মঙ্গলবার, মে ৫, ২০২৬.
Home Blog Page 589

টিউশন ফি ছাড়া টাকা নিতে পারবে না স্কুল-কলেজ

0
mau-droho-18-11-2020-p-6

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা মহামারীর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বেসরকারি স্কুল-কলেজগুলো শিক্ষার্থীদের টিউশন ফি নিতে পারবে।

বুধবার এক বিজ্ঞপ্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, টিফিন, পুনঃভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন ও উন্নয়ন বাবদ এবং অ্যাসাইনমেন্ট সংক্রান্ত কোনো ফি নেওয়া যাবে না।

গত ১৮ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। এ অবস্থায় শিক্ষার্থীদের টিউশন ফি নিয়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবকদের মতদ্বৈততা দেখা যাচ্ছে।

অভিভাবকদের অনেকে বলছেন, স্কুল এখন বন্ধ, তাছাড়া মহামারীর এই সময়ে তারাও আর্থিক ক্ষতির সম্মুখিন হয়েছেন; ফলে তাদের পক্ষে টিউশন ফি দেওয়া সম্ভব নয়।

অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলছে, তারা শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখার যথাসাধ্য চেষ্টা করেছে। তার প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষক-কর্মচারীদের বেতন ও স্কুল রক্ষণাবেক্ষণ খাতে প্রতি মাসে তাদের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয় করতেই হয়।

মাউশি বলছে, এ অবস্থায় আমাদেরকে যেমন অভিভাবকদের অসুবিধার কথা ভাবতে হবে, অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন বন্ধ বা অকার্যকর হয়ে না যায় কিংবা বেতন না পেয়ে শিক্ষক-কর্মচারীদের জীবন যেন চরম সংকটে পতিত না হয়, সেটাও খেয়াল রাখতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সার্বিক বিষয়গুলো বিবেচনা করে সিদ্ধান্ত হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো (এমপিওভুক্ত ও এমপিওবিহীন) শিক্ষার্থীদের কাছ থেকে শুধু টিউশন ফি গ্রহণ করতে পারবে।

কিন্তু অ্যাসাইনমেন্ট, টিফিন, পুনঃভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন ও উন্নয়ন বাবদ কোনো ফি গ্রহণ করবে না বা করা হলে তা ফেরত দেবে অথবা তা টিউশন ফির সঙ্গে সমন্বয় করবে। এছাড়া অন্য কোনো ফি যদি অব্যয়িত থাকে, তা একইভাবে ফেরত দেবে বা টিউশন ফির সঙ্গে সমন্বয় করবে।

গানম্যান নিয়ে অনুশীলনে সাকিব

0
ছবি সংগৃহীত

দ্রোহ স্পোর্টস রিপোর্টার

নিষেধাজ্ঞা মুক্তির পর নানা বির্তকে জড়িয়ে পরা ও হত্যার হুমকীর মুখে পরেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তাকে বাড়তি নিরাপত্তার জন্য গানম্যান দিয়েছে বিসিবি।

বুধবার সকালে মিরপুরে অনুশীলনে আসে সাকিব আল হাসান। এ সময় তার সঙ্গে একজন গানম্যানকে দেখা যায়। অবশ্য বিসিবির পক্ষ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সাকিবসহ কয়েক জনের বার্তি নিরাপত্তার বিষয়ে নিশ্চিত করেছেন।

এই কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, এটা বাড়তি নিরাপত্তার জন্য। যেহেতু একটা অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে একটা জিনিস এসেছে, তাই সাময়িকভাবে একটু সাবধানতা অবলম্বন করা।

নিষেধাজ্ঞা শেষে দেশে ফেরার পর এই তারোকা ক্রিকেটার তিনটি বিতর্কে জড়িয়ে পরেন। দেশে ফেরার পরদিন স্বাস্থ্যবিধি না মেনে একটি সুপারশপ উদ্বোধন করা। বেনাপোল সীমান্ত দিয়ে কলকাতা যাওয়ার পথে সাকিবের হাত লেগে এক ভক্তের মোবাইল পড়ে যাওয়া নিয়ে দ্বিতীয় বিতর্ক। সর্বশেষ কলকাতায় পূজা উদ্বোধনের খবরে। অনেকেই ক্ষোভ প্রকাশ করতে থাকেন এ নিয়ে। এমনকি এজন্য তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে এসে প্রাণনাশের হুমকি দেন সুনামগঞ্জের এক যুবক। পরে অবশ্য তাকে গ্রেফতার করে র‌্যাব। এরপর ইউটিউবে ‘পূজা উদ্বোধন করিনি’ বলে জানান সাকিব।

শৈলকুপায় এজেন্ট ব্যাংকের শাখা উদ্বোধন

0
shalkupia-droho-18-11-2020-p-3

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় শাহজালাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার কবিরপুর নুর জাহান সুপার মার্কেট এর নিচতলায় উদ্বোধনী আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর ওর্য়াড কাউন্সিলর শওকত আলী। বক্তব্য ব্যবসায়ী প্রবীর কুমার সাহা, সিটি কলেজ অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন ও বনিক সমিতির সভাপতি আব্দুস সোবহান প্রমুখ।

ঢাকায় রাত আটটার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে

0
Dncc-droho-18-11-2020-p-2
ছবি সংগ্রহ

দ্রোহ অনলাইন ডেস্ক

রাত আটটার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকার সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি মনে করেন, রাজধানী শহরকে শৃঙ্খলায় আনতে মার্কেট, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টার মধ্যে বন্ধ করলে সামগ্রিক ব্যবস্থাপনার সুষ্ঠুভাবে সম্পাদন করতে সুবিধা হবে।

বুধবার ডিএসসিসির একটি মাকের্টে ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বেশ কিছু এলাকায় সরেজমিন পরিদর্শনে গিয়ে তিনি এমনই আভাসদেন।

মেয়র বলেন, শহরটাকে একটি সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসতে চাই। রাত ৮টার মধ্যে সব ব্যবসায়িক প্রতিষ্ঠান, দোকানপাট বন্ধ করতে চাই। বহির্বিশ্বে একটি সুনির্দিষ্ট সময়ের পরে সবকিছু বন্ধ হয়ে যায়। বিকাল ৫টা, সন্ধ্যা ৬টা, ৭টা ও ৮টা বিভিন্নক্ষেত্রে এলাকাভিত্তিক সেই সময়সীমা নির্ধারণ করা হয়। এজন্য তিনি এমন সিদ্ধান্ত নিতে চাইছেন।

তিনি মনে করেন, রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ হলে রাজধানী যানজট থেকে অনেকটা মুক্তি পাবে, মানুষ পরিবার ও সন্তানকে সময় দিতে পারবে।

তিনি আরো বলেন, রাত ৮টা পর্যন্ত দোকানপাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা রাখার জন্য সময় নির্ধারণ করেছি। এটি কার্যকর করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

এর আগে মেয়র তাপস আজিমপুর আধুনিক নগর মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গলি, রাজধানী মার্কেট এলাকা ও মুক্তিযোদ্ধা মুরাদ কমিউনিটি সেন্টার পরিদর্শন করেন। দুপুরে রাজধানীর টিকাটুলির শেরেবাংলা মহিলা মহাবিদ্যালয়ের শেখ হাসিনা একাডেমিক ভবন উদ্বোধনে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নুরী, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, ডিএসসিসি কাউন্সিলর হাসিবুর রহমান মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

উধাও শিশুটির লাশ মিলল পুকুরে

0
Ch-droho-18-11-2020-p-1
ছবি সংগ্রহ

দ্রোহ অনলাইন ডেস্ক

বাগেরহাটের মোরেলগঞ্জে বাবা-মায়ের পাশ থেকে উধাও হয়ে যাওয়া ১৭ দিনের ঘুমন্ত শিশুটির লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

মোরেলগঞ্জের গাবতলা গ্রামের সুজন খান ও তার স্ত্রী শান্তা আক্তার দম্পতির শিশু কন্যাটি রবিবার রাতে উধাও হয়ে যায়।

বুধবার ভোরে বাড়ির পাশের একটি পুকুরের শিশু সোহানার লাশ ভেসে ওঠে। পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে।

মোরেলগঞ্জ উপজেলার গাবতলা গ্রামের সুজন খান ও তার স্ত্রী শান্তা আক্তার রবিবার রাতে নিজ ঘরে ১৭ দিন বয়সী শিশু মেয়ে সোহানাকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে তারা জেগে দেখেন তাদের শিশু মেয়ে বিছানায় নেই। তারা প্রথমে ঘরে শিশুটিকে খোজাখুজি করে। কোথাও হদিস মেলেনা শিশু সোহানার। অবশেষে তিনদিন পর প্রতিবেশীর পুকুরে মিলল লাশ।

এ ঘটনায় নিহত শিশু সোহানার দাদা মোঃ আলী হোসেন খান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

কুষ্টিয়ায় ধর্ষণ মামলায় মাদ্রাসা সুপারের আমৃত্যু কারাদণ্ড

0
Kushtia-droho-17-11-2020-p-3
ছবি সংগ্রহ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ৪৫ দিনের মাথায় মামলার রায় হয়েছে। রায়ে অভিযুক্ত মাদ্রাসা সুপারের আমৃত্যু কারাদণ্ড হয়। একই সঙ্গে তার এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দ-িত আব্দুল কাদের (৪২) মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরূপদহ চকপাড়া গ্রামের বাসিন্দা প্রয়াত সিরাজুল ইসলামের ছেলে এবং স্থানীয় সিরাজুল উলুম মরিয়ম নেছা মহিলা আবাসিক মাদ্রাসার সুপার।

মামলার নথি থেকে জানা গেছে, চলতি বছরের ৪ অক্টোবর মিরপুরের পোড়াদহ ইউনিয়নের স্বরূপদহ চকপাড়া গ্রামের সিরাজুল উলুম মরিয়ম নেছা মহিলা আবাসিক মাদ্রাসার ৮ম শ্রেণির এক ছাত্রীকে মাদ্রাসা সুপার আব্দুল কাদের ভোর সাড়ে ৫টা এবং রাত সাড়ে ৮টা দুইবার তার অফিস কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেছেন। এই ঘটনায় পরদিন (৫ অক্টোবর) ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মিরপুর থানায় ওই মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

এই আদালতের পিপি আব্দুল হালিম জানান, আট কার্যদিবসে তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার এসআই আতিকুর রহমান।

ঝিনাইদহে মানববন্ধন করেছে সাংবাদিকরা

0
JAHANIDA-droho-17-11-2020-p-2

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে কালীগঞ্জে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা।

মঙ্গলবার সকালে কালীগঞ্জ শহরের মেইন বাস স্ট্যান্ড এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকরা ঝিনাইদহ-যশোর সড়কে ক্যামেরা রেখে রাস্তায় বসে মিথ্যা মামলার প্রতিবাদ জানান।

দৈনিক যুগান্তরের কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি ও দৈনিক নবচিত্র পত্রিকার বার্তা প্রধান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয় ঝিনাইদহ, কালীগঞ্জ ও কোটচাঁদপুর উপজেলায় কর্মরত সাংবাদিক, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের ঝিনাইদহ প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক নবচিত্রের প্রধান সম্পাদক আলহাজ¦ শহিদুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হাই, দৈনিক নবচিত্রের সম্পাদক ও দীপ্ত টিভির আলাউদ্দিন আজাদ সহ-সভাপতি দৈনিক ইত্তেফাক ও বৈশাখী টিভির রফিকুল ইসলাম মন্টু সহ-সাধারণ সম্পাদক ও আমাদের নতুন সময় পত্রিকার এম.মাহফুজুর রহমান, জিটিভি ও বর্ণময় বাংলাদেশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ওলিয়ার রহমান, যমুনা টিভির আহমেদ নাসিম আনসারী, আরটিভির শিপলু জামান, সিনিয়র সাংবাদিক আব্দুল কাদের, আব্দুস সালাম, জাফর উদ্দিন রাজু, আব্দুল্লাহ আল মামুন, জাফর উদ্দিন রাজু প্রমুখ।

সন্তানরা ফিরে পেলেন বাবাকে

0

সন্তানরা ফিরে পেলেন মানষিক ভারসাম্যহীন বাবাকে

0
FORID-droho-17-11-2020-p-1
২৫ বছর পর মানষিক ভারসাম্যহীন বাবাকে পেলো সন্তানরা

স্টাফ রিপোর্টার

হারিয়ে যাওয়ার ২৫ বছর পর অবশেষে সন্তানরা ফিরে পেলেন মানষিক ভারসাম্যহীন বাবাকে।

মঙ্গলবার তখন সবে ভোরে সূর্য ফুটেছে। এমন সময় খোকসা-শোমসপুর সড়কের উপজেলা সদরের কলুপাড়ারর মোড়ে আনন্দের উৎব শুরু হয়। হারিয়ে যাওয়ার ২৫ বছর পর মানষিক ভারসাম্যহীন বৃদ্ধ ফরিদ উদ্দিনের দুই ছেলে ও ভাতিজার কাছে হস্তান্তরে মুহুত্য। বাড়ি বাড়ি থেকে বউ-ঝিরা শিশু পুরুষ সবাই বেড়িয়ে এসেছিলন রাস্তায়।

FORID-droho-16-11-2020-p-5
মানষিক ভার সাম্যহীন ফরিদ উদ্দিন

পরে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদারসহ জনপ্রতিনিধি ও গনমাধ্য কর্মীদের উপস্থিতিতে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে জমারাখা ওই ভারসাম্যহীন বৃদ্ধে প্রায় ১৬ হাজার টাকা স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। একই সাথে বৃদ্ধ ফরিদ উদ্দিন কেও তাদের হাতে তুলে দেওয়া হয়।

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা লক্ষীদোলা গ্রামের মানষিক ভারষাম্যহীন ফরিদ উদ্দিন ২৫ বছর আগে বাড়ি থেকে হারিয়ে যান। প্রায় ১০ বছর আগে তিনি খোকসা উপজেলা সদরের কলুপাড়ার মোড়ে আশ্রয় নেন। এ বাড়ি সে বাড়ির খাবার খেয়ে তার জীবন চলতে থাকে। শান্ত প্রকৃতির মানষিক ভারসাম্যহীন ফরিদের সাথে গ্রামের মানুষের সখ্যতা গড়ে ওঠে।

কৌতুহল বসে খোকসা জানিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন মানষিক ভারসাম্যহীন ফরিদের কাছে পরিচয় জানার চেষ্টা করেন। গুগল এ্যাপসের সহায়তায় ফরিদের দেওয়া ঠিকানার সন্ধ্যান পেয়ে যান ওই শিক্ষক। বগুড়ার সারিয়াকান্দি উপজেলা সদরের এক হোটেল মালিকের মাধ্যমে উপজেলার লক্ষীদোলা গ্রামে ফরিদের পরিবারের লোকদের সাথে যোগাযোগ করেন। ছবি পাঠিয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে ফরিদের পরিচয় নিশ্চিত হন।

মানষিক ভারসাম্যহীন ফরিদ উদ্দিনকে ফিরে পেয়ে বড় ছেলে শুকুর আলী স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা জানান। ২৫ বছর আগে হঠাৎ করে নিখোজ হয়ে যাওয়া বাবাকে পেয়ে তার তারা পুলকিত।

শিক্ষক আনোয়ার হোসেন বলেন, গুগল এর বদান্যতায় মানষিক ভারসাম্যহীন একজন মানুষকে পরিবারের লোকদের হাতে তুলে দিতে পেরে তিনিও খুশি হয়েছেন।

খোকসা পৌর বাজারে সিসি ক্যামেরার উদ্বোধন

0
KHOKSA-droho-16-11-2020-p-10

স্টাফ রিপোরটার

কুষ্টিয়ার খোকসা পৌর বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তায় বসানো সিসি ক্যামেরার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরের পৌর মেয়র কার্যালয়ে এ প্রকল্পের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাজী সদর উদ্দিন খান।

পৌর মেয়র তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজাসহ সুধিজন।

পৌরসভার নিজস্ব অর্থায়নে উপজেলা সদরের বিভিন্ন পয়েন্টে ১৬ টি সি সি ক্যামেরা স্থাপন করা হয়। এ প্রকল্পের জন্য ব্যয় হয়েছে প্রায় দেড় লক্ষাধিক টাকা।

সর্বশেষ সংবাদ

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম...

পোড়া মবিল দিয়ে তৈরি হচ্ছে বিকল্প ডিজেল তা দিয়ে মেশিন চলছে

কুষ্টিয়া প্রতিনিধি দেশজুড়ে জ্বালানি তেলের সংকটে যখন কৃষকেরা বিপাকে, তখন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক উদ্ভাবক ফেলে দেওয়া পোড়া মবিল দিয়ে বিকল্প ডিজেল তৈরি করে এলাকায়...

ভ্যান চালিয়ে পাঁচ সদস্যের সংসার চালাচ্ছে দশ বছরের শিশু জুনায়েদ

কুষ্টিয়া প্রতিনিধি গত মার্চ মাসে অসুস্থ স্বামী হাবিবুর রহমানের চিকিৎসার জন্য জমানো টাকা নিয়ে তিন শিশুসন্তানকে ফেলে রেখে স্থানীয় এক যুবকের সঙ্গে পালিয়ে যান স্ত্রী...

নগদ টাকাসহ ৫ দিন ধরে নিখোঁজ ডেলিভারী ম্যান

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় অর্ধ লাখ টাকাসহ সজল শেখ (২০) নামে এক তরুণ পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন। ২৯ এপ্রিল রাত সাড়ে ৮টা থেকে তাঁর আর...

কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশু মারা গেছে। এ নিয়ে জেলায় হাম উপসর্গে গত চার মাসে ৯ শিশুর মৃত্যু হলো। এ ছাড়া গত...