সোমবার, এপ্রিল ১৩, ২০২৬.
Home Blog Page 651

না ফেরার দেশে জয় প্রকাশ রেড্ডি

0
অভিনেতা জয় প্রকাশ

দ্রোহ বিনোদন ডেস্ক

তেলেগু অভিনেতা জয় প্রকাশ রেড্ডি মারা গেছেন। মঙ্গলবার ভারতের অন্ধ্রপ্রদেশের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

তিনি খল চরিত্রে যেমন অসাধারণ অভিনয় করতেন তেমনি কমেডিয়ান হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন। চল্লিশ বছর বয়সে রেড্ডি রুপালি পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন। ‘সমরসিমা রেড্ডি’-তে অভিনয়ের মাধ্যমে সবার নজরে আসেন গুণী এই অভিনেতা। এরপর বিভিন্ন সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন।

জয় প্রকাশ রেড্ডির মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে বলিউড জুড়ে। এপর্যন্ত শতাধিক সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। ১৯৪৬ সালের ৮ মে ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নল জেলার শ্রিভেলা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন জয় প্রকাশ রেড্ডি।

কুষ্টিয়ায় স্কুলমাঠে খেলা বন্ধ রাখার আহ্বানে পুলিশের মাইকিং

0
Kushtia-Dro-25-p-3-compressed
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

খেলার মাঠে যাতে মারামারি না হয় সে কারণে স্কুল মাঠে খেলাধুলা বন্ধ রাখার আহবান জানিয়ে মাইকিং করেছেন স্থানীয় থানা পুলিশ। কুষ্টিয়া সদরের উজানগ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশের মাইকিংয়ে বলা হয়, পরবর্তী ঘোষণা না দেওয়া অবধি উজানগ্রাম হাইস্কুল মাঠে সব ধরনের খেলাধুলা বন্ধ থাকবে- নির্দেশক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা।

আরও দেখুন-দ্রোহ-ফোক-ফেস্টিভ্যাল

সংশ্লিষ্টরা জানান, আশপাশের ৬-৭টি গ্রামের মধ্যে উজানগ্রাম উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটিই কোনোমতে টিকে আছে। এই মাঠ ঘিরে ফুটবল ও ক্রিকেট খেলা এখনো টিকে আছে।

কিন্তু খেলাধুলা বন্ধের এ মাইকিং এ ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার সচেতন মানুষ।

স্থানীয়রা সাইফুল ইসলাম বলেন, মারামারিও থামাতে হবে খেলাও চালু রাখতে হবে। খেলাধুলা না থাকলে এলাকার যুবকরা খারাপ পথে চলে যাবে বলে আশঙ্কা করেন তিনি।

এ ব্যাপারে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ খেলা বন্ধ করেনি। উজানগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইকিংয়ের উদ্যোগ নিয়েছেন। ৪-৫ দিন আগে ফুটবল খেলা নিয়ে দুই দল মারামারি করেছে।

রবিবার গ-গোল করার জন্য দুপক্ষ সময় নির্ধারণ করে। এর প্রেক্ষিতে এখানে খেলা বন্ধ রাখার উদ্যোগ নেয়া হয়েছে।
উজানগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক বলেন, মারামারি ঠেকাতে প্রশাসন এ ধরনের মাইকিং করার নির্দেশ প্রদান করায় তারা বাধ্য হয়েছেন।

তিনি বলেন, খেলাধুলার দরকার আছে, তবে এ নিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে? এ জন্য আপাতত খেলাধুলা বন্ধ রাখার পক্ষে তিনি।

তবে বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচিত সভাপতি বদরুল আলম আন্টু জানান, দু-এক দিনের মধ্যেই আবার মাঠ খেলার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

গাংনীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

0
meherpur-Dro-8-p-2-compressed

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে গোলাপি খাতুন (৩৪) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে গাংনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গোলাপী খাতুন উপজেলার থানাপাড়ার হাফিজুর রহমানের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতে গোলাপি খাতুন তার নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোররাতে ঘুমন্ত অবস্থাতেই তাকে বিষধর সাপ কামড় দেয়। বিষয়টি টের পেয়ে ক্ষতস্থান কাপড় দিয়ে বেঁধে ওঝা দিয়ে স্থানীয়ভাবে চিকিৎসা করানো হয়। পরে অবস্থার অবনতি হলে ওই গৃহবধূকে গাংনী হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয়রা জানায়, বর্ষার সময় চারদিকে পানি থাকায় এলাকায় সাপের উপদ্রব বাড়ে। তাদের মতে, দ্রুত সময়ের মধ্যে হাসপাতালগুলোতে এন্টিভেনম সরবরাহ করা না হলে এরকম ঘটনা আরও ঘটতে পারে।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এম রিয়াজুল আলম বলেন, গোলাপী খাতুনের শারীরিক অবস্থা বিবেচনায় করে তাকে এন্টিভেনম দেওয়ার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে স্থানন্তরের সিদ্ধান্ত হয়। কিন্তু তার আগেই ওই গৃহবধূর মৃত্যু হয়।

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় কৃষকের মৃত্যু

0
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর বাটামতলা নামক স্থানে ট্রেনের ধাক্কায় বুলু মিয়া (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। মৃত বুলু মিয়া বলুহর গ্রামের মৃত নইছ উদ্দিনের ছেলে।

কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল ইসলাম জানান, সকালে নিজ বাড়ি থেকে বাই সাইকেল যোগে মাঠে যাচ্ছিলেন বুলু মিয়া। এ সময় ঢাকা থেকে বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস নামের ট্রেন বুলু মিয়াকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।

ঘটনাস্তল থেকে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে যশোর স্থানন্তর করা হলে পথেই তার মৃত্যু হয়।

পদ্মা-যমুনার মোহনায় ধরা পড়ছে বড় বড় মাছ

0
মোহনা থেকে ধরা পড়া বাঘর মাছ

রাজবাড়ি প্রতিনিধি

দৌলতদিয়া ফেরি ঘাটের কিছু দুরেই মমিন জেলের জালে ধরা পড়ে ৪৬ কেজি ওজনের একটি বাঘাইর মাছ। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকার পদ্মা-যমুনার মোহনায় প্রায় প্রতিদিনই জেলেদের জালে ধরা পড়ছে বড় বড় বিভিন্ন মাছ।

মঙ্গলবার সকালে দৌলতদিয়া রওশন মোল্লার আড়তে এক মণেরও বেশি ওজনের মাছটি নিয়ে আসলে সুমাইয়া মৎস্য আড়তের মৎস ব্যবসায়ী সোহেল মোল্লা ১ হাজার ৫০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন। তবে মাছটি এক নজর দেখার জন্য ভিড় করেন স্থানীয়রাসহ ফেরি ঘাটের সাধারণ যাত্রীরা।

মমিন হলদার বলেন, সোমবার রাত ১১টার দিকে নদীতে জাল ফেলি, রাত ২টার দিকে টেনে বড় আকারের বাঘাইর মাছটি ধরি। বর্তমানে নদীতে পানি কমতে শুর করেছে। এ কারণে ছোট বড় সব ধরনের মাছ এখন জেলেদের জালে ধরা পড়ছে।

আরও দেখুন-দ্রোহ-ফোক-ফেস্টিভ্যাল

তিনি আরও জানান, সোমবারও ফেরি ঘাটের কিছুটা দুরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলেদের জালে ধরা পড়ে ৪৩ কেজি ওজনের একটি বাঘাইর মাছ। একইদিন সকালে দৌলতদিয়া ঘাটের দুলাল মন্ডলের আড়তে মাছটি বিক্রি করেন আনন্দ হলদার নামের এক জেলে। মাছটি আড়ত থেকে ১১৪০ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ২০ টাকায় কিনে নেন দৌলতদিয়া ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী শাজাহান শেখ।

এর আগের সপ্তাহে এই নদীর মোহনায় হযরত আলী নামে এক জেলের জালে ৩০ কেজি ওজনের বাঘাইর, সাধু হালদারের জালে ২৬ কেজি ও গোবিন্দ হলদারের জালে ২৫ কেজি ওজনের বাঘাইর, ফারুক হলদারের জালে ধরা পড়ে ২৭ কেজি ওজনের একটি পাঙ্গাস, শাহীন হলদারের জালে ২০ কেজি ওজনের পাঙ্গাস ধরা পড়ে।

আরও দেখুন–Droho-Online-English-Class || Part-3

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজলো সিনিয়র মৎস্য র্কমর্কতা রেজাউল শরীফ জানান, সারা বছর নদীর এ এলাকায় বড় মাছ খুব বেশি ধরা পড়ে না। তবে বর্ষার প্রায় পুরো মৌসুম জুড়েই এ এলাকায় বড় বড় মাছ দেখা যায় এবং এ সময় ধরাও পড়ে বেশি।

অন্তঃসত্তা স্ত্রীকে আদিম যুগের নির্যাতন, গর্ভের সন্তানের মৃত্যু

0
প্রতিকী ছবি

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে যৌতুকের দাবিতে এক গৃহবধূ আদিম নির্যাতনের শিকার হয়েছেন। অমানুষিক নির্যাতনের শিকার ওই নারী অন্তঃসত্তা ছিলেন। এ ঘটনায় নির্যাতিত নারীর গর্ভের সন্তানের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার বেলতৈল গ্রামে। আহত নির্যাতিত নারীর নাম বৃষ্টি আক্তার(২২)। তিনি পাশের ঈশ্বরগঞ্জ উপজেলার ভাটি চরনওপাড়া গ্রামের সোহেল মিয়ার মেয়ে।

এ ঘটনায় সোমবার নান্দাইল মডেল থানায় মামলা দায়ের করেছেন বৃষ্টির চাচা শামসুল হক। পুলিশ বৃষ্টি আক্তারের স্বামী জুয়েল মিয়াকে (২৮) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

বৃষ্টির চাচা শামসুল হক বলেন, গত বছরের ৫ ফেব্রুয়ারি বৃষ্টি আক্তারকে পারিবারিকভাবে বিয়ে দেওয়া হয় বেলতৈল গ্রামের আবদুর রহিমের ছেলে জুয়েল মিয়ার কাছে। বৃষ্টির সংসারের সুখের কথা ভেবে বিয়ের সময় লক্ষাধিক টাকার সোনার গহনা ও ব্যবসার জন্য জুয়েলকে আরও এক লাখ ২০ হাজার টাকা দেওয়া হয়। বিয়ের কিছুদিন পর থেকেই জুয়েল মিয়া যৌতুক হিসেবে আরও দেড়লাখ টাকা দাবি করতে থাকেন। এক পর্যায়ে যৌতুকের কারণে স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে শুরু করেন।

রবিবার সকালে বৃষ্টি আক্তার সংসারিক কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। এসময় জুয়েল বৃষ্টিকে ডেকে নিয়ে তার কাছে আবারো যৌতুকের টাকা দাবি করেন। পরে বৃষ্টি বাবার বাড়ি থেকে আর টাকা আনতে পারবেন না বলে জানিয়ে দেয়।

এ সময় কথা-কাটাকাটির এক পর্যায়ে জুয়েল তার হাতে থাকা একটি স্কু-ডাইভার নিয়ে বৃষ্টির ওপর হামলা চালায়। জুয়েল স্ক্রু-ডাইভার দিয়ে বৃষ্টির মুখমন্ডল ও শরীর ক্ষতবিক্ষত করে ফেলে। বাঁশের টুকরা দিয়েও আটমাসের অন্তঃস্বত্ত্বা বৃষ্টিকে বেদম মারধর শুরু করলে একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়ে।

এসময় চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে জুয়েল চলে যান। পরে বেলতৈল স্বামীর বাড়ি থেকে বৃষ্টির বাবার বাড়িতে খবর দেওয়া হলে তারা এসে বৃষ্টিকে উদ্ধার করে নিয়ে যান।

শামসুল হক আরও জানান, বৃষ্টিকে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর জানা যায় বৃষ্টির গর্ভের সন্তান মারা গেছে। অস্ত্রোপচার করে মৃত সন্তান বের করার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

গোবরে জন্মেছি,করোনা হবে নাঃ ভারতীয় মন্ত্রী

0
ইমারতি দেবী। ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

গোবর আর মাটি মেখে জন্মেছেন। এজন্য প্রাণঘাতী করোনা ভাইরাস ধারে কাছে আসতে পারবে না। এমনটাই দাবি করেছেন ভারতের মধ্য প্রদেশের নারী ও বল বিকাশ মন্ত্রী ইমারতি দেবী।

গুজব’ উঠে ইমারতি দেবীর করোনা হয়েছে। আর এমনটা শুনেই একপ্রকার রেগে যান মধ্য প্রদেশের এই মন্ত্রী। সাংবাদিকদের বলেন, আমি গোবর আর কাদা মাটিতে জন্মেছি। করোনা আমায় ছুঁতে পারবে না।

আরও দেখুন-দ্রোহ-ফোক-ফেস্টিভ্যাল

এ সময় গলায় ঝুলছিল তার মাস্ক। তা দেখিয়ে মন্ত্রী বলেন, এটাও আমার পরার ইচ্ছে ছিল না, বাধ্য হয়ে পরতে হয়েছে।

আরও দেখুন–Droho-Online-English-Class || Part-3

ভবিষ্যত মহামারির জন্য তৈরী হতে হবেঃ হু

0
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরচিালক টড্রেোস অ্যাধানম গব্রেয়িাসুস

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনাই শেষ মহামারি নয়। পরবর্তী মহামারির জন্য বিশ্বকে আরও ভালোভাবে তৈরি হতে হবে। সোমবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে এমন মত প্রকাশ করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাধানম গেব্রিয়াসুস।

আরও দেখুন-দ্রোহ-ফোক-ফেস্টিভ্যাল

সংবাদ সম্মেলনে বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, মহামারি পৃথিবীর নানা দেশেরই অঙ্গ। ফলে একথা নিশ্চিত করে বলা যায়, প্রাণঘাতী করোনা ভাইরাসই শেষ মহামারি নয়। তবে পরবর্তী মহামারি যখন আসবে, তখন আজকের থেকে অনেক বেশি প্রস্তুত থাকবে পুরো বিশ্ব। কারণ এই বৈশ্বিক মহামারি বড় শিক্ষা দিয়ে গিয়েছে বিশ্ববাসীকে।

আরও দেখুনDroho-Online-English-Class || Part-3

তিনি আরও বলেন, এই মহামারি থেকে শিক্ষা নিয়ে প্রতিটি দেশের সরকার যেন জনস্বাস্থ্য খাতে খরচ বাড়ায়। তাহলে এই লড়াই লড়তে ভবিষ্যতে অনেকটাই সুবিধা হবে।

সামরিক অভিধান থেকে মার্শাল ল শব্দটি বাদ দেওয়ার আহবান-প্রধানমন্ত্রী

0
প্রধানমন্ত্রীর ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘সামরিক অভিধান’ থেকে ‘মার্শাল ল’ শব্দটি বাদ দেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, এটা দেশ ও সশস্ত্র বাহিনীর কোন কল্যাণ বয়ে আনতে পারে না।

শেখ হাসিনা বলেন, ‘মার্শাল ল’ রক্তপাত ছাড়া দেশ ও সশস্ত্র বাহিনীর কোন কল্যাণ বয়ে আনতে পারে না। তাই, ‘সামরিক অভিধান’ থেকে আমাদের ‘মার্শাল ল’ শব্দটি বাদ দেয়া উচিৎ।’

সোমবার সশস্ত্র বাহিনী নির্বাচনী পর্ষদ ২০২০- এর (প্রথম পর্ব) সভায় দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা সেনানিবাসের সেনাসদর, নৌবাহিনী সদরদপ্তর ও বিমান বাহিনী সদরদপ্তরের সঙ্গে সংযুক্ত হয়ে সশস্ত্র বাহিনী নির্বাচনী পর্ষদের সভায় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী।

আরও দেখুন-দ্রোহ-ফোক-ফেস্টিভ্যাল

জিয়াউর রহমানের সামরিক শাসন আমলের ১৯টি ক্যু-এর কথা উল্লেখ করে তিনি বলেন, ওই সময়ে বহু সামরিক কর্মকর্তা ও সৈনিককে হত্যা করা হয়। তিনি আরো বলেন, ‘সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমানের আমলে সশস্ত্র বাহিনীর এতো বিপুল সংখ্যক কর্মকর্তা ও সৈন্যকে হত্যা করা হয়েছে যে যুদ্ধেও এতো বিপুল সংখ্যক সৈন্য নিহত হয়নি। আমরা (সশস্ত্র বাহিনীতে) আর কোন ছেলে হারা পিতা বা পিতা হারা ছেলের কান্না শুনতে চাই না।’ তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকা-ের পর একের পর এক ক্যুয়ের কারণে সশস্ত্র বাহিনী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

আরও দেখুনDroho-Online-English-Class || Part-3

শেখ হাসিনা বলেন, এই সব ক্যু-এর নামে আমাদের মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণকারী সশস্ত্র বাহিনীর অনেক সদস্যকে বর্বরোচিতভাবে হত্যা করা হয়। তিনি বলেন, ‘সেনা ও বিমান বাহিনীতে সবচেয়ে বেশি রক্তপাত হয় এবং আমাদেরকে বহু স্বামী হারা বিধবা ও পুত্র হারা বাবা-মায়ের কান্না শুনতে হয়েছে।’

সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও একে সময়োপযোগী করে গড়ে তোলা তাঁর সরকারের লক্ষ্য প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেন। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে থেকে সামরিক অভিধান মুক্তিযুদ্ধের চেতনা, সততা, দক্ষতা ও পেশাদারিত্বকে অগ্রাধিকার দিয়ে ন্যায়নীতির ভিত্তিতে সশস্ত্র বাহিনীতে পদোন্নতি দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় গণভবনে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জে. মাহফুজুর রহমান এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম উপস্থিত ছিলেন।

রাশিয়ার করোনা ভ্যাকসিনএখন বাজারে

0
Vaction-dro-19-7-p-11
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

রাশিয়ার তৈরি করোনার ভ্যাকসিন স্পুটনিক পাঁচ সর্বসাধারণের উপর প্রয়োগের জন্য বাজারে উন্মুক্ত করা হয়েছে। এ ভ্যাকসিনটি অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম এবং মানবদেহে নিরাপদ হওয়ায় প্রথম ব্যাচ সাধারণ মানুষের জন্য সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার গ্যামেলিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার অব এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি এবং রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড।

আরও দেখুন-Droho-Online-English-Class || Part-3

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ জানানো হয়েছে, ভবিষ্যতে কোথায় কীভাবে তারা ভ্যাকসিনটি বিতরণ করবে তার পরিকল্পনা করা হচ্ছে।

আরও দেখুন-দ্রোহ-ফোক-ফেস্টিভ্যাল

স্পুটনিক পাঁচ ভ্যাকসিন করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সক্ষম। প্রথম দুই ধাপের ট্রায়ালে সে প্রমাণ মিলেছে। ভ্যাকসিনের ডোজে মানুষের শরীরে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হচ্ছে। ভ্যাকসিনটি টি-কোষও সক্রিয় করে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করছে। তৃতীয় পর্যায়ের ট্রায়ালের রিপোর্টও ভাল। এখন অবধি বহু মানুষের শরীরে ভ্যাকসিনটি প্রয়োগ করে দেখা গেছে তাদের মধ্যে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কোয়ালিটি টেস্টে পাশ করার পরে মেডিক্যাল ডিভাইস রেগুলেটরের অনুমতিও মিলেছে। তাই টিকার প্রথম ইউনিট বাজারে আনা হয়েছে।

সর্বশেষ সংবাদ

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদক ও...

ঝিনাইদহের সাড়ে ৪ হাজার কৃষক কৃষিঋণ থেকে মওকুফ পেয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ জেলায় ৪ হাজার ৫৫১টি কৃষক পরিবার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সুযোগ পেয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রæতির আওতায় দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে...

শ্রেনিকক্ষে ছাত্রী ধর্ষনের ঘটনায় বিদ্যালয়ের পিয়ন গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ওই বিদ্যালয়ের পিয়ন মো.হামিদুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে...

দৌলতপুরে কথিত পীরকে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন শরীফ নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর (৫২) নামে কথিত এক পীরকে পিটিয়ে হত্যা...

খোকসায় প্রকাশ্য বাজারে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় প্রকাশ্য বাজারের দুর্বৃত্তরা এক যুবককে গুলি করে অপর এক রং মিস্ত্রীকে পিটিয়ে আহত করে ফেলে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা...