বৃহস্পতিবার, মে ৭, ২০২৬.
Home Blog Page 567

নববষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

0
prasident-mp-droho-31-p-4
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

দ্রোহ অণলাইন ডেস্ক

খ্রিস্টিয় নতুন বছর ২০২১ উপলক্ষে দেশবাসী এবং প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার এক বাণীতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে নতুন বছরে সকলকে নিরলস প্রয়াস চালানোর আহবান জানিয়েছেন।

তিনি বলেন, অতীত পেছনে ফেলে সময়ের চিরায়ত আবর্তনে খ্রিস্টীয় নববর্ষ সমাগত। নতুনকে বরণ করা মানুষের স্বভাবজাত প্রবৃত্তি। বাংলা নববর্ষ বাঙালির সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকলেও ব্যবহারিক জীবনে খ্রিস্টীয় বর্ষপঞ্জিকা বহুল ব্যবহৃত। খ্রিস্টীয় নববর্ষ তাই জাতীয় জীবনে প্রাত্যহিক জীবনযাত্রায় অবিচ্ছেদ্যভাবে মিশে আছে।

রাষ্ট্রপতি বলেন, প্রতিবছর নববর্ষ বরণ করতে বাংলাদেশসহ বিশ্বব্যাপী বর্ণাঢ্য নানা আয়োজন করা হয়। এ বছর করোনা মহামারির কারণে উৎসবের আমেজ অনেকটাই ম্লান। তিনি দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে নববর্ষ উদযাপনের আহ্বান জানান।

রাষ্টপতি আবদুল হামিদ বলেন, ২০২১ সাল হবে জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ বছর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর একটা যুগসন্ধিক্ষণ হচ্ছে ২০২১ সাল। এই যুগসন্ধিক্ষণে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সবাইকে নিরলস প্রয়াস চালাতে হবে।

তিনি নববর্ষে সবার জীবনে অনাবিল আনন্দ ও সাফল্য কামনা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, ‘প্রকৃতির নিয়মেই যেমন নতুনের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে, তেমনি অতীত-ভবিষ্যতের সন্ধিক্ষণে দাঁড়িয়ে পুরনো স্মৃতি-সম্ভারে হারিয়ে যাওয়ার চিরায়ত স্বভাব কখনও আনন্দ দেয়, আর কখনোবা কৃতকর্মের শিক্ষা নব-উদ্যোমে সুন্দর আগামীর পথচলার জন্য অনুপ্রেরণা যোগায়।’

আওয়ামী লীগ সরকার মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে ধর্মীয় উগ্রবাদসহ যে কোন সন্ত্রাসবাদ দমনে প্রতিজ্ঞাবন্ধ উল্লেখ করে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে সহায়ক শক্তি হিসেবে কাজ করারও আহবান জানান।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আসুন আমরা নতুন বছরে প্রতিজ্ঞা করি, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে সহায়ক শক্তি হিসেবে কাজ করব। নতুন বছর ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে মানুষে-মানুষে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করুক, সকল সংকট মোকাবিলার শক্তি দান করুক এবং সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি এই প্রার্থনা করি।’

প্রধানমন্ত্রী বলেন, ২০২০ খ্রিস্টাব্দ বাঙালি জাতির জীবনে ছিল এক গুরুত্বপূর্ণ মাইলফলক। কেননা, ১০০ বছর পূর্বে ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করা এক ছোট্ট খোকা কালক্রমে হয়ে উঠেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যাঁর সারা জীবনের আত্মত্যাগ ও দূরদর্শী নেতৃত্বে এবং ৩০ লাখ শহীদের রক্ত ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

তিনি বলেন, ‘জাতির পিতার জন্ম-শতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আমরা ২০২০-২১ সময়কে ‘মুজিববর্ষ’ ঘোষণা করেছি। কিন্তু, এরই মধ্যে বৈরী করোনা মহামারী বিশ্বকে যেন এক মৃত্যুপুরীতে পরিণত করেছে। অন্যান্য দেশের মতো আমরাও পূর্ব-ঘোষিত পরিকল্পনা সীমিত পরিসরে চালু রেখে এ মহামারী থেকে পরিত্রাণের লক্ষ্যে জীবনযুদ্ধে নেমে পরেছি।’

শেখ হাসিনা বলেন, ‘আমি ৩১ দফা নির্দেশনা দিয়েছি। এই ক্রান্তিকাল উত্তোরণে ডাক্তার-নার্স-টেকনিশিয়ান নিয়োগ করেছি। দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অর্থনীতির চাকা সচল রাখা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে ২১টি প্যাকেজের আওতায় ১ লাখ ২১ হাজার ৩৫৩ কোটি টাকার প্রণোদনা দিয়েছি।’

গত এক যুগ ধরে আওয়ামী লীগ সরকারের গৃহীত জনকল্যাণমুখী ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নীতি বাস্তবায়নের ফলে বাংলাদেশ অর্থনৈতিক অগ্রগতির মানদ-ে বিশ্বের প্রথম ৫টি দেশের মধ্যে স্থান করে নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পরিস্থিতি স্বাভাবিক থাকলে গত অর্থ-বছরের প্রাথমিক প্রক্ষেপণ অনুযায়ী ৮.২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন সম্ভব ছিল। তাছাড়া, গোটা বিশ্ব যেখানে প্রবৃদ্ধির ঋণাত্মক হার ঠেকাতে ব্যতিব্যস্ত, সেখানে করোনাকালেও আমরা ৫.২৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছি।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের অবাধ সুযোগ সৃষ্টি করেছি। প্রথম ‘বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনা’-এর সফল বাস্তবায়নের মাধ্যমে রূপকল্প-২০২১ অর্জন প্রায় শেষ। মুজিববর্ষে আমরা অঙ্গীকার করেছি কেউ গৃহহীন থাকবে না। শহরের সকল সুযোগ-সুবিধা প্রত্যন্ত গ্রামাঞ্চলেও পৌঁছে দেব। ২০৩০ সালের মধ্যে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট’ অর্জন এবং ২০৪১ সালের মধ্যে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছি। ২৬ মার্চ ২০২১ আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করব।

নতুন বছরে আমরা একটি নতুন বিশ্ব ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছি উল্লেখ করে তিনি বলেন, করোনা মহামারী বিশ্ববাসীকে এক কঠিন বার্তা দিয়েছে। যতই উন্নত হোক না কেন, একা কোন দেশ শ্রেষ্ঠত্বের দাবি নিয়ে দাঁড়াতে পারবে না। পারস্পরিক সহযোগিতা এবং অংশীদারিত্বের মাধ্যমেই যে কোন বৈশ্বিক সংকট মোকাবিলা করা সম্ভব। আমাদের সকলকে এ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। পাশাপাশি তারুণ্যের শক্তি ও প্রযুক্তি-জ্ঞানকে কাজে লাগিয়ে চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্বে দেয়ার সক্ষমতা অর্জন করতে হবে।

খেলাধুলা যুব সমাজকে বিপথগামী থেকে দূরে রাখে -সাংসদ বাদশাহ্

0
dulotpur-droho-31-p-3

দৌলতপুর প্রতিনিধি

দৌলতপুরে একটি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ অ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্ বলেন, খেলাধুলা যুব সমাজকে বিপথগামীতা থেকে দূরে রাখতে পারে। মেয়েরাও খেলাধুলার দিকে ঝুকছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার ফিলিপনগর সূর্য তরুন ক্লাব আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আজিজুল হকের সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্ট আয়োজক কমিটির অন্যতম উদ্যোক্তা মাহবুবুর রহমান মাষ্টার, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মায়াবী রোমান্স মল্লিক, ডা. রাশেদুল হাসান রিপন, আওয়ামী লীগ নেতা ওরস কবিরাজ, নাসির উদ্দীন।

ফিলিপনগর সূর্য তরুন ক্লাব আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় আলিনগর ক্রিকেট একাদশ চেতনায় ৭১ ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিরতন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী শেলবিয়া

0
shelbia-droho-31-p-2

দ্রোহ বিনোদন ডেস্ক

‘টিসি ক্যান্ডলার’র ম্যাগাজিনে ২০২০ সালের বিশ্বের সর্বাধিক সুন্দরী নারীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ইসরায়েলি মডেল ইয়েল শেলবিয়া।

রবিবার রাতে টিসি ক্যান্ডলারের একটি ভিডিও ইউটিউবে প্রকাশ করা হয়েছে।

তালিকায় আরও রয়েছেন ‘ওয়ান্ডার ওম্যান’ তারকা অভিনেত্রী গাল গ্যাডোট, এক সময়ের বিশ্বের সেরা সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া, সেলিনা গোমেজ, এমা ওয়াটসন। রয়েছেন উইঘুর মুসলিম নারীও। এছাড়াও রয়েছেন বিশ্বের সেরা সুন্দরী অভিনেত্রীরা।

ভিডিওতে বিশ্বের সর্বাধিক সুন্দরী নারীদের অবস্থান বর্ণনা করা হয়েছে। রয়েছে তাদের পরিচয়ও। ১৫ মিনিটের ওই ভিডিওটি শেষ হয়েছে ইসরায়েলি মডেল ইয়েল শেলবিয়ার ছবি দিয়ে। ভিডিওটি প্রকাশ করার পর থেকে ১০ লাখেরও বেশি বার দেখা হয়েছে।

টিকা নেওয়ার পরেও করোনা আক্রান্ত

0
COV-19-DROHO-25-P3

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা টিকা নেওয়ার ৮ দিন মাথায় যুক্তরাষ্ট্রের এক নার্সের শরীরে করোনা ধরা পড়ে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

যুক্তরাষ্ট্রের সান দিয়াগোতে এক নার্স ফাইজারের টিকা গ্রহণের ছয় দিন পর ওই নার্সের শরীরে করোনার লক্ষণ দেখা দেয়। দুদিন পর তার করোনা পরীক্ষা করা হলে পজিটিভ আসে।

মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। ডিসেম্বরের ১৮ তারিখ ৪৫ বছর বয়সী নার্স ম্যাথু ফাইজারের তৈরি ভ্যাকসিন গ্রহণ করেন। এর ছয় দিন পর তার শরীরে করোনার লক্ষণ দেখা দেওয়া শুরু করে। ২৬ ডিসেম্বর স্থানীয় হাসপাতালে গিয়ে করোনার পরীক্ষা করালে ধরা পড়ে ভাইরাস।

সান দিয়াগোর ফ্যামিলি হেলথ সেন্টারের ডা. ক্রিস্টিয়ান রামার্স বলেছেন, এটি মোটেই অপ্রত্যাশিত নয়। আপনি যদি কাজ করেন আর কারো মুখোমুখি হন তাহলে আমরা হুবহু এমনটিই প্রত্যাশা করি। তিনি জানান, ম্যাথু টিকা গ্রহণের আগেই হয়তো সংক্রমিত হয়েছিল।

ডা. রামার্স আরও বলেন, টিকা ট্রায়ালের সময়ও দেখা গেছে টিকা দেওয়ার পর ১০ থেকে ১৪ দিন সময় লাগে সুরক্ষা বলয় তৈরি হতে। এর পরেও রোগীর ১০ থেকে ১৪ দিন পরে দ্বিতীয় ডোজ দরকার হয় পুরো নিরাপত্তার জন্য। প্রথম ডোজে ৫০ শতাংশ নিরাপত্তা দিলেও দ্বিতীয় ডোজের পরে এটি ৯৫ শতাংশ পর্যন্ত প্রতিরোধক্ষমতা গড়ে তুলতে পারে।

ঝিনাইদহ প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

0
JHANIDA-PRESS-DROHO-30-P6

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলা প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শেখ সেলিম আবারো নির্বাচিত হয়েছেন।

বুধবার দুপুরে জেলা শহরের ব্যাপারীপাড়ার প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ শহীদুল ইসলাম (প্রধান সম্পাদক দৈনিক নবচিত্র), আব্দুল হাই (দৈনিক ভোরের ডাক), রফিকুল ইসলাম মন্টু (বৈশাখী টেলিভিশন), যুগ্ম সম্পাদক পদে মাহফুজুর রহমান (দৈনিক আমাদের নতুন সময়), জাফর উদ্দীন রাজু (ডেইলী অবজারভার), কোষাধ্যক্ষ ওলিয়ার রহমান (গাজী টেলিভিশন), সাংগঠনিক সম্পাদক আহমেদ নাসিম আনসারী (যমুনা টেলিভিশন), সহ-সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রহমান রকি (মাছরাঙা টেলিভিশন), দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (বাংলা টিভি), সাহিত্য ও ক্রীড়া সম্পাদক গিয়াস উদ্দিন সেতু (দৈনিক গণমুক্তি) আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিউল আলম লুলু (দৈনিক সকালের সময়)।

কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন মো. আলাউদ্দীন আজাদ (সম্পাদক দৈনিক নবচিত্র), আজিজুর রহমান সালাম (দৈনিক জনতা), শেখ মিজানুর রহমান (সম্পাদক সাপ্তাহিক চলন্তিকা), শাহজামান (সম্পাদক সাপ্তাহিক দিগন্ত বাণী), নাসিম উদ্দিন (দৈনিক আলোকিত বাংলাদেশ), অ্যাডভোকেট মনিরুল ইসলাম মিল্টন (দৈনিক সত্য খবর), এম শাহীদুজ্জামান মিঞা (সাপ্তাহিক নির্বাণ), অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান (দৈনিক পল্লী বাংলা) ও রফিকুল আহমদ ওয়াইজ।

এ দিন বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি মিজানুর রহমান।

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

0
RTA-DROHO-30-P6
প্রতিকি ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মটোরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবারে কালীগঞ্জ -গান্না সড়কের আমতলা মোটরসাইকেল আরহী ইমদাদুল হক ট্রাকারে সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হয়। অপর দুর্ঘটনাটি ঘটে কালীগঞ্জ-যশোর সড়কের বারোবাজারে বিপরিত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় ইকবাল হোসেন নিহত হয়।

নিহত ইমদাদুল হক (৩৮) কালীগঞ্জ উপজেলার মথুরাপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে। মোটরসাইকেল নিয়ে গান্না থেকে কালীগঞ্জে যাচ্ছিলেন ইমদাদুল। পথে আমতলায় পৌঁছালে একটি ট্রাকের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেবার পথে তিনি মারা যান।

প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, বুধবার দুপুরে মোটরসাইলে ইকবাল হোসেন যশোরে যাচ্ছিলেন। পথে বারবাজারে পৌঁচ্ছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে তার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, সড়কে দুর্ঘটনায় বারবাজারে নিহত ইকবালের মৃতদেহ হাইওয়ে থানায় এবং গান্না সড়কে নিহত ইমদাদুল হকের মৃতদেহ সদর থানায় নেওয়া হয়েছে।

নতুন বছরে দেশের অর্থনীতি ভালো যাবে – অর্থমন্ত্রী

0
ECMO-DROHO-30-P5
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল -ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা মহামারীর মধ্যে আমাদের প্রতিটি সূচক ভালো অবস্থানে আছে। নতুন বছরও বাংলাদেশের অর্থনীতি ভালো যাবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার সিঙ্গাপুরে অবস্থানরত অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বুধবার অনুষ্ঠিত বৈঠকে অর্থনৈতিক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে একটি প্রস্তাব ছিল। আর ক্রয় সংক্রান্ত কমিটিতে প্রস্তাব ছিল আটটি।

আগামী বছর অর্থনীতির জন্য কেমন হবে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, আমরা সব সময় ভালোটাই প্রত্যাশা করি। আপনারা সবাই ভালো করে জানেন ২০২০ সালের জন্য বিশ্ব ব্যাংক ও আইএমএফ প্রক্ষেপণ করেছে সারা বিশ্বের অর্থনীতি গতবছরের তুলনায় চার শতাংশ কম হবে। আর এশিয়ার দেশগুলোর জন্য তারা বলেছেন ১ দশমিক ৭ শতাংশ কম হবে। এতে উন্নত দেশগুলোতে সাফারিংটা বেশি হবে।

আমাদের এখনও করোনা শেষ হয়নি। করোনা শুরু হওয়ার পড় থেকে আমরা যেভাবে মোকাবিলা করেছি। আমরা মোটামুটি বা তুলনামূলকভাবে একটা অবস্থানে আছি। তাই আমরা একইভাবে মনে করবো আমাদের অর্থনীতিও আগামী বছরও ভালো যাবে।

যুক্তরাজ্যে অক্সফোর্ডের টিকা অনুমোদন পেলো

0
CRONA-DROHO-30-P5

দ্রোহ অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা অনুমোদন দেয়া হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ছয় লাখেরও বেশি মানুষকে প্রথম অনুমোদন পাওয়া ফাইজারের ভ্যাকসিন দেওয়া হয়েছে।

অক্সফোর্ডের ভ্যাকসিনটি টিকাদান কর্মসূচিতে একটি মাইলফলক তৈরি করবে বলে আশা করা হচ্ছে। কেননা এটি অপেক্ষাকৃত সস্তা এবং এর ব্যবহারবিধি ব্যাপকভিত্তিক টিকাদান কর্মসূচির জন্য তুলনামূলক সহজ।

ব্রিটিশ ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ভ্যাকসিনটি অনুমোদনের মানে হচ্ছে, এটি নিরাপদ ও কার্যকর। তবে অক্সফোর্ড টিকা অনুমোদন পাওয়ার আলাদা তাৎপর্য রয়েছে। ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন যেমন ৭০ ডিগ্রি তাপমাত্রায় রাখার বাধ্যবাধকতা রয়েছে, এটিতে তা নেই। সাধারণ ফ্রিজেই এটি সংরক্ষণ করা সম্ভব।

ইতোমধ্যে অ্যাস্ট্রাজেনেকার কাছে ১০০ মিলিয়ন ডোজ ভ্যকাসিন অর্ডার করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ। অর্থাৎ ৫০ মিলিয়ন মানুষকে দুই ডোজ করে এ টিকা দেওয়া যাবে।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনটি ২০২০ সালের গোড়ার দিকে ডিজাইন করা হয়েছিল। এপ্রিলে প্রথম এটি স্বেচ্ছাসেবীদের ওপর পরীক্ষা করা হয়। পরে হাজার হাজার মানুষের ওপর ব্যাপক আকারের ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়।

বিশ্বের প্রথম দেশ হিসেবে এ মাসেই ফাইজার টিকার অনুমোদন দেয় যুক্তরাজ্য। এরপর ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও কানাডাসহ বিভিন্ন দেশ এই ধারাবাহিকতা অনুসরণ করে ভ্যাকসিনটির অনুমোদন দেয়।

অ্যাস্ট্রাজেনেকার প্রধান নির্বাহী কর্মকর্তা পাসকেল সোরিয়ট বলেছেন, আমরা মনে করি ভ্যাকসিনের কার্যকারিতা বাড়ানোর উইনিং ফর্মুলা আমরা পেয়ে গেছি। বিশ্বের বিভিন্ন দেশের নিয়ন্ত্রকদের বেঁধে দেওয়া মান বজায় রাখতে পেরেছি আমরা।

