বুধবার, মে ৬, ২০২৬.
Home Blog Page 580

খোকসায় প্রতিবন্ধি শিশু ও তার মায়ের উপর হামলা

0
Khoksa-Droho-4-p6
হামলায় আহত প্রতিবন্ধি ও তার মা

স্টাফ রিপোর্টার

খোকসার গ্রামে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে প্রতিবন্ধি শিশু ও তার প্রসূতি মায়ের উপর হামলা করে বেধরক মারপিট করেছে এক যুবক ও তার অনুসারীরা।

ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় উপজেলার গোপগ্রামে। হামলায় আহত প্রতিবন্ধি মুরাদ হোসেন (১২)। তার বাবার নাম মিলন হোসেন।

আহত প্রসূতি মা ও প্রতিবন্ধি শিশুর পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশে খেলা করছিল প্রতিবন্ধি মুরাদ। এ সময় প্রতিবেশী শহিদুল ইসলামের ছেলে যুবক আসাদুল তাকে উত্যক্ত করে। বুদ্ধি প্রতিবন্ধি ওই শিশু ক্ষিপ্ত হয়ে ওঠে। এর পরে তার উপর শুরু করে শারীরিক নির্যাতন। এক পর্যায়ে নির্যাতন সহ্যকরতে না পেরে প্রতিবন্ধি শিশুটি দৌড়ে নিজের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। ওই যুবক ও তার অনুসারীরা সেখানই প্রতিবন্ধির ওপর আবার হামলা করে। এ সময় প্রতিবন্ধির প্রসূতি মা শিউলি খাতুন (৩৫) এগিয়ে এলে তার উপর হামলা করে যুবক আসাদুল ও তার অনুসারীরা। স্থানীয়রা আহত প্রতিবন্ধি ও তার মাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত প্রতিবন্ধির বাবা মিলন হোসেন এ হামলার ঘটনার সুষ্ট বিচারের দাবি করেন। তিনি জানান আসাদুল প্রায়ই তার বুদ্ধি প্রতিবন্ধি শিশুকে মারপিট করে। এ ঘটনায় তিনি একাধিক বার হামলাকারী যুবকের অভিভাবকের কাছে অভিযোগ দিয়েছেন কিন্তু প্রতিকার পাননি। প্রতিবন্ধি শিশুটির মা ৬দিন আগে সন্তান জন্ম দিয়েছে বলেও তিনি জানান।

খোকসা থানার ওসি তদন্ত আকিপ বলেন, এ ধরনের কোন অভিযোগ থানায় আসেনি।

জাতিসংঘ বিপজ্জনক মাদকের তালিকা থেকে গাঁজাকে বাদ দিলো

0
jity-sango-Droho-4-p6

দ্রোহ অনলাইন ডেস্ক

ভোটের মাধ্যমে জাতিসংঘ বিপজ্জনক মাদকের তালিকা থেকে গাঁজার নাম বাদ দিয়েছে।

জাতিসংঘের নারকোটিক ড্রাগ কমিশনের উদ্যোগে বুধবার এ বিষয়ে ভোট অনুষ্ঠিত হয়। ভোটের পর গাঁজাকে বিপজ্জনক নেশাদ্রব্য থেকে বাদ দেওয়া হয়।

চিকিৎসা কাজে গাঁজার ব্যবহার সহজলভ্য করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদনের পর এ ভোটের আয়োজন করা হয়। খবর রয়র্টাসের।

এক বিবৃতিতে জাতিসংঘ জানায়, গাঁজা বিপজ্জনক নেশাদ্রব্য, এর বিপক্ষে ভোট পড়ে ২৭টি। আর পক্ষে ভোট পড়ে ২৫টি। ২ ভোটে এগিয়ে থাকায় গাঁজাকে বিপজ্জনক মাদকের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

ইতোমধ্যে চিকিৎসা ক্ষেত্রে গাঁজার প্রয়োজনীয়তার ওপর গবেষণা করা হয়। গবেষণায় গাঁজা মাদ্রক দ্রব্য হিসেবে চিহ্নিত হলেও একে চিকিৎসা ক্ষেত্রে প্রয়োজনীয় উপাদান হিসেবে বিবেচনা করে এর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানানো হয়।

ডব্লিউএইচও-র মতে, হেরোইন কিংবা ফেন্টানিল জাতীয় ওষুধ গাঁজার মতো ড্রাগের চতুর্থ শিডিউলে থাকলেও এতে মৃত্যুঝুঁকি নেই। বরং মৃগীরোগের মতো বেশকিছু অসুখে এটি কার্যকর ভূমিকা রাখে। তবে অতিরিক্ত গাঁজা সেবন স্বাস্থ্যের পক্ষে ভাল নয় বলেও জানিয়েছে জাতিসংঘ।

গুগল ট্রানজিট দেবে ঢাকায় গণপরিবহনের তথ্য

0
google-Droho-4-p5

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশে ‘গুগল ট্রানজিট’ নামে নতুন একটি ফিচার যুক্ত করেছে গুগল ম্যাপস, যার মাধ্যমে কোনো এলাকায় নতুন গেলেও গণপরিবহন সংক্রান্ত তথ্য জানা যাবে সহজেই।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে গুগল জানিয়েছে, নতুন এ ফিচারটি বৃহস্পতিবার থেকে বাংলাদেশে চালু করেছে তারা।

এর মাধ্যমে পরিবহনের রুট, স্টপেজ ও ভ্রমণের আনুমানিক সময় দেখা যাবে; ফলে গণপরিবহন ব্যবহারকারীরা তাদের ভ্রমণের পরিকল্পনা ঠিক করে নিতে পারবেন।

প্রাথমিকভাবে রাজধানীতে চলাচলকারী বাস ও বাংলাদেশ রেলওয়ে পরিচালিত ট্রেনের তথ্য পাওয়া যাবে এ ফিচার থেকে।

গুগল বলছে, যখন কেউ কোনো নতুন এলাকায় যান, লোকেশন ও রুট সম্পর্কে তার ধারণা থাকে না। তাদের জন্যই ফিচারটি তৈরি করা হয়েছে খুবই সহজবোধ্যভাবে।

যেমন, কেউ যদি জাতীয় সংসদ ভবন থেকে লালবাগ কেল্লায় যেতে চান, তাহলে তাকে দুটি লোকেশনে টাইপ করতে হবে। গুগল ট্রানজিট তাকে সবচেয়ে কাছের বাস স্টপেজে যাওয়ার পথ, কোন বাসে উঠতে হবে, কোন রুটে যেতে হবে ও কোন স্টপেজে নামতে হবে, গন্তব্যের আনুমানিক দূরত্ব এবং ভাড়া সংক্রান্ত তথ্য জানিয়ে দেবে।

এটুআই (অ্যাসপায়ার টু ইনোভেট) পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী বলেন, অনেক উন্নত দেশে এই ফিচারটি অনেক আগেই চালু করা হয়েছে। নতুন এ ফিচারটি গণপরিবহনে চলাচলকারীদের দুর্দান্ত ভ্রমণ অভিজ্ঞতা দেবে এবং তাদের সময় ও অর্থ সাশ্রয় করবে বলে আমাদের বিশ্বাস।

গুগল জানিয়েছে, প্রতিদিন ১ বিলিয়ন কিলোমিটারের বেশি ট্রানজিট রেজাল্ট সরবরাহ করে গুগল ম্যাপস। বিশ্বজুড়ে ৩ মিলিয়নের বেশি গণপরিবহনের পাবলিক ট্রানজিটের সময়সীমার তথ্য এই অ্যাপে রয়েছে।

পিরামিডের সামনে হাটু বের করে ছবি তোলায় …..

0

দ্রোহ বিনোদন ডেস্ক

মিশরের বিশ্ব ঐতিহ্য পিরামিডের সামনে আপত্তিকর ফটোশুট করার অভিযোগে দেশটির মডেল সালমা আল-শিমিকে ফটোগ্রাফারসহ গ্রেপ্তার করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, ফেরাও যুগের ফ্যাশন অনুকরণে শিমি এমন পোশাক পরেছিলেন যাতে তার হাঁটু দেখা যাচ্ছিল সেইসঙ্গে দেহভঙ্গিতে ফুটে উঠেছিল আপত্তিকর আবেদন। এর মাধ্যমে দেশটির ঐতিহ্যকে অসম্মান করা হয়েছে।

ঘটনার দিন দক্ষিণ কায়রোর সাক্বারার নেক্রোপলিসে ৪ হাজার ৭০০ বছরের পুরোনো এক পিরামিডের সামনে একটি ফটোশুট হয়। তার ছবি তোলেন হুসসাম মোহাম্মদ নামে এক ফটোগ্রাফার। ছবিগুলো শিমি তার ইনস্টাগ্রামে পোস্ট করলে ভাইরাল হয়ে যায়।

যা দেখে নেটিজেনদের একাংশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। বিষয়টি প্রশাসনের নজরে আসার পরই মডেল ও ফটোগ্রাফারকে গ্রেফতার করে মিসরের টুরিজম পুলিশ। তবে ৫০০ মিসরি মুদ্রা জরিমানা পরিশোধ করে মুক্তি পান দু’জন। সূত্র : দ্য সান।

শৈলকুপায় দুই গ্রুপের সংঘর্ষে ১৫ আহত

0
jhada-Droho-4-p3

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় সমজিদের হিসাব নিকাশ নিয়ে দুই গ্রুপের হামলা পাল্টা হামলা ও সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

উপজেলার মির্জাপুর ইউনিয়নের আলমডাঙ্গা বাজার মসজিদের ফান্ডের হিসাব, অবকাঠামো উন্নয়ন ও কমিটিতে প্রভাব বিস্তার নিয়ে আওয়ামী লীগ নেতা বর্তমান চেয়ারম্যান মকবুল হোসেন ও অপর আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান ফিরোজ হোসেনের মধ্যে বিরোধ চলে আসছিল। এ ঘটনার সূত্র ধরের শুক্রবার সকালের দুই পক্ষের কর্মী সমর্থকরা অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকরা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে আলমডাঙ্গা বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে।

খোকসা হানাদার মুক্ত দিবস পালিত

0
khoksa-Droho-4-p1

স্টাফ রিপোর্টার

আজ ৪ ডিসেম্বর। খোকসা হানাদার মুক্ত হয়েছিল এ দিনে। মহান মুক্তিযুদ্ধে চুড়ান্ত বিজয় অর্জনের ১২ দিন আগে হাতেগোনা কয়েকজন মুজিব বাহীনর সদস্য রাতের আধারে খোকসা থানায় অভিযান চালায়। সূর্যদয়ের আগেই রাজাকার সদস্যসহ পুলিশ সদস্যদের আত্মসমর্পণে বাধ্য করে এই বাহিনীর সদস্যরা। হানাদার মুক্ত হয় খোকসা।

khoksa-Droho-4-p2

খোকসা মুক্তদিবসটি পালনে শুক্রবার সকালে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে মুক্তিযোদ্ধা সংসদের হল রুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন, থানা ভারপ্রাপ্ত কমর্কর্তা কামরুজ্জামান তালুকদার, উপজেলা কৃষিকর্মকর্তা সবুজ কুমার সাহা, আব্দুল মালেক প্রমুখ। সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক।

একাত্তরের নৃশংসতা ভোলার নয় – প্রধানমন্ত্রী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

পাকিস্তানের হাইকমিশনারকে প্রতিক্রিয়া জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৯৭১ সালে পাকিস্তান বাংলাদেশে যে নৃশংসতা চালিয়েছে তা ভোলার নয় এবং এ ব্যথা চিরদিন থাকবে।

বৃহস্পতিবার গণভবনে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ কথা বলেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানায়।

মুক্তিযুদ্ধের সময়কার গণহত্যার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৯৭১ সালের ঘটনা ভোলার নয়। এ ব্যথা চিরদিন থাকবে।

বঙ্গবন্ধুর ওপর তৎকালীন পাকিস্তান গোয়েন্দা সংস্থার নথি নিয়ে প্রকাশিত ‘সিক্রেট ডক্যুমেন্ট অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ বইয়ের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সবাই এই বই থেকে ১৯৪৮ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত অনেক ঐতিহাসিক সত্য জানতে পারে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ উর্দু সংস্করণ পাকিস্তানে অন্যতম বেস্ট সেলার বই উল্লেখ করে শেখ হাসিনা বলেন, অন্যান্য দেশের মতো পাকিস্তানেও এটি অধিক পঠিত বই।

রাষ্ট্রদূত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের শুভেচ্ছা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট পৌঁছে দেন। শেখ হাসিনাও রাষ্ট্রদূতের মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে শুভেচ্ছা জানান।

পাকিস্তানের হাইকমিশনার বলেন, বাংলাদেশের দ্রুত উন্নয়নের মিরাকল সম্পর্কে জানতে পাকিস্তানের প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন।

দুই দেশের মধ্যে ফরেইন অফিস কনস্যুলেশন সক্রিয় করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা চান পাকিস্তানের হাইকমিশনার। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এটি নিয়মিত করতে এখানে কোনো বাধা নেই।

ইমরান আহমেদ বলেন, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায়।

বাংলাদেশের পররাষ্ট্র নীতি সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয়Ñ এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, তিনি আঞ্চলিক সহযোগিতায় বিশ্বাস করেন।

বিশ্ব অঙ্গনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন পাকিস্তানের হাইকমিশনার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানি হাইকমিশনারকে শুভেচ্ছা জানিয়ে দায়িত্ব পালনকালে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী।

লোহাগড়ায় সুদের টাকা জন্য শ্রমিককে পিটিয়ে হত্যা

0
Naraeal-Droho-3-p7

দ্রোহ অনলাইন ডেস্ক

নড়াইলের লোহাগড়ায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় এক পরিবহন শ্রমিককে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করেছে দাদন ব্যবসায়ী চক্র।

বৃহস্পতিবার উপজেলার কুমড়ি গ্রামের পরিবহন শ্রমিক বিল্লাল বিশ্বাস (৫৫) কে একটি বাড়িতে আটকে রেখে তার ওপর নির্যাতন চালায় দাদন ব্যবসায়ী চক্র। সেখানেই তার মৃত্যু হয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

নিহত বিল্লাল উপজেলার দীঘলিয়া গ্রামের মৃত ইশারত বিশ্বাসের ছেলে। তিনি ট্রাকচালক ছিলেন।

নিহতের শ্রমিকের পরিবার সূত্রে জানা গেছে, বিল্লাল বিশ্বাস ছয় মাস উপজেলার কুমড়ি গ্রামের দাদন ব্যবসায়ী বাবু খানের কাছ থেকে ৬০ হাজার টাকা এবং এক বছর আগে একই গ্রামের কালু বোড়ার কাছ থেকে তিন লাখ টাকা ঋণ নেন। এরই মধ্যে বিল্লাল ওই ঋণের টাকার সুদ বাবদ বাবু খানকে দেড় লাখ ও কালু বোড়াকে ৫০ হাজার টাকা পরিশোধ করেন। এরপরও বাবু ও কালু আসল টাকার জন্য বিল্লালকে চাপ দিতে থাকে। গত বুধবার রাতে পাওনা টাকার জন্য দাদন ব্যবসায়ীরা বিল্লালের বাড়ি গিয়ে তাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়।

বৃহস্পতিবার সকালে সুদের কারবারি বাবু খান ও তার লোকেরা দীঘলিয়া বাজার এলাকা থেকে বিল্লালকে তুলে নিয়ে নিজেদের বাড়িতে আটকে নির্যাতন চালায়। সেখানে বেধড়ক মারপিটের এক পর্যায়ে তিনি মারা যান। দাদন ব্যবসায়ীরা ভ্যানে করে বিল্লালে মৃতদেহ তার বাড়িতে রেখে পালিয়ে যায়।

লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, হত্যায় জড়িত সন্দেহে কালু বোড়াকে আটক করা হয়েছে।

প্রাথমিকের শিক্ষকরা ফেরত যাবেন স্কুলে

0
Dpe-Droho-3-p6

দ্রোহ অনলাইন ডেস্ক

বিভিন্ন দফতর ও সংস্থায় সংযুক্তি নিয়ে কর্মরত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আগের কর্মস্থলে স্থানান্তর করা জন্য তৎপরতা শুরু হয়েছে। সফটওয়্যারের মাধ্যমে তালিকা তৈরির পর তাদের বিদ্যালয়ে ফেরত পাঠাতে সংযুক্তি বাতিলের নির্দেশনা জারি করা হবে।

বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ডিপিই’র একাধিক কর্মকর্তা জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ঢাকা মহানগরসহ বিভিন্ন জেলায় অধিদফতরের আওতাধীন প্রতিষ্ঠানে সংযুক্তি বদলি হয়েছেন। তার মধ্যে খোদ ডিপিইতে, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ), উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, উপপরিচালকের কার্যালয়, জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ২৫০ জন সংযুক্তি নিয়ে কর্মরত রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ডিপিই’র মহাপরিচালক এ এম মুনসুর আলম বলেন, শিক্ষকদের বিদ্যালয়ের বাইরে কোনো সংস্থা বা দফতরে রাখা হবে না। তাদের কাজ শিক্ষার্থীদের পাঠদান দেয়া। সেটি না করে নানা মাধ্যমে অধিদফতরের দফতর ও সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি হয়েছেন অনেক শিক্ষক। আমরা সেসব বদলি বাতিল করার চিন্তা-ভাবনা করছি।

তিনি আরও বলেন, আমরা একটি সফটওয়্যার তৈরি করছি। সেখানে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য থাকবে। শিক্ষকরা কে কোথায় বদলি হয়েছেন তা থেকে সহজেই শনাক্ত করা যাবে। সেসব বদলি বাতিল করে তাদের আগের কর্মস্থলে পাঠানো হবে।

খোকসায় এনআরবি ব্যাংকের এজেন্ট আউটলেট উদ্বোধন

0
Khoksa-NrbDroho-3-p4

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা বাস স্ট্যান্ডে এনআরবি ব্যাংক লিঃ এর এজেন্ট ব্যাংকের আউটলেটের উদ্বোধ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে এনআরবি ব্যাংকের এ শাখার উদ্বোধন করেন খোকসা সরকারী কলেজ অধ্যক্ষ আনিস-উজ-জামান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা থানার ওসি (তদন্ত) আকিবুল ইসলাম, জেনেটিকা ইন্ডাস্ট্রিজ লিঃ এর সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ কামরুল হাসান।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়াবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে এমপি আমির হামজার পোষ্ট

কুষ্টিয়া প্রতিনিধি অপকর্মকারীদের বিরুদ্ধে রুখে দঁড়ানোর জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহবান জানিয়েছেন মুফতি আমির হামজা। একই সাথে তিনি কু্ষ্িটয়াবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছেন। সোমবার (৪ এপ্রিল) রাতে...

ঘুড়ি

ঘুড়ি। আগের মত আর রঙিন কাগজের ঘুড়ির দেখা মেলে না। এখন প্রচলন হয়েছে পলিনি পেপারের তৈরী ঘুড়ি। শিশুটি বোরো ধানের আইল দিয়ে ঘুড়ি হাতে...

খোকসায় রাস্তার গর্তে ভ্যান উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রাস্তা বর্ধিত করণের গর্তে ভ্যান উল্টে গিয়ে ঝন্টু দাস (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যান একশিশু ও...

খোকসায় রাষ্ট্রিয় মর্যাদায় বীব মুক্তিযোদ্ধার দাফন

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক কর্মী আব্দুল ওহাব (৭৩) কে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার সকালে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে...

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম...