বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬.
Home Blog Page 609

দলের বাজে ফর্মে কষ্ট পাচ্ছেন ধোনি

0
DROHO- Dhoni-24-p7
মহেন্দ্র সিং ধোনি

দ্রোহ ডেস্ক

আইপিএলে ধারাবাহিকতায় অন্যতম প্রধান দল চেন্নাই সুপার কিংস চলতি টুনামেন্টে উল্টো রথের যাত্রী। চেন্নাইয়ের অনেক সাফল্যের নায়ক মহেন্দ্র সিং ধোনি এবার পাচ্ছেন তিক্ত স্বাদ। দলের এই হাল দেখে মনোবেদনায় পুড়ছেন তিনি।

আগে আইপিএলে ১০ আসরের ৮ বার ফাইনাল খেলেছে চেন্নাই। শিরোপা জিতেছে ৩ বার, রানার্স আপ ৫ বার। বাকি দুই আসরেও তারা জায়গা পেয়েছিল সেরা চারে। সেই চেন্নাই এবার আছে পয়েন্ট তালিকার তলানিতে।

গত আসরের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে এবারও শুরুটা দারুণ করেছিল চেন্নাই। কিন্তু এরপরই শুরু ব্যর্থতার পালা। ১১ ম্যাচে তাদের জয় এখন মোটে ৩টি।

চলতি টুর্নামেন্টের প্রথম দিনে যে মুম্বাইকে হারিয়েছিল তারা, শুক্রবার সেই দলের কাছেই তারা ¯্রফে উড়ে গেছে ১০ উইকেটে। ম্যাচের পর ধোনির কণ্ঠে উঠে এলো মনের যন্ত্রণা।

“যেটা দেখতে হবে যে কোন ব্যাপারগুলোয় গলদ হচ্ছে। বিশেষ করে এই বছরটি আমাদের পক্ষে নেই। আজকে ৮ উইকেটে হেরেছি বা ১০ উইকেটে, এটার মূল্য আছে সামান্যই। কিন্তু টুর্নামেন্টের এই পর্যায়ে আমরা যেখানে আছি, তা যন্ত্রণাদায়ক। খুঁজে বের করতে হবে, দ্বিতীয় ম্যাচ থেকেই কোথায় ঝামেলা হলো এবার।”

চেন্নাই দলে বুড়িয়ে যাওয়া, ফুরিয়ে যাওয়া ক্রিকেটারদের আধিক্য নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে অনেক। বিশেষজ্ঞদের কারও কারও মতে, দলটি চেন্নাইয়ের কন্ডিশনের কথা ভেবেই গড়া হয়েছিল, সংযুক্ত আরব আমিরাতে সেই দল কার্যকর হয়নি। তবে ধোনি ওসব কিছুকে অজুহাত হিসেবে দেখছেন না।

“একশ কারণ থাকতে পারে। কিন্তু মূল ব্যাপার হলো, কন্ডিশন যেমনই থাকুক, নিজেদের জিজ্ঞেস করতে হবে যে সামর্থ্যরে পুরোটা দিতে পেরেছি কিনা। কাগজে-কলমে ভালো দল, সেটির প্রতিফলন কি আমরা মাঠে ফেলতে পেরেছি? এ বছর আমরা পারিনি।”

স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত ব্যারিস্টার রফিক-উল হক

0
DROHO- rafuqul-24-p3
ব্যারিস্টার রফিক-উল হকের জানাজা

দ্রোহ অনলাইন ডেস্ক

বনানী কবরস্থানে স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আইনের বাতিঘর ব্যারিস্টার রফিক-উল হক। সাবেক এই অ্যাটর্নি জেনারেল শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ৮৬ বছর বয়সে মারা যান। দুপুর তিনটায় তার দাফন সম্পন্ন হয়।

দেশের বিশিষ্ট আইনজ্ঞ ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক গত ১৫ অক্টোবর থেকে বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ভর্তি হন। প্রথম দিকে তাকে কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হয়েছিল। কিন্তু অবস্থা কিছুটা জটিল হওয়ায় তাকে হাই ডিপেনডেন্সি কেয়ার ইউনিটে (এইচডিইউ) ভর্তি করা হয়।

গত ২০ অক্টোবর তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে তাকে দ্রুত লাইফ সাপোর্টে নেওয়া হয়। ঐ সময় তার ব্লাড প্রেশার ও অক্সিজেন স্যাচুরেশন কমে যায়। এতে তিনি শকে চলে যান।

মৃত্যুর পর ব্যারিস্টার রফিক-উল হকের প্রথম জানাজা হয় সকাল সাড়ে ১০টায় মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে। এরপর কিছু সময় পল্টনের বাসায় মরদেহ রাখার পর তা নেয়া হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। বাদ জোহর সেখানে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ নেয়া হয় মরহুমের দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। সেখানে তৃতীয় নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয় তাকে।

ব্যারিস্টার রফিক-উল হকের জন্ম ১৯৩৫ সালের ২ নভেম্বর কলকাতার সুবর্ণপুর গ্রামে। ১৯৫৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, ১৯৫৭ সালে দর্শন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৫৮ সালে এলএলবি পাস করেন। ১৯৬২ সালে যুক্তরাজ্য থেকে বার এট ল সম্পন্ন করেন। ১৯৬৫ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে এবং ১৯৭৩ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে আইন পেশা শুরু করেন। বর্ণাঢ্য জীবনে আইন পেশায় দীর্ঘ প্রায় ৬০ বছর পার করেছেন।

বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে অকুতোভয় আইনি লড়াই করেন তিনি। দেশে সুশাসন প্রতিষ্ঠা ও বিচার বিভাগের স্বাধীনতা ও ভাবমূর্তি রক্ষায় বরাবরই সোচ্চার রফিক-উল হক। দেশের অনেক গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও আইনি বিষয় নিয়ে সরকারকে সহযোগিতা করেছেন বর্ষীয়ান এই আইনজীবী।

১৯৯০ সালের ৭ এপ্রিল থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন রফিক-উল হক। কিন্তু কোনো সম্মানী নেননি। পেশাগত জীবনে তিনি কখনো কোনো রাজনৈতিক দল করেননি। তবে, নানা সময়ে রাজনীতিবিদরা সবসময় তাঁকে পাশে পেয়েছেন। রাজনীতিবিদদের সম্মান সবসময়ই অর্জন করেছেন তিনি।
ব্যারিস্টার রফিক-উল হক তাঁর জীবনের উপার্জিত অর্থের প্রায় সবই ব্যয় করেছেন মানুষের কল্যাণ ও সমাজসেবায়। আর তার এই উদ্যোগকে বিরল বলে আখ্যায়িত করেছেন আইন অঙ্গনে তার সমসাময়িকরা।

ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এছাড়া সিনিয়র আইনজীবীরাও গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তারা বলেন, আইন ও বিচারাঙ্গনে তার শূন্যতা পূরণ হবার নয়।

ভিডিও সরালে এবার কারণ জানাবে টিকটক

0
DROHO- TAK-24-p6

দ্রোহ অনলাইন ডেস্ক

অনেক দেশের পক্ষ থেকে নানারকম চাপের মুখে একের পর এক নীতিমালা বদল করছে ক্ষুদ্র ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। তারই ধারাবাহিকতায় এবার গ্রাহককে ভিডিও সরানোর কারণ জানাবে প্রতিষ্ঠানটি।

প্ল্যাটফর্ম থেকে গ্রাহকের ভিডিও কেনো সরালো এর আগে কখনোই তার ব্যাখ্যা দেয়নি টিকটক। গ্রাহকদেরকে শুধু প্রতিষ্ঠানটি জানাতো ভিডিওটি কোনোভাবে প্রতিষ্ঠানের নীতিমালা অমান্য করেছে।
ভিডিও সরানো হলে আপিল করতে পারতেন গ্রাহক। প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, এবারে আপিল করার ক্ষেত্রে অন্তত গ্রাহকের কাছে একটি ধারণা থাকবে ‘কেনো আপিল করছেন’।

টিকটক জানিয়েছে, কয়েক মাস ধরেই এই নোটিফিকেশনগুলোর পরীক্ষা চলছে এবং এতে আপিলের সংখ্যা এখন ১৪ শতাংশ কমে এসেছে।

চলতি বছর জুলাই মাসে টিকটকের দ্বিতীয় স্বচ্ছতা প্রতিবেদন প্রকাশের পর থেকেই ধারণা করা হচ্ছিলো, ভিডিও সরানোর কারণ জানানোর ব্যবস্থা চালু করবে প্রতিষ্ঠানটি।

প্রতিবেদনে তখন প্রতিষ্ঠানটি জানিয়েছিলো, প্রতিটি ভিডিও সরানোর নির্দিষ্ট কারণের ট্র্যাক রাখা হচ্ছে।

অভিনয় ছেড়ে নামাজ ধরেছেন নায়িকা মুক্তি

0
DROHO- Mukti-24-p5
নায়িকা মুক্তি

দ্রোহ বিনোদন ডেস্ক

বাংলা চলচ্চিত্রে কালজয়ী এক অভিনেত্রী আনোয়ারা। মায়ের পথেই হেঁটেছিলেন তার মেয়ে মুক্তি। তবে পর্দার বাইরে আছেন বেশ কয়েক বছর হলো। কেন অভিনয়ে নেই তা নিয়ে নানা প্রশ্ন। অবশেষে উত্তর দিলেন নিজেই।

এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, নামাজ পড়তে অসুবিধা হয় বলে পাঁচ বছর ধরে অভিনয় করেন না।

মুক্তি লিখেছেন, ‘অনেকই জিজ্ঞেস করে, আমি অভিনয় ছেড়ে দিলাম কেন? আসলে সময়মতো নামাজ পড়তে আমার অসুবিধা হতো। তাই প্রায় পাঁচ বছর হলো আমি অভিনয় ছেড়ে দিয়েছি।’

তার এই স্ট্যাটাসের নিচে অনেকেই এই সিদ্ধান্তের জন্য তাকে সাধুবাদ জানিয়েছেন। অনেকে মন খারাপ করে মুক্তির অভিনয় মিস করবেন বলেও জানান।

১৯৯৩ সালে ‘পদ্মা নদীর মাঝি’ সিনেমা দিয়ে যাত্রা শুরু করেন মুক্তি। আলোচনায় আসেন একই বছরের সিনেমা ‘চাঁদের আলো’ দিয়ে। ওমর সানীর বিপরীতে এই সিনেমায় আলো চরিত্রে অভিনয় করেন তিনি।

মুক্তি দর্শক মুগ্ধ করেছেন হুমায়ূন আহমেদের নন্দিত চলচ্চিত্র ‘শ্রাবণ মেঘের দিনে’ জমিদারের বড় নাতনির চরিত্রে। এখানে শাহানারূপী মুক্তিকে দর্শক মনে রাখবেন অনেকদিন। কাজ করেছেন তিনি হেলাল খানের বিপরীতে ‘হাছন রাজা’ সিনেমাতেও। কাজ করেছেন কিছু নাটক-টেলিছবিতেও।

যে দৃশ্যের জন্য ফের বিতর্কে স্বস্তিকা

0
DROHO- SASHTIKA-24-p4
স্বস্তিকা

দ্রোহ অনলাইন ডেস্ক

খোলামেলা দৃশ্যে অভিনয়ের জন্য বহুবার বিতর্কিত হয়েছেন স্বস্তিকা মুখার্জি। আবারও একই কারণে বিতর্কিত হলেন টালিউডের অন্যতম গুণী এই অভিনেত্রী। ‘চরিত্রহীন ৩’ এর ওয়েব সিরিজের টিজারে ব্যাপক উষ্ণতা ছড়িয়েছেন তিনি।

সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘চরিত্রহীন ৩’-এর ২২ সেকেন্ডের টিজার। টিজারের এক ঝলকে দেখা যায় স্বস্তিকা এবং সৌরভ দাস একে অপরের শরীরে মিশে যাচ্ছেন। আর এমন দৃশ্য নিয়েই বিতর্ক চলছে। এর আগে এই সিরিজে সৌরভ অভিনয় করলেও, স্বস্তিকাকে প্রথমবার দেখা যাবে।

ধর্ষণ প্রচেষ্টা মামলার প্রতিবাদে মানববন্ধন

0
DROHO- sal-24-p3

ঝিনাইদহ প্রতিনিধি

শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জের ধরে মিথ্যা ধর্ষণ প্রচেষ্টার মামলা দায়েরের প্রতিবাদে গ্রামবাসী বিক্ষোভ ও মনববন্ধন করেছে।

আসামীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার বিকালে হরিহরা গ্রামে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে গ্রামবাসী। মানবন্ধনে অংশ নেয়া ছালেহা খাতুন, আন্না বেগম, মামুদ আলী ও আব্দুল মামুন দাব করেন, জমি জমার বিরোধের জের ধরে নয়ন মন্ডলের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে।

আসামী নয়নের পিতা রাশেদ মন্ডল জানান, আত্মীয় হওয়ায় শিশুটি সব সময় কোলেপিঠে করে তারা আদরযতœ করে মানুষ করেছেন। কিন্তু বাড়ির জমাজমি নিয়ে দীর্ঘ দিন বিরোধ থাকায় এমন মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, প্রতিবেশী নয়ন মন্ডলের বিরুদ্ধে ১০ অক্টোবর শিশুটির মা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ প্রচেষ্টার মামলা করেছেন।

শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানিয়েছেন শিশু ধর্ষণ প্রচেষ্টার অভিযোগের প্রেক্ষিতে মামলা নেয়া হয়েছে। অভিযুক্ত নয়ন মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আইনজীবী রফিক-উল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

0
DROHO- rafuqul-24-p2

দ্রোহ অনলাইন ডেস্ক

সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকালে এক শোকবার্তায় এই শোক প্রকাশ করেন তিনি।

এর আগে শনিবার সকালে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে মৃত্যুবরণ করেন প্রবীণ এই আইনজীবী। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

সাবেক এই অ্যাটর্নি জেনারেল সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে আইনজীবী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ছিলেন।

জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক মারা গেছেন

0
DROHO- rafuqul-24-p1
ব্যারিস্টার রফিক-উল হক

দ্রোহ অনলাইন ডেস্ক

সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক বাধ্যক্ষ জনিত রোগে মারা গেছেন (ইন্নালিল্লাহি .. রাজিউন)।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ এই জ্যেষ্ঠ আইনজীবীর মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন।

এর আগে হাসপাতালের মহাপরিচালক ডা. নাহিদ ইয়াসমিন গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার রাত থেকে তার অবস্থা খারাপের দিকে যায়। অক্সিজেনের পরিমাণ কমতে থাকে।

তাৎক্ষণিকভাবে তাকে আইসিইউতে নেয়া হয়। পরে লাইফ সাপোর্টে রাখা হয়। তার অবস্থা ক্রিটিক্যাল ছিল। তবে তিনি সাড়া দিচ্ছেলেন।

জানা গেছে, রক্তশূন্যতা, ইউরিন সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।

তিনি রিচমন্ড রোল্যান্ড গোমেজের তত্ত্বাবধানে চিকিৎসা নিয়েছেন। এর আগে গত জুনে ডায়াবেটিস কমে যাওয়ায় শারীরিক অবস্থার অবনতি হয়। তখন বাড়িতে থেকে আদ-দ্বীন হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।

ভিন্ন নামে প্রতিষ্ঠিত হচ্ছে বাকশাল – জাফরুল্লাহ

0
DROHO-JAFOR-P-23-P11
জাফরুল্লাহ চৌধুরী

দ্রেহ অনলাইন ডেস্ক

সরকার দেশে ভিন্ন নামে ‘বাকশাল’ প্রতিষ্ঠা করছে বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্যের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী।

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, “এই সরকারের সকল কর্মকা- গণতন্ত্র বিরোধী। আমাদের সংবিধানে আমার কথা বলার অধিকার আছে, আমার সংগঠন করার অধিকার আছে, আমার বক্তব্য দেওয়ার অধিকার আছে জনগণের কাছে। সেটা আমাকে করতে দেওয়া হচ্ছে না।”

তিনি বলেন, “দেশে আজ গণতন্ত্র নেই। আজকে ভিন্ন নামে বাকশাল দেশে প্রতিষ্ঠিত হতে চলেছে। এটা চলতে পারে না।”

জাফরুল্লাহ বলেন, “আজকে জনগণকে কথা বলতে দেওয়া হচ্ছে না। এ জাতীয় বাধা দেওয়ার কারণে কী হয়? মাননীয় প্রধানমন্ত্রী যতগুলো কাজ আপনি করছেন ক্রমেই তা ভুল প্রমাণিত হচ্ছে। যেমন ধরেন- সদ্য নারী নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে যে আইনের সংশোধনী এনেছেন- ফাঁসি। এই ফাঁসি দিয়ে পৃথিবীর কোথাও কোনো পরিবর্তন হয় নাই। এটা মধ্যযুগীয় শাস্তি।

প্রতিবেশী দেশ ভারতের সমালোচনা করে তিনি বলেন, “আজকের পত্রিকায় আছে- ভারত আমাদের কতটা লুণ্ঠন করেছে। গত ২০১৮ সালে ভারত বাংলাদেশ থেকে পেয়েছে ১২৮ বিলিয়ন ডলার। আর সারা মুক্তিযুদ্ধে উনাদের খরচ ১০০ মিলিয়নও হয় নাই।

“ওটা উপলক্ষ করে আজকে দেখলাম তোফায়েল (তোফায়েল আহমেদ) সাহেব বলেছেন, ‘আমার আর কিছু পাওয়ার নাই। বঙ্গবন্ধুর স্নেহ পেয়েছি’। এটা উনার আক্ষেপের কথা। তার মতো লোক হাসিনার পাশেই থাকা উচিত। দলের রাজনৈতিক নেতাদের সাথে প্রধানমন্ত্রী আলাপ করেন না, আমাদের সাথে আলাপ করবে কেন?”

‘রাজনৈতিক দলের নিবন্ধন দাবি বাতিল পরিষদ’ নামক সংগঠনের উদ্যোগে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এ সংযোজিত ৯০ ধারাসহ সব কালোআইন ও আজ্ঞাবহ নির্বাচন কমিশন বাতিলের দাবিতে এই অবস্থান কর্মসূচি হয়।

বাজারে সিন্ডিকেট আছে, সরকারও ভাঙতে চাইছে – কাদের

0
DROHO-KADER-P-23-P10
ওবায়দুল কাদের

দ্রোহ অনলাইন ডেস্ক

দ্রব্যমূল্য ওঠানামার পেছনে বাজারে ‘একটি সিন্ডিকেট’ কাজ করে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সেই চক্র ভাঙতে সরকার ‘কাজ করছে’।

বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে সরকার যখন হিমশিম খাচ্ছে, তখনই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এমন মন্তব্য করলেন।

শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একজন প্রশ্ন করেছিলেন, বাজার নিয়ন্ত্রণে ওই চক্রের কাছে সরকার হেরে যাচ্ছে কি না।

উত্তরে কাদের বলেন, “দেখুন একটা সিন্ডিকেট সবসময় কাজ করে। সিন্ডিকেটের কাছে হেরে যাওয়া, কথাটা ঠিক নয়। সরকার সিন্ডিকেট ভাঙ্গতে কাজ করছে।”

তবে সার্বিক পরিস্থিতির দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, “আপনি প্রতিবেশী সব দেশের দিকে তাকান, এই করোনা পরিস্থিতিতে বাজারমূল্য, কোথাও আমদানি-রপ্তানিতে আগের পর্যায়ে কেউ নেই এবং এখানে উৎপাদনেরও একটা ব্যাপার আছে।

পেঁয়াজ যদি আমাদের দেশে ঘাটতি থাকে, সেটা আমরা কাছের দেশ ভারত থেকে আনি। আমাদের সরকারের চেষ্টার ফলে ভারতীয় পেঁয়াজ আসতে শুরু করেছে। অন্যান্য জিনিসপত্রের দামও ওঠানামা করবে। এখন বর্ষা, এসময়ে একটু দ্রব্যমূল্য বাড়ে, আবারও এগুলো ঠিক হয়ে আসে।”

দলের সাংগঠনিক কার্যক্রমের কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, “একটা কথা বলা হয়, এতদিন সব সাংগঠনিক কার্যক্রম নাকি বন্ধ ছিল। এ কথা ঠিক নয়। সাত মাস ধরেই আমাদের রাজনৈতিক সাংগঠনিক কার্যক্রম ছিল। সারাদেশে বন্যা মোকাবিলা, ঘূর্ণিঝড় আম্পান ও বৈশ্বিক মহামারি করোনা মোকাবিলায় আমাদের নেতাকর্মীরা সারাদেশে সক্রিয় ছিল। আওয়ামী লীগ কোথাও অনুপস্থিত ছিল না।

আমাদের সহযোগী সংগঠনগুলো কৃষকদের ধান কেটে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে। এগুলো তো আওয়ামী লীগের কর্মকা-ের বাইরে নয়। এগুলো আমরা আমাদের দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশে আমরা করেছি। শুধু আপনি এইটুকুই বলতে পারেন যে, করোনাকালে আমাদের কমিটি গঠন প্রক্রিয়াটা বন্ধ ছিল।”

সরকার কোনো অপরাধীকে ছাড় দিচ্ছে না মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, “এই যে ধর্ষণবিরোধী, নারী নির্যাতনবিরোধী আন্দোলন, সামাজিক আন্দোলন, সেখানেও আমাদের পার্টি আছে। ধর্ষণ-নারী নির্যাতনের সঙ্গে যারাই জড়িত, কোনো অপারাধীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড় দেননি। কোনো প্রকার আপস করা হয়নি।”

বিএনপির আন্দোলনের আহ্বান নিয়ে কটাক্ষ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “তারা বারবার প্রত্যাখাত হয়ে বারবার বিফ্রিং করে আন্দোলনের ডাক দিচ্ছেন। পরীক্ষার পরে আন্দোলন, রোজার ঈদের পরে আন্দোলন, কখনো কোরবানির পরে আন্দোলন; কত রোজা গেল, ঈদ কত গেল, কত পরীক্ষা চলে গেল, এই বছর না ওই বছর, আন্দোলন করে বিএনপি।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, এস এম কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য সাহাবুদ্দিন ফরাজী, আনোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

দলিল লেখক কল্যাণ ফান্ডের নামে চাঁদাবাজী অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক কল্যাণ ফান্ডের নামে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী অফিসারের কাছে ৩৬ জন সাধারণ দলিল লেখক এ...

অস্ত্র ঠেকিয়ে এজেন্ট ব্যাংকের টাকা ছিনতাইয়ের অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীর পান্টি বাজারের ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের স্বত্ত¡াধিকারীকে অস্ত্র ঠেকিয়ে চার লাখ ৪১ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার...

কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিল, সকালে গ্রেপ্তার ৩

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে বিকেলে আদালতের মাধ্যমে...

বাঁশের শিল্পকর্ম

বাঁশ দিয়ে তৈরী কুলা, চালুন, টুরিসহ ঘর গৃহস্থলির কাজে ব্যবহারের বাহারী পন্যের পসরা সাজিয়ে বেড়িয়েছে ফেরিওয়ালা নিতাই দাস। কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা থেকে...

কুষ্টিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

কুষ্টিয়া প্রতিনিধি ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে...