মঙ্গলবার, মে ৫, ২০২৬.
Home Blog Page 596

যৌনপল্লী থেকে এক তরুণীকে উদ্ধার

0
RAJBRI-DROHO-8-P14

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লী থেকে এক তরুণীকে উদ্ধার ও এক নারীকে আটক করেছে পুলিশ।

রবিবার সকালে ওই তরুণীকে উদ্ধার ও রোজিনা বেগম (২৯) নামে এক নারীকে আটক করে পুলিশ। আটক রোজিনা গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের (যৌনপল্লী) সুমন মন্ডলের স্ত্রী।

উদ্ধার হওয়া ওই তরুণী জানান, সে নাটোর জেলার হতদরিদ্র এক কৃষকের মেয়ে। বেশ কিছুদিন আগে মোবাইল ফোনের মাধ্যমে তার এক লোকের সঙ্গে কথা হয়। পরিবারের অভাব অনটনের বিষয়টি তার কাছে খুলে বলে মেয়েটি।

একপর্যায়ে ওই ব্যক্তি তাকে গার্মেন্টসে ভালো বেতনে চাকরি নিয়ে দেয়ার কথা বলে চলতি বছর মার্চ মাসে ট্রেনে করে গোয়ালন্দ ঘাট রেলস্টেশনে আসতে বলে।

চাকরির আশায় ওই ব্যক্তির কথা মতো সে গোয়ালন্দ ঘাট স্টেশনে চলে আসে। পরে ওই ব্যক্তির ফোন নম্বর বন্ধ পেয়ে হতাশ হয়ে রেলস্টেশনে অপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে রোজিনা বেগম ওই তরুণীকে নাম ধরে ডেকে বলে তোমার চাকরির জন্য আমার সঙ্গে যেতে হবে। রোজিনা তাকে সঙ্গে নিয়ে যৌনপল্লীর একটি ঘরে আটকে রেখে জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করে।

সেখান থেকে বিভিন্ন সময় পালানোর চেষ্টা করলেও কড়া পাহারার কারণে সে ব্যর্থ হয়। এ পরিস্থিতিতে রবিবার ভোরে সে সেখান থেকে কৌশলে পালিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর রোজিনা তার পিছু নেয়। এসময় সে চিৎকার করলে স্থানীয় লোকজন ও যৌনপল্লীর অদূরে কর্তব্যরত পুলিশ তাকে উদ্ধার ও রোজিনা বেগমকে আটক করে।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, এ ঘটনায় উদ্ধার হওয়া তরুণী বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেছে

জমি নিয়ে বিরোধে ভাই খুন

0
MADER-DROHO-6-11-2020-P-12

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় বাড়ির জমি নিয়ে বিরোধের জের ধরে ছোটভাই এর হামলায় বড়ভাই খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

চিকিৎসাধীন অবস্থায় চুয়াডাঙ্গা হাসপাতালে শনিবার সন্ধ্যায় বড় ভাই কাউছার আলীর মারা যান। নিহত ব্যক্তি সদর উপজেলার ডিহি গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে।

জানা গেছে, বাড়ির জমি নিয়ে নিহত ব্যক্তির নিত ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত কাউছার আলী গুরুতর জখম হন। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পাঁচ দিনের মাথায় শনিবার সন্ধ্যায় কাউছার আলী মারা যান।

দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমান কাজল বলেন, এ ঘটনায় থানায় মামলার পর এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আসছে কোয়ান্টাম কম্পিউটার

0
QURINTIN-COM--droho-p-12

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রচলিত কম্পিউটার থেকে সম্পূর্ণ আলাদা এবং অনেক বেশি কার্যকরি কোয়ান্টাম কম্পিউটার। কম্পিউটারের পরিবর্তিত ও অগ্রসর ধারার একটি রূপ এটি।

প্রচলিত ধারার কম্পিউটারের সঙ্গে কোনোভাবেই মেলানো যাবে না নতুন ধারার এই কম্পিউটারকে। আকারে বড়-সড় হওয়ায় দেখলে মনে হবে যেন পুরনো যুগের কোনো এক কম্পিউটার।

কেক আকৃতির কয়েকটি বস্তু উল্টো করে ঝুলিয়ে দিলে যেমনটি দেখাবে, তেমনই হবে এর যান্ত্রিক অবস্থা। এর সঙ্গে থাকবে বেশ কয়েকটি ধাতব সিলিন্ডার আর সবার নিচে থাকবে কালো একটি চিপ। এর সবই থাকবে কম্পিউটার কাঠামো বা কেসিংয়ের ভেতরে।

বাইরে যথারীতি একটি মনিটর বা ডিসপ্লে থাকবে। বাজারে এ ধরনের ব্যয়বহুল কম্পিউটারের ব্যবসায়িক চাহিদা বা মূল্যমান নেই, তবে এর গুরুত্ব আছে। বেশ কয়েক বছর ধরেই কোয়ান্টাম প্রযুক্তির কম্পিউটার নিয়ে কাজ চলছে। কোয়ান্টাম প্রযুক্তি নিয়ে কাজ করা অগ্রগামী প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে ডি-ওয়েভ।
কানাডার গ্রোসারি চেইন কোম্পানি সেভ অন ফুড এই প্রযুক্তির কম্পিউটারকে নিজেদের সুপার শপের ব্যবস্থাপনা কার্যক্রমে ব্যবহার করতে চায়। তাই তারা ডি-ওয়েভের সঙ্গে মিলে নতুন ধরনের কম্পিউটার উদ্ভাবনের জন্য কাজ করে যাচ্ছে। এবং তাদের যৌথ কার্যক্রম ইতোমধ্যে ফলপ্রসূ হয়েছে।

তৌকীর যা বললেন

0

দ্রোহ অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস বিস্ফোরণের শুরু থেকেই সেখানে অবস্থান করছেন এক সময়ের জনপ্রিয় টিভি অভিনেত্রী বিপাশা হায়াত। আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে স্ত্রী-সন্তানকে সঙ্গ দিতে আমেরিকায় পাড়ি দেন বিপাশার স্বামী জনপ্রিয় টিভি অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ।

এ নিয়ে ইতোমধ্যেই গুঞ্জন রটে, সপরিবারে আমেরিকায় স্থায়ী নিবাস গড়তে চলেছেন তৌকীর-বিপাশা দম্পতি। এ নিয়ে কিছু অনলাইনে তৌকির-বিপাশা আমেরিকায় স্থায়ী হচ্ছেন জানিয়ে সংবাদও প্রকাশ হয়।

এমন সংবাদে বেশ বিব্রত আর বিরক্ত হয়েছেন তৌকীর আহমেদ। বর্তমানে তিনি দেশেই অবস্থান করছেন।

বিষয়টি নিয়ে গণমাধ্যমকে তৌকীর আহমেদ বলেন, যেভাবে বিষয়টি গণমাধ্যমে এসেছে মোটেও তা নয়। আমাদের ছেলেমেয়েরা বড় হচ্ছে। তারা দুজনই আমেরিকায় থেকে পড়াশোনা শুরু করছে। তাদের জন্যই বিপাশা ও আমি আমেরিকায় গিয়েছিলাম। সেখানে ভালো স্কুল খোঁজা নিয়ে সময় পেরিয়ে যায়। তাদের ভর্তির ব্যাপারে সব ঝামেলা শেষ করে দেশে ফিরেছি।

দীর্ঘ সময় ধরে আমেরিকায় বিপাশার অবস্থানের কারণ জানাতে তৌকীর বলেন, ছেলে-মেয়ে সেখানে থাকবে, পড়াশোনা করবে। তাই মা হিসেবে বিপাশা বেশিরভাগ সময় সন্তানদের পাশে থাকবে সেটাই স্বাভাবিক। সময়-সুযোগ করে আমিও তাদের দেখে আসব। কিন্তু ব্যাপারটি এমন নয় যে, দেশ ছেড়ে দিয়ে চিরতরে আমেরিকায় চলে যাচ্ছি।

তৌকীর আরও বলেন, বিপাশা অভিনয়টা না করলেও নিয়মিত নাটক লিখছে। আর আমি তো নিয়মিতই নির্মাণ ও অভিনয় করছি। আমার পরিচালিত ধারাবাহিকগুলোও প্রচার হচ্ছে। নতুন সিনেমা নির্মাণের কাজে হাত দিয়েছি। দেশ ছেড়ে গেলে সেটির কী হবে?

পেশার স্বীকৃতি চান সেলফোন টেকনিশিয়ানরা

0
MOBIL-DROHO-8-11-2020-P-11
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

মোবাইল মেরামত পেশার স্বীকৃতিসহ পাঁচ দফা দাবি জানিয়েছে সেলফোন টেকনিশিয়ান অ্যাসোসিয়েশন।

জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মোবাইল মেরামত পেশায় নিয়োজিতরা কোনো ধরনের অপরাধের সঙ্গে যুক্ত হোক তা আমরা চাই না। আমরা সমসাময়িক আইনি জটিলতার সমাধান, পেশাগত মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, চলমান সংকট উত্তরণে পুলিশের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই।

সংগঠনের পাঁচ দফা দাবি হল- মোবাইল মেরামত পেশার স্বীকৃতি দেয়া, কারিগরি শিক্ষার সুযোগ দেয়া, সুস্পষ্ট কারণ ছাড়া পুলিশের হয়রানি বন্ধ করা, সুনির্দিষ্ট নীতিমালা করা এবং কার্যকরি আইএমইআই রেজিস্ট্রার সার্ভার ডেটাবেজ তৈরি করা।

মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক মাসুদুর রহমান ও মহাসচিব হাজবুল আলম জুলিয়টসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শাহরুখের কাছে ক্ষমা চাইলেন অমিতাভ

0
Amitabh-Shahrukh-DEOHO-08--P10
অমিতাভ বচ্চন- শাহরুখ খান

দ্রোহ বিনোদন ডেস্ক

কিং খান শাহরুখের কাছে ক্ষমা চাইলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বানেগা ক্রোড়পতি’-এর সঞ্চালনাকালে শাহরুখের কাছে ক্ষমা চান অমিতাভ বচ্চন।

তবে বিষয়টি মোটেই গম্ভীর কিছু নয়। অপর্ণা ভয়াস নামে অনুষ্ঠানের প্রতিযোগীর মন রক্ষার্থে মজার ছলে শাহরুখের কাছে ক্ষমা চান অমিতাভ।

ছোটবেলা থেকেই অপর্না ভয়াস শাহরুখের পাড়ভক্ত। তাই শাহরুখকে কেউ বকলে ভালো লাগে না তার।

অনুষ্ঠানে অপর্না অমিতাভকে জানান, ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘মোহাব্বাতে’ আর পরের বছরের ছবি ‘কাভি খুশি কাভি গম’ এ শাহরুখকে আচ্ছা করে বকেছেন অমিতাভ বচ্চন। প্রথমটিতে শিক্ষক হিসেবে আর পরের ছবিতে ‘বাবা’ হিসেবে শাহরুখকে শাসন করেছিলেন অমিতাভ।

এসব মোটেও ভালো লাগেনি শাহরুখের অন্ধভক্ত অপর্ণা ভয়াসের।

প্রতিযোগীর মুখে এ কথা শোনার পর পরই মজার ছলে শাহরুখ খানের কাছে ক্ষমা চান। এ সময় প্রতিযোগীও মজা করে বলেন, এবার তিনি শান্তিতে ঘুমাতে পারবেন। তথ্যসূত্র : জি নিউজ

নতুন রোমাঞ্চে কাজে ফিরছেন সানি

0
SAYNE--droho-p-9
অভিনেত্রী সানি লিওন

দ্রোহ বিনোদন ডেস্ক

বেশ কয়েক মাস আগে বাচ্চাদের কথা ভেবে লকডাউনের মধ্যেই লস অ্যাঞ্জেলসে ফিরে গিয়েছিলেন সানি লিওন। প্রায় ছয় মাস পর ফিরেছেন মুম্বইতে।

লস অ্যাঞ্জেলসকে বিদায় জানানোর আগে ৩৯ বছরের অভিনেত্রী লিখেছেন, ‘নতুন রোমাঞ্চ’র আশায় ফিরছেন তিনি। যদিও পরিবারের কেউ সানির সঙ্গে ফেরেননি। সানি ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে লিখেছেন, পরিবারকে ছেড়ে আসতে মন খারাপ লাগছে। তবে এটা কাজের সময়।

দীর্ঘ লকডাউনের পর এবার কাজে ফিরছেন নায়িকা। সেলফি শেয়ার করেছেন নায়িকা। সেখানে মাস্ক-চশমা ও অতিমারিতে যাতায়াতের সময় প্রয়োজনীয় সমস্ত জিনিস সঙ্গে রেখেছেন সানি। বিমানবন্দরে বসেও ছবি পোস্ট করেছেন সানি। লিখেছেন, মুম্বাইতে ফেরার অপেক্ষা এবার শেষ হোক।

মাহামুদউল্লাহ করোনা আক্রান্ত

0
MAHAMUDLLA-droho-p-6
টি টোয়েন্টির অধিনায় মাহামুদউল্লাহ

দ্রোহ অনলাইন ডেস্ক

টি টোয়েন্টির অধিনায় মাহামুদউল্লাহ ও করোনা আক্রান্ত। অনিশ্চিত হয়ে গেছে তার পাকিস্তান সুপার লীগে খেলা।

রবিবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে পাকিস্তানে যাওয়ার কথা ছিল মাহমুদউল্লাহর। তিনি করোনা আক্রান্ত হওয়ায় তার আর হচ্ছে না।

মাহমুদউল্লাহ নিজেই নিশ্চিত করেছেন তাঁর করোনা আক্রান্ত হওয়ার বিষয়ে। পাকিস্তার যাওয়ার জন্য তিনি করোনা পরীক্ষা করতে দেন। কিন্তু সেখানে তার শরীরে পজিটিভ হয়েছে। তিনি নিজ বাড়িতে হোমকোয়ারেন্টাইনে থাকছেন।

মাহমুদউল্লাহর খেলার কথা ছিল পিএসএলে মুলতান সুলতানের হয়ে। ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর স্থলাভিষিক্ত হওয়ার কথা ছিল তার। এখন সময়মতো সুস্থ হয়ে ওঠার ওপরই নির্ভার করছে তাঁর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলা।

শাহবাগে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

0
MADCAL-STUDENT-droho-p-3
ছবি সংগ্রহ

দ্রোহ অনলাইন ডেস্ক

সেশনজটসহ একাধিক দাবি পুরণের জন্য পূর্ব ঘোষনা অনুয়ায়ী শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মেডিকেল শিক্ষার্থীরা।

করোনাকালে পরীক্ষা বন্ধ রাখা ও ৬০ মাসের বেশি বেতন না নেয়াসহ ৪ দফা দাবি আদায়ে ‘সাধারণ মেডিকেল এবং ডেন্টাল শিক্ষার্থী’দের ব্যানারে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। চলতি মাসের প্রথম দিন শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচি শেষে শাহবাগ মোড়ে সড়ক অবরোধের কর্মসূচি ঘোষনা হয়।

আন্দোলনকারীদের শিক্ষার্থীদের দাবিগুলো মধ্যে রয়েছে করোনাভাইরাস মহামারীর মধ্যে প্রফ পরীক্ষা না নেয়া, সেশনজট নিরসন করে যথাসময়ে কোর্স সম্পন্ন করার ব্যবস্থা, বেসরকারি মেডিকেল কলেজে ৬০ মাসের বেশি বেতন না নেয়া ও মহামারীর সময় পরীক্ষা দিতে গিয়ে আক্রান্ত হলে দায়ভার কর্তৃপক্ষকে নেয়া।

ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধি কৃষকের মৃত্যু

0
TRAN-ACC-bi-droho-p-2
প্রতিকী ছবি

রাজবাড়ী প্রতিনিধি

রাজাবাড়ীর বালিয়াকান্দিতে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক প্রতিবন্ধি কৃষকের মৃত্যু হয়েছে।

রবিবার সকালে উপজেলার চরফরিদপুর মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় নিহত কৃষক সুজাত আলী (৪৫) বহরপুরের গাংচর পদমদী গ্রামের আমেত আলীর ছেলে। তিনি বাক ও শ্রবণ প্রতিবন্ধি ছিলেন।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সুজাত কানে কম শুনতেন এবং বোবা ছিলেন। অন্যের জমিতে কাজ করার জন্য সকালে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। তার সঙ্গে আরও ৪-৫ জন লোক ছিলেন।

চরফরিদপুর মসজিদ এলাকায় রেললাইন পার হওয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হয়। এ সময় অন্যরা পার হতে পারলেও ট্রেনে কাটা পড়েন সুজাত।

সর্বশেষ সংবাদ

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম...

পোড়া মবিল দিয়ে তৈরি হচ্ছে বিকল্প ডিজেল তা দিয়ে মেশিন চলছে

কুষ্টিয়া প্রতিনিধি দেশজুড়ে জ্বালানি তেলের সংকটে যখন কৃষকেরা বিপাকে, তখন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক উদ্ভাবক ফেলে দেওয়া পোড়া মবিল দিয়ে বিকল্প ডিজেল তৈরি করে এলাকায়...

ভ্যান চালিয়ে পাঁচ সদস্যের সংসার চালাচ্ছে দশ বছরের শিশু জুনায়েদ

কুষ্টিয়া প্রতিনিধি গত মার্চ মাসে অসুস্থ স্বামী হাবিবুর রহমানের চিকিৎসার জন্য জমানো টাকা নিয়ে তিন শিশুসন্তানকে ফেলে রেখে স্থানীয় এক যুবকের সঙ্গে পালিয়ে যান স্ত্রী...

নগদ টাকাসহ ৫ দিন ধরে নিখোঁজ ডেলিভারী ম্যান

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় অর্ধ লাখ টাকাসহ সজল শেখ (২০) নামে এক তরুণ পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন। ২৯ এপ্রিল রাত সাড়ে ৮টা থেকে তাঁর আর...

কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশু মারা গেছে। এ নিয়ে জেলায় হাম উপসর্গে গত চার মাসে ৯ শিশুর মৃত্যু হলো। এ ছাড়া গত...