বুধবার, মে ৬, ২০২৬.
Home Blog Page 583

২৫ পৌরসভার ৯ মেয়র আওয়ামী লীগের মনোনয়ন পাননি

0
A-LIG-DROHO-27-P6
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দলাদলি ও কোন্দল সৃষ্টি করলে নেতাদের দলীয় পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হবে বলে সাফ জানিয়েছিলেন আওয়ামী লীগের প্রধান ও প্রধান মন্ত্রীর শেখ হাসিনা। প্রথম ধাপের ২৫ পৌরসভার নির্বাচনের দলীয় মনোনয়নের ক্ষেত্রে তারই প্রতিফলন ঘটেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

শনিবার স্থানীয় জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি বক্তব্যে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যে কোনো মূল্যে দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে। কোনোরকম দ্বন্দ্ব ও কোন্দলে জড়ানো যাবে না। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে হবে। দ্বন্দ্ব-কোন্দলে লিপ্ত হলে দলীয় পদ-পদবিতে থাকতে পারবেন না। এ প্রসঙ্গে দলের নরসিংদী ও সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদককে অব্যাহতি দিয়ে অন্যদের ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়ার কথা স্মরণ করিয়ে দেন তিনি। ।

দলের পক্ষ থেকে ঘোষিত ২৫টি পৌরসভার দলীয় মেয়র প্রার্থী তালিকা বিশ্নেষণ করে দেখা গেছে, আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী মনোনয়নে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারিরই প্রতিফলন ঘটেছে। ২৫টি পৌরসভার মধ্যে ৯টিতে বর্তমান মেয়ররা মনোনয়নবঞ্চিত হয়েছেন। তাদের স্থলে নতুন প্রার্থী দেওয়া হয়েছে।

যেসব বর্তমান মেয়র বাদ পড়লেন তাদের মধ্যে রয়েছেন, রংপুরের বদরগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র পৌর আওয়ামী লীগ সভাপতি উত্তম কুমার সাহা দলীয় মনোনয়ন থেকে বাদ পড়েছেন। তার বদলে এবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসানুল হক চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। কুড়িগ্রাম পৌরসভার বর্তমান মেয়র আওয়ামী লীগের সাবেক পৌর শাখার সাধারণ সম্পাদক আব্দুল জলিলের বদলে এবার দলীয় মনোনয়ন পেয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিউল ইসলাম।

পাবনার চাটমোহর পৌরসভায় গত নির্বাচনের বিদ্রোাহী প্রার্থী ও বর্তমান মেয়র মির্জা রেজাউল করিম দুলালকে এবারও দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সাখো। সিরাজগঞ্জের শাহজাদপুরে বর্তমান মেয়র হালিমুল হক মিরুর বদলে মনোনয়ন দেওয়া হয়েছে আওয়ামী লীগ নেতা মনির আক্তার খান তরু লোদীকে। কুষ্টিয়ার খোকসায় দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আল মাছুম মুর্শেদকে। বাদ পড়েছেন বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিক। চুয়াডাঙ্গা পৌরসভায় বাদ পড়েছেন বর্তমান মেয়র জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবায়দুল রহমান চৌধুরী। সেখানে এবার মনোনয়ন পেয়েছেন স্থানীয় সংসদ সদস্যের ভাই রিয়াজুল ইসলাম জোয়ারর্দার।

মানিকগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন বর্তমান মেয়র জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম। এবারও তিনি দলীয় মনোনয়ন পাননি। মনোনয়ন দেওয়া হয়েছে জেলা আওয়ামী লীগের সহসভাপতি রমজান আলীকে। গত নির্বাচনেও দল থেকে তাকেই মনোনয়ন দেওয়া হয়েছিল। সুনামগঞ্জের দিরাইয়ে বাদ পড়েছেন বর্তমান মেয়র উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ মিয়া। এই পৌরসভায় সাবেক ছাত্রলীগ নেতা বিশ্বজিৎ রায়কে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি ছালেক মিয়া বাদ পড়েছেন। তার জায়গায় এবার মনোনয়ন দেওয়া হয়েছে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মাসুদউজ্জামান মাসুককে।

খোকসায় মেয়র পদে বিএনপির মনোনয়ন পেলেন রাজু খান

0
Razu-Khan-Droho-29-p1

স্টাফ রিপোর্টার

খোকসা পৌরসভার মেয়র পদে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন নাফিজ আহমেদ রাজু খান। দলীয় ধানের শীষ প্রতীকে মেয়র পদে এটা তার দ্বিতীয় নির্বাচন।

কেন্দ্রীয় বিএনপির স্থানীয় জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার রাতে খোকসা পৌর সভার মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে নাফিজ আহমেদ রাজু খানের নাম ঘোষনা দেওয়া হয় বলে স্থানীয় নেতারা নিশ্চিত করেন। সূত্রটি জানায় বিগত সময়ে আলাউদ্দিন খান বিএনপির দলীয় টিকিট নিয়ে একাধিক বার মেয়র পদে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। এবারে খোকসা পৌরসভার ৪র্থ নির্বাচনে তার পক্ষ থেকে মনোনয়ন চেয়েছিলেন পৌর বিএনপির যুগ্ন সম্পাদক শরিফ মাহামুদ।

বিএনপির প্রার্থী নাফিজ আহমেদ রাজু খান বলেন, দল আমাকে মেয়র পদে মনোনয়ন দিয়েছে। দলের সর্বস্থরের নেতাকর্মীদের সাথে নিয়ে ভোট যুদ্ধে সামিলও হয়েছি। স্বাভাবিক নিয়মে ভোটারদের কাছে পৌছাতে পারলে তিনি নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কাজল বলেন, নাফিজ আহম্মেদ রাজু খানকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। রবিবার যে কোন সময় জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমীর উপস্থিতিতে আনুষ্ঠানিক ঘোষনা দেওয়া হবে। সে ও তার দল সুষ্ঠ ভোটের দাবি করেন। ভোটাররা যাতে কেন্দ্রে ভোট দিতে যেতে পারে সে দিকে নজর রাখার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।

উল্লেখ্য, খোকসা পৌর সভার প্রথম ও দ্বিতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নাফিজ আহমেদ রাজু খানের বাবা আনোয়ার আহম্মেদ তাতারী মেয়র নির্বাচিত হন। তৃতীয় বারের ভোটে রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে রাজুকে দলীয় মনোনয়ন দেওয়া হয়।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খুলনাকে গুঁড়িয়ে দিল চট্টগ্রাম

0
GAZI-DROHO-28-P9

দ্রোহ ডেস্ক

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মুস্তাফিজুর, নাহিদুলদের দুর্দান্ত বোলিংয়ে খুলনাকে গুঁড়িয়ে দিল চট্টগ্রাম।

শনিবার শের-ই-বাংলা স্টেডিয়ামে জেমকন খুলনাকে ৯ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। খুলনাকে ৮৬ রানে গুটিয়ে দিয়ে চট্টগ্রাম জিতে যায় ৩৮ বল বাকি থাকতে।

খুলনার বিপক্ষে এদিন মুস্তাফিজুর ৩.৫ ওভারে মাত্র ৫ রান করেন। বাঁহাতি এই পেসারের শিকার হয় ৪ উইকেট। নতুন বলের অফ স্পিনে ৪ ওভারের টানা স্পেলে ১৫ রান দিয়ে নাহিদুলের প্রাপ্তি ২ উইকেট।
এই নিয়ে নিজেদের দুই ম্যাচেই প্রতিপক্ষকে একশর নিচে আটকে ফেলল চট্টগ্রাম। আগের ম্যাচে বেক্সিমকো ঢাকাকে ৮৮ রানে থামিয়ে ৯ উইকেটে জিতেছিল তারা।

চট্টগ্রামের আগের ম্যাচের মতো এ দিনও মোহাম্মদ মিঠুনের অধিনায়কত্ব ছিল নজরকাড়া। প্রতিপক্ষ বাজে ব্যাটিং করেছে বটে। তবে মিঠুনের বোলিং পরিববর্তন, মাঠ সাজানো, চাপ ধরে রাখা, এসব চোখে পড়ার মতোই।

খুলনার দুর্দশার শুরু প্রথম ওভার থেকেই। রান নেওয়ার চেষ্টায় এনামুল হক ও সাকিব চলে যান এক প্রান্তে। মোহাম্মদ মিঠুনের সরাসরি থ্রোয়ে রান আউট হয়ে ফেরেন এনামুল।

তৃতীয় রান নিয়ে সাকিব পূরণ করেন টি-টোয়েন্টিতে ৫ হাজার রান। সঙ্গে সাড়ে তিনশ উইকেটের ডাবলও অর্জন করেন তিনি। কিন্তু রাঙাতে পারেননি উপলক্ষ। ওই ৩ রানেই নাহিদুলকে ওড়াতে গিয়ে ধরা পড়েন মিড অনে।

মিডল অর্ডারেও দাঁড়াতে পারেননি কেউ। নাহিদুলের সোজা বল ফ্লিক খেলে এলবিডব্লিউ হন মাহমুদউল্লাহ। তাইজুল ইসলামকে টানা দুই বলে চার-ছক্কায় শেকল ভাঙার চেষ্টা করেন জহুরুল ইসলাম। কিন্তু ওই ওভারেই তিনি স্টাম্পড দারুণ ডেলিভারিতে।

তিনে নেমে ইমরুল কায়েস টিকে ছিলেন কিছুক্ষণ। তিনিও ফিরে আসেন তাইজুলের বলে। প্রথম দুই ম্যাচে শূন্য রানে ফেরার পর এবার অবশ্য ২৬ বলে ২১ রানের স্বস্তি পেয়েছেন ইমরুল।

আগের দুই ম্যাচে দারুণ ব্যাটিংয়ে দলকে উদ্ধার করেছিলেন আরিফুল হক। এবার তিনিও পারেননি ভালো কিছু করতে ৩০ বলে ১৫ রান। খুলনাও তাই পারেনি লড়ার মতো রান তুলতে।

টুর্নামেন্টে চট্টগ্রামের এটি টানা দ্বিতীয় জয়, ফেভারিট হিসেবে আসর শুরু করা খুলনার তিন ম্যাচে দ্বিতীয় হার।

পৌর নির্বাচনে মেয়র পদে নৌকা পেলেন যারা

0
ALI-MONOONE-DROHO-28-P8

দ্রোহ অনলাইন ডেস্ক

শনিবার বিকালে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রধম ধাপে অনুষ্ঠিত ২৫ পৌরসভার প্রার্থী চূড়ান্ত করা হয়।

মনোনয়ন বোর্ডের সভাপতি আওয়ামী লীগের প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রথম ধাপের ২৫টি পৌরসভায় আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন পেলেন, খুলনার কুষ্টিয়া জেলার খোকসায় আল মাছুম মুর্শেদ, খুলনার দাকোপ উপজেলার চালনায় সনত কুমার বিশ্বাস, চুয়াডাঙ্গা পৌরসভায় রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, রংপুরের পঞ্চগড় পৌরসভায় জাকিয়া খাতুন, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মো. কশিরুল আলম, দিনাজপুরের ফুলবাড়ীতে মো. খাজা মইন উদ্দীন, রংপুরের বদরগঞ্জে মো. আহাসানুল হক চৌধুরী, কুড়িগ্রাম পৌরসভায় মো. কাজিউল ইসলাম, রাজশাহীর পুঠিয়ায় মো. রবিউল ইসলাম, রাজশাহীর পবা উপজেলার কাটাখালীতে মো. আব্বাস আলী, সিরাজগঞ্জের শাহজাদপুরে মনির আক্তার খান তরু লোদী, পাবনার চাটমোহরে সাখাওয়াত হোসেন সাখো, বরিশালের বরগুনা জেলার বেতাগীতে এবিএম গোলাম কবির, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌরসভায় আবদুল বারেক মোল্লা, বরিশালের উজিরপুরে মো. গিয়াস উদ্দিন বেপারী, বরিশালের বাকেরগঞ্জে মো. লোকমান হোসেন ডাকুয়া, ঢাকার মানিকগঞ্জে মো. রমজান আলী, ঢাকার ধামরাইয়ে গোলাম কবির, গাজীপুরের শ্রীপুরে মো. আনিছুর রহমান, ময়মনসিংহের গফরগাঁওয়ে এসএম ইকবাল হোসেন (সুমন) ও নেত্রকোনার মদনে মো. আব্দুল হান্নান তালুকদার, সিলেটের সুনামগঞ্জের দিরাইয়ে বিশ্বজিৎ রায়, মৌলভীবাজারের বড়লেখায় আবুল ইমাম মো. কামরান চৌধুরী এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মো. মাসুদউজ্জামান মাসুক এবং চট্টগ্রামের সীতাকুন্ডে বদিউল আলম।

গত ২২ নভেম্বর নির্বাচন কমিশন (ইসি) ২৫টি পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৩ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেখ দিন ১০ ডিসেম্বর। আর ভোটগ্রহণ হবে ২৮ ডিসেম্বর। প্রথম ধাপের সবকটি পৌরসভায় ইভিএমে ভোট হবে।

ফেসবুকে ভাইরাল হিরো আলম

0
Hero Alam-DROHO-28-P8
হিরো আলম

দ্রোহ বিনোদন ডেস্ক

‘বাবু খাইছো’ নিয়ে এবার গান গাইলেন হিরো আলম। তার গানের শিরোনাম ‘ডেটিং এ যখন তুমি আমি যাই, তুমি বলো- নানা নানা না’।

প্রযোজনা প্রতিষ্ঠান এমওএম মিউজিক থেকে গানটি প্রকাশ হচ্ছে। তবে ইতোমধ্যে গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

অনেকেই তার গানের ভিডিও ফেসবুকে পোস্ট করছেন। এ বিষয়ে হিরো আলম বলেন, ‘আমার ইচ্ছা ছিল, আমি বড় সুপার স্টার হবো, তাই হয়েছি। এবার ইচ্ছা হলো, আমি গান গাইব। সেটাও করলাম। দর্শকদের গানটি ভালো লাগবে।

গত সেপ্টেম্বরে প্রকাশিত ‘বাবু খাইছো’ শিরোনামে একটি গান বেশ জনপ্রিয়তা পায় দেশের তরুণদের মাঝে। ফেসবুক ও ইউটিউবে গানটি রিলিজ পাওয়ার পর আর অল্প সময়েই তা ভাইরাল হয়।

কৌশানী মুখার্জির ‘ফিগার সিক্রেট’

0
Kowshani-DROHO-28-P7
কৌশানী মুখার্জি

দ্রোহ বিনোদন ডেস্ক

ভক্তদের নজর কেড়েছেন ফ্যাশন সচেতন টলিউড সুন্দরী কৌশানী মুখার্জি। তার ‘ফিগার সিক্রেট’-র প্রতি তার ভক্তদের আগ্রহ ব্যাপক।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ফিটনেস ট্রেনিংয়ের একটি ভিডিও শেয়ার করেছেন এ টলি ডিভা। তাতে দেখা যাচ্ছে, বাড়িতে ঘাম ঝরিয়ে নিজেকে ফিট রাখছেন তিনি। সে ভিডিও আবার ট্যাগ করেছেন তার জিম ইন্সট্রাক্টরকে। কমেন্টেসে ইন্সট্রাকটর তাকে ‘টর্চার কুইন’ বলে উল্লেখ করেছেন। কৌশানী তার শেয়ার করা ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘আরও ভিডিও আসছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই বোল্ড অবতারে ছবি শেয়ার করেন কৌশানী। একের পর এক আবেদনময়ী ফটোশুটে নজর কাড়েন ভক্তদের। নিজেকে রাখেন আলোচনায়। এর আগেও বাড়িতে ফিটনেস ট্রেনিং বা যোগব্যায়ামের ছবি পোস্ট করেছিলেন তিনি। কিন্তু এবার শেয়ার করার সঙ্গে সঙ্গে রীতিমতো ভাইরাল তার ‘ফিগার সিক্রেট’ ভিডিও।

খোকসায় মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন শান্ত

0
Santo-DROHO-28-P7

স্টাফ রিপোর্টার

সবজল্পনা কল্পনার অবসান ঘটিয়ে খোকসা পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন আল মাছুম মোর্শেদ শান্ত। দীর্ঘ প্রতিক্ষার পর শান্ত এই প্রথম নৌকা প্রতীকের মনোনয়ন পেলেন।

ALI-KHOKSA-DROHO-28-P5

শরিবার বিকালে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্তকে মেয়র পদের মনোনয়ন দেওয়া হয়। পরে সন্ধ্যা পৌনে ছয়টার খোকসা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে উপস্থিত নেতা কর্মীদের উদ্যেশ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতার বলেন, দলের হাই কমান্ডের নির্দেশে নেতাকর্মীদের এক হয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকা প্রতীকের পক্ষে ভোট ভিক্ষা করতে হবে।

তিনি বলেন, কেউ এমন কোন আচরণ করবেন না যাতে ভোটার বা দলীয় কোন নেতাকর্মী কষ্টা পায়। তিনি নৌকার বিজয় নিশ্চিত করার আহবান জানান। এছাড়া দলীয় নেতাকর্মীদের শান্ত থাকারও আহবান জানান।

সাতক্ষীরার নিখোজ শিশুর লাশ উদ্ধার, বাবা-মা আটক

0
Shatkhira-DROHO-27-P2
নিখোজ শিশুর লাশ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সদর উপজেলার হাওয়ালখালি গ্রামের সোহাগ হোসেন ও ফাতেমা খাতুন দম্পতির ঘরে থেকে হারিয়ে যাওয়ার ৪০ ঘন্টা পর সেপটি ট্যাঙ্ক থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার।

শুক্রবার রাত ১টার দিকে শিশুটির লাশ নিজের বাড়ির সামনের সেপটি ট্যাঙ্ক থেকে উদ্ধা করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে শিশুটির বাবা ও মা কে। এর আগে বৃহস্পতিবার দুপুরের মায়ের পাশ থেকে ঘুমন্ত শিশুটি হারিয়ে যায়।

পুলিশ জানায়, সম্প্রতি ওই দম্পতির ঘরে জন্ম নেয়া নবজাতক শারীরিকভাবে অসুস্থ ছিল। শিশুটি জন্ডিস, নিউমোনিয়া, হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। এক পর্যায়ে ওই দম্পতি শিশুটিকে হত্যার পর লাশ সেপটিক ট্যাঙ্কে গুম করে ফেলে। এরপর নিখোঁজের নাটক সাজান তারা।

পুলিশ জানায়, কলারোয়া উপজেলার সাহাপুর গ্রামের সোহাগ হোসেনের সাথে ফাতেমার বিয়ে হয়। শ্বশুরবাড়িতে পারিবারিক কলহের কারণে সদর উপরজেলার হাওয়ালখালী গ্রামের নানির বাড়িতে স্বামীসহ আশ্রয় নেয় এ দম্পতি। ১১ নভেম্বর সাতক্ষীরা শহরের একটি ক্লিনিকে ফাতেমা পুত্র সন্তানের জন্ম দেয়। শিশুটির নাম রাখা হয় সোহান হোসেন।
এরপর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে যেতে হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। গত ২৫ নভেম্বর তারা সন্তানকে নিয়ে বাড়ি ফেরেন। পরদিন দুপুরে বাড়ির বারান্দায় ঘুমন্ত মায়ের পাশ থেকে শিশুটি হারিয়ে যায় তারা জানান। এ ঘটনায় শিশুটির বাবা সোহাগ হোসেন থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাহ উদ্দীন জানান, পুলিশ এ ঘটনায় সন্দেভাজন হিসেবে শিশুটির মা ও বাবাকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, যে শিশুটি খুবই অসুস্থ ছিল। সে জন্ডিস, নিউমোনিয়া, হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিল। এ কারণে ভবিষ্যতের কথা চিন্তা করে স্বামী-স্ত্রী মিলে শিশুটিকে হত্যা করে এবং লাশ গুমের ঘটনাটি ঘটিয়েছে। পুলিশ শুক্রবার রাতে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় ওই দম্পতির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খোকসার স’মিল শ্রমিকের সন্ধান মেলেনি

0
Ashraful-Khoksa-DROHO-24-P1
নিখোঁজ শ্রমিকের আশরাফুল ইসলাম

স্টাফ রিপোর্টার

খোকসায় রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বেড় হয়ে যাওয়া স’মিলের শ্রমিক ১২ দিনেও আর ফিরেনি। থানায় জিডিও করা হয়েছে।

নিখোঁজ শ্রমিকের নাম আশরাফুল ইসলাম (৩২)। তিনি খোকসা উপজেলা সদরের কালীবাড়ি পাড়ার আব্দুল করিম বুদোই এর ছেলে। তিন কন্যা সন্তানের জনক।

স’মিলের শ্রমিক আশরাফুলেরর স্ত্রী জুলেখা জানান, প্রতিনিদিনে মত কাজ শেষে করে ১৬ নভেম্বর বাড়ি ফেরেন ওই শ্রমিক। রাত ১০টার দিকে খাবার খেয়ে স্ত্রীর কাছে জমা রাখা এক হাজার টাকা নিয়ে বের হন। আর বাড়ি ফিরে আসেনি। পরদিন স্ত্রীকে ফোন দিয়ে জানান তিনি খুব বিপদে আছেন। এই বলেই ফোন কেটে দেন। এ ঘটনার পর পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। কিন্তু ১১ দিন গত হলেও কোন কুল-কিনারা করতে পারেনি পুলিশ।

প্রথম ধাপের পৌর নির্বাচনে আওয়ামী লীগের ১০৫ মনোনয়ন প্রত্যাশী

0
A-LIG-DROHO-27-P6
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী ২৮ ডিসেম্বর প্রথম ধাপের ২৫ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ১০৫ মনোনয়ন প্রত্যাশী আবেদন জমা দিয়েছেন। শনিবার একক প্রার্থী চুড়ান্ত।

সূত্র জানায়, শনিবার বিকাল সাড়ে ৩টায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে একক প্রার্থী চূড়ান্ত করা হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বৈঠকে সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

শুক্রবার ছিল আবেদন বিক্রি ও জমা দানের শেষ দিন। গত চারদিন মনোনয়নের জন্য আবেদনপত্র বিক্রি ও জমাদানের এই কার্যক্রম চলে। এবার সংশ্লিষ্ট জেলা/উপজেলা/পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত রেজুলেশনে প্রস্তাবিত প্রার্থীর বাইরে অন্য কারও কাছে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র বিক্রি করছে না দলটি।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১০ ডিসেম্বর এবং ভোট গ্রহণ ২৮ ডিসেম্বর। সব পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়াবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে এমপি আমির হামজার পোষ্ট

কুষ্টিয়া প্রতিনিধি অপকর্মকারীদের বিরুদ্ধে রুখে দঁড়ানোর জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহবান জানিয়েছেন মুফতি আমির হামজা। একই সাথে তিনি কু্ষ্িটয়াবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছেন। সোমবার (৪ এপ্রিল) রাতে...

ঘুড়ি

ঘুড়ি। আগের মত আর রঙিন কাগজের ঘুড়ির দেখা মেলে না। এখন প্রচলন হয়েছে পলিনি পেপারের তৈরী ঘুড়ি। শিশুটি বোরো ধানের আইল দিয়ে ঘুড়ি হাতে...

খোকসায় রাস্তার গর্তে ভ্যান উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রাস্তা বর্ধিত করণের গর্তে ভ্যান উল্টে গিয়ে ঝন্টু দাস (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যান একশিশু ও...

খোকসায় রাষ্ট্রিয় মর্যাদায় বীব মুক্তিযোদ্ধার দাফন

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক কর্মী আব্দুল ওহাব (৭৩) কে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার সকালে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে...

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম...