বুধবার, মে ৬, ২০২৬.
Home Blog Page 574

কুষ্টিয়ায় সাংবাদিকের উপর হামলার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

0
KUSHTIA-DROHO-15-P-1
সাবেক সাধারণ সম্পাদক সাদ আহমেদ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সাদ আহমেদকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার ভোরে আলমডাঙ্গার শহরের বাবু পাড়ার বাসিন্দা আবু তালেব মাস্টারের বাড়ী থেকে পুলিশ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ছাত্রনেতা দিপ্ত টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার ও ক্যামেরা পার্সন হারুন অর রশিদ এর উপর হামলার এজাহারভুক্ত আসামী। সাংবাদিকের দায়ের করা মামায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সাদের বিরুদ্ধে জালিয়াতি করে জমি রেজিস্ট্রি করে দখলের গুরুতর অভিযোগ রয়েছে।

জানা গেছে, গত শুক্রবার ৪ ডিসেম্বর (শুক্রবার) কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে রাতের আঁধারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে ফেলে দুর্বৃত্তরা।

এ ঘটনার প্রতিবাদে ৫ ডিসেম্বর কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন কুষ্টিয়া শহর জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিক্ষোভ কর্মসূচি শেষে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সাদ আহম্মেদের নেতৃত্বে তান্ডব চলে কুষ্টিয়া শহর জুড়ে। সেই সময়ে সংবাদ সংগ্রহ করতে গেলে শহরের মজমপুর এলাকা থেকে জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সাদ আহাম্মেদের নেতৃত্বে দিপ্ত টেলিভিশনের প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার ও ক্যামেরা পার্সন হারুন অর রশিদ এর উপর সন্ত্রাসী হামলায়।

এ ঘটনায় ৬ ডিসেম্বর কুষ্টিয়া মডেল থানায় দীপ্ত টিভির জেলা প্রতিনিধি দেবেশ চন্দ্র বাদী হয়ে সাদ আহম্মেদকে প্রধান আসামি করে মামলা দায়ের করে। এরপর থেকে দেশের বিভিন্ন স্থানে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছেন সাংবাদিকরা।

উল্লেখ্য ২০১৬ সালের ১৪ নভেম্বর ইয়াসির আরাফাত তুষার সভাপতি ও সাদ আহাম্মেদকে সাধারণ সম্পাদক করে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের কমিটি গঠন করেন। এরপর গত ১৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় কমিটি কুষ্টিয়া জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করেন।

ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান ও ৫ মেম্বার বরখাস্ত

0
JHANIDA-CHERAMAN-DROHO-14-P8
চেয়ারম্যান ফরুখ হোসেন জুয়েল

ঝিনাইদহ প্রতিনিধি

খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চাল আত্মসাতের ঘটনায় ঝিনাইদহের সদর উপজেলার এক ইউপি চেয়ারম্যানসহ পাঁচ ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ বিষয়ে ১০ ডিসেম্বর একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনটি সোমবার ঝিনাইদহ জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকের কাছে এসে পৌঁছেছে।

বরখাস্তরা হলেন, উপজেলার মধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরুখ হোসেন জুয়েল, একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড সদস্য শান্তি বিশ্বাস, ৪ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল মজিদ, ৬ নম্বর ওয়ার্ড সদস্য গোলাম রসুল এবং ৮ নম্বর ওয়ার্ড সদস্য রসুল।

জানা গেছে, মানুষের খাদ্য সংকট মেটাতে সরকারের নির্দেশনা মোতাবেক হতদরিদ্রদের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল দেয়া হয়। যার পরিপ্রেক্ষিতে গত ২ এপ্রিল সদর খাদ্য গুদাম থেকে ১৮.৬০০ টন চাল উত্তোলন করা হয়। কিন্তু সে সময় একই জাতীয় পরিচয়পত্রে ৪০টি কার্ড করে ডিলারের যোগসাজশে ১০ টাকা কেজি চাল আত্মসাৎ ও চালপ্রাপ্তদের ওজনে কম দেয়ার অভিযোগ ওঠে বর্তমান ইউপি চেয়ারম্যান ও পাঁচ সদস্যের বিরুদ্ধে।

এমন অভিযোগে ওই সময় মন্ত্রণালয়ের নির্দেশে জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক আরিফ উজ জামান তদন্ত শেষে ঘটনার সত্যতা পান এবং দুইজন ডিলারকে বহিষ্কার করেন। পরে ইউপি চেয়ারম্যান ও জড়িত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে জানান তিনি।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন সকালে ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছায়। আগামী ১০ কার্যদিবসের মধ্যে বরখাস্ত ৬ জনকে কেন স্থায়ীভাবে অপসারণ করা হবে না মর্মে জেলা প্রশাসনকে জবাব দিতে বলা হয়েছে এই চিঠিতে।

ঝিনাইদহ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক আরিফ উজ জামান বলেন, চিঠিটি হাতে পেয়েছি। সেখানে যেভাবে বলা হয়েছে আমরা সেভাবেই তার জবাব দেব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

সত্যিকারের গণতন্ত্র পুনরুদ্ধার করব – ফখরুল

0
FAQURAL-DROHO-14-P8
মির্জা ফখরুল ইসলাম আলমগীর-ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। আজকের এই বুদ্ধিজীবী দিবসে শপথ নিচ্ছি, সত্যিকারের গণতন্ত্রকে পুনরুদ্ধার করব।

সোমবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ফখরুল বলেন, আজ বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে। ১৯৭১ সালে দেশকে অকার্যকর করার পরিকল্পনার অংশ হিসেবে শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। সেসময় প্রতিভাবান মেধাবীদের হত্যা করা হয়েছে। তারা চেয়েছিল এ দেশকে অকার্যকর করতে। এখনও সেটা হচ্ছে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের শহীদ জিয়াউর রহমান। গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন বেগম খালেদা জিয়া। সেই গণতন্ত্রকে আজ হত্যা করা হয়েছে। সেই মুক্তিযুদ্ধের চেতনাকে আজ হত্যা করা হয়েছে।
বিএনপি মহাসচিব আরও বলেন, আমরা অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি চাই। আমরা মুক্তিযোদ্ধাদের কথা বলার স্বাধীনতা চাই। আমরা আজ শপথ গ্রহণ করতে চাই, আমরা একাত্তরের স্বাধীনতার চেতনা পুনরুদ্ধার করব ইনশাআল্লাহ।

অপশক্তির বিষবৃক্ষ উৎপাটন করব – কাদের

0
KADER-DROHO-14-P7
ফািইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘স্বাধীনতার এত বছর পরেও সাম্প্রদায়িক অপশক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে। আজকের শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের শপথ হবে, অপশক্তির যে বিষবৃক্ষ এখনও ডালপালা বিস্তার করে আছে তা সমূলে উৎপাটন করব।’

সোমবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ভাস্কর্য ইস্যুতে বিএনপির নীরবতার বিষয়ে তিনি বলেন, বিএনপির নীরবতার কারণ তো পরিষ্কার। পেছন থেকে মদদ দিচ্ছে তারা। তারাই এ সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক এটা প্রমাণিত।

শহীদ বুদ্ধিজীবী দিবসে উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে এদিন সকাল সাড়ে ৮টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান কাদের। এ সময় তার সঙ্গে দলের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।

দৌলতপুরে মাদকবিরোধী অভিযানের নেতৃত্ব দিলেন চেয়ারম্যান

0
DOULOTPUR-DROHO-14-P6
ছবি সংগ্রহ

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে আশরাফুল ইসলাম মুকুল (৫৫) নামে একজন ইউপি চেয়ারম্যান পুলিশের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তিনি নিজেই মাদকবিরোধী অভিযানে নেতৃত্ব দিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছেন।

স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশ হয়েছে। এর আগেও ওই চেয়ারম্যান একাধিকবার এ ধরনের মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছেন।

জানা গেছে, দৌলতপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম মুকুল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ৩৯৮ বোতল ফেনসিডিলসহ মিঠুন আলী ওরফে রুনু (২৬) নামে ফেনসিডিলবহনকারী এক ভ্যান চালককে আটক করেন।

গোপন সংবাদের ভিত্তিতে প্রাগপুর হাইস্কুলের সামনে থেকে চেয়ারম্যান তাকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যান বলে গণমাধ্যমের প্রকাশিত খবরে উল্লেখ করা হয়।

এ ঘটনার খবর পেয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল আলম এবং ওসি (তদন্ত) শাহাদাৎ হোসেন ইউনিয়ন পরিষদে যান। এখানকার পুলিশের চিরাচরিত প্রথা ভেঙে সেখানেই ফটোসেশন করা হয়। এরপর ফেনসিডিলসহ ভ্যানচালক মিঠুন আলী ওরফে রুনুকে নিয়ে থানায় আসে পুলিশ। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়।

মিঠুন আলীকে ফেনসিডিলসহ আটকের পর ইউনিয়ন পরিষদে এনে চেয়ারম্যান আশরাফুল ইসলাম মুকুল পুলিশের মতো নিজেই তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদকালে মিঠুন চেয়ারম্যানকে জানান, এসব ফেনসিডিলের মালিক পার্শ্ববর্তী বিলগাতুয়া সীমান্তের তুয়াজ ম-লের ছেলে আকিদুল হোসেন (৩৫) ও মৃত নাসির ম-লের ছেলে ফকির ম-ল (৫৫)।

এলাকাবাসী বলছেন, প্রাগপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান আশরাফুল ইসলাম মুকুল পুলিশের ভূমিকায় অবতীর্ণ হয়ে এর আগেও একাধিকবার এ ধরনের মাদকবিরোধী অভিযান চালিয়ে আলোচিত-সমালোচিত হয়েছেন। তিনি বিভিন্ন সভা-সমাবেশে মাদকবিরোধী বক্তব্য দিয়ে মাদকের বিরুদ্ধে নিজের শক্ত অবস্থানের কথা জানান দিয়ে আসছেন।

চেয়ারম্যান আশরাফুল ইসলাম মুকুল গণমাধ্যমকে জানান, তার পরিবার কিংবা স্বজনদের মধ্যে কেউ মাদক কারবারের সঙ্গে জড়িত নেই। মাদক কারবারীদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়। সুতরাং এখানে অন্য কোনো কারণ খোঁজার সুযোগ নেই।

একজন জনপ্রতিনিধি পুলিশের মতো অভিযান চালাতে পারেন কিনা- এমন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল আলম জানান, অপরাধীদের সম্পর্কে যে কোনো নাগরিক পুলিশকে ইনফর্ম করতে পারেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাইরে কারোরই কোনো অভিযান চালানোর সুযোগ নেই। কিন্তু যে কেউ পুলিশকে সহযোগিতা করতে পারেন।

ওসি জহুরুল আলম বলেন, আমরা বলছি না যে চেয়ারম্যান এই অভিযান চালিয়েছেন। এটি আসলে যার যার দৃষ্টিভঙ্গির ব্যাপার। তবে চেয়ারম্যানের লোকজনের যদি মাদকের সঙ্গে জড়িত থাকার প্রমাণ মেলে নিশ্চয় ব্যবস্থা নেয়া হবে।

শেখ হাসিনা-মোদীর ভার্চুয়াল বৈঠক বৃহস্পতিবার

0
PM-BD-PMINDIA-DROHO-14-P4
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার।

রোববার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়ে বলেন, বৈঠকে ৫৫ বছর পর নীলফামারীর চিলাহাটি সীমান্ত দিয়ে ভারতের সঙ্গে রেল যোগাযোগ উদ্বোধন হবে।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী মিটিং করবেন ভার্চুয়ালি। সেখানে একাধিক ইস্যু আলোচনা হবে। অনেকগুলো কুইক ইমপ্যাক্ট প্রজেক্ট উদ্বোধন হবে।

নীলফামারীর চিলাহাটি ও ভারতের কুচবিহারের হলদিবাড়ির মধ্যে রেল সংযোগ দুই প্রধানমন্ত্রী উদ্বোধনের পর প্রথমে মালবাহী ট্রেন চলাচল শুরু হবে। এরপর মার্চে যাত্রীবাহী ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, বৈঠকে আমাদের বড় বড় ইস্যু, যেগুলো আমরা সব সময় তুলে থাকি, সেগুলো আমরা তুলব। পানি সমস্যা, আমাদের সীমান্ত অনিশ্চয়তা সেখানে তুলে ধরব। স্থল সীমান্ত, সমুদ্রসীমা ও পানি সমস্যা আমরা মোটামুটিভাবে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করেছি। আরও কিছু যদি সমস্যা থাকে, আমরা আলোচনার মাধ্যমে সমাধান করে ফেলব।

একই সঙ্গে মুক্তিযুদ্ধের বিজয়ের সুবর্ণজয়ন্তীও স্থান পাবে আলোচনায়। মোমেন বলেন, কারণ এটা আমাদেরও বিজয়, ভারতেরও বিজয়। আমাদের বিজয়ে তাদের যথেষ্ট অহংকারের কারণ আছে। এ সময় মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে জনমত গঠনের পাশাপাশি বঙ্গবন্ধুকে সশরীরে জীবিত অবস্থায় বাংলাদেশে ফেরানোর ক্ষেত্রে ভারতের ভূমিকার কথাও স্মরণ করেন পররাষ্ট্রমন্ত্রী।

খোকসা পৌরসভার নির্বাচন নিয়ে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

0
DC-KHOKSA-DROHO-14-P3
কুষ্টিয়ার জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা পৌরসভার আসন্ন নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

আগামী ২৮ ডিসেম্বর খোকসা পৌরসভা ৪র্থ নির্বাচনের ভোট গ্রহন। মেয়র পদে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র তারিকুল ইসলাম তারিক ও বিএনপির দলীয় ধানের শীর্ষ প্রতীক নিয়ে নাফিজ আহমেদ রাজু প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সংরক্ষিক নারী আসনের ১০ কাউন্সিলর প্রার্থীসহ ৪১জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌর সভার ৯ ওয়ার্ডে ১৪৯২৩ জন ভোটার রয়েছেন।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আইন শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসলাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মুহাম্মদ আবু আনছার, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাজী সদর উদ্দিন খান।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, প্রথম ধাপে জেলায় একটি মাত্র পৌর সভার নির্বাচন হবে। এ নির্বাচন অবাদ নিরপেক্ষ করতে প্রশাসন সব ব্যবস্থা নেবে। ইভিএমন সম্পর্কে তিনি বলেন, ভোট গ্রহণের সব থেকে সহজ পদ্ধতি। এখানে ভোটার তার নিজের ভোট দিতে পারবে। তাই ভোটার উপস্থিত করতে হবে। সবাই যাতে নির্ভয়ে ভোট দিতে আসে সেই বিষয় নিশ্চিত করতে হবে।

এ সভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী তারিকুল ইসলাম তারিক ও বিএনপি মেয়র প্রার্থী নাফিস আহমেদ রাজু সহ কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও কুষ্টিয়া সদর সার্কেল আতিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

0
JHANIDA-DROHO-14-P2

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেণ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এছাড়া হরিনাকুন্ডু উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারমান জাহাঙ্গীর হোসাইন। আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া আক্তার চৌধুরী, হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা, ইউপি চেয়ারমান ফজলুর রহমান, প্রেস ক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক রাফেদুল হক সুমন প্রমুখ।

খোকসায় গাছ চাপা পরে শিশু আহত

0
CHILD-KHOKSA-DROHO-14-P1
গাছ পরে আহত শিশু রিয়াজুল

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় নিজের বাড়িতে গাছ চাপা পরে এক শিশু গুরুতর আহত হয়েছে।

সোমবার দুপুরের উপজেলার মুকশিদপুর গ্রামের মাফুজের ছেলে চার বছররের শিশু রিয়াজুল গাছের চাপা পরে আহত হয়। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, নিজেদের বাড়ির অপ্রয়োজনীয় একটি সুপাড়ি গাছ কাটার কাজ চলছিল। এ সময় শিশুটি বাড়ির মধ্যে খেলা করছিল। এ পর্যায়ে গাছটি শিশুটির উপর আছরে পরে। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেয়ীা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তাসনিম আলম জানান, শিশুটির মাথার আঘাটি গুরুতর। সে মাঝে মাঝে সজ্ঞা হারিয়ে ফেলছে। তার উন্নত চিকিৎসার প্রয়োজন।

খোকসায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর মতবিনিময় সভা

0
KHOKSA-AL-DROHO-13-P6

স্টাফ রিপোর্টার

খোকসা পৌরসভার আসন্ন নির্বাচন সামরেখে সনাতন ধর্মালম্বী ভোটারদের সাথে মতবিনিময় করলেন আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের মেয়র প্রার্থী।

রবিবার বিকালে খোকসা কাড়িপূজা মন্দির কমিটির উদ্যোগে নাটমন্দিরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভপতি সাবেক অধ্যাপক সুপ্রভাত মালাকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাজী সদর উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের মেয়র প্রার্থী তারিকুল ইসলাম তারিক।

মতবিনিময় সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন জ্যোতিম্ময় পাল, কার্তিক চন্দ্র বিশ্বাস, প্রদীপ বিশ্বাস, প্রতাপ আদিত্ব প্রমুখ।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়াবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে এমপি আমির হামজার পোষ্ট

কুষ্টিয়া প্রতিনিধি অপকর্মকারীদের বিরুদ্ধে রুখে দঁড়ানোর জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহবান জানিয়েছেন মুফতি আমির হামজা। একই সাথে তিনি কু্ষ্িটয়াবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছেন। সোমবার (৪ এপ্রিল) রাতে...

ঘুড়ি

ঘুড়ি। আগের মত আর রঙিন কাগজের ঘুড়ির দেখা মেলে না। এখন প্রচলন হয়েছে পলিনি পেপারের তৈরী ঘুড়ি। শিশুটি বোরো ধানের আইল দিয়ে ঘুড়ি হাতে...

খোকসায় রাস্তার গর্তে ভ্যান উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রাস্তা বর্ধিত করণের গর্তে ভ্যান উল্টে গিয়ে ঝন্টু দাস (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যান একশিশু ও...

খোকসায় রাষ্ট্রিয় মর্যাদায় বীব মুক্তিযোদ্ধার দাফন

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক কর্মী আব্দুল ওহাব (৭৩) কে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার সকালে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে...

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম...