করোনা ভাইরাস আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
স্টাফ রিপোর্টার
কৃুষ্টিয়ার মিরপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা আদর্শ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপকের মোজাহার আলী (৫৯) শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
আরও দেখুন- খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু
মৃত্য কলেজ শিক্ষকের বাড়ি মিরপুর উপজেলার আটিগ্রাম এলাকায়। অধ্যাপকের বড় ছেলে অনিক, তার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, করোনার প্রাথমিক উপসর্গ সর্দি,কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে অধ্যাপক মোজাহার আলী ৮-১০ দিন নিজ বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। তবে তার শাররীক অবস্থার উন্নতি না হওয়ায় ১২ জুলাই কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করানো হয়। ফলাফলে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
আরও দেখুন- দ্বীপচর বাসীর কান্না দেখার কেও নেই ??
করোনা শনাক্তের পরপরই পরিবারের লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসার একপর্যায়ে শুক্রবার সকাল ৭টার দিকে শ্বাসকষ্টসহ শারীরিক অন্যান্য জটিলতায় তার অবস্থার অবনতি হয়ে তিনি মৃত্যুবরন করেন।
আরও দেখুন-করোনায় কেমন আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ?
এ অবধি কুষ্টিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হলো। মৃতদের মধ্যে পুরুষ ১৯ জন এবং নারী চারজন।
নিজের সাথেও প্রতারণা করেন সাহেদ
দ্রোহ অনলাইন ডেস্ক
করোনার নমুনা পরীক্ষায় ভুয়া রিপোর্ট প্রদানসহ প্রতারণার মামলায় গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ ওরফে সাহেদ করিম মানুষের সহানুভূতি পেতে নিজের করোনার রিপোর্টও ভুয়া বানিয়েছিলেন বলে জানান ডিবি।
আরও দেখুন-করোনায় কেমন আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ?
তদন্ত সংশ্নিষ্ট উচ্চপদস্থ এক কর্মকর্তা বলেন, প্রতারক সাহেদ নিজের করোনা আক্রান্ত হওয়ার সনদও ভুয়াা বানিয়েছিলেন। অন্য একজনের করোনা আক্রান্ত স্যাম্পল নিজের নামে চালিয়ে সাহেদ করোনায় আক্রান্ত হওয়ার সনদ নিয়েছেন। তিনি করোনায় আক্রান্ত হননি। শুধু সহানুভূতি পাওয়া এবং রিজেন্টের অপরাধ থেকে বাঁচতে নিজের করোনা আক্রান্ত হওয়া নিয়েও এমন নাটক করেছেন প্রতারণার সম্রাট সাহেদ।
আরও দেখুন- খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু
বুধবার সাহেদকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। সাহেদকে জিজ্ঞাসাবাদে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আরও দেখুন- দ্বীপচর বাসীর কান্না দেখার কেও নেই ??
খোকসার ভ্যান চালক নিজের টাকায় গড়ে দিলেন সেতু
স্টাফ রিপোর্টার
খোকসার কয়েক হাজার মানুষের পারা-পারের জন্য জুলার (খাল) উপর নিজের টাকায় চতুর্থ বারের মত কাঠের সেতু গড়ে দিলো ভ্যান চালক নাদের মল্লিক।
জানা গেছে, উপজেলার সাতপাখিয়া গ্রামের ওপর দিয়ে বয়ে গেছে সাতপাখিয়া জুলা। বছরের বেশীর ভাগ সময় জল কাঁদায় ভিজে প্রায় চারটি মহল্লার কয়েক হাজার মানুষ প্রতিদিন বাজার করতে আসে স্থানীয় ট’বাজারে। বর্ষায় পানি বাড়ার সাথে সাথে এলাকার শিক্ষার্থীদের স্কুল কলেজে যেতে হয় জলে ভিজে। এলাকাবাসীদের দুর্দশা লাঘোবে কয়েক বছর আগে এগিয়ে আসেন ভ্যান চালক বৃদ্ধ নাদের মল্লিক। এবছর দিয়ে চতুর্থবার তিনি নিজের উপার্জনের টাকায় জুলার উপর সেতু বানিয়ে দিলেন। প্রতিবারই কাঠ বাঁশের তৈরী সেতু শুস্ক মৌসুম এলেই ভেঙ্গে যায়। তাই এবারে একটু বেশী ব্যয় করে সেতুটির খুঁটি গুলো দিয়েছেন সিমেন্টের। প্রায় ১শ মিটার দীর্ঘ সেতুটি তৈরী করতে তার প্রায় ৩০ হাজার টাকার ব্যয় হয়েছে।
গ্রামের জুলার উপর সেতু পেয়ে খুশি নেছার উদ্দিন, তিনি জানান প্রতিবার ভোট এলেই নেতারা জুলার উপর ব্রিজ তৈরী করে দিতে চান। ভোট গেলে তারা আবার ভুলেও যান। কিন্তু ভ্যান চালক নাদের মল্লিক প্রতিবছর নিজের টাকায় সেতুটি তৈরী করে দেন। চলতি করোনা কালেও এই ভ্যান চালক নিজের টাকায় গ্রামবাসীদের ঘরে ত্রান পৌঁচ্ছে দিয়েছেন। প্রতিবেশীদের সুখে-দুখে তিনি এগিয়ে আসেন।
আরো পড়ুন ঃ দ্বীপচর বাসীর কান্না দেখার কেও নেই…
স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বর আবু মুছা স্বীকার করেন বৃদ্ধ ভ্যান চলকের পর উপকারের কথা। তিনি বলেন, আসলে মেম্বরের ক্ষমতা খুবই কম। তার পরেও আগামীতে তিনি এই ব্রিজটি নির্মানের জন্য চেষ্টা করবেন।
ভ্যান চালক নাদের মল্লিক বলেন, নেতারা প্রতিশ্রুতি দিলেও কাজ করে না। তাই তিনি নিজের পরিশ্রমের জমানো টাকা ও গ্রামবাসীদের সহযোগিয়তায় সেতুটি নির্মান করেছেন। সেতু তৈরী হওয়ায় এখন গ্রামের ছেলে মেয়েরা স্কুল কলেজে যেতে পারবে। জরুরী রোগী হলে হাসপাতাল ও ডাক্তারের কাছে নেওয়ার সুবিধা হবে। তবে সেতুটি নির্মানের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি করেন তিনি।
অধ্যাপক এমাজউদ্দীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন
দ্রোহ অনলাইন ডেস্ক
চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ডঃ এমাজউদ্দিন আহমদ মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ গণমাধ্যমকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
তিনি জানান. শুক্রবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৭ বছর। এ ছাড়া এমাজউদ্দীন আহমদ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
বিএনপি নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ জানান, বাদ জুম’আ কাদেরিয়া জামে মসজিদ ও বাদ আছর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের পৃথক জানাজা অনুষ্ঠিত হবে।
ডঃ এমাজউদ্দীন আহমদ ১৯৩৩ সালের ১৫ ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গের মালদায় জন্মগ্রহণ করেন। ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন।
শৈলকুপায় অস্ত্র ও অপহরণ মামলার আসামী গ্রেফতার
ঝিনাইদহ জেলা প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় অস্ত্র ও অপহরণের একাধিক মামলা পালতক আসামী তালুক মন্ডলকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। তালুক মন্ডল উপজেলার হাকীমপুর ইউনিয়নের খুলুমবাড়ী গ্রামের মৃত গোলাম মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলুমবাড়ী এলাকায় অভিযান চালায় শৈলকুপা থানার এস আই সামসুর রহমান ও এএস আই সাহাবুদ্দিন। অভিযানে ১০৬ পিচ ইয়াবাসহ তালুক মন্ডলকে গ্রেফতার করে।
আরো দেখুনঃ করোনায় কেমন আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ?
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, গ্রেফতার একাধিক মামলার আসামী তালুক মন্ডল দীর্ঘদিন পালাতক ছিল। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আরো একটি মামলার প্রস্তুতি চলছে।
খুলনায় বন্দুকধারীদের গুলিতে দু’জন নিহত, আহত সাত
দ্রোহ অনলাইন ডেস্ক
খুলনা মহানগরে প্রতিপক্ষের গুলিতে দুই জন নিহত ও অপর সাত জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে খানজাহান আলী থানার মশিয়ালীতে প্রতিপক্ষের তিন বন্দুকধারী এই হামলা চালায়। তাৎক্ষণিক ভাবে হামলার কারণ নিশ্চিত হওয়া যায়নি।
বন্দুক ধারীদের এ হামলায় নিহত হয়েছেন, মশিয়ালীর নজরুল শেখ (৬০) ও রসুল শেখ (৩০)। গুলিবিদ্ধ আহত হয়েছেন, একই এলাকার সাইফুল, শামীম, রবি, সুজন ও রানা। গুলিবিদ্ধ অপর দু’জনের নাম জানা যায়নি।
আরো পড়ুন ঃ দ্বীপচর বাসীর কান্না দেখার কেও নেই…
পুলিশ বলছে, এলাকার তিনজন অস্ত্রধারী সন্ত্রাসী প্রতিপক্ষের ওপর গুলি চালিয়েছেন। এতে ঘটনাস্থলেই নজরুল ও রসুল নামের দুজন মারা যান। অন্যদের গুলিবিদ্ধ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরো পড়ুন ঃ করোনায় কেমন আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার কানাই লাল সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, জাফরিন ও জাকারিয়া নামের দুই ভাই গ্রামবাসীর ওপর গুলি চালিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গেছে। হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।
কালুখালীর ইউএনওর বিদায় সংবর্ধনা
কালুখালী প্রতিনিধি
রাজবাড়ীর কালুখালী উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা অফিসার্স ক্লাব হল রুমে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন নাহার, সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান নবাব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু জালাল, উপজেলা ভাইচ চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, উপজেলা প্রকৌশলী তৌহিদুল হক জোয়াদ্দার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সার্জেন্ট (অবঃ) আকামত আলী মন্ডল, ডেপুটি কমান্ডার আব্দুল খালেক মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা মাছিদুর রহমান, যুব উন্নয়ন অফিসার আবুল বাসার চৌধুরী, রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী, এসআই ফজলুল হক প্রমুখ।










