিষেধাজ্ঞায় বাইডেন প্রশাসনে প্রথম ধাক্কা

0
সংগৃহীত ছবি

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

জো বাইডেনের অভিবাসনবিষয়ক সংস্কার কার্যক্রম আদালতের নিষেধাজ্ঞায় শুরুতেই ধাক্কা খেল।

ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্র থেকে অবৈধদের বিতাড়নের ওপর নিষেধাজ্ঞা দেন নতুন প্রেসিডেন্ট।

মঙ্গলবার সেই সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দেন টেক্সাস জেলা আদালত। – খবর দ্য পলেটিকোর।

ট্রাম্পের বিশেষ প্রিয়ভাজন বিচারক ড্রিও টিপটন দেন সাময়িক এ নির্দেশ। ফলে বৈধ কাগজপত্রহীন বসবাসকারীদের নিজ দেশে ফেরত পাঠানো অব্যাহত থাকবে।

বিচারকের মন্তব্য, সিদ্ধান্তটির পক্ষে কোনো শক্তপোক্ত বা যৌক্তিক কারণ তুলে ধরতে পারেনি বাইডেন প্রশাসন।

আগামী ১৪ কর্মদিবসের মধ্যে আদালতের স্থগিতাদেশ চ্যালেঞ্জের সুযোগ পাবে নতুন সরকার। প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার দিনই ১৭টি নির্বাহী আদেশ ও ঘোষণায় স্বাক্ষর করেন জো বাইডেন। যাতে বিতাড়ন ঠেকানোর পাশাপাশি ছিল এক কোটি ১০ লাখ মানুষকে নাগরিকত্ব দেওয়ার নির্দেশনা।

ঘুস দিয়ে সরকারী ঘর না পেয়ে নারীর আত্মহত্যা

0
নাজমা পাগলী- সংগৃহীত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

মুন্সীগঞ্জের গজারিয়ার পাগলী নাজমা সরকারি ঘর পাবার জন্য চেয়ারম্যানকে টাকা দিয়েছিল কিন্তু ৪ বছরেও ঘর মেলেনি। অবশেষে ঘর না পাবার রাগে-ক্ষোভে ওই নারী আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার বিকালে গুচ্ছগ্রামের রজবের স্ত্রী নাজমা বিষ পাণ করেন। পরে গুরুতর অসুস্থ্য অবস্থায় তাকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘ চার বছর আগে গজারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু তালেবের কাছে সরকারী পাকাঘর পবার জন্য প্রায় ৫০ হাজার টাকা দেন নাজমা পাগলী। কিন্তু চেয়ারম্যান তাকে আর ঘর দেয়নি। এ নিয়ে নাজমা একাধিকবার বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন কিন্তু লাভ হয়নি। টাকা বা ঘর কোনাই না পেয়ে অবশেষে মহিলা নিজের বাড়িতে বিষ পান করেন।

গজারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু তালেব মোবাইল ফোনে জানান, তিনি ওই নারীর কাছ থেকে কোনো টাকা নেন নি। শুনেছেন মা-ছেলে ঝগড়া করে মহিলা আত্মহত্যা করেছে। তবে গত সোমবার নাজমা চেয়ারম্যানের কাছে গিয়েছিল। তার সাথে ঘরের বিষয়ে ঝগড়াও করে গেছে নাজমা।

উপজেলা পিআইও তাজুল ইসলাম জানান, নাজমা একাধিকবার এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ইমাম রাজী টুলু ও আমার কাছে সরকারি বরাদ্দকৃত ঘর পাওয়ার জন্য আসেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ইমাম রাজী টুলু জানান, বিষয়টি খুবই মর্মান্তিক। এ বিষয়টি নিয়ে এই কর্মকর্তার কাছে একাধিকবার ওই নারী এসেছিল। কিন্তু তিনি কিছুই করতে পারিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক চৌধুরী জানান, মহিলার বিষয়টি জেনেছি। বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খোকসায় ১৮ মাসের শিশু অগ্নীদগ্ধ

0
প্রতিকী ছবি

ষ্টাফ রিপোর্টার

খোকসা ও পাংশার সীমান্তবর্তী লক্ষদিয়া গ্রামে আখার আগুনে পরে এক শিশু অগ্নিদগ্ধ হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার সীমান্তবর্তী লক্ষদিয়া গ্রামের জিল্লুর রহমানের ১৮ মাস বয়সের শিশু সন্তান মায়ের সাথে চুলার পাশে বসে ছিল। এক পর্যায়ে মা ভাতের হাড়ি নামাতে ব্যস্ত হয়ে পরে। এ সময় শিশুটি চুলার আগুনের মধ্যে পরে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হয়। এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত উপসহকারী মেডিকেল অফিসার জাহিদ জানান, শিশুটির শরীরের ২০ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।

করোনার টিকা প্রয়োগ শুরু

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা টিকাদান কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে করোনা টিকা দেওয়া শুরু হলো।

বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুর্মিটোলা হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর মাধ্যদিয়ে দেশে আনুষ্ঠানিকভাবে করোনা টিকাদান কার্যক্রম শুরু হলো।

প্রধানমন্ত্রী কার্যক্রমের উদ্বোধনের সাথে সাথে কুর্মিটোলা হাসপাতালে পাঁচজনকে টিকা দেয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সঞ্চালনা করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন।

দেশের প্রথম টিকা গ্রহণকারী নার্স রুনু বেরুনিকা কস্তা ছাড়াও টিকা নিয়েছেন- চিকিৎসক আহমেদ লুৎফুল মোবেন, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা, ট্রাফিক পুলিশের মতিঝিল বিভাগের কর্মকর্তা দিদারুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ।

সর্বশেষ সংবাদ

প্রেমিকার বাড়িতে অনুশনরত যুবক বিষ পান করেছে

কুষ্টিয়া প্রতিনিধি ভিডিও শেয়ারিং প্লাটফরম টিকটকে ভিডিও দেখে ফেসবুকে তরুণীর সাথে পরিচয়। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেম। প্রেমের পরিণতি দিতে বিয়ে করতে বগুড়া থেকে কুষ্টিয়ায়...

ঝিনাইদহে মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে আনুষ্ঠানিকভাবে নতুন স্বেচ্ছাসেবী সংগঠন ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র যাত্রা শুরু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তর থেকে সংগঠনটিকে সরকারি নিবন্ধন সনদ...

মাজারে মেলা দেখতে এসে গৃহবধূ ধর্ষিত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় একটি মাজারের মেলা দেখতে এসে এক গৃহবধূ (২১) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত নিশান (২২) নামের...

কুষ্টিয়ায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও উন্নয়নমূলক কর্মসূচির প্রচার কার্যক্রম জোরদার করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এক গ্রেস ব্রিফিং অনুষ্ঠিত...

শৈশবের বৃষ্টি ভেজা ফুটবল

এক পসলা বৃষ্টির জমেছে থাকা পানিতে ফুটবল খেলায় মেতেছে শিশুরা। কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বুধবার বিকালে ছবিটি তোলা।