নতুন বছরে ভারতে আসছে টেসলা

0
TESLR-DROHO-30-P4

দ্রোহ অনলাইন ডেস্ক

নতুন বছরে ভারতে টেসলার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন দেশটির পরিবহন মন্ত্রী নিতিন গাডকারি।

ভারতীয় দৈনিক ইনডিয়ান এক্সপ্রেসকে সোমবার গাড়কারি বলেছেন, গাড়ি বিক্রি দিয়ে শুরু করবে টেসলা এবং প্রতিক্রিয়া দেখে হয়তো পরবর্তীতে গাড়ি উৎপাদনের দিকে এগোতে পারে প্রতিষ্ঠানটি।

অনেকদিন ধরেই তেলের ওপর নির্ভরশীলতা এবং দূষণ কমাতে আগ্রহ প্রকাশ করে আসছে ভারত। কিন্তু উৎপাদন ও চার্জিং স্টেশনের মতো স্থাপনায় বিনিয়োগের অভাবে বৈদ্যুতিক যানের প্রচারণা বাধাগ্রস্ত হচ্ছে।

প্রথমে টেসলার সবচেয়ে সস্তা মডেলর গাড়ি ভারতের বাজারে আনবে প্রতিষ্ঠানটি। ইকোনোমিক টাইমসের প্রতিবেদনের তথ্যমতে, গাড়িটির বাজার মূল্য শুরু হবে ৫৫ লাখ ভারতীয় রুপি।

২০২১ সালে ভারতের বাজারে প্রবেশের বিষয়টি রবিবার টুইটার মন্তব্যে নিশ্চিত করেছেন টেসলা প্রধান ইলন মাস্কও। তবে, জানুয়ারিতে হচ্ছে না বলেও জানিয়েছেন তিনি।

কুষ্টিয়ায় তিন কাউন্সিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

0
KUSHTIA-PURO-DROHO-30-P3
কুষ্টিয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত তিন কাউন্সিলর

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া পৌরসভার নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

মনোনয় প্রত্যারের শেষ দিন মঙ্গলবার এসব ওয়ার্ডের প্রার্থীরা নিজের উদ্যোগে তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন। কুষ্টিয়া পৌরসভার ১৫০ বছরের ইতিহাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিরল ঘটনা ঘটল।

প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শেখ মহিদুল ইসলাম ও ১৯ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মীর রেজাউল ইসলামের সমর্থনে অন্যান্য প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। পরে যাচাই-বাছাই শেষে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করা হয়। আগে ১৪ নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বর্তমান কাউন্সিলর শাহিন উদ্দিন নির্বাচিত হন।

সর্বশেষ সংবাদ

প্রাথমিকের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

দ্রোহ অনলাইন ডেস্ক চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করতে হবে। একই...

কুষ্টিয়ায় জানালার গ্রিল কেটে চ্যানেল ২৪ অফিসে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশন অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র অফিসের পেছনের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষ তছনছ করেছে। বুধবার সকালে অফিসটি...

কুষ্টিয়াবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে এমপি আমির হামজার পোষ্ট

কুষ্টিয়া প্রতিনিধি অপকর্মকারীদের বিরুদ্ধে রুখে দঁড়ানোর জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহবান জানিয়েছেন মুফতি আমির হামজা। একই সাথে তিনি কু্ষ্িটয়াবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছেন। সোমবার (৪ এপ্রিল) রাতে...

ঘুড়ি

ঘুড়ি। আগের মত আর রঙিন কাগজের ঘুড়ির দেখা মেলে না। এখন প্রচলন হয়েছে পলিনি পেপারের তৈরী ঘুড়ি। শিশুটি বোরো ধানের আইল দিয়ে ঘুড়ি হাতে...

খোকসায় রাস্তার গর্তে ভ্যান উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রাস্তা বর্ধিত করণের গর্তে ভ্যান উল্টে গিয়ে ঝন্টু দাস (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যান একশিশু ও...