বুধবার, মার্চ ২৫, ২০২৬.
Home Blog Page 90

লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনায় ডাকাত হাদি গ্রেপ্তার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনায় পুলিশ ডাকাত দলের অন্যতম সদস্য হাদিউল ওরফে হাদিকে (৪২) গ্রেপ্তার করেছে।

শুক্রবার সকালে উপজেলার কামিরহাট বালিকা বিদ্যালয়ের পিছন থেকে তাকে আটক করে মিরপুর থানা পুলিশ। আটককৃত হাদিউল আসামি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কামিরহাট গ্রামের হযরত আলীর ছেলে।

পুলিশ জানায়, আটক হাদিউল ওরফে হাদির বিরুদ্ধে মিরপুর থানায় চুরি, ডাকাতি, অস্ত্র ও ছিনতাই, নাশকতাসহ অন্তত ১১টি মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত দুইটার সময় মিরপুর থানার ছাতিয়ান কালিতলা থেকে দুর্গাপুর মাঠের নির্জন এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

এসময় ডাকাত দল অ্যাম্বুলেন্সে থাকা মৃতের স্বজনদের কাছ থেকে নগদ প্রায় ৩২ হাজার ৬০০ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়ে গেছে। অ্যাম্বুলেন্সে মরদেহ আছে কিনা নিশ্চিত হতে মুখের কাপড় সরিয়েও রদখে ডাকাত দল।

এ ঘটনা জানাজানি হলে পুলিশের একাধিক টিম ঘটনার তদন্তে নামে। পুলিশের গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির মাধ্যমে বৃহস্পতিবার দিনভর এবং সারারাত মিরপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানের একপর্যায়ে শুক্রবার সকাল সোয়া ৯ টার দিকে আত্মগোপনে থাকা চক্রের অন্যতম সদস্য ১১ মামলার আসামি হাদিউল ওরফে হাদিকে কামিরহাট বালিকা বিদ্যালয়ের পিছন থেকে গ্রেপ্তার করে পুলিশ।

মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাদিউল ওরফে হাদি লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির বিষয়টি স্বীকার করে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।
চক্রটি রাতভর জুয়া খেলতো এবং খেলার শেষে চুরি, ছিনতাই-ডাকাতির মত অপরাধ কার্যক্রমে অংশগ্রহণ করতো। তার দেওয়া তথ্য অনুযায়ী বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও জানান তিনি।

গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্য হাদিউলকে বুধবারের লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনায় আসামি দেখিয়ে শুক্রবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পরবর্তীতে আদালতের নিকট আসামির রিমান্ডের আবেদন করা হবে বলেও নিশ্চিত করেন পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন – এনসিপি’র যুগ্ম সমন্বয়কারী পদ পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

প্রসঙ্গত, বুধবার রাত ১০টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পোড়াদহ ইউনিয়নের সৌদি রাজপুর গ্রামের নিয়ামত আলীর স্ত্রী আয়েশা খাতুন (৬০) মৃত্যুবরণ করেন। এরপর সেখান থেকে মরদেহ নিয়ে তার স্বজনরা অ্যাম্বুলেন্স যোগে রাজশাহী থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হয়। রাত ২টার দিকে দুর্গাপুর মাঠের মধ্যে পান বরজের কাছে ৪-৫ জনের একদল ডাকাত অস্ত্রের মুখে অ্যাম্বুলেন্সের গতিরোধ করে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালংকারসহ সর্বস্ব লুট করে। এমনকি ডাকাত দল লাশের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য লাশের মুখ খুলে দেখে যে সত্যিই সে মারা গেছে কিনা।

এনসিপি’র যুগ্ম সমন্বয়কারী পদ পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমন্বয় কমিটিতে যুগ্ম সমন্বয়কারী পদ পেয়েছেন আসাদুজ্জামান আলী নামের সাবেক এক ছাত্রলীগ নেতা। তিনি কুমারখালী পৌর শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এনসিপির কমিটিতে ছাত্রলীগ নেতা পদ পাওয়ায় ব্যাপক আলোচনা সমালোচনার শুরু হয়েছে।

গত শনিবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত ১২ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি অনুমোদন করা হয়। সমন্বয় কমিটিতে আসাদুজ্জামান আলী যুগ্ম সমন্বয়কারী পদ পেয়েছেন।

সাবেক ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আলী কুমারখালী পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের এলোঙ্গি গ্রামের আবদুর সামাদ পাখির ছেলে। আসাদুজ্জামান আলী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী শাখার সদস্য সচিব পদও পেয়েছিলেন৷ পদ পাওয়ার পর বেপরোয়া হয়ে ওঠেন আসাদুজ্জামান আলী। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মামলা বাণিজ্য, সেল্টার বাণিজ্য, ঘুষ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও অপকর্মের অভিযোগ রয়েছে। এছাড়া তার বাবা পাখির বিরুদ্ধেও বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। বাবা-ছেলের নানা অপকর্ম ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে তীব্র সমালোচনা ও প্রতিবাদ শুরু করেন স্থানীয়রা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। তবে সব অভিযোগ অস্বীকার করছেন আসাদুজ্জামান আলী।

এসব অভিযোগের প্রেক্ষিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, নীতি বহির্ভূত কর্মকান্ডে লিপ্ত হওয়া এবং জনসাধারণের অনাস্থার কারণে আলীর সদস্য পদ বাতিল সহ সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। গত ৩ মার্চ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান ও সদস্যসচিব মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

রাজনৈতিক অঙ্গনের নেতা-কর্মীরা, সচেতন মহলের লোকজন ও স্থানীয়রা জানান, আসাদুজ্জামান আলী কুমারখালী পৌর শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ছাত্রলীগের সক্রিয় নেতা ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি পাওয়ার প্যাকটিস করতেন। প্রভাব খাটিয়ে নিজের আখের গুছিয়েছেন। এছাড়াও আওয়ামী লীগের বিরোধী দল গুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিলেন। আলী একজন সুবিধাবাদী মানুষ। নিজের স্বার্থের জন্য সে বারবার ভোল পাল্টায়। আর ক্ষমতার বড়াই দেখিয়ে অপকর্মে লিপ্ত হয়। আগে ছিল ছাত্রলীগের নেতা, তারপর বৈষম্যবিরোধী নেতা হন। নানা অপকর্মের কারণে দল থেকে তাকে বহিষ্কার করা হয়। পরে লিংক-লবিং করে এনসিপি’র পদ বাগিয়ে নিয়েছে সিস্টেমবাজ আলী।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, গত ২১ জুন কুষ্টিয়া চারটি উপজেলা শাখার সমন্বয় কমিটির অনুমোদন দেয় এনসিপি। এর মধ্যে কুমারখালীর কমিটিতে সাবেক ছাত্রলীগ নেতা আলী পদ পেয়েছেন। এটা খুবই দুঃখজনক। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, নীতি বহির্ভূত কর্মকান্ডে লিপ্ত হওয়া এবং জনসাধারণের অনাস্থার কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী শাখা থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছিল।

সকল অভিযোগ অস্বীকার করে আসাদুজ্জামান আলী খান বলেন, আমি জীবনবাজী রেখে বৈষম্যবিরোধী আন্দোলন করেছি। মৃত্যুর ভয় না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সক্রিয়ভাবে রাজপথে ছিলাম ও আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। স্বৈরাচার সরকার পতনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে আমার। আমি আগে ছাত্রলীগ করতাম, এখন এনসিপি করি। আন্দোলন শুরুর আগে আমি ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছিলাম। আমি এখন উপজেলা এনসিপি কমিটির যুগ্ম সমন্বয়কারী৷

আরও পড়ুন – খোকসায় রথযাত্রা ও গ্রামীন মেলা অনুষ্ঠিত

আমার বিরুদ্ধে প্রতিপক্ষের লোকজন বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আসছে। আমি ও আমার বাবা কোনো ধরনের অনিয়ম, দূর্নীতি ও অপকর্মের সাথে যুক্ত না।

খোকসায় রথযাত্রা ও গ্রামীন মেলা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে রথযাত্রা উৎসব উৎযাপিত হয়েছে। এ উপলক্ষে বসেছিল গ্রামীন মেলা।

শুক্রবার বিকালে উপজেলার জানিপুর ইউনিয়নের নিচলাট বটতলা ভুতের ভিটায় রথযাত্রা উপলক্ষে দিন ব্যাপী কীর্ত্তন ও পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। বিকাল থেকে শুরু হয় উদ্দম কীর্ত্তন। পরে স্থানীয় নারী ও পুরুষদের দল পালাক্রমে কীত্তন পরিবেশন করে। সন্ধার পর একমাইল দূরে একটি মন্দিরে রথ টেনে নিয়ে যাওয়া হয়। সাত দিনের মাথায় আগামী শনিবার সন্ধ্যায় রথটি টেনে আবার ভুতের ভিটায় আনা হবে।

রথ যাত্রা উপলক্ষে ঈশ্বরদী – ভবানীগঞ্জ সড়কের প্রায় আধাকিলোমিটার এলাকা জুড়ে বসেছিল গ্রামীন মেলা। জিলাপি, মাটি খেলনা ও বাঁশ বেতের পাত্র সহ নানা পন্যের পসরা মেলে বসেছিল দোকানিরা। আশে পাশের গ্রাম গুলো থেকে কয়েক হাজার নারী পুরুষ মেলায় জমায়েত হয়েছিলেন।

রথ যাত্রার অনুষ্ঠানে একটি কীর্ত্তন দলে খোল সংগত করতে এসেছিলেন বিদ্যুৎ বরণ রায়। বয়সের ভারে অনেকটা নুয়ে পরেছেন। তিনি এই রথযাত্রার শুরু থেকে কীর্ত্তন করে আসছেন।

আরও পড়ুন – খোকসার শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনার গুলো অরক্ষিত

প্রধান আয়োজক ক্ষীতেন সাধু। তিনি বলেন, ২৫ বছর আগে এই রথযাত্রা ও মেলা শুরু হয়। প্রতিবছর আষাঢ় মাসে রথ যাত্রা অনুষ্ঠিত হয়। স্থানীয়দের সহায়তায় অনুষ্ঠানটি করা হয়। তিনি উপলক্ষ মাত্র।

খোকসার শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনার গুলো অরক্ষিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় স্বাধীনতা ও ভাষা শহীদদের স্মরণে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে নির্মিত শতাধিক শহীদ মিনার অরক্ষিত হয়ে পরেছে। শহীদ মিনারের বেদিতে ফসল শুকানো, গরু ছাগল বাঁধা, কাপড় শুকানো থেকে শুরু করে যেমন খুশি তেমন ব্যবহার করা হয়।

উপজেলা ৭৮ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ কলেজ, মাধ্যমিক ও মাদ্রাসা মিলিয়ে ১২৩টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। স্বাধীনতা পরবর্তী ৫০ বছরের এসব শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ টিতে শহীদ মিনার নির্মান করা হয়েছে। বেশীর ভাগ শিক্ষা প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর না থাকায় একদিকে যেমন প্রতিষ্ঠান গুলো অরক্ষিত হয়ে পরেছে অন্যদিকে শহীদ স্মরণে নির্মিত শহীদ মিনার গুলো অরক্ষিত হয়ে পরেছে। শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশের বসতিরা শহীদদের স্মরণে নিমিত শহীদ মিনার গুলো ফসল শুকানো, কাঁথা কাপড় শুকানো ও গরু বাছর পালনের স্থান হিসেবে ব্যবহার করছে।

এ নিয়ে স্থানীয়রা দূষছেন শিক্ষকদের আর শিক্ষক কর্মচারীরা দুষছেন স্থনীয় প্রশাসনকে। তবে কেউই তাদের নিজের দায় স্বীকার করতে না রাজ।

উপজেলার শিমুলিয়া ইউনিয়নের পাইপাড়া গ্রাম। শুক্রবার তখর ঘড়ির কাঁটয় বেলা ১২টার বেশী বাজে। কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের পাশেই পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়। স্কুলের প্রধান ভবনের পশ্চিমে শহীদ মিনার। মিনারের উপর বাবা মা মেয়ে ছেলে মিলে চার জন কিছু একটা শুকাছে। কাছে গিয় দেখা গেলে শহীদ বেদির উপর তারা তিল ফসলের গাছ শুকাতে ব্যস্ত। ক্যামেরা দেখে বৃদ্ধ সোবাহান শেখ নিজেকে আড়াল করার চেষ্টা করলেন। এক পর্যাযে এগিয়ে এলেন। কথা প্রসঙ্গে তিনি বলেন, সামান্য কয়টা তিল শুকাচ্ছি। এতো দিন স্কুলের মাষ্টাররা তো কিছু বলেনি।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, সব স্কুলেই শহীদ মিনার আছে। কিন্তু স্কুল গুলোতে দেয়াল (প্রাচীর) না থাকায় শহীদ মিনার গুলো অরক্ষিত হয়ে পরেছে।

পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফিরফু জ্জামান বলেন, শহীদ মিনারে ফসল শুকানোর ঘটনাটি দুঃখ জনক। স্কুল খোলা থাকলে কেউ এলে নিষেধ করা হয়। স্কুল বন্ধ থাকলে আর দেখার কেউ থাকেনা।

ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, স্থানীয় পাবলিক এ গুলো করে। এটা আমাদের দেখার বিষয় না। তিনি প্রধান শিক্ষককে এ বিষয়ে নিষেধ করবেন। যাতে এ ধরনের কাজ কেউ না ঘটনাতে পারে।

আরও পড়ুন – খোকসায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। শহীদ মিনারের উপর যাতে এ ধরনের কাজ না হয় সে জন্য মাধ্যমিক শিক্ষা অফিসারকে নিয়ে শিক্ষকদের সাথে বসবেন।

খোকসায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় নিজের বাড়ির কাজে শেষে পুকুর থেকে জলমোটর তুলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের জয়ন্তী হাজরা গ্রামে স্কুল ছাত্র হাসান মোল্লা (১৯) বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা যায়। সে গ্রামের কালাম মোল্লার ছেলে এবং ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলো। বড় ছেলের মৃত্যু সংবাদ নিশ্চিত হয়ে হাসপাতালের বেঞ্চে বাকরুদ্ধ হয়ে বসে আছেন বাবা কালাম মোল্লা। একটি কথাও বলছেন না। তাকে ঘিরে নিকট আত্মীয়রা অপেক্ষা করছেন।

নিহতের চাচি নাছিমা খাতুন জানান, হাসান মোল্লা বিকালে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে নির্মান শ্রমিকদের সহায়তা করছিল। শ্রমিকরা সবাই কাজ শেষে চলে গেছেন। এ সময় সে (স্কুল ছাত্র হাসান) পুকুর থেকে জলমোটর তুলতে গিয়ে বিদ্যুত স্পৃষ্ট হয়। সে একবারই “মা বলে চিৎকার করে ওঠে।” এ সময় ২৫/৩০ জন প্রতিবেশী মহিলা এগিয়ে গিয়ে সজ্ঞাহীন হাসানকে পুকুরের পানির ভেতর থেকে উদ্ধার করেন। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে (হাসানকে) মৃত বলে ঘোষনা করেন।

তিনি আরও জানান, নিহত স্কুল ছাত্র হাসান তার বাবার বড় ছেলে। তার আরও দুটি ভাই ও ছোট একটি বোন রয়েছে। তার বাবা কালাম মোল্লা নিজের জমিতে কৃষিকাজ করেন। নিজেদের বাড়ি নির্মানের শ্রকিমদের সহায়তা করতে গিয়ে সে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে মৃত্যু বরণ করে।

হাসপাতালের জরুরী বিভাগের সামনে একটি বেঞ্চে বসে ছেলের পাথর বোনে গেছে পিতা কালাম মোল্লা। কোন কথা বলছেন না। নিস্পলক বসে আছেন। তার কাছ থেকে ঘটনা জানার চেষ্টা করা হয়। কিন্তু কিছুই বললেন না।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম বলেন, রাত ৮টা ১৫ মিনিটের দিকে মৃত অবস্থায় স্কুল ছাত্র হাসানকে হাসপাতালে আনা হয়। পুলিশকে অবহিত করা হয়েছে।

আরও পড়ুন – ছাত্রদলের উদ্যোগে পরীক্ষার্থীদের মাধ্যে উপহার সামগ্রী বিতরণ

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম ওই স্কুল ছাত্র নিহত খবর নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনা স্থলে একজন পুলিশ অফিসার পাঠানো হয়েছে। তিনি তদন্ত করে প্রতিবেদন দিলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ছাত্রদলের উদ্যোগে পরীক্ষার্থীদের মাধ্যে উপহার সামগ্রী বিতরণ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় এইচএসসি পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীদের মধ্যে বিশুদ্ধ খাবার পানিসহ পরীক্ষার উপকরণ বিতরণ করেছে ছাত্রদলের একাংশ।

বৃহস্পতিবার সকালে খোকসা সরকারি কলেজ গেটে খোকসা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের একাংশের নেতারা চলতি ২০২৫ সালের অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাধ্যে কলম, স্কেল ও এক বোতল বিশুদ্ধ খাবার পানি উপহারস্বরূপ বিতরণ করেন।

আরও পড়ুন – কুষ্টিয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি

শিক্ষার্থীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আরিফুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম রিয়াজ, উপজেলা ছাত্রদল সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল আলিম টনি, পৌর ছাত্রনেতা তানজিদ ইসমাইল আদিত্য, ছাত্রনেতা মোঃ রাব্বি হোসেন তানজিম, মোঃ রাকিবুল হাসান উৎসব, হাবিবুর রহমান ও নিশান প্রমুখ।

কুষ্টিয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল অ্যাম্বুলেন্সে থাকা মৃতের স্বজনদের কাছ থেকে প্রায় ৩২ হাজার ৬০০ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়ে গেছে। অ্যাম্বুলেন্সে মরদেহ আছে কিনা নিশ্চিত হতে মুখের কাপড় সরিয়েও দেখে ডাকাত দল।

বৃহস্পতিবার দুপুরে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার দিবাগত রাত ২টার দিকে মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের দুর্গাপুর মাঠের মধ্যে ডাকাতির এ ঘটনা ঘটেছে।

মৃতের স্বজনরা জানায়, বুধবার রাত ১০টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পোড়াদহ ইউনিয়নের সৌদিরাজপুর গ্রামের নিয়ামত আলীর স্ত্রী আয়েশা খাতুন (৬০) মৃত্যুবরণ করেন। এরপর সেখান থেকে মরদেহ নিয়ে তার স্বজনরা অ্যাম্বুলেন্স যোগে রাজশাহী থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হয়। রাত ২টার দিকে দুর্গাপুর মাঠের মধ্যে পান বরজের কাছে ডাকাত দল অ্যাম্বুলেন্সের গতিরোধ করে।

মৃতের ভাই রকিবুল ইসলাম বলেন, গত রাত ১০টার দিকে আমার বড় বোন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এরপর বড় বোনকে নিয়ে আসার সময় কালিতলার মধ্যে একটা পানের বরজের সামনে বাঁশের কাবাড়ি দিয়ে রাস্তা আটকে ৪-৫ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের কাছ থেকে টাকা-স্বর্ণালংকার লুট করে। আমার কাছে ২০ হাজার টাকা ছিল, ছোট বোনের কানে স্বর্ণের দুল ছিল, সব নিয়ে গেছে। অন্যদের কাছ থেকেও নগদ টাকা নিয়ে যায়।

তিনি আরও বলেন, কতবার মিনতি করেছি ভাই আমার বোন মারা গেছে। আমরা তাকে অ্যাম্বুলেন্সে নিয়ে আসছি মেডিক্যাল থেকে। আমাদের কাছে কিছু নাই। এসব বলার পরেও তারা জোরপূর্বক ভাবে অস্ত্রের মুখে আমাদের সব কিছু লুটে নিয়ে যায়।

মৃতের ছোট বোন বলেন, ডাকাতদের অনুরোধ করে আমরা বলি ভাই আপনাদেরও মা-বোন আছে। আপনারা দেখেন আমার বোন মারা গেছে। তবুও আমার কান থেকে ডাকাত দল একজোড়া দুল নিয়ে খুলে নেয়। এমনকি ডাকাত দল আমার বোনের মুখ খুলে দেখে যে সত্যিই সে মারা গেছে কিনা।

আরও পড়ুরন – বিভ্রান্তিতে পরীক্ষার্থী অভিভাবক : এইচএসসি পরীক্ষার কেন্দ্রে ভুল নোটিশ

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বলেন, সকালে ঘটনা জানার পরে অভিযুক্তদের আটকে অভিযান চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে।

বিভ্রান্তিতে পরীক্ষার্থী অভিভাবক : এইচএসসি পরীক্ষার কেন্দ্রে ভুল নোটিশ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া ইসলামিয়া কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ পত্র, রেজিষ্ট্রেশন কার্ড, কলম, ক্লেল, পেন্সিল, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর (নন প্রোগ্রামেবল), কাঁটাযুক্ত ঘড়ি নিয়ে এইচএসসি পরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ করে নোটিশ দেয়া হয়েছে। এ নোটিশ দেখে হতভম্ব হয়েছে শিক্ষার্থী-অভিভাবকরা।

বৃহস্পতিবার সকালে পরীক্ষার হলে গিয়ে এ নোটিশ দেখতে পান শিক্ষার্থী ও অভিভাবকরা। নোটিশের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এনিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, প্রবেশ পত্র, রেজিষ্ট্রেশন কার্ড, কলম, স্কেল, পেন্সিল, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর (নন প্রোগ্রামেবল), কাঁটাযুক্ত ঘড়ি নিয়ে পরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ করে নোটিশটি ভুলবশত দেয়া হয়েছিল। কম্পোজের মিসটেকের কারণে এ ঘটনা ঘটেছে। পরে বিষয়টি জানাজানি হলে সেটা রিমুভ করা হয়েছে।

তিনি আরও বলেন, পরীক্ষার হলে কি কি নিয়ে আসা যাবে আর কি কি আনা যাবে না, সেটা প্রত্যেকটা পরীক্ষার্থী জানে। এখানে আমাদের ইন্সট্রাকশন দেয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ না। বোর্ড যা বলবে, সবাইকে তাই-ই মানতে হবে।

কুষ্টিয়া ইসলামিয়া কলেজ পরীক্ষা কেন্দ্রের কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, প্রবেশ পত্র, রেজিষ্ট্রেশন কার্ড, কলম, স্কেল, পেন্সিল, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর (নন প্রোগ্রামেবল), কাঁটাযুক্ত ঘড়ি নিয়ে পরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ করে নোটিশ দেয়া হয়েছিল। এটা দেখে আমরা হতভম্ব হয়ে গিয়েছিলাম।

গুরুত্বপূর্ণ পরীক্ষার হলে এমন নোটিশ বা নির্দেশনা আমর আশা করি না। অবহেলা, দায়িত্বহীনতা ও উদাসিনতার কারণে এমন ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।

আরও পড়ুন – কুষ্টিয়ায় টর্চার সেলের সন্ধান: অস্ত্র-মাদকসহ সন্ত্রাসী আটক

কুষ্টিয়া জেলা প্রশাসকের শিক্ষা ও কল্যাণ শাখা সূত্রে জানা গেছে, এ বছর কুষ্টিয়ায় ৩৯টি কেন্দ্রে ২০ হাজার ৪৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত যশোর বোর্ডের অধীনে এইচএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র। মাদ্রাসা বোর্ডের অধীনে কুরআন মজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়ায় টর্চার সেলের সন্ধান: অস্ত্র-মাদকসহ সন্ত্রাসী আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় একটি তিনতলা বাড়ি থেকে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার আইলচারা বাজার সংলগ্ন একটি তিনতলা বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিল উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, আটককৃতরা দীর্ঘদিন ধরে এই ভবনটি অপরাধের ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছিল। তারা বাড়িটিকে একটি টর্চার সেল বা নির্যাতনকেন্দ্রে রূপান্তর করেছিল। যেখানে চাঁদাবাজি ও অপহরণের জন্য ধরে আনা ব্যক্তিদের উপর নির্যাতন চালানো হতো। অপহৃতদের পরিবার থেকে আদায় করা হতো মোটা অঙ্কের মুক্তিপণ।

আটককৃত সন্ত্রাসীরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার বাগডাঙ্গা এলাকার আনোয়ার হোসেনের ছেলে ইমরান খান মানিক, বড় আইলচারা এলাকার মৃত মোজাম ডাক্তারের ছেলে রনি, মিরপুর থানার পোড়াদহ ইউনিয়নের দক্ষিণ কাটদহ এলাকার বাসিন্দা সজীব, একই ইউনিয়নের চিথলিয়া গ্রামের রাব্বি ও একই গ্রামের শাকিল।

স্থানীয় বাসিন্দারা জানান, মানিকের নেতৃত্বে এই চক্রটি এলাকায় দীর্ঘদিন ধরে ভয় ও ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছিল। চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাস ছিল তাদের নিত্যকার কাজ।

যৌথ অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে এবং অনেকে বাইরে এসে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন – কুষ্টিয়ায় পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও অপহরণ সংক্রান্ত ধারায় একাধিক মামলা দায়েরের প্রস্তুুতি চলছে। এই চক্রের অন্যান্য সদস্যদেরও শনাক্ত করে দ্রæত গ্রেপ্তার করা হবে।

কুষ্টিয়ায় পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে কুষ্টিয়া জেলা প্রাসকের সম্মেলন কক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ” প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনি সময়” এই শ্লোগান নিয়ে বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ পরিবেশ গড়ার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আতাউর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং (অতিরিক্ত দায়িত্বে ক্রাইম এন্ড অপস্) ফয়সাল মাহমুদ, কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট হাবিবুল বাশার।

আরও পড়ুন – ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে দুই সাংবাদিককে বেকসুল খালাস

মূল আলোচক হিসেবে ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন। কুষ্টিয়া খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সুফি মোঃ রফিকুজ্জামান প্রমুখ। এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

ট্রেন থেকে ভারতীয় মাদক এলএসডি’র বড় চালান আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় মধুমতি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ২৪ লাখ টাকার ভারতীয় মাদক এলএসডি উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ মার্চ)...

খোকসায় প্রতিপক্ষের হামলায় একজন আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসার গ্রামে বিবাদপূর্ন জমি সীমানায় গাছ লাগানো কেন্দ্র করে হামলায় একজন আহত হয়েছেন। উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ধুশুন্ড গ্রামে রবিবার প্রতিপক্ষের হামলায় বিপুল বিশ্বাস...

কাঠ পুড়ছে ইট ভাটায়

বন উজার করে ইট ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। হুমকীর মুখে পরছে প্রাকৃতিক পরিবেশ। ইট ভাটা গুলোতে এক মুঠো কয়লাও নেই। প্রতিদিনই ট্রাক বা ট্রাকটরে...

আলোচনায় হয়নি, মিথ্যা বলছেন ট্রাম্প: ইরান

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি মিথ্যা বলে অভিহিত করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতিতে তেহরান জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের...

ইরানের সঙ্গে ‘প্রধান প্রধান বিষয়ে ঐকমত্য’ হয়েছে, দাবি ট্রাম্পের

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বেশ জোরালো আলোচনা হয়েছে এবং দুই পক্ষ ‘প্রধান প্রধান বিষয়ে একমত’ হতে পেরেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...