বুধবার, মে ৬, ২০২৬.
Home Blog Page 581

ঝিনাইদহে প্রেমিকের মৃত্যুর পর প্রেমিকার আত্মহত্যা

0
JHANIDE-Droho-2-p5

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে প্রেমিকের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে এবার প্রেমিকা আত্মহত্যা করেছে।

যুবতীর মিনা আক্তারের আত্মহত্যার ঘটনাটি ঘটেছে বুধবার দিন গত রাতে কাতলামারী গ্রামে।

জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে কাতলামারী বাজারের পাশের একটি আম বাগান থেকে স্থানীয় বাজারের কসমেটিক্স ব্যবসায়ী সুমন (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়। এ মৃত্যুকে ঘিরের জনমনে নানা প্রশ্নের জন্ম হয়। স্বজনরা অভিযোগ করেন সুমনকে কৌশলে হত্যা করা হয়েছে। নিহতের সাথে মিনা আক্তারের প্রেমের ঘটনাটি সামনে চলে আসে।

প্রেমিক সুমনের মৃত্যুর ২ দিন পর প্রেমিকা মিনা আক্তারও নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

খোকসায় ফুটবল মাঠ দখল কেন্দ্র করে হামলা পাল্টা হামলা

0
Khoksa-Droho-3-p2

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে খেলার মাঠ দখল পাল্টা দখল কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে হামলা পাল্টা বাড়ি ভাংচুর লুটের ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের মহিলাসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে পুলিশের উপস্থিতিতে দুই পক্ষ গ্রামবাসীর মধ্যে দফায় দফায় হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে নেয় পুলিশ। তিনটি বাড়ি ভাংচুর ও লুটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহত নারী পুরুদের মধ্যে নিজাম (৭০), লাল্টু (৪৫), রাজু (২৫), রাজিয়া খাতুন (৪০), চম্পা খাতুন (৪৫), আশিক (১৮) ও মুন্নু (৫৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতির্ করা হয়েছে। বাঁকীদের গ্রাম্য ডাক্তার দিয়ে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়। আবারও সংঘর্ষ হতে পারে বলে গ্রামবাসী শঙ্কা করছেন।

Khoksa-Droho-3-p3

সরেজমিন ঘুরে জানা গেছে, উপজেলার ওসমানপুর ইউনিয়নের কোমর ভোগ গ্রামের বিবাদ পুর্ন নন্দীর মাঠ খ্যাত কোমর ভোগ ফুটবল মাঠের দখল দারিত্ব নিয়ে বিরোধ সংঘর্ষে পরিনত হয়। তিনদিন আগে মঙ্গলবার বিকালে স্থানীয় ইউপি সদস্য জাবেদ মেম্বর, লিটন মাষ্টার তোফা’র নেতৃত্বাধিন ক্রিকেট দলের খেলোয়ারদের সাথে এলাকার অপর প্রভাবশালী আনিস ও নয়ন এর নেতৃত্বাধীন ফুটবল দলের খেলোয়ারদের বিরোধ বাধে। এ ঘটনার নিস্পতির জন্য এলাকার নেতারা কয়েক দফায় বৈঠক করে। উত্তেজনা থামাতে সকালেই পুলিশ ডাকা হয়। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ করে দুই পক্ষ রক্তক্ষয়ি সংঘর্ষে জড়িয়ে পরে।

বৃহস্পতিবার সকালে তখন গ্রামের এক মৃত ব্যক্তির দাফন নিয়ে ব্যস্ত এক পক্ষ। ঠিক সে সময়ে প্রতিপক্ষের কয়েকশ সমর্থক ঢাল সর্কি নিয়ে বিরোধী পক্ষের সমর্থকদের বাড়িতে হামলা চালায়। ভাংচুর করা হয় রিকসা চালক মোস্তাকের বাড়িসহ তার ভাই ভাতিজাদের বাড়ি। হামলাকারীরা এই বাড়ি থেকে নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন বিকসা শ্রমিকের স্ত্রী বন্যা।

এ সময় প্রতিপক্ষ সমর্থকরা আবার পাল্টা হামলা চালায়। হামলাকারীরা রুস্তম আলীর চায়ের দোকান ও বাড়ি ভাংচুর করে বলে অভিযোগ করেন রুস্তম আলী নিজে।

এক পক্ষের নেতা আনিস জানান, সকালে তারা যখন মৃত ব্যক্তির দাফন নিয়ে ব্যস্থ ছিল তখন প্রতিপক্ষ তার লোকদের বাড়ি ঘরে হামলা করে। হামলাকারীরা এক রিকসা শ্রমিকের বাড়ি থেকে টাকা লুট করে নিয়ে গেছে বলেও তিনি দাবি করেন।

অপর পক্ষের রুস্তুম আলী লুটের ঘটনা ঘটেনি বলে দাবি করেন। এ হামলার জন্য প্রতিপক্ষকে দায়ী করলেন তিনি।

জরুরী বিভাগে কর্তব্যরত উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মনিরুল ইসলাম জানান, আহতদের অবস্থা মোটামুটি ভালো আছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন, মামলা হয়নি, আটকও হয়নি। তবে এলাকায় পুলিশ মোতায়ের রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে।

আজ তিন ডিসেম্বর প্রতিবন্ধি দিবস

0
KHOKSA-PROTIBONDHEi-Droho-3-p1
শিকলে বাঁধা খোকসা এক প্রতিবন্ধি

দ্রোহ অনলাইন ডেস্ক

আজ ৩ ডিসেম্বর ২৯তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। একই সাথে দেশে ২২তম জাতীয় প্রতিবন্ধি দিবস পালিত হচ্ছে।

শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন ও তাদের কর্মকান্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই ১৯৯২ সাল থেকে জাতিসংঘের উদ্যোগে বিশ্বব্যাপী পালিত হচ্ছে।

কোভিড-১৯ প্রেক্ষাপটে প্রতিবন্ধী ব্যক্তিকে সম্পৃক্ত করি, নতুনভাবে টেকসই বিশ্ব গড়ি প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে বিশেষ বাণী প্রদান করেছেন।

বাণীতে রাষ্ট্রপতি বলেন, উপযুক্ত সেবা, চিকিৎসা, শিক্ষা, প্রশিক্ষণ ও সহায়ক উপকরণ পেলে প্রতিবন্ধীরাও সামাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে সক্ষম। প্রতিবন্ধী জনগোষ্ঠীর বিশেষ চাহিদাপূরণে এবং তাদের অধিকার রক্ষায় সবাইকে এগিয়ে আসতে সমাজের সব শ্রেণীর মানুষকে আন্তরিক হতে হবে।

বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সকল আর্থসামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। সকলের সম্মিলিত কর্মপ্রয়াসে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ বিনির্মাণে সক্ষম হবো ইনশাআল্লাহ।

জরুরি প্রয়োজনে সরাসরি টিকা কেনায় সায়

0
Covt-Droho-2-p5

দ্রোহ অনলাইন ডেস্ক

রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে করোনাভাইরাসের টিকা কেনার নীতিগত প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার।

আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় এ অনুমোদন দেওয়া হয়।

এমনিতে অর্থমন্ত্রী এ সভায় সভাপতিত্ব করলেও তিনি দেশের বাইরে থাকায় আইনমন্ত্রী এদিন সভাপতিত্ব করেন।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, ভ্যাকসিন কিনতে হবে সরাসরি ক্রয় পদ্ধতিতে, এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
কত টাকায় টিকা কেনা হচ্ছে জানতে চাইলে আবু সালেহ বলেন, টাকা পয়সার বিষয়টি ক্রয় সংক্রান্ত প্রস্তাবে এলে আলোচিত হবে।

দরপত্র ছাড়া কেন টিকা কেনা হচ্ছে জানতে চাইল অতিরিক্ত সচিব বলেন, একই সময়ে টিকা নিতে হবে। পিপিআর (সরকারি ক্রয় বিধি) অনুযায়ী এক বছরে এককালীন ৫ কোটি টাকার বেশি ক্রয় করতে গেলে বিষয়টি এ কমিটিতে আসে। এককালীন সরবরাহ নিতে হবে বলে ভ্যালুয়েশন বেশি। পিপিআর, ২০০৮ এর ৭৬ (২) বিধি অনুসরণ করে প্রস্তাবটি এ কমিটির বিবেচনার জন্য এসেছিল।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকা করোনাভাইরাসের যে টিকা তৈরি করছে, তার তিন কোটি ডোজ কিনতে ইতোমধ্যে চুক্তি করেছে সরকার।

এছাড়া গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস-গ্যাভি বাংলাদেশের মোট জনসংখ্যার ২০ শতাংশের জন্য ৬ কোটি ৮০ লাখ ডোজ টিকা দেওয়ার আশ্বাস দিয়েছে, যা আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশের হাতে আসতে পারে বলে সরকার আশা করছে।

করোনাভাইরাসের কার্যকর টিকা পাওয়া গেলে তা যাতে সারা বিশ্বের মানুষ পায়, তা নিশ্চিত করতে কয়েক মাস ধরে কাজ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গ্যাভি।

গতবছরের শেষে চীন থেকে পুরো বিশ্বে ছড়িয়ে পড়া নতুন ধরনের এ করোনাভাইরাস ইতোমধ্যে ছয় কোটির বেশি মানুষকে আক্রান্ত করেছে, কেড়ে নিয়েছে ১৪ লাখ ২২ হাজার মানুষের প্রাণ।

বাংলাদেশে শনাক্ত রোগীর সংখ্যা ইতোমধ্যে সাড়ে চার লাখ পেরিয়ে গেছে, সাড়ে ছয় হাজার মানুষের মৃত্যু ঘটিয়েছে এ ভাইরাস।

কার্যকর কোনো ওষুধ না থাকায় করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য পুরো বিশ্ব এখন টিকার অপেক্ষায় রয়েছে।

‘বিশ্বসুন্দরী’ আসছে ১১ ডিসেম্বর

0
Bishwa-Sundori-Droho-2-p4

দ্রোহ বিনোদন ডেস্ক

আগামী ১১ ডিসেম্বর মুক্তি পাবে পরীমনি-সিয়ামের ‘বিশ্বসুন্দরী’ ছবিটি। গত বছর মুক্তি পাওয়ার কথা থাকলেও নানা জটিলতায় তখন এটি মুক্তি পায়নি। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত চয়নিকা চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’।

এই প্রযোজনা সংস্থার নির্বাহী প্রযোজক অজয় কুমার কুন্ডু বলেন, বৈশ্বিক মহামারি করোনার প্রকোপ এখনো বিদ্যমান। তবে আমরা মনে করি, সিনেমা হল বাঁচিয়ে রাখার স্বার্থে এ মুহূর্তে সবাইকেই নিজেদের অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। আমরা এ সময়ে বড় বাজেটের ছবিটি মুক্তি দেওয়ার সাহস করছি। আশা করছি অন্য প্রযোজকরাও এগিয়ে আসবেন।

এক বিবৃতিতে অজয় কুমার বলেন, দর্শকদের উদ্দেশ্যে শুধু একটি অনুরোধই করব, আপনারা স্বাস্থ্যবিধি মেনে সিনেমা হলে আসুন। যেসব প্রেক্ষাগৃহ স্বাস্থ্যবিধি মেনে সিনেমা প্রদর্শন করছে, শুধুমাত্র তাদেরকেই আমাদের ছবিটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ ব্যাপারে আমরা নিজেরাও সর্বোচ্চ সতর্কতার সাথে পর্যবেক্ষণ করব।

এর নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘মানবপ্রেম ও দেশপ্রেমকে ঘিরে ‘বিশ্বসুন্দরী’ সিনেমার গল্প। আশা করছি সব শ্রেণীর দর্শক পরিবার নিয়ে উপভোগ করার মত একটি সিনেমা দেখতে পাবেন।

ছোট পর্দার গুণী নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’ ছবিতে প্রথমবার দেখা যাবে পরীমনি-সিয়াম জুটিকে। এ ছাড়া অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, সুজন, সীমান্তসহ আরও অনেকে। ছবির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান।

জুঁই নিবেদিত ‘বিশ্বসুন্দরী’ ছবির গান ইতিমধ্যেই শ্রোতাপ্রিয় হয়েছে। ‘তুই কি আমার হবি রে’ গানটি ইতিমধ্যেই ইউটিউবে দেখা হয়েছে ৩ কোটির বেশি সংখ্যকবার। ‘বিশ্বসুন্দরী’ দেশব্যাপী পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া। ছবির সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন।

কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

0
jhe-Droho-2-p3

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার সকালে এ দুর্ঘটনায় নিহত মুজিবর রহমান (৭৫) এর বাড়ি উপজেলার পাতবিলা প্রামে।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, সকালে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতবিলা এলাকায় মুজিবর রহমান রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় ভোট জানুয়ারিতে

0
ec-Droho-2-p2
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর। ২২ ডিসেম্বর মনোনয়ন বাছাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর। ভোট গ্রহন হবে ১৬ জানুয়ারি।

নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর বুধবার দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনের এই তফসিল ঘোষণা করেন।

তিনি বলেন, ইভিএমের মাধ্যমে ২৯টি পৌরসভায় এবং ব্যালটের মাধ্যমে ৩২টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

প্রথম ধাপের পৌর নির্বাচন ভোট ২৮ ডিসেম্বর। এ ধাপে ২৫টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১১২, সংরক্ষিত নারী আসনে ২৮৩ এবং সাধারণ বা কাউন্সিলর পদে ৯৩৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। পৌরসভা সাধারণ নির্বাচন, ২০২০ যথাযথভাবে পরিচালনা কমিটির সমন্বয়ক ও ইসির উপসচিব মিজানুর রহমান বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসির তফসিল অনুযায়ী ১ ডিসেম্বর এসব পৌরসভার মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল। বৃহস্পতিবার (৩ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়ন বাছাই। ১০ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ।

শৈলকুপায় মানববন্ধন অনুষ্ঠিত

0
Shailkupa-Droho-2-p1

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত মানববন্ধন টি কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে অনুষ্ঠিত হয়। এ কর্মসূচি চলাকালে আলোচনায় অংশ নেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) পার্থ প্রতিম শীল, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, উপজেলা পরিসদরে ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খানম প্রমুখ।

বিজয় দিবসের অনুষ্ঠান এবার উন্মুক্ত স্থানে নয় – স্বরাষ্ট্রমন্ত্রী

0
Hom-DROHO-01-p-5

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনার কারণে আসছে বিজয় দিবসে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার দুপুরে এক ভার্চুয়াল সভায় তিনি বলেন, করোনাভাইরাসের কারণে এ বছর উন্মুক্ত স্থানে বিজয় দিবসের কোনো অনুষ্ঠান করতে পারবেন না।

তবে ইনডোর অনুষ্ঠান করতে পারবেন এবং অনুষ্ঠান করার আগে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে অনুষ্ঠানে কারা আসছেন, কারা থাকবেন ইত্যাদি।

বিজয় দিবস উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত জাতীয় কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভাটি হয়। এতে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন মন্ত্রী।

তিনি বলেন, বিজয় দিবসের ঘরোয়া অনুষ্ঠান করা যাবে। তবে স্থানীয় প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হবে এবং স্বাস্থ্যবিধি অবশ্যই মানতে হবে।

ইনডোরের অনুষ্ঠানে নাশকতামূলক কোনো ঘটনা যাতে না ঘটে সেদিকে গোয়েন্দারা নজরদারি রাখবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিজয় দিবসের দিনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঢাকাসহ সারাদেশে জেলা উপজেলায় তোপধ্বনিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, জাতীয় স্মৃতিসৌধ সাভারে গমনাগমন ও ফুল দেওয়ার সময় যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া বিজয় দিবসে বরাবরের মতো শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনা এবং কারাগার, হাসপাতাল বৃদ্ধাশ্রমে এতিমখানায় উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।

রাজবাড়ীতে সাম্প্রদায়িকতার বিস্তার রোধে মানববন্ধন অনুষ্ঠিত

0
Rajbri-DROHO-01-p-3

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে জঙ্গিবাদ মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিস্তার রোধে মানববন্ধরন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে প্রেসক্লাবের সামনে জেলার সাবেক ছাত্রলীগ, যুুবলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধুর ভাষ্কর্য নিয়ে সাম্প্রদায়িকতা সৃষ্টি কারীদের বিরুদ্ধে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালীন বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সাবেক নেতা এস, এম, মনিরুল ইসলাম (মঈন), জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শিহাব আহমেদ, মুক্তিযুদ্ধ মঞ্চ জেলা শাখার সভাপতি আলামিন বিশ্বাস (নয়ন) প্রমুখ।

মানববন্ধন শেষে প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভটি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়াবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে এমপি আমির হামজার পোষ্ট

কুষ্টিয়া প্রতিনিধি অপকর্মকারীদের বিরুদ্ধে রুখে দঁড়ানোর জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহবান জানিয়েছেন মুফতি আমির হামজা। একই সাথে তিনি কু্ষ্িটয়াবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছেন। সোমবার (৪ এপ্রিল) রাতে...

ঘুড়ি

ঘুড়ি। আগের মত আর রঙিন কাগজের ঘুড়ির দেখা মেলে না। এখন প্রচলন হয়েছে পলিনি পেপারের তৈরী ঘুড়ি। শিশুটি বোরো ধানের আইল দিয়ে ঘুড়ি হাতে...

খোকসায় রাস্তার গর্তে ভ্যান উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রাস্তা বর্ধিত করণের গর্তে ভ্যান উল্টে গিয়ে ঝন্টু দাস (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যান একশিশু ও...

খোকসায় রাষ্ট্রিয় মর্যাদায় বীব মুক্তিযোদ্ধার দাফন

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক কর্মী আব্দুল ওহাব (৭৩) কে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার সকালে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে...

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম...