শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬.
Home Blog Page 627

সাবেক সংসদ সদস্য রাস্তা সংস্কারের উদ্দোগ্যে নিলেন

0
চর গোবরা হতে বৃত্তিপাড়ার পর্যন্ত যাতায়াতের অনুপযোগী রাস্তাটি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর গোবরা হতে বৃত্তিপাড়ার পর্যন্ত যাতায়াতের অনুপযোগী রাস্তাটি সংস্কারের দায়িত্ব নিলেন সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ।

বৃহস্পতিবার সকালে বৃহত্তর কুষ্টিয়া প্রকল্পের আওতায় গোবরা হতে বৃত্তিপাড়া পর্যন্ত অবহেলিত রাস্তা সংস্কারের জন্য ডিও লেটার দিয়েছেন সাবেক সংসদ আব্দুর রউফ।

স্থানীয়দের অভিযোগ ছিল, চাঁদপুর ও পান্টি ইউনিয়নের মধ্যে এই রাস্তাটি হওয়ায় দু ইউনিয়ন চেয়ারম্যান এর সমন্বয় হীনতায় রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা পড়ে আছে। এই রাস্তাটির জন্য এলাকার প্রায় ২হাজার লোকের যাতায়াতের চরম দুর্ভোগ পোহাতে হয়।

চর গোবরায় কোন শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় গোবরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াত করতে চরম অসুবিধা পোহাচ্ছে শিক্ষার্থীরা। এমন কি এলাকার কেউ অসুস্থ হলে কোলে করে পাশের পাকা রাস্তা অব্দি নিতে হয়। বছরের প্রায় সময়ই রাস্তাটি এতোটাই খারাপ থাকে কোন ভ্যান রিক্সা যেতে চাইনা।

সাবেক সংসদ সদস্যের এমন উদ্দোগ্যে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

কন্যাশিশু দিবসের ভাবনা

0
তুহিন আফসারী, উন্নয়ন কর্মী

তুহিন আফসারী

দিন তিনেক থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের টাইম লাইনে কন্যাশিশুদের ছবির ছড়াছড়ি। বাবারা অথবা মায়েরা অসাধারণ সব লেখার সাথে তাদের কন্যাদের ছবি পোস্ট করছেন।

বাবা মায়ের এ সকল লেখা বেশ আবেগি করে তোলে। কল্পনায় আমিও বাবা সেজে তাদের সাথে পুলকিত হয়ে উঠি। এই পুলক বেশি সময় থাকেনা। প্রতিদিনই কোন না কোন খবর সামনে আসে যা আমার কল্পিত পুলকিত ভাবের কপালে ধাক্কা মারে। ভাইয়ের সামনে থেকে বোনকে তুলে নিয়ে খুন করা হচ্ছে, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষন, বাবার সামনে মেয়ে, সন্তানের সামনে মাকে ধর্ষন এগুলো এখন নৈমিত্তিক ব্যাপার। এইসব নিয়ে কথা বলে কোন লাভ আছে বলে মনে হয়না আমার। বরং অপেক্ষা করতে থাকেন, নতুন কোন ইস্যু আসলে এসব আপনি এমনিতেই ভুলে যাবেন। আসুন আজ আপনার কন্যাকে নিয়ে কথা বলি।

আপনার বাড়িতে আপনার আদরের মেয়েটি নিরাপদ তো? আপনার বাড়িতে যারা যাতায়াত করে তাদের আচরণ কি আপনার নজরে থাকে? আপনাকে ভয় দেখাচ্ছি না শুধু কয়েকটি পরিসংখ্যান মনে করিয়ে দিচ্ছি। গবেষণা বলছে, ২০১৮-১৯ সালে আপনাদের কন্যাশিশুদের ৭৫% পরিবারের নিকটজন, পরিচিত জনের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়। এই নিকটজন কে বা কারা তা নাই-বা বললাম। প্রতি চার জন কন্যাশিশুদের মধ্যে একজন নিকটজনের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়। কোন কিছু বোঝার আগেই আপনার অগোচরে চোখের জলের তীব্র ঘৃণা নিয়ে বড়ো হচ্ছে আপনারই প্রাণের চেয়ে প্রিয় মেয়েটি।

এই আচরণের কথা ও কাউকে বলতে পারেনা কারন এটা আপনি কখনোই বিশ্বাস করবেন না। একবার কল্পনা করুন তো, আপনি সহ সকল পুরুষের প্রতি ঘৃণা নিয়ে বড়ো হচ্ছে আপনার আদরের কন্যা। আপনিও বাদ পড়েন না ঐ তালিকা থেকে কারণ আপনিও পুরুষ। পরিবারের আলাপ আর না-ই বা করলাম।

এবার আসুন বাইরে আপনার কন্যার কি অবস্থা, দেখে নেয়া যাক। ২০১৯ এর জুলাই মাস। দেশে মোট ১০৭ টি ধর্ষনের ঘটনা ঘটেছে তার ৭২টি কন্যাশিশুদের সাথে। সারা বছরের হিসাবটা তোলা রইলো আপনার জন্য। আমি নিশ্চিত, আমরা এই অবস্থার পরিবর্তন চাই। দি হাঙ্গার প্রজেক্ট ২০০০ সাল থেকে ৩০শে সেপ্টেম্বর জাতীয় কন্যাশিশু দিবস হিসেবে পালন করে আসছে। এই সংগঠনটির উদ্যোগে দিবসটির জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি মিলেছে। তবে অবস্থার কী কোন পরিবর্তন হয়েছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার পোস্ট টা যেমন আছে তেমনি কেন ছেলেশিশু দিবস, পুরুষ দিবস নেই সেই প্রশ্নও আছে। বছরের সকল দিন যখন পুরুষময় তখন একটি দিনও আপনি আপনার মেয়েটির জন্য দিতে চান না। এই ভাবনাটা শুধু আপনারই না, গোটা সমাজ ব্যবস্থা এই চিন্তা ধারণ করে। এই কারনেই এই দেশে মেয়েরাও মানুষ, মা বড়, না বৌ বড়, বালিকা বধু নামক সিনেমা তৈরী হয়। তাই যতই আপনি টাইম লাইন মেয়ের পোষ্টারে ভরে ফেলেন না কেন পরিবর্তন কিন্তু অনেক দূরে। এই পরিবর্তনের কাজ করতে হলে আপনার ভাবনায় চিন্তায় পরিবর্তন আসাটা খুব জরুরি। এই পরিবর্তনটা আপনিই শুরু করতে পারেন। আপনি বাবা হয়েছেন, মা হয়েছেন তাই আপনার কন্যাটির নিরাপদে গড়ে তোলার পরিবেশ আপনাকেই নিশ্চিত করতে হবে। আপনার কন্যাটিকে অযাচিত স্পর্শ সম্পর্কে সচেতন করে তুলুন, অনিরাপদ সম্পর্কের বিষয়ে সচেতন করে তুলুন। নিজেকে আস্থা ও বন্ধুত্বের প্রতিক হিসেবে তুলে ধরুন, যার ফলে ও সব কথা আপনাকে নির্ভয়ে বলতে পারে। আপনার সন্তান নিরাপদ থাকুক, মানুষ হিসেবে গড়ে উঠুক। সকল কন্যাশিশুর জন্য ভালোবাসা ও শুভকামনা।

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি হলো ৩১ অক্টোবর অব্দি

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনাভাইরাস মহামারীর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিশ্বব্যাপী চলমান মহামারী করোনার কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।”

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফা বাড়িয়ে ৩ অক্টোবর পর্যন্ত ছুটির ঘোষণা দিয়ে রেখেছিল সরকার।

তবে ছুটি যে আরও বাড়বে, তা বুধবারই এক অনুষ্ঠানে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। স্থগিত থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষা কবে থেকে নেওয়া হবে, সেই তারিখ আগামী ‘সোম-মঙ্গলবারের মধ্যে’ ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস সংক্রমণের কারণে তা স্থগিত রয়েছে। বছর প্রায় শেষ হয়ে আসায় এ পরীক্ষা নিয়ে উদ্বেগ রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের।
মহামারির কারণে এবার পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা নেবে না সরকার। শিক্ষা প্রতিষ্ঠানে এসব শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন করে উপরের শ্রেণিতে উর্ত্তীনের কথা রয়েছে।

তবে চারটি শর্ত দিয়ে আগামী অক্টোবর ও নভেম্বর মাসে ব্রিটিশ কাউন্সিলের পরিচালনায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ‘ও’ এবং ‘এ’ লেভেলের পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে সরকার। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে কওমি মাদ্রাসার পরীক্ষাগুলো নেওয়ারও অনুমতি দেওয়া হয়েছে।

লাঠিচার্জের পর গ্রেফতার করা হলো রাহুল গান্ধিকে

0
সংগৃহিত ছবি
দ্রোহ অনলাইন ডেস্ক
রাহুল-প্রিয়াঙ্কার আগমনের খবর শুনেই উত্তরপ্রদেশে ১৪৪ ধারা জারি করে রেখেছিল রাজ্য প্রশাসন। কোভিড বিস্তার রোধে সেখানে বাহির হতে কারো রাজ্যে প্রবেশ ঠেকাতেই এমন ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। ফলে রাহুলকে ১৪৪ ধারা ভঙ্গ করার কথা জানানো হলে রাহুল পাল্টা পুলিশের বিরুদ্ধে ১৪৪’র অপব্যবহারের অভিযোগ তুলে নেতাকর্মীদের নিয়ে ১৪৪ ভেঙ্গে হাথরসের দিকে রওয়ানা হন।

কংগ্রেসের সূত্র মতে, আগে থেকেই রাহুল-প্রিয়াঙ্কার হাথরসে যাওয়ার কথা বলা হয়েছিল। তারপরেই সেখানে ১৪৪ ধারা জারি করে বিজেপি প্রশাসন। হাথরসের জেলা প্রশাসক পি লস্কর জানিয়েছেন, রাহুল- প্রিয়াঙ্কার সফরের কোনও খবর স্থানীয় প্রশাসনের কাছে নেই।

গ্রেফতারের আগে রাহুল গান্ধী সাংবাদিকদের জানান, পুলিশ আমাকে আঘাত করেছে। ধাক্কা দিয়েছে। আমার উপর লাঠিচার্জ করা হয়েছে। মাটিতে ফেলে দিয়েছে আমাকে। আমি জানাতে চাই, শুধু কি নরেন্দ্র মোদি দেশে হাঁটতে পারবেন? সাধারণ মানুষ কি দেশে চলাফেরা করতে পারবে না? আমাদের গাড়ি থামিয়ে দেয়া হয়েছে। তাই আমরা পায়ে হেঁটে হাথ্রাসের উদ্দেশে রওনা দিয়েছি।

গণ ধর্ষণের শিকার হয়ে মারাত্মকভাবে আহত হন দলিত সম্প্রদায়ের ওই নারী। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়। ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার তিনি মারা যান। ওইদিন রাতেই তড়িঘড়ি করে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন করে পুলিশ। তার মৃত্যুর পরই ভারতজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে; যা ধীরে ধীরে বিক্ষোভে রূপ নেয়।

কংগ্রেস নেতাদের রোড মার্চের খবরে করোনাকে ইস্যু বানিয়ে জনসমাগমের উপর নিষেধাজ্ঞা আরোপ করে উত্তর প্রদেশে পুলিশ। রাজ্যের প্রবেশ পথে দেয়া হয় ব্যারিকেড। পরে রাস্তা দখলে নিয়ে স্লোগান দিয়ে এগিয়ে যায় কংগ্রেস নেতারা। কিন্তু গ্রেটার নোইদায় পৌঁছানোর পর তাদের গাড়িবহর আটকে দেয়া হয়; যা হাথ্রাস থেকে ১৪২ কিলোমিটার দূরে। পরে রাহুল গান্ধীসহ নেতাকর্মীরা গাড়ি থেকে নেমে পায়ে হেটে হাথ্রাসের উদ্দেশ্যে রওনা দেন।

ইউটিউব থেকে আয়ের উপায়

0

দ্রোহ আই টি ডেস্ক

প্রযুক্তির সহজলভ্যতার এ সময়ে ইন্টারনেট থেকে আয় করে স্বাবলম্বী হচ্ছেন অনেকেই। ইন্টারনেট থেকে আয়ের বর্তমানে নির্ভরশীল প্ল্যাটফরম ইউটিউব। এখনও অনেকেই ইউটিউব থেকে আয় করছেন পাশাপাশি জনপ্রিয়তাও পেয়েছেন।

আবার অনেকেই নতুন করে শুরু করতে চান ইউটিউবের কনটেন্ট মেকিং এবং আয়। আজকের টিপসে ইউটিউব থেকে টাকা উপার্জনের জন্য যে বিষয়গুলো মেনে চলতে হবে তারই বিস্তারিত আজ দেয়া গেল।

* প্রযুক্তি বিশেষজ্ঞ ও সিনিয়র ইউটিউবারদের মতে, একটি ইউটিউব চ্যানেল শুরু করার পেছনে নির্দিষ্ট একটি উদ্দেশ্য থাকা প্রয়োজন। শখ হল আর ইউটিউবে চ্যানেল খুলে ফেললাম তেমনটি যেন না হয়।
* ইউটিউব চ্যানেলের কনটেন্ট বা বিষয়ের প্রতি নজর দেয়া প্রয়োজন। বিষয় সর্বদা আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন বা শ্রুতিমধুর হওয়া গুরুত্বপূর্ণ।
* যে কোনো ইউটিউব চ্যানেল থেকে আয়ের প্রাথমিক শর্ত হল রেগুলারিটি। অর্থাৎ চ্যানেলের অ্যাডমিনকে নিয়মিত কনটেন্ট আপডেট রাখতে হবে। প্রয়োজনে চ্যানেল খোলার আগে থেকে দুই বা তিন সপ্তাহের কনটেন্ট মজুত করে রাখতে হবে।
* ভিডিও’র কোয়ালিটি অবশ্যই ঝকঝকে হওয়া প্রয়োজন। এছাড়া শব্দও পরিষ্কার থাকতে হবে।
* ওইসব শর্ত ঠিকঠাকভাবে পূরণ করলে, সহজেই হাজারখানেক সাবস্ক্রাইবার হতে পারে যে কোনো ইউটিউব চ্যানেলের। এরপর আসে ওয়াচ আওয়ার বাড়ানোর প্রসঙ্গ। টেক-বিশারদদের মতে, প্রথম ক্ষেত্রে টার্গেট নেয়া উচিত, যত দ্রুত সম্ভব ওয়াচ আওয়ারের মাত্রা ৪ হাজার অতিক্রম করা।
* এরপরই ইউটিউবের চ্যানেলের সঙ্গে গুগল অ্যাডসেন্সকে যুক্ত করা যায়। তবে এখানেই কাজ শেষ হয় না। এরপর যত আকর্ষণীয় ভিডিও চ্যানেলে আপলোড করা হবে ততই চ্যানেলের জনপ্রিয়তা বাড়বে এবং চ্যানেলে আসতে থাকবে গুগল অ্যাড।
* তবে কনটেন্ট বা বিষয় আকর্ষণীয় না হলেও রোজগার করা যায় ইউটিউব থেকে। এক্ষেত্রে চ্যানেলের ভিডিওটিতে স্পন্সরড ভিডিও হিসেবে তৈরি করা যায়। উদাহরণ- যদি কোনো খাবারবিষয়ক ইউটিউব চ্যানেল সেরা রেস্তোরাঁগুলোকে নিয়ে একটি ভিডিও প্রস্তুত করে এবং সেই ভিডিও যথেষ্ট জনপ্রিয়তা লাভ করে। সেক্ষেত্রে রেস্তোরাঁগুলোও জনপ্রিয়তা পাবে। তখন ইউটিউব চ্যানেলের মালিক রেস্তোরাঁগুলো থেকে নির্দিষ্ট অর্থ পেতে পারে।

ফেসবুকের হ্যাশট্যাগ ‘কাপল চ্যালেঞ্জ’-এ বিপদ!

0
প্রতিকী ছবি

দ্রোহ আই টি ডেস্ক

সম্প্রতি ফেসবুকে ট্রেন্ডিংয়ে রয়েছে ‘কাপল চ্যালেঞ্জ’। এই চ্যালেঞ্জে অংশ নিয়ে অনেকেই নিজের ঘনিষ্ঠ বন্ধু বা পার্টনারের সঙ্গে ছবি পোস্ট করছেন ফেসবুকে। পোস্টের সঙ্গে জুড়ে দিচ্ছেন #Couple Challenge।

সম্প্রতি এ বিষয়ে সাধারণ মানুষকে টুইট বার্তায় সতর্ক করে দিয়েছে পুনে পুলিশ। ওই টুইটে লেখা হয়েছে, হ্যাশট্যাগ কাপল চ্যালেঞ্জে নিজেদের ছবি পোস্ট করার আগে দুইবার ভাবুন। এই ‘কাপল চ্যালেঞ্জে’ অংশ নেওয়ার বিপদ কোথায়?

সাইবার বিশেষজ্ঞদের মতে, কাপল চ্যালেঞ্জ হ্যাশট্যাগের সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তের হাজার হাজার যুগল তাঁদের ছবি পোস্ট করছেন। একই ভাবে বিশ্বের যে কোনও প্রান্তের মানুষ শুধু মাত্র এই হ্যাশট্যাগের সাহায্যে এই চ্যালেঞ্জে সামিল হওয়া অসংখ্য যুগলের ছবি দেখতে পাবেন। সাইবার বিশেষজ্ঞদের আশঙ্কা, ওই ছবিগুলিকে বিভিন্ন অসৎ কাজে, অসাধু উপায়ে ব্যবহার করতে পারে সাইবার অপরাধীরা।

‘এক্স রে’ নিয়ে নেটফ্লিক্সে সৃজিতের যাত্রা

0
সৃজিতের ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

ইতোমধ্যেই আড্ডা টাইমসের জন্য সৃজিত মুখোপাধ্যায়ের ‘ফেলুদা ফেরত’ সিরিজের কাজ শেষ হয়েছে। যে কোনো সময় সিরিজটি মুক্তি পাবে। এদিকে হইচই প্ল্যাটফর্মের জন্য একটি সিরিজ নির্মাণ করবেন নির্মাতা। সম্প্রতি এমনই ঘোষণা দিয়েছে হইচই। এরই মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে, নেটফ্লিক্সের জন্য সত্যজিৎ রায়ের গল্প নিয়ে সিরিজ নির্মাণ করবেন সৃজিত! সিরিজটির নাম ‘এক্স রে’।

ভারতে লকডাউন ওঠার পর ভায়াকম ১৮ মোশন পিকচার্সের পক্ষ থেকে জানানো হয়েছিল, করোনার আগে দেশের নানা জায়গায় শুট করার কথা ছিল ‘এক্স রে’র। সব দিক আলোচনা করে, সরকারি নির্দেশিকা মেনে আপাতত তাই গোয়াতেই শুট হবে।

এছাড়া পরিস্থিতি বদলালে শুট হতে পারে হায়দরাবাদ, কর্ণাটক, কোলহাপুর, কেরালাসহ দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে। শোনা যাচ্ছে, সত্যজিৎ রায়ের নানা স্বাদের ছোটগল্প নিয়ে তৈরি ১২ পর্বের এ সিরিজের একটিতে জুটি বাঁধছেন শ্বেতা বসু প্রসাদ এবং আলি ফজল।

এ প্রসঙ্গে অভিনেত্রী শ্বেতা জানিয়েছেন, তিনি কাজ করছেন সৃজিতের সঙ্গে। তবে কোন প্রজেক্টে এখনই তা বলবেন না তিনি!

মুক্তি পাচ্ছে অক্ষয়ের লক্ষ্মী বোম্ব

0
অভিনেতা অক্ষয়

দ্রোহ বিনোদন ডেস্ক

অক্ষয় কুমার ও কিয়ারা আদভানি অভিনীত রাঘাভা লরেন্সের লক্ষ্মী বোম্ব আগামী নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি ও হটস্টারে মুক্তি পাচ্ছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতে মুক্তি পাবে সিনেমাটি। টুইটারে এই ঘোষণার পাশাপাশি অক্ষরের দুটি ভিন্ন অবতারে ছবির নতুন পোস্টার শেয়ার করেন অক্ষয়।

টুইটারে তিনি জানান, “এই দীপাবলিতে আগামী ৯ নভেম্বর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতে মুক্তি পাবে লক্ষ্মী বোম্ব। লক্ষ্মী বোম্ব তামিল হরর-কমেডি, মুনি ২, কাঞ্চনার রিমেক।

ঈশ্বরদীতে ট্রাক চাপায় যুবকের মৃত্যু

0
প্রতিকী ছবি

পাবনা প্রতিনিধি

ঈশ্বরদীর পাকশী হাইওয়ে রোডে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় কোলেরকান্দিতে এ দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে মৃত্যু হয় তানিম (২৩) নামের এ যুবকের। তানিমের ছোট ভাই তাফিম গুরুতর আহত হয়েছে। তারা দুই ভাই মোটর সাইকেল যোগে নানার বাড়িতে যাচ্ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দাশুড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের খালেদ খানের দুই ছেলে তানিম এবং তাফিম মোটর সাইকেল যোগে মিরকামারী গ্রামে নানার বাড়িতে যাচ্ছিলেন। কোলেরকান্দি সংলগ্ন কাঠ মিলের সামনে অটোরিকশার সাথে তাদের মোটর সাইকেলের ধাক্কা লাগে। এ সময় দুইভাই রাস্তায় পড়ে যায়। পিছন থেকে দাশুড়িয়া থেকে আসা একটি ট্রাক তানিমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ আক্তারুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। নিহতের ছোট ভাইকে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি

খোকসায় অবৈধ বালু উত্তোলনের ড্রেজার জব্দ

0

সর্বশেষ সংবাদ

সড়ক অবরোধের পর পাকিং টোল প্রত্যাহারের ঘোষণা এলো

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা বাস স্ট্যান্ডে পাকিং টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা। পরে পৌর প্রশাসনের...

পরীক্ষার পরও পরীক্ষা

পরীক্ষা কেন্দ্র থেকে বেড়িয়ে খাতায় লিখে আসা উত্তর সহপাঠিদের সাথে মিলিয়ে নিচ্ছে তারা। চলতি এসএসসি’র প্রথম দিন মঙ্গলবার পরীক্ষা শেষে কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারী...

দৌলতপুরে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১০ জন গুলিবিদ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের...

দৌলতপুরে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা: পরিদর্শক ও কেন্দ্র সচিবকে অব্যাহতি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা ২০২৬ এর প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় ১৭ জন শিক্ষার্থীকে ভুল (২০২৫ সালের...

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বাড়াদী গ্রামের বানিয়াপাড়া...