শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬.
Home Blog Page 635

যশোরে সিনেমা হলে অনৈতিক কাজের অভিযোগে ৫ জনের দণ্ড

0
যশোরের ম্যাপ

যশোর প্রতিনিধি

যশোরের মণিরামপুরে পূরবী সিনেমা হলে অনৈতিক কাজের সময় হাতে নাতে দুই নারী ও দুই পুরুষসহ এক দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বালিয়াডাঙ্গা খানপুর গ্রামের কালিপদ দাসের ছেলে পূরবী সিনেমা হলের ম্যানেজার মহাদেব দাস (৩২), বাকোশপোল গ্রামের জাবের মোল্লার ছেলে মনিরুল ইসলাম (৩০), মোবারকপুর গ্রামের আজগর আলীর স্ত্রী সুমি খাতুন (২৫), কেশবপুরের বড়েঙ্গা গ্রামের মুক্তার মোল্লার ছেলে অজিয়ার মোল্লা (৩২) এবং যশোর শহরতলীর শেখহাটির আবজাল হোসেনের মেয়ে সুস্মিতা খাতুন (২০)। আদালত মহাদেবকে ছয় মাস ও বাকি চারজনকে তিন মাস করে সাজা দিয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী আদালত পরিচালনা করে এই সাজা দেন। এ সময় সিনেমা হলটি সিলগালা করে দেয়া হয়।

এদিকে পূরবী সিনেমা হলে অভিযান চালানোর আগে অনৈতিক কাজের অভিযোগে বাজারের মধুমিতা সিনেমা হলে অভিযানে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী। এ সময় আদালতের উপস্থিতি টের পেয়ে হলে উপস্থিত সবাই পালিয়ে যান।

ওমরাহ পালনে কাবা ঘর খুলে দেবার সিদ্ধান্ত

0
কাবা শরীফের ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ওমরাহ পালনের জন্য কাবা ঘর খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। ৪ অক্টোবর থেকে মুসল্লিদের জন্য কাবা খুলে দেওয়া হবে। আবারও ওমরাহ পালন করতে পারবেন মুসল্লিরা ।

মঙ্গলবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে কাবা ঘর খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বৈশি^ক মহামারি পরিস্থিতির কারণে চলতি বছরের মার্চ মাস থেকেই কাবা ঘর বন্ধ রাখা হয়েছে।

দীর্ঘ ৬ মাসের বেশি সময় পর ওমরাহ পালনের জন্য কাবার দরজা উন্মুক্ত করতে যাচ্ছে সৌদি প্রশাসন। দীর্ঘদিন কাবা ঘর বন্ধ রাখায় এ বছর ওমরাহ পালন নিয়ে অনেকটাই হতাশায় ছিলেন মুসল্লিরা।

আরও পড়ুন-ভিপি নূরকে আইনি সহায়তা দেবেন ডঃ কামাল

প্রথমেই হয়তো সৌদির বাইরের নাগরিকদের ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে না। প্রথম ধাপে শুধুমাত্র সৌদির নাগরিক ও বাসিন্দারা ওমরাহ পালনের অনুমতি পাবেন বলে জানানো হয়েছে।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, আগামী ৪ অক্টোবর থেকে প্রতিদিন সৌদির ৬ হাজার নাগরিক ও বাসিন্দা ওমরাহ পালনের অনুমতি পাবেন।

তবে সৌদির বাইরের বিদেশি পর্যটকরা আগামী ১ নভেম্বর থেকে কাবা ঘরে প্রবেশের অনুমতি পাবেন। মন্ত্রণালয় আরও জানিয়েছে, আগামী ১ নভেম্বর থেকে প্রতিদিন ২০ হাজার হজযাত্রীকে ওমরাহ পালনের সুযোগ দেওয়া হবে।

ভিপি নূরকে আইনি সহায়তা দেবেন ডঃ কামাল

0
ডঃ কামাল ও ভিপি নুর

দ্রোহ অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা মিথ্যা বলে দাবি করেছেন গণফোরামের সভাপতি ও প্রবীণ আইনজীবী ডঃ কামাল হোসেন।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নূরুকে গ্রেফতার ও হয়রানির তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। প্রয়োজনবোধে গণফোরাম ভিপি নূরসহ আন্দোলনরত সব নেতাদেরকে আইনি সহায়তা দেয়া হবে বলেও জানান ডঃ কামাল।

ডঃ কামাল হোসেন বলেন, ক্ষমতাশীল দলের একটি বিশেষ অঙ্গসংগঠনের মহিলা কর্মীদের দিয়ে বেশ কয়েকবার মিথ্যা ও নোংরা মামলা দিয়ে নূরকে হয়রানি করা হচ্ছে। অতীতেও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে গরু চুরির মামলা দিয়ে হয়রানি করেছিল কিন্তু শেষ রক্ষা পায়নি।

সরকারকে এই রাজনৈতিক নোংরামী বন্ধের আহ্বান জানিয়ে ভিপি নূরের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান ডঃ কামাল।

পেঁয়াজের আমদানি শুল্ক প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি

0
droho-22-p৩
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

পেঁয়াজের বাজারের অস্থিরতা ঠেকাতে পণ্যটির আমদানিতে আরোপিত ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রজ্ঞাপনে বলা হয়, এটি অবিলম্বে কার্যকর হবে এবং ২০২১ সালের মার্চ পর্যন্ত তা কার্যকর থাকবে। অস্থিতিশীল পেঁয়াজের বাজারকে স্থিতিশীল করতে এই উদ্যোগ নিয়েছে এনবিআর।

গত ২০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশে পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হয়েছে। পেঁয়াজ আংশিক আমদানি নির্ভর একটি নিত্যপ্রয়োজনীয় পণ্য। নিকট অতীতে পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়েছে এবং ২০১৯-২০ অর্থবছরে এই সংকটটি কঠিন আকার ধারণ করে। পেঁয়াজের মূল্য সাম্প্রতিক সময়ে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া সম্প্রতি ভারত থেকে পেঁয়াজ রফতানি বন্ধের কারণে বাজারে এর মূল্য বর্তমানে ঊর্ধ্বমুখী।
বিজ্ঞপ্তিতে বলা হয়- পর্যালোচনায় দেখা যায় যে, দেশি পেঁয়াজে চাষিদের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিতকরণ, পেঁয়াজ চাষে উৎসাহ প্রদান এবং আমদানির ওপর নির্ভরশীলতা হ্রাসের লক্ষ্যে পেঁয়াজ আমদানিতে চলতি ২০২০-২১ অর্থবছরে ৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হয়। বর্তমানে সার্বিক পরিস্থিতি বিবেচনায় পেঁয়াজের অনুৎপাদনকালীন সময় হিসেবে পরিচিত মার্চ ২০২১ পর্যন্ত সময়ে পেঁয়াজের ওপর আরোপিত ৫ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহারের করা হয়েছে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর অনলাইনে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ আমদানি শুল্ক কমানোর বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছিলেন। তিনি সেদিন বলেছিলেন, যদি রাজস্ব খাতে কোনো কিছু করার থাকে, অবশ্যই ছাড় দেয়া হবে। অতীতেও বিবেচনা করা হয়েছে, এখনও বিবেচনা করা হবে।

কুষ্টিয়ার মিঠুন হত্যাকাণ্ড, স্বামীর যাবজ্জীবন ও স্ত্রীর ১০ বছর দণ্ড

0
droho-22-p1
দণ্ডপ্রাপ্ত শিমুল ও সবুজ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর থানার চায়ের দোকানদার মিঠুন হোসেন হত্যা মামলায় তার ভাতিজার যাবজ্জীবন এবং অপর দুই আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার বেলা ১২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামী আদালতে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, কুষ্টিয়ার সদর উপজেলার ঢাকা ঝালুপাড়ার মওলা মন্ডলের ছেলে মোঃ শিমুল হোসেন (৩০)।
১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, যাবজ্জীবন দ-প্রাপ্ত আসামি শিমুল হোসেনের স্ত্রী সাথী বেগম (২৬) এবং একই এলাকার খয়বার আলী প্রামানিকের ছেলে সবুজ হোসেন (২৪)।
মামলার অন্য আসামি লিটন হোসেন, মনিরুল ইসলাম ও খয়বার আলী প্রামানিককে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী জানান, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত নিহত মিঠুনের ভাতিজা শিমুল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর সাজার আদেশ দেয়।
এছাড়া সাথী বেগম ও সবুজ হোসেনকে ১০ বছরে করে কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাস করে সাজার আদেশ দেন। সেই সাথে মামলার বাকি তিন আসামিকে খালাস দেয় বলে জানান পিপি।

২০১৮ সালের ১৩ আগস্ট রাত ৯টায় কুষ্টিয়ার সদর উপজেলার ঢাকা ঝালুপাড়ায় এক চায়ের দোকান থেকে বাড়িতে ফেরার পথে মিঠুন হোসেনকে পূর্ব শত্রুতার জেরে তার ভাতিজা শিমুল পেছন থেকে ধারালো হাসুয়া দিয়ে কোপায়। এতে মিঠুনের নাড়িভুড়ি বেড়িয়ে যায়। গুরুতর আহত মিঠুনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় পরদিন ১৪ আগস্ট নিহত মিঠুনের স্ত্রী রিনা বেগম ছয়জনের নাম উল্লেখ করে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৮ সালের ২৫ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

খোকসায় নদী ভাঙ্গার চরম রূপ !

0

এক চার্জেই ফোন চলবে ৩ মাস

0
প্রতিকী ছবি

দ্রোহ আইটি ডেস্ক

একবার চার্জ দিলেই মোবাইল ৩ মাস চালানো যাবে। বছরে মাত্র ৪ বার চার্জ দিতে হবে ফোনটিতে। এবার এমন প্রযুক্তিই সামনে আনলেন মার্কিন গবেষক দল।

সম্প্রতি ‘ম্যাগনেটোইলেকট্রিক মাল্টিফেরোইক’ নামের নতুন উপকরণ আবিষ্কার করেছেন মিশিগান এবং করনেল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। ওই উপকরণ ব্যাটারিকে বেশি শক্তিশালী করবে। উপকরণটি একটি পাতলা পোলার ফিল্ম, যা সরু এনার্জি পালসের মাধ্যমে পজিটিভ এবং নেগেটিভের মধ্যে সংযোগ সৃষ্টি করবে।

নতুন এ উপকরণটি কম্পিউটারকে শক্তির উত্থান পরিচালনার সুযোগ সৃষ্টি করে দেবে। নতুন এ উপকরণ যুক্ত হলে ব্যাটারি এখনকার অবস্থা থেকে ১০০ শতাংশ বেশি শক্তিসাশ্রয়ী হবে। আর তা হলে বারবার স্মার্টফোন চার্জ দেয়ার ঝক্কি থেকে বাঁচবে পুরো বিশ্ব।

ম্যাগনেটোইলেকট্রিক মাল্টিফেরোইকযুক্ত ব্যাটারি ২০৩০ সালে বাজারে আসবে বলে জানিয়েছেন মার্কিন গবেষকরা। ওই মোবাইলে পরিবেশের ক্ষতি কম হবে এবং বিদ্যুৎ সাশ্রয় হবে। মোবাইল ফোনও ১০০ শতাংশ কম শক্তিতে চলবে।

পূর্ণিমা ফিরছেন শুটিংয়ে

0
চিত্রনাযিকা পূর্ণিমা

দ্রোহ বিনোদন ডেস্ক

মার্চে সর্বশেষ ছবির শুটিংয়ের জন্য ক্যামেরায় দাঁড়িয়েছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। এরপর করোনার কারণে সব ধরনের শুটিং বন্ধ হয়ে গিয়েছিল। কোরবানি ঈদের পর থেকে নতুন ছবির পাশাপাশি অসমাপ্ত ছবিরও শুটিং শুরু হয়েছে।

অভিনয়ে ফিরেছেন সিনেমার তারকাশিল্পীরা। সেই ধারাবাহিকতায় দীর্ঘ সাত মাস কাজ বন্ধ রাখলেও অক্টোবরের মাঝামাঝি শুটিংয়ে ফিরছেন বলে জানিয়েছেন পূর্ণিমা। এজন্য প্রস্তুতিও নিচ্ছেন তিনি। অক্টোবরের মাঝামাঝি নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ছবির শুটিং শুরু হবে। এ ছবি দিয়েই ফিরছেন পূর্ণিমা।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘চলতি মাসেই শুটিং শুরুর কথা ছিল। সেজন্য পরিচালক সিডিউলও নিয়েছিল; কিন্তু সবকিছু সমন্বয় করতে না পারার কারণে শুটিং পিছিয়ে যায়। এরপর অক্টোবরের মাঝামাঝি সিডিউল ঠিক করা হয়। এরই মধ্যে আমার সিডিউল নিয়েছেন পরিচালক। শুনেছি সব ধরনের স্বাস্থ্যবিধি মেনেই নাকি শুটিং করবেন নির্মাতা। সেজন্যই আমিও কাজে ফিরতে আগ্রহী হয়েছি। আশা করছি সুস্থভাবেই শুটিং শেষ করতে পারব।’

ঝিনাইদহে সাপের কামড়ে শিশুর মৃত্যু

0
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকূপাতে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার পৌরসভার সাতগাছি গ্রামে সুমাইয়া (৭) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের সুজাল মন্ডল মেয়ে এবং সাতগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।

পারিবারিক সুত্রে জানা যায়, ভোর ৪:৪৫ মিনিটের নিহত শিশুটি হঠাৎ করে হাতে ব্যাথা বলে চিৎকার করে তার পর তাকে নিয়ে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে গেলে অবস্থা খারাপ হলে তাকে নিয়ে শৈলকূপা উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পথে মারা যায়।

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ফেন্সিডিল সহ ৩ জন আটক

0
ভেড়ামারাতে মাদক অভিযানে ৩ জন আটক

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারাতে র‌্যাব মাদক অভিযান চালিয়ে ফেন্সিডিল সহ ৩ জন আটক করেছে।

সোমবার দুপুরের পর কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাসষ্ট্যান্ডের পাশে রেজাউল আলম এর গার্মেন্টস এর সামনের পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করে।

এই মাদক অভিযানে ৬৭ বোতল ফেন্সিডিল, ৩ টি মোবাইল ফোন, ৪টি সীমকার্ড ও নগদ-৫শত টাকাসহ জিয়া সরকার (৩৫), রোজিনা খাতুন (৩২), ও রেজাউল (৪৫), কে আটক করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ আটককৃতদের বিরুদ্ধে কুষ্টিয়া ভেড়ামারা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত আসামীদের’কে কুষ্টিয়া ভেড়ামারা থানায় সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ছাইয়ের ভিতর সোনা

বৈশাখের শুরুতেই সোনার দোকানের কারখানার ছাই ও ধুলা-মাটি বিক্রি শুরু হয়। কিন্তু এ বছর কাজ কম হওয়ায় কারখানার এই বর্জ্যে দাম খুবই কম। এই...

পদ্মা ব্যারেজ প্রকল্পে ব্যয় ৩৪ হাজার কোটি টাকা

দ্রোহ অনলাইন ডেস্ক দেশের অন্যতম বড় অবকাঠামো প্রকল্প পদ্মা ব্যারেজ নির্মাণে প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়নের সময়সীমা...

হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

দ্রোহ অনলাইন ডেস্ক সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও আটজন মারা গেছেন। তাদের মধ্যে দুজন হাম আক্রান্ত হয়েই মারা গেছেন বলে...

হাসপাতালটিতে সেবা কার্যক্রম চালু হয়নি আড়াই বছরেও

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের মহেশপুর ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি উদ্বোধন হলেও আড়াই বছরে সেবা কার্যক্রম চালু হয়নি। জেলা সদর থেকে ৬০ কিলোমিটার দূরের সীমান্তবর্তী ভৈরবা সাকোর খাল...

কুষ্টিয়ায় হাম-রুবেলা টিকা প্রদান নিয়ে সংবাদ সম্মেলন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া জেলায় ইপিআই কার্যক্রমের আওতায় ‘হাম-রুবেলা’ টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। এবারে প্রায় ২লাখ ৩০ হাজার শিশু পাবে এ টিকা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল...