মঙ্গলবার, মে ৫, ২০২৬.
Home Blog Page 599

পাবনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের অবস্থান কর্মসূচি

0
PABNA-DROHO-5-11-2020-P-13
একক অবস্থান

পাবনা প্রতিনিধি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দুর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলা বিভাগের এক শিক্ষক।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের ফটকের সামনে অবস্থান নেন এ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম আব্দুল আলীম।

ড. আব্দুল আলীম বলছেন,এ পাবিপ্রবিতে ড. এম রোস্তম আলী যোগদানের পর থেকে বিশ্ববিদ্যালয়কে অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। বারবার মৌখিক ও লিখিত প্রতিবাদ জানিয়েও উপাচার্যের বেপরোয়া আচরণের কোনো পরিবর্তন হয়নি।

বিশ্ববিদ্যালয় আইন, ইউজিসির নীতিমালা অমান্য, অনৈতিকভাব নিয়োগ, পদোন্নতিসহ প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ, স্বজনপ্রীতি, বারবার প্রমোশন নীতিমালা পরিবর্তন, ভিন্নমতের মানুষদের চাকুরিচ্যুত করা তার অভিযোগের মধ্যে রয়েছে।

দুপুর ১টায় অবস্থান কর্মসূচি শেষে তিনি সাংবাদিকদের জানান, গত পৌনে তিন বছরে ড. রোস্তম আলী এ বিশ্ববিদ্যালয়কে একাডেমিক এবং প্রশাসনিকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন।

এ উপাচার্যের সুনির্দিষ্ট অনিয়ম-দুর্নীতি প্রমাণ প্রকাশ করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন বাংলার এ শিক্ষক।

তার দাবির মধ্যে রয়েছে, ‘ইউজিসির তদন্তে দুর্নীতি প্রমাণিত হওয়ায়’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আব্দুস সোবহানকে পাবিপ্রবি রিজেন্ট বোর্ড থেকে অপসারণ করা। রাবির অবসরপ্রাপ্ত অধ্যাপকদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল। প্রমোশন নীতিমালা ও নিয়মভঙ্গ করে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করা। শিক্ষকদের জ্যেষ্ঠতা মেনে পদোন্নতি। আধুনিক ভাষা ইন্সটিটিউট পুনরায় চালু করা। শিক্ষকদের হয়রানি বন্ধ করা। ক্ষমতার অপব্যবহার করে ফাঁকি দেওয়া বিপুল বাড়িভাড়ার টাকা ফেরত আনা। বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়নাধীন প্রায় ৫শ কোটি টাকার প্রকল্পের কাজে স্বচ্ছতা নিশ্চিত করা।

মেহেরপুরের দেবরের ছুরিকাঘাতে প্রাণ গেল ভাবির

0
MAHERPUR-DROHO-5-11-2020-P-12

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী গ্রামে দেবর আকরাম হোসেনের ছুরিকাঘাতে খুন হয়েছেন বড় ভাইয়ের স্ত্রী মালা খাতুন (৩২)।

বৃহস্পতিবার বেলা ১১টায় নিজ বাড়িতে ছুরিকাঘাতের পর দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মালা খাতুন বামন্দী গ্রামের চেরাকি পাড়ার ইকরাম হোসেনের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, আকরাম হোসেন তার ছেলেকে মারধর করছিলেন। ঠেকাতে গেলে বাবা সোলাইমান হোসেন ও মা তহুরা খাতুনকে ধাক্কা দিয়ে ফেলে দেন আকরাম।
পরে তাকে নিবৃত্ত করতে এগিয়ে যান বড় ভাবি মালা খাতুন। এ সময় মালা খাতুনের তলপেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন আকরাম।

আহত মালাকে প্রথমে বামন্দীর একটি ক্লিনিকে ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুর রহমান বলেন, মরদেহ কুষ্টিয়ায় ময়নাতদন্ত হবে। হত্যাকারী আকরাম হোসেনকে গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।

স্বাস্থ্যের অনিয়মে ক্ষতির অর্থ দুই মাসে আদায়ের সুপারিশ

0
HELI-DROHO-5-11-2020-P-11
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন উন্নয়ন কাজে অনিয়মের কারণে ক্ষতি হওয়া টাকা দুই মাসের মধ্যে সরকারি কোষাগারে জমা করতে বলেছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার সরকারি হিসাব কমিটির বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন অডিট আপত্তি নিয়ে আলোচনা হয়।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ২০১০-১১, ২০১১-১২ অর্থবছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তিনটি বিভাগের (ঢাকা, বরিশাল, সিলেট) কাজে নির্দেশ উপেক্ষা করে লাইসেন্স নবায়ন ফি, তালিকাভুক্তি ফি, ফর্ম বিক্রি, টেন্ডার সিডিউল বিক্রি বাবদ আদায়কৃত রাজস্ব সরকারি কোষাগারে জমা না করে অনিয়মিতভাবে বেসরকারি ব্যাংকে জমা রাখায় সরকার নয় কোটি ২৬ লাখ ৫২ হাজার ৭৫৯ টাকা রাজস্ব আয় হতে বঞ্চিত হয়েছে।

কমিটির কার্যপত্র থেকে জানা গেছে, এ অডিট আপত্তি নিয়ে প্রধান হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয় বলেছে, বেসরকারি ব্যাংকে জমা হওয়া টাকা থেকে যে সুদ হয়েছে সেই টাকাও সরকারি কোষাগারে রাখতে হবে।

এছাড়া নির্মাণ কাজ শেষ করতে ব্যর্থ ঠিকাদারের কার্যাদেশ জরিমানার ভিত্তিতে বাতিল করা সত্ত্বেও জরিমানার অর্থ আদায় না করায় সরকারের ক্ষতি হওয়া তিন কোটি ১৪ লাখ ৭১ হাজার ৬৮৩ টাকা আদায় করে দুই মাসের মধ্যে জমা দেওয়ার সুপারিশ করা হয়।

ওই দুই অর্থবছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনিয়মিতভাবে উন্নয়ন প্রকল্পের চাকরিকাল গণনা করে টাইম স্কেল সিলেকশন গ্রেড স্কেল দেওয়ায় এবং অনিয়মিতভাবে অস্থায়ী রাজস্ব বাজেটে স্থানান্তরের আগেই প্রকল্পের কর্মচারীদের চাকরি বিরতিকালের বেতনভাতা বাবদ ছয় কোটি ৪৯ লাখ ১৭ হাজার ৯৮০ টাকা পরিশোধ করায় সরকারের আর্থিক ক্ষতি সংক্রান্ত অডিট আপত্তি পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করার সুপারিশ করা হয়।

ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ কাজে ৩৩ শতাংশ রড কম ব্যবহার করার পরও মেজারমেন্ট নিয়ে বিল পরিশোধে সরকারের দুই কোটি ১৪ লাখ ৯৬ হাজার ২৭৫ টাকা আর্থিক ক্ষতির অর্থ দুই মাসে আদায় এবং দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি।

কমিটির সভাপতি মো. রুস্তম আলী ফরাজীর সভাপতিত্বে বৈঠকে সদস্য মো. আব্দুস শহীদ, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জহিরুল হক ভূঞা মোহন, মনজুর হোসেন, মুস্তফা লুৎফুল্লাহ এবং মো. জাহিদুর রহমান অংশ নেন।

টেকনাফে রোহিঙ্গা ডাকাতদলের হামলায় বাংলাদেশির মৃত্যু

0
ROHANGA-DROHO-5-11-2020-P-10
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ডাকাতদলের হামলায় এক বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন টেকনাফ থানার ওসি মোঃ হাফিজুর রহমান। নিহত আব্দুর শুক্কুর (৩০) হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার আবুল বশরের ছেলে।

ওসি বলেন, “সকালে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন জাদিমুরা এলাকায় রোহিঙ্গা ডাকাতদল ‘জকির বাহিনীর’ সন্ত্রাসীরা একা পেয়ে বাংলাদেশি স্থানীয় যুবক আব্দুর শুক্কুরকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

শুক্কুর র‌্যাবের সোর্স হিসেবে তথ্য সরবরাহ করত। এ নিয়ে রোহিঙ্গা ডাকাতদল জকির বাহিনীরা সদস্যরা তার উপর ক্ষিপ্ত ছিল বলে জানান এ পুলিশ কর্মর্কর্তা।

ওসি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

কুষ্টিয়ায় যুবকের যাবজ্জীবন

0
KUSHTIA-DROHO-5-11-2020-P-9
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

দ-িত ইয়াছিন মোল্লা (২৫) ঝিনাইদহ সদর উপজেলার চরখাজুরা গ্রামের ইছাহাক মোল্লার ছেলে। যাবজ্জীবনের পাশাপাশি দেড় লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

মামলার বিবরণে বলা হয়, ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর সকালে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর মাফের আলী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক ছাত্রীকে স্কুল গেটের সামনে থেকে অপহরণ করে ইয়াছিন ও তার সহযোগীরা।

এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে অপহরণের অভিযোগে ২১ সেপ্টেম্বর ভেড়ামারা থানায় মামলা করেন। তদন্ত শেষে অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আব্দুল হালিম জানান, রায় ঘোষণার সময় আসামি ইয়াসিন মোল্লা পলাতক ছিলেন।

দৌলতপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

0
Daulatpu-DROHO-5-11-2020-P-8

দৌলতপুর থেকে বিশেষ প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে অপহৃত স্কুলছাত্রী তানিয়া খাতুনের উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পরিবার।

বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে সংবাদ সম্বেলন করে নিখোঁজ ছাত্রী পরিবার। সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, পাশের গ্রামের কয়েকজন বখাটে মিলে সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে কোচিং এ যাবার পথ থেকে অপহরণ করে নিয়ে গেছে। ঘটনার দিনই ছাত্রীর বাবা থানায় অভিযোগ দায়ের করেন কিন্তু ৫ দিনেও অপহৃতকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

সংবাদ সম্বেলনে সপ্তম শ্রেণির ছাত্রী তানিয়ার বাবা মতিউর রহমান অভিযোগ করে বলেন, ঘটনার দিন শনিবার তিনি নিজে বাদি হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। পরিবারটি অপহৃত স্কুল ছাত্রীর জীবন নিয়ে শঙ্কায় দিন কাটাচ্ছেন। তিনি বলেন, তার মেয়ে অপহরণের সাথে জড়িত জয়রামপুর গ্রামের আনেজের বখাটে ছেলে আজিজ, কামরুলের ছেলে বখাটে ইমন, শালিমপুর গ্রামের শাহাজুল, শাহাবুল ও মহাবুল সহ কয়েকজন নাম উল্লেখ করেছেন ওই অভিযোগ পত্রে।

অভিযোগ দায়েরের দু’দিন পর তার মেয়ে অপহরণের সহযোগি মহাবুলকে পুলিশ আটক করে। কিন্তু অদৃশ্য কারণে মুচলেকা নিয়ে তাকে থানা থেকে ছেড়ে দেয়া হয় বলে তিনি অভিযোগ করেন। অপর দিকে ঘটনার ৫ দিন অতিবাহিত হতে চললেও অপহরণকারীদের আটক বা অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারের উদ্যোগ নেয়নি পুলিশ। তিনি দ্রুততম সময়ের মধ্যে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধারের দাবি জানান। একই সাথে অপরাধিদের আটক ও বিচার দাবি করেন।

সংবাদ সম¦েলনে উপস্থিত ছিলেন অপহৃত স্কুল ছাত্রী চাচা শাহাবুল ইসলাম, দাদী রহিলা খাতুন, নানা রহিম বক্স, আকরাম হোসেনসহ স্বজনরা।

দৌলতপুর থানার অফিসার ইনচার্র্জ জহুরুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশের কোন গড়িমসি নেই। পুলিশ পুলিশের গতিতে কাজ করছে। এ ঘটনায় মামলা এন্ট্রি করা হয়েছে। বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। অল্প সময়ের মধ্যে তানিয়াকে উদ্ধারসহ এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

খোকসায় খেয়া ঘাটের ইজারাদারকে জরিমানা

0
VROMAN-ADULAT-5-11-2020-P-6
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা-জানিপুর খেয়া ঘাটে টোল আদায়ের তালিকা টাঙ্গানো না থাকায় ঘাট মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুরে খোকসা-জানিপুর খেয়া ঘাটে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ইসাহক আলী। এ সময়ে ঘাটের কোথাও সরকার নির্দ্ধারিত টোল আদায়ের তালিকা না থাকায় ঘাট মালিক মুক্তার হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করে আদালত।

ভুমি কমিশনারের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ২০০৯ এর ৩৯ ধারায় ঘাটের ইজারাদারকে জরিমানা করা হয়।

সরকারি অনুদানের নতুন ছবিতে মৌসুমী হামিদ

0
Mousumi Hamid-5-11-2020-P-3
মৌসুমী হামিদ

দ্রোহ বিনোদন ডেস্ক

এখন নাটক ও ছবিতে নিয়মিত অভিনয় করছেন মৌসুমী হামিদ। এসেছিলেন সুন্দরী প্রতিযোগিতা দিয়ে। নতুন একটি ছবিতে অভিনয় শুরু করেছেন এই অভিনেত্রী।

সরকারি অনুদানে নির্মিত এই ছবির নাম ‘১৯৭১ সেই সব দিন’। পরিচালনা করছেন নাট্যাভিনেত্রী হৃদি হক। সম্প্রতি পুরান ঢাকার একটি লোকেশনে ছবিটির শুটিং শুরু হয়েছে। এতে কেন্দ্রীয় একটি চরিত্রেই অভিনয় করছেন মৌসুমী হামিদ।

ছবিটিতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, নাটক দিয়ে অভিনয় শুরু করলেও ভালো গল্পের ছবির প্রস্তাব পেলে সেগুলোতেও অভিনয় করছি। এ ছবির গল্প মুক্তিযুদ্ধভিত্তিক হলেও এতে অভিনয় দেখানোর যথেষ্ট জায়গা আছে। চরিত্র অনুযায়ী আমি সর্বোচ্চ চেষ্টা করছি সেটিকে ফুটিয়ে তুলতে। ছবিটির কাজে শিগগিরই উত্তরবঙ্গের লোকেশনে গিয়ে কাজ করতে হবে। আশা করছি এটি উপভোগ্যই হবে।

প্রসঙ্গত, এর আগে প্রশান্ত অধিকারীর পরিচালনায় ‘হাডসনের বন্দুক’ নামের একটি সরকারি অনুদানের ছবিতে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। যদিও ছবিটি আর মুক্তি পায়নি। এদিকে গাজী রাকায়েত পরিচালিত ‘গোর’ নামের একটি ছবিতেও অভিনয় করেছেন মৌসুমী হামিদ। এটি আগামী জানুয়ারিতে আমেরিকার নিউইয়র্কে প্রথম মুক্তি পাবে।

অন্যদিকে খ- নাটকের পাশাপাশি ধারাবাহিক নাটকেও নিয়মিত অভিনয় করছেন তিনি। সঞ্জিত সরকারের পরিচালনায় প্রচার চলতি ‘চিটিং মাস্টার’ নামের একটি ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন। এছাড়া বিশেষ দিবসের নাটকেও তার সরব উপস্থিতি রয়েছে।

পুনম পান্ডের বিরুদ্ধে মামলা

0
Punom Pandey-DROHO-5-11-2020-P-2
পুনম পান্ডের

দ্রোহ বিনোদন ডেস্ক

এফআইআর দায়ের করা হল অভিনেত্রী পুনম পান্ডের বিরুদ্ধে। সমুদ্র সৈকতে হাজির হয়ে অশ্লীল ভিডিও শ্যুটের অভিযোগে উঠেছে তার বিরুদ্ধে। তবে কে পুনম পান্ডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সে বিষয়ে পুলিশ বলেনি।

বিয়ের পর সম্প্রতি গোয়ায় যান পুনম পান্ডে। গোয়ায় থাকাকালীন সৈকতে শ্যুটিংয়ের সময়ই পুনমের বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ।

গোয়ার চাপোলি ডামে ভিডিও শ্যুট করছিলেন পুনম পান্ডে। সেই সময় গোয়া ফরওয়ার্ড পার্টির তরফে পুনম পান্ডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই খবর প্রকাশ করে সংবাদ সংস্থা এএনআই। যদিও গোয়া ফরওয়ার্ড পার্টির কোন সদস্য পুনমের বিরুদ্ধে থানায় হাজির হন, সে বিষয়ে জানা যায়নি কিছু।

প্রসঙ্গত, বিয়ের পর শ্যাম বম্বের সঙ্গে গোয়ায় পাড়ি দেন পুনম। সেখানে গিয়ে শ্যাম তাঁর উপর শারীরিক নিগ্রহ করেন বলে অভিযোগ করেন পুনম। পরে অবশ্য স্বামীর বিরুদ্ধে অভিযোগ তুলে নেন পুনম পান্ডে।

বাইডেনের জয়ের সম্ভাবনা বেশী

0
JOBIDON-DROHO-5-11-2020-P-1
জো বাইডেন

দ্রোহ অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের আর মাত্র ৬টি ইলেক্টোরাল ভোট প্রয়োজন ।

বৃহস্পতিবার সকালে ফক্সনিউজ ও গার্ডিয়ান জানিয়েছে, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের ২৬৪টি ইলেক্টোরাল ভোট পেয়ে এগিয়ে আছেন। অপরদিকে রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ভোট।

যুক্তরাষ্ট্রের ৫০ রাজ্য ও ডিস্ট্রিক অব কলাম্বিয়া (রাজধানী অঞ্চল) মিলে প্রেসিডেন্ট নির্বাচনে মোট ইলেক্টোরাল ভোট ৫৩৮টি। বিজয়ী হওয়ার জন্য প্রয়োজন ২৭০টি ইলেক্টোরাল ভোট।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টায় আর বাংলাদেশ সময় বিকেল ৫টায় ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় স্থানীয় সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টায়)। ভোটের শুরুতেই কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। তবে বিশ্লেষকরা বলছেন, এবার নির্বাচন-পরবর্তী সহিংসতার আশঙ্কা যেমন আছে, তেমনি আছে জয়-পরাজয় নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের সম্ভাবনাও রয়েছে।

গাণিতিক হিসাবে বাইডেনের জয়ের সম্ভাবনা ৯০ শতাংশ আর ট্রাম্পের ১০ শতাংশ। অবশ্য এক্ষেত্রে মনে রাখতে হবে, ২০১৬ সালের নির্বাচনে এমন এক পরিস্থিতির মধ্যেই জয় ছিনিয়ে এনেছিলেন ট্রাম্প।

সর্বশেষ সংবাদ

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম...

পোড়া মবিল দিয়ে তৈরি হচ্ছে বিকল্প ডিজেল তা দিয়ে মেশিন চলছে

কুষ্টিয়া প্রতিনিধি দেশজুড়ে জ্বালানি তেলের সংকটে যখন কৃষকেরা বিপাকে, তখন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক উদ্ভাবক ফেলে দেওয়া পোড়া মবিল দিয়ে বিকল্প ডিজেল তৈরি করে এলাকায়...

ভ্যান চালিয়ে পাঁচ সদস্যের সংসার চালাচ্ছে দশ বছরের শিশু জুনায়েদ

কুষ্টিয়া প্রতিনিধি গত মার্চ মাসে অসুস্থ স্বামী হাবিবুর রহমানের চিকিৎসার জন্য জমানো টাকা নিয়ে তিন শিশুসন্তানকে ফেলে রেখে স্থানীয় এক যুবকের সঙ্গে পালিয়ে যান স্ত্রী...

নগদ টাকাসহ ৫ দিন ধরে নিখোঁজ ডেলিভারী ম্যান

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় অর্ধ লাখ টাকাসহ সজল শেখ (২০) নামে এক তরুণ পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন। ২৯ এপ্রিল রাত সাড়ে ৮টা থেকে তাঁর আর...

কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশু মারা গেছে। এ নিয়ে জেলায় হাম উপসর্গে গত চার মাসে ৯ শিশুর মৃত্যু হলো। এ ছাড়া গত...