শনিবার, মে ২, ২০২৬.
Home Blog Page 606

বুক ফেটে কান্না আসছিল অপু বিশ্বাসের

0
OP--droho-28-p9
অপু বিশ্বাস ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

করোনাভাইরাস মাকে কেড়ে নেওয়ায় সময়টা খুব খারাপই যাচ্ছে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাসের।

আর এ জন্যই নিজের ও একমাত্র সন্তান আব্রাম জয়ের জন্মদিন এড়িয়েই গেছেন অপু।

প্রতিবারই জমকালো আয়োজন থাকলেও এবার মাতৃবিয়োগের বিষাদ ও জমাট কষ্ট নিয়েই দিন দুটি পার করেছেন এই চিত্রনায়িকা।

মা হারানোর শোক কাটাতে পারছেন না অপু। যে কারণে তার ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাতেও অপু ছিলেন নিষ্প্রভ মন মরা। যে মা সার্বক্ষণিক ছায়া হয়ে থাকতেন, তাকে ছাড়া এসব জন্মদিন, পূজা কি করে পালন করা যায়।

সোমবার সেই বুকফাটা কান্না প্রকাশ পেল তার একটি স্ট্যাটাসে। নিজের ফেসবুকে অপু লেখেন, ‘এবারের পূজায় কোনো পরিকল্পনা ছিল না। মা কিছুদিন আগে গত হয়েছেন। মা পূজার সব পরিকল্পনা করতেন। মা থাকতে পূজায় অনেক আনন্দ হতো। এবারের পূজাতে মায়ের কথা মনে পড়ছিল আর বারবার বুক ফেটে কান্না আসছিল।’

করোনাকালে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে ‘এটুআই লাইভ টেলিমেডিসিন’

0
CRONA-droho-27-p-8

দ্রোহ ডেস্ক

করোনাকালীন সময়ে দেশের প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য অধিদপ্তর এবং এটুআই-এর যৌথ উদ্যোগে পরিচালিত ‘কোভিড-১৯ টেলিহেলথ সেন্টার’ চালু করেছে স্বাস্থ্য খাতে নতুন উদ্ভাবন ‘এটুআই লাইভ টেলিমেডিসিন’।

করোনা আক্রান্ত রোগীদের মধ্যে ডায়াবেটিস রোগীদের করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে অনলাইনে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রতি এটুআই লাইভ টেলিমেডিসিন সেবার প্রথম পর্ব শুরু হয়েছে। অনুষ্ঠানে সারাদেশ থেকে ডায়াবেটিস আক্রান্ত রোগীরা যুক্ত হন এবং তাঁদের স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।

অনুষ্ঠানে বারডেম হাসপাতালের এন্ডোক্রাইনোলজি ও ডায়াবেটিস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এস এম আশরাফুজ্জামান সরাসরি যুক্ত হয়ে রোগীদের সমস্যার কথা শুনেন, তাঁদেরকে স্বাস্থ্য পরামর্শ প্রদান এবং ই- প্রেসক্রিপন প্রদান করেন।

এ সময় সহযোগী বিশেষজ্ঞ হিসেবে যুক্ত ছিলেন সিনেসিস হেলথ/আইটি এর প্রধান নির্বাহি ও স্বাস্থ্য বাতায়নের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. নিজাম উদ্দিন আহমেদ। সারাদেশ থেকে যেকোন করোনা আক্রান্ত রোগী ০৯৬৬৬৭৭৭২২২ নম্বরে কল করে অথবা ৩৩৩ নম্বরে (টোল ফ্রি) কল করে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারছেন।

চাঁদে পানির সন্ধান পাওয়ার দাবি নাসার

0
চাঁদে পানি-droho-27-p-7
প্রতিকী ছবি

দ্রোহ ডেস্ক

চাঁদে পানির সন্ধান পাওয়ার দাবি করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

নাসার বিজ্ঞানীরা নেচার অ্যাস্ট্রোনমিতে প্রকাশিত পৃথক দুই গবেষণা প্রবন্ধে এ সংক্রান্ত তথ্যপ্রমাণ হাজির করেছেন। খবর আলজাজিরা ও বিবিসির।

আগে ধারণা ছিল, পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে সামান্য পরিমাণ পানি থাকতে পারে। নতুন গবেষণা বলছেÑ উপগ্রহটিতে অনুমানের চেয়েও অনেক বেশি পানির সন্ধান মিলেছে।

নাসার পরিচালক জিম ব্রাইডেনস্টাইন বলছেন, ‘এখনও আমরা জানি না এই সম্পদ আমরা কী করে ব্যবহার করব’, তবে আণবিক জলের অস্তিত্বের স্পষ্ট এই আবিষ্কার চাঁদে ভবিষ্যৎ অভিযান ও মহাশূন্যে আরও গভীর অভিযান এবং অনুসন্ধান চালানো সহজ করবে বলে মন্তব্য করেছেন তিনি।

বিজ্ঞানীদের লক্ষ্য এখন চাঁদের প্রাকৃতিক উপকরণগুলোতে পানির আঁধারটি আটকে রাখা।

আগের গবেষণাগুলোতে বলা হয়েছিলÑ চাঁদের অন্ধকারাচ্ছন্ন অংশের গর্তগুলোতেই কেবল পানি আছে। সবশেষ আবিষ্কারে বিজ্ঞানীদের দাবি, চাঁদের সূর্যালোক পৃষ্ঠেও আণবিক পানি রয়েছে।

মীরাক্কেলের মীরের হাতে হাতকড়া?

0
MIR--droho-28-p6

দ্রোহ বিনোদন ডেস্ক

আলোচনা-সমালোচনার মধ্যে থাকতেই যেন পছন্দ ভারতের টিভি চ্যানেল জি বাংলার জনপ্রিয় কমেডি শো ‘মীরাক্কেল’খ্যাত মীর আফসার আলীর।

সোশ্যাল মিডিয়ায় সে কথা স্বীকারও করেছেন মীর।

সম্প্রতি হাস্যরস মিলিয়ে সনাতনী ধর্মাবলম্বীদের পূজার শুভেচ্ছা জানিয়েছেন ফেসবুক, টুইটারে। নিজের নামকে জুড়ে দিয়ে তিনি ‘নব-মীর’ এবং ‘দশ-মীর’লিখেছেন। এতে অনেকেই তার ওপর ক্ষোভ প্রকাশ করেছেন।

তবে এসব সমালোচনা তার বেশ ভালোই লাগে বলেন জানা মীর।

এবার দেখা গেল মীরের হাতে হাতকড়া পরানো। ক্যামেরার দিকে হতাশ দৃষ্টিতে চেয়ে আছেন তিনি।

না, বাস্তবে কোনো অপরাধের জন্য তাকে গ্রেফতার করা হয়নি। এটাও স্রেফ মজার ছলেই করেছেন মীর।

মূলত একাদশীর শুভেচ্ছা জানাতে এভাবেই আবির্ভূত হলেন মীর।

মঙ্গলবার নিজের ফেসবুক পেজে হাতকড়া পড়া ছবি পোস্ট করে ক্যাপশনে মীর প্রশ্ন তুলেছেন, ‘আমি কি একা দোষী?’

এরপর লিখেছেন, ‘আচ্ছা সত্যি করে বলুন তো… আমি কি ‘একা দোষী’? আর কি কেউ অপরাধ করেনি?এই পেজের অনেক দর্শনার্থী পধঢ়ঃরড়হ’এর ংঁনঃষব যঁসড়ঁৎ’টা ধরতে পারবেন না এবং সম্পূর্ণ ভুলভাল কমেন্ট করবেন। আমার কিন্তু বেশ লাগে।’

মীরের এমন পোস্টের পর থেকে মন্তব্যের ঘর ভেসে যাচ্ছে ইতিবাচক-নেতিবাচক নানা বার্তায়। মাত্র ৯ ঘণ্টায় ২৪ হাজার লাইক জমা পড়েছে এতে।

মীরের মজাটা অবশ্য ধরতে পেরেছেন কেউ কেউ। একাদশীকে ‘একা দোষী লিখেছেন বলে ধারণা অনেকের।
এদিকে শুরু হয়েছে ‘মীরাক্কেল’র দশম আসর। এবারের শোতে চার বিচারকের আসনে নতুন চার মুখ দেখা গেছে। তারা হলেন- কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ বসু, রুদ্রনীল ঘোষ, সোহম চক্রবর্তী, পাওলি দাম ও সায়ন্তিকা। বিষয়টি নিয়ে শো শুরুর আগে থেকেই নানা সমালোচনা চলছে।

করোনার কারণে এবারের শোতে বাংলাদেশর কোনো প্রতিযোগী অংশ নিতে পারেনি। যে কারণে বাংলাদেশেও শোটি নিয়ে তেমন আগ্রহ দেখা যাচ্ছে না।

রাজবাড়ীতে সড়কের উন্নয়ন কাজ শেষ করার দাবিতে মানববন্ধন

0
RAJ-droho-28-p6

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার বাগমারা-জৌকুড়া সড়কের নির্মার কাজ দ্রুত শেষ করার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয়রা।

বুধবার সকালে জৌকুড়া বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করে মিজানপুর ও চন্দনী ইউনিয়ন বাসী।

জানা গেছে, ৩১ কোটি টাকা চুক্তিমূল্যে বাগমারা-জৌকুড়া সড়কটির উন্নয়ন কাজ ১৮ মাসে শেষ করার কথা থাকলেও তিন বছরেও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। উল্টো করে সড়কের উপর বিভিন্ন যন্ত্রপাতি রেখে জনসাধারণের চলাচল বন্ধ করে দিয়েছে। ফলে প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ।

সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কাওসারুল ফেরদৌস, চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আজম মন্ডল, ইউপি সদস্য ফয়সাল আহমেদ চান্দু, চন্দনী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, চন্দনী ইউনিয়নের বাসিন্দা মোশারফ সিকদার প্রমুখ।

বক্তারা দ্রুততম সময়ে সড়কটির নির্মান কাজ শেষ করার দাবি জানান।

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের শাহাদত বার্ষিকী পালিত

0
HAMEDUR--droho-28-p5

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বীরশ্রেষ্ট শহীদ সিপাহি হামিদুর রহমানের ৪৯ তম শাহাদত বার্ষিকী পালিত হয়।

১৯৭১ সালের এই দিনে মৌলভী বাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই সীমান্তে পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন তিনি।

বাংলাদেশ প্রাক্তণ সৈনিক কল্যাণ সংস্থার আয়োজনে সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, বাংলাদেশ প্রাক্তণ সৈনিক কল্যাণ সংস্থা জেলা শাখার সভাপতি ওয়ারেন্ট অফিসার শাহীনুর রহমান কাজল, সাধারন সম্পাদক সার্জেন্ট রফিকুল ইসলাম, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা মুস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

শহরের একটি গুরুত্বপুর্ণ সড়ক বীরশ্রেষ্ট শহীদ সিপাহি হামিদুর রহমানের নামে নাম করণের দাবি জানান বক্তারা।

খোকসায় এক শিশু ছাত্রী নিখোজ

0
TANHA---droho-28-p4
শিশু তানহা

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় তৃতীয় শ্রেণির এক শিশু ছাত্রী রহস্য জনক ভাবে নিখোজ হয়েছে। শিশুটির বাড়ির সাথের গড়াই নদীতে তার অনুসন্ধান করা হচ্ছে।

পরিবার ও স্থানীয়রা জানান, বুধবার সকালে কমলাপুর রুমী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী তানহা (১০) ময়ের সাথে ঘরে কাজ করছিল। শিশুটিকে তার বই খাতার মধ্যে পাওয়া আরবি লেখা কয়েকটি নষ্ট পৃষ্ঠা বাড়ির সাথের গড়াই নদীতে ফেলেতে পাঠন মা শাপলা খাতুন। সেই ছেড়া কাগজ ফেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বেড় হয় ওই ছাত্রী। দুপুর পর্যন্ত শিশুটি ফিরে না আসায় খোজা-খুজি শুরু করা হয়। অবশেষে গ্রামের মসজিদের মাইকে শিশু তানহা নিখোজের খবরটি প্রচার করা হয়।

এক পর্যায়ে সবার দৃষ্টি যায় গড়াই নদী দিকে। স্থানীয় ভাবে নদীতে জাল ফেলে নিখোজ শিশুর সন্ধান করা হয়। সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসের খোকসা ইউনিটে খবর দেওয়া হয়। তারা ঘটনা স্থলে গিয়ে জানায় খুলনা থেকে ডুবুরিদল আসার পর অভিযান শুরু করা হবে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুবুরি দল এসে পৌছায়নি।

কমলাপুর মিয়াপাড়া গ্রামের নিখোজ শিশু তানহার বাবার নাম হাসিবুর রহমান হিরন। তিনি খোকসা বাজারের ব্যবসায়ী এবং দুই সন্তানের জনক।

খোকসা ফায়ার ষ্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোশারফ হোসেন জানান, নদীতে শিশু নিখোজের খবর পেয়ে তার ঘটানা স্থলে গিয়েছিলেন। খুলনা থেকে ডুবুরিদল রওনা হয়েছে রাতে অভিযান চালানোর প্রস্তুতিও নেওয়া হয়েছে।

মহানবীকে অবমাননার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

0
rajbri--droho-28-p2
রাজবাড়িতে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধ

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরনারায়নপুর এলাকার যুবসমাজ।

মঙ্গলবার বিকালে চরনারায়নপুর চৌরাস্তাবাজারে এক ঘন্টা ব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন ,মাওলানা আবুল কালাম আজাদ, হাফেজ মোহাম্মদ ইমরুল কায়েস, ফরিদ উদ্দিন, ইয়াসির বিন-রশিদ, হাফেজ মোহাম্মদ মামুন মোল্লাসহ প্রমুখ। অনুষ্ঠানের উপস্থাপনা করেন শরিফুল ইসলাম।

rajbri--droho-28-p3
রাজবাড়িতে মানববন্ধন

এসময় বক্তারা বলেন, ‘ফান্সের রাষ্ট্রীয় মদতে ইসলামকে অবমাননা করে রাসুল (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। বাক স্বাধীনতা এমনভাবে উপভোগ করতে হবে যাতে তা অন্য কোনও ধর্ম বা কারও ধর্মীয় বিশ্বাসকে আঘাত না করে। নবীকে অমর্যাদা করে ফ্রান্সে যা করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি।

মানববন্ধন শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁর কুশপুতুল দাহ করা হয়।

বিষক্ত মদপানের খোকসাসহ কুষ্টিয়ায় ৩ যুবকের মৃত্যু

0
ripon-droho-28-p1
নিহত রিপন

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বিষাক্ত মদ পান করে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি সে হৃদরোগে আক্রান্ত মারা গছে। জেলার মিরপুর ও সদর উপজেলায় আরো দু’জনের মৃত্যু হয়েছে

জানা গেছে, শারদীয় দূগা প্রতিমা বিষর্জনের দিন উপজেলা সদরের কালীবাড়ি পাড়ার রিপন ঘোষ ও তার বন্ধুরা দেশী তৈরী মদ পান করেন। পর দিন মঙ্গলবার দুপুরে সে (রিপন) অসুস্থ হয়ে পরে। রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে গভীর রাতে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে তার মৃত্যু হয় কুষ্টিয়া থানা পুলিশ রিপনের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহত রিপন খোকসা কালীবাড়ি পাড়ার ভবেশ ঘোষের ছেলে। সে দুই সন্তানের জনক। নিহতের কাকা রাজকুমার ঘোষ জানান, তার ভাতিজা রিপন পূজার দিন কিছু একটা খেয়েছিল। মঙ্গলবার সে সারা দিন নিজের পরিবারের সাথে সময় কাটায়। সন্ধ্যায় গ্যাসের সমস্যা দেখা দেয়। রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে প্রথমে খোকসা ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।

বিষক্ত মদপান করে সদর উপজেলার বড়আইলচারা গ্রামের অনিক বিশ্বাস (২১) ৩ মিরপুর উপজেলার কান্তদাহ গ্রামের নিতাই বিশ্বাস (৩৫) সদও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

সদর হাসপাতালের ভর্তি ইনচার্জ ছানোয়ার হোসেন জানান, অ্যালকোহলের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে নিতাই বিশ্বাসকে মঙ্গলবার রাত ১২টার দিকে হাসতাপালে ভর্তি করা হয়। এরপর অনিক বিশ্বাসকে বুধবার ভোর ৪টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। ভোর পৌনে ৫টার দিকে রিপনকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিন যুবকই মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, এ বিষয়ে কুষ্টিয়া সদর থানায় একটি অপমৃত্যু মামলা হবে। এখানে পুলিশ অন্য কিছু দেখছে না।

খোকসার গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ

0
hamla-droho-27-p-2
আহত আমিরুল লাল্টু ও কবিরুল

স্টাফ রিপোটার

কুষ্টিয়ার খোকসায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে আওয়ামী লীগের দুই নেতার সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলায় ৪ জন আহত হয়েছে। একটি বাড়ি ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।

গ্রামবাসীদের সূত্রে জানা গেছে, উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের জাগলবা গ্রামে উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতা আব্দুল মতিন ও স্থানীয় ওয়ার্ড মেম্বরের সাথে চলমান বিরোধের সূত্র ধরে এ হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।

সোমবার বিজয় দশমীর রাতে কাশিমপুর পূজামন্দিরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ওহামলার ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের লোকেরা হামলা চালিয়ে পঁচাই সরদারের বাড়ি ভাংচুর করে। এ ঘটনায় কবিরু মহম্মদ ও প্রতিপক্ষের মফিজ আহত হয়।

এর সূত্র ধরে মঙ্গলবার সকালে প্রতিপক্ষের লোকেরা লাল্টু ও আমিরুলের উপর হামলা করে। এ হামলায় গুরুতর আহত দু’জনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাদের রেফার্ড করা হয়েছে। এ ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েরন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কাউকে আটক করা সম্ভব হয় নি।

উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতা আব্দুল মতিন বলেন, প্রতিপক্ষের লোকেরা তার লোকেরা উপর আগেও হামলা করেছে। এবারেও তারাই এলাকায় আধিপত্য বিস্তারের জন্য পুনঃহামলা করেছে। তারা একটি বাড়িও ভাংচুর করেছে।

ইউপি সদস্য ইমরান হোসেন সাথে কথা বলা হলে তিনি জানান, গ্রামের কোন ঘটনার সাথে আহত আমিরুল লাল্টু জড়িত নয়। তারা পেশায় কাঠ মিস্ত্রী। সকালে অন্য গ্রাম থেকে গাছ কিনে ফেরার সময় প্রতিপক্ষের লোকেরা গ্রামের মধ্যে সরদার মোড়ে তাদের মোটরসাইকেল থেকে নামিয়ে এলো পাথারি কুপিয়ে জখম করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

ঘটনা স্থলে উপস্থিত খোকসার থানার এসআই সাইফুল জানান, হামলার ঘটনার পর গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। সকালের হামলের হামলার সম্পর্কে তিনি বলেন, পঁচাই মহম্মদ রাজুর নেতৃত্বে হামলা হয়েছে। এই হামলার কারন সম্পর্কে তিনি কিছু বলতে পারেনি।

সর্বশেষ সংবাদ

দলিল লেখক কল্যাণ ফান্ডের নামে চাঁদাবাজী অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক কল্যাণ ফান্ডের নামে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী অফিসারের কাছে ৩৬ জন সাধারণ দলিল লেখক এ...

অস্ত্র ঠেকিয়ে এজেন্ট ব্যাংকের টাকা ছিনতাইয়ের অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীর পান্টি বাজারের ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের স্বত্ত¡াধিকারীকে অস্ত্র ঠেকিয়ে চার লাখ ৪১ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার...

কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিল, সকালে গ্রেপ্তার ৩

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে বিকেলে আদালতের মাধ্যমে...

বাঁশের শিল্পকর্ম

বাঁশ দিয়ে তৈরী কুলা, চালুন, টুরিসহ ঘর গৃহস্থলির কাজে ব্যবহারের বাহারী পন্যের পসরা সাজিয়ে বেড়িয়েছে ফেরিওয়ালা নিতাই দাস। কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা থেকে...

কুষ্টিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

কুষ্টিয়া প্রতিনিধি ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে...