বুধবার, এপ্রিল ৮, ২০২৬.
Home Blog Page 667

এ বছর আর খুলছে না বালি দ্বীপ

0
বালি দ্বীপ

দ্রোহ অনলাইন ডেস্ক

পর্যটন শিল্পে মারাত্মক বিপর্যয় ডেকে এনেছে করোনা মহামারি। এরইমধ্যে ইন্দোনেশিয়ার বালি দ্বীপ আরও বিপর্যয়ের মুখে পড়েছে। যা পর্যটকদের জন্য একটা দুঃসংবাদও বটে।

এর কারণ হলো বিদেশি পর্যটকরা এ বছর বালি দ্বীপে যেতে পারছেন না। দ্বীপটি আগামী মাসে পর্যটকদের জন্য খুলে দেওয়ার কথা ছিল। কিন্তু ইন্দোনেশিয়ায় করোনা সংক্রমণ বাড়তে থাকায় পরের বছর পর্যন্ত এই পরিকল্পনা পিছিয়ে দেওয়া হয়েছে।

শনিবার বালির গভর্নর ওয়ায়াং কোস্টার এক বিবৃতিতে বলেছেন, বিদেশি দর্শনার্থীদের জন্য বালিতে ভ্রমণ এখনও নিরাপদ নয়। ফলে সরকার বিদেশি নাগরিকদের দ্বীপটি ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। বালি দ্বীপের অধিকাংশ মানুষের জীবন-যাত্রা পর্যটন খাতের ওপর নির্ভরশীল। কিন্তু দীর্ঘদিন ধরে পর্যটনকেন্দ্র বন্ধ থাকায় দেশটির অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে।

বিধ্বংসী রোবট ট্যাংক আনছে রাশিয়া

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

রাশিয়ার বিশ্ববিখ্যাত বন্দুক নির্মাণকারী সংস্থা কালাশনিকভ এবার দেশটির সেনাবাহিনীর জন্য ২০ টন ওজনের বিশ্বের সবচেয়ে বড় রোবট ট্যাংক তৈরি করবে।

একইসঙ্গে যুদ্ধের ময়দানে শত্রুপক্ষকে ভয় দিতে যুদ্ধে ব্যবহার উপযোগী সাত টন ওজনের বিশাল রোবট গাড়িও তৈরি করবে সংস্থাটি।

কালাশনিকভ সংস্থাটির দাবি, এটাই বিশ্বের সবচেয়ে বড় রোবট ট্যাংক হতে চলেছে। ইতিমধ্যে এ ট্যাংক তৈরির কাজ চলছে। একেবারে গোপনে তৈরি হচ্ছে এ ট্যাংক। মনে করা হচ্ছে খুব শিগগিরই রোবট ট্যাংক প্রকাশ্যে আসবে।

জানা গেছে, এই ট্যাংক সম্পূর্ণভাবে চলবে চালক ছাড়া। সমরাস্ত্রেও সুসজ্জিত থাকবে ট্যাংকটি।

রাশিয়ার সংবাদ সংস্থা -এ প্রকাশিত খবর অনুযায়ী, ট্যাংকে মেশিনগান এবং ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র থাকবে। দূর থেকে নিয়ন্ত্রিত এ ট্যাংক যুদ্ধে যাওয়া সেনাদের সহযোগিতা করবে। অবশ্য এ সম্পর্কে বিস্তারিত কোনও বিবরণ এখনও প্রকাশ করা হয়নি।

নিরাপত্তার কারণেই বিশ্বের সবথেকে বড় রোবট ট্যাংকের বিষয়ে আর কিছু জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে, এটি মার্কিন সেনাবাহিনীর আট চাকার সাঁজোয়া যান এম-১১২৬ স্ট্রাইকার আইসিভির সমমানের হবে।

অবশ্য বিশালদেহী এ রোবট ট্যাংকের পূর্বসূরি হল কালাশনিকভের তৈরি বিএএস-গ১জি-সোরাতনিক। এতে একটি মেশিনগান, একটি ভারি মেশিনগান, গ্রেনেড লাঞ্চার এবং তিন মাইল পাল্লার ৮টি কোরনেট গাইডেড ক্ষেপণাস্ত্র বসানো আছে।

এটি সর্বোচ্চ ঘণ্টায় ২৫ মাইল বেগে চলতে পারে। একে-৪৭ অ্যাসাল্ট রাইফেল তৈরির মাধ্যমে বিশ্বখ্যাতি অর্জন করে কালাশনিকভ। এ ধরণের রাইফেল বিশ্বে অনন্ত ১০ কোটি তৈরি হয়েছে বলে ধারণা করা হয়। অবশ্য, অস্ত্র তৈরির পাশাপাশি স্মারক দ্রব্য, ভিডিও গেমসসহ নানা পণ্য তৈরি করেছে কালাশনিকভ।

ভারতে বহুতল ভবন ধসে নিহত ১১

0
ভারতে বহুতল ভবনের

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতের মহারাষ্ট্রে পাঁচ তলা ভবন ধসে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসাবশেষের নীচ থেকে ছয় পুরুষ ও পাঁচ নারীর দেহ টেনে বের করেছে। আরও ১৭ জন চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে মঙ্গলবার সকালে ধ্বংসস্তুপ থেকে ৪ বছরের এক শিশুসহ ৬০ জনকে উদ্ধার করা হয় বলে কর্মকর্তারা জানিয়েছিলেন।

সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে মহারাষ্ট্রের রায়গড় জেলার মাহাদ শহরের কাজলপুর এলাকায় আকস্মিকভাবে বাড়িটি ভেঙে পড়ে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এলাকাটি মুম্বাই থেকে ১২০ কিলোমিটার দক্ষিণে।

আনন্দবাজার পত্রিকা জানায়, ঠিক কী কারণে ভবনটি ধসে পড়েছে তা পরিষ্কার হয়নি। তবে কয়েকদিন ধরে চলা ভারি বৃষ্টিপাতে কারণে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পাঁচ তলা এ ভবনটিতে ৪৫টি ফ্ল্যাট ছিল এবং অধিবাসী ছিল ৯৫ জন। ঘটনার সময় ৭৫ জন বের হয়ে আসতে সক্ষম হয়েছে। তবে কয়েকটি খবরে বলা হয়েছে, বাড়িটি ১০ বছরের পুরোনো।

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদ্ধারকাজ চালাচ্ছে। স্থানীয় মানুষরাও উদ্ধার কাজে নেমেছেন। ধ্বংসাবশেষ সরিয়ে উদ্ধারের কাজ অব্যাহত আছে।

গত মাসে ভারি বৃষ্টিপাতের মধ্যে মুম্বাইয়ে একটি বহুতল ভবন ধসে পড়ে নয় জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছিল।

চমকপ্রদ তথ্য দিলেন ইমরান হাশমি

0
ইমরান হাশমি

দ্রোহ বিনোদন ডেস্ক

চমকপ্রদ তথ্য হলো- ‘সিরিয়াল কিসার’ ইমরান হাশমি। এবার তিনি কমেডি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ১৬ বছরের ক্যারিয়ারে এই প্রথম কোন কমেডি ছবিতে কাজ করতে যাচ্ছেন ৪১ বছর বয়সী এই অভিনেতা। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

ক্যারিয়ারের শুরুতে তিনি ‘মার্ডার’-এর মতো বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন। সেজন্য তাকে অনেকেই ‘সিরিয়াল কিসার’ ও ‘ব্যাড বয়’ নামে অভিহিত করতেন। তবে এবার তিনি এ ধরনের চরিত্রে অভিনয় করতে চান না। যা বছর খানেক আগেও সাক্ষাৎকারে এমনটাই বলেছিলেন ইমরান হাশমি।

তাই নিজের চির চেনা ইমেজ থেকে বের হয়ে একটু অন্য রকম ছবিতে অভিনয় করে নিজের ভাগ্য পরীক্ষা করেছিলেন বলিউডের এই অভিনেতা। কিন্তু তার ভাগ্য সুপ্রসন্ন হয়নি। তার অভিনীত ‘হোয়াই চিট ইন্ডিয়া’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। বর্তমানে ইমরান হাশমির হাতে রয়েছে ‘মুম্বাই সাগা’ এবং ‘চেহরে’ ছবি দুটির কাজ।

চুয়াডাঙ্গায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ১

0
চুয়াডাঙ্গা থেকে আটককৃত আসামী

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় দুই বোনকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একই গ্রামের রইচ উদ্দীনের ছেলে আনোয়ার হোসেন সুমন (২৬) কে আটক করা হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহব্বুর রহমান বলেন, আনোয়ার হোসেন সুমন ভুক্তভোগী দুই বোনকে সোমবার বিকালের পর নিজ বাড়িতে একটি অনুষ্ঠানে রান্নার জন্য ডেকে নিয়ে আসে। পরে তার বন্ধু মিলনের বাড়িতে রেখে পাঁচজন মিলে রাতভর তাদেরকে ধর্ষণ করে। পুলিশ খবর পেয়ে নির্যাতিত দুই বোনকে উদ্ধার করে।

এ ঘটনায় নির্যাতিত দুই নারী ওইদিন রাতে পাঁচজনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত আনোয়ার হোসেন সুমনকে আটক করে।

পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, নির্যাতিত দুই নারীকে বুধবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডাক্তারী পরীক্ষা করা হবে। অভিযুক্ত অন্য আসামীদেরও আটক করতে অভিযান চালানো হচ্ছে।

যশোরে চাঁদাবাজির সময় ম্যাজিস্ট্রেটসহ আটক ৫

0
সংগৃহিত ছবি

যশোর প্রতিনিধি

যশোরে চাঁদাবাজির সময় ম্যাজিস্ট্রেটসহ আটক হয়েছে ৫ জন।

যশোরের মণিরামপুরে চাতালে অপরিচ্ছন্নতার অভিযোগ এনে চার ভুয়া ম্যাজিস্ট্রেটসহ পাঁচজনকে চাঁদাবাজি করতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে পালানোর সময় তাদের আটক করা হয়।

মঙ্গলবার বিকালে ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদ থেকে তাদের থানা হেফাজতে নেওয়া হয়েছে।

আটককৃতরা হলেন- ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার আলুকদিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম (৪০), খুলনার খালিশপুরের গোয়ালখালি এলাকার এসএম বাবর আলীর ছেলে মোস্তফা ফয়সাল (৩৫), একই এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে ইতি খাতুন (২২), খুলনার দৌলতপুরের দক্ষিণপাবলা গ্রামের নূর মোহম্মদের ছেলে শাহাদাৎ হোসেন (৩৫) এবং প্রাইভেটকার চালক ফরিদপুর জেলার শালতা উপজেলার বাউশখালী গ্রামের কমল শেখের ছেলে মনির শেখ (২৬)।

অভয়নগরের মাগুরা গ্রামের আব্দুল মজিদ বিশ্বাস বলেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে একটি প্রাইভেট কারে (ঢাকা মেট্রো গ-২৩-৪৩২৯) করে চাতালে এসে নানা অনিয়মের অভিযোগ তুলে দশ হাজার টাকা দাবি করেন। সন্দেহ হওয়ায় বিষয়টি অভয়নগরের ইউএনও’কে জানানো হয়।

ইউএনও আসার খবর শুনে দ্রুত তারা গাড়িতে উঠে মণিরামপুরের দিকে রওনা দেয়। পরে ঢাকুরিয়ার লোকজনকে ফোন করে গাড়িটি আটকাতে বলা হলে সেখানকার লোকজন গাড়িসহ পাঁচজনকে ধরে ফেলে।

সোমবার এই একই দল অভয়নগরের প্রেমবাগে দুটি হোটেলে ঢুকে দুই হাজার টাকা হাতিয়ে নেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

ঢাকুরিয়ার ইউপি চেয়ারম্যান এরশাদ আলী সরদার বলেন, দুপুরের দিকে বাজারের লোকজন প্রাইভেটকারটির গতিরোধ করে ওই পাঁচজনকে আমার কাছে নিয়ে আসে। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ এসে তাদের হেফাজতে নেয়।

সাতক্ষীরায় গৃহবধূকে পিটিয়ে হত্যা, আটক ৩

0
প্রতিকী ছবি

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলার মহান্দি গ্রামে স্বামীকে মারধর করার প্রতিবাদ করায় এক গৃহবধূকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। নিহত নাসিমা বেগম (৪৫) একই গ্রামের নাজের শেখের স্ত্রী।

নিহতের ননদ শাহানারা বেগম বলেন, ১৮ আগস্ট মহান্দি বাজারে নাজের শেখকে মারধর করেন প্রতিবেশী করিম মোড়লের ছেলে মনিরুল মোড়ল ও নরিম মোড়লের ছেলে মিন্টু মোড়ল।

এ ঘটনার জের ধরে সোমবার দুপুরে মনিরুল ও মিন্টুর সাথে নাসিমার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন মনিরুল ও মিন্টুরা।

পরে স্থানীয়রা নাসিমাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যায়। চিকিৎসা শেষে বাড়ি ফিরে মঙ্গলবার সকালে তিনি মারা যান।

ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ ঘটনায় মঙ্গলবার সকালে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল।

মাগুরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আহত ১২

0
প্রতিকী ছবি

মাগুরা প্রতিনিধি

মাগুরায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে শালিখা উপজেলার শতপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ইউপি সদস্য আকরাম ও সেকেন্দারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে রবিবার ও সোমবার তাদের দুপক্ষের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিকান্দার পক্ষের নয়জন এবং আকরামের পক্ষের তিনজন আহত হন।

আহতদের শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত একজনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় শালিখা থানায় মামলা হয়েছে।

জামালপুরে নিজ বাড়ি থেকে মা-ছেলের লাশ উদ্ধার

0
প্রতিকী ছবি

জামালপুর প্রতিনিধি

জামালপুরে নিজ বাড়ি থেকে মা-ছেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার ভোরে মাদারগঞ্জ উপজেলার চর গোপালপুর পূর্ব পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত দু’জনের শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে। নিহতরা হলেন- চর গোপালপুর পূর্ব পাড়া এলাকার হারুনুর রশিদের স্ত্রী মোসলেমা অক্তার শিখা (৩৩) ও ছেলে তাওহীদ (৯)।

এ ঘটনায় হারুনুর রশিদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে কোনো এক সময়ে হারুনুর রশিদের বাড়িতে তার স্ত্রী ও ছেলে খুন হয়েছে। তাদের দুইজনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি বলেন, আমরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। হারুনুর রশিদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

শৈলকুপায় করোনা আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

0
Corona-17-7-p-16

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে ব্যবসায়ী তাপস কুমার সাহা (৫৫) রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি পৌর এলাকার কবিরপুরের মৃত হারান চন্দ্র সাহার ছেলে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ২০ আগস্ট তারিখে তাপস সাহা করোনা উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। এরপর তিনি উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার তার করোনা টেস্টের ফলাফল পজিটিভ আসে এবং একই দিন সকালে তিনি মৃত্যুবরণ করেন।

সর্বশেষ সংবাদ

ধুলায় আঁধার সড়ক

কয়েকশ কোটি টাকা ব্যয়ে সংস্কার কারের অল্প কিছু দিনের মধ্যে আঞ্চলিক সড়কের কয়েকটি পয়েন্টে চলাচল অযোগ্য হয়ে যায়। এসব স্থানে পাকাসড়ক ভেঙ্গে ইট বিছিয়ে...

দুই দিনেও সন্ধ্যান মেলেনি রহস্যজনক ভাবে নিখোঁজ ভ্যান চালকের

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রহস্যজনক ভাবে নিখোঁজ ভ্যানচালকের সন্ধান মেলেনি দুই দিনেও। জমি নিয়ে বিরোধের জেরে তাকে গুম করা হতে পারে মনে করছেন পরিবার। সোমবার ভ্যানচালক...

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বেড়েই চলেছে হামের সংক্রমণ। এ নিয়েছে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী ইব্রাহিম ও...

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যার বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক...

কুষ্টিয়া সীমান্তে দুইটি বোমাসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইটি বোমাসহ এক চোরাকারবারীকে আটক এবং বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ...