মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬.
Home Blog Page 737

করোনায় আক্রান্ত হয়ে সাত মাসের অন্তসঃত্ত্বা নারীর মৃত্যুু

0
Covid-Dro-29-p-3
সংগৃহিত ছবি

মাগুরা প্রতিনিধি

মাগুরা জেলাতে করোনায় আক্রান্ত হয়ে সাত মাসের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচজনে।

মাগুরা শহরের আদর্শ পাড়া এলাকার আবু তাহেরের মেয়ে ও মাহাবুবুর রহমানের স্ত্রী মৌসুমি আক্তার (২৬) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। সে সময় তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

সোমবার শেষরাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

আরও দেখুনএন্ড্রু কিশোর না ফেরার দেশে

মাগুরার সিভিল সার্জন ডাঃ প্রদীপ কুমার এ তথ্য নিশ্চিত করে বলেন, ১ জুলাই স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মৌসুমি আক্তার ও তার বাবা আবু তাহেরের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। ৩ জুলাই তাদের দুজনেরই করোনা পজিটিভ আসে। এর মধ্যে মৌসুমি আক্তারের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে প্রথমে মাগুরা সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। তার শারীরিক অবস্থার আরও অবনতির দিকে গেলে ৩ জুলাই রাতে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৌসুমি আক্তারের মৃত্যু হয়।

আরও দেখুনকরোনায় থেমে গেল গো খামারিদের স্বপ্ন

মৃতের স্বামী মাহাবুবুর রহমান জানিয়েছেন, তার স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এছাড়া তাদের আড়াই বছরের একটি কন্যা সন্তান রয়েছেন। মৌসুমি আক্তারকে তার শ্বশুরবাড়িতে দাফন করা হবে।

কুষ্টিয়ায় পুলিশ ক্যাম্প লক ডাউন ঘোষণা

0
Covid-19-Dro-7-7-p-1-compressed
সংগৃহিত ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পুলিশ ক্যাম্পের আইসিসহ আরও ছয় পুলিশ সদস্য প্রাণঘাতী কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। বর্তমানে কুষ্টিয়া পুলিশ ক্যাম্পকে লক ডাউনের আওতাভুক্ত করা হয়েছে।

সোমবার রাতে দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি পুলিশ ক্যাম্পটি লক ডাউনের ঘোষণা দেয়া হয়। ক্যাম্পটিতে এক সাথে পাঁচ পুলিশ সদস্য এবং তার দু’দিন আগে আরও এক পুলিশ সদস্যের দেহে কেভিড-১৯ এর সংক্রমণ ঘটে।

আরও দেখুনএন্ড্রু কিশোর না ফেরার দেশে

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আরিফুর রহমান উক্ত পুলিশ ক্যাম্পটি লক ডাউন হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ক্যাম্পটিতে বর্তমানে মোট ১৩ জন পুলিশ সদস্য কর্মরত রয়েছেন। তবে এক জন ছুটিতে থাকার দরুন ক্যাম্পটিতে এখন ১২ জন সদস্য ডিউটি করছিল। দু’দিন আগে কুষ্টিয়া পিসিআর ল্যাবের পরীক্ষার ফলাফল অনুযায়ী এক পুলিশ সদস্য কোভিড-১৯ এ আক্রন্ত হন। আক্রান্ত পুলিশ সদস্য কুষ্টিয়া পুলিশ লাইনে হোম আইসোলেশনে রয়েছেন।

আরও দেখুন-করোনায় থেমে গেল গো খামারিদের স্বপ্ন

একই দিন রাতে কুষ্টিয়া পিসিআর ল্যাবের পরীক্ষার ফল অনুযায়ী জানা গেছে ক্যাম্পের আইসি এএস আই খোরশেদ আলমসহ এক সাথে আরও পাঁচ পুলিশ সদস্যের করোনা সনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পরই পুলিশ ক্যাম্প লক ডাউন করে সকল সদস্যকে কুষ্টিয়া পুলিশ লাইনে আনা হয়েছে।

এদিকে সোমবার কুষ্টিয়া জেলায় রেকর্ড সংখ্যক ৪৪ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ হয়েছে। কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এএইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ৩২৯ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়ার ১৪০ টি, মেহেরপুরের ২৯ টি, চুয়াডাঙ্গার ১৬ টি, নড়াইল ৮৪ টি এবং ঝিনাইদহের ৬০ টি নমুনা ছিল।

কুষ্টিয়া জেলায় নতুন করে ৪৪ জনকে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে । এছাড়াও কুমারখালীর ১ টি ও সদরের ১ টি নমুনার রিপোর্ট ফলোআপ পজেটিভ। নতুন আক্রান্তের মধ্যে কুষ্টিয়া জেলার দৌলতপুরে ৭ জন , সদরে ২৯ জন, কুমারখালীতে ৫ জন এবং মিরপুর উপজেলায় ৩ জন ।

এ অবধি কুষ্টিয়া জেলায় বহিরাগত বাদে ৭৮৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হল। তার মধ্যে দৌলতপুর ১০৫, ভেড়ামারা ৮৭, মিরপুর ৪৭, কুষ্টিয়া সদর ৪২৩, কুমারখালী ১০০ এবং খোকসা উপজেলায় ২৭ জন।

আক্রান্তদের মধ্যে পুরুষ রোগী ৫৭৯ এবং নারী ২১০ জন। সুস্থ হয়েছেন মোট ৩৬৯ জন। এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পুরুষ রয়েছে ১৩ জন এবং মহিলা রোগী মাত্র এক জন।

অনিয়মের অভিযোগে রিজেন্ট হাসপাতালে র‌্যাবের অভিযান, আটক ৪

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সোমবার  বিকালের পরে ভুয়া টেস্ট রিপোর্ট, অতিরিক্ত বিল আদায়ের মতন নানা অভিযোগে রাজধানীর রিজেন্ট হাসপাতালে অভিযান চালিয়েছে র‌্যাব। এ অভিযানে ৪ জনকে আটক করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, রিজেন্ট হাসপাতালের লাইসেন্সের মেয়াদ ফুরিয়ে গেছে আরও ৬ বছর আগে। তবুও এভাবেই কাজ চালিয়ে আসছিলেন বহাল তবিয়তে। এই লাইসেন্সবিহীন হাসপাতালকেই বিশেষায়িত কোভিড-১৯ হাসপাতালের স্বীকৃতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আরও দেখুন– এন্ড্রু কিশোর না ফেরার দেশে

সারোয়ার আলম বলেন, রিজেন্ট হাসপাতাল মূলত করোনা টেস্ট না করেই রিপোর্ট দিতো। র‌্যাবের এ অভিযানে অসংখ্য ভুয়া রিপোর্টের কাগজ জব্দ করা হয়েছে।

চিকিৎসক এবং কর্মীরা বলছেন, এসবের কিছুই তারা জানতেন না।

বিএনপি মাঠে নেই, শুধু আছে টিভিতে- তথ্যমন্ত্রী

0
তথ্যমন্ত্রীর সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের মানুষ দেখছে, মহামারী করোনা পরিস্থিতিতে মানুষের পাশে থেকে মাঠে না গিয়ে আইসোলেশনে থেকে টিভিতেই বক্তব্য দিচ্ছে বিএনপি। সোমবার তথ্য মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

বিএনপি নেতা রিজভীর সাম্প্রতিক বিভিন্ন মন্তব্যের প্রেক্ষিতে ডঃ হাছান আরও বলেন, ‘আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাইনা এবং তা উচিতও নয়। দেশের মানুষের চোখ-কান আছে, তারা দেখতে পাচ্ছে, কারা মাঠে আছে, কারা ত্রাণ দিচ্ছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে এ অবধি ১ কোটি ২৫ লক্ষের বেশি পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে। সরকারের পক্ষ থেকে প্রায় ৭ কোটি মানুষ ত্রাণ এবং অন্যান্য সহায়তার আওতায় এসেছে। এগুলো দিবালোকের মতো স্পষ্ট।

আরও পড়ুন- এন্ড্র কিশোর না ফেরার দেশে

নাম উল্লেখ না করে ডঃ হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি নেতৃবৃন্দ ঘরে বসে বসে ভিডিও কনফারেন্স করে দুনিয়ার কথা বলেন, সেটা টেলিভিশনেই দেখা যায়। অপরদিকে আমাদের দলের নেতাকর্মীরা মাঠে কাজ করছে বিধায় অনেক এমপিসহ বহু নেতাকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন, অনেক নেতা ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন, তারা সবাই মাঠে ছিল।

বিদ্যুতস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

0
Daulatpur-Dro-7-p-12

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার দৌলতপুর থানার পার্শবর্তী শিতলাইপাড়া গ্রামের নির্মানাধীন একটি ভবনে বৈদ্যুতিক মটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মান শ্রমিক মুন্নার (২২) মৃত্যু হয়। মৃত্য নির্মান শ্রমিক মুন্না জলার রিফায়েতপুর ইউনিয়নের বিন্দিপাড়া গ্রামের আজগর আলীর ছেলে।

 

প্রত্যক্ষদর্শী জানায়, সাহাবুল ইসলামের নবনির্মিত একটি ভবনে নির্মান শ্রমিক হিসেবে কর্মরত ছিল। নির্মানকাজের একসময় বৈদ্যুতিক মটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হোন তিনি। স্থানীয়রা তাকে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মুন্নাকে মৃত ঘোষনা করেন।

এন্ড্রু কিশোর না ফেরার দেশে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর চলে গেলেন না ফেরার দেশে।

শিল্পীর নিজের শহর রাজশাহীতেই একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যা সাতটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সংগীত শিল্পী কুমার বিশ্বজিৎ এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । মৃত্যকালে এন্ড্রুকিশোরের বয়স হয়েছিল ৬৫ বছর।

আরও দেখুন করোনায় থেমে গেল গো খামারিদের স্বপ্ন

দেশের প্রখ্যাত এই শিল্পী দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। একটানা ৯ মাস সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে ১১ জুন তিনি একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেন। এরপর থেকে রাজশাহীতে বোনের সঙ্গে বসবাস করছিলেন তিনি। শারীরিক অস্থার অবনতি হওয়ায় তিনি বোনের পরিচালিত ক্লিনিকে ভর্তি ছিলেন।

https://www.youtube.com/watch?v=dKwnz39g7Cw

আকাশেই দুই বিমানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

0
plan-crush-Dro-7-p-91-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের আকাশে দুই প্লেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্টেট অফ লাডো লেকের ওপর এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

এই মারাত্মক দুর্ঘটনার সত্যতা স্বীকার করে কোতেনাই কাউন্টির শেরিফ অফিস দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষের খবর জানিয়েছে। লেকের জলে প্লেন ডুবে যাওয়ার আগে দু’জনকে প্লেনের ভিতর থেকে উদ্ধার করা গেলেও পরে তারা মারা যান|

আরও দেখুন করোনায় থেমে গেল গো খামারিদের স্বপ্ন

এই ঘটনায় বাকি ৬ জনের দেহ এখন অবধি খুঁজে পাওয়া যায়নি। তবে আশঙ্কা করা হচ্ছে, তাদের মধ্যে কেউই আর বেঁচে নেই। হিগিনস জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানে মহিলা, শিশু সকলেই রয়েছে। তবে এর চেয়ে বেশি বিস্তারিত কিছু জানা যায়নি। মাঝ আকাশে কীভাবে দুটি বিমান মুখোমুখি সংঘর্ষ কীভাবে হলো, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইন্টারনেট দেবার আলোচনা চলছে-শিক্ষামন্ত্রী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বৈশ্বিক মহামারি করোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ আছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। ইতোমধ্যেই দেশের অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে শিক্ষাদান শুরু করা হয়েছে। তবে অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশ নেবার জন্য বেশির ভাগ শিক্ষার্থীর পক্ষেই ইন্টারনেটের ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়বে। শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট প্রদান বা স্বল্পমূল্যে ইন্টারনেট প্যাকেজ দেওয়া যায় কি-না সে বিষয়ে মোবাইল অপারেটর কোম্পানিগুলোর সাথে আলোচনা চলছে বলে জানান শিক্ষামন্ত্রী দিপু মনি।

সোমবার আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির আয়োজনে বর্তমান বৈশ্বিক সংকটকালে শিক্ষা বিষয়ে আমাদের করণীয়’ শীর্ষক এক অনলাইন সেমিনারে প্রধান অতিথির বক্তব্য প্রদানে তিনি এ কথা বলেন।

আরও দেখুন করোনায় থেমে গেল গো খামারিদের স্বপ্ন

শিক্ষামন্ত্রী বলেন, প্রতিটি সংকটই আমাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে দেয়। চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা অনুযায়ী আমাদের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হলে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। তাই আমাদের হয়তো কিছুদিনের মধ্যে ডিজিটাল শিক্ষা কার্যক্রমে যেতে হতো। করোনা আমাদের এক্ষেত্রে এগিয়ে দিয়েছে। আমরা এখন অনলাইন শিক্ষা কার্যক্রমসহ অফিস-আদালতে বিভিন্ন মিটিং এবং দৈনন্দিন কার্যক্রম অনলাইনে চালিয়ে যাচ্ছি।’

তিনি আরও বলেন, করোনা পরবর্তী সময়ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের সাথে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে। শিক্ষার্থীদের স্বল্পমূল্যে বা বিনামূল্যে ইন্টারনেট প্যাকেজ সুবিধা দেয়া যায় কি-না তা নিয়ে মোবাইল ফোন কোম্পানিগুলোর সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে। দ্রুত এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।’

হরিণাকুন্ডুর পায়রাডাঙ্গা গ্রামে ৩ হাজার বিঘা জমি পানির নিচে

0
jhenaidah-dro-7-p-9
দুলু মন্ডল এবং ডালিম মন্ডল

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের ৩ হাজার বিঘা জমি পানির নিচে তরিয়ে আছে।এক সময়ের ধানী জমিতে এখন পানিতে থৈ থৈ করছে।

মুক্তার হোসেন নামের এক ভুক্তভোগী কৃষক বলেন, তার ২৬ কাঠা জমি ছিল। এই জমিই ছিল তার একমাত্র সম্বল। এ জমির ধান দিয়ে চলতো তার সারা বছরের খাবার। কিন্তু এলাকাতে প্রভাবশালীর ক্ষমতার জোরে অবৈধ ভাবে পুকুর খনন করা হচ্ছে। যার কারনে জলবদ্ধতা সৃষ্টি হয়ে স্বপ্নভঙ্গ হচ্ছে এ এলাকার প্রায় দেড় হাজার কৃষক পরিবারের

অবৈধভাবে পুকুর কাটার ফলে তিন হাজার বিঘা জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী কৃষক পরিবারগুলো এর প্রতিকার চেয়ে ঝিনাইদহ জেলা প্রশাসক এবং হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিলেও তড়িৎ কোন পদক্ষেপ পায়নি তারা।

পায়রাডাঙ্গা গ্রামের আক্তারুজ্জামান বলেন, তাদের গ্রামে ৮/১০ বিল রয়েছে। দুই মৌসুমে এই বিলে বিপুল পরিমাণ ধান উৎপন্ন হতো। কিন্তু পায়রাডাঙ্গা গ্রামের আইয়ূব মন্ডলের ছেলে ডালিম মন্ডল ও জব্বার মন্ডলের ছেলে দেলোয়ার হোসেন দলু মন্ডল যত্রতত্র পুকুর কটছে। ফলে গোটা বিলে জলাবদ্ধার সৃষ্টি হয়েছে।

গ্রামবাসির ভাষ্যমতে পায়রাডাঙ্গা গ্রামের হাতিশুড়ো, মুচেইখালী, ট্যাবার মাঠ ও সঞ্জেরখালী মাঠ এখন পানির নিচে। সঞ্জেরখালী মাঠে সরকারী জমি ছিল দেড় বিঘা। সেখানে বিল ও খালের সংযোগ স্থানে ছিল একটি ব্রীজ। পুকুর কাটায় ব্রীজের মুখ বন্ধ হয়ে গেছে। সরকারী রাস্তায় কেও চলাচল করতে পারছে না। সরকারী ভাবে নির্মিত যাত্রী ছাউনিটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

আরও পড়ুন- ফরিদপুরে ছুরিকাঘাতে একযুবককে হত্যা

সরকারী জমি দখল, সরকারী রাস্তা ও ব্রীজ বন্ধ, সরকারী যাত্রী ছাউনি পরিত্যক্ত ও সরকারী খাল নষ্ট করার পরও কেন ঝিনাইদহের প্রশাসন দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করছেন না এ নিয়ে গ্রামবাসি প্রশ্ন তুলেছে। তাদের ভাষ্য বেআইনী ভাবে জমির শ্রেনী পরিবর্ত করে ডালিম ও দলু আইন ভঙ্গ করেছেন। সেই সাথে তারা হাজারো মানুষের পেটে লাথি মারতে বিলের মধ্যে পুকুর কেটে চরম ঔদ্ধত্য দেখিয়েছেন। এরপরও যদি তাদের ক্ষেত্রে আইন প্রয়োগ না হয় তবে পায়ারাডাঙ্গা-ভালকী গ্রামে এই পুকুর কাটা নিয়ে দাঙ্গা ফ্যাসাদ শুরু হতে পারে বলে গ্রামবাসি আশংকা প্রকাশ করছেন।

পুকুর মালিক ডালিম ও দলু বলেন, তারা তাদের জমিতে পুকুর কাটছেন। পুকুর কাটার কারণে কোন কৃষকের ক্ষতি হলে তারা পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিবেন।

হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিজ সুলতানা বলেন, আমি অসুস্থ থাকার কারণে অভিযোগটি পায়নি। তবে জেলা প্রশাসন থেকে আমাকে অবহিত করে ব্যবস্থা গ্রহন করতে বলেছেন। আমি সরেজমিন তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবো। তিনি ক্ষতিগ্রস্থ কৃষকদের তার সাথে যোগাযোগ করারও পরামর্শ দেন।

সর্বশেষ সংবাদ

আলোচনায় হয়নি, মিথ্যা বলছেন ট্রাম্প: ইরান

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি মিথ্যা বলে অভিহিত করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতিতে তেহরান জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের...

ইরানের সঙ্গে ‘প্রধান প্রধান বিষয়ে ঐকমত্য’ হয়েছে, দাবি ট্রাম্পের

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বেশ জোরালো আলোচনা হয়েছে এবং দুই পক্ষ ‘প্রধান প্রধান বিষয়ে একমত’ হতে পেরেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ইরানে বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণার পর কমলো তেলের দাম

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা স্থগিত করার বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১৩ শতাংশেরও বেশি কমেছে। সোমবার (২৩...

তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ৭ জন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে কোমল পানীয় বোতলের ক্যাপ ছুড়ে মারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ সহ অন্তত ৭ জন আহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে...

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নয়ন শেখ (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রবিবার বেলা ১২টা দিকে কুষ্টিয়া-রাজবাড়ী...