বুধবার, মে ৬, ২০২৬.
Home Blog Page 582

খোকসা পৌর নির্বাচনে ২ মেয়রসহ ৪৬ প্রার্থী মনোনয়ন দাখিল

0
KHOKSAmurDROHO-01-P2
মেয়র প্রার্থী তারিকুল ইসলাম ও নাফিজ আহমেদ রাজু খান

স্টাফ রিপোর্টার

খোকসা পৌরসভার আসন্ন নির্বাচনের মনোনয়ন জমার শেষ দিনও ছিল নাটকীয়তায় ভরা। প্রধান দুই রাজনৈতিক দলের দুই মেয়র প্রার্থীসহ সাধারণ ও সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর পদে ৪৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুয়ায়ী চলতি ডিসেম্বর মাসের ২৮ তারিখে এ পৌরসভার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ৯টি ওয়ার্ডে প্রায় ১৪ হাজার ৯২৩ জন ভোটা প্রয়োগ করবে বলে আশা করা হচ্ছে। যার মধ্যে নারী ভোটারের সংখ্যা প্রায় ৭ হাজার ৪৮৬ জন। নতুন ভোটার রয়েছে প্রায় ১ হাজারের বেশি।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ সময় পর্যন্ত মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত বর্তমান মেয়র তারিকুল ইসলাম এবং বিএনপির দলীয় মনোনিত নাফিজ আহমেদ রাজু খান মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এ ছাড়া সাধারণ ৯টি ওয়ার্ডে ৩৪ জন কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত মহিলা ৩টি আসনে ১০ কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আগামী বৃহস্পতিবার মনোনয়ন পত্র বাছায় ও পরবর্তী বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের পর প্রতীক বরাদ্দ দেওয়ার হবে।

স্থানীয় সূত্র থেকে পাওয়া তথ্যে সাধারণ কাউন্সিলর পদে যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন, ১নং ওয়ার্ড ঃ হযরত আলী, বসির আহম্মেদ, মনিরুজ্জামান, নজরুল ইসলাম, আফজাল হোসেন। ২নং ওয়ার্ড ঃ মুনসী তাজবির আহম্মেদ রাজা, মহব্বত হোসেন ফকর, আক্কাস শেখ। ৩নং ওয়ার্ড ঃ আল আমিন বকুল, আনোয়ার হোসেন বাবলু, আব্দুল হামিদ, শরিফুল ইসলাম। ৪নং ওয়ার্ড ঃ আবুল হোসেন, হাফিজুল ইসলাম, আব্দুল হাকিম। ৫নং ওয়ার্ড ঃ আবুল কালাম আজাদ, সেলিম হুসাইন, আলমগীর হোসেন। ৬নং ওয়ার্ড ঃ নীল মোহাম্মাদ, শামীনুর রহমান মন্টু, ইমরান হোসেন, আখের আলী, আসাদুজ্জামান নবাব। ৭নং ওয়ার্ড ঃ আরিফ ইসলাম, হাসেম আলী, টুটুল হোসেন, বিল্লাল হোসেন। ৮নং ওয়ার্ড ঃ সোহেল রানা, আব্দুর রাজ্জাক বিশ্বাস, মনির হোসেন, ইউনুস আলী। ৯নং ওয়ার্ড ঃ মোতাহার হোসেন মোল্লা, মুন্সী আবু তৈমুর, সবুজ হোসেন, মেহেদী হাসান বিশ্বাস, আশরাফুল আলম, এরশাদ আলী।

সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন, ১, ২, ৩নং ওয়ার্ডে ঃ ঝর্ণা খাতুন, ফরিদা পারভীন। ৪, ৫, ৬নং ওয়ার্ডে ঃ আয়শা খাতুন, সেলিনা আক্তার, কাজলী খাতুন, ফিরোজা খাতুন। ৭, ৮, ৯নং ওয়ার্ডে ঃ জামেনা খাতুন, রাশিদা খাতুন, ডালিয়া খাতুন, নজনীন আক্তার, রেবেকা খাতুন

কুষ্টিয়ায় নিখোঁজের এক দিন পর শিশুর মরদেহ উদ্ধার

0
Kushtia-DROHO-01-p-1
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় নিখোঁজের এক দিন পর মিম খাতুন (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের নহির মোড় এলাকার মুসার বাড়ীর পাশের পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিম উপজেলার ৬নং জুনিয়াদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা মদন আলীর মেয়ে। ইউপি চেয়ারম্যান শাহেদ আহম্মেদ শওকত জানান, সোমবার সকালে বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় মিম। তারপর থেকে তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সন্ধান লাভের আশায় আশপাশের এলাকায় মাইকিং করেন।

ভেড়ামারা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আবু সাইদ জানান, মঙ্গলবার সকালে পুকুরে এক শিশুর লাশ ভাসতে দেখে স্থনীয়রা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ নিহত মিমের নিখোঁজ হওয়া এবং হত্যা রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।

কুষ্টিয়ায় পুলিশের জালে ধরা আন্তজেলা ডাকাত দল

0
KUSHTIA POLICE PIC-4

কুষ্টিয়া প্রতিনিধি

আরিফুল, খোকন ওরফে জামাল মিয়া এবং হারুন। এরা তিন জনই আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তবে এদের অপরাধের ধরণটা একটু ভিন্ন। কখনো র‌্যাব কখনো পুলিশ সদস্য, আবার কখনো সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে এরা ডাকাতি, ছিনতাইসহ অপরাধ কর্মকান্ড করে বেড়াতো। গত তিন মাসে এই বাহিনীর সদস্যরা কুষ্টিয়াসহ সারা দেশে এভাবে প্রায় শতাধিকেরও বেশি অপরাধ কর্মকান্ড করেছে।

 

KUSHTIA POLICE PIC-1

সোমবার দুপুরে পুলিশ লাইনে এক সংবাদ সম্মেলনে কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত এসব চাঞ্চল্যকর তথ্য জানান। গ্রেফতারকৃত তিন জনের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ওয়াকিটকি, হাতকড়া, সেনা সদস্যের পোশাক এবং বিভিন্ন ধরনের পুলিশী কাজে ব্যবহৃত উপকরণ উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানান, গত কয়েক দিনে কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে বেশ কয়েকটি ছিনতাই এবং ডাকাতির ঘটনা ঘটে। এর পর থেকে গোয়েন্দা পুলিশের একটি দল প্রযুক্তির ব্যবহার করে বিভিন্ন পন্থায় চক্রটিকে ধরার জন্য ফাঁদ পাতে। রবিবার রাত সাড়ে ৯ টার দিকে জেলার ভেড়ামারার ১২ মাইল নামক স্থানে ডাকাতী করার প্রস্তুতির সময় পুলিশ তিন সদস্যকে আটক করে। আটককৃতরা হলো ঢাকার সাভার সোনালী ব্যাংক কলোনী এলাকার মৃত জমির খানের ছেলে আরিফুল ইসলাম (৪২), ঢাকার জুরাইন এলাকার থানার তোফাজ্জল হকের ছেলে খোকন মিয়া ওরফে জামাল মিয়া (৫৫) এবং মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লকান্দি এলাকার আব্দুর রবের ছেলে মোহাম্মদ হারুন ওরফে বাবু মিয়া (৪২)। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ৪ রাউন্ড গুলি, হাতকড়া, ওয়াকিটকি, বার্মিজ টিপ চাকু, ডেগার, বাংলাদেশ সেনাবাহিনীর লোগো যুক্ত টি-শার্ট, স্পেশাল সিকিউরিটি কমান্ডোর লোগো যুক্ত টি-শার্ট, বুট, স্বর্ণালংকার, নগদ ৯২ হাজার টাকা, মাদকদ্রব্য ও একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-১৪-৮৫৯৪) উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই চক্রটি পুলিশ-র‌্যাব ও সেনা সদস্যদের পরিচয়ে কুষ্টিয়া, যশোর ,ঝিনাইদহ, পাবনা, রাজশাহী , বগুড়া, মানিকগঞ্জ ,বরিশাল, ঢাকাসহ দেশের ২২ টি জেলায় গত তিন মাসে প্রায় শতাধিকেরইও বেশি ছিনতাই ও ডাকাতি করে আসছে। প্রযুক্তির ব্যবহার করে প্রায় দুসপ্তাহ ধরে পুলিশের অক্লান্ত প্রচেষ্টায় এই চক্রের তিন জনকে গ্রেফতার করা সম্ভব হয়। পুলিশ সুপার জানান, চক্রটি বিশাল। এদের বাকি সদস্যদেরকেও গ্রেফতারের জন্য পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

খোকসা পৌর নির্বাচনে পাল্টে গেলো আওয়ামী লীগের মেয়র পদের মনোনয়ন

0
TARUKUL-AZAJDROHO-30-P7
তারিকুল ইসলাম

বিশেষ প্রতিনিধি, কুষ্টিয়া

কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচন নিয়ে নাটকীয়তার শেষ নেই। আল মাছুম মুর্শেদ শান্ত’র পরিবর্তে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়া হলো বর্তমান মেয়র তারিকুল ইসলামকে।

সোমবার দুপুর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার প্রতিনিধি নির্বাচন বোর্ড প্রধান শেখ হাসিনা স্বাক্ষরিত দুটি চিঠি ভাইরাল হয়। রিটানিং অফিসার খোকসা পৌরসভা ও জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর প্রেরিত একটি চিঠিতে বলা হয় জনাব, স্থানীয় সরকার/পৌরসভা নির্বাচনে মেয়র পদে আল মাছুম মুর্শেদকে দলের মনোনয়ন প্রদান করা হয়েছিল। পরবর্তীতে তার মনোনয়ন বাতিল করে ৩০ নভেম্বর ২০২০ তারিখে মোঃ তারিকুল ইসলামকে আওয়ামী লীগের চুড়ান্ত মনোনয়ন প্রদান করা হলো। চিঠিতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বলা হয়।

KHOKSA-TARIQULDROHO-30-P6
আওয়ামী লীগের দলীয় প্যাডে শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠি

আওয়ামী লীগের দলীয় প্যাডে শেখ হাসিনা স্বাক্ষরিত অপর একটি চিঠিতে মোঃ তারিকুল ইসলামকে দলীয় মনোনয়ন প্রদান করার বিষয়টি জানানো হয়।

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী খোকসা পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন পরিবর্তন করে আল মাছুম মুর্শেদ শান্ত’র পরিবর্তে বর্তমান মেয়র তারিকুল ইসলামকে মনোনয়ন প্রদান করার বিষয়টি নিশ্চিত করেন।

আজগর আলী জানান, আল মাছুম মুর্শেদ বিগত উপজেলা নির্বাচনে দলের হাই কমান্ডের নির্দেশকে উপেক্ষা করে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান গ্রহণ করেন এবং বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন। বিদ্রোহী প্রার্থী হিসেবে আল মাছুম মুর্শেদের নির্বাচনের বিষয়টি সামনে আসায় আসন্ন পৌরসভা নির্বাচনে তার মনোনয়ন পরিবর্তন করে বর্তমান মেয়র মোঃ তারিকুল ইসলামকে দলীয় মনোনয়ন প্রদান করা হয়েছে।

খোকসা নির্বাচনের রিটানিং অফিসার আবু আনছার জানান, খোকসা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের চুড়ান্ত দলীয় মনোনয়ন কাকে প্রদান করা হয়েছে এ সংক্রান্ত সোমবার পর্যন্ত তিনি কোন চিঠি হাতে পাননি। মঙ্গলবার বিকেল ৫ টা পর্যন্ত মনোনয়ন দাখিলের দিন ধার্য রয়েছে। ওই দিনই তারা এ ব্যাপারে নিশ্চিত হতে পারবেন বলে উল্লেখ করেন।

সূত্র জানায়, সম্প্রতি জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বর্তমান মেয়র তারিকুল ইসলামের একক নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠানো হয়। বৃহস্পতিবার তারিকুল ইসলামসহ খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাছুম মুর্শেদ শান্ত দলীয় মনোনয়ন পেতে ফরম খরিদ করেন।

শনিবার বিকেলে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে আল মাছুম মুর্শেদের নাম ঘোষণা করা হয়। দলটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক চিঠিতে আল মাছুম মুর্শেদের মনোনয়নের বিষয়টি উল্লেখ করা হয়। খোকসা পৌরসভা নির্বাচনে মনোনয়ন আল মাছুম মুর্শেদ দলীয় মনোনয়ন লাভ করায় শনিবার সন্ধ্যায় তাঁর অনুসারী নেতা-কর্মীরা খোকসা পৌর এলাকায় খন্ড খন্ড মিছিল বের করে। সাথে মিষ্টি বিতরণ করে।

এদিকে খোকসা পৌরসভার পর পর দুবার নির্বাচিত পৌর মেয়র প্রয়াত আনোয়ার আহম্মেদ তাঁতারীর ছেলে নাফিজ আহমেদ রাজু খানকে বিএনপি’র দলীয মনোনয়ন প্রদান করা হয়েছে। শনিবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিটিতে রাজুর মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রথম ধাপের নির্বাচনে আগামী ২৮ ডিসেম্বর কুষ্টিয়ার খোকসা পৌরসভার ভোট গ্রহণের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। সর্বশেষ হালনাগাদকৃত ভোটার তালিকা অনুযায়ী খোকসা পৌরসভার মোট ভোটার ১৪ হাজার ৯২৩ জন।

কুষ্টিয়ায় ডোপ টেস্টে ধরা পড়ায় ৮ পুলিশ চাকুরি হারালেন

0
KUSHTIA-DROHO-30-P3
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

ডোপ টেস্টে মাদক সেবনের বিষয়টি প্রমাণিত হওয়ায় কুষ্টিয়া জেলায় কর্মরত আট পুলিশ সদস্যকে চাকুরিচ্যুত করা হয়েছে। এদের মধ্যে দু’জন উপপরিদর্শক (এসআই), দু’জন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং বাকিরা কনস্টেবল পর্যায়ের বলে জানা গেছে। এ ছাড়া এক সার্জেন্টসহ দু’জনের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশের একটি সূত্র জানায়, বর্তমান পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত পুলিশ সুপার হিসেবে যোগ দেওয়ার পর মাদকের বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করেন। মাদক ব্যবসায়ী, সেবনকারীদের বিষয়ে যেমন কঠোর ব্যবস্থা নেন, তেমনি পুলিশে কারা কারা মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত সেটাও খূঁজে বের করা নির্দেশ দেন। এরপর শীর্ষ মাদক ব্যবসায়ীদের পাকড়াও করার পাশাপাশি পুলিশেও শুরু হয় শুদ্ধি অভিযান।
আইজিপির নির্দেশে পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করার উদ্যোগ নেন পুলিশ সুপার। তিনি সহেন্দভাজন ও গোয়েন্দা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২০১৯ সালের মে মাসে প্রথম কয়েকজন পুলিশ সদস্যের ডোপ টেস্ট করানোর নির্দেশ দেন। পরীক্ষায় এসব সদস্যের নিয়মিত মাদক সেবনের রিপোর্ট আসে। এরপর গত দেড় বছরে পর্যায়ক্রমে ১১ জনের ডোপ টেস্ট করা হয়। এর মধ্যে ৯ জনই মাদক সেবন করতেন বলে পরীক্ষায় প্রমাণিত হয়। পরীক্ষায় দু’জন এসআই, দু’জন এএসআই মাদক সেবনে জড়িত বলে প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া এক এসআইর কাছে মাদক পাওয়া যায়। যাদের মধ্যে একজন ট্রাফিক সার্জেন্ট রয়েছেন। মাদক সেবনকারী এসব পুলিশ সদস্য বিভিন্ন থানা ও ক্যাম্পে কর্মরত ছিলেন।

মাদকের বিষয়টি ধরা পড়ায় বিভাগীয় মামলার পাশাপাশি প্রথম দিকে অন্য জেলায় বদলি করা হয় তাদের। এর মধ্যে এক এসআইকে রাঙামাটিতে পাঠিয়ে দেওয়া হয়। আর ওই সার্জেন্টকে কুষ্টিয়া পুলিশ লাইনে সংযুক্ত রাখা হয়েছে। মাদক সেবনের বিষয়টি ধরা পড়ার পর অন্য সবাইকে বিভিন্ন জেলায় বদলি করা হয়। তদন্তে প্রমাণিত হওয়ার পর তাদের আটজনকে চাকরিচ্যুত করা হয়েছে।

পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, মাদকের সঙ্গে কোনো আপস নয়। স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিও মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তাই পুলিশে শুদ্ধি অভিযান চলছে। আমরা কুষ্টিয়া থেকে মাদক নির্মূলের পাশাপাশি পুলিশ থেকেও চিরতরে মাদকাসক্তদের বাড়িতে পাঠাতে চাই। পুলিশ ডিপার্টমেন্টে কোন মাদক সেবনকারী থাকতে পারবে না।

খোকসায় মেম্বরের বিরুদ্ধে বিধবা ধর্ষণ চেষ্টার অভিযোগ

0
KHOKSA-AZAJDROHO-30-P1
আজাদ মেম্বর ফাইল ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা ইউনিয়ন পরিষদের মেম্বর আজাদের বিরুদ্ধে এক বিধবাকে ধর্ষণের চেষ্টা অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী বিধবার পরিবার সূত্রে জানা গেছে, রবিবার দিনগত রাতে উপজেলার খোকসা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বর ও আওয়ামী লীগের নেতা আজাদ মোড়াগাছা গ্রামের এক বিধবার ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় বিধবা আত্মরক্ষায় মেম্বরের উপর হামলা চালায়। এক পর্যায়ে আজাদ মেম্বর গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে যায়। লম্পট মেম্বরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাতেই কুষ্টিয়া জেলনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী বিধবা খোকসা থানায় লম্পট মেম্বরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বলে জানান।

ধর্ষণ প্রচেষ্টার শিকার ওই বিধবা জানান, শনিবার দিনগত রাতে প্রকৃতির ডাকে তিনি ঘরের বাইরে যায়। এই সুযোগে মেম্বর তার ঘরে প্রবেশ করে। সে (বিধবা) দরজা দিতে গিয়ে মেম্বরকে দেখে ফেলে। হাতে থাকা দরজার হাক দিয়ে মেম্বরের উপর হামলা চালায়।

বিধবা বলেন, আজাদ মেম্বর সম্পর্কে তার মামা শ্বশুর। প্রায় দেড় বছর ধরে সে ওই বিধবাকে উত্যক্ত করে আসছে। এক বছর আগে এক রাতে সে বাইরে থেকে ঘরের দরজা খুলে ওই বিধবার ঘরে প্রবেশ করে। ধস্তাধস্তির এক পর্যায়ে গামছা দিয়ে বিধবার মুখ বেঁধে নিয়ে যাবার চেষ্টা করে। সেবার প্রতিবেশী এগিয়ে এসে তাকে রক্ষা করে। তার পর থেকে প্রতিরাতেই আজাদ মেম্বর অস্ত্র নিয়ে বিধবার বাড়ির পাশে মহড়া দিয়ে আসছে বলেও তিনি অভিযোগ করেন।

এ ব্যাপারে আহত মেম্বরের পরিবারের সাথে কথা বলার চেষ্টা করা হয় কিন্তু তাদের পাওয়া যায়নি।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, মামালা হবে। তবে আসামী গ্রেফতারের বিষয়ে কোন উত্তর দেননি।

সাক্ষ্য দিলেন আবরারের মামা

0
Abrar-Droho-29-p8
ফঅইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন তার মামা আব্দুল কাদের।

রবিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে তিনি সাক্ষ্য দেন।

এরপর তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য সোমবার দিন ধার্য করেন।

এনিয়ে আলোচিত এই মামলায় মোট ৬০ সাক্ষীর মধ্যে ৩৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হল।

সাক্ষ্যে আসামিদের নাম উল্লেখ করে কাদের বলেন, ভিডিও ফুটেজ দেখে বুয়েটের শেরেবাংলা হলের ছাত্র ও শিক্ষকদের কাছ থেকে তিনি জানতে পারেন যে এরাই তার ভাগ্নেকে পিটিয়ে হত্যা করেছে।

বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক শিক্ষার্থী আবরারকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী একটি কক্ষে ডেকে নিয়ে বেদম মারধর করে। এতে তার মৃত্যু হয়।

পরদিন আবরারের বাবা বরকত উল্লাহ কুষ্টিয়া থেকে এসে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন।

এক মাস পর ২০১৯ সালের ১৩ নভেম্বর ২৫ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান। গত ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।

আসামিদের মধ্যে এজাহারভুক্ত ১৯ জনের মধ্যে ১৭ জন এবং এজাহারবহির্ভূত ছয়জনের মধ্যে পাঁচজন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তিন আসামি পলাতক রয়েছেন।

খোকসায় দগ্ধ হয়ে কৃষকের গরু মারা গেছে

0
khoksa-droho-29-p-7
সনোতাষপুরের অগ্নিকান্ডে ক্ষদিগ্রস্ত কৃষকের বসত ঘর

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে আগুনে কৃষকের একটি গরু দগ্ধ হয়ে মারা গেছে। দুইটি ঘর ভষ্মে পরিনত হয়েছে।

খোকসা ফায়ার ষ্টেশন সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে উপজেলার সন্তোষপুর গ্রামের কৃষক জয়নাল আবেদিনের বসত বাড়ির একটি ঘরে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুুহুত্যের মধ্যে আগুন ছড়িয়ে পরে গোটা বাড়িতে। কৃষকের গোয়াল ঘরে বেঁধে রাখা একটি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। অপরটি দঁড়ি ছিড়ে পালিয়ে গিয়ে আত্মরক্ষা করে। আগুনে পুড়ে যায় কৃষকের কয়েক লাখ টাকার ঘরবাড়ি ও মালামাল।

খোকসা ফায়ার ষ্টেশনের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার মোশারফ হোসেন জানান, আগুন লাগার সময় কৃষক জয়নাল আবেদিন বা স্ত্রী পরিজন কেউ বাড়িতে ছিল না। তিনি আরো জানান, কৃষকের ৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এ ছাড়া প্রায় ১০ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।

ঝিনাইদহে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন করেছেন

0
jhanida-droho-29-p-4

ঝিনাইদহ তিনিধি

ঝিনাইদহে প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি সহ ১১ দফা দাবিতে শিক্ষকরা মানববন্ধন করেছেন।

রবিবার শহরের পায়রা চত্তরে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক-কর্মচারী ঐক্যপরিষদ এর উদ্যোগে এ মানববন্ধন পালিত হয়।

কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক-কর্মচারী ঐক্যপরিষদের জেলা সভাপতি আব্দুস সামাদ শফি, সাধারণ সম্পাদক আসাদুর রহমান, সহ-সভাপতি গিয়াস উদ্দিন, ফারহানা মুর্শিদা, সহ-সাধারন সম্পাদক মানিক মিয়া, সাংগঠনিক সম্পাদক আসলাম উদ্দিন, অর্থ-সম্পাদক নার্গিস আক্তার, প্রচার সম্পাদক সালমা খাতুন প্রমুখ।

প্রতিবন্ধীতা সম্পর্কিত সম্মিলিত বিশেষ শিক্ষা নীতিমালা অনুযায়ী বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও শিক্ষকদের এমপিও প্রদান, সকল সুবিধা নিশ্চিত করাসহ ১১ দাবি বাস্তবায়নের জন্য জোর দাবি জানান বক্তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি দেওয়া হয়।

হরিণাকুন্ডুতে ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত

0
HORANAKUNDY-Droho-29-p3
প্রতিকী ছরি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।

রবিবার সকালে উপজেলার হরিণাকুন্ডু-ঝিনাইদহ সড়কের পারমথুরাপুরে এ দুর্ঘটনা নিহতরা হলেন শফিকুল ইসলাম (২০) ও শাকিল হোসেন (২০)।

স্থানীয়রা জানায়, সকালে ঝিনাইদহ সদর উপজেলার গিলাবাড়িয়া এলাকার কিংশুক ইটভাটার মালিকানাধীন ওই ট্রাক্টরটি হরিনাকুন্ডর দিকে যাচ্ছিল। সে সময় বিপরিত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাক্টটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। ট্রাক্টরচালক শফিকুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। সে উপজেলার বাসুদেবপুর গ্রামের হুমায়ন হোসেনের ছেলে। মোটরসাইকেল চালক শাকিল ট্রাক্টরের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক্টর ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়াবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে এমপি আমির হামজার পোষ্ট

কুষ্টিয়া প্রতিনিধি অপকর্মকারীদের বিরুদ্ধে রুখে দঁড়ানোর জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহবান জানিয়েছেন মুফতি আমির হামজা। একই সাথে তিনি কু্ষ্িটয়াবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছেন। সোমবার (৪ এপ্রিল) রাতে...

ঘুড়ি

ঘুড়ি। আগের মত আর রঙিন কাগজের ঘুড়ির দেখা মেলে না। এখন প্রচলন হয়েছে পলিনি পেপারের তৈরী ঘুড়ি। শিশুটি বোরো ধানের আইল দিয়ে ঘুড়ি হাতে...

খোকসায় রাস্তার গর্তে ভ্যান উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রাস্তা বর্ধিত করণের গর্তে ভ্যান উল্টে গিয়ে ঝন্টু দাস (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যান একশিশু ও...

খোকসায় রাষ্ট্রিয় মর্যাদায় বীব মুক্তিযোদ্ধার দাফন

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক কর্মী আব্দুল ওহাব (৭৩) কে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার সকালে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে...

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম...