বৃহস্পতিবার, মে ৭, ২০২৬.
Home Blog Page 560

ঝিনাইদহে সিইসির পদত্যাগের দাবিতে বিএনপির মানববন্ধন

0
JHANIDEA-19-DROHO-11-JUN-P6

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে পৌর বিএনপি মানববন্ধন করেছে।

পৌর বিএনপি উদ্যোগে সোমবার সকালে শহরের এইচএসএস সড়কের দলটির জেলা কার্যালয়ে সামনে এ কর্মসূচী পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক এ্যাড. এসএম মশিয়ুর রহমান, সদস্য সচিব এম এ মজিদ, যুগ্ম আহবায়ক জাহিদুজ্জামান মনা, থানা বিএনপির আহবায়ক মুন্সী কামাল আজাদ পান্নু, পৌর বিএনপির আহবায়ক আব্দুল মজিদ বিশ্বাসহ প্রমুখ।

বক্তারা বলেন, দেশে একদলীয় শাসন ব্যবস্থার ক্রিড়ানক হচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার। শহর ও গ্রামে একটি পক্ষ ছাড়া কারো পোস্টার বা ব্যানার নেই। সরকারী দলীয়রা সবত্রই নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করছে। সিইসি হচ্ছে বাংলাদেশে গনতন্ত্রকে গলাটিপে হত্যার অন্যতম কারিগর। তাকে পদত্যাগ দাবি করেন বিএনপির নেতারা।

বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িটি সংস্কার উদ্যোগ নেই

0
বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িটি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজরীত বাড়িটি সংস্কারের উদ্যোগ নেই।

জানা গেছে, ১৯৫৪ সালে তৎকালীন প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্ট মনোনিত প্রার্থী প্রয়াত অধ্যক্ষ কামরুজ্জামানের পক্ষে নির্বাচনী প্রচারণায় এসে জেলা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের বাখরবা গ্রামে এই বাড়িতে দুই রাত্রি যাপন করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

৬৫ বছর আগে এই থেকে কাতলাগাড়ী বাজারের এ জনসভায় যোগ দেন বঙ্গবন্ধু। সভা শেষ করতে সন্ধ্যা হওয়ায় দ্বিতীয় রাতও তিনি এই বাড়িটিতে থেকে যান। পরদিন সকালে সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন বঙ্গবন্ধু।

বাড়িটিতেই কালের স্বাক্ষী হয়ে রয়েছে, ঘর এবং একটি চৌকি। ঘরটির সব কিছুই সেসময়কার। তবে যে প্লেটে জাতির জনক খেয়েছিলেন তা এখন আর নেই। যে চেয়ারে তিনি বসেছিলেন সেটিও কয়েক বছর আগে চুরি হয়ে গেছে। তবে তার ব্যবহৃত শোবার চৌকিটি ওই ঘরেই রয়েছে। অনেকেই বাড়িটি দেখতে আসেন। কিন্তু বাড়িটির বেহাল দশা দেখে হতাশ হন। বর্তমানে বাড়িটিতে বসবাস করছেন বাড়ির মালিক প্রয়াত অধ্যক্ষ কামরুজ্জামানের ভাজিতা আশফার আহমেদ বেলাল দম্পত্তি।

আশফার বলেন, আমরা যতটুকু পেরেছি চেষ্টা করছি বাড়িটির ঐতিহ্য ধরে রাখতে। কিন্তু আমাদের সামর্থ্য তেমন নেই ঘরটি সংস্কার করবো। অনেক মানুষ বাড়িটি দেখতে আসে কিন্তু ঠিকমতো তাদের বসতেও দিতে পারি না। তিনি সরকারি উদ্যোগে বাড়িটি সংস্কারের দাবি জানান।

অধ্যক্ষ কামরুজ্জামানের মেয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য পারভীন জামান কল্পনার সঙ্গে মোবাইলে কথা হলে তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের বাড়িতে যখন এসেছিলেন তখন আমাদের জন্মও হয়নি। পরবর্তীতে দুই ভাই ও দুই বোন সবাই মায়ের কাছ থেকে তার গল্প শুনেছি।

ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, বাখরবা গ্রামের যে বাড়িটিতে তিনি রাত্রিযাপন করেছিলেন সেখানেও বাড়ির মালিকের অনুমতি সাপেক্ষে সংস্কারের ব্যবস্থা করা হবে।

করোনার ভ্যাকসিন যারা আগে পাবেন

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রথম দফায় করোনা ভ্যাকসিন পাবেন স্বাস্থ্যসেবায় সরাসরি সম্পৃক্ত সরকারি, বেসরকারি ও প্রাইভেট স্বাস্থ্যকর্মীরা। এরপর তালিকায় রয়েছেন মুক্তিযোদ্ধা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাষ্ট্র পরিচালনায় কর্মকর্তা-কর্মচারী, সংবাদমাধ্যমকর্মী ও জনপ্রতিনিধিরা।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ ছাড়া বয়স অনুযায়ী সিটি কর্পোরেশন ও পৌরসভার কর্মচারী, ধর্মীয় প্রতিনিধি, মৃতদেহ সৎকার কাজে নিয়োজিত ব্যক্তি, জরুরি পানি-গ্যাস-পয়ঃনিষ্কাশন-বিদ্যুৎ-ফায়ার সার্ভিস-পরিবহন কর্মী, স্থল-নৌ-বিমান বন্দর কর্মী, প্রবাসী শ্রমিক, জেলা-উপজেলায় জরুরি জনসেবায় সম্পৃক্ত সরকারি কর্মচারী, ব্যাংক কর্মকর্তা-কর্মচারী এবং স্বল্প রোগ প্রতিরোধ ক্ষমতার জনগোষ্ঠীরা করোনার ভ্যাকসিন পাবেন। ধীরে ধীরে দেশের সবাইকে করোনার ভ্যাকসিনের আওতায় আনা হবে।

২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে প্রথম ধাপে সেরামের ৫০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন দেশে এসে পৌঁছাবে। প্রথম ধাপে ৫০ লাখ ডোজই প্রয়োগ করা হবে। আগে সিদ্ধান্ত ছিল, ৫০ লাখের ২৫ লাখ দেওয়া হবে কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৫০ লাখই প্রয়োগ করা হবে।

ইতোমধ্যে ৬৪ জেলার মধ্যে ২৮টি জেলায় ভ্যাকসিন সংরক্ষনাগার তৈরির কাজ শেষ হয়েছে। পর্যায়ক্রমে সাড়ে ৭ হাজার কেন্দ্র থেকে ভ্যাকসিন দেয়া হবে।

এইচএসসির ফল প্রকাশে মন্ত্রিসভায় সংশোধিত আইনের অনুমোদন

0
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা মহামারির কারণে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশে ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (সংশোধিত) আইন, ২০২১’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে শিক্ষামন্ত্রী দীপু মনি সাংবাদিকদের এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশে সংশোধিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এখন আর অধ্যাদেশ হচ্ছে না। সংশোধিত আইনের খসড়া আগামী ১৮ জানুয়ারি সংসদের শীতকালীন অধিবেশনে উপস্থাপন ও পাসের পর এইচএসসির ফলাফল প্রকাশ করা হবে।

তিনি জানান, সংশোধিত আইন অনুযায়ী দুর্যোগকালীন পরীক্ষা নিতে সক্ষম না হলে মূল্যায়ন তথা ফলাফল দেয়ার বিধান যুক্ত করা হয়েছে। বিদ্যমান আইনে পরীক্ষা ছাড়া ফল প্রকাশের বিধান নেই।

মেয়র তাপস মানহানির মামলা করবেন সাবেক মেয়রের বিরুদ্ধে

0
DSCC-DROHO-11-JUN-P3
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলা করা হবে বলে জানিয়েছেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস।

সোমবার রাজধানীর মানিকনগরে খাল পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে গিয়ে মেয়র তাপস সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, দুর্নীতির অভিযোগ নিয়ে সাবেক মেয়র সাঈদ খোকনের বক্তব্য মানহানিকর। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার রাজধানীতে এক মানববন্ধনে বর্তমান মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন বলে মন্তব্য করেন সাবেক মেয়র সাঈদ খোকন।

তিনি অভিযোগ করে বলেন, তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে স্থানান্তরিত করেছেন। এ ছাড়া শত শত কোটি টাকা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে বিনিয়োগ করার মাধ্যমে কোটি কোটি টাকা লাভ হিসেবে গ্রহণ করছেন।

রবিবার এক কর্মসূচিতে শেষে সাঈদ খোকনের এ বক্তব্যকে তার ব্যক্তিগত অভিমত বলে মন্তব্য করেন মেয়র তাপস। তবে সোমবার সাঈদ খোকনের বিরুদ্ধে মামলার কথা জানালেন তিনি।

সোমবার টিভিতে যেসব খেলা দেখা যাবে

0
প্রতিকী ছবি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

সোমবার দিন-রাতে অনুষ্ঠিত যেসব খেলা দেখা যাবে টিভি পর্দায় –

ফুটবল

লা লিগা, এলচে ও গেতাফে, উয়েস্কা ও রিয়াল বেতিস- সরাসরি, ফেসবুক লাইভ, রাত ১২টা ও ২টা, আইএসএল, মোহনবাগান ও মুম্বাই।

ক্রিকেট

অস্ট্রেলিয়া ও ভারত তৃতীয় টেস্টের পঞ্চম দিন, সিডনি, সরাসরি, সনি সিক্স ও সনি টেন-১, ভোর ৫টা ৩০, বিগ ব্যাশ লিগ, অ্যাডিলেড ও মেলবোর্ন, সরাসরি, সনি সিক্স, বেলা ২টা ১৫, সৈয়দ মুশতাক আলী ট্রফি – সরাসরি, স্টার স্পোর্টস-১. বেলা ১২টা ৩০ ও রাত ৭টা ৩০

গাজীপুরে অগ্নিকান্ডে এক নারীসহ ৪ জন নিহত

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

গাজীপুরের কালিয়াকৈরে একটি কলোনিতে ভয়াবহ অগ্নিকা-ে দগ্ধ হয়ে এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। আগুনে ঝলসে ২০ জন আহত হয়েছেন।

সোমবার ভোর ৫টার দিকে উপজেলার কালামপুর পূর্বপাড়া নব্বই কলোনিতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ৫০টির মতো বসতঘর পুড়ে ভষ্মে পরিনত হয়ে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, ভোর ৫টার দিকে কালামপুর পূর্বপাড়া নব্বই কলোনিতে আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন ২০ জন। তাদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে রান্না করার গ্যাস সিলিন্ডার থেকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ কলোনিতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা ভাড়ায় বসবাস করতেন।

তাপসের বিষয়ে খোকনের বক্তব্য ব্যক্তিগত – তথ্যমন্ত্রী

0
HASAN-MAHAMUD-DROHO-10-JUN-P5

দ্রোহ অনলাইন ডেস্ক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসের বিষয়ে সাবেক মেয়র সাঈদ খোকন যে বক্তব্য দিয়েছেন তা তাদের ব্যক্তিগত বিষয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

রবিবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই মির্জা আবদুল কাদের বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, এদিকে ঢাকায় দক্ষিণ সিটি মেয়র ফজলে নূর তাপস ও সাবেক মেয়র সাঈদ খোকন পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন, এতে দলীয় শৃঙ্খলায় কোনো ঘাটতি তৈরি হচ্ছে কিনাÑ জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, প্রথমতো মেয়র তাপসের বিষয়ে সাঈদ খোকন বক্তব্য দিয়েছেনÑ এগুলো তাদের ব্যক্তিগত বিষয়। এখানে দলের কোনো কিছু নেই। আর নোয়াখালীতে মির্জা কাদের সাহেব যে বক্তব্য দিয়েছেন, আমাদের দলে এ রকম বক্তব্য বহু আগে অনেকেই দিয়েছে।

তিনি বলেন, আমাদের দলে মুক্তভাবে কথা বলার অধিকার সবার আছে। তার বহিঃপ্রকাশ হচ্ছে মির্জা কাদের সাহেবের বক্তব্য। কিন্তু আগের বক্তব্যগুলো এত প্রকাশ হয়নি। কারণ তখন যারা বক্তব্য দিয়েছে তারাতো দলে সাধারণ সম্পাদকের ভাই ছিল না। এখন যেহেতু সাধারণ সম্পাদকের ভাই বক্তব্য দিয়েছে এ জন্য এগুলো প্রতিদিন প্রচার পায়। এই হচ্ছে পার্থক্য। তবে তার বক্তব্যে এটা প্রকাশ পায় যে আমাদের দলে যে মনখুলে কথা বলতে পারে সেটিরই বহিঃপ্রকাশ।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন ঘরে-বাইরে কারও নিরাপত্তা নেই, দেশে আইনের শাসন নেই- এ বিষয়ে মতামত জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, যারা পেট্রলবোমা দিয়ে মানুষের ওপর হামলা চালায়, জীবন্ত পুড়িয়ে হত্যা করে এবং প্রচ- নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে, যাদের হাতে রক্ত লেগে আছে তারা যখন নিরাপত্তাহীনতার কথা বলে তখন মানুষ আতঙ্কিত হয়। আবার কোনো পেট্রলবোমা বাহিনী ধেয়ে আসছে কিনা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে অনুরোধ জানাবোÑ মানুষকে জিম্মি করার ও হামলা করার রাজনীতি বন্ধ করুন। যদি পরিসংখ্যান নেন দেখতে পাবেন তারা যখন ক্ষমতায় ছিল সে সময় যতটুকু জননিরাপত্তা ছিল আজ তার থেকে অনেক ভালো জননিরাপত্তা আছে বাংলাদেশে।

মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ক্যাপিটল হিলে যে ঘটনাটি ঘটেছে এটি অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। যা যুক্তরাষ্ট্রের ইতিহাসের জন্য কলঙ্ক। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের অত্যন্ত বন্ধুপ্রতিম ও উন্নয়ন সহযোগী দেশ। বাংলাদেশের উন্নয়নে তাদের অনেক ভূমিকা রয়েছে। আমরা আশা করব- মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের যে যাত্রা সেটা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, সহ-সভাপতি ওসমান গণি বাবুল, যুগ্ম সম্পাদক আরাফাত দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, অর্থ সম্পাদক শাহ আলম নূর, দফতর সম্পাদক মো. জাফর ইকবাল, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক হালিম মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা, আপ্যায়ন সম্পাদক মো. নঈমুদ্দীন, কার্যনির্বাহী সদস্য এম এম জসিম, আজিজুর রহমান, রুমানা জামান, মো. মাহবুবুর রহমান, রফিক রাফি, নার্গিস জুঁই ও জাহাঙ্গীর কিরণ।

শৈলকুপায় অধ্যক্ষের সাংবাদিক সম্মেলন

0
SHELIKUPA-DROHO-10P5

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজের অধ্যক্ষের নামে ফেইসবুক আইডি খুলে ধর্মকে অবমাননা, প্রধানমন্ত্রী এবং অধ্যক্ষের পরিবার সম্পর্কে কটূক্তি করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন শিক্ষক কর্মচারীরা।

রবিবার কলেজটির শিক্ষক ও কর্মচারীদের আয়োজনে শিক্ষক মিলনায়তনে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় লিখিত বক্তব্য পাঠকরেন শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজের অধ্যক্ষ আসাদুর রহমান। তিনি দাবী করেন কে বা কাহারা ফেইসবুকে তার ছবি ব্যবহার করে ফেইক আইডি খোলেন। গত ৫ জানুয়ারী তারিখে “নবী শয়তান” নামে একটি আইডিতে তার এবং তার পরিবারের ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করে কটুক্তিমুলক পোস্ট দেয়। বিষয়টি তার দৃষ্টি গোচর হলে ওই দিনই তিনি নিজে শৈলকুপা থানায় একটি সাধারন ডায়েরি করেন।

এর পরেও “নবী জারজ” নামে আরও একটি ফেইক আইডি খুলে আবারও তার ও তার পরিবারের ছবি ব্যবহার করে কটূক্তিমূলক মন্তব্য পোস্ট দেয়া হয়। এমতাবস্থায় তিনি থানায় দ্বিতীয় দফায় আরো একটি সাধারন ডায়েরি করেন।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে আরো বলেন, আপনারা জাতির বিবেক, আপনাদের মাধ্যমে দেশ ও দেশের মানুষের কল্যাণে বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয় তুলে ধরা হয়। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে জন্য আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এসময় অত্র কলেজ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্রাম্পকে সরানোর পক্ষে বেশিরভাগ আমেরিকান- জরিপ

0
Tramp-DROHO-10-JUN-P4

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

রিপাবলিকান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অবিলম্বে পদ থেকে সরিয়ে দেওয়ার পক্ষে মত দিয়েছেন ৫৭ শতাংশ আমেরিকান।

গত সপ্তাহে ট্রাম্পের উস্কানিতে তার কট্টর সমর্থকরা যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে প্রাণঘাতী দাঙ্গা-হাঙ্গামা ঘটানোর পর বৃহস্পতি ও শুক্রবার এ জরিপ চালায় বার্তা সংস্থা রয়টার্স ও ইপসোস।

জরিপে দেখা গেছে, ট্রাম্পকে সরাতে চান, তাদের অধিকাংশই ডেমোক্র্যাট সমর্থক; অপরদিকে ২০ জানুয়ারি তার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তাকে পদে রেখে দেওয়ার পক্ষে যারা মত দিয়েছেন তাদের অধিকাংশই রিপাবলিকান সমর্থক।

বুধবার মার্কিন কংগ্রেসে ডেমোক্রেট জো বাইডেনের নির্বাচনে জয়ের স্বীকৃতির প্রক্রিয়া চলার সময় ট্রাম্পের কট্টর সমর্থকরা কংগ্রেস ভবন ক্যাপিটলে হামলা চালায়। এতে পুলিশসহ অন্তত পাঁচ জন নিহত হন।

৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে ভোট দেওয়া প্রতি ১০ জনের মধ্যে সাত জন ক্যাপিটলে হামলার বিরোধিতা করেছেন, জরিপে এমনটি দেখা গেছে।

বুধবার সকালে হোয়াইট হাউসের কাছে এক জনসভায় ট্রাম্প তার কয়েক হাজার অনুসারিকে ক্যাপিটলের দিকে মিছিল নিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেছিলেন। জরিপে অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রায় ৭০ শতাংশ জানিয়েছেন, তারা ট্রাম্পের এই পদক্ষেপ অনুমোদন করেন না।

ডেমোক্র্যাট ও রিপাবলিকান, এই উভয় দলের লোকজনই ক্যাপিটলের ঘটনার ব্যাপক নিন্দা জানিয়েছেন।

প্রায় সবাই সহিংস এই ঘটনার নিন্দা জানালেও ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক মূলত ডেমোক্র্যাট সমর্থকরাই দিয়েছেন। মেয়াদ শেষ হওয়ার আগেই ট্রাম্প ক্ষমতা থেকে সরে যান, এটি চান প্রতি ১০ জন ডেমোক্র্যাটের মধ্যে প্রায় নয় জন। অপরদিকে ১০ জন রিপাবলিকানের মধ্যে মাত্র দুই জন এমনটি চান বলে জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রজুড়ে ইংরেজি ভাষায় অনলাইনে এই জরিপ চালিয়েছে রয়টার্স/ইপসোস। মোট এক হাজার পাঁচ জন মার্কিন নাগরিক এই জরিপে অংশ নিয়েছেন। তাদের মধ্যে ৩৩৯ জন ট্রাম্পকে ভোট দিয়েছিলেন।

সর্বশেষ সংবাদ

প্রাথমিকের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

দ্রোহ অনলাইন ডেস্ক চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করতে হবে। একই...

কুষ্টিয়ায় জানালার গ্রিল কেটে চ্যানেল ২৪ অফিসে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশন অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র অফিসের পেছনের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষ তছনছ করেছে। বুধবার সকালে অফিসটি...

কুষ্টিয়াবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে এমপি আমির হামজার পোষ্ট

কুষ্টিয়া প্রতিনিধি অপকর্মকারীদের বিরুদ্ধে রুখে দঁড়ানোর জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহবান জানিয়েছেন মুফতি আমির হামজা। একই সাথে তিনি কু্ষ্িটয়াবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছেন। সোমবার (৪ এপ্রিল) রাতে...

ঘুড়ি

ঘুড়ি। আগের মত আর রঙিন কাগজের ঘুড়ির দেখা মেলে না। এখন প্রচলন হয়েছে পলিনি পেপারের তৈরী ঘুড়ি। শিশুটি বোরো ধানের আইল দিয়ে ঘুড়ি হাতে...

খোকসায় রাস্তার গর্তে ভ্যান উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রাস্তা বর্ধিত করণের গর্তে ভ্যান উল্টে গিয়ে ঝন্টু দাস (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যান একশিশু ও...