বৃহস্পতিবার, মে ৭, ২০২৬.
Home Blog Page 564

হীন উদ্দেশ্যে বিএনপির বিক্ষোভ কর্মসূচি : কাদের

0
ওবায়দুল কাদের ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করতে বিএনপি আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ কর্মসূচি বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয় বলেও তিনি সন্তব্য করেছেন।

সোমবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ১০ জানুয়ারি বিএনপি ঘোষিত বিক্ষোভ-সমাবেশ কর্মসূচির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ওবায়দুল কাদের। বিবৃতিতে তিনি বলেন, ‘ঐতিহাসিক ১০ জানুয়ারি মহান মুক্তিযুদ্ধের ধারাবাহিক ইতিহাসের একটি অনন্য মাইলফলক। ১০ জানুয়ারি বাঙালি জাতির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিকে বাঙালি জাতি গভীর শ্রদ্ধা ও বিশেষ মর্যাদার সঙ্গে পালন করে আসছে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত এ দিনটি।’

ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বিএনপি কেন বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে? এখানেই তাদের স্বাধীনতাবিরোধী চরিত্র ও বঙ্গবন্ধুর প্রতি বিদ্বেষ ফুটে ওঠে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তাঁর খুনিদের সুরক্ষা প্রদান ও পুনর্বাসিত করেছিল বিএনপি। বঙ্গবন্ধু হত্যা ও তাঁর সম্মানহানির অপচেষ্টার সঙ্গে সমান্তরালভাবে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ ভূ-লুণ্ঠিত হওয়ার ইতিহাস সর্বজনবিদিত।’

বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক মেলবন্ধন, তার ওপরে বিএনপি আক্রমণাত্মক হয়ে ওঠার অর্থ হলো মুক্তিযুদ্ধের চেতনাকে পরাহত করার অপতৎপরতায় লিপ্ত হওয়া। শুধু মুক্তিযুদ্ধের চেতনা নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের জনগণের কষ্টার্জিত গণতন্ত্রকে ধ্বংস করার অপচেষ্টার বহিঃপ্রকাশ এই বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি।’

বিবৃতিতে তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা ছিল বাঙালির হাজার বছরের আরাধ্য বস্তু। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালির সেই কাক্সিক্ষত লক্ষ্যবস্তুর প্রাপ্তিযোগ ঘটে। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতির বিভক্ত ও ক্ষুদ্র স্বার্থগুলো দূর হয়ে বৃহৎ চেতনার সূত্রে গেঁথে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের অমর কাব্য রচনা করে। বঙ্গবন্ধু বাঙালি জাতির কাছে এক অবিনাশী চেতনার নাম এবং অফুরান আত্মপ্রত্যয়ের উৎস। প্রজন্ম থেকে প্রজন্মের চেতনার ধমনীতে প্রবাহিত শুদ্ধতম নাম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী সব ষড়যন্ত্র বাঙালি জাতি অতীতের মতো কঠোরভাবে মোকাবিলা করবে।’

গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হচ্ছে জনগণ : ফখরুল

0
ফকরুল ইসলাম

দ্রোহ অনলাইন ডেস্ক

দশম জাতীয় সংসদ নির্বাচনকে ‘৭৫ এর ব্যর্থ বাকশালকে পুনঃপ্রতিষ্ঠার যাত্রাপথে এগিয়ে নিয়ে যাওয়া’ ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দলের দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেছেন, ওই নির্বাচন স্বাধীনতার মূল চেতনা, গণতন্ত্র ও নাগরিক স্বাধীনতার সম্পূর্ণ পরিপন্থী। দেশের আপামর নির্যাতিত জনগণ এখন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ হচ্ছে। জনগণের উদ্বেল অভিযাত্রা যেকোনও মুহূর্তে রাজপথে প্রবল প্রতিরোধ তৈরি করবে।’

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ৫ জানুয়ারি, ২০১৪ গণতন্ত্র হত্যার এক নজীরবিহীন কালো অধ্যায়। ওই দিন একতরফা নির্বাচন করার উদ্দেশ্যই ছিল ‘৭৫ এর একদলীয় বাকশাল ব্যবস্থা পুনরুজ্জীবিত করার পথে অগ্রসর হওয়া। ‘৭৫ এর ২৫ জানুয়ারি গঠিত যে একদলীয় বাকশালী সরকার ব্যবস্থা ব্যর্থ হয়, সেই ব্যর্থতার জন্য আওয়ামী লীগারদের মনোবেদনা পুঞ্জিভূত থাকে। সেই ব্যর্থতার গ্ল¬ানি থেকে মুক্ত হওয়ার জন্যই বর্তমান অবৈধ সরকার ভিন্ন আঙ্গিকে জনসমর্থনহীন একটি তামাশার নির্বাচনে সেই একদলীয় বাকশালের নবসংস্করণ তৈরি করেছে।

ফখরুল আরও বলেন, গণতন্ত্রের পথ চলাকে থমকে দেওয়া হয়। দেশে দেশে নিষ্ঠুর একনায়কদের একদলীয় ব্যবস্থার ন্যায় নিরঙ্কুশ নিয়ন্ত্রিত তথাকথিত হাইব্রিড গণতন্ত্রকে জেকে বসানো হয়েছে জনগণের কাঁধের ওপর। মূলত এটি নাৎসিবাদের বাংলাদেশি সংস্করণ। দেশে এক ভয়াবহ শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজমান। অবরুদ্ধ জাতির সাফোকেশন ভেন্টিলেট যাতে করা সম্ভব না হয়, সে জন্য সবার ছিদ্র বন্ধ করে দেয় তারা।

আমি কিন্তু খুব ভালো ছাত্রী – স্বস্তিকা

0
স্বস্তিকা

দ্রোহ বিনোদন ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন স্বস্তিকা। পোস্টের বিবরণে স্বস্তিকা লিখেছেন, অনলাইন প্রোমোশন লেগেই আছে। আর অনলাইন প্ল্যাটফর্মে এই ধরনের অনুষ্ঠানে কিভাবে সাজুগুজু করতে হয় তা ২০২০ আমাকে শেখাল। আমি কিন্তু, খুব ভালো ছাত্রী। ২০২০-র রিপোর্ট কার্ডে আমি ভালো স্কোর করবই (অন্তত এই একটা বিষয়ে তো বটেই!)’।

সেখানে দেখা যায়, সাদা শাড়ির উপর তিনি পরে নিয়েছেন একটি স্পোর্টস জ্যাকেট। কপালে কালো টিপ আর কানে উজ্জ্বল গেলাপি রঙের ঝুমকো ঝোলানো দুল। হালকা মেক আপের সঙ্গে চুল বেঁধেছেন হাত খোঁপায়। আর তাতেই মোহময়ী লাগছে অভিনেত্রীকে। ‘সাজুগুজু’ আদুরে ঢঙে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘অন্তত এই একটা বিষয়ে যে আমি পোক্ত হয়েছি, সে ব্যাপারে নিশ্চিত আমি। ২০২০-র রিপোর্ট কার্ডে এতে অন্তত আমি হাই স্কোর করব।’

তবে শুধু নিজের বক্তব্য জানিয়েই ক্ষান্ত হননি স্বস্তিকা। ভক্তদের কাছেও জানতে চেয়েছেন ‘ঠিক বলছি তো নাকি’! তবে তাঁরা আর কী জবাব দেবেন। সাদা শাড়ি আর স্বস্তিকা তো যেকোনো দিন চোখ জুড়নোর শেষ কথা। তার সঙ্গে সাজগোজেও যে তিনি দিন দিন স্কোর বাড়িয়েই চলেছেন সে ব্যাপারে এক কথায় সায় দিয়েছেন সকলেই।

ঝিনাইদহে করোনায় মৃতদেহের দাফন-কাফন বিষয়ে প্রশিক্ষণ

0
JHENIDEA-DROHO-4-JUN-P-5

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে করোনা ভাইরাসের মৃত ব্যক্তির দাফন-কাফন বিষয়ে ইমাম ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: হারুন-অর-রশিদ, জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামানসহ অন্যান্যরা।

আলোচনা সভায় জেলার ৬ উপজেলার ইমাম ও করোনায় আক্রান্ত লাশের দাফনকারীরা অংশ নেয়। এসময়, করোনা ভাইরাস সম্পর্কে গুজব, বিভ্রান্তি ও মৃতদেহের দাফন-কাফন সংক্রান্ত বিষয়ে প্রুশিক্ষণ প্রদান করা হয়।

খোকসায় খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

0
FOOD-KHOKSA-DROHO-4-JUN-P-4

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় উপজেলা পর্যায়ে জনসচেতনতা লক্ষ্যে খাদ্যের নিরাপদতা শীর্ষক একদিনের সেমিনার অনুষ্ঠিত হয়।

সোমবার সকালে খোকসা কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে খাদ্য নিরাপদতা শীর্ষক সেমিনারটি অনূষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. কামরুজ্জামান সোহেল, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইসহাক আলী, খোকসা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আনিসউজ্জামান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, খোকসা থানার এসআই এমদাদুল হক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন।

সেমিনারের শুরুতে খাদ্য নিরাপদতা বিষয়ক ভিডিও প্রদর্শনী করা হয়।

করোনার ভ্যাকসিন জনগণকে ফ্রীতে দেওয়ার চেষ্টা করছে সরকার- হানিফ

0
HANIF-DROHO-4 JUN-P2
মাহাবুব উল আলম হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি

এই মাসের শেষের দিকে বাংলাদেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন আসবে, জনগনকে তা ফ্রীতে দেওয়ার চেষ্টা করছে সরকার।’ এমন মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।

সোমবার দুপুরে কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

করোনার ভ্যাকসিন নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা মন্তব্যে কঠোর সমালোচনা করে হানিফ বলেন, যখন বড় বড় রাষ্ট্র করোনা মোকাবেলায় হিমশিম খাচ্ছে। তখন সীমিত সম্পদ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দক্ষতা দিয়ে করোনা দূর্যোগ মোকাবলোয় সক্ষম হয়েছেন।

হানিফ বলেন, মির্জা ফখরুলরা শুধু বলার জন্যই বলেন। ভ্যাকসিন দেওয়ার জন্য সরকার তালিকা করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা ক্লাব থেকে শুনেছেন। ক্লাবমুখীদের কাছে অনেক কাল্পনিক বিষয় আসে। জনগনকে ফ্রীতে দেওয়ার জন্য ইতিমধ্যে তহবিল গঠন করছে সরকার।

এসময় হানিফ আরও বলেন, আমাদের সরকার গত ১০ বছরে ৬ বিলিয়ন রিজার্ভ থেকে ৪৩ বিলিয়ন ডলারে উন্নীত করেছি। এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের সাহায্যে হয় নি। তাদের প্রিয় পাকিস্তানের রিজার্ভ হচ্ছে ২০ বিলিয়ন ডলারের নিচে। পাকিস্তানের চেয়ে আমাদের রিজার্ভ ডবলের বেশি। এটাও মির্জা ফখরুলদের কাছে কষ্টদায়ক।

ফখরুলরা এই সরকারের প্রতি আস্থা না পেলেও জনগণ কিন্তু আস্থাশীল। কারণ জনগণ দেখেছে শেখ হাসিনা ক্ষমতায় থাকা মানে দেশের উন্নয়ন অগ্রগতি ও মানুষের ভাগ্য উন্নয়ন হয়।

এসময় কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ এমপিসহ আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়ার খোকসা পৌরসভার নবনির্বাচিত মেয়র তারিকুল ইসলাম মাহাবুব উল আলম হানিফকে ফুলেল শুভেচ্ছা জানান।

খোকসায় বই বিতরণ অনুষ্ঠিত

0
BOOK-KHOKSA-DROHO-4-JUN-P-1

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।

সোমবার সকালে বিদ্যালয়ের হলরুমে পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজাহান আলী। বই বিতরন অনুষ্ঠিানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আকমল হোসেন আকত আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ আশরাফুজ্জামান।

করোনা পরিস্থিতির কারনে সরকারী নির্দেশনা মোতাবেক আগামী ১২ জানুয়ারী পর্যন্ত পর্যাক্রমে সকল শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বই বিতরন করা হবে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে প্রাথমিকের শিক্ষক নিয়োগ নয়

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

শিক্ষাপ্রতিষ্ঠান না খোলা পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আয়োজন করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রাথমিকের মহাপরিচালক।

রবিবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ এম মনসুরুল আলম বিষয়টি নিশ্চেত করেন।

মহাপরিচালক বলেন, নিয়োগ পরীক্ষা নেয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। প্রার্থীদের আবেদনপত্র, পরীক্ষার প্রশ্নসহ সবকিছু গুছিয়ে রাখার কাজ চলছে। সরকারের সবুজ সংকেত পেলে পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, এখনো স্কুল-কলেজ খোলেনি। শিক্ষাপ্রতিষ্ঠান না খোলা হলে আমরা পরীক্ষা নিতে পারবো না। এবারে প্রায় ১৪ লাখ প্রার্থীর পরীক্ষা নিতে হবে। এত বিপুল সংখ্যক চাকরি প্রত্যাশীর পরীক্ষা নিতে গেলে আমাদের অনেকগুলো কেন্দ্রে প্রয়োজন হবে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে না।

গত ১৯ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এবার প্রায় সাড়ে ৩২ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

পৌরসভায় চতুর্থ ধাপের নির্বাচনের ভোট ১৪ ফেব্রুয়ারি

0
PUROSHAVA-DROHO- 3 JUN-P6
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

চতুর্থ ধাপে দেশের ৫৬টি পৌরসভা নির্বাচনের ভোট হবে ১৪ ফেব্রুয়ারি।

রবিবার ইসির সিনিয়র সচিব মো. আলমগীর এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, এসব পৌরসভার রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল শুরু হবে ১৭ জানুয়ারি। বাছাই ১৯ জানুয়ারি। প্রত্যাহারের শেষ সময় ২৬ জানুয়ারি।

ইতোমধ্যে প্রথম ধাপের তফসিলের ২৫টি পৌরসভায় ইভিএমে ভোট হয় ২৮ ডিসেম্বর। দ্বিতীয় ধাপের ৬১ পৌরসভায় নির্বাচন হবে ১৬ জানুয়ারি। আর তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

দেশে মোট ৩২৯টি পৌরসভা রয়েছে। আইন অনুযায়ী, মেয়াদ শেষের আগের ৯০ দিনের মধ্যে স্থানীয় সরকারের এ প্রতিষ্ঠানে ভোট অনুষ্ঠিত হবে।

স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালে প্রথম দলীয় প্রতীকে ভোট হয় পৌরসভায়। সেবার ২০টি দল নির্বাচনে অংশ নেয়।

সিজারের সময় নবজাতকের পেট কেটে ফেলা হলো

0
CHADUNGA-DROHO- 3 JUN-P5

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ইউনাইটেড মেডিকেল সেন্টারে সিজার করার সময় প্রসূতি মায়ের সাথে নাবজাতকের পেট কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ভূমিষ্ঠ হওয়ার পর ২৪ ঘণ্টা পর নবজাতক মারা গেছে।

প্রসূতি মায়ের সাথে গর্ভের সন্তানের পেট কেটে ফেলার ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে।

জানা গেছে, শুক্রবার সকালে আলমডাঙ্গা উপজেলার মাজু গ্রামের সাগর আলীর সন্তান সম্ভাবা স্ত্রী রুমা খাতুনের প্রসব বেদনা ওঠে। তাকে আলমডাঙ্গার ইউনাইটেড মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। দুপুরে উপ-সহকারী মেডিকেল অফিসার নাজমুল হক প্রসূতির সিজার করে। এ সময় প্রসূতির পেট কাটতে গিয়ে গর্ভের সন্তানের পেটও কেটে ফেলে হাতুরে ডাক্তার।

প্রসূতির স্বামী সাগর আলী জানান, মেডিকেল সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি ছিল একজন বিশেষজ্ঞ সার্জনকে দিয়ে সিজার করাবেন। কিন্তু তারা একজন উপ-সহকারী মেডিকেল অফিসার দিয়ে অপারেশ করান। সিজারের সময় নবজাতকের পেট কেটে নাড়িভুঁড়ি বের করে ফেলা হয়। ওই অবস্থায় তারা শিশুটিকে গোপন কক্ষে তিন ঘণ্টা আটকে রেখে। অনেক অনুরোধের পর অসুস্থ্য নবজাতককে মায়ের কাছে দেয়া হয়। রাতে ক্লিনিক কর্তৃপক্ষ শিশুটিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করে। সেখানে নেয়া হলে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়ে দেন- সদ্য ভুমিষ্ঠ শিশুকে কোনোভাবেই বাঁচানো সম্ভব নয়। পরে তাকে বাড়িতে নিয়ে যায়। একদিন পর শনিবার সন্ধ্যায় শিশুটি মারা যায়।

ইউনাইটেড ক্লিনিক সেন্টারের মালিক উপ-সহকারী মেডিকেল অফিসার নাজমুল হক বলেন, তিনি নন, প্রসূতির সিজার করেছেন ডা. বিপাশা। জন্মের সময় ত্রুটির কারণে শিশুর নাড়িভুঁড়ি বের হয়ে আসে। এটা ডাক্তারের ত্রুটি নয়। এখানে কারও কিছু করার ছিল না।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এসএম মারুফ হাসান বলেন, ঘটনা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ

প্রাথমিকের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

দ্রোহ অনলাইন ডেস্ক চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করতে হবে। একই...

কুষ্টিয়ায় জানালার গ্রিল কেটে চ্যানেল ২৪ অফিসে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশন অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র অফিসের পেছনের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষ তছনছ করেছে। বুধবার সকালে অফিসটি...

কুষ্টিয়াবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে এমপি আমির হামজার পোষ্ট

কুষ্টিয়া প্রতিনিধি অপকর্মকারীদের বিরুদ্ধে রুখে দঁড়ানোর জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহবান জানিয়েছেন মুফতি আমির হামজা। একই সাথে তিনি কু্ষ্িটয়াবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছেন। সোমবার (৪ এপ্রিল) রাতে...

ঘুড়ি

ঘুড়ি। আগের মত আর রঙিন কাগজের ঘুড়ির দেখা মেলে না। এখন প্রচলন হয়েছে পলিনি পেপারের তৈরী ঘুড়ি। শিশুটি বোরো ধানের আইল দিয়ে ঘুড়ি হাতে...

খোকসায় রাস্তার গর্তে ভ্যান উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রাস্তা বর্ধিত করণের গর্তে ভ্যান উল্টে গিয়ে ঝন্টু দাস (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যান একশিশু ও...