বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬.
Home Blog Page 555

সরকার বিরোধী দলমত নিশ্চিহ্ন করতে চায় : ফখরুল

0
মির্জা ফখরুল ইসলাম -ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ফেনী পৌরসভার আসন্ন নির্বাচনে বিএনপির সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়ার বাড়িতে যুবলীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে দাবি করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সোমবার সকালে এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচনে গত শুক্রবার বিকালে ধানের শীষের মেয়র প্রার্থী হারুনুর রশীদের নেতৃত্বে সোনাকঠিয়ায় গণসংযোগ চলাকালে পুলিশ অতর্কিত নৃশংস হামলা চালিয়ে হারুনুর রশীদসহ প্রায় অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মীকে আহত করে। বরুড়া পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের মেয়র প্রার্থী জসিমউদ্দিনের প্রচার মাইক ও গাড়ি ভাংচুর করেছে আওয়ামী লীগ সন্ত্রাসীরা। আওয়ামী লীগ ও যুবলীগ সন্ত্রাসী এবং পুলিশ বাহিনীর এসব ন্যাক্কারজনক ও বর্বরোচিত ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, আওয়ামী অপশাসনের বিরুদ্ধে কেউ যাতে মাথা উঁচু করতে সাহস না রাখে সেজন্য একচ্ছত্র ক্ষমতা দখলে রেখে বিরোধী দলমত নিশ্চিহ্ন করতে চায় বর্তমান সরকার। আর এজন্যই স্থানীয় নির্বাচনগুলোতেও পেশিশক্তি প্রদর্শন করে নিজেদের প্রার্থীকে বিজয়ী করতে মরিয়া হয়ে উঠেছে তারা।

আসন্ন ফেনী, চৌদ্দগ্রাম ও বরুড়া পৌরসভা নির্বাচনে সরকারদলীয় সন্ত্রাসী ও পুলিশ বাহিনীর দ্বারা সংঘটিত সন্ত্রাসী কর্মকা- প্রমাণ করে যে, সরকার কোনোভাবেই পৌরসভা নির্বাচনগুলোতে নিজেদের প্রার্থীকে পরাজিত করবে না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশব্যাপী চলমান পৌর নির্বাচন কেন্দ্র করে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণ গণসংযোগের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারদলীয় ক্যাডারদের হামলার মাত্রা বর্তমানে আরও বেপরোয়া আকার ধারণ করেছে।

এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

সরকারের কেনা টিকার ৫০ লাখ দেশে এলো

0
সংগৃহীত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সরকারিভাবে কেনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম চালান ৫০ লাখ ডোজ দেশে পৌঁছেছে।

সোমবার বেলা সোয়া ১১টার দিকে ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকার চালান এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এই টিকা আনা হচ্ছে বাংলাদেশে সেরাম ইনস্টিটিউটের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে।

টিকার বাক্স টঙ্গীতে বেক্সিমকোর ওয়্যারহাউজে নিয়ে যাওয়ার জন্য আগেই নয়টি ফ্রিজার ভ্যান বিমানবন্দরে প্রস্তুত ছিল।

এ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, সেরাম ইনস্টিটিউট ২১ থেকে ২৫ তারিখের মধ্যে ৫০ লাখ ডোজ টিকা দওয়া প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতি অনুযায়ী পাঠানো ৫০ লাখ ডোজ টিকা আমরা গ্রহণ করলাম। এটাকে আমরা এখন নিয়ে যাব টঙ্গীতে আমাদের নতুন ওয়্যারহাউজে। কোল্ড চেইন মেনটেইন করে সেখানে টিকা রাখা হবে।

নাজমুল হাসান জানান, ওয়্যারহাউজ থেকে প্রতিটি ব্যাচের টিকার নমুনা পাঠানো হবে সরকারের ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে। পরীক্ষার পর সবকিছু ঠিক থাকলে ছাড়পত্র দেয়া হবে। ছাড়পত্র পাওয়ার পর টিকাগুলো ৬৪টি জেলায় পৌঁছে দেবে বেক্সিমকো।

তিনি বলেন, আমরা অ্যাপ্রুভাল পাওয়ার পর সরকার যেখানে পাঠাতে বলবে, সেখানে পাঠিয়ে দিব।

বেক্সিমকোর কর্মকর্তাদের পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারাও টিকা গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

করোনাভাইরাস মহামারীর এক বছর পেরিয়ে যাওয়ার পর আশা হয়ে এসেছে টিকা। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড সেরাম ইনস্টিটিউটেও তৈরি হচ্ছে।

এই টিকার তিন কোটি ডোজ কিনতে গত ৫ নভেম্বর সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ সরকার। চুক্তি অনুযায়ী, প্রতি মাসে টিকার ৫০ লাখ ডোজ পাঠানোর কথা সেরাম ইনস্টিটিউট।

এর আগে ভারত সরকারের কাছ থেকে উপহার হিসেবে একই টিকা ২০ লাখ ডোজ পাওয়ার পর সরকার ২৭ জানুয়ারি থেকে টিকা প্রয়োগ শুরুর সিদ্ধান্তও নিয়েছে।

কুষ্টিয়ার এসপি আদালতে নিঃশর্ত ক্ষমা চাইলেন

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে দায়িত্বরত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে অসৌজন্যমূলক আচরণের ঘটনার জন্য কুষ্টিয়ার পুলিশ সুপার হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন।

সোমবার ধার্যদিনে আইনজীবীর মাধ্যমে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন এসপি এস এম তানভীর আরাফাত।

আবেদনে তানভীর আরাফাত বলেছেন, সেদিন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসীন হাসানের কে তিনি চিনতে পারেননি। তাই এমন অনিচ্ছাকৃত ভুল হয়েছে। ভবিষ্যতে তিনি দায়িত্ব পালনে আরও সতর্ক হবেন। এ ধরনের ভুল আর কখনো হবে না।

বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের ভার্চুয়াল বেঞ্চ পুলিশ সুপারকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে আগামী ১৭ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

পুলিশ কর্মকর্তা এস এম তানভীর আরাফাতের পক্ষে আদালতে ছিলেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী ও আহমেদ ইশতিয়াক। আইনজীবী আহমেদ ইশতিয়াক পুলিশ সুপারের লিখিত আবেদনটি আদালতে উপস্থাপন করেন।

লিখিত আবেদনে তানভীর আরাফাত বলেন, বিচার বিভাগের জন্য আমার মনে সর্বোচ্চ সম্মান রয়েছে। কোনো অবস্থাতেই বিন্দুমাত্র অসম্মান দেখানোর কথা দূরে থাক, বরং বিচার বিভাগের দেওয়া কাজে নিয়োজিত হতে পারলে নিজেকে সম্মানিত বোধ করি। এ ঘটনায় আমি মনের গভীর থেকে অনুতপ্ত। আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি।

উল্লেখ্য, ভেড়ামারা পৌরসভা নির্বাচনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসীন হাসানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগের বিষয়ে ব্যখ্যা দিতে গত ২০ জানুয়ারি পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতকে তলব করে হাইকোর্ট।

একই সাথে এ ঘটনায় তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চেয়ে আদালত রুলও জারি করে। এ সংক্রান্ত প্রকাশিত খবর নজরে আসার পর হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে রুলসহ এই আদেশ দিয়েছিলেন।

সোমবার খোকসা পৌরসভার মেয়রের সংবর্ধনা

0
মেয়র তারিকুল ইসলাম - ফাইল ছবি

ষ্টাফ রিপোর্টার

সোমবার খোকসা পৌরসভার নব নির্বাচিত মেয়র তারিকুল ইসলামকে সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

দুপুরে পৌর ভবন চত্বরে এ সংবর্ধনা সভার আয়োজন করেছে খোকসা পৌর আওয়ামী লীগ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান। প্রধান বক্তা থাকছেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজগর আলী। এ ছাড়া জেলা-উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীসহ সর্বস্থরের জনতা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পৌর আওয়ামী লগের সভাপতি আব্দুল গনি শেখ।

বর্তমান মেয়র তারিকুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন। তিনি ব্যক্তিগত জীবনে অধ্যাপনা পেশার সাথে জড়িত। দুই দফায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছে।

অ্যান্টিবডি টেস্টের অনুমতি দিলো মন্ত্রণালয়

0
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা প্রাদুর্ভাব শুরুর প্রায় ১০ মাস পর দেশে করোনার অ্যান্টিবডি টেস্টের অনুমতি দিলো স্বাস্থ্য মন্ত্রণালয়।

রবিবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, অ্যান্টিবডি টেস্টের অনুমোদন দেয়া হয়েছে।

তিনি বলেন, অনেকদিনের দাবি ছিল অ্যান্টিবডি টেস্টের অনুমতি দেয়ার। এখন এটা চালু করার অনুমতি দিয়ে দিয়েছি।

এর আগে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটিসহ জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা একাধিকবার অ্যান্টিবডি পরীক্ষার দাবি জানিয়ে এসেছে। বিশেষজ্ঞরা বলেছিলেন, দেশে ভ্যাকসিন দেবার আগে অ্যান্টিবডি টেস্ট চালু করা দরকার।

গত ১৭ সেপ্টেম্বর পরামর্শক কমিটিও তাদের সভায় অ্যান্টিজেন ও অ্যান্টিবডি টেস্টের ওপর গুরুত্বারোপ করে। কমিটি তাদের সভা শেষে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তখন বলেছিল, বর্তমানে পিসিআর টেস্টের মাধ্যমে কোভিড-১৯ পরীক্ষা করা হচ্ছে, যার পরিমাণ তুলনামূলকভাবে কম। কোভিড-১৯ পরীক্ষার পরিমাণ বৃদ্ধি করতে পারলে কোভিড-১৯ সংক্রমণ আরও বেশি শনাক্ত করার সম্ভাবনা রয়েছে। এজন্য জাতীয় পরামর্শক কমিটি অ্যান্টিজেন ও অ্যান্টিবডি টেস্টের জন্য একাধিকবার পরামর্শ দেয়।

জাতীয় পরামর্শক কমিটি মনে করে, তিন পদ্ধতিতে (পিসিআর, অ্যান্টিজেন ও অ্যান্টিবডি টেস্ট) কোভিড-১৯ পরীক্ষা কার্যক্রম পাশাপাশি থাকলে তা কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গত ১৭ সেপ্টেম্বর সরকার দেশে অ্যান্টিজেন টেস্টের অনুমতি দেয়। এর আগে গত ৩ জুন কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি করোনা শনাক্তে র‌্যাপিড টেস্টের জন্য সুপারিশ করে। তারা আরটি পিসিআর (রিভার্স ট্রান্সক্রিপটেজ পলিমারেজ রিঅ্যাকশন) পরীক্ষার সঙ্গে সঙ্গে অ্যান্টিজেন ও অ্যান্টিবডি পরীক্ষা করার পক্ষেও মত দেন।

প্রথম অবস্থায় দশম-দ্বাদশ শ্রেণির নিয়মিত ক্লাস চলবে

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা মহামারীর বিস্তার প্রতিরোধে দীর্ঘদিন বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর প্রথম অবস্থায় দশম ও দ্বাদশ শ্রেণির নিয়মিত ক্লাস চলবে।

শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর এখন শুধুমাত্র দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস হবে। সপ্তাহে এক দিন অন্য শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ক্লাস করবে।

পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের ফল প্রকাশের বিধান করতে রবিবার বিদ্যমান আইন সংশোধনের প্রস্তাব সংসদে পাসের প্রক্রিয়ার সময় এ কথা বলেন দীপু মনি।

তিনি বলেন, ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। প্রাথমিকভাবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর দশম ও দ্বাদশ শ্রেণীর নিয়মিত ক্লাস হবে। অন্য শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে একদিন করে আসবে। পুরো সপ্তাহের পড়া নিয়ে যাবে। পরের সপ্তাহে আবার একদিন আসবে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীর সংখ্যা অনেক, শ্রেণীকক্ষে তাদের গাদাগাদি করে বসতে হয়। স্বাস্থ্যবিধি মেনে বসানো সম্ভব হয় না। তাই সব শ্রেণীর শিক্ষার্থীদের এক সঙ্গে না এনে আলাদা আলাদা দিন ক্লাসে আনার ব্যবস্থা হবে।

করোনাভাইরাস মহামারীর মধ্যে মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার প্রস্তুতি নিতে ইতোমধ্যে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিয়েছে সরকার।

গত ২৩ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) স্কুল-কলেজের অধ্যক্ষদের কাছে পাঠানো এক চিঠিতে ওই নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর গত বছর ১৭ মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। কওমি মাদ্রাসা বাদে অন্য সব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা আছে।

চলতি বছরের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হতে পারে বলে শিক্ষামন্ত্রী দীপু মনি এর আগে আভাস দিয়েছিলেন।

ঝিনাইদহে আ: লীগের বহিষ্কৃত নেতারা সংবাদ সম্মেলেন করেছেন

0
JHENIDA-DROHO-24-P3

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিনাকুন্ডু পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে দল থেকে বহিষ্কারের প্রতিবাদে বহিষ্কৃতরা নেতারা সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছেন।

শনিবার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ হরিনাকুন্ডুর উজেলার তিন নেতাকে বহিষ্কার করে।

এ ঘটনার প্রতিবাদে রবিবার দুপুরে উপজেলার শীতলি-পায়রাডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন মশিউর রহমান জোয়ার্দার।

এ সংবাদ সম্মেলনে সদ্য বহিস্কৃত হরিণাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফুল ইসলাম শরীফ ও হরিনাকুন্ডু পৌর মেয়র শাহিনুর রহমান রিন্ট উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মশিউর জোয়ার্দ্দার দাবি করেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর প্রত্যক্ষ মদদে তাদের বহিষ্কার করা হয়েছে। গত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন লাভ করেন। কিন্তু সে সময়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নৌকা প্রতিকের বিপক্ষে অবস্থান নেন। বিষয়টি ওই সময় জেলা ও কেন্দ্রের নেতাদের অবগত করা হয়।

মশিউর রহমান জোয়ার্দার দাবি করেন, তিনি সুযোগ বুঝে আমাদেরকে অন্যায় ও বেআইনীভাবে বহিষ্কার করেছেন। যা দলীয় গঠনতন্ত্র বিরোধী। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার কোন সত্যতা নেই। বিষয়টি নিয়ে তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের হস্তক্ষেপ কামনা করেন। একই সাথে তিনি এই বহিস্কার আদেশ প্রত্যাহারের দাবি জানান।

সংসদে আইন পাশ, দ্রুতই এইচএসসির ফল প্রকাশ

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা কারণে পরীক্ষা ছাড়া উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের আইন সংশোধনের প্রস্তাব সংসদে পাস হয়েছে। মঙ্গলবারের মধ্যে আইনটি গেজেট আকারে প্রকাশ করা হবে। এর পরপরই এইচএসসির ফল প্রকাশ করা হবে বলে শিক্ষা মন্ত্রী দীপু মনি জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী দীপু মনি রবিবার সংসদে ‘ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১’ পাসের প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়।

পাসের সময় শিক্ষামন্ত্রী বলেন, বিলটি পাসের পর প্রজ্ঞাপন করতে দুদিন সময় লাগবে। এর পরই আমরা দ্রুত ফল প্রকাশ করব।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের শীতকালীন অধিবেশনে পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশসহ তিনটি পৃথক বিল পাসের প্রস্তাব উপস্থাপন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সংসদে ‘ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) বিল- ২০২১’, ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১’ এবং ‘বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১ বিল’ উত্থাপন হলে উপস্থিত সংসদ সদস্যরা প্রস্তাবের পক্ষে সমস্বরে ‘হ্যাঁ’ বলেন। পরে স্পিকার জানান, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, তথা বিল পাস হয়েছে।

বিলটি সংসদের কন্ঠভোটে পাশ হওয়ার পর থেকে অনিবার্য কারণবশত পরীক্ষা ছাড়াই এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা যাবে। ফল প্রকাশের জন্য পরীক্ষা প্রহণের বাধ্যবাধকতা দূর হলো। এখন বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই বা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করা যাবে। গত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল যে কোনো দিন প্রকাশ করবে শিক্ষা মন্ত্রণালয়।

দেশের ১১ শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ শিক্ষার্থীর এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার কথা ছিল। পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১ এপ্রিল।

কিন্তু করোনাভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করায় ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। সরকারের তরফ থেকে জানানো হয়, পঞ্চম ও অষ্টমের সমাপনীর মতো এইচএসসি পরীক্ষাও নেওয়া যাচ্ছে না। ওই সব শিক্ষার্থীর অপেক্ষার পালা শেষ হলো।

কাশিমপুরের জেল সুপার ও জেলার প্রত্যাহার

0
সিনিয়র জেল সুপার রত্না রায়, জেলার নুর মোহাম্মদ মৃধা-সংগৃহীত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রিয় কারাগারে বন্দি হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে জড়িত জিএম কে কারাগারে নারী সঙ্গীর ব্যবস্থা করে দেয়ার অভিযোগে সিনিয়র জেল সুপার রত্না রায় ও জেলার নুর মোহাম্মদ মৃধাকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে প্রত্যাহার করা হলো।

কারাগার সূত্র জানা গেছে, রবিবার কাশিমপুর কারাগার পার্ট-১ এর সিনিয়র জেল সুপার রত্না রায়, জেলার নুর মোহাম্মদ মৃধাকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার প্রত্যাহার করা সহকারী কারা মহাপরিদর্শক (প্রশাসন) মাইন উদ্দিন ভূঁইয়া, ডেপুটি জেলার গোলাম সাকলাইন, সার্জেন্ট ইন্সট্রাক্টর মো. আবদুল বারী ও সহকারী প্রধান কারারক্ষী মো. খলিলুর রহমানকে অধিদফতরে সংযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, অর্থ কেলেঙ্কারি হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের নিকট আত্মীয় ও হলমার্কের মহাব্যবস্থাপক তুষার আহমদকে কারা কর্মকর্তাদের কক্ষে নারীসঙ্গের ব্যবস্থা করে দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ২১ জানুয়ারি অতিরিক্ত কারা মহাপরিদর্শক আবরার হোসেনকে প্রধান করে উপসচিব (সুরক্ষা বিভাগ) আবু সাঈদ মোল্লা ও ডিআইজি (ময়মনসিংহ বিভাগ) জাহাঙ্গীর কবিরকে সদস্য করে একটি তদন্ত কমিটি করা হয়েছে।

এছাড়া একই ঘটনায় ১২ জানুয়ারি গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালামকে প্রধান করে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা ও ওয়াসিউজ্জামান চৌধুরীকে নিয়ে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

কারাগারের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গত ৬ জানুয়ারি কারাগারে কর্মকর্তাদের অফিস এলাকায় কালো রঙের জামা-কাপড় পরে স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করছেন হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে জড়িত হলমার্কের মহাব্যবস্থাপক তুষার আহমেদ। কিছু সময় পর বাইরে থেকে বেগুনি রঙের সালোয়ার কামিজ পরা এক নারী সেখানে প্রবেশ করেন।

কারাগারের সিনিয়র জেল সুপার রত্না রায় ও ডেপুটি জেলার সাকলাইনের উপস্থিতিতেই ওই নারীকে সেখানে দেখা যায়। তাদের সহযোগিতার বিষয়টিও সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে।

দুপুর ১২টা ৫৫ মিনিটে কারাগারের দুই যুবকের সঙ্গে ওই নারী কারাগারের কর্মকর্তাদের কক্ষ এলাকায় প্রবেশ করেন। তাকে সেখানে রিসিভ করেন খোদ ডেপুটি জেলার সাকলায়েন। ওই নারী সেখানে প্রবেশ করার পর অফিস থেকে বেরিয়ে যান ডেপুটি জেলার সাকলায়েন। প্রায় ১০ মিনিট পর কারাগারে বন্দি হলমার্কের জিএম তুষার আহমদকে নিয়ে আসেন।

হরিণাকুন্ডুতে আওয়ামী লীগের তিন নেতা বহিষ্কার

0
ঝিনাইদহে আওয়ামী লীগেরে বহিস্কৃত তিন নেতা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌর সভার মেয়রপদে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে সভাপতিসহ তিন নেতাকে বহিস্কার করা হয়েছে।

হরিণাকুন্ডু পৌর নির্বাচনে নৌকা মার্কার মেয়র প্রার্থীর ফারুক হোসেনের বিরুদ্ধে প্রচারনা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মশিউর রহমান জোয়ার্দ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ ও হরিণাকুন্ডু পৌরসভার বর্তমান মেয়র শাহিনুর রহমান রিন্টুকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শনিবার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ সংবাদ

প্রেমিকার বাড়িতে অনুশনরত যুবক বিষ পান করেছে

কুষ্টিয়া প্রতিনিধি ভিডিও শেয়ারিং প্লাটফরম টিকটকে ভিডিও দেখে ফেসবুকে তরুণীর সাথে পরিচয়। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেম। প্রেমের পরিণতি দিতে বিয়ে করতে বগুড়া থেকে কুষ্টিয়ায়...

ঝিনাইদহে মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহে আনুষ্ঠানিকভাবে নতুন স্বেচ্ছাসেবী সংগঠন ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র যাত্রা শুরু হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তর থেকে সংগঠনটিকে সরকারি নিবন্ধন সনদ...

মাজারে মেলা দেখতে এসে গৃহবধূ ধর্ষিত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় একটি মাজারের মেলা দেখতে এসে এক গৃহবধূ (২১) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত নিশান (২২) নামের...

কুষ্টিয়ায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও উন্নয়নমূলক কর্মসূচির প্রচার কার্যক্রম জোরদার করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এক গ্রেস ব্রিফিং অনুষ্ঠিত...

শৈশবের বৃষ্টি ভেজা ফুটবল

এক পসলা বৃষ্টির জমেছে থাকা পানিতে ফুটবল খেলায় মেতেছে শিশুরা। কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে বুধবার বিকালে ছবিটি তোলা।