বুধবার, মে ৬, ২০২৬.
Home Blog Page 572

যশোরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২

0
JASHOR-DROHO-19-P5

যশোর প্রতিনিধি

যশোরে যাত্রীবাহী বাস উল্টে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

শনিবার বিকালে যশোর-মাগুরা মহাসড়কে হুদোরাজাপুর এলাকায় বিপরিত দিক থেকে আসা অপর একটি গাড়িকে সাইট দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বিয়াশপুর গ্রামের শারাফাত হোসেনের ছেলে শাহীন (১৫) ও মনিরামপুরের সিংড়ার ইসমাইল হোসেনের ছেলে মাহাদী হাসান (১৮) বাস উল্টে ঘটনা স্থলেই নিহত হয়েছেন।

আহতদের মধ্যে তামিম হোসেন (২৫), শিমুল (৩২), আবদুল গফুর (৬০), আরাফাত হোসেন (৩), ইশান (৪), মনোয়ারা বেগম (৩৪), রবিউল ইসলাম (৪৫), আজিজ হোসেন (৫৭), নবীরুন নেছা (৪৪), রবীন্দ্রনাথ (২৮), আকিদুল (২৮) ও ভানু (৫৪) যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত লোকাল বাসটি মাগুরা থেকে যশোরের উদ্দেশে যাচ্ছিল। বাসটি সদর উপজেলার হুদোরাজাপুর নামক স্থানে পৌঁছলে অপর একটি গাড়িকে সাইট দিতে গিয়ে রাস্তার নিচে নেমে যায়। এরপর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশ নেন। বাসটিতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিল। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এনাম উদ্দিন জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। অন্যরা চিকিৎসাধীন আছেন। পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

কুষ্টিয়া ভাস্কর্য ভাঙার পরিকল্পনাকারী যুবলীগ নেতাকে বহিষ্কার

0
kushtia-jub-al-DROHO-19-P4
যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিস

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার মূল পরিকল্পনাকারী ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিসকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

উপজেলা যুবলীগের দফতর সম্পাদক মনোয়ার হোসেন তার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, শনিবার বিকালে কুমারখালী উপজেলা যুবলীগের এক জরুরী সভায় রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিসকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার রাতে ওই যুবলীগ নেতাসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রায়ডাঙা গ্রামের মহিউদ্দিনের ছেলে আনিসুর রহমান আনিস (৩৫), তার ক্যাডার শাহাবউদ্দিনের ছেলে হৃদয় আহমেদ (২০) ও একই উপজেলার ছেঁউড়িয়া মন্ডলপাড়া এলাকার নাজিম উদ্দিনের ছেলে সবুজ হোসেন (২০)।

ওই যুবলীগ নেতার সঙ্গে কয়া মহাবিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ও কলেজের অধ্যক্ষের ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে ভাস্কর্য ভাংচুরের ঘটনা ঘটেছে।

ঝিনাইদহে ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

0
JHENADIA-DROHO-19-P2

ঝিনাইদহ প্রতিনিধি

কুষ্টিয়ার কয়া মহাবিদ্যালয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ঝিনাইদহের মানববন্ধন করেছে বিপ্লবী বাঘা যতীন একাডেমি।

শনিবার বিকালে হরিণাকুন্ডু শহরের দোয়েল মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। এসময় জেলা পরিষদের চেয়ারমান জাহাঙ্গীর হোসাইন, বিপ্লবী বাঘা যতীন একাডেমির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা, ইউপি চেয়ারমান ফজলুর রহমান, ভাইস চেয়ারমান শহিদুল ইসলাম শিলু, পৌর আওয়ামী লীগ সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় যুবলীগ সভাপতিসহ আটক তিন

0
Kumarkhali droho-19-p1
যুবলীগ সভাপতিসহ আটক তিন

কুষ্টয়িা প্রতিনধিি

কুষ্টয়িার কুমারখালীতে ব্রটিশি বরিোধী আন্দোলনের বিপ্লবী নেতা বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় কয়া ইউনয়িন যুবলীগরে সভাপতি আনসিসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলশি। এ ঘটনার সাথে জড়তি আরও একজন পালাতক রয়েছে।

BAGHA-JUTIB-KUSHTIA-DROHO-18-P1
দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্থ ভাস্কর্য

কুষ্টয়িার পুলশি সুপার এস এম তানভীর আরাফাত জানান, কলেজ কমিটি গঠন সংক্রান্ত বিষয়ে বর্তমান সভাপতরি সঙ্গে স্থানীয় একটি গ্রুপের মতবিরোধের জের ধরে দুর্বৃত্তরা ভস্কর্যটি ভাংচুর করে।  বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে কয়া ইউনয়িন যুবলীগ সভাপতি েআনিসুর রহমানের  নেতৃত্বে চারজনের একটি দল বাঘা যতীনের ভার্স্কয ভাঙচুর কররে, রাতে আঘাতরে শব্দ শুনে নৈশ প্রহরী খললিুর রহমান বেড়িয়ে আসে। এ সময় দুটি মোটর সাইকলেে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ ঘটনায় শনিবার সকালে কয়া রায়ডাঙ্গা গ্রামরে মহির উদ্দিনের ছেলে আনিস (৩২), একই গ্রামরে শাহাব উদ্দিনের ছেলে হৃদয় (২০) ও সবুজ (২৩) কে পুলিশ আটক করে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়। এ ঘটনার সাথে জড়িত বাচ্চু নামের আনসিরে আরেক সহযোগী পালাতক রয়েছে।

কুমারখালী থানার অফসিার ইনর্চাজ মজবিুর রহমান জানান, পলাতক বাচ্ছুকে  গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বাঘা যতীনরে ভাস্কর্য ভাঙচুররে ঘটনায় কয়া মহাবদ্যিালয়ের অধ্যক্ষ হারুন অর রশিদ শুক্রবার রাতে কুমারখালী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।

কুষ্টিয়ায় বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় চার জন আটক

0
BAGHA-JUTIB-KUSHTIA-DROHO-18-P1

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে পুলিশ আটক করেছে।

সন্দেহ ভাজন আটকরা হলেন, কয়া মহাবিদ্যালয়ে অধ্যক্ষ হারুন অর রশিদ, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট নিজামুল হক চুন্নু, নৈশ প্রহরী খলিলুর রহমান ও কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান।

কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত জানান, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করেছে। সব বিষয় খতিয়ে দেখে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

এ দিকে ভাস্কর্য ভাঙচুরের ঘটনা খতিয়ে দেখতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় উপজেলার কয়া মহাবিদ্যালয়ে স্থাপিত বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্যটির নাক ও ডান গালের কিছু অংশ ভেঙে ফেলে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে বিষয়টি নজরে আসে।

মাত্র ৩৬ বছর বয়সে ১৯১৫ সালের ১০ সেপ্টেম্বর ইংরেজ পুলিশ বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে নিহত হন বিপ্লবী বাঘা যতীন।

পাবনায় ট্রাকের ধাক্কায় ৩ ভাইবোনের মৃত্যু

0
PABNA-DROHO-18-P4

পাবনা প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা তিন ভাইবোনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন একজন।

শুক্রবার দুপুরে উপজেলার রাঙ্গালিয়া গ্রামে টেবুনিয়া-বাঘাবাড়ি আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন উপজেলার পূর্বপাড়া গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে ইমরান হোসেন (১৮), ইমন হোসেন (১৬) ও তাঁদের চাচাতো বোন সুম্মা খাতুন (৮)। আহত অপরজন হলেন নূপুর আক্তার (২৮)। তিনি নিহত ইমরান ও ইমনের চাচি। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, চারজন একসঙ্গে ব্যাটারিচালিত ভ্যানে করে সুন্নতে খতনার দাওয়াতে যাচ্ছিলেন। গ্রামের রাস্তা থেকে ভ্যানটি আঞ্চলিক সড়কে উঠতে গেলে পাথরভর্তি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী তিন ভাইবোন নিহত হন। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় নূপুর আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভাঙ্গুড়া থানার উপপরিদর্শক নাজমুল কাদের বলেন, দ্রুতগামী ট্রাকটির ধাক্কায় ভ্যানটি দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন।

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ১৬ জানুয়ারি পর্যন্ত

0
EDCATION-DROHO-18-P3

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনাভাইরাস মহামারীর কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার।

শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছুটি বাড়ানোর কথা জানানো হয়।

বাংলাদেশে করোনাভাইসের প্রকোপ বাড়তে শুরু করলে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

কওমি মাদ্রাসা বাদে অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা ছিল। সেই সময় শেষ হওয়ার একদিন আগে আরও এক দফা ছুটি বাড়ানো হলো।

কোভিড-১৯ মহামারীর মধ্যে এবার পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা এবং প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষা নেয়নি সরকার।

আর অষ্টমের সমাপনী এবং এসএসসি ও সমমানের ফলফলের ভিত্তিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হবে।

ঝিনাইদাহের কৃষক রিপনকে হত্যা করে ভাই ভাবি

0
JHENIDA-RAPON-DROHO-18-P2
রিপন হত্যা কান্ডে জড়িত ফরিদা। ইনসেটে রিপন।

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় জমি সম্পত্তির লোভেই ঘুমন্ত কৃষক রিপনকে তার ভাই ভাবি পরিকল্পিত ভাবে গলা টিপে হত্যার পর বাড়ির পাশের ডোবায় পুতে রাখে।

পুলিশকে এমন তথ্য দিয়েছে হত্যা প্রধান আসামী নিহত কৃষকের ভাবি ফরিদা বেগম। রিপন ৯ ডিসেম্বর রাতে নিজের ঘরে ঘুমিয়ে ছিল। আটক ফরিদা ও নিহতের ভাই নান্নু গলাটিপে তাকে হত্যা করে লাশ গুম করতে ও অন্যের ঘারে দোষ চাপাতে নাটক তৈরী করে।

