শনিবার, এপ্রিল ১৮, ২০২৬.
Home Blog Page 632

আমার ফোনে ২৪ ঘণ্টা আড়ি পাতা হচ্ছেঃ ফখরুল

0
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, তার ফোনে আড়ি পাতছে সরকার।

রবিবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।

ফখরুল বলেন, “আমি যে ফোনে কথা বলি, এই ফোন ২৪ ঘণ্টা রেকর্ড হয়, ২৪টা ঘণ্টা এবং এটা প্রিন্ট হয়। সেই প্রিন্টের কপি আমি দেখেছি। “হ্যাঁ, এটা থেকে কেউ বাদ যাচ্ছে না। এটা কিন্তু সমাজে সমস্ত জায়গায় হয়ে গেছে।”
বাংলাদেশের বর্তমান অবস্থাকে উত্তর কোরিয়ার সঙ্গে তুলনা করেন ফখরুল। “এটা হচ্ছে যে, ডিপ স্টেট হলে যেটা হয়, সার্ভিলেন্স। নর্থ কোরিয়ার ‘১৯৮৪’ বলে একটি ছবি আছে। যদি পারেন এটা দেখবেন। কীভাবে সাইকোলজিক্যালি, মেন্টালি এই যে ফিয়ার, এটাকে ঢুকিয়ে দেওয়া হয়। যার ফলে সব কিছু প্রতিবাদ থেকে সে বিরত থাকে।

“আপনারা দেখবেন যে, মিশরে এই ঘটনাগুলো ঘটা শুরু করেছে। তারও আগে নর্থ কোরিয়াতে এগুলো চলছে।”

ওই সব দেশের সঙ্গে তুলনা করে বাংলাদেশের বর্তমান অবস্থাকে ‘ভয়াবহ’ আখ্যায়িত করেন বিএনপি মহাসচিব।

“আমি তো বাংলাদেশের সঙ্গে মিল খুঁজে পাই। অত্যন্ত একই রকম ঘটনা প্রায়। এখন পৃথিবীটা কেমন যেন হয়ে গেছে। কোন দিকে যাবেন আপনি, কোথায় যাবেন?

“নির্মলেন্দু গুণের একটি কবিতা ছিল- ‘কোন দিকে পালাবে তুমি, কোনোদিকে পথ নেই। উত্তরের উত্তুঙ্গ পবর্তমালা, দক্ষিণে বঙ্গোপসাগর- কোন দিকে পালাবে তুমি, কোনো দিকে পথ নেই। আজকে কিন্তু বাংলাদেশের মানুষের এই একটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

মাগুরায় প্রাচির ভেঙে দুইজনের মৃত্যু

0
Magura-Dro-7-8-p-3
প্রতিকী ছবি

মাগুরা প্রতিনিধি

মাগুরা শহরের কলেজপাড়ায় সীমানা প্রাচির ভেঙে পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুইজন।

কলেজপাড়ায় ইকরা তালিমুল মাদ্রাসার সামনে পৌরসভার নালা নির্মাণের সময় রবিবার বেলা সাড়ে ১১টার দিকে দেয়ালটি ভেঙে পড়ে বলে জেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহাগুজ্জামান জানান। নিহতরা হলেন সদর উপজেলার আলিধানী গ্রামের আমিরুল ইসলামের ছেলে রোমান হোসেন (৩০) ও নিজনান্দুয়ালী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রাসেল (২২)। আহত দুইজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সোহাগুজ্জামান বলেন, নির্মাণকাজ চলার সময় ওই এলাকার রোকেয়া বেগম নামে এক বাসিন্দার বাড়ির পশ্চিম দিকের সীমানা প্রাচির ভেঙে পড়ে। এতে চাপা পড়ে রোমান ঘটনাস্থলে মারা যান। আর রাসেল মারা যান হাসপাতালে নেওয়ার পর।

এছাড়া এ ঘটনায় আহত আরও দুইজনকে ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করিয়েছেন বলে জানান তিনি। আহতরা হলেন রমজান (২২) ও শাকিল (২৩) নামে দুই শ্রমিক। তারাও সেখানে নির্মাণের কাজ করছিলেন।

সদর থানার ওসি জয়নাল আবেদীন বলেন, “এটি একটি দুর্ঘটনা। পুলিশ তদন্ত করছে। আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

পিরোজপুরে ২ ভাসুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

0
প্রতিকী ছবি

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দুই ভাসুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক তরুণী।

মঠবাড়িয়া থানার ওসি আ জ মাসুদুজ্জামান জানান, শনিবার ১৯ বছরের এই তরুণী তাদের থানায় মামলাটি দায়ের করেন। আসামিরা হলেন- উপজেলার টিকিকাটা ইউনিয়নের ভেচকী গ্রামের হাসান মিয়া (২৭) ও রুবেল মিয়া (২৪)।

গৃহবধূর নানা জানান, এক বছর আগে তার নাতির বিয়ে হয়। তার স্বামী বাড়ির বাইরে কাজে থাকায় তার বড় ভাসুর তাকে একা পেয়ে ধর্ষণ করেন। লোকলজ্জার ভয়ে নাতি বিষয়টি গোপন রাখেন। পরে তার মেজো ভাসুরও তাকে একা পেয়ে ধর্ষণ করলে তিনি পরিবারকে জানান। ‘বারবার ধর্ষণ করায়’ মামলা করার সিদ্ধান্ত নেন বলে ওই গৃহবধূও জানান।

ওসি মাসুদুজ্জামান বলেন, পুলিশ আসামিদের আটকের চেষ্টা করছে। গৃহবধূ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।
রবিবার তাকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হবে।

লা লিগায় কোচ জিদানের জয়ের সেঞ্চুরি

0
জিনেদিন জিদান

দ্রোহ স্পোর্টস ডেস্ক

লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে জয়ে দারুণ এক মাইলফলকে পৌঁছেছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। স্পেনের শীর্ষ ফুটবলে মাদ্রিদের দলটির কোচ হিসেবে এটি তার শততম জয়।

নিজেদের আসরে প্রথম মাচ ড্র করার পর বেতিসের মাঠে শনিবার রিয়ালের জয়টি ৩-২ গোলে। রিয়ালের ডাগআউটে লিগে ১৪a৭তম ম্যাচে এসে শততম জয়ের দেখা পেলেন ২০১৬-১৭ ও ২০১৯-২০ আসরে শিরোপা জেতা জিদান। ক্লাবটির ইতিহাসে লিগে তার চেয়ে বেশি ম্যাচ জিতেছেন কেবল মিগুয়েল মুনোস, ২৫৭টি।

রিয়ালের ডাগআউটে জিদানের প্রথম জয়টি ছিল ২০১৬ সালের ৯ জানুয়ারি, নিজের প্রথম ম্যাচে দেপোর্তিভোর বিপক্ষে ৫-০ ব্যবধানে। ঘরের মাঠে জিতেছেন মোট ৫৫ ম্যাচ, প্রতিপক্ষের মাঠে ৪৫টিতে।
এক মৌসুমে তার সবচেয়ে বেশি জয় ২০১৬-১৭ আসরে, ২৯টি। গত আসরে জিতেছিলেন ২৬ ম্যাচ। জিদানের কোচিংয়ে লিগে মোট ৩৪২ গোল করেছে দল, খেয়েছে ১৪২টি।

অ্যাটর্নি জেনারেল মাহবুব আলমের করোনায় মৃত্যু

0
Mahabub-Dro
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম এর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

রবিবার সন্ধ্যায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ৭টা ২৫ মিনিটে মৃত্যুবরণ করেন। তার মেয়ের জামাই রিয়াজুল হক এ সংবাদের সত্যতা নিশ্চিত করেন।

তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।

অ্যাটর্নি জেনারেলের মৃত্যুতে আইন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যান সুপ্রিম কোর্টের আইনজীবীরা ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তারা। তারা হাসপাতালে অবস্থান করা পরিবারের সদস্যদের সান্তনা দেন।

চলতি মাসের ৪ তারিখে জ্বর ও গলাব্যথা নিয়ে সিএমএইচ হাসপাতালে ভর্তি হন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। একই দিন করোনা পরীক্ষায় তার রেজাল্ট পজিটিভ আসে। ১৯ সেপ্টেম্বর ভোরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।

শনিবার তার অবস্থা আরও অবনতি হয়। ওইদিন তার ফুসফুস ঠিকভাবে কাজ করছিলো না। এরপর রবিবার আইসিইউতে থাকাবস্থায় তার শারীরিক অবস্থার আবারো অবনতি হয়। পরে রাতে তিনি মারা যান।

মাহবুবে আলমের পুত্র সাংবাদিক সুমন মাহবুব এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, তার পিতা রাত ৭টা ২৫ মিনিটে ইন্তেকাল করেছেন। ২০০৯ সালের ১৩ জানুয়ারি থেকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট মাহবুবে আলম। মাহবুবে আলম মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।

ঝিনাইদহে হত্যা মামলায় আরও ২ আসামী আটক

0
ঝিনাইদহ থেকে আটক দুজন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার পোড়া বেতাই গ্রামের রেক্সোনা হত্যার ঘটনায় আরও ২ জন মূল আসামীকে আটক করেছে সদর থানা পুলিশ।

শনিবার সকালে পোড়াবেতাই ও গান্না গ্রাম থেকে তাদের আটক করা হয়। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, এ নিয়ে রেক্সনা হত্যা মামলার সব আসামীকে আটক করা হয়েছে। রেক্সোনা পোড়া বেতাই গ্রামের নুর ইসলামের মেয়ে।

এ ঘটনায় বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় ম্যাজিষ্ট্রেটের সামনে হত্যা কান্ডের বিস্তরিত লোমহর্ষক বর্ণনা দিয়েছে আসামী শাকিল হোসেন ও ইমরান। পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ার পর বিয়ের চাপ সৃষ্টি করায় তাকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

সূত্রে জানা যায়, সদর উপজেলার মাধবপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে সিদ্দিকুর রহমানের সাথে দীর্ঘদিন ধরে পোড়া বেতাই গ্রামের নুর ইসলামের মেয়ে রেক্সোনার পরকীয়া সম্পর্ক ছিল। এ ব্যপারে রেক্সোনা সিদ্দিকুর রহমানকে বিয়ের চাপ দিতে থাকে। এরই মাঝে পূর্ব পরিকল্পিতভাবে রাজমিস্ত্রি সিদ্দিকুর রহমান তার সহযোগী জেলার কোটচাদপুর উপজেলার হাজীডাঙ্গা গ্রামের জামাত আলীর ছেলে শাকিল ও ইকড়া গ্রামের ছাব্দার আলীর ছেলে ইমরানকে সাথে নিয়ে এ হত্যাকান্ড ঘটায়।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম স্যারের নির্দেশনা মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার স্যারের নেতৃত্বে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ক্লু-লেস হত্যা মামলার আসামী শাকিল হোসেন (২০) ও ইমরান হোসেনকে আটক করা হয়। পরে তারা আদালতে হত্যার বিস্তারিত তথ্য তুলে ধরে জবানবন্দি প্রদান করে।

তিনি আরও জানান, রাজমিস্ত্রী ছিদ্দিক তার দুই সহযোগিদের নিয়ে হত্যা করে। তাদের বাড়ি জেলার কোটচাদপুর উপজেলায়। ছিদ্দিক পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ার পর রেক্সোনা বিয়ের চাপ সৃষ্টি করায় তাকে হত্যা করা হয়েছে।

উল্লেখ্য, ২৯ জুলাই ২০২০ ইং তারিখ দুপুরে পোড়া বেতাই গ্রামের মাঠে কার্তিকের মেহগণি বাগানে গলাই ওড়না পেচানো অবস্থায় রেক্সোনার মরদেহ উদ্ধার করা হয়।

রেক্সোনার পিতা নুর ইসলাম মোল্লা বাদি হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

প্রধানমন্ত্রীর জন্মদিনে চীন-ভারতের শুভেচ্ছা

0
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও জন্মদিন উপলক্ষে চায়না কমিউনিস্ট পার্টিও তাকে অভিনন্দন জানিয়েছে।

রবিবার গণভবনের সূত্রমতে এ খবরের সত্যতা জানা যায়।

রবিবার গণভবনে গিয়ে বিদায়ী সাক্ষাতে মোদির জন্মদিনের শুভেচ্ছা বার্তা শেখ হাসিনার কাছে পৌঁছে দেন ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস ।

জন্মদিন উপলক্ষে মোদির পাঠানো বিশেষ বার্তায় বলা হয়েছে, ‘শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছে। দুই দেশের সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর ভূমিকা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন মোদি।’

অন্যদিকে কমিউনিস্ট পার্টিও বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছে।

সিপিসি ইন্টারন্যাশনাল বিভাগের মিনিস্টার সং তাও স্বাক্ষরিত এক বার্তায় আগামী দিনে চায়না কমিউনিস্ট পার্টি ও আওয়ামী লীগের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে আশা প্রকাশ করা হয়।

ভিডিওতে ফ্যাক্ট চেকার বসাচ্ছে ইউটিউব

0

দ্রোহ আই টি ডেস্ক

ভিডিওতে তৃতীয় পক্ষের ফ্যাক্ট চেকারদের কাছ থেকে টেক্সট এবং লিঙ্ক দেখানো শুরু করবে ইউটিউব। মেইল-ইন ব্যালট সম্পর্কিত ভিডিতে এই ফ্যাক্ট চেকার বসানোর কথা ভাবছে ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মটি।

নভেম্বরে যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে ভুল তথ্য দমনের প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ নেয়া হয়েছে।
বৃহস্পতিবার ইউটিউব বলেছে, ব্রাজিল এবং ভারতে প্রথম চালু হওয়া তৃতীয় পক্ষের ভোটার নিবন্ধন সংক্রান্ত অনুসন্ধান সংক্রান্ত প্রশ্নের তথ্য পরীক্ষায় একটি তথ্য পর্যবেক্ষণ প্যানেল গঠন করা হয়। তারাই মেইলে ভোট প্রদান সংক্রান্ত বিষয়গুলো যাচাই করবে।

জুটি বাঁধলেন নিশো-মেহজাবীন

0
জুটি বাঁধলেন নিশো-মেহজাবীন

দ্রোহ বিনোদন ডেস্ক

সম্প্রতি জনপ্রিয় তারকা জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী ‘জন্মদাগ’ শিরোনামে একটি নাটকের কাজ শেষ করেছেন।

২০ ও ২১ সেপ্টেম্বর রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে। নাটকটি নির্মাণ করেছেন আলোচিত নির্মাতা ভিকি জাহেদ।

শনিবার দুপুরে নির্মাতা ভিকি জাহেদ গণমাধ্যমকে বলেন, এটি একটি মানবিক সম্পর্কের গল্প। জনপ্রিয় তারকা জুটি নিশো ও মেহজাবীনকে নিয়ে নাটকটি করা। আশা করি দর্শকদের ভালো লাগবে। আগামী ১ অক্টোবর চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে নাটকটি প্রচার হতে পারে বলে জানা গেছে।

শুধু চ্যাট করেছি, ড্রাগ নেইনিঃ দীপিকা

0
অভিনেত্রী দিপীকা

দ্রোহ বিনোদন ডেস্ক

ম্যানেজার করিশ্মা প্রকাশের সঙ্গে দীপিকা পাড়ুকোনের মাদক চ্যাট মিথ্যা নয়, সত্যি। হোয়াটসঅ্যাপের সেই গ্রুপে মাদক নিয়ে ‘ডি’ এবং ‘কে’ এর যে কথোপকথন হয়েছিল সেই ‘ডি’ আসলে দীপিকা (ডি), আর ‘কে’ ছিলেন তার ম্যানেজার করিশ্মা।

জিজ্ঞাসাবাদে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর কাছে শনিবার ঘটনার সত্যতা স্বীকার করেছেন দীপিকা। তবে চ্যাটের কথা স্বীকার করলেও দীপিকা যে নিজে কোনোদিন মাদক নেননি সেটাও দাবি করেছেন।

এর আগে সকালে মুম্বইয়ের কোলাবা অ্যাপালো বন্দরের এভলিন গেস্ট হাউসে এসআইটির দপ্তরে মাদককা-ে জিজ্ঞাসবাদের জন্য পৌঁছান দীপিকা। তার কিছুক্ষণের মধ্যেই সেখানে তার ম্যানেজার করিশ্মা প্রকাশকে ঢুকতে দেখা যায়।

আগেরদিনও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন করিশ্মা। তবে শনিবার দীপিকা আর করিশ্মাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

একেবারে সাদামাটা পোশাকেই এনসিবি-র দপ্তরে আসেন দীপিকা। তারকাসুলভ কোনো কিছুই দেখা যায়নি তার আচরণে। কালো চশমায় চোখও ঢেকে রাখেননি। করোনা কালে সতর্কবিধি মেনে মুখ ঢাকা ছিল মাস্কে। এমনকি এ দিন যে গাড়িতে চেপে তিনি এনসিবি-র দপ্তরে আসেন সেটাও ছিল সাদামাটা।

মাদককা-ে দীপিকার নাম জড়িয়ে যাওয়ার নেপথ্যে মূলত বছর তিনেক আগের এক হোয়াটসঅ্যাপ চ্যাট। গেল ২১ সেপ্টেম্বর এনসিবির হাতে আসে ওই চ্যাট। তাতে দেখা যায়, ‘ডি’ এবং ‘কে’ নামে দুই ব্যক্তির মধ্যে মাদক নিয়ে বেশ কিছু কথাবার্তা হয়েছে। কখনও ‘ডি’, ‘কে’র কাছে হ্যাশ চেয়েছে আবার কখনও বা ‘কে’ তাঁকে হ্যাশের জোগানের প্রতিশ্রুতি দিয়েছে। বলিউডের একাংশ দাবি করেছিলেন ওই ‘ডি’ এবং ‘কে’ যথাক্রমে দীপিকা ও করিশ্মা।

ঘটনা জটিল হয়ে যায় তখনই যখন এনসিবি’র দফায় দফায় জিজ্ঞাসবাদের ফলে সুশান্তের সাবেক ম্যানেজার জয়া সাহা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা স্বীকার করেন। জয়ার কথার সূত্র ধরে পরে তথ্য পাওয়া যায়, করিশ্মা, জয়া এবং দীপিকার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল। জয়াই খুলেছিলেন গ্রুপটি। অ্যাডমিন ছিলেন দীপিকা এবং সদস্য ছিলেন করিশ্মা। ‘ফাঁস’ হওয়া সেই চ্যাট সেই গ্রুপেরই।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকরা কর্মবিরতি পালন করায় বাস চলাচল বন্ধ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় দাবি আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকেরা। শুক্রবার সকাল পাঁচটা থেকে অভ্যন্তরীণ সব রুটে কুষ্টিয়ার মালিক গ্রæপ ও...

ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে পিকআপের চালকসহ অন্তত তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনায় পিকআপে থাকা তিনটি ঘোড়াও মারা গেছে। কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি...

ছাইয়ের ভিতর সোনা

বৈশাখের শুরুতেই সোনার দোকানের কারখানার ছাই ও ধুলা-মাটি বিক্রি শুরু হয়। কিন্তু এ বছর কাজ কম হওয়ায় কারখানার এই বর্জ্যে দাম খুবই কম। এই...

পদ্মা ব্যারেজ প্রকল্পে ব্যয় ৩৪ হাজার কোটি টাকা

দ্রোহ অনলাইন ডেস্ক দেশের অন্যতম বড় অবকাঠামো প্রকল্প পদ্মা ব্যারেজ নির্মাণে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়নের সময়সীমা...

হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

দ্রোহ অনলাইন ডেস্ক সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও আটজন মারা গেছেন। তাদের মধ্যে দুজন হাম আক্রান্ত হয়েই মারা গেছেন বলে...