মঙ্গলবার, মে ৫, ২০২৬.
Home Blog Page 587

শৈলকুপা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

0
Sahakulpa pic 22 -P-2
ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন।

রবিবার দুপুরে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এসময় সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধও সুধিজন উপস্থিত ছিলেন। কর্মক্ষেত্রে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন সকলের সহযোগিতা কামনা করেছেন।

তিনি শৈলকুপা পৌর এলাকার ৭ ,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর ছিলেন।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিকদার মোশাররফ হোসেন সোনা হৃদরোগে মৃত্যুবরণ করেন।

খোকসা-সেনগ্রাম কালীতলা সড়কে পুকুরের সৃষ্টি হয়েছে

0

সংস্কার কাজ ৩ বছর ধরে টেন্ডার পুনঃটেন্ডারের মধ্যে আটকে আছে

স্টাফ রিপোর্টার

খোকসা-সেনগ্রাম কালীতলা সড়কের প্রায় সাড়ে ১২ কিলোমিটার জুড়ে খানাখন্দে সৃষ্টির ফলে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। সড়কটির একাধিক স্থানের মাটি সরে গিয়ে পুকুরের সৃষ্টি হয়েছে। সড়কটির সংস্কার কাজ ৩ বছর ধরে টেন্ডার পুনঃটেন্ডারের মধ্যে আটকে আছে। প্রকৌশলী দুষলেন নিয়োগ প্রাপ্ত ঠিকাদারকে।

খোকসা উপজেলার পদ্মা অববাহিকার আমবাড়িয়া ও জয়ন্তী হাজরা ইউনিয়নে ১২টিও বেশী গ্রামসহ পাংশা উপজেলার চর অঞ্চলের কয়েকটি ইউনিয়নের মানুষরে উপজেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র সড়ক খোকসা-সেনগ্রাম কালীতলা জিসি পাংশা সড়ক। প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ সড়কটির খোকসা রেল ষ্টেশন থেকে সেনগ্রাম কালীতলা পর্যন্ত ১২ কিলোমিটার জুড়ে খানাখন্দ আবার কোন কোন স্থানে সৃষ্টি হয়েছে পুকুরের। সড়কটি দিয়ে ভারী যানবাহন তো দূরের কথা বাইসাইকেল চালানোও দুষ্কর হয়ে পরছে। ফলে কয়েক হাজার ছাত্র ছাত্রীসহ প্রায় ১৫ হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।

উপজেলা প্রকৌশীর দপ্তর থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, খোকসা-সেনগ্রাম কালীতলা জিসি পাংশা সড়কটি সংস্কারের জন্য আরসিআইএফ প্রকল্পের অধিন তিন বছর আগে টেন্ডার আহবান করে এলজিইডি। কার্য়াদেশ দিতে বিলম্ব হওয়ায় সড়ক জুড়ে একাধিক পুকুরের সৃষ্টি হয়। ঠিকাদারী প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে পুনঃ স্টিমেট করার ধুয়োতুলে কাজ বন্ধ করে দেওয়া হয়। সর্বশেষ চলতি বছরে ১০.৪৩৪ কিলোমিটার সড়ক সংস্কাররের জন্য দ্বিতীয় দফায় টেন্ডার হয়। জুলাই মাসের প্রধম দিন মীর হাবিবুল আলম এন্ড সৈকত এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। ঠিকাদার নিন্মমানের নির্মান সামগ্রী ব্যবহার করে কাজ শুরুর চেষ্টা করে কিন্তু উপজেলা প্রকৌশলীর দপ্তর থেকে বাধা দেওয়া হয়। এর পর তারা (ঠিকাদার) কাজ বন্ধ রাখে। ইতোমধ্যে সড়কের সৃষ্ট পুকুর গুলো আরো বড়ো হয়ে গেছে। ঠিকাদারী প্রতিষ্ঠান এবারও পুনঃস্টিমেটের জন্য আবেদন করেছে।

খোকসা রেল ষ্টেশন থেকে সেনগ্রাম পর্যন্ত ১২ কিলোমিটার সড়কের সব টুকুই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তাহেরপুর গ্রামে মধ্যে সড়কের মাটি পাশের ডোবায় চলে যাওয়ায় প্রায় ৭০ ফুট লম্বা এলাকা জুড়ে বিশাল আকৃতির পুকুরে পরিণত হয়েছে। বর্ষা মৌসূমে সড়কের গর্তে পরে ৩০টিও বেশী দুর্ঘটনা ঘটেছে। গর্ভবর্তী মহিলা শিশুসহ কমপক্ষে ৫জন পঙ্গুত্ব বরণ করেছেন।

স্থানীয় মসজিদের মোয়াজিন সিরাজ উদ্দিন শেখে জানান, কয়েক বছর ধরের তিনি শুনছেন রাস্তার জন্য টাকা বরাদ্দা হয়েছে কিন্তু কাজ হয় না। কি কারণে কাজ হয় না এ নিয়ে তিনি শুনেছেন নানা গল্প। তারা চায় দ্রুত সড়কটির সংস্কার।

আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান বিশু বলেন, চলাচল অযোগ্য সড়ক মেরামতের জন্য তিনি কর্মকর্তাদের কাছে বাববার ধর্না দিয়েছেন কিন্তু ফান্ড নেই বলে তারা জানিয়েছে। তিনি সড়ক সংস্কারের দাবি জানান।

ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রধান সাইদুর রহমান লালুর অভিযোগের অন্ত নেই। তিনি জানান, সড়কে যে গর্ত (পোট হোল) তৈরী হয়েছে সেগুলো সিডিউলে ধরা নেই। যে ভাবে সিডিউল করা হয়েছে সে ভাবে কাজ করলেও ৬ মাসের মধ্যে রাস্তা আবার নষ্ট হয়ে যাবে। তবে রবিবার সকাল থেকে তিনি কাজ শুরু করেছেন বলে জানা।

সড়ক সংস্কার কাজের তদারকির দায়েত্বে থাকা একজন উপ-সহকারী প্রকৌশলী কথা বলতে রাজি হন নি। তবে সাইফুল ইসলাম জানান, সব ব্যাপার নিয়ন্ত্রন করে নির্বাহী প্রকৌশলীর দপ্তর। সেখানে কথা বলতে হবে।

উপজেলা প্রকৌশলী আবুস সামাদ দুষলেন ঠিকাদিরকে। এই কর্মকর্তা জানান, মঙ্গলবারেও নিবার্হী প্রকৌশলীর দপ্তর থেকে কর্মকর্তা সরেজমিন ঘরে গেছেন। ৫ মাস আগে ঠিকাদারী প্রতিষ্ঠানটিকে কার্যাদেশ দেওয়া হয়েছে। প্রথম দিকে ঠিকাদান অত্যন্ত নিন্মানের কিছু ইট এনে কাজ শুরুর চেষ্টা করেন। তিনি বাধা দেন। পরে আর ঠিকাদার কাজ শুরু করেনি। কিন্তু তারা কাজ শুরু না করে আবার রিভাইজ ষ্টিমেট চাচ্ছেন।

প্রতিশোধের রাজনীতি গণতন্ত্রের জন্য সুখকর নয়- ওবায়দুল কাদের

0
obidul-kader-dro-21-11-2020-p6
ওবায়দুল কাদের

দ্রোহ অনলাইন ডেস্ক

বিআরটিসি’র দোতলা বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রতিশোধের রাজনীতি গণতন্ত্রের জন্য সুখকর নয়। আওয়ামী লীগ কখনো প্রতিশোধের রাজনীতি করে না।

শনিবার সকালে মিরপুর-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসি’র দোতলা বাস সার্ভিসের উদ্বোধনকালে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ এদেশের সবচেয়ে সহিষ্ণু রাজনৈতিক দল। আওয়ামী লীগ ৭৫ এর ১৫ আগস্টের নির্মমতা দেখেছে, দেখেছে ৩ নভেম্বরের অমানবিকতা, গ্রেনেড হামলাসহ ২০ বারের মতো শেখ হাসিনাকে হত্যার অপপ্রয়াস চালাতেও দেখেছে। আওয়ামী লীগ কখনো প্রতিশোধের রাজনীতি করে না। প্রতিশোধের রাজনীতি গণতন্ত্রের জন্য সুখকর নয়।

তিনি বলেন, গণতন্ত্র একটি বিকাশমান প্রক্রিয়া, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং পরিচর্যায় গণতন্ত্র বিকশিত হয়। কিন্তু দুঃখজনকভাবে বিএনপি গণতন্ত্রের কথা বললেও গণতন্ত্রকে এগিয়ে নিতে যে ভূমিকা দরকার তা থেকে তারা অনেক দূরে অবস্থান করে।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নির্বাচনে অংশ নেয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে। বিএনপি একদিকে গণতন্ত্রের কথা বলে অপরদিকে নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালায়।

আওয়ামী লীগ সমালোচনাকে ভয় পায় না জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ গঠনমূলক সমালোচনা থেকে শিক্ষা নেয়ার সৎসাহস রাখে। এ সময়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও রোগমুক্তি কামনা করেন।

সাকিবকেও ছাড়লেন না কঙ্গনা

0
Kangana-Sakib-dro-21-11-2020-p5
সাকিব-কঙ্গনা

দ্রোহ স্পোর্টস ডেস্ক

কলকাতায় একটি মন্দিরে কালীপূজায় উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেয়াকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব আল হাসানকে নিয়ে এবার মন্তব্য করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

সাকিবের বিষয়টি নিয়ে ভারতের টাইমস নাউ পত্রিকার একটি নিউজ শেয়ার করে কঙ্গনা হিন্দিতে লেখেন, ‘কেন মানুষরা মন্দিরকে ভয় পাচ্ছে? এর কারণ কী? যদি হিন্দুরা সারা দিন মসজিদে থাকে তবু রামের নাম তাদের হৃদয়ে থাকবে।’

যেখানেই বিতর্ক সেখানেই পাওয়া গেছে বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওতকে। বেফাঁস মন্তব্য করে যেকোনও পরিস্থিতি উস্কে দেওয়ায় বেশ নাম রয়েছে এই অভিনেত্রীর।

অনেকে মনে করছেন, বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়ে কথা বলে নিজেকে সব সময় আলোচনায় রাখতে চান কঙ্গনা।

দাবাং সিনেমাখ্যাত সালমান সপরিবার আইসোলেশনে

0
Salman's Family-dro-21-11-2020-p4
সালমান খান ও তার পরিবার

দ্রোহ অনলাইন ডেস্ক

ব্যক্তিগত ড্রাইভার ও দুই কর্মী করোনা আক্রান্ত হওয়ায় সপরিবারে আইসোলেশনে বলিউড সুপারস্টার সালমান খান। এতে করে স্থগিত হয়ে গেল সালমান খানের বাবা-মায়ের বিবাহবার্ষিকীর আয়োজন। খবর পিংকভিলা ডটকম’র।

দাবাং সিনেমাখ্যাত এই অভিনেতার ব্যক্তিগত গাড়িচালক অশোকসহ বাড়ির দু’জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যে তাদের বোম্বে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপরই নিজেদের আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন খান পরিবারের সদস্যরা।

তবে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে খান পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।

সামনেই সালমানের বাবা সেলিম খান ও মা সালমা খানের বিবাহবার্ষিকী। পরিবারের সদস্যরা চেয়েছিলেন ধুমধাম করে বিশেষ এই দিনটি উদযাপন করতে। কিন্তু আপাতত তা স্থগিত করা হয়েছে।

করোনা মহামারীর কারণে ভারতে লকডাউন শুরুর পর প্যানভেলে অবস্থিত খামারবাড়িতে ছিলেন সালমান খান। এরপর কিছুদিন আগে তার ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমার শুটিং করেছেন। বর্তমানে ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের সঞ্চালনা নিয়ে ব্যস্ত এই অভিনেতা। কিন্তু আইসোলেশনে থাকায় আগামী পর্বগুলোতে তাকে দেখা যাবে কিনা তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

ঝিনাইদহে সাংবাদিকরা মানববন্ধন ও সমাবেশ করেছে

0
JHANIDA-dro-21-11-2020-p3

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের দুই সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মানহানী মামলার অভিযোগ দায়েরের প্রতিবাদে আবারো মানববন্ধন ও সমাবেশ করেছে জেলার সাংবাদিকরা।

শনিবার সকালে জেলা সদরের চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ডে প্রেরণা-৭১ (মুজিব) চত্বরে সাংবাদিক মানববন্ধন কর্মসুচি পালন করেন। এই কর্মসুচিতে ঝিনাইদহ ছাড়াও হরিণাকুন্ডু, কালীগঞ্জ ও কোটচাঁদপুরে কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিক নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ গ্রহন করেন।

একই সময় পুলিশ বক্সের সামনে ঝিনাইদহ রিপোর্টার ইউনিটের নেতৃবৃন্দ পৃথক ভাবে মানববন্ধন কর্মসুচি পালন করেন। অন্যদিকে মহেশপুর শহরের থানা মোড়ে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন মানববন্ধন কর্মসুচি পালন করেছে।

এ সব সমাবেশে দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার ব্যুরো প্রধান জাহিদুর রহমান তারেক, দৈনিক সময়ের সমীকরণের জাহিদুল হক বাবু, অনলাইন দৈনিক বিদ্রোহী ডটকমের সম্পাদক ওমর আলী সোহাগ, সামাজিক ও রাজনৈতিক কর্মী সিরাজুল হক, ঝিনাইদহ রিপোর্টার ইউনিটের আব্দুস সামাদ, আব্দুস সালাম, কামাল হোসেন, হাবিব চৌধুরী, তারেক, ফিরোজ, বদিউজ্জামান, জাফিরুল ইসলাম, বিউটিফুল ঝিনাইদহের নায়েব আলী, মানবতার ফেরীওয়লা খ্যাত তারেক মাহমুদ জয়, ফজের বিশ্বাস ফাউন্ডেশনের সাফওয়ান আব্দুল্লাহ অনিক, হারুন অর রশিদ, কোটচাঁদপুর রিপোর্টার ইউনিটির সভাপতি মামুনুর রশিদ সুমন, সম্পাদক জাহিদ জামান, তথ্যানুসন্ধানের আবুল বাশার, আরিফুল ইসলাম, সোহাগ মিয়া, দৈনিক নবচিত্রের কোটচাঁদপুর প্রতিনিধি শহিদুল ইসলাম ও আজকের বসুন্ধারার বাবলুর রহমানসহ প্রমুখ।

বাংলাদেশের মুর্শিদা বিশ্ব সেরা ২০ নারী ক্রিকেটারের তালিকায়

0
MURSHADA-dro-21-11-2020-p2
মুর্শিদা খাতুন

দ্রোহ স্পোর্টস ডেস্ক

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো প্রকাশিত তালিকায় বিশ্বের সেরা ২০ নারী ক্রিকেটারের মধ্যে বাংলাদেশ দলের মুর্শিদা খাতুনের নাম উঠে এসেছে। তিনি কুষ্টিয়ার খোকসার মেয়ে।

আগামী এক দশক ক্রিকেট দুনিয়া শাসন করবেন সম্ভাবনাময়ী এই ২০ জন নারী ক্রিকেটার।

বাংলাদেশের বাঁ-হাতি ওপেনার মুর্শিদা খাতুন সেই তালিকায় জায়গা করে নিয়েছেন। বিশ্বের নামকরা খেলোয়াড়, কোচ ও ধারাভাষ্যকারদের মতামতের ভিত্তিতেই নির্বাচন করা ভবিষ্যতের তারকা নারী ক্রিকেটারের এই তালিকা তৈরি করেছে ক্রিকইনফো।

২০১৮ সালে বাংলাদেশ নারী ক্রিকেট দলে অভিষেক হয় মুর্শিদার। এ পর্যন্ত দেশের হয়ে খেলেছেন পাঁচ ওয়ানডে ও ১০ টি ২০। গত ফেব্রুয়ারিতে ব্রিসবেনে পাকিস্তানের বিপক্ষে ৩৮ বলে ৪৩ রানের ইনিংস খেলে আলোচনায় আসেন তিনি।

এছাড়া নারী বিশ্বকাপে ভারতের বিপক্ষে করা ২৬ বলে ৩০ রানের ইনিংস তাকে চিনিয়েছে আলাদা করে। আগামীতে নারী ক্রিকেট শাসন করবেন এমন একটি তালিকায় জায়গা করে নিয়েছেন ২১ বছর বয়সী মুর্শিদা। এই তরুণীকে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পদ বলে আখ্যা দিয়েছে ক্রিকইনফো। এই তালিকায় আছেন অস্ট্রেলিয়ার পাঁচজন, চারজন ভারতীয়, তিনজন ইংলিশ ক্রিকেটার। এছাড়া দু’জন করে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের এবং একজন করে শ্রীলংকা, পাকিস্তান ও নিউজিল্যান্ডের।

কুষ্টিয়ার খোকসার থানা পাড়ায় কাজী গোলাম মোস্তফার মেয়ে মুর্শিদা খাতুন। আত্মপ্রচেষ্টা ও স্থানীয় ক্রিকেটারদের একান্ত অনুপ্রেরণায় মুর্শিদার ক্রিকেটার হয়ে ওঠা।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের উদীয়মান ক্রিকেটার মুর্শিদা খাতুন নাম বিশ্বের সেরা ২০ প্রভাবশালী নারী ক্রিকেটারের তালিকায় ওঠায় তাকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি।

তাদের মধ্যে সাপ্তাহিক দ্রোহ পরিবারের পক্ষ থেকে সম্পাদক, খোকসা প্রেসক্লাব, খোকসা যুব সংঘ উল্লেখ যোগ্য।

খুলনায় সড়ক দুর্ঘটনায় ব্র্যাক কর্মী নিহত

0
rta-dro-21-11-2020-p1
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

খুলনার তেরখাদায় ওভারটেক করতে গিয়ে বাসের সাথে ধাক্কালেগে এক ব্র্যাক কর্মী নিহত হয়েছেন।

শনিবার সকালে ব্র্যাক কর্মী আবুল কালাম খান উপজেলার সাচিয়াদহ বাজারের কাছে দুর্ঘটনার শিকার হন। নিহত ব্র্যাক কর্মীর বাড়ি গোপালগঞ্জে।

থানার ওসি তদন্ত মোশাররফ হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে বাসটি তেরখাদা থেকে খুলনার দিকে আসছিল। সাচিয়াদহ বাজারের সন্নিকটে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়। ঘাতক বাস ও চালক মিজানুর রহমানকে আটক করা হয়েছে।

মেঘনায় লঞ্চ ডাকাতি

0
dakity-dro-20-11-2020-p8

দ্রোহ অনলাইন ডেস্ক

স্পিডবোটে করে এসে মেঘনা নদীতে লঞ্চে উঠে যাত্রীদের টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী লুটে নিয়ে গেছে ডাকাতরা।

বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়ার কাছে ষাটনল এলাকায় এমভি মকবুল-২ লঞ্চে এই ডাকাতির ঘটনা ঘটে বলে চাঁদপুরের মতলব উত্তর থানার ওসি নাসির উদ্দিন মৃধা নিশ্চিত করেন।

গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানান, ডাকাতদের হামলায় ওই লঞ্চের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

নারায়ণগঞ্জ থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে রাত ৯টার দিকে চাঁদপুরের ষাটনলের উদ্দেশ্যে রওনা হয় এমভি মকবুল-২।

যাত্রীদের বরাত দিয়ে ওসি নাসির উদ্দিন জানান, গজারিয়া এলাকায় মেঘনা নদী পার হওয়ার সময় কয়েকটি স্পিডবোটে করে জনা বিশেক ডাকাতের একটি দল লঞ্চে এসে ওঠে।

তারা আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে লঞ্চের যাত্রীদের ভয়-ভীতি দেখায়। যাত্রীদের কাছ থেকে কয়েক লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তারা আবার চলে যায়।”

খবর পেয়ে চাঁদপুরের মতলব উত্তর থানা ও মুন্সীগঞ্জের গজারিয়া থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই লঞ্চ পরিদর্শন করেন।

ওসি বলেন, ডাকাতির ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। তবে কাউকে আটক করা যায়নি

পরাজিত শক্তি নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত – হাছান

0
hasan-dro-20-11-2020-p9

দ্রোহ অনলাইন ডেস্ক

শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত এক স্মরণসভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি একথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদিকে বলছেন, সরকার দমন-নিপীড়ন চালাচ্ছে, আবার অন্যদিকে বলছেন, দেশে সরকার আছে কিনা তিনি অনুভব করতে পারছেন না।

“ফলে তার নিজের দ্বারা স্ববিরোধী এবং অসংলগ্ন বক্তব্য তার মাধ্যমেই উঠে এসেছে। তিনি কেন এ ধরণের অসংলগ্ন বক্তব্য রাখছেন, সে বিষয়ে বিএনপিকে অনুরোধ জানাব, একটু পরীক্ষা-নীরিক্ষা করে দেখার জন্য।”

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশ এগিয়ে যাচ্ছে, তখন দেশ ও দেশের অগ্রগতির বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র অব্যাহত আছে।

তিনি আরো বলেন, আমাদের মাথায় রাখতে হবে, বঙ্গবন্ধুকে তখনই হত্যা করা হয়েছিল, যখন বঙ্গবন্ধুকে রাজনৈতিকভাবে তার রাজনৈতিক প্রতিপক্ষ, মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি, দেশি এবং আন্তর্জাতিক শক্তি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছিলো।

জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার মুক্তিযোদ্ধা শওকত আলীর মৃত্যুতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এবং জনতার প্রত্যাশা সংগঠনের যৌথসভা আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।

জনতার প্রত্যাশা’র সভাপতি এম এ করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের ভাইস প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা আকরাম হোসাইন, অ্যাডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা।

সর্বশেষ সংবাদ

খোকসায় রাষ্ট্রিয় মর্যাদায় বীব মুক্তিযোদ্ধার দাফন

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক কর্মী আব্দুল ওহাব (৭৩) কে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার সকালে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে...

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম...

পোড়া মবিল দিয়ে তৈরি হচ্ছে বিকল্প ডিজেল তা দিয়ে মেশিন চলছে

কুষ্টিয়া প্রতিনিধি দেশজুড়ে জ্বালানি তেলের সংকটে যখন কৃষকেরা বিপাকে, তখন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক উদ্ভাবক ফেলে দেওয়া পোড়া মবিল দিয়ে বিকল্প ডিজেল তৈরি করে এলাকায়...

ভ্যান চালিয়ে পাঁচ সদস্যের সংসার চালাচ্ছে দশ বছরের শিশু জুনায়েদ

কুষ্টিয়া প্রতিনিধি গত মার্চ মাসে অসুস্থ স্বামী হাবিবুর রহমানের চিকিৎসার জন্য জমানো টাকা নিয়ে তিন শিশুসন্তানকে ফেলে রেখে স্থানীয় এক যুবকের সঙ্গে পালিয়ে যান স্ত্রী...

নগদ টাকাসহ ৫ দিন ধরে নিখোঁজ ডেলিভারী ম্যান

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় অর্ধ লাখ টাকাসহ সজল শেখ (২০) নামে এক তরুণ পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন। ২৯ এপ্রিল রাত সাড়ে ৮টা থেকে তাঁর আর...