পুলিশ বলছে, ডোবা থেকে রিপনের লাশ উদ্ধার পরে সন্দেহ জনক আচরণের কারনে ফরিদাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাদারে বেড়িয়ে আনে চাঞ্চল্য কর ও রোমহস্যক ঘটনা। এর পর থেকে ফরিদার স্বামী নান্নু গা ঢাকা দেয়। ইতোমধ্যে ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামানের আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে ফরিদা বেগম।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম জানান, গত ৯ ডিসেম্বর শৈলকুপা উপজেলার চর রূপদাহ গ্রামের মৃত আব্দুল বারিক বিশ্বাসের ছেলে রিপন হোসেন (২৮) বাড়ি থেকে নিখোঁজ হয়। এ ব্যাপারে তার স্ত্রী সোহাগি বেগম পরের দিন শৈলকুপা থানায় অপহরণ মামলা দায়ের করেন। এরপর থেকেই রিপকে উদ্ধারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে গত ১৬ ডিসেম্বর বাড়ির পাশের ডোবায় পুতে রাখা লাশের হাত দেখতে পেয়ে পুলিশের খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় সন্দেহজনক ভাবে ওই দিনই ভাবী ফরিদা বেগমকে আটক করা হয়। নিহতের ভাই নান্নু গা ঢাকা দেয়। ফরিদা বেগম হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমুলক জবান বন্দি দিয়েছে।

স্থানীয়রা জানান, কৃষক রিপন দীর্ঘদিন মালেশিয়া ছিল। বড় ভাই ময়মনসিংহ চাকুরী করেন। এই সুবাদে পরিবারের সব সম্পত্তি নান্নু ভোগ দখল করে আসছিল। ২ বছর আগে রিপন বাড়িতে এসে জমি নিয়ে চাষাবাদ শুরু করে। সম্পত্তি নিয়ে পরিবারে ঝামেলা চলে আসছিল।

কুষ্টিয়ায় বাঘা যতীনের ভাস্কর্য ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

0
BAGHA-JUTIB-KUSHTIA-DROHO-18-P1

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নে কয়া মহাবিদ্যালয়ের সামনে নির্মিত বৃটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক বিপ¬বী বীর বাঘা যতীনের ভাস্কর্য রাতের আঁধারে ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।

কুষ্টিয়াতে গত ৫ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার পর এবার কুমারখালীতে বাঘা যতীনের ভাস্কর্য ভেঙে দিলো দূর্বৃত্তরা।
শুক্রবার সকালে স্থানীয়রা বাঘা যতীনের ভাস্কর্য ভাঙা দেখে প্রসানকে অবহিত করলে তারা ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান।

উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান জানান, বিপ¬বী বীর বাঘা যতীনের মুখ ও নাকের একাংশ ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা কুষ্টিয়াতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার পর আমরা প্রশাসনিক ভাবে যেভাবে দুর্বৃত্তদের আটক করেছি। এ ঘটনায় ও খুব দ্রুত দোষীদের খুঁজে বের করা হবে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান সকাল ১১ টার দিকে খবর পেয়ে তাতক্ষনিক ঘটনাস্থলে পৌঁছেছি। ইতিমধ্যে গোয়েন্দা সংস্থা সহ প্রশাসনের বিভিন্ন দপ্তর কাজে লাগানো হয়েছে খুব দ্রুত দোষীদের আটক করে আইনের আওতায় আনা হবে। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন একজন ব্রিটিশ-বিরোধী বিপ্লবী নেতা। তিনি ‘বাঘা যতীন’ নামেই সকলের কাছে সমধিক পরিচিত। ভারতে ব্রিটিশ-বিরোধী সশস্ত্র আন্দোলনে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। ১৮৭৯ সালে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার কয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন । মাত্র ৩৫ বছর ১৯১৫ সালে তিনি মৃত্যুবরণ করেন।

খোকসার পেঁয়াজ চাষীরা বীজ কিনে প্রতারিত

0

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় জানালার গ্রিল কেটে চ্যানেল ২৪ অফিসে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশন অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র অফিসের পেছনের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষ তছনছ করেছে। বুধবার সকালে অফিসটি...

কুষ্টিয়াবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে এমপি আমির হামজার পোষ্ট

কুষ্টিয়া প্রতিনিধি অপকর্মকারীদের বিরুদ্ধে রুখে দঁড়ানোর জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহবান জানিয়েছেন মুফতি আমির হামজা। একই সাথে তিনি কু্ষ্িটয়াবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছেন। সোমবার (৪ এপ্রিল) রাতে...

ঘুড়ি

ঘুড়ি। আগের মত আর রঙিন কাগজের ঘুড়ির দেখা মেলে না। এখন প্রচলন হয়েছে পলিনি পেপারের তৈরী ঘুড়ি। শিশুটি বোরো ধানের আইল দিয়ে ঘুড়ি হাতে...

খোকসায় রাস্তার গর্তে ভ্যান উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রাস্তা বর্ধিত করণের গর্তে ভ্যান উল্টে গিয়ে ঝন্টু দাস (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যান একশিশু ও...

খোকসায় রাষ্ট্রিয় মর্যাদায় বীব মুক্তিযোদ্ধার দাফন

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক কর্মী আব্দুল ওহাব (৭৩) কে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার সকালে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে...