রবিবার, মার্চ ২২, ২০২৬.
Home Blog Page 744

রাজবাড়ীতে আরও ৩২ জনের করোনা শনাক্ত

0
‰kjKzcvq cÖvwšÍK K…l‡Ki gv‡S DcKiY weZiY Kg©m~wPi D‡Øvab ‰kjKzcv (wSbvB`n) †_‡K: wUcy myjZvb ÔK…wlB mg„×Õ †¯øvMvb‡K mvg‡b †i‡L wSbvB`‡ni ˆkjKzcvq 2019-20 A_© eQ‡i cÖ‡Yv`bv Kg©m~wPi AvIZvq cvwievwiK mewR cywó evMvb ¯’vc‡bi j‡ÿ¨ ÿz`ª I cÖvwšÍK K…l‡Ki gv‡S web¨vg~‡j¨ DcKiY weZib Kg©m~wPi D‡Øvab Kiv n‡q‡Q| G Kg©m~wPi D‡Øvab K‡ib ˆkjKzcv Dc‡Rjv fvBm †Pqvig¨vb I Dc‡Rjv K…lKjx‡Mi mfvcwZ Rvwn`ybœex Kvjy| Dc‡Rjv wbev©nx Kg©KZv© †gvnv¤§` mvBdzj Bmjv‡gi mfvcwZ‡Z¡ Dcw¯’Z wQ‡jb Dc‡Rjv K…wl Kg©KZv© mÄq Kzgvi KzÛz, Dc‡Rjv mv‡eK fvBm †Pqvig¨vb kvgxg †nv‡mb †gvj¨v, Dc‡Rjv QvÎjx‡Mi mfvcwZ w`bvi wek^vm mn K…wl Awd‡mi Kg©Pvwi ,wewfbœ BDwbq‡bi eøK mycvi fvBRvi I cÖvwšÍK K…l‡Kiv Dcw¯’Z wQ‡jb| Gwel‡q K…wl Kg©KZv© Rvbvb, DcKiY weZiY Kg©m~wPi AvIZvq wewfbœ cÖKvi mewRi exR Dc‡Rjvi 50 Rb cÖvwšÍK K…l‡Ki gv‡S cÖv_wgKchv©‡q weZiY Kiv nq| GQvov Dc‡Rjvi †gvU 416 Rb K…l‡Ki gv‡S G exR weZiY Kiv n‡e e‡jI Rvbvb wZwb|
প্রতিকী ছবি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে নতুন করে আরো ৩২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এই জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছে ৪৮৯ জন।

বুধবার বিকালে রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ২৭ জুন ১৬৯ টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। আজকে তাদের রিপোর্ট হাতে পেয়েছি। তাদের মধ্যে ৩২ জনের করোনা পজেটিভ। এদের মধ্যে রয়েছে রাজবাড়ী সদর উপজেলার ২০ জন , পাংশা উপজেলার ৭ জন, কালুখালী উপজেলার ১ জন এবং গোয়ালন্দ উপজেলার ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়াও তিনি আরও বলেন, পূর্বের ন্যায় টেলিমেডিসিন সেবার মাধ্যমে প্রতি উপজেলার মেডিকেল অফিসারগণ স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন এবং প্রতিটি রোগীর ফলোআপ নিচ্ছেন। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বড় এলাকা বা ছোট জায়গায় গুচ্ছভিত্তিক নয় , এখন একটি বা দুটি বাড়ি ধরে লকডাউন করা যায় কিনা এ ব্যাপারে সরকার চিন্তা ভাবনা করছেন। প্রকৃতপক্ষে বড় এলাকা ধরে লকডাউন করলে তা কার্যকর করা অনেক ক্ষেত্রে বাস্তবসম্মত নয়।

আরও পড়ুন 

দুই মেয়েকে হত্যার পরে বাবার বিষপান

এ বিষয়টি মাথায় রেখে স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ে কাজ করার একটি প্রস্তাবনা জেলা প্রশাসক ও জেলা করোনা কমিটির সভাপতি বরাবর প্রেরণ করা হয়েছে।

উলেখ্য, বুধবার অব্দি রাজবাড়ীতে ৪৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে ১৪৭ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের। অন্যদের মধ্যে ৪৯ জন হাসপাতালের আইসোলেশনে ও ২৬৩ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।

ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান মারা গেছেন

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে নিজ বাড়িতে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

ট্রান্সকম গ্রুপের মালিকানাধীন পত্রিকা প্রথম আলোর বিশেষ প্রতিনিধি কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

কামরুল হাসান বলেন, লতিফুর রহমান অসুস্থ ছিলেন। বেশকিছু দিন ধরে গ্রামের বাড়িতে তার চিকিৎসা চলছিল। বুধবার বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, লতিফুর রহমানের মরদেহ কুমিল্লা থেকে ঢাকায় আনা হবে। গুলশানের আজাদ মসজিদে বাদ এশা তার জানাজা অনুষ্ঠিত হবে। আজ রাতে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

লতিফুর রহমান স্ত্রী, পুত্র, দুই কন্যাসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ব্যবসায়ে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে তিনি পেয়েছিলেন বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড।

আরও পড়ুন দেশে করোনায় মৃত্যু ৪১, নতুন শনাক্ত ৩৭৭৫

উল্লেখ্য, চার বছর আগে একই দিনে ২০১৬ সালের ১ জুলাই গুলশানে হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলায় মারা গিয়েছিলেন লতিফুর রহমানের নাতি ফারাজ আইয়াজ হোসেন।

ঝিনাইদহে ভার্চুয়াল আদালত বন্ধের দাবীতে আইনজীবিদের মানববন্ধন

0
Jhenaidah-Dro-1-p-3
আইনজীবিদের মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ভার্চুয়াল কোর্ট বন্ধ ও স্বাভাবিকভাবে আদালতের কার্যক্রম চালু করার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

বুধবার সকালে জেলা আইনজীবি সমিতির কার্যালয় চত্বরে এ কর্মসূচী শুরু হয়। আইনজীবি নেতৃবৃন্দসহ সাধারণ আইনজীবিরা অংশ নেন এ মানবন্ধনের কর্মসূচীতে।

আরও পড়ুন দুই মেয়েকে হত্যার পরে বাবার বিষপান

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক জিপি এ্যাডঃ সুবীর কুমার সমাদ্দার, জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ আব্দুল্লাহ মিন্টু, আইনজীবি বদিউজ্জামান বদি, মনিরুল ইসলাম মিল্টন, রবিউল ইসলাম, রিপন হোসেন।

বক্তারা বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশনায় ভার্চুয়াল কোর্টের কার্যক্রম শুরু হলেও লজেস্টিক সাপোর্টসহ নানাবিধি সমস্যার কারণে তা পরিচালনা করা দুরূহ হয়ে দাড়িয়েছে। ফলে মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। এমনকি তাদের জামিনে মুক্তি পাওয়ার মানবাধিকারও লংঘিত হচ্ছে। নেতৃবৃন্দ এই অবস্থায় ন্যায় বিচার প্রতিষ্ঠা ও মানুষের অধিকার ফিরিয়ে দিতে ভার্চুয়াল কোর্টের কার্যক্রম বন্ধ ঘোষণা করে স্বাভাবিকভাবে আদালতের কার্যক্রম শুরু করার দাবি জানান।

দেশে করোনায় মৃত্যু ৪১, নতুন শনাক্ত ৩৭৭৫

0
coronavirus-Dro-18-p-12-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে একদিনে করোনা ভাইরাস রোগে আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন নতুন করে ৩ হাজার ৭৭৫ জন।

বুধবার করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ১৭ হাজার ৮৭৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার রির্পোটে নতুন করে ৩ হাজার ৭৭৫ জনের দেহে করোনা ভাইরাস এর সংক্রমণ পাওয়া গেছে। এখন পর্যন্ত দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ৪৯ হাজার ২৪৯ জনে।

আরও দেখুন করোনা কালের ক্রীড়া অঙ্গণ

এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ হাজার ৮৮৮ জনের মৃত্যু হলো। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৬ শতাংশ। সর্বশেষ মারা যাওয়া ৪১ জনের মধ্যে ৩৮ জন পুরুষ এবং ৩ জন নারী রয়েছেন।

শৈলকুপায় মৃত্যুর ২দিন পর করোনা রিপোর্ট পজেটিভ

0
‰kjKzcvq cÖvwšÍK K…l‡Ki gv‡S DcKiY weZiY Kg©m~wPi D‡Øvab ‰kjKzcv (wSbvB`n) †_‡K: wUcy myjZvb ÔK…wlB mg„×Õ †¯øvMvb‡K mvg‡b †i‡L wSbvB`‡ni ˆkjKzcvq 2019-20 A_© eQ‡i cÖ‡Yv`bv Kg©m~wPi AvIZvq cvwievwiK mewR cywó evMvb ¯’vc‡bi j‡ÿ¨ ÿz`ª I cÖvwšÍK K…l‡Ki gv‡S web¨vg~‡j¨ DcKiY weZib Kg©m~wPi D‡Øvab Kiv n‡q‡Q| G Kg©m~wPi D‡Øvab K‡ib ˆkjKzcv Dc‡Rjv fvBm †Pqvig¨vb I Dc‡Rjv K…lKjx‡Mi mfvcwZ Rvwn`ybœex Kvjy| Dc‡Rjv wbev©nx Kg©KZv© †gvnv¤§` mvBdzj Bmjv‡gi mfvcwZ‡Z¡ Dcw¯’Z wQ‡jb Dc‡Rjv K…wl Kg©KZv© mÄq Kzgvi KzÛz, Dc‡Rjv mv‡eK fvBm †Pqvig¨vb kvgxg †nv‡mb †gvj¨v, Dc‡Rjv QvÎjx‡Mi mfvcwZ w`bvi wek^vm mn K…wl Awd‡mi Kg©Pvwi ,wewfbœ BDwbq‡bi eøK mycvi fvBRvi I cÖvwšÍK K…l‡Kiv Dcw¯’Z wQ‡jb| Gwel‡q K…wl Kg©KZv© Rvbvb, DcKiY weZiY Kg©m~wPi AvIZvq wewfbœ cÖKvi mewRi exR Dc‡Rjvi 50 Rb cÖvwšÍK K…l‡Ki gv‡S cÖv_wgKchv©‡q weZiY Kiv nq| GQvov Dc‡Rjvi †gvU 416 Rb K…l‡Ki gv‡S G exR weZiY Kiv n‡e e‡jI Rvbvb wZwb|
প্রতিকী ছবি

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় করোনা উপসর্গ নিয়ে শহিদুল ইসলাম (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যুর ২দিন পর রিপোর্ট পজেটিভ এসেছে। মৃত ব্যক্তি উপজেলার সারুটিয়া ইউনিয়নের চরবাখরবা গ্রামের মৃত কুদ্দুস বিশ্বাসের ছেলে।

বুধবার সকালে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন বলেন, এ অব্ধি উপজেলায় করোনায় মারা গেলেন দুজন।

তিনি আরও বলেন, কুষ্টিয়া ল্যাব থেকে সকালে প্রাপ্ত ৫টি নমুনা রিপোর্ট ফলাফলের মধ্যে ৪ জনের পজেটিভ ও ১ জনের নেগেটিভ এসেছে। পজেটিভ রোগীদের মধ্যে মৃত ব্যক্তির ফলাফলও রয়েছে। এ ঘটনায় মৃত ব্যক্তির ভাড়া বাড়ি লাল পতাকা উড়িয়ে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

সাংবাদিকদের করোনাকালীন সহায়তার চেক বিতরণ

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট সেমিনার কক্ষে এক অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডঃ হাছান মাহমুদ সাংবাদিকদের করোনাকালীন সহায়তা চেক বিতরণ করছেন ।

স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপস্থিত সীমিতসংখ্যক সাংবাদিক ও তাদের পরিবারের মাঝে করোনাকালীন সহায়তা প্রদান করেন।

তথ্যমন্ত্রী ডঃ হাছান তার বক্তৃতায় বলেন, সরকারপ্রধান শেখ হাসিনা সাংবাদিকবান্ধব প্রধানমন্ত্রী। করোনা মহামারির শুরু থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের আপামর মানুষের জন্য দেশের ইতিহাসে বৃহত্তম ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন, এখনা অব্ধি সাত কোটির বেশি মানুষ সরকারি সহায়তার আওতায় এসেছে। পাশাপাশি করোনার সম্মুখযোদ্ধাদের জন্য বিশেষ সহায়তার আওতায় সাংবাদিকদের বিষয়েও নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন বুড়িগঙ্গার উদ্ধার অভিযান শেষ হলো

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনামতে দীর্ঘদিন ধরে কর্মহীন, করোনাকালে চাকুরি হারানো ও বেতন না পাওয়া- এই তিন অসুবিধায় পড়া সাংবাদিকদের এককালীন ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে। প্রাথমিক পর্যায়ে দেড় হাজার সাংবাদিক এ সহায়তা পাবেন এবং এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। যারা প্রথম পর্যায়ে বাদ পড়বেন, ক্রমান্বয়ে তারাও এ সহায়তা পাবেন বলে নিশ্চিত করেন তথ্যমন্ত্রী।

দুই মেয়েকে হত্যার পরে বাবার বিষপান

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নে টুকু বড়ুয়া (১৪) ও নিশু বড়ুয়া (১১) বছরের দুই মেয়েকে গলা টিপে হত্যা করেছে বাবা। মেয়েদের মৃত্যুর পরে বাবা নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

জানা গেছে, নানার বাড়িতে বেড়াতে গিয়েছিলো দুই মেয়ে। সেখানেই নিজ মেয়েদের গলা টিপে হত্যা করেন বাবা মোখেন্দু বড়ুয়া।

বুধবার শেষরাতে কাশিয়াইশ ইউনিয়নে ৮নং ওর্য়াড ভান্ডারগাও এলাকায় প্রভাত বড়ুয়ার বাড়ির পাশে ঘটনাটি ঘটে।

স্থানীয় ইউপি সদস্য ইউসুফ বলেন, দুই মেয়েকে গলা টিপে হত্যার পর বাবা নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানান।

পটিয়া থানার উপ পুলিশ পরিদর্শক বিকাশ দাশ হিরু বলেন, এ ঘটনা কি জন্য ঘটতে পারে তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহত দুই মেয়ের বাবাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

করোনা উপসর্গ নিয়ে গাংনীতে একজনের মৃত্যু

0
coronavirus-Dro-24-p-2-compressed
প্রতিকী ছবি

গাংনী প্রতিনিধি

মেহেরপুর জেলার গাংনী উপজেলার হাট বামন্দী গ্রামে করোনা উপসর্গ নিয়ে জয়নাল আবেদীন (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। জয়নাল আবেদীন বামন্দী শহরের খোদা বকসের ছেলে।

মঙ্গলবার নিজ বাড়িতে সে মারা যায়।

ডাক্তার রিয়াজুল আলম বলেন, জয়নাল আবেদীনের সর্দি-কাশি ছিল। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল আসলে জানা যাবে মারা যাওয়ার কারণ।

বুড়িগঙ্গার উদ্ধার অভিযান শেষ হলো

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দীর্ঘ ৩০ ঘণ্টা অভিযান চালিয়েও ডুবে যাওয়া ছোট লঞ্চটি পুরোপুরি টেনেও তুলতে পারল না উদ্ধারকারীরা। লঞ্চের ভিতরে আর কোনো মৃতদেহ আছে কিনা, সে বিষয়েও এখন অব্দি পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। এমন অনিশ্চয়তার মধ্যে মঙ্গলবার উদ্ধার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুড়িগঙ্গা নদীতে চলছে শোকের মাতম। কেউ বোন খুজছে, কেউ খুজছে ভাইকে, কেউ নদীকূলে বসে আছে প্রিয়জনের প্রতিক্ষায়। এমনি দৃশ্য ছিল বুড়িগঙ্গার চারপাশের এলাকা জুড়ে। মৃতপ্রায় দূষিত বুড়িগঙ্গা এমন ভয়ংকরী হতে পারে, তা সবারই ধারনার বাইরে ছিল। তীব ¯্রােত নেই, নেই আছড়ে পড়া ঢেউ। কিন্তু সেই শান্ত নদীতে লঞ্চডুবির ঘটনায় কেড়ে নিল ৩৪ জনের প্রাণ।

লঞ্চডুবিতে হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সোমবার সকালে মর্নিং বার্ড নামের ছোট্ট লঞ্চটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে মুন্সীগঞ্জের কাঠপট্টি থেকে ঢাকার সদরঘাটের উদ্দেশে ছেড়ে আসে। সকাল ৯টার কিছু সময় পর সদরঘাটের অদূরেই ময়ূর-২ নামের বিশাল একটি লঞ্চ পেছন দিয়ে সেটিকে ধাক্কা দেয়। এতে মাত্র কয়েক সেকেন্ডেই লঞ্চটি তলিয়ে যায়। কয়েকজন যাত্রী লঞ্চ থেকে বেরিয়ে আসতে পারলেও নারী ও শিশুসহ বেশিরভাগ যাত্রীই আটকা পড়ে মারা যান।

দুর্ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএর ডুবুরিরা ডুবে যাওয়া লঞ্চে তল্লাশি অভিযান শুরু করেন। কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয় ৩২ জনের লাশ। অভিযানের ১৩ ঘণ্টার মাথায় সোমবার রাতে লঞ্চটি টেনে তোলার সময় সুমন বেপারী নামে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়। গতকাল ভেসে ওঠে দু’জনের লাশ। মৃতদের ৩২ জনই মুন্সীগঞ্জের বাসিন্দা।

আরও দেখুন  দেখুন. যেভাবে লঞ্চটি ডুবে গেল

মঙ্গলবার বিকেল ৩টার দিকে আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হলেও দুপুর থেকেই উদ্ধারকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করবার প্রস্তুতি নিতে থাকেন। পরে উদ্ধারকারী সংস্থাগুলোর সমন্বয় সভার পর উদ্ধার কার্যক্রমের সমাপ্তি টানা হয়।

সীমিত পরিসরে অফিস চলবে ৩ আগস্ট অব্দি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

মহামারী করোনা পরিস্থিতি দিনের পর দিন অবনতি হওয়ায়, যেভাবে সীমিত পরিসরে অফিস চলছে, তা আগামী ৩ আগস্ট অব্দি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে। মানুষকে সচেতন করতে স্বাস্থ্য সেবা বিভাগ এবং তথ্য মন্ত্রণালয় প্রচার-প্রচারণা চালাবে।

মঙ্গলবার রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

আরও দেখুন  বিল পরিশোধের তিন দিনের মাথায় রাস্তা গেলো নদীর জলে

প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে আদেশ জারি করা হবে বুধবার। করোনা ভাইরাসের বিস্তার রোধে ২৬ মার্চ থেকে দীর্ঘ ৬৬ দিনের লকডাউন তুলে নেবার পর ৩১ মে থেকে ১৫ জুন অব্দি সীমিত পরিসরে অফিস খোলার পাশাপাশি গণপরিবহনও চলাচালের অনুমতি দিয়েছে সরকার। পরে আরেক দফায় ৩০ জুন পর্যন্ত বর্ধিত করা হয় সরকার ঘোষিত আদেশ। মঙ্গলবার এ সময় শেষ হচ্ছে তাই নতুন করে বুধবার ১ জুলাই থেকে এর মেয়াদ বৃদ্ধি করে ৩ আগস্ট অব্দি বর্ধিত করা ঘোষণা আসছে বলে জানান তিনি।

সর্বশেষ সংবাদ

অনিয়মের অভিযোগে এনসিপির দুই নেতাকে শোকজ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার এনসিপির কুষ্টিয়া জেলা...

কুমারখালীতে ঈদের নামাজের স্থান নির্ধারণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

কুষ্টিয়া প্রতিনিধি সকালে বৃষ্টি থাকায় ঈদের নামাজ কোথায় হবে। মসজিদে না ঈদগাহ মাঠে ? এ নিয়ে স্থানীয় দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ...

কুমারখালীতে ওসির গাড়ি ভাঙার অভিযোগ এমপির স্বজনর বিরুদ্ধে

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী থানার ওসির গাড়িতে (পিকআপ) হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য মো. আফজাল হোসেনের স্বজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) রাত...

এসিল্যান্ড পরিচয়ে মুঠোফোনে ঈদের চাঁদা দাবি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে মুঠোফোনে বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) দুপুর ২ টার দিকে...

রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বাচিক শিল্পী রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে খোকসার কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে মরহুম রফিকুল ইসলাম রফিকের জানাযার নামাজ...