বুধবার, এপ্রিল ২৯, ২০২৬.
Home Blog Page 618

ঝিনাইদহ সীমান্ত থেকে আরো ৫ বাংলাদেশী আটক

0
DROHO -15-10-2020-P6
সীমান্তে আটক ৫

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত পথ অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় ৫ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি।

বুধবার রাতে মহেশপুর উপজেলার খোসালপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা দালালের মাধ্যমে ভারতে প্রবেশের অপেক্ষায় ছিল।

আটক হয়েছেন মন্সিগঞ্জ জেলার কনকসার গ্রামের সোহাগ বাজীগর (২২), বেনাপোলের বুয়াইল গ্রামের কামরুল হোসেন (৪২), নড়াইলের শুক্ত গ্রামের বিপ্লব কুমার ঘোষ (৩২), ভোলার কাইচ্চা গ্রামের রিপন চন্দ্র তেলী (৩৫), ও তার স্ত্রী রিনা রানী তেলী।

আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। এই নিয়ে গত সাড়ে ৯ মাসে পাঁচ শতাধিক নারী পুরুষকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি।

ঝিনাইদহে পানিতে ডুবে দুই শিশু

0
DROHO-15-10-2020-P4
নিহত দুই শিশু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় পুকুরের পানিতে ডুবে ১৮ মাস বয়সী ফাহিম হোসেন ও আদিব হাসান নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার সারুটিয়া ইউনিয়নের ব্রহ্মপুর ও কৃষ্ণনগর গ্রামে পৃথক মৃত্যুর ঘটনা ঘটে। নিহত শিশু ফাহিম ব্রহ্মপুর গ্রামের রাজীব হাসান ও আদিব কৃষ্ণনগর গ্রামের লুৎফর রহমানের ছেলে।

পারিবারিক সুত্রে জানা গেছে, সকালে শিশু ফাহিম পরিবারের লোকজনের অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজি করে তার লাশ পুকুরে ভেসে থাকা অবস্থায় উদ্ধার করা হয়।

অপরদিকে আদিবও খেলতে খেলতে বাড়ির পাশে ডোবায় পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

খোকসায় হাতধোয়া দিবস পালিত

0
DROHO-15-10-2020-P3w‡
খোকসায় হাত ধোয়া বিস পালিত

স্টাফ রিপোর্টার

খোকসায় বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচনায় অংশ গ্রহন করেন ডঃ কামরুজ্জামান, পলাশ চন্দ্র রায়, মমিনুল হক, সেলিম রেজা, আনিসুর রহমান আনিচ, জালাল উদ্দিন, মোস্তাফিজুর রহমান, আরিফুল আলম তসর প্রমুখ। সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী।

ঝিনাইদহে পরকীয়ার জের ধরে যুবক খুন

0
DROHO-15-10-2020-P2
নিহত যুবকের স্বজনদের আহাজারি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা গ্রামের ধানক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত আলা-আমিন হরিণাকুন্ডু উপজেলার ভবানিপুর গ্রামের শফিউদ্দিনের ছেলে । পুলিশের ধারণা যুবককে শ^াসরোধ করে হত্যার পর লাশ ধানক্ষেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে ধানক্ষেতে লাশ দেখতে পেয়ে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। যুবকে হত্যার পেছনে হাত থাকার অভিযোগে আদর্শ আন্দুলিয়া গ্রামের প্রবাসী হাসিবুল ইসলামের স্ত্রী চম্পা খাতুনকে (৩০) আটক করেছে।

নিহত আল আমিনের মা ফিরোজা খাতুন বলেন, বুধবার রাত ৯ টার দিকে তার ছেলেকে ফোনে ডেকে নিয়ে যায় প্রবাসী হাসিবুলের স্বজনরা। রাত ১১ টার দিকে হাসিবুলের শশুর ও শ্যালক আমাদের জানায়, আল আমিনকে গ্রামের লোকজন ধাওয়া করেছে। সে তাহেরহুদা গ্রামের দিকে দৌড়ে পালিয়ে গেছে। এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রবাসীর পরিবারের লোকেরা তার ছেলেকে হত্যা করে লাশ ধানক্ষেতে ফেলে রেখেছে বলেও অভিযোগ করেন।

এ বিষয়ে সহকারি পুলিশ সুপার ( শৈলকুপা সার্কেল ) আরিফুল ইসলাম বলেন, পরকিয়া সম্পর্কের কারনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করেছি। তিনি জানান, যুবকটিকে অন্য কোথাও শ^াসরোধ করে হত্যা করে লাশ ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে। অথবা ওই ধানক্ষেতের পানিতে মুখ চেপে ধরে তাকে হত্যা করা হয়েছে।

এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের মামলা

0
DROHO-15-10-2020-P1
এমপি নিক্সন চৌধুরী

ফরিদপুর প্রতিনিধি

উপজেলা নির্বাচন চলাকালে বিধিবহির্ভূত আচরণের অভিযোগে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) মুজিবর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার সকালে জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম বাদী হয়ে চরভদ্রাসন থানায় মামলাটি করেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন খানম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১০ অক্টোবর শনিবার ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে মোবাইল ফোনে নিক্সন চৌধুরী ও চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানার কথোপকথনের একটি অডিও ভাইরাল হয়। এতে এমপিকে বলতে শোনা যায়, ‘আপনার এসিল্যান্ড-ভাঙ্গা আমার লোককে গাড়িতে তুলে নিছে। ওরে দালালি করতে মানা করেন।’ তারপর গালাগাল করতে শোনা যায়। এরপর বলেন, ‘সিগারেট খাওয়ার জন্য ওকে ধরছে, আপনি ওকে ছাড়তে বলেন। আমি আসতাছি চরভদ্রাসন, পাঁচ মিনিট সময় দিলাম এর মধ্যে ছেড়ে না দিলে উপজেলা ঘেরাও করব আমি।’

নির্বাচন শেষে রাতে উপজেলা সদরের স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে একটি বিজয় সমাবেশ হয়। সেখানে এমপি নিক্সন চৌধুরী জেলা প্রশাসক অতুল সরকারকে হুঁশিয়ার করে দেন।

ডিসির উদ্দেশে তিনি বলেন, ‘আমি যদি নেতাকর্মীদের নিয়ে নামি, তবে আপনি এক মিনিট দম নেয়ার সুযোগ পাবেন না।’

এ ঘটনার পর সংবাদ সম্মেলন করে নিক্সন চৌধুরী বলেন, অডিও-ভিডিওর কণ্ঠ তার নয়। তার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে।

সাবেক ভিপি নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

0
DROHO-14-10-2020-P৮
সাবেক ভিপি নূর

দ্রোহ অনলাইন ডেস্ক

ফেইসবুক লাইভে এসে ধর্ষণ মামলার বাদীকে ‘দুশ্চরিত্রা’ আখ্যায়িত করায় এবার ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে এ মামলাটি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর পর্বের সেই শিক্ষার্থী, যিনি এর আগে নূরসহ ছাত্র অধিকার পরিষদের ছয় নেতার বিরুদ্ধে ধর্ষণ, ধর্ষণে সহযোগিতা, চরিত্র হনন ও সাইবার বুলিংয়ের অভিযোগে তিনটি মামলা করেছিলেন।

এ আদালতের পেশকার শামীম আল মামুন জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় করা মামলার আরজিতে দুইজনকে সাক্ষী করা হয়েছে।

বিচারক ওই শিক্ষার্থীর জবানবন্দি নিয়ে আগামী ২৯ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন বলে জানান শামীম আল মামুন।

ওই শিক্ষার্থীর দায়ের করা ধর্ষণ মামলার আসামিদের ধরতে রোববার মধ্যরাতে বিভিন্ন জায়গায় পুলিশের অভিযানের মধ্যে ফেইসবুক লাইভে এসে ঘণ্টাখানেকের বেশি সময় কথা বলেন ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূর, যাকে গত কিছুদিন ধরে নিয়মিত ধর্ষণবিরোধী বিভিন্ন কর্মসূচিতে দেখা যাচ্ছে।

বক্তব্যের এক পর্যায়ে মামলার বাদীর ‘চরিত্র’ নিয়ে প্রশ্ন তুলে নূর বলেন, “একেবারেই হাস্যরসাত্মক, ছিঃ! আমরা ধিক্কার জানাই যে, এত নাটক করছে, যেই দুশ্চরিত্রা। যে ধর্ষণের নাটক করছে। স্বেচ্ছায়…।”

মেয়েটির অভিযোগ, একই বিভাগের শিক্ষার্থী এবং ছাত্র অধিকার পরিষদের কর্মী হওয়ায় এই পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনের সঙ্গে তার ‘প্রেমের সম্পর্ক’ হয়। সেই সম্পর্কের জের ধরে ৩ জানুয়ারি লালবাগের বাসায় নিয়ে তাকে ‘ধর্ষণ করেন’ মামুন। তখন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ তার ‘পাশে দাঁড়ান’। চিকিৎসায় সহায়তা করার পর মামুনকে খুঁজে পেতে সাহায্যের কথা বলে চাঁদপুরে নিয়ে ফেরার পথে নাজমুল সোহাগও লঞ্চের মধ্যে তাকে ‘ধর্ষণ করেন’। পরে ঘটনার প্রতিকার চেয়ে তিনি নূরসহ তাদের অপর সহকর্মীদের কাছে গেলে প্রথমে সহযোগিতার আশ্বাস দিলেও পরে ‘বাড়াবাড়ি করলে চরিত্রহননের’ ভয় দেখান।

এসব অভিযোগে গত ২১ ও ২৩ সেপ্টেম্বর রাজধানীর লালবাগ ও কোতোয়ালি থানায় নূর ও তার পাঁচ সহযোগীর বিরুদ্ধে দুটি মামলা করেন ওই শিক্ষার্থী।

ওই দুটি মামলা করা হয় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে। পরে শাহবাগ থানায় তিনি আরেকটি মামলা করেন ‘সাইবার বুলিংয়ের’ অভিযোগে।

লালবাগের মামলায় প্রধান আসামি করা হয় ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর উত্তীর্ণ হাসান আল মামুনকে, যিনি এতদিন ছাত্র অধিকার পরিষদের আহ্বায়কের দায়িত্বে ছিলেন। দ্বিতীয় মামলার প্রধান আসামি সংগঠনটির যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ।

নুরুল হক নুরসহ সংগঠনটির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি নাজমুল হুদা ও কর্মী আবদুল্লাহ হিল বাকিকেও সেসব মামলায় আসামি করা হয়।

১৭ দিনেও আসামিদের কেউ গ্রেপ্তার না হওয়ায় গত ৮ অক্টোবর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে অনশন শুরু করেন মামলার বাদী সেই শিক্ষার্থী। পুলিশ ‘প্রভাবিত’ কি না, সেই প্রশ্নও তিনি তোলেন।

অনশন শুরুর দুই দিন পর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতাল থেকে বেরিয়ে ফের সেই জায়গায় বসে তিনি অনশন চালিয়ে যাচ্ছিলেন।

গত রবিবার রাতে রাজধানীর মগবাজার ও আজিমপুরে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার দুই এজাহারভুক্ত আসামি সাইফুল ও নাজমুলকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন আদালতে হাজির করা হলে বিচারক তাদের জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে পাঠান।

দুইজন গ্রেপ্তার হওয়ার রাতেই ফেইসবুক লাইভে এসে মামলার বাদীকে নিয়ে বক্তব্য দেন নুরুল হক নূর, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

ঝিনাইদহে সীমান্তে ৫ রোহিঙ্গাকে আটক

0
DROHO-14-P-7
জেলার মানচিত্র

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার তাদের আটক করা হয় বলে বিজিবির ঝিনাইদহের খালিশপুর-৫৮ ব্যাটলিয়নের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান খান জানান।

তিনি বলেন, “পাঁচ রোহিঙ্গা কক্সবাজারের মধুছড়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে ঝিনাইদহের মহেশপুর আসে। সেখান থেকে অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় যাদবপুর বিওপি এলাকাধিন মান্দারতলা হতে তাদের আটক করা হয়।

“তাদের মধ্যে ৪ জন পুরুষ ও একজন নারী রয়েছে। পাচারকারী চক্রের দালাল নসিমন চালককেও আটক করা হয়েছে।”

তাদেরকে অবৈধ ভাবে ভারতে যাওয়ার অভিযোগে পাসপোর্ট আইনে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

পাঠ্যপুস্তকে পরিবর্তন আনা হচ্ছে

0
DROHO-14-10-2020-P6
দীপু মনি

দ্রোহ অনলাইন ডেস্ক

বাস্তবতা ও পাঠ্যবইয়ের যোগসূত্র না থাকায় বড় ডিগ্রিও কাজে আসছে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, আমাদের বাস্তবতার সঙ্গে পাঠ্যবইয়ের কোনো যোগসূত্র নেই। ফলে বড় বড় ডিগ্রি অর্জন করলেও বাস্তবে তা কাজে আসছে না। এ জন্য শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকে পরিবর্তন আনা হচ্ছে।

বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব, বাংলাদেশ (ইরাব) আয়োজিত বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড এবং অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এক সময় সবাইকে শিক্ষার আওতায় আনার চ্যালেঞ্জ ছিল। সেটি সফল হওয়ায় এখন মানসম্মত শিক্ষার দিকে গুরুত্ব দেয়া হচ্ছে। মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে আমাদের ছেলে-মেয়েদের অভিজ্ঞ করে তোলা হবে। এ কারণে শিক্ষা ব্যবস্থাকে বাস্তবভিত্তিক করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম আল হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, ইবারের সভাপতি সাব্বির নেওয়াজ।

দুই কাভার্ডভ্যান ভারতীয় শাড়ি উদ্ধার

0
DROHO-14-P-5
উদ্ধার করা সাড়ি

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে গমের আড়ালে রাখা দুই কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় শাড়ি উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের দেওহাটা থেকে কাভার্ডভ্যান দুটি আটক করা হয়। কাভার্ডভ্যানের দুই চালক ও দুই হেলপারকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন, জালাল উদ্দিনের ছেলে কাভার্ডভ্যান চালক নাজমুল হোসেন (৩০), আবুল মোহসীনের ছেলে কাভার্ডভ্যান চালক আকতারুল ইসলাম (৩৫), এরফান আলী গাজির ছেলে হেলপার মশিউর (৪০) এবং দিদার উদ্দিনের ছেলে হেলপার নাসির উদ্দিন (৩০)। তাদের বাড়ি সাতক্ষীরার সদর ও কলরোয়া উপজেলায়।

পুলিশ জানায়, কাভার্ডভ্যান দুটি অবৈধপথে ভারত থেকে আনা শাড়ি নিয়ে সাতক্ষীরা থেকে ঢাকার ইসলামপুরে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার দেওহাটা থেকে মির্জাপুর থানা পুলিশ কাভার্ডভ্যান দুটি আটক করে।

কাভার্ডভ্যানের ভেতরে গমের বস্তা দিয়ে আড়াল করে রাখা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ সায়েদুর রহমান বলেন, জব্দকৃত ভারতীয় শাড়ির সিজার লিষ্টের কাজ চলছে। সিজার লিষ্ট শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এছাড়া শাড়ির মূল্য মালিককে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

হ্যাক সম্ভাবনায় সতর্ক করবে গুগল

0
DROHO-14-10-2020-P4
প্রতিকী ছবি

দ্রোহ ডেস্ক

বারংবার বদলাচ্ছেন পাসওয়ার্ড, তারপরেও হ্যাকারদের নিশানা থেকে মিলছে না ছুটকারা। আর গ্রাহকদের সেই সমস্যার কথা মাথায় রেখেই গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড রক্ষার্থে নতুন ফিচার নিয়ে এল এই সার্চ ইঞ্জিন জায়ান্ট।

সম্প্রতি একটি ব্লগ পোষ্টে ক্রোমের সিনিয়র প্রডাক্ট ম্যানেজার আবদেলকরিম মার্দিনি লিখছেন,‘পাসওয়ার্ড হ্যাক হয়েছে কী না, তা জানার জন্য ক্রোম আপনার ইউজারনেম ও পাসওয়ার্ডগুলির একটি কপি বিশেষ এনক্রিপশনের মাধ্যমে গুগলকে পাঠায়। গুগল এই এনক্রিপটেড কপি থেকে আপনার ইউজারনেম বা পাসওয়ার্ড দেখতে না পারলেও, তা হ্যাক হয়েছে কী না তা সহজেই আপনাকে বলে দিতে পারবে। অ্যান্ড্রয়েড ও আইওএস-এর জন্য ক্রোম ৮৬ আপডেটে এই ফিচারটি উপলব্ধ। আর এরই সঙ্গে ক্রোম অ্যান্ড্রয়েডের জন্য সেফ ব্রাউজিংয়ের সুবিধাও আনছে। ম্যালওয়্যার অ্যাটাক এবং অন্যান্য ক্ষতিকারক ওয়েবসাইট থেকে কিছু ডাউনলোড করার হাত থেকে রক্ষা করবে। কী ভাবে? গুগল তার এই সেফ ব্রাউজিং সার্ভিসের সাহায্যে গ্রাহকের কাছে সব ডেটা পৌঁছে দেবে।

সর্বশেষ সংবাদ

দলিল লেখক কল্যাণ ফান্ডের নামে চাঁদাবাজী অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক কল্যাণ ফান্ডের নামে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী অফিসারের কাছে ৩৬ জন সাধারণ দলিল লেখক এ...

অস্ত্র ঠেকিয়ে এজেন্ট ব্যাংকের টাকা ছিনতাইয়ের অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীর পান্টি বাজারের ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের স্বত্ত¡াধিকারীকে অস্ত্র ঠেকিয়ে চার লাখ ৪১ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার...

কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিল, সকালে গ্রেপ্তার ৩

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে বিকেলে আদালতের মাধ্যমে...

বাঁশের শিল্পকর্ম

বাঁশ দিয়ে তৈরী কুলা, চালুন, টুরিসহ ঘর গৃহস্থলির কাজে ব্যবহারের বাহারী পন্যের পসরা সাজিয়ে বেড়িয়েছে ফেরিওয়ালা নিতাই দাস। কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা থেকে...

কুষ্টিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

কুষ্টিয়া প্রতিনিধি ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে...