সোমবার, মে ৪, ২০২৬.
Home Blog Page 600

যুক্তরাষ্ট্রে যেই ক্ষমতায় আসুক বাংলাদেশের সমস্যা হবে না

0
GOV--DROHO04-11-20P13
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

দ্রোহ অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে যে দলই ক্ষমতায় আসুক না কেন তাতে বাংলাদেশের সঙ্গে পররাষ্ট্রনীতিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো দেশের পররাষ্ট্র নীতি কোনো ব্যক্তির ওপর নির্ভর করে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো। সে কারণে তাদের নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন আমাদের কোনও সমস্যা হবে না।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন বলেন, হোয়াইট হাউজে যে আসেন আমাদের কোন সমস্যা নেই। কারণ ব্যক্তি বিশেষের উপর পররাষ্ট্র নির্ভর করে না। আমাদের অর্থনীতি এখন ভালো। অর্থনীতির দিক থেকে আমরা ভালো করছি। আমরা জিও পলিটিক্যালে ভালো অবস্থানে আছি। তাই আমার ধারণা যে সরকারই আসুক আমরা ওদের সাথে ভালো কাজ করতে পারব।

এসময় তিনি জানান, উস্কানিমূলক কোন কিছুই সমর্থন করে না বাংলাদেশ। এই নিয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও প্রায় একই কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো বিশেষ দল বা ব্যক্তির সঙ্গে নির্ভর করে না, আমাদের সম্পর্ক সে দেশের সরকারের সঙ্গে। সে কারণে যুক্তরাষ্ট্রের নির্বাচনে যারাই জয়লাভ করুক না কেন, আমাদের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।

আব্বাস দম্পতি করোনায় আক্রান্ত

0
BNP-ABBAS--Droho04-11-20P12
বিএনপি নেতা আব্বাস দম্পতি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী করোনা ভাইরাসে এ আক্রান্ত হয়েছেন।

তার একান্ত সচিব আসিফ সোহান বলেন, কয়েকদিন ধরে তারা অসুস্থ বোধ করছিলেন। বুধবার এই দম্পতির করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে পজিটিভ।

চিকিৎসকদের পরামর্শে বাসায় আইসোলেশনে থেকে বিএনপির এই প্রবীন নেতা ও তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস চিকিৎসা নিচ্ছেন।

এই দুই দম্পতি বিএনপির নেতাকর্মী-সমর্থকসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান আসিফ।

আব্বাস দম্পতি ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও তার স্ত্রী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শ্যামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য জহির উদ্দিন স্বপন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েলও করোনা ভাইরাসে এ আক্রান্ত হয়েছেন। সবাই নিজ নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।

যশোরে দগ্ধ কিশোরী বধূ মারা গেছেন

0
JOSAR-DROHO-4-11-2020-P10

যশোর প্রতিনিধি

যশোরের শার্শায় আগুনে পুড়ে এক অন্তঃসত্বা কিশোরী বধূর মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহতের স্বামীকে পুলিশ আটক করেছে।

নিহত গৃহবধূর নাম পুতুল (১৬)। একবছর আগে ঝিকরগাছার কাউরিয়া ঋষিপাড়ার প্রদীপ (২২) কে ভালোবেশে বিয়ে করে। তিনি অন্তঃসত্বা ছিলেন।

বুধবার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে চার মাসের অন্তঃসত্ত্বা পুতুল মারা যায়।

নিহত কিশোরী বধূর স্বজনদের অভিযোগ, মঙ্গলবার রাতে চোখের সামনে অগ্নিদ্বগ্ধের এ ঘটনা ঘটালেও নেশাগ্রস্ত স্বামী প্রদীপ স্ত্রীকে রক্ষা করতে উদ্যোগ নেয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে প্রদীপ ও তার স্ত্রী পুতুলের মধ্যে ঝগড়া হচ্ছিল। একপর্যায়ে তাদের চিৎকার শুনে বাইরে এসে তারা দেখেন ঘরের মধ্যে আগুন জ্বলছে। এসময় প্রতিবেশিরা দগ্ধ গৃহবধূকে উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। পুতুলের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার্ড করা হয়। সেখান থেকে সকালে ঢাকায় নেওয়ার পথে গোপালগঞ্জে অ্যাম্বুলেন্সের মধ্যেই মারা যান পুতুল।

প্রদীপ দাবি করছেন, রাগের মাথায় পুতুল আত্মহত্যা করেছে। তাকে রক্ষা করতে গিয়ে তিনি নিজেও দগ্ধ হন।

যশোরের সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) জুয়েল ইমরান বলেন, ঘটনা শুনেই রাতে তিনি ঘটনাস্থলে যায়। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ সময় প্রদীপকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সাতক্ষীরায় টিসিবি পণ্যে প্রতারণা, ডিলার আটক

0
SHA-04-11-20P7
সাতক্ষীরায় আটক টিসিবির পন্য

দ্রোহ অনলাইন ডেস্ক

টিসিবি পণ্যের মালামাল বিক্রিতে অনিয়ম ও প্রতারণার অভিযোগে সাতক্ষীরায় এক ডিলারকে আটক করেছে পুলিশ।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন জানান, বুধবার ভোরে জেলা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে আয়ুব এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী সিরাজুল ইসলামকে আটক করা হয়েছে।

সালাহউদ্দিন বলেন, গোপন খবরে পুলিশ সিরাজুলের ট্রাকে অভিযান চালিয়ে প্রতরণার প্রমাণ পায়। এই ডিলার অধিক মুনাফার আশায় টিসিবির পণ্য কালো বাজারের বিক্রি করে আসছিল।

মুসলিমা বেগম নামের এক ক্রেতা বলেন, অনেকদিন ধরেই ভোক্তরা সব মালামালই কম পাচ্ছিল। প্রতিদিনই অল্প কিছু লোককে মালামাল দিয়েই বিক্রি বন্ধ বলে জানিয়ে দিতো ওই ডিলার।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিরাজুল বলেন, আসার পথে জেলা নাজিরকে কিছু মালামাল দিয়ে আসি, ফলে নির্ধারিত থেকে কম দেখাচ্ছে।

এ ব্যাপারে জেলা প্রশাসন কার্যালয়ের নাজির শাহাবুদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সিরাজুল ইসলামকে তিনি চেনেন, কিন্তু টিসিবির মালামাল নেয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।

রাজবাড়ীর চন্দনী ইউপি ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

0
rajbari-DROHO04-11-20P10

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নে ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নতুন কমিটি ঘোনা হয়নি।

বুধবারবিকালে চন্দনী বাজারে ইউনিয়ন ছাত্রলীগের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিকুল হোসেন , জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সামছুল সালেহীন অপু, সাধারণ সম্পাদক শেখ রুহুল আমিন , সাংগঠনিক সম্পাদক ফরিদুর রহমান জয়, চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান শাহীনুর, সাধারণ সম্পাদক আব্দুর রফসহ প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন চন্দনী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থপনা করেন, চন্দনী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান (রাকিব)।

সম্মেলনের ২য় পর্যায়ে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সামছুল সালেহীন অপু চন্দনী ইউনিয়ন ছাত্রলীগের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এবং চন্দনী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রার্থীদের জীবন বৃত্তান্ত সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ রুহুল আমিনের নিকট প্রেরণের জন্য বলা হয়।

শ্রাবন্তীর তৃতীয় সংসারও থাকছে না

0
Srabonti-Droho04-11-20P6
অভিনেত্রী শ্রাবন্তী

দ্রোহ বিনোদন ডেস্ক

রেশন সিংয়ের সঙ্গে শ্রাবন্তী ঘরকন্যা আর থাকছেন না! এমন খবরেই তোলপাড় পেজ থ্রির পাতা।

বিষয়টির খোঁজ নিয়ে জানা গেছে, অভিনেত্রীর নিজের ইনস্টাগ্রাম থেকে উধাও স্বামী রোশন সিংয়ের সমস্ত ছবি। অন্যদিকে রোশন সিংয়ের সোশ্যাল হ্যান্ডেল খুঁজলেও মিলছে না স্ত্রী শ্রাবন্তীর কোনো ছবি।

শ্রাবন্তীর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রোশন সিংয়ের কোনও ছবি না মিললেও, অভিনেত্রী এখনও নিজেকে ‘শ্রাবন্তী সিং’ হিসেবেই পরিচয় দিচ্ছেন।

অভিনেত্রীর ইনস্টাগ্রাম হ্যান্ডেল খুঁজে দেখা গেছে শ্রাবন্তী সিং-এর নাম। যদিও এই মুহূর্তে টলিউডের এই প্রথম সারির অভিনেত্রী স্বামী রোশন সিংয়ের সঙ্গে থাকছেন না বলেই সূত্রের খবর (২০১৮ সালে রোশন সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন শ্রাবন্তী)।

শ্রাবন্তীর সঙ্গে এক ছাদের নীচে না থাকলেও, রোশন বা অভিনেত্রী নিজে বিষয়টি নিয়ে কথা বলতে রাজি নন বলে জানা গেছে। অন্যদিকে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শ্রাবন্তীর সঙ্গে সম্পর্ককে ‘অতীত সম্পর্ক’ বলে মন্তব্য করেন রোশন সিং।

প্রসঙ্গত, প্রথম স্বামী রাজীব বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর মডেল কৃষ্ণ ব্রজর সঙ্গে সম্পর্কে জড়ান শ্রাবন্তী। তাঁদের বাগদান থেকে আইনি বিয়ে হয়ে গেলেও, শেষ পর্যন্ত টেকেনি সেই সম্পর্ক। ফলে মডেল কৃষ্ণ ব্রজের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের।

কৃষ্ণ ব্রজর সঙ্গে বিচ্ছেদের পর রোশন সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন শ্রাবন্তী। পঞ্জাবে গিয়ে রোশনের বাড়িতে চুপচাপ বিয়ে সেরে ফেলেন এই অভিনেত্রী। শ্রাবন্তী-রোশনের বিয়েতে হাজির হন দুই পরিবারের ঘনিষ্ঠরা। বিয়ের এক বছর কাটতে না কাটতেই ফের দুজনের সংসারে অশান্তির কালো মেঘ ঘনাচ্ছে বলে খবর।

প্রিয়দর্শিনী মৌসুমী সাতচল্লিশেও মুগ্ধতা ছড়াচ্ছেন

0
প্রিয়দর্শিনী মৌসুমী
প্রিয়দর্শিনী মৌসুমী

দ্রোহ বিনোদন ডেস্ক

বাংলা সিনেমার সেরা নায়ক প্রয়াত সালমান শাহের নায়িকা হয়ে ১৯৯৪ সালে পর্দায় পা রেখেছিলেন ঢাকাই চলচ্চিত্রেরর প্রিয়দর্শিনী মৌসুমী।

কালজয়ী সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি দিয়ে শুরু হয় যাত্রা। সে যাত্রায় আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। সালমান শাহ তাকে রেখে চলে গেলেও হাঁটি হাঁটি পা পা করে ৩ নভেম্বর ৪৭ বছর বয়সে পা রাখলেন এ নায়িকা। তবে, রূপে-গুণে যেন সেই মৌসুমীই আছেন এখনও। এই প্রিয়দর্শিনীর জন্মদিন।

প্রতিবার বিশেষ এ দিনটা নানা আয়োজনে উদযাপন করলেও এবার তা সম্ভব হচ্ছে না। কারণ করোনার জন্য যাপিত জীবনের সব আয়োজন যেনো রঙহীন হয়ে গেছে। তাই মৌসুমীর এবারের জন্মদিনও আয়োজন করে বন্ধু-বান্ধবদের নিয়ে উদযাপনের ইচ্ছে নেই।
১৯৭৩ সালে এই দিনে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন তিনি। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় চুক্তিবদ্ধ হন। সেই ছবিটি মুক্তি পায় ১৯৯৪ সালে।

দীর্ঘ ক্যারিয়ার সালমানকে দিয়ে শুরু করেছিলেন মৌসুমী। এরপর ওমর সানী, ইলিয়াস কাঞ্চন, বাপ্পারাজ, জাহিদ হাসান, অমিত হাসান, রুবেল, মান্না, আমিন খান, ফেরদৌস, রিয়াজ, শাকিল খান ও শাকিব খানসহ ঢাকাই সিনেমার জনপ্রিয় সব নায়কদের বিপরীতে কাজ করে সাফল্য পেয়েছেন। সিনেমার পাশাপাশি টিভি নাটক ও বিজ্ঞাপনেও সফল নাম মৌসুমী।

অভিনয়ের পাশাপাশি একজন নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশ ঘটেছে মৌসুমীর। নির্মাণেও তিনি নিজের নামের সৌরভ ছড়িয়েছেন। অনেক পুরস্কার ও স্বীকৃতি তিনি অর্জন করেছেন। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন ২০১৩ সাল থেকে। কোটি মানুষের ভালোবাসা তার কাছে সবচেয়ে বড় অর্জন বলে মনে হয়। আর রাষ্ট্র তাকে কাজের স্বীকৃতি হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে

0
DHAKA-ED-Droho04-11-20P3

দ্রোহ অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা সাত দফা দাবি আদায়ে ফের আন্দোলনে নেমেছে।

অধিভুক্ত ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ শিক্ষাথীরা তাদের ৭ দফা দাবি আদায়ের আন্দোলনের অংশ হিসেবে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে।

সেখানে তারা বলেন, সাত কলেজের নানা অসঙ্গতি এবং সমস্যার সমাধান কেবল আশ্বাসেই সীমাবদ্ধ। প্রশাসন সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলেও কার্যত দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। এসময় শিক্ষার্থীরা তাদের সাত দফা উত্থাপন করে এগুলো যথাযথভাবে বাস্তবায়ন দাবি জানান। অন্যথায় ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তারা।

মানববন্ধনে ঢাকা কলেজের শিক্ষার্থী নাজমুস শাহাদাতসহ অন্য বক্কারা বলেন, তারা চায় সেশনজট শূন্যে নামিয়ে আনা হোক। এছাড়া সময় মতো পরীক্ষা নেওয়া ও তার ফল প্রকাশ করা। একসঙ্গে পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ত্রুটিমুক্ত ফলাফল প্রকাশসহ একই বর্ষের সব বিভাগের ফলাফল একত্রে প্রকাশ করার জোর দাবি জানান। এছাড়াও অধিভুক্ত কলেজগুলোর ছাত্র-ছাত্রীদের অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি তাদের যথাযথ মূল্যায়ন করারও দাবি জানান এই শিক্ষার্থী।

শৈলকুপায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

0
Shailkupa bikkhob-DROHO04-11-20P2

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় মহানবীর অবমাননা কারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার হাটফাজিলপুর বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে চৌরাস্তা মোড়ে শেষ হয়। পরে এখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা শাহাদত হোসেন, মাওলানা আশরাফ আলী ফারুকী, আবাইপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ হেলাল উদ্দীন বিশ^াস প্রমুখ।

সমাবেশ শেষে ম্যাঁক্রোর ছবি পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়। সমাবেশে বিভিন্ন গ্রাম থেকে ধর্ম প্রাণ মানুষ অংশ গ্রহন করেন। আলহাজ¦ গোলাম কুদ্দুস বিশ^াস প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি পরিচালনা হাফেজ মাওলানা ইদ্রিস হোসেন।

দৌলতপুরে বিক্ষোভ সমাবেশ

0
Daulatpur bak-Droho04-11-20P1
দৌলতপুরে বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি

দৌলতপুরে ওলামা ও ইমাম পরিষদের উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদকে (সা:) অবমাননা করারী ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বাদ আসর দৌলতপুর উপজেলার তারাগুনিয়ায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা ওলামা ও ইমাম পরিষদের ব্যানারে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হলেও ধর্মপ্রাণ সাধারন মুসল্লিরা এ বিক্ষোবে অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি তারাগুনিয়া ডাকবাংলো চত্বর থেকে শুরু হয়। স্থানীয় বাজার ও থানার মোড় প্রদক্ষিণ করে মধ্য বাজারে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন তারাগুনিয়া শাহী মসজিদের ইমাম হাফেজ সামসুল হক, উপজেলা ওলামার পরিষদের সভাপতি ফারুক আহমেদ, সহসভাপতি মুফতি আফরাফ আলী, মাওলানা হোসেন আহমেদ, আল্লারদর্গা ইত্রিস আলী মাদ্রাসার মুহতামিম মুফতি মাহফুজুর রহমান, বায়তুন নুর মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফিরোজুল আলম প্রমুখ।

কর্মসূচি শেষে ফ্রান্স সরকার প্রধানের কুশপুত্তলিকা দাহ করা হয়।

সর্বশেষ সংবাদ

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম...

পোড়া মবিল দিয়ে তৈরি হচ্ছে বিকল্প ডিজেল তা দিয়ে মেশিন চলছে

কুষ্টিয়া প্রতিনিধি দেশজুড়ে জ্বালানি তেলের সংকটে যখন কৃষকেরা বিপাকে, তখন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক উদ্ভাবক ফেলে দেওয়া পোড়া মবিল দিয়ে বিকল্প ডিজেল তৈরি করে এলাকায়...

ভ্যান চালিয়ে পাঁচ সদস্যের সংসার চালাচ্ছে দশ বছরের শিশু জুনায়েদ

কুষ্টিয়া প্রতিনিধি গত মার্চ মাসে অসুস্থ স্বামী হাবিবুর রহমানের চিকিৎসার জন্য জমানো টাকা নিয়ে তিন শিশুসন্তানকে ফেলে রেখে স্থানীয় এক যুবকের সঙ্গে পালিয়ে যান স্ত্রী...

নগদ টাকাসহ ৫ দিন ধরে নিখোঁজ ডেলিভারী ম্যান

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় অর্ধ লাখ টাকাসহ সজল শেখ (২০) নামে এক তরুণ পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন। ২৯ এপ্রিল রাত সাড়ে ৮টা থেকে তাঁর আর...

কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশু মারা গেছে। এ নিয়ে জেলায় হাম উপসর্গে গত চার মাসে ৯ শিশুর মৃত্যু হলো। এ ছাড়া গত...