বুধবার, এপ্রিল ৮, ২০২৬.
Home Blog Page 666

খোকসায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৯ জনকে অর্থদন্ড

0
খোকসা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় করোনা ভাইরাস প্রার্দুভাব বিস্তার রোধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে স্বাস্থ্যবিধি অমান্য এবং মাক্স ব্যবহ্রা না করার অপরাধে ৯ ব্যাক্তিকে অর্থদন্ড করা হয়।

বৃহস্পতিবার দুপুরে পৌরসভার জানিপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন।

স্বাস্থ্যবিধি অমান্য এবং মাস্ক ব্যবহার না করার দরুণ দন্ডবিধির (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৫(২) ধারা মোতাবেক ৯ ব্যাক্তিকে ১ হাজার ৫৫০ টাকা অর্থদন্ড করেন। এ সময় খোকসা থানা পুলিশের একটি টহল দল তার সাথে ছিলেন।

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আবারও বাড়ল

0
শিক্ষা মন্ত্রনালয়ের লগো

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও একমাস বাড়ানো হয়েছে। আগামী ৩ অক্টোবর অবধি ছুটি বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনার কারণে কওমি মাদ্রাসা বাদে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩ অক্টোবর অবধি বাড়ানো হয়েছে।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ছুটি মাঝে কয়েক দফা বাড়িয়ে সর্বশেষ ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছিল।

করোনা ভাইরাসের সংকটের মুখে দেশের প্রায় ৪ কোটি শিক্ষার্থীর প্রাতিষ্ঠানিক শিক্ষামূলক কার্যক্রম ব্যাহত হচ্ছে। অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে গেছে ২০২০ সালের এইচএসসি পরীক্ষা। এ বছর কেন্দ্রীয়ভাবে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষাও অনুষ্ঠিত হবে না।

নাটোর থেকে ১৭ মাদকসেবী আটক

0
র‌্যাবের হাতে আটক মাদক সেবীরা

নাটোর প্রতিনিধি

নাটোর জেলা শহরের মল্লিকহাটি এলাকায় অভিযান চালিয়ে ১৭ জন মাদকসেবীকে আটক করেছে র‌্যাব।

বুধবার রাতে প্রকাশ্যে মাদক সেবনের সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- বড়াইগ্রামের ইমরুল কায়েস (২৫), শহরের চক বৈদ্যনাথ এলাকার মোকছেদ (২৬), বনবেলঘরিয়া এলাকার আলহাত বাবু (৩২), সাগর (২৬),  রিপন (২৭), হুগোলবাড়িয়ার কালু, ভাটুদারা এলাকার মনজু (৩২), আনোয়ার (২৮), সাত্তার (৩৫), আরমান হোসেন (২২), খোরশেদ আলম (৩২), তেবাড়িয়া উত্তরপাড়া এলাকার উজ্জল (২৬),চক তেবাড়িয়া গ্রামের বাবু প্রামানিক (৩০), উত্তর চৌকিরপাড় এলাকার মিঠুন সরকার, বড়গাছা পালপাড়ার বিপুল রায় (৩৪), উত্তর পটুয়াপাড়া ঝাউতলার জসিম (৩২), নারায়নকান্দি নবীনগর এলাকার বিপ্লব (২৫)।

সিপিসি-২ র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি রাজিবুল আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রকাশ্যে মাদক সেবনের সময় ওই ১৭ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা বিভিন্ন স্থান থেকে এসে একত্রিত হয়ে মাদক সেবন করছিল।

এ ব্যাপারে নাটোর সদর থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

কুষ্টিয়া দৌলতপুরের ওসি আরিফের মৃত্যু হলো করোনায়

0
ওসি আরিফ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান (৪৫) প্রাণঘাতী করোনায় ভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছে। প্রায় দু’সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ঘাতক করোনার কাছে হেরে গেলেন তিনি।

বুধবার রাত পৌনে দশটার দিকে ঢাকার রাজবাগ পুলিশ লাইন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান ওসি আরিফুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্র জানায়, কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি হিসেবে কর্মরত থাকা অবস্থায় ১০ আগষ্ট তিনি প্রাণঘাতী করোনায় আক্রান্ত হন। এরপরে তার শ^াসকষ্ট শুরু হলে চলতি মাসের ১৫ তারিখে অ্যাম্বুলেন্স যোগে তাঁকে ঢাকার রাজবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর থেকেই মৃত্যুর আগ পর্যন্ত তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

আরিফুর রহমান ২০১৯ সালের ৩১ আগষ্ট কুষ্টিয়ার দৌলতপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। এর আগে তিনি রেলওয়ে থানা সান্তাহারের অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
কুষ্টিয়ার দৌলতপুর, কুমারখালী ও মডেল থানার সাব ইন্সপেক্টর হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। ওসি আরিফুর রহমানের বাড়ি খুলনার রূপসা উপজেলার সামন্তসেনা গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক বছর বয়সী কন্যা সন্তানের জনক ছিলেন।

বগুড়ায় যুবককে ডেকে নিয়ে গলা কেটে হত্যা

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বগুড়ার শাজাহানপুর উপজেলায় এক যুবককে ডেকে নিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম নাহিদ (২০)।

মঙ্গলবার রাতে উপজেলার শাকপালা দক্ষিণপাড়ায় এ নৃশংস হত্যাকা-ের ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

শাজাহানপুর থানার ইন্সপেক্টর আমবার হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন। নিহত নাহিদ শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকার জাহিদুল ইসলামের ছেলে। তিনি পল্লী বিদ্যুৎ সমিতির সাব-ঠিকাদার ছিলেন।

শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আমবার হোসেন জানান, রাত ৯টার দিকে দুর্বৃত্তরা পার্শ্ববর্তী শাকপালা দক্ষিণপাড়া এলাকায় তাকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে ফেলে রাখে।

খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ কর্মকর্তা তাৎক্ষণিকভাবে এ হত্যাকা-ের কারণ সম্পর্কে মন্তব্য করতে পারেননি।

এলাকাবাসী দাবি করছেন, নাহিদ শাকপালার রাসেল নামে এক ব্যক্তির কাছে টাকা পেতেন। টাকা দেয়ার নামে রাসেল তাকে ডেকে নিয়ে যান।

এর পর সেখানে কুপিয়ে ও গলা কেটে নাহিদকে হত্যা করা হয়েছে। রাত ১১টায় এ খবর পাঠানো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বার্সেলোনা ছাড়ছেন মেসি

0
ফুটবলার মেসি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

 এক ফ্যাক্স বার্তা যেন বোমা ফাটাল বার্সেলোনায়। নতুন মৌসুম শুরুর আগে কাতালান ক্লাবটি ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছেন লিওনেল মেসি!

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস মঙ্গলবার জানায়, মনস্থির করে ফেলেছেন বার্সেলোনা অধিনায়ক। তাই চুক্তির একটি ধারা সক্রিয় করে বিনা ফিতে ছাড়তে চাইছেন ক্লাব।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হেরে বার্সেলোনা ছিটকে যাওয়ার পর থেকে মেসির চলে যাওয়ার গুঞ্জন নতুন করে শুরু হয়। নতুন কোচ রোনাল্ড কুমানও মন বদলাতে পারেননি আর্জেন্টাইন তারকার।

মেসি বার্সেলোনা ছাড়তে চান, এই প্রকাশের পর ইংলিশ কিংবদন্তি গ্যারি লিনেকার এক টুইটে মন্তব্য করেন, নতুন ঠিকানায় তাকে যেতে দেওয়া উচিত।

মেসির সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন বার্সেলোনা ও স্পেনের সাবেক অধিনায়ক কার্লোস পুয়োলও।
এদিকে মেসির দলবদলের খবরে কাতালান ক্লাবটির বর্তমান প্রেসিডেন্ট জোজেপ মারিয়া বার্তোমেউর প্রতি ক্ষোভ থেকে বিক্ষোভে নেমেছেন সমর্থকরা। তারা বার্তোমেউর পদত্যাগের দাবি ‍তুলেছেন।
স্পেনিশ ক্লাবটির সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ ২০২০-২১ মৌসুমের শেষ পর্যন্ত। তার রিলিজ ক্লজ ৭০ কোটি ইউরো।

২০ বছর ধরে বার্সেলোনায় খেলে ক্লাবটির ঘরের খেলোয়াড় হয়ে গিয়েছিলেন মেসি; ৩৩ বছর বয়সে এসে এখন সেই বন্ধন ছিন্ন করতে যাচ্ছেন।  তবে মেসির প্রস্থানের ক্ষেত্রে আইনি একটি জটিলতা দেখা দিতে পারে বলে বিবিসি জানিয়েছে। কারণ চুক্তিপত্র অনুযায়ী, পেরিয়ে আসা ১০ জুনের মধ্যে মেসি তার ইচ্ছার কথা জানালে তিনি বিনা ফিতে ক্লাব ছাড়ার সুযোগ পেতেন।

সেই সময় পেরিয়ে গেছে বলে চুক্তিপত্রের ওই ধারা এখন আর কার্যকর নয় বলে ক্লাব কর্মকর্তারা দাবি করলেও মেসি ও তার আইনজীবী মনে করছেন, করোনাভাইরাস সঙ্কটে ফুটবল মৌসুম প্রলম্বিত হওয়ায় ওই শর্তের কার্যকারিতাও ৩১ আগস্ট পর্যন্ত বাড়বে।

লিনেকার বলছেন, “রিলিজ ক্লজ সক্রিয় করে যদি মেসি বার্সেলোনা ছাড়তে চায়, তাহলে আমি আশা করব, ক্লাব তাকে সাহায্য করবে, বাধা দেবে না। সে ভীষণ অনুগত এবং তাদের সর্বকালের সেরা খেলোয়াড়। খেলোয়াড় এবং ক্লাবের মধ্যে লড়াই দিয়ে এই সম্পর্ক যদি শেষ হয়, সেটা খুবই দুঃখের হবে।

এখন ক্লাব আর মেসির আইনজীবীর দর কষাকষিতেই ঠিক হবে, এই ফুটবল তারকার বার্সেলোনা থেকে প্রস্থান কেমন হবে।

সাবরিনার দুই এনআইডি, বয়স স্বামীর নামে বিভ্রান্তি

0
ডাঃ সাবরিনা ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

এবার বেড়িয়ে আসলো করোনা টেস্ট জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হওয়া ডাঃ সাবরিনা চৌধুরীর আরেক প্রতারণা। মিথ্যা তথ্য দিয়ে নিজের নামে বানিয়েছেন দুটি জাতীয় পরিচয়পত্র। তবে এনআইডি দুটিতে নিজের বয়স স্বামীর নাম নিয়েও রয়েছে বিভ্রান্তি এবং সক্রিয় রয়েছে এই পরিচয়পত্র দুটি।

সাবরিনার এই জাতীয় পরিচয়পত্রের ব্যাপারে দুর্নীতি দমন কমিশন বুঝতে পেরে ইসির কাছে জানতে তথ্য দিয়েছে। বুধবার ইসি থেকে বিষয়টি জানানো হয়। আইন অনুযায়ী ইচ্ছাকৃত মিথ্যা তথ্য বা ঘোষণা দিয়ে ভোটার হলে ৬ মাস কারাদ-, অনধিক দুই হাজার টাকা অর্থদ- বা উভয় দ-ের বিধান আছে।

সাবরিনার একটি পরিচয়পত্রে সাবরীনা শারমিন হোসেন নাম রয়েছে এবং জন্ম ১৯৭৮ সালের ২ ডিসেম্বর। অন্যটিতে ১৯৮৩ সালের ২ ডিসেম্বর। দুটি আইডিতে বয়সের ফারাক পাঁচ বছর। ২০১৬ সালে তিনি দ্বিতীয়বার ভোটার হন। একটিতে স্বামীর নাম হিসেবে ব্যবহার করেছেন আর.এইচ. হক। আর দ্বিতীয়টিতে স্বামীর নাম লেখা হয়েছে আরিফুল চৌধুরী। একটিতে বাবার নাম সৈয়দ মুশাররফ হোসেন ও মায়ের নাম কিশোয়ার জেসমীন অপরটিতে মা-বাবার নাম পরিবর্তন করে সৈয়দ মুশাররফ হসেন ও জেসমিন হুসেন দিয়েছেন।

দুই এনআইডিতে দুই ঠিকানাও ব্যবহার করেছেন তিনি। একটিতে মোহাম্মদপুরের পিসিকালচার হাউজিং সোসাইটির ঠিকানা অন্যটিতে বাড্ডা এলাকার প্রগতি সরণির আনোয়ার ল্যান্ডমাকের ঠিকানা ব্যবহার করা হয়েছে।

ছয় দফা বঙ্গবন্ধুর নিজের চিন্তার ফসল: প্রধানমন্ত্রী

0
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দ্রোহ অনলাইন ডেস্ক

বাঙালির মুক্তির সংগ্রামের গুরুত্বপূর্ণ সোপান হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ঐতিহাসিক ছয় দফা প্রণয়ন করেছিলেন, তার পুরোটা নিজের চিন্তা থেকে তৈরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির আয়োজনে বুধবার ঐতিহাসিক ৬-দফা দিবসের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ছয় দফা প্রণয়নটা এটা অনেকে অনেকভাবে বলতে চায়। কেউ এর পরামর্শ, ওর পরামর্শ। কিন্তু আমি নিজে জানি যে, এটা তার সম্পূর্ণ নিজের চিন্তার ফসল। কারণ তাকে যখন গ্রেপ্তার করা হলো ১৯৫৮ সালে এবং তিনি ১৯৫৯ সালের ১৭ই ডিসেম্বর মুক্তি পান, সেই সময় রাজনীতি নিষিদ্ধ। ঢাকার বাইরে যেতে পারতেন না, সম্পূর্ণ নিষিদ্ধ।

তখন তিনি চাকরি নিলেন আলফা ইন্সুরেন্স কোম্পানিতে। তখন তাজউদ্দিন সাহেব গ্রেপ্তার ছিলেন। পরে মুক্তি পেয়ে উনি একটা চাকরি নিয়ে চলে গিয়েছিলেন নারায়নগঞ্জের ফতুল্লাতে। বঙ্গবন্ধু নিজে গিয়ে তাজউদ্দিন আহমেদকে নিয়ে এসে আলফা ইন্সুরেন্স কোম্পানিতে চাকরি দিলেন। মোহাম্মদ হানিফ তাকেও কিন্তু আলফা ইন্সুরেন্সে চাকরি দেন তার পিএ হিসেবে। বঙ্গবন্ধু সব সময় নিজে বসে বসে চিন্তা করতেন, নিজেই লিখতেন এবং হানিফকে দিয়ে এটা টাইপ করাতেন। এখানে শুধুমাত্র একমাত্র হানিফ জানতো, সেই টাইপ করেছিল এছাড়া কিন্তু আর কারো জানা ছিল না। এটা সম্পূর্ণ তার (বঙ্গবন্ধু) নিজের চিন্তার থেকে এই ছয় দফাটা কিন্তু তৈরি করা।

শেখ হাসিনা বলেন, তিনি যখন লাহোরে গিয়ে এটা পেশ করার চেষ্টা করেন সেখানে প্রচ- বাধা আসে। পশ্চিম পাকিস্তানের লোকেরা প্রচ- বাধা দেয়। বাধা পেয়ে তিনি সেখানে সংবাদ সম্মেলন করে সেটা তুলে ধরেন।

তাতে ওরা আরও ক্ষিপ্ত হয়ে যায়। এটা ছিল ৫ই ফেব্রুয়ারি এই সম্মেলনটা সেখানে তিনি তুলে ধরার চেষ্টা করেন। পরে সাংবাদিকদের কাছে তিনি তার ছয় দফাটা দিয়ে দেন।

বঙ্গবন্ধুকন্যা বলেন, তিনি ঢাকায় ফিরে তেঁজগাও বিমানবন্দরে সংবাদ সম্মলন করে ছয় দফার মূল কথাগুলো প্রকাশ করেন। পরে তিনি আওয়ামী লীগের কার্যপ্রণালী কমিটির সভা ডাকেন। এর আগে এটা কিন্তু তিনি সভায় পেশ করেননি। এটা তখন সিক্রেট রেখেছিলেন। সেখানে এই ছয় দফা পাশ হয় এবং এটাকে কাউন্সিলে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তখন কাউন্সিলে এটা পাস করা হয়। তারপর তিনি শুরু করেন সমগ্র বাংলাদেশে ছয় দফা নিয়ে প্রচার এবং জনসভা। যে যে জেলায় তখন সভা করেছেন, সেখানেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ঐতিহাসিক ছয় দফার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, একটা জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করা, মানসিকভাবে প্রস্তুত করা, এই জাতিকেই বঙ্গবন্ধু পাকিস্তান আন্দোলনের জন্য সম্পৃক্ত করেছিলেন। আবার সেখান থেকে ভেঙে এসে স্বাধীন বাংলাদেশ তৈরি করা- এটাই ছিল তার উদ্দেশ্য এবং একটা কঠিন দায়িত্ব ছিল। কিন্তু সেটা তিনি অত্যন্ত দক্ষতার সাথে করে দিয়ে যান।

কাজেই আমাদের স্বাধীনতা অর্জনের পেছনে ছয় দফা অর্থাৎ একেকটা ধাপ পার হয়ে কিন্তু আমরা এই অর্জনটা করতে পেরেছি। এটার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং আমাদের বিজয় অর্জন। সেদিক থেকে ছয় দফা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কুষ্টিয়ায় গৃহবধূ হত্যা মামলায় একজনের প্রাণদন্ড

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় আট বছর আগে এক গৃহবধূ হত্যা মামলায় এক ব্যক্তির মৃত্যুদ- দিয়েছে আদালত।

বুধবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন।
দ-িত কলম মোল্লা (৩০) দৌলতপুর উপজেলার শেহালা গ্রামের ছাগরত আলী মোল্লার ছেলে। তবে রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।

মামলার বিবরণে বলা হয়, দৌলতপুর উপজেলার শেহালা গ্রামে তিন সন্তানের জননী পারুল খাতুনের সঙ্গে প্রতিবেশী কলম মোল্লার বিরোধ চলছিল। এর জের ধরে ২০১২ সালের ২৫ ডিসেম্বর সকালে বাড়ির সামনে রাস্তায় জ্বালানী শুকানোর সময় কলম ধারালো হাসুয়া দিয়ে পারুলকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় এবং ঘটনাস্থলেই পারুলের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা হাবিল শেখ দৌলতপুর থানায় কলম ও তার স্ত্রী লিপি খাতুনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৪ সালের ১৫ ডিসেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচার শুরু হয়।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, আসামি কলম মোল্লা ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। আর লিপি খাতুনের অভিযোগ প্রমাণ না হওয়ার তাকে খালাস দেওয়া হয়েছে ।

মাঝে মাঝেই এরকম ছবি দেব: মিথিলা

0
চিত্রনায়িকা মিথিলা

দ্রোহ বিনোদন ডেস্ক

তাহসান ও সৃজিতকান্ডের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় বরাবরের মতোই শীর্ষে রাফিয়াত রশিদ মিথিলা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথিলার ছবি মানেই ভাইরাল, নানা ধরনের মন্তব্য। তবে করোনার কারণে শুটিং বন্ধ থাকায় ফেসবুকেই অ্যাক্টিভ থাকছেন সব শিল্পীরা। একারণেই হয়তো নিয়মিত কী করছেন, কোথায় যাচ্ছেন, অলস বসে থেকে একটা ছবি আপলোড, ফেসবুকিং করেই সময় কাটাচ্ছেন তারা।

হঠাৎ সোমবার মিথিলার পেইজে একটি ছবি কমেন্টে টেনে এনেছে ফলোয়ারদের। পরনে নীল শাড়ি। বেগুনি, সাদা জরির পাড়। অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের নায়িকার মতো। কিন্তু ক্যাপশনে আবার জীবনানন্দ দাশের কবিতা, ‘সব পাখি ঘরে আসে, সব নদীÑফুরায় এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।’

এক দিনে ছবিটির নিচে লাইক প্রায় লাখের কাছাকাছি। মন্তব্য হয়েছে ১১ হাজারেরও বেশি। শেয়ারও হয়েছে হাজারখানেক। সব মিলিয়ে ছবিটি ব্যস্ত রেখেছে ফলোয়ারদের। জাতীয় গণমাধ্যমের এক সাংবাদিককে মিথিলা বললেন, ‘আসলে ছবিটি তোলা ঢাকায়। কলকাতায় আসার আগে বেশ কিছু ফটোশুট করেছিলাম। আর জীবনানন্দ দাশ আমার প্রিয় কবি। ছবিটার সঙ্গে ক্যাপশনটা কল্পনা করে ভালো লাগল। তাই শেয়ার করলাম।

এখানে তো ১৪ দিন আগে হোম কোয়ারেন্টিনে থাকব। বাইরে বেরোনো হচ্ছে না। তাই মাঝে মাঝে এ রকম ছবি দেব ভাবছি।

সর্বশেষ সংবাদ

ধুলায় আঁধার সড়ক

কয়েকশ কোটি টাকা ব্যয়ে সংস্কার কারের অল্প কিছু দিনের মধ্যে আঞ্চলিক সড়কের কয়েকটি পয়েন্টে চলাচল অযোগ্য হয়ে যায়। এসব স্থানে পাকাসড়ক ভেঙ্গে ইট বিছিয়ে...

দুই দিনেও সন্ধ্যান মেলেনি রহস্যজনক ভাবে নিখোঁজ ভ্যান চালকের

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রহস্যজনক ভাবে নিখোঁজ ভ্যানচালকের সন্ধান মেলেনি দুই দিনেও। জমি নিয়ে বিরোধের জেরে তাকে গুম করা হতে পারে মনে করছেন পরিবার। সোমবার ভ্যানচালক...

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বেড়েই চলেছে হামের সংক্রমণ। এ নিয়েছে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী ইব্রাহিম ও...

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যার বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক...

কুষ্টিয়া সীমান্তে দুইটি বোমাসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইটি বোমাসহ এক চোরাকারবারীকে আটক এবং বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